Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    কিশোর পাশা ইমন এক পাতা গল্প607 Mins Read0
    ⤶ ⤷

    কুকুরদল – ৪০

    অধ্যায় ৪০

    “বলতে চাইছো, এখনও কোথাও ঐ মেমরি কার্ডটা থেকে গেছে? তোফায়েলরা সেটা রিট্রিভ করতে পারেনি?”

    “আমার তেমনটাই ধারণা।” মাথা দোলালো মুহিব, “আমি বলছি না একেবারেই শুন্যহাতে শামসভাই সেখানে গিয়েছিলেন। কিছু একটা তাকে দিতে হয়েছিলো অবশ্যই। নয়তো তোফায়েলরা তাকে আক্রমণ করতো না।”

    “তোফায়েলরা তাকে মেমরি কার্ড পাওয়ার পরই বা কেন আক্রমণ করবে? সে যদি অন্য কোথাও আর কোনো কপি রাখে?”

    শামীম একটা আঙুল তুললো, এই প্রশ্নের উত্তর তার কাছে আছে।

    “যদি কার্ডের তথ্যটা তেমন সেন্সিটিভই হয়ে থাকে, যেমনটা হলে শামসভাই তার বেস্ট ফ্রেন্ডকেও জানাতে ভয় পান, তাহলে তিনি ওটার কপি করলেও অন্য কারও কাছে দেবেন না। দ্বিতীয় কেউ এই গোপন কথা জেনে গেলে তথ্যটার মূল্য আর কি রইলো? আর কাউকে তথ্যটা জানিয়ে বিশ্বাস করতে পারলে জাকি ভাইয়ের নাম সবার আগে আসবে। তাকেও তো তিনি তথ্যটা শেয়ার করেননি।”

    মাথা দোলালো শিয়া। তাদের কথায় যুক্তি আছে। এধরণের তথ্য কেউ যখন হাতে পায় সে চেষ্টা করে নিজেকে এক ও অদ্বিতীয় সোর্স হিসেবে রাখতে। দুনিয়ার সবার কাছে যেটা চলে গেলো তা তো আর মূল্যবান কিছু নয়। তথ্যের জগতে তাই এরকম তথ্য সংগ্রাহকরা নিজের পেটে তথ্য নিয়ে বসে থাকেন। তবে এর একটা খারাপ দিক আছে, যার ক্ষতি হওয়ার সম্ভাবনা সে তথ্যধারীকে খুন করে ফেললে তথ্যধারীর মুখের সাথে সাথে গোপনীয়তা ফাঁস হওয়ার সম্ভাবনাও বন্ধ হয়ে যায়।

    তাই করেছে তোফায়েল আর রেদোয়ান। তারা একটা মেমরি কার্ড ফেরত নিয়ে কিভাবে নিশ্চিত হবে আর কোথাও কোনো কপি রাখেনি? শামস যখনই ঐ তথ্য নিয়ে নাড়াচাড়া করেছে, তখনই সে নিজের মৃত্যু পরোয়ানায় সাক্ষর করে ফেলেছে, অজান্তে। পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার একটাই উপায় ছিল তোফায়েল গ্রুপের।

    “কার্ডটা কোথায় থাকতে পারে? কোনো ওয়াইল্ড হাঞ্চ আছে?”

    মাথা নাড়লো মুহিব, “তবে আমরা তোফায়েলকে ফোন করে এটা নিশ্চিত হতে পারি যে কার্ডটা তার কাছে নেই।”

    “তাকে ফোন করলেই কি সে গড় গড় করে বলে দেবে?” শিয়া এখনও মুহিবের পরিকল্পনাটা ধরতে পারেনি।

    “না। তবে ঠিক যেভাবে জাকির পেট থেকে সে সত্যটা বের করেছিলো, আমরাও করবো। তাকে এমন একটা প্রশ্ন করবো যার উত্তর হ্যাঁ হলেও বোঝা যাবে তার কাছে কার্ড নেই, না হলেও বোঝা যাবে তার কাছে কার্ড নেই। ঠিক যেভাবে মার্ডার কেসে তার উপস্থিতি তুমি নিশ্চিত হয়েছিলে।”

    তোফায়েলকে ব্ল্যাকমেইল-কলিং বন্ধ করেছে ওরা। ঐ কাজের উদ্দেশ্য ছিল খুনিদের স্বীকারোক্তি আদায় করা। ওরা ভেবেছিলো নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করবে, এই উপলক্ষ্যে খুনিদের বের করে আনা হবে। তবে টাকা পয়সার অংশটুকু পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে করে খুনিদের চেয়ে বড় ঝুঁকি নিতে হবে মুহিবদের। শিয়ার পরামর্শ ছিল, সে বরং সরাসরি মেমরি কার্ডটাই চেয়ে বসবে। ফোনকলগুলোতে সে ওরকম কথাই বলেছে, প্রতিউত্তরে তোফায়েল একবারও বলেনি সে ‘কি বিষয়ে কথা হচ্ছে তা বুঝতে পারছে না। বরং সে জানতে চেয়েছিলো, শিয়া তার কাছে কি চাইছে? অর্থাৎ সে ঘটনাটা জানে, আর তা জানার উপায় একটাই। খুনিদের একজন হওয়া।

    “আরেকটা ফোনকল?”

    মাথা দোলালো মুহিব, “আরেকটা ফোনকল।”

    “সেরাতে শোনা আরেকটা বাক্য আমাকে বলো।” টেবিলের পাশ থেকে একটা নোটবুক টেনে নিলো শিয়া।

    “মাগির পুতে আর ঘোড়া ডিঙ্গাইতে পারবো না।” অন্যদিকে তাকিয়ে বলল মুহিব। শিয়া নিজেকে এখন যথেষ্ট সামলে নিয়েছে, নির্বিকার ভঙ্গিতে ভাইয়ের শেষ মুহূর্তে শোনা আরেকটা বাক্য তুললো সে। তারপর কফির কাপগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেলো, “ঐ শেষ ঘরটা ভাইয়ার। ওখানে চলে যাও। আমি আসছি।”

    ওরা সেদিকে এগিয়ে গেলো। দরজায় গত ফুটবল ফিক্সচার ঝোলানো, তিন বছরেও নামানো হয়নি ওখান থেকে। ঘরের ভেতরটা পর্যবেক্ষণ করলো ওরা। সাড়ে তেরো বাই এগারো ফিট। বেশ বড় একটা ঘর। এই ঘরের দরকার এখন এই পরিবারের নেই। ঢাকার মধ্যে এতো বড় বাড়ি ভাড়া করে থাকায় কেমন খরচ সে ব্যাপারে ওদের সম্যক ধারণা আছে। মুহিবদের বাসা এই শহরেই। শামসভাইদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের দূরত্ব, জ্যাম না থাকলে পনেরো মিনিটের। অথচ এই ব্যয়বহুল বাড়িটা তারা ছাড়ছেন না। ছেলে যে আর কখনও ফিরে আসবে না সেটা হয়তো মানসিকভাবে মেনে নিতে পারেননি কেউ। এখনও পরিপাটি করে গোছানো খাট, তার পাশে টেবিল। দুয়ের মাঝে যত্ন করে দাঁড় করিয়ে রাখা শামসের ক্রিকেট ব্যাট,

    মাটিতে ঠেস দিয়ে দাঁড় করানো আছে একটা হেলমেট। টেবিলের ওপর যত্ন করে সাজানো খুরমির থার্মোডায়নামিক্স, ক্রাউসের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিংসহ পাঁচ সেমিস্টারের বই। ষষ্ঠ সেমিস্টারটি এই স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্ট সার্ভাইভ করতে পারেনি। ল্যাপটপটা বইগুলোর সামনে রাখা। কোথাও ধূলো জমে নেই, কেউ একজন নিয়মিত ঘরটা পরিস্কার করে।

    “কি মনে হচ্ছে?” ওদের পেছন থেকে জানতে চাইলো শিয়া। প্রায় আঁতকে উঠেছিলো মুহিব। মেয়েটা একেবারে ভূতের মতো চলাফেরা করতে পারে।

    “ল্যাপটপটা কি আমাদের হল থেকে আনানো?”

    মাথা দোলালো শিয়া, “হ্যাঁ। ওরা ভাইয়ার সব জিনিস আমাদের ফেরত দিয়েছে। জাকি ভাই অবশ্য একটা শার্ট রেখে দিয়েছে নিজের কাছে, আমরা আপত্তি করিনি।”

    “পাসওয়ার্ড জানো?”

    মাথা দোলালো শিয়া। চেয়ার টেনে ভাইয়ের টেবিলে বসে পড়লো সে। ডালা খুলে অন করলো ল্যাপটপ।”তোমার থিওরি ঠিক থাকলে এখানে ভাইয়া সেইসব কন্টেন্ট রাখবে না। হল লাইফে নিজের পাসওয়ার্ড প্রটেক্টেড কম্পিউটারও যথেষ্ট নিরাপদ না। এই ঝুঁকি ভাইয়া নিয়েছিলো বলে মনে হয় না।”

    শিয়ার সঙ্গে মুহিব সম্পূর্ণ একমত। তবুও বলল, “বিষয়টাকে নিশ্চিত করতে হলে আমাদের প্রতিটা ফোল্ডার খুঁড়ে দেখতে হবে।”

    “সারাদিন লেগে যাবে…”

    মাথা নাড়লো মুহিব, “তোফায়েলকে অ্যাটাক করার তারিখটা আমরা জানি। সেই দিন থেকে মার্ডারের দিন পর্যন্ত ডেট স্পেসিফিক সার্চ করো। প্রতিটা ফাইল নিজের চোখে দেখতে হবে। ফাইল নেম বা টাইপ দেখে কিছু বিশ্বাস করা যাবে না। এক্সটেনশন পাল্টে দেওয়া হতে পারে। ডট পিডিএফ আসলেই ডট পিডিএফ কি না দেখবে। দেখা গেলো ডট এমপিফোরকে পিডিএফ বানিয়ে রাখলো। এসব সাধারণ ট্রিকস, তবে কাজের। হিডেন ফাইল ধরার জন্য কিছু ফ্রি সফটওয়ার আছে। গুগলে গিয়ে আমাকে বলো, নামিয়ে দেবো।”

    শামীম এর মধ্যে কেবিনেট ঘাঁটা শুরু করেছে। শুধু মেমরি কার্ড কিংবা ফাইল স্টোরিং ডিভাইস নয়, সংশ্লিষ্ট যে কোনো তথ্য পেলেই তার ছবি তুলে নেবে। সময় কোনদিক দিয়ে চলে যাচ্ছে তাদের খেয়াল রইলো না। সার্চ রেজাল্টে কম্পিউটারে জমা হয়েছে নয়শ ঊনত্রিশটা ফাইল। ওদিকে শামীম একটা নোটবুক নিয়ে পড়েছে। কলিংবেলটা তখনই পড়লো।

    “আজকের মতো সার্চ পার্টির কাজ স্থগিত।” দ্রুত চেয়ার ছাড়লো শিয়া, “আব্বু-আম্মু যদি জানে ভাইয়ার ব্যাপারে আবারও খোঁড়াখুড়ি করছো, গ্যাঞ্জাম লেগে যাবে। ড্রইং রুমে গিয়ে বসে পড়ো, দ্রুত, দুইজনই।”

    চোরের মতোই তড়িঘড়ি করে শামসভাইয়ের সব ব্যক্তিগত ফাইল গুছিয়ে রাখলো ওরা। পা টিপে টিপে চলে গেলো ড্রইংরুমে। দরজার বাইরে থেকে আংকেল আন্টি যেন হুটোপুটির শব্দ না পান। ভদ্র মেয়ের মতো একট ওড়না টেনে বুকে জড়িয়ে তবেই দরজা খুললো শিয়া।

    “ডাক্তার ব্যাটারও কোনো কমন সেন্স নাই…” বলতে বলতে স্ত্রীকে নিয়ে ভেতরে ঢুকলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবাটি, অতিথিদের চোখে পড়লো তখনই।

    লালমাটিয়া কলেজের রিটায়ার্ড প্রফেসরকে গতবারের চেয়ে অনেকটাই ভালো দেখাচ্ছে। পুত্র হারানোর শোক নিশ্চয় কখনোও ভুলে যাবার মতো নয়। তবে মানুষকে বেঁচে থাকতে হয়, বড় ধরণের ক্ষতি স্বীকার করেও বেঁচে থাকার নানা পথ আবিষ্কার করতে হয় তাদের। যেমনটা আবিষ্কার করেছেন শামসভাইয়ের মা। তিনি এখন ছেলের অস্তিত্বকেই অস্বীকার করে বেঁচে আছেন। যেন কোনো ছেলেই ছিল না তার কোনো কালে। শিয়া তার একমাত্র সন্তান!

    শেষবার বাবাটির সাথে খুব ভালো করে আলাপ হয়নি। একরকম ক্ষেপেই গিয়েছিলেন ভদ্রলোক। শিয়ার মায়ের জন্য তাদের অনুরোধ করেছিলেন এ নিয়ে আর না ঘাঁটতে। ভয়ে ভয়ে তার দিকে তাকালো মুহিব, এই বুঝি ফেটে পড়লেন। আরও একবার এখানে আসার সাহস তারা কি করে দেখালো?

    মুহিবের ধারণাকে ভুল প্রমাণিত করতেই যেন উষ্ণ হাসিতে ভরে গেলো তার মুখ, “হ্যালো ইয়াংম্যান। মুহিব না তোমার নাম? কি খবর?”

    ভদ্রলোকের সঙ্গে হাত মেলালো মুহিব। স্ত্রীকে ভেতরে পাঠিয়ে দিলেন শিয়ার বাবা। চা নাস্তা না করে ‘শিয়ার বন্ধুরা যেন কোনোমতেই পালিয়ে যেতে না পারে। মায়ের সাথে গেলো শিয়া নিজেও। ওরা দূর হতেই গলা নামিয়ে জানতে চাইলেন, “কোনো খবর আছে নাকি, বাবারা?”

    খবর তো আছে অনেক কিছুই, তবে একজন বাবাকে এসব তো বুক ফুলিয়ে বলা যায় না। কাজেই মৃদু হাসতে হলো মুহিবকে, “না আংকেল। আমাদের এক ফ্রেন্ড খুব অসুস্থ। ওর জন্য ক্যাম্পেইন করছিলাম পান্থপথে। শিয়ার ক্যাম্পাস তো ওদিকেই, আমাদের দেখে চিনে ফেললো। ও বাসায় নিয়ে এলো আরকি।”

    সোফায় বসে পড়লেন তিনি, “কি হয়েছে তোমার বন্ধুর?”

    “ভাইরাল এনকেফেলাইটিস।”

    “ডেডলি?”

    মুখ কালো হয়ে গেলো মুহিব-শামীমের। এবার আর কোনো অভিনয় করতে হলো না ওদের। পরিস্থিতি বুঝে প্রসঙ্গটা পাল্টে ফেললেন অবসরপ্রাপ্ত শিক্ষক। নিজের ছেলেবেলার গল্পে চলে গেলেন একেবারে। ছাত্রজীবনে এমন একটা ট্র্যাজেডিতে তাকেও পড়তে হয়েছিলো। রোগি অবশ্য বন্ধু ছিল না। জুনিয়র একটা ছেলের হলো ক্যান্সার। সে সময় ক্যান্সার মানেই সব শেষ।

    “বাইরে নিয়ে যেতে হয়েছিলো ওকেও।” ভারি চশমাটা খুলে টি–টেবিলের ওপর রাখতে রাখতে বললেন তিনি, “আমরা টাকা তুলেছিলাম। সবখানে গিয়েছি। ইন্ডাস্ট্রিগুলোর লিংক ধরে ধরে একটা বড় অ্যামাউন্ট আদায়ের জন্য কি না করেছি।”

    দুই মিনিটের দীর্ঘ একটা বিরতি নিলেন প্রৌঢ়। তারপর ধীরে ধীরে বললেন, “অজয় মারা গেছিলো আট মাস পর। এই আট মাস আমরা দুনিয়া তোলপাড় করে টাকা তুলেছি, রাস্তায় ঘুরেছি, পরিচিত সিনিয়রদের অফিসে গেছি। কি যে করি নাই…অথচ অজয়কে আমি জীবনে দেখিনি। খালি জানতাম একটা ছেলে আছে ওই ডিপার্টমেন্টে, অজয় নাম, অসুস্থ। এইটাই আমাদের জন্য যথেষ্ট ছিল।”

    লিটুর কথা মনে পড়লো মুহিবের। এধরণের পরিণতি লিটুর হলে কি আর সহ্য করতে পারবে? গত কয়েক মাস ধরে যে ছোটাছুটি ওরা করেছে এতে করে একটা জিনিস তারা অনুভব করে। সৃষ্টিকর্তার প্রতি তাদের একটা অধিকার জন্মেছে যেন। ওরা সবাই সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছে। এখন সৃষ্টিকর্তার উচিত লিটুকে ফিরিয়ে দেওয়া। এটা তাদের অধিকার।

    শিয়ার বাবা বললেন, “অজয়কে সুস্থ অবস্থায় কোন দিন দেখিনি। আর দেখাও হবে না।”

    কথাটার গভীরতা ওদের দু’জনকে ছুঁয়ে গেলো। লিটুর জন্যও এমন কতো মানুষ যে কাজ করছে। যারা তাকে কোনোদিন দেখেনি অথচ ওর অসুস্থতার খবর পেয়ে ঝাঁপিয়ে পড়েছে। এমন সব কাণ্ড করছে যেন লিটু তাদের আপন ভাই। এই মানুষগুলোর জন্যই হয়তো এখনও পৃথিবী সুন্দর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার
    Next Article আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }