Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    কিশোর পাশা ইমন এক পাতা গল্প607 Mins Read0
    ⤶ ⤷

    কুকুরদল – ৩২

    অধ্যায় ৩২

    শিয়াকে নিয়ে হোটেল ওয়ারিশানের সামনে মুহিব-শামীম যখন থামলো তখন প্রায় বিকাল। প্রথমেই সিঙ্গেল একটা রুম সাত দিনের জন্য নিয়ে নিলো শিয়া। তারপর লাগেজ রেখে এলো তিনতলার সামনের দিকের রুমটায়। আর তর সইছিলো না কারোই, হুড়মুড় করে আবারও নিচে নেমে এলো ওরা। যতো দ্রুত পা চালানো যায় চালিয়ে ঢুকে পড়লো পাশের চিল থাই রেস্তোঁরায় তিন মিনিট ধরে কেবল অর্ডারই দিলো ওরা। সকাল থেকে পেটে দানাপানি কিছু পড়েনি দুই বন্ধুর। আর শিয়ার ক্ষিধে পেয়েছে যাত্রাজনিত কারণে। মেয়েটি মনে হয় কয়েকদিন আগে রাতের ঢাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আর ভাবছে না। শামীমের পাজরের জন্য ক্ষমাপ্রার্থনাও করেনি সে, তবে স্বভাবসুলভ রাগ রাগ ভাবটাও অনুপস্থিত। তার প্রাণচাঞ্চল্যের ভিন্ন অর্থ বের করলো মুহিবের লেখকসত্তা।

    ভাইয়ের হত্যাকারীর ব্যবস্থা নিজ হাতে করার মতো একটা সুযোগ পেয়ে একেবারেই শান্ত হয়ে গেছে মেয়েটা! ‘অ্যাকশনে’ নেমেই তার মাথা পরিস্কার হয়ে গেছে। শিয়া যেন হঠকারীমূলক কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে না পারে সেদিকে একটা চোখ রাখার জন্য নিজেকে আবারও মনে করিয়ে দিলো মুহিব।

    ওদের কেউ-ই অবশ্য জানলো না, রাস্তার অন্যপাশে লক্কড়মার্কা একটা টয়োটা অ্যালিয়ন পার্ক করা আছে। তার ভেতরে অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করছে একজন মানুষ। ওয়েটার যখন তাদের বিল নিয়ে আসছিলো, গাড়িটা স্টার্ট নেয়। ক্যাম্পাসের দিকে গাঁড়ি হাঁকিয়েছিলো নির্ঝর। জাকি বলেছে তার এখানে আপাতত কাজ শেষ।

    ভরপেট খাওয়া শেষে নিচের সিগারেটের দোকান থেকে একটা ডানহিল কিনে আগুন ধরালো মুহিব। এরকম একটা মুহূর্তেই মনে হয় জীবন কতোই না সুন্দর, ভাবছিলো সে। শামীমকে এরকম কিছু বলতে যাচ্ছিলো, দেখলো বন্ধুর কানে ফোন। কারও সাথে কথা বলছে সে। চোখেমুখে চাপা উত্তেজনা। কাজেই পূর্ণ মনোযোগ সিগারেটে দেওয়ার চেষ্টা করলো মুহিব।

    শিয়া পাবলিক প্লেসেই একটা গোল্ডলিফ ধরিয়ে ফেলেছে দেখে মনোযোগ পুরোপুরি টুটে গেলো অবশ্য।

    “করছেন কি? এই মফস্বলে সাধারণ মানুষ মেয়েদের স্মোকিং খুব বাজেভাবে দেখে।”

    “তাদের চোদার সময় বের করতে পারছি না। সরি।” সরাসরি উত্তর দিলো শিয়া।

    এরপর আসলে কথা চলে না। এই মেয়ের মধ্যে চক্ষুলজ্জার কোনো ব্যাপার নেই, নেই বিনয়ের ন্যূনতম প্রকাশ। উদ্ধতভাবটা তার সাথে খুব যায়, তবে মুহিবের পর্যবেক্ষণী দৃষ্টিতে অন্য একটা বিষয় খটকা লাগছে। প্রথম যেবার শিয়ার সঙ্গে তার দেখা হয়েছিলো, ধানমণ্ডির বিকেলে-তখনও এমন এক আগুন সে লক্ষ্য করেছে। এই চরিত্রটি স্ফূলিঙ্গের মতো জ্বলতে এসেছে, ধীরলয়ে যাত্রার স্বভাব এর নেই। তবে প্রথম দেখায় যে ধরণের আগুন সে দেখেছিলো আজকের আগুনের সঙ্গে তার ফারাক আছে। এই আগুন কেমন যেন নিয়ন্ত্রিত, প্রায় বলা চলে শিয়ার ভেতরের আগুনকে কেউ যত্ন করে একটা আকার দিয়েছে।

    ডানহিলে কয়েকবার জোরে টান দিয়ে মাথা থেকে অর্থহীন চিন্তাগুলো দূর করার চেষ্টা করলো মুহিব। আগুনের আবার আকার কি? বরং শিয়ার শ্যামবর্ণের সঙ্গে মেলামেশা করা চুলগুলো বিকেল-সূর্যের হলদেটে আলোয় চিকচিক করছে, সেই সৌন্দর্যের আগুন বিশ্লেষণ করা বেশি সহজ।

    “হা করে তাকিয়ে না থেকে যেটা বলার বলে ফেলুন।” উদ্ধত বুক মুহিবের দিকে সামান্য এগিয়ে দিয়ে কর্তৃত্বপরায়ণ সুরে জানতে চাইলো শিয়া।

    তোফায়েল-রেদোয়ানকে লোকেট করা মাত্রই আপনাকে জানাবো আমরা। তাদের দু’জনকে অনুসরণ করার জন্য আমরা দুইজন আছি।” শিয়ার চোখ উৎসাহে জ্বলে উঠতে দেখে মাথা নাড়লো মুহিব, “আমি আর শামীম। আপনি চাইলে তখন আসতে পারে আমাদের সাথে। তবে আমি রেকমেন্ড করবো একাকি ওদের কারও পেছনে লাগবেন না। তোফায়েল–রেদোয়ান নিশাচর। তারা সাধারণত রাতেই বের হয়-ফূর্তি ইত্যাদি করে। যদিও আমরা তাদের যে ধাক্কাটা দিয়েছি তারপর ফূর্তির দিকে তাদের মন থাকার কথা না।”

    “তারা নিশাচর। সো হোয়াট?” গোল্ডলিফটা পায়ের নিচে ফেলে পিষে ফেললো শিয়া। চারপাশের মানুষ আড়চোখে তাকাচ্ছে ওদের দিকে। মেয়েটি তাদের পুরোপুরি উপেক্ষা করছে। মুহিবও তাকে অনুসরণ করার চেষ্টা করলো। সুবিধে বিশেষ হলো না। মানুষের ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা আর ‘বিচার দিনের দৃষ্টি’ পতনকে অগ্রাহ্য করে বেশিক্ষণ থাকা যায় না।

    “শুনেছি তারা কোন বারে গিয়ে মাঝে মধ্যে ফূর্তি-ফূর্তি করে। মেয়েদের সাথে অনৈতিক মেলামেশা আরকি। ঐ সব এলাকায় আপনার যাওয়া নিরাপদ না। আমি আর শামীম দেখবো রাতের ব্যাপারটা। দিনের বেলায় লিটুকে নিয়ে ব্যস্ত থাকবো। টাকা তোলার ব্যাপার আছে। তখন আপনি ওদের ওপর নজর রাখতে পারেন।”

    কাঁধ ঝাঁকালো শিয়া, মনে হয় মুহিবের বেশিরভাগ কথাই সে শুনতে পায়নি।

    “মেয়ে নিয়ে ফূর্তি করে বললেন তো? এরা কি ফ্যামিলি গার্ল, নাকি প্রস্টিটিউট?”

    “দুটোই হতে পারে।”

    স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে জানতে চাইলো শিয়া, “এই শহরে মাগিপাড়াটা কোনদিকে?”

    খুব কাছ থেকে যাওয়া এক পথচারীর কান-চোখ লাল হয়ে গেছে। জিভ কেটে সরে পড়লো একদিকে। তাকে অনুসরণ করবে কি না ভাবতে শুরু করেছে মুহিব।

    “বলবেন না, নাকি জানেন না?”

    “লালখালিতে একটা আছে। আমার জানামতে ঐটাই একমাত্র মাগিপাড়া শহরের।” তাড়াতাড়ি বলল মুহিব।

    “গুড। আজকে রাতে ঐদিকে যাবো আমি, যখন আপনারা একজন রেদোয়ান আর আরেকজন তোফায়েলের পেছনে ব্যস্ত থাকবেন।”

    প্রমাদ গুণলো মুহিব। এই মেয়ে হয়তো জুজিৎসু বা কারাতে জানে। শক্ত ধাঁচের নিজেকে রক্ষা করতে জানা মেয়ে হলেই যে মাগিপাড়া তাদের জন্য রাতের বেলায় নিরাপদ এমন তো নয়। তবে শিয়ার শক্ত চাউনি বুঝিয়ে দিলো এখানে আলোচনার কোনো স্থান নেই।

    শামীমের ফোনে কথা বলা শেষ হয়েছে। ওদের দিকে হাসিমুখে এগিয়ে এলো সে। এরকম হাসি মানুষ হাসে এইচএসসি-তে গোল্ডেন ফাইভ পাওয়ার সংবাদ জানার পর, নয়তো স্ত্রীর বাবার মৃত্যুর খবর পেয়ে। পরিস্কার বিজয়ের হাসি।

    “খবরটা বল।” শামীমের বাড়তি নাটুকেপনা ঠেকানোর জন্য সোজাসাপ্টা জানতে চাইলো মুহিব।

    “জাকি ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছিলাম না? শামসভাইয়ের বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম যে মনে আছে?”

    “মনে থাকবে না কেন?” বিরক্ত হলো মুহিব। ড্রামা কিং শামীম তার নাটক শুরু করে দিয়েছে। আসল কথা না বলে অযথা ঝুলিয়ে রাখার চেষ্টা করা।

    “জাকি ভাই এতোদিনে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন। আশা করা যায় শামস হত্যার ব্যাপারে কোনো আলো ফেলতে পারবে এটা। আরও একবার প্রসঙ্গটা নিয়ে নাড়া চাড়া করার সুযোগ যখন পাচ্ছি থামা চলবে না। পয়ত্রিশ ক্রেডিটের আন্দোলনের সঙ্গে মার্ডারের জাস্টিফিকেশন যোগ করে দেওয়ার মতো আবেগ তুলে ফেলতে হবে।”

    শামীমের মতো উচ্ছ্বাস প্রকাশ করতে পারলো না মুহিব। নিচু গলায় জানতে চাইলো, “এতোদিন পর? তূর্ণার হাত নাই তো?”

    “হু কেয়ারস? আমরা সাবধানে থাকবো। চল।”

    “এখনই?”

    “হ্যাঁ। ছয়টার সময় অ্যাপয়ন্টমেন্ট দিয়েছে। এই সুযোগ প্রতিদিন পাওয়া যাবে না। ছয় মাস পর একবার পাওয়া গেছে। চল চল।”

    শিয়া এগিয়ে এলো ওদের দিকে, “কোথায় যাচ্ছেন?”

    “চেঞ্জ অব প্ল্যান। আজকে তোফায়েল-রেদোয়ান প্রজেক্ট বন্ধ। জাকি ভাই আমাদের শিডিউল দিয়েছেন। আনসার্টেইন তোফায়েলের পিছে না ঘুরে সার্টেইন জাকি ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। দেখি কিছু বের করতে পারি কি না।”

    “জাকি ভাইয়ের সাথে আমিও কথা বলতে পারি।”

    “তা পারেন না। আপনি শামসভাইয়ের ছোটবোন। আপনার সঙ্গে তিনি খোলাখুলি অনেক কিছুই বলবেন না। আমাদের বলবেন।”

    এই যুক্তিটা মেনে না নিয়ে উপায় রইলো না শিয়ার। মেয়েটি এতো সহজে কিছু মেনে নেবে তা ওরা কেউ-ই আশা করেনি। স্বস্তির নিশ্বাস ফেললো একসাথে। তবে শিয়ার পরের কথাটা ওদের কারোই পছন্দ হলো না।

    “ফাইন। তাহলে জাকি ভাইয়ের সাথে দেখা করে আসুন। আমি বরং আজ রাতে যাচ্ছি তোফায়েলের পেছনে।”

    “এটা—” শামীম শুরু করেছিলো, তাকে ইশারায় থামিয়ে দিলো মুহিব।”ফাইন। আমরা তাদের লোকেশন জানা মাত্রই আপনাকে টেক্সট করে দেবো। কথা দিতে হবে, সাবধানে থাকবেন।

    “মাগিপাড়ায় রাতের বেলা ঢু মারার গ্র্যান্ডপ্ল্যান থেকে এটা অনেক অনেক গুণ ভালো অন্তত, ভাবলো মুহিব।

    *

    শেরে বাংলা হলের ভেতর অনেকদিন পর ঢুকলো ওরা। ভেতরে ঢোকার সময় একে অন্যকে কনুই দিয়ে খোঁচা দিতে দিতে মনে করিয়ে দিলো, আর বেশিদিন নেই। এই হলেই অ্যালোট পাওয়ার কথা ওদের। বিশ্ববিদ্যালয় জীবনে হল লাইফ আলাদা রকম আনন্দ। এটা পাওয়ার জন্য অনেকদিন ধরেই উন্মুখ হয়ে আছে ওরা। অবশেষে সেই দিন কাছিয়ে আসছে।

    তিনশ চার নম্বর রুমে জাকি ভাইয়ের গুহা। অনেকের বিশ্বাস জাকি ভাই হতে যাচ্ছে ভবিষ্যৎ সভাপতি। সন্দেহাতীতভাবে তার রুমমেট নির্ঝর ভাই আর মঞ্জুর ভাই হবেন দুই সহ-সভাপতি। এই ঘরটা তখন পাতিনেতাদের সকাল বিকাল হাজিরা দেওয়ার জায়গা হবে। পাতিনেতাদের মক্কা!

    সভাপতির পদটা তোফায়েলের পকেটে না গিয়ে জাকি ভাইয়ের হলেই খুশি হবে মুহিব। সম্ভবত ক্যাম্পাসের অর্ধেক সাধারণ ছাত্র এতে করে হাঁফ ছেড়ে বাঁচবে। তবে সাধারণ ছাত্রদের ইচ্ছে-অনিচ্ছায় তো আর ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচন হয় না। জাকি ভাই অন্য ‘সভাপতি দের মতো কাড়ি কাড়ি টাকার মালিক হয়েই ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে সেখানে মৌজমাস্তি করে থাকবেন বলে মুহিবের বিশ্বাস হয় না। এই লোক পদ পেলেও এখানেই থাকবে। এই শেরে বাংলা হলে। তিনশ চার নম্বর রুমে। একারণেই জাকিকে শ্রদ্ধা করে মানুষ।

    দরজা টোকা দিতেই খুলে গেলো। লম্বা ঝুটি করার মতো চুল এখন অগোছালো, অনেকগুলো গুচ্ছ জাকির কপালের ওপর স্বাধীনভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকা পড়েছে কপালের কাটাদাগটা। তবে পুরোপুরি নয়। একাহারা দেহটা সরিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিলো ভবিষ্যৎ ছাত্রনেতা।

    ঘরের ভেতরটা খানিক অন্ধকার, এক কোণে একটা টেবিল ল্যাম্প ছাড়া আলোর আর কোনো উৎস নেই। চোখ পিটপিট করে অন্ধকার সয়ে নেওয়ার চেষ্টা করলো ওরা। তিনটা টেবিল আর তিনটা খাট। বিলাসবহুল জীবনযাত্রার চিহ্ন নেই। মদের বোতল নেই। গাঁজার গন্ধ নেই। এটা কি আদৌ একজন সরকারদলীয় ছাত্রনেতার কামরা?

    ওদের অবাক হয়ে চারপাশ দেখার সুযোগ নিয়ে নিজের খাটে আয়েশ করে বসে পড়েছে জাকি। তাকে টেবিল ল্যাম্পের আলোয় ভালো মতো দেখা গেলো। অন্ধকারে এক সাদা ভুত। সাদা শার্ট, বোতাম সবগুলো খোলা, কালো প্যান্ট। কপালে কৃত্রিম ভাঁজ। হাতে একটা স্মার্টফোন।

    অস্ফূট একটা শব্দ করলো শামীম। তার দিকে ঘুরতে গিয়ে কামরায় উপস্থিত দ্বিতীয় মানুষটার দিকে চোখ পড়লো মুহিবের। পেটানো শরীর, এই মুহূর্তে খালি গায়ে বসে আছে সে। অন্ধকারে তার সুগঠিত দেহ আবছাভাবে দেখা যাচ্ছে। বাইরের আলো থেকে আসার পর তাকে প্রথমে নজরেই পড়েনি ওদের। ঘরের আলোকিত কোণে তার না থাকার কারণটা স্পষ্ট হলো হাতের দিকে চোখ পড়তে।

    আবছা আলোতেও বিশালদর্শন পিস্তলটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

    “আমার ফ্রেন্ড মঞ্জুরকে তো চেনোই।” যেন কিছুই ঘটেনি এভাবে বলল জাকি।”এইদিকে চলে আসো তোমরা। তোমাদের সাথে অনেক আলাপ আছে।”

    টেবিল ল্যাম্পের দিকে এগিয়ে যাওয়ার ছাড়া আর কিছু করার থাকে না। শামীম চাপা গলায় একবার বলল মুহিবের কথায় নাচতে গিয়েই তাকে এই বিপদে পড়তে হয়েছে বা এমন কিছু। তবে পিস্তলের মুখে দাঁড়িয়ে উন্নত শিরে উচ্চ করা যায় না রব!

    ফোনটা তাদের দিকে বাড়িয়ে দিলো জাকি, স্ক্রিনে হোটেল ওয়ারিশানের সামনে ওদের তিনজনের হাই-ডিটেইলস ছবি। অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেললো ওরা।

    “তারপর? তোমাদের লগে শামসের বোন কি করে?”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার
    Next Article আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }