Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    কিশোর পাশা ইমন এক পাতা গল্প607 Mins Read0
    ⤶ ⤷

    কুকুরদল – ১৩

    অধ্যায় ১৩

    কমনরুমে বসে পাতা ওলটাচ্ছিলেন প্রফেসর শাহাবুজ্জামান। ইনাকে ছাত্রছাত্রিরা আড়ালে ডাকে সাবু। চাচা চৌধুরীর চরিত্র। ছাত্রছাত্রিরা যে তাকে সাবু ডাকে এটা তিনি জানেন। সে কারণেই হয়তো তাদের প্রতি এক বিজাতীয় বিদ্বেষ মনে পুষে রেখেছেন অনেকদিন ধরে। কথায় কাজে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসে তা। এই মুহূর্তে পেপারেও তেমন একটা খবর পেয়ে উৎফুল্ল হয়ে উঠলেন।

    “দেখুন না, জোতকার্তিকে শিক্ষক সমিতির বিরুদ্ধে আন্দোলন কালে তিন ছাত্র গ্রেফতার।” উৎসাহের আতিশয্যে পেপারখানা বাড়িয়েই দিলেন তার বন্ধুপ্রতীম সহযোগী অধ্যাপক হরিপদ গুপ্তের দিকে।

    “কই আমাদের সময় তো এমন ছিল না।” নাক দিয়ে বিদঘুটে এক শব্দ তুলতে তুলতে বললেন শাহাবুজ্জামান, ‘পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা করবে। চার বছর পর চলে যাবে। আন্দোলন করবে কেন? এসব বেয়াদবদের বাড়িতে শিক্ষার অভাব, আমার ধারণা। নাহলে এধরণের বেয়াদবি কেউ করে না। এই তিন বেয়াদবকে জেলখানায় পাঠিয়ে দিক। দৃষ্টান্ত হয়ে থাকুক বাকি ছাত্রদের কাছে। পুলিশে ছুঁলে আঠারো ঘা। বোঝেনি এখনও। হুঁহ!”

    উষ্ণ এই বক্তব্যের পর আর কথা চলে না। কমনরুমে বেশিরভাগ শিক্ষকই ব্যস্ত। অধ্যাপকসাহেবের বাজে বকা শোনার সময় তাদের নেই। এখানে সাধারণত তারা একত্রিত হন ব্রেক স্টেটা করতে। শাহাবুজ্জামানকে শুধু যে ছাত্রদের অপছন্দ, তা নয়। এখানকার অনেক শিক্ষকও তাকে দেখতে পারেন না। তবে পেশাদারিত্বের খাতিরে সিনিয়র শিক্ষককে এ তো আর মুখ ফুটে বলা যায় না। বরদাস্ত করতেই হয়। হরিপদ গুপ্তও বরদাস্ত করে গেলেন।

    “ওভাবে মাথা দোলাবেন না। ছাত্রদের প্রতি আমার মনোভাব আপনি অ্যাপ্রুভ করেন না মনে হয়।” ঠিক ধরতে পেরেছেন অধ্যাপক শাহাবুজ্জামান, তাই প্রতিবাদ করলেন না হরিপদসাহেব। তবে এতো সহজে ছাড়ার লোকই নন তিনি, “আপনার নামে কি চলছে তা হয়তো জানেন না। সেদিন শুনলাম ফার্স্ট ইয়ারের এক ছেলে বলছে ‘এরপরের ক্লাস হাগুর।” বুঝতে পারছেন অবস্থাটা? আপনার নামকে তারা কি বানিয়েছে? ছি ছি।”

    “ইংরেজি ইনিশিয়ালস ধরলে নামটা ওরকমই হয়ে যায় যে।” অধোঃবদনে বললেন হরিপদ বাবু।”একটু রসিকতা তো করবেই। অল্প বয়স।”

    দরজা ঠেলে ভেতরে ঢুকছিলেন প্রফেসর রবিন। তাকে দেখেই জোঁকের মুখে লবণ পড়লো যেন। পত্রিকা বাড়িয়ে দিলেন তার দিকে, “আপনার সামনে তো আবার ছাত্রদের দোষ ধরাই যায় না, রবিনস্যার। নিন, দেখুন। গুণধর এই পুত্রদের কাজটা শুধু দেখুন। একেবারে পেপারে উঠে এসেছে।”

    পেপারটা হাতে নিলেন না প্রফেসর। একবার হেডলাইনটা দেখেই মাথা দোলালেন। এক হাতে ব্যাগ, আরেক হাত কনুই থেকে কাটা। অদ্ভুত উপায়ে ভারসাম্য রক্ষা করতে করতে নিজের লকারের দিকে এগিয়ে গেলেন তিনি। লকার খোলার আগে পায়ের কাছে নামিয়ে রাখলেন ব্যাগ। সেই হাত পকেটে পুরে বের করলেন লকারের চাবি। তারপর লকার খুলে আবারও পকেটে ফিরিয়ে নিয়ে গেলেন হাত, যথাস্থানে চাবি রাখছেন। সবশেষে নিচু হয়ে ব্যাগটা তুলে লকারে ভরলেন। এরপর ফিরে এলেন টেবিলের কাছে। আর্দালি–কাম-ওয়েটার জলীল ব্যতিব্যস্ত হয়ে তার নাস্তা নিয়ে ঢুকলো।

    কমন রুমের সবার কান খাড়া হয়ে গেছে। শাহাবুজ্জামানের সঙ্গে রবিনস্যারের দ্বন্দ্ব যে প্রথম দিন থেকেই লেগে আসছে তা তারা জানে। এসবকে তারা বলেন নির্দোষ রঙ্গ। এ ওকে আক্রমণের চেষ্টা করবে, আর দ্বিতীয়জন করবেন প্রতিরক্ষা। এক বিতর্ক প্রতিযোগিতা যেন। প্রফেসর রবিনকে অবশ্য তারা কেউ আক্রমণ করতে দেখেননি। তিনি প্রতিরক্ষা বিভাগটিকেই কব্জা করেছেন। শাহাবুজ্জামানসাহেব নিজের চেম্বারেই নাস্তা করতেন আগে। পদমর্যাদার ব্যাপার আছে।”আত্মসম্মানের” ব্যাপার আছে। তবে প্রফেসর রবিন কমনরুমে রেগুলার হওয়ার পর তিনিও ধীরে ধীরে ঢোকা শুরু করেছেন। এখন তো তাকে নিজের রুমে পাওয়াই দুষ্কর। রবিনসাহেবকে ভুল প্রমাণ করতে না পারলে তার রাতের ঘুম সম্ভবত ঠিকমতো হচ্ছে না।

    তারই আরেক প্রচেষ্টা এই নাকের সামনে দ্বিতীয়বার পত্রিকা ঠেলে দেওয়া। রবিনস্যার অবশ্য আবারও দেখেও না দেখার ভান করলেন। তার বদলে অল্পবয়সী ম্যাডামটির দিকে তাকালেন, “মিস নীতু, আপনার জ্বর সেরেছে?”

    ভেতরে ভেতরে আঁতকে উঠলো নীতু। সেরেছে। জ্বর নয়, তার ভাগ্য। রবিনস্যার নিজের প্রতিরক্ষা বুহ্যে তাকেও টানছেন। এর ফলাফল বিশেষ শুভ হবে না কারও জন্যই। প্রথমত, শাহাবুজ্জামান ধরেই নেবেন এখানে গুঢ় এক ষড়যন্ত্র না হয়েই যাচ্ছে না। নতুবা একজন সিনিয়র শিক্ষককে অগ্রাহ্য করে জুনিয়র শিক্ষিকার সাথে কেন কথা বলবেন প্রফেসর রবিন? টিচার্স

    কমিউনিটিকে টেনে এনে তর্ক করছেন প্রতিপক্ষ—এটাই ধরে নেবেন শাহাবুজ্জামান। কাজেই বিষ ঝাড়ার জন্য তিনি বেছে নেবেন একজন নগণ্য লেকচারারকে। আর নীতুই সেই লেকচারার। দ্বিতীয়তঃ রবিনস্যার তাকে নিয়ে ইদানীং যে আগ্রহ দেখাচ্ছেন, এতে করে সহকর্মী মহলে হাসি ঠাট্টা চলছে। আজকের পর সেই ঠাট্টা আরও বাড়বে। এরই মধ্যে লম্বা টেবিলের ওই পাশে ব্যাচমেট মনিরকে মুখ লুকিয়ে হাসতে দেখা যাচ্ছে। হারামজাদা ছিল তার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট। অবশ্য শিক্ষক হয়ে যাওয়ার পর ক্যাম্পাসের মাটিতে তাকে এই নামে আর ডাকা যায় না। নীতু একবার চারপাশে খেয়াল করে দেখলো অন্য কেউ দেখছে না তার হাসি। সবাই মনোযোগ দিয়েছে নীতুর দিকে। খেয়াল করলো বেশ কয়েক সেকেন্ড পেরিয়ে গেছে রবিনস্যারের প্রশ্নের পর। হাতের নোটবুকটা দ্রুত নামিয়ে রাখলো সে।

    “জি, স্যার। আল্লাহর রহমতে এখন ভালো।”

    বলেই দ্বিতীয় দফা জিভ কাটলো সে। রবিনস্যার আল্লাহ খোদা বিশ্বাস করেন না বলে প্রবল এক জনশ্রুতি আছে। তিনি নিজ মুখে কখনও এমনটা বলেননি। তবে জনপ্রিয় বিশ্বাস হলো, প্রফেসর রবিন নাস্তিক। ধর্মে বিশ্বাস করেন না। এ প্রসঙ্গে ডিপার্টমেন্টাল হেড একদিন উত্তপ্ত কিছু বাক্য ব্যবহার করেছিলেন। ওই সভায় নীতুও ছিল। ভাগ্য ভালো রবিনস্যারের কানে এসব কিছু আসেনি। এলে কেলেঙ্কারি হয়ে যেতো একেবারে। তবে আল্লাহর নাম নেওয়া হলে প্রফেসর রবিনের চেহারায় বিতৃষ্ণার ছাপ পড়ে। এই ছাপ কারও চোখ এড়ানোর মতো নয়। তাছাড়া তাকে কখনও মসজিদে যেতে দেখা যায়নি। শুক্রবার পর্যন্ত না। এই মুহূর্তেও তার কোনও ব্যত্যয় ঘটলো না। গম্ভীর মুখে মাথা দোলালেন তিনি, দু-বার। তারপর তাকালেন শাহাবুজ্জামানের দিকে।

    “জোতকার্তিকের ভিসি কি করেছেন জানেন?”

    এই দিক থেকে প্রশ্ন আসবে তা শাহাবুজ্জামান আশা করেননি।

    “কয়দিন ধরে ওখানে ছাত্ররা আন্দোলন করছে তার খবর রাখেন?”

    এই খবরও শাহাবুজ্জামান রাখেননি। নিজের বিশ্ববিদ্যালয়ের খবরই রাখেন না যিনি তিনি কি আর বাইরের এক সরকারি বিশ্ববিদ্যালয়ের খোঁজ নেওয়ার ঝামেলা করবেন?

    “অনেকদিন ধরেই তো শুনছি তারা আন্দোলন করছে। ভিসির পদত্যাগ চায় তারা।” কমজোর গলাতেই বললেন তিনি।

    “এক মাস দুই দিন হলো তাদের আন্দোলনের। জাতীয় পর্যায়ের একটা আন্দোলন করে ফেলছে তারা। দেশের প্রায় কারও জানতে বাকি নেই তাদের কথা।” একটু থেমে শাহাবুজ্জামানকে দেখলেন তিনি, “মানে, প্রায় সবার।”

    “আপনি তাদের এই নারকীয় আন্দোলনকে সমর্থন দেন নিশ্চয়?” প্রচ্ছন্ন খোঁচা দিয়েই প্রশ্নটা করলেন শাহাবুজ্জামান।

    “মানসিকভাবে সুস্থ এবং ব্যক্তিগতভাবে সৎ এমন যে কোনও মানুষই তাদের সমর্থন দেবে।”

    রবিনস্যারের উত্তর শুনে না হেসে পারলো না নীতু। তবে অবশ্যই মুখ চেপে। সাবুর চোখে পড়লে খবর আছে।

    “ ঝেড়ে কাশুন, রবিনসাহেব। আপনার অবস্থান কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া এই উত্তরে জানা গেলো না।”

    জলীল নাস্তা নিয়ে এসেছে। তাকে বিদায় করে স্যান্ডউইচে কামড় বসালেন রবিনস্যার, “আন্দোলনের কারণটা কি জানার চেষ্টা করেছেন?”

    মুখ দিয়ে বিদঘুটে এক শব্দ করলেন শাহাবুজ্জামান, “ভিসি স্যারকে তারা বলছে করাপ্ট।”

    “আপনি তাদের কথা বিশ্বাস করছেন না। তাই তো?”

    “তাদের বয়স হয়েছে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষকে জাজ করার মতো? সেই যোগ্যতা আছে তাদের?” গলার রগ ফুলিয়ে জানতে চাইলেন শাহাবুজ্জামান।”স্বয়ং প্রেসিডেন্ট স্যার যেখানে ভিসিকে মনোনয়ন দিয়ে ওই পদে বসিয়েছেন!”

    “আচ্ছা।” কৌতুক খেলে গেলো রবিনস্যারের চোখে, “এমনটাই মনে করেন আপনি?”

    “অবশ্যই। একজন ছাত্রের যোগ্যতা আছে তার শিক্ষককে জাজ করার? সেদিন কমনরুমে পোস্ট দেখলাম, আমাদেরই এক ছেলে লিখেছে। শিক্ষক নিয়োগ দেওয়ার পর নাকি ছাত্রদের থেকে মতামত নিতে হবে। ট্রায়াল ক্লাস নিতে হবে লেকচারারদের, সেই ক্লাস ভালো লাগলো না খারাপ লাগলো তা নাকি ছাত্ররাই ইভ্যালুয়েট করবে! ছাত্ররা যদি চল্লিশ শতাংশ বা তার বেশি না ভোট দেয়, তো সেই শিক্ষককে বের করে দিতে হবে। চূড়ান্ত পর্যায়ের নিয়োগ তাদের দেওয়া যাবে না। চিন্তা করলেন বেয়াদবিটা? তারা এখন ঠিক করবে কিভাবে আমরা চাকরি পাবো?”

    শাহাবুজ্জামান স্যারের সাথে একমত হয়ে মাথা নাড়লেন আরও দুই

    সহযোগী অধ্যাপক। তবে রবিনস্যার নিজের অবস্থানে অনড়।

    বেয়াদবির কি হলো এখানে? আপনারা পড়াতে পারবেন না, আপনাদের পড়া তাদের বুঝতে সমস্যা হবে। এরপর প্রশ্ন আসবেই তাদের মনে, এ কেমন শিক্ষক?”

    মনিরও ফিক করে হেসে ফেললো।

    “আদব-বেয়াদবির ট্যাগ দিয়ে তো আর সত্যটা সরাতে পারবেন না তাদের চোখের সামনে থেকে। তাই না? মেকানিক্যালে সিএসই পড়াতে পাঠিয়েছিলেন কাকে? রুশদি তৌকিরকে। তৌকির ছেলেটা এই ভার্সিটি থেকে পাশ করেছে ফোর আউট অব ফোর নিয়ে। গোল্ড মেডাল দিয়েছেন ভিসি স্যার। তুখোড় এক ছাত্র সে, কোনও সন্দেহ নেই। তাকে আপনারা বানালেন শিক্ষক। তার কোর্সে ফেল করেছে চুয়ান্ন জন। ষাটের মধ্যে।”

    শাহাবুজ্জামান কথা খুঁজে পেলেন না।

    “শিক্ষক হিসেবে সে ডি-গ্রেড পাওয়ারও যোগ্য না। আপনারা ব্লেম করেছেন ঐ চুয়ান্নজন ছাত্রকে। বাসায় শুনলাম চিঠিপত্রও দিয়েছেন। একজনও কি তাদের সাথে কথা বলেছেন?”

    পুরো কমনরুমের দিকে তাকালেন রবিনস্যার। এদফায় সবার মুখ থেকে হাসি মুছে গেছে। মনির আর নীতুও মনোযোগ দিয়ে টেবিলের কাভার দেখতে থাকলো।

    “আমি ওদের সাথে কথা বলেছি। ওরা তখন আমাকে জানালো রুশদি তৌকির, আপনাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট কিভাবে তাদের পড়াতো। লাইব্রেরি ফাংশন না বুঝিয়ে গাধাটা দ্বিতীয় লেকচারে বুঝিয়েছে অ্যারে। লাথি দিয়ে তাকে টিচার্স কমিউনিটি থেকে বের করে দেওয়া দরকার।”

    “অবজেকশন, রবিনস্যার। আপনি শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের সম্পর্কে এমন এক মন্তব্য করতে পারেন না।”

    প্রবল বেগে মাথা দোলালেন প্রফেসর, “আপনারা পারলে আমি কেন পারবো না? দেশের বাইরে ছিলাম তাই ব্রিটিশদের মতো ভদ্ৰ বক্তব্য আশা করছেন, এই তো?”

    “আমরা কখনোই “

    “ সেদিন হেড স্যারের রুমে আপনারা মিটিং করেছেন। হেডস্যার আমাকে নাস্তিক বলেছেন, শুয়োরখেকো বলেছেন।” পাংশু হয়ে গেলো মিটিংয়ে উপস্থিত সবার মুখ।”এধরণের ব্যক্তিগত আক্রমণ করার অধিকার তাকে কে দিয়েছে বলুন? সেখানে তো আপনিও উপস্থিত ছিলেন শাহাবুজ্জামানসাহেব। আমার অপরাধটা কি বলতে পারেন? ধর্ম সংক্রান্ত আলাপ আলোচনায় যোগ দেই না সেটাই তো? আমাদের কর্ম তালিকায় কি বড় করে কোথাও লিখা ছিল, প্রতিদিন এক ঘণ্টা করে ধর্ম সংক্রান্ত আলোচনা করতে হবে? ছিল না। আমার দায়িত্ব আমি অবহেলা করি? দায়িত্বে অবহেলার কারণে আমাকে গালি দিতে পারবেন? পারবেন না।”

    “আপনার কোথাও ভুল হচ্ছে—”

    “নির্জলা মিথ্যেচারের দরকার নেই, শাহাবুজ্জামানসাহেব। আপনি একজন শিক্ষক। দেশের আর দশজন মানুষ আপনাকে আদর্শ মানে। মিথ্যে বলার অভ্যাসটা সরিয়ে ফেলবেন সম্ভব হলে। হেড স্যারের বক্তব্যে তো আর আপনার হাত নেই। মিথ্যে বলছেন কেন?”

    কমনরুমে এখন নেমে এসেছে নিস্তব্ধতা।

    “আমি রুশদি তৌকিরকে নাম ধরে লাথি দিতে চেয়েছি, কারণ সে দায়িত্বে অবহেলা করেছে। এরকম ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেমেয়েদের আমাদের দরকার নাই। এরা একদিন পুরো ক্যাম্পাসকে কবরস্থান বানিয়ে ফেলবে। এধরণের শিক্ষক নিয়োগ তো দেন আপনারা, যারা কমিটিতে আছেন। আমি তো দেই না। তাই লাথি মারতে চেয়েই ক্ষান্ত দেই। দিতে পারি না।”

    কমনরুমের নিস্তব্ধতা বজায় থাকলো।

    “তৌকিরের কানে আমার কথাটা পৌছে দেবেন পারলে। বলবেন সে যেন আমার নামে মানহানির মামলা ঠুকে। তাকে এক হাত দেখার ইচ্ছে আমারও আছে। পুরো একটা ব্যাচ প্রোগ্রামিং-এর পি–পর্যন্ত শিখতে পারেনি। এদের তো রিটেক করানোও যাবে না, সেই উপায় রাখেন নাই আপনাদের নীতিনির্ধারক। সাত দিন পড়ে ব্যকলগ পরীক্ষা দিতে বসবে। টেনেটুনে হয়তো পাশ করে যাবে, কিন্তু প্রোগ্রামিং সাতদিনে শেখার জিনিস না। এই কম জানা ছেলেগুলোই এখান থেকে ইঞ্জিনিয়ার হবে। এই দায় কার?” সবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে প্রথমবার খেয়াল করলেন যেন তিনি, “এহহে, আমাদের আলোচনা তো বাকিদের মন খারাপ করে দিচ্ছে। আপাতত নাহয় থাকুক শাহাবুজ্জামান স্যার। আমরা এ নিয়ে পরে আরও কথা বলবো।” একটু হাসলেন তিনি, “তাছাড়া, লুক অ্যাট দ্য ব্রাইট সাইড। আমাদের হাতে মনিরের মতো ফার্স্ট ক্লাস ফার্স্ট টিচারও আছে।”

    একটু হাসলো মনির, “আমার কিন্তু স্যার ফোর আউট অব ফোর না।”সেজন্যই হয়তো বাঁচা গেছে।” মুচকি হেসে বললেন প্রফেসর, “তবে যা নিয়ে কথা হচ্ছিলো। জোতকার্তিকেরর ভিসি নর্দমার মতোই নোংরা। দুই নম্বুরি করার জন্য সে ওখানে প্রো-ভিসি পদও চালু করেছে। ছাত্র রাজনীতি করে একটা ছেলে, তার সিজিপিএ ছিল টু পয়েন্ট এইট নাইন। আপনার মতে ছাত্ররা যাকে জাজ করার অধিকার রাখে না, সেই ভাইস চ্যান্সেলর ওই রাজনীতি করা ছেলের ফাইনাল রেজাল্টে বসিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট এইট নাইন। এক পয়েন্ট বাড়িয়ে দিয়েছে। কি এমন অন্যায় করেছে বলুন?”

    এর জবাব শাহাবুজ্জামান দিতে পারলেন না।

    “আর এই জানোয়ারটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বলে পুলিশ সাধারণ ছাত্রদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। জানোয়ারটা গদি ছাড়বে না তাও। দেখুন না আরও কতো কি হবে। তরুণ প্রজন্মকে পাত্তা না দিলে কি ঘটতে পারে তা আপনারা জানেন না হয়তো। আমি জানি। ছাত্রদের বিনা কারণে শত্রু বানান। তাদের মধ্যে যে সম্ভাবনা আপনার মধ্যে তো সেটা নাই। বুড়ো হয়েছেন আপনি, আমরা সবাই। নতুন কিছু করার বয়স আমাদের কারও নেই; তবে ওদের আছে। ভুল বললাম?”

    খাবারের অবশিষ্টাংশ ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি টয়লেটের দিকে যাচ্ছেন। দরজা খুলে আরেকবার তাকালেন কমন রুমের ভেতরে।

    যে তিনজনকে আজ পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে, তারা প্রত্যেকেই আপনার চেয়ে বেশি যোগ্যতাধারী হতে পারে ভবিষ্যতে, অসম্ভব না। তাদের অসম্মান করে কথা বলছেন, তাদের আপনি জাজ করছেন, এটা আমার অপছন্দের একটা কাজ। আমি এই আলোচনায় যোগ দেবো না।

    দরজা বন্ধ হয়ে গেলো শাহাবুজ্জামানের বিস্মিত মুখের সামনে। নাস্তিকটা তাও ছাত্রদের পক্ষই নিয়ে কথা বলে গেলো! প্রবল আক্রোশে পেপারটাকে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন অধ্যাপকসাহেব।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার
    Next Article আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }