Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল – কিশোর পাশা ইমন

    কিশোর পাশা ইমন এক পাতা গল্প607 Mins Read0
    ⤶ ⤷

    কুকুরদল – ৬

    অধ্যায় ৬

    প্রায় উড়ে এসে ওর বুকে আছড়ে পড়লো ইলোরা।

    একটুখানি নয়, ভীষণ বিব্রতবোধ করলো মুহিব। মফস্বলের বাস টার্মিনাল। এলাকার সবাই তাদের দিকে তাকিয়ে আছে সন্দেহ নেই। এর মধ্যেই বাস থেকে নেমে এসেছিলো তিন ভুত শিকারি। স্টেশন পর্যন্ত আসেনি ভুতবাবা সুমন। হল ভ্যাকেন্ট হওয়ার সংবাদ পাওয়ার পর সে নাটোরে নেমে পড়েছে। বাসা ওদিকেই তার। মুহিবকে দৃষ্টিসীমার মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁধের ব্যাগটা রাস্তায় আলগোছে ছেড়ে দিয়েছিলো ইলোরা। তারপর একশ মিটার দৌড় প্রতিযোগিতার মতো ছুটে এসে এই শক্ত আলিঙ্গন। কোনো মানে হয়?

    তাও কেন যেন চোখে পানি চলে এলো মুহিবের। আলতো করে একবার জড়িয়ে ছেড়ে দিলো মেয়েটিকে, “হয়েছে হয়েছে। যা শুরু করেছিস, লোকজন ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দেবে। গ্রাম এলাকার ব্যাপার স্যাপার।”

    এতোক্ষণে ওকে ছেড়ে কাছ থেকে খুটিয়ে দেখলো ইলোরা, “আরি বাবা, ইমোশনাল হয়ে গেছে দেখি। ছ্যাঁকাখোর মুহিব।”

    চোখের পানিটা আড়াল করার বৃথা চেষ্টা করলো মুহিব। হাসলো একটু। গত ছত্রিশটা ঘণ্টা কেমন কেটেছে সে ছাড়া আর কেউ বুঝবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই পুরো সময়টা কেটেছে একদম একাকি। মুহিবের মনে হচ্ছিলো এভাবে আর একটা দিন পার করতে হলে একেবারেই ভেঙে পড়তো ও।

    লিটু আর শামীমকে জড়িয়ে ধরলো এরপর। শক্ত আলিঙ্গনে একে অন্যের পিঠে চাপড় দিলো ওরা।

    “হারামজাদারা ভূত ধইরা দুনিয়া উদ্ধার করছিস!”

    “বালের অ্যাডভেঞ্চার করসি আমরা, মামা।” খেদের সঙ্গে বলল লিটু, এদিকে যে এমন একটা ঘটনা ঘটবে কে জানতো। তুই তো ক্যাম্পাসেই ছিলি। সব বলবি, এখনই। চল।”

    কাছের একটা চায়ের দোকান দেখিয়ে দিলো সে। অসহায়ের মতো সেদিকে তাকালো মুহিব।

    “অনেক কথা বলার আছে, দোস্ত। তোদেরটাও শোনার আছে। এতো অল্প সময়ে হবে না।”

    শামীম মাথা দোলালো, ব্যাপারটা বুঝতে পেরেছে। পাবলিক প্লেসে বলার চেয়েও বেশি কিছু বলার আছে মুহিবের।

    “অলরাইট। সিগারেট চলতে পারে তো একদফা।

    “শিওর।”

    একসাথে চায়ের দোকানের দিকে এগিয়ে যায় ওরা। তার মধ্যেই প্রশ্ন করলো মুহিব, “হল কিন্তু ভ্যাকেন্ট। ইলোরা যাবে কোথায়?”

    ছেলেরা হলে সীট না পেয়ে বাইরে মেসে থাকে বটে, তবে মেয়েদের জন্য প্রথম বর্ষ থেকেই হলে সীট থাকে। ওখান থেকে সাইকেল চালিয়ে ক্লাসে আসতে গিয়েই প্রথম দিকে নাটক কম হয়নি। হল ভ্যাকেন্ট করে দেওয়ার কারণে ছেলেদের মাথা ব্যথা নেই। তবে ইলোরা একজন মেয়ে।

    কাঁধ ঝাঁকালো ইলোরা, পোষাক দেখালো নিজের, “যতোটা সম্ভব ছেলে সেজে এসেছি। আজকে রাতে শামীমের রুমে থাকবো আমি।”

    ছয়টার মধ্যে মেয়েদের হলে ঢোকা নিয়ে কড়াকড়ি আছে বটে, তবে সারারাত কেউ হলে না থাকলে আপত্তি তোলার মতো কেউ নেই। ছাত্রিরা মাঝে মাঝে বেরিয়ে পড়ে, বাইরে রাত কাটায়। যাদের বয়ফ্রেন্ডের বাড়ি কাছাকাছি, তাদের তো আরামের শেষ নেই।

    “বাড়িওয়ালা জানতে পারলে তো অশ্লীল অভিযোগ আনবে।” মুহিব সামান্য হলেও ঘাবড়ে গেলো। ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়ার পর বাড়িওয়ালারা সেখানে মেয়ে ঢোকা নিয়ে এমনকি ঢাকাতেও সেন্সিটিভ। আর এ তো মফস্বল।

    “ঐ বুড়োকে জানানোর দায় পড়েনি আমাদের কারও।” একবাক্যে বিষয়টা নাকচ করে দিলো শামীম, “শুধু ইলোরা না, তোরাও থাকবি আজ আমার রুমে। অনেক কথা জমে আছে।”

    *

    ছয় প্যাকেট সিগারেট, একতাল স্ন্যাকস আর দুই লিটারের একটা কোকের বোতলকে ঘিরে বসেছে ওরা চারজন। ঘরের আলো বলতে একটা ডিম লাইট। পরদিন ক্লাস না থাকলে এরকম একটা পরিবেশ একজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য কতোটা অনাবিল আনন্দের তারাই জানে। আর ওদের ক্যাম্পাস তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

    এখান পর্যন্ত ইলোরাকে নিরাপদেই আনা গেছে। বাড়িওয়ালা টেরই পায়নি বিষয়টা। চারজন ছেলে সিঁড়ি বেয়ে উঠলো না তিনটি ছেলে আর একটি মেয়ে, তা কে বুঝবে? তাছাড়া ওদের রেকর্ডও পরিস্কার, মেয়েঘটিত

    কেলেঙ্কারি কখনও হয়নি। লিটুর হ্যাট ইলোরার চুল ঢাকতে পেরেছে। নিচে দারোয়ানের বালাই নাই। ভয় ছিল কেবল সিঁড়িঘরে কারও সামনে পড়ে যাওয়ার, তাও ঘটেনি। এই ফ্ল্যাটে শামীমের আর দুই রেন্ট শেয়ারার হাল্কা চোখ টিপ দিয়েছে শামীমের উদ্দেশ্যে, তবে এটুকু খোঁচা সহ্য না করে ইলোরার মতো আগুন সুন্দরিকে একেবারে নিজের ঘরে আনা গেলে সেটা হতো ঐতিহাসিক ঘটনা।

    মৃদু আলোয় একে অন্যের দিকে ওরা তাকাচ্ছে না। মুহিব অবশ্য আড়চোখে বন্ধুদের দেখলো একবার। লিটু আর ইলোরার মুখে ক্লান্তির ছাপ। শামীমকেই সবচেয়ে বেশি চাঙ্গা দেখাচ্ছে। সম্ভবত বাড়িওয়ালার চোখ এড়িয়ে একটা মেয়েসহ নিজের ঘরে বন্ধুদের নিয়ে আসার উত্তেজনা তার এই জাগ্রত দশার পেছনে প্রভাবকের কাজ করছে। অথবা নিকট ভবিষ্যতে হতে যাওয়া আলাপের সম্ভাবনাই তাকে এমন চাঙ্গা রেখেছে। মুখরোচক আলোচনার সময় ঘুমকাতর শামীমকে কেউ দেখেছে বলে মনে করতে পারে না। মুহিবের সাথে একবার চোখাচোখি হয়ে গেলো তার।

    তাকে নিরাশ করতেই প্রস্তাব রাখলো মুহিব, “ক্যাম্পাস নিয়ে আলোচনা করবো খানিক পরে। আগে তোদেরটা শুনি। ভুতবাবার নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি যে গঠিত হলো, রেজাল্ট কি?”

    “শামসভাইয়ের মার্ডারের মতো গুরুত্বপূর্ণ কিছু না ওটা।” আপত্তি জানালো শামীম।

    “তা তো বটেই। আমি বলছি না ঐ কেসটা শামসভাইয়ের মার্ডারের চেয়ে বেশি গুরুত্ব রাখে। কিন্তু হাল্কা কিছু দিয়ে শুরু করতে চাচ্ছি। কারণ আছে।”

    মুহিবের কণ্ঠে একটা কিছু ছিল। আপত্তি করলো না আর কেউ। ইলোরা শুরু করলো প্রথমে। সীতাকুণ্ডের কাছাকাছি একটা পরিত্যক্ত বাড়ি, দোতলা। আর সব মধ্যযুগীয় গড়নের মতোই, মোটা দেওয়াল আর চওড়া খিলান ওটায় ছিল। জায়গায় জায়গায় ধ্বসে পড়া ছাত। সিঁড়ি দুটো, একটা ভাঙা। রাতের কি দিনে, বাদুড়ের আবাস দোতলায়। প্রথমদিন ইলোরা হাঁচড়ে পাঁচড়ে ভাঙা সিঁড়ি বেয়ে উঠে দোতলায় প্রথম দরজাটা খুলেই ভিড়মি খেয়েছিলো। এক ঝাঁক বাদুড় বেরিয়ে এসেছিলো ওখান থেকে, অনেকগুলোর সঙ্গেই মুখোমুখি সংঘর্ষ হয়েছিলো “দ্বার উন্মুক্ত করে দেওয়া” মহামতীর। কাজেই পতন এবং মূর্ছা! গল্পের এই পর্যায়ে এসে অবশ্য লিটু জানানোর চেষ্টা করলো জ্ঞান ফেরাতে তার মোজাকেই স্মেলিং সল্ট হিসেবে কাজে লাগানো হয়েছিলো, তবে তারস্বরে আপত্তি করেছিলো ইলোরা।

    শামীমের ঘরের পরিবেশ অনেকাংশে হাল্কা হয়ে এলো।

    প্রথমেই ওরা সেট করেছিলো ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইস। গোটা বাড়িজুড়ে মোট তিনটা ক্রিটিকাল স্পট পেয়েছিলো, সুমনের ভাষ্যে। এসব দিকে তার এক্সপার্টিজ ফেলে দেওয়ার মতো নয়। একজন আর্সনিস্ট কিংবা এক্সপ্লোসিভ এক্সপার্টের মতোই দক্ষতার সাথে সর্বাধিক কম সংখ্যক ক্যামেরা আর রেকর্ডার বসিয়ে সবচেয়ে বেশি এলাকা কাভার করতে পারে সে। ইনফ্রারেড ক্যামেরা হিসেবে ক্যানন ভুতবাবার খুব পছন্দের। তুলনামূলক সস্তাও, ত্রিশ হাজারের মধ্যে পাওয়া যায়। তবে এমন ক্যামেরা ওর আছে ছয়টা। সবগুলো ব্যবহারের প্রয়োজন প্রথমে পড়েনি।

    প্রথম রাতে ওরা টের পায়নি কিছুই। প্রবল অস্বস্তিবোধ হয়েছিলো। তবে শহর ছেড়ে খানিকটা দূরে এক কুখ্যাত পোড়াবাড়িতে রাত কাটানোর সময় যে কেউ অস্বস্তির শিকার হতে পারে। যদিও লিটু পরিস্থিতির বর্ণনা দিলো “পেছনের চুল হুড়হুড়াইয়া ওঠতেছিলো দোস্ত” আর ইলোরা একে আখ্যা দিলো “বুকের ভেতর কেমন যেন চিন চিন করছিলো, যেন খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে” বলে। তবে তাদের উপমার ভাণ্ডার খালি করতে দিলো না মুহিব। পরিবেশটা সম্পর্কে সম্যক ধারণা তার হয়েছে।

    দ্বিতীয় দিনটাও এভাবে গিয়েছিলো। কম আর বেশি। অস্বস্তির পরিমাণটা খানিক বেড়েছিলো শুধু, এই যা। তবে অমীমাংসীত কোনো স্থানে পা রাখলে সময়ের সাথে অস্বস্তি বেড়েই চলে এই তথ্যও সবার জানা আছে।

    “ঘটনা আসলে ঘটলো তৃতীয় দিন।” শামীম অবশেষে বর্ণনার গুরু দায়িত্ব তুলে নিলো নিজের কাঁধে, “বাড়িটার সামনে একসময় বাগান ছিল হয়তো। এখন পুরোদস্তুর জঙ্গল। আমরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম যথারীতি। নিচতলায় আমি আর সুমন। দোতলায় ইলোরা আর লিটু।”

    “বাই অ্যানি চান্স অজ্ঞান হয়ে গেলে যেন হাতের কাছে আমার মোজা থাকে, তাই।” গর্বের সঙ্গেই জানালো লিটু।

    “যা হোক, তার পর আগের দিনের মতোই ঘাপটি মেরে বসে ছিলাম আমরা। মাঝে মাঝে ফিসুর ফাসুর করছি আমি আর সুমন। আমাদের সেইম রুটিনে চলার ওইটাই ছিল শেষদিন। ঠিক করেছিলাম আমাদের উপস্থিতি হয়তো অতিপ্রাকৃত কোনো শক্তির জন্য অস্বস্তির কারণ হচ্ছে। আমরাই শুধু ওদের দেখলে ভয় পাই তা নয়, ওদের মধ্যেও কেউ কেউ থাকে যারা আমাদের দেখলে ভয় পায়।” এটুকু এসে সংশয়ে পড়ে গেলো শামীম, “অন্তত ভূতবাবা আমাকে তেমনটাই বলেছিলো। তবে কথা তো আর ওইটা না। আমাদের পরবর্তি প্ল্যান ছিল চতুর্থদিন বাড়ির বাইরে অপেক্ষা করবো।

    ভেতরে থাকবে ইকুয়েপমেন্টস। এইসব নিয়ে ফিসুর-ফাসুর করছি, এমন সময় ঘটলো ঘটনাটা।”

    এক মুহূর্তের জন্য থামলো শামীম।

    “নাটুকেপনা না করে বলে ফ্যাল।” হাল্কা বিরক্তিভরেই বলল মুহিব।

    “ইএমএফ ডিটেক্টর। ফ্রিকুয়েন্সির তারতম্য ধরতে পারে এই যন্ত্র। সিগন্যাল পাওয়া শুরু করলাম হঠাৎ-ই। ক্যাম কর্ডার ঘুরিয়ে ভিডিওর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছিলো ভুতবাবা। ঠিক এই সময়-”

    “-শুনতে পেলাম নেকড়ের ডাক।” নিজেকে আর ধরে রাখতে না পেরে বলে ফেললো ইলোরা।

    “নেকড়ে এলো কোত্থেকে?”

    “আসতেই পারে। যে জঙলা ওখানে। তবে ডাকটা এসেছিলো ঠিক বাড়ির সামনের জঙ্গল হয়ে থাকা বাগান থেকে। এটা আমি কসম কেটে বলতে পারবো।” মাথায় হাত রেখে বলল শামীম, “ওই মুহূর্তে, বুঝতেই পারছিস, আত্মা উড়িয়ে গেছিলো আমাদের।”

    “দোতলায় ইলোরারা কি ইএমএফ-এ কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলি?” জানতে চাইলো মুহিব।

    “অবশ্যই। হারামজাদা নেকড়ে ডেকে ওঠার আগে আমরা ওই দিকেই মনোযোগ দিয়ে ধরাটা খেয়েছি। জান উড়িয়ে নিয়ে গেছিলো হারামজাদা।” সব রাগ মায়ানেকড়ের ওপরই ঝাড়লো লিটু।

    “ফাইন। তারপর?”

    “ভুতবাবা তো ব্যস্ত হয়ে গেলো মোমবাতি নিয়ে। মোমবাতি দিয়ে ভুত কিভাবে ধরে জানিস তো? একটা মোমবাতি জ্বালাতে হবে কাঁচের একটা বয়ামে, মুখটা রাখতে হবে খোলা। ভুত আলোক শক্তি দেখে আকৃষ্ট হবে, সুড়সুড় করে আলো খেতে চলে আসবে। আর টুক করে তখন মুখটা আটকে দিলেই বোয়ামে আটকে যাবে ভুত। সহজ উপায়।”

    ফোঁৎ করে একটা নিঃশ্বাস ফেললো মুহিব। অবিশ্বাস আর হাসির সংমিশ্রণ বলা যায় শব্দটাকে। তবে লিটু আর ইলোরার গম্ভির মুখ দেখে বুঝতে পারলো তারা অন্তত এসব গাঁজাখুরি বিষয় বিশ্বাসই করছে।

    “সুমন মোমবাতি নিয়ে একদম রেডি। ঠিক তখনই…”

    “ধ্বসে পড়লো ছাদ।” ঢোক গিলে বলল লিটু।

    “তোরা তখন কোথায় ছিলি?”

    “আমি আর ইলোরা অল্পের জন্য ওই ফোঁকড় বেয়ে পড়িনি। পায়ের কাছেই ভাঙলো।”

    “মেরেছে!”

    “তাহলেই বোঝ! ভূতবাবার একটা ক্যামেরা ছাতচাপা পড়ে একেবারে শেষ। বিয়ন্ড রিপেয়ার।”

    “ফাক!”

    এর পরের রাতেই পেলাম ব্রেকথ্র। মানে শামসভাই যে রাতে-”

    মাথা দোলালো মুহিব।

    “রেকর্ডারে ধরা পড়েছিলো ব্যাপারটা। অস্বাভাবিক এক শব্দ। অন্যরকম জিনিসটা দোস্ত। বলে বোঝানো যাবে না।”

    কিছুক্ষণ চুপ করে থাকলো ওরা। ইলোরার চুল ফ্যানের বাতাসে উড়ছে। কিছুক্ষণ তার চোখে তাকিয়ে থাকলো মুহিব। একটু ফ্যাকাসে দেখাচ্ছে মেয়েটিকে। গত কয়েক রাতের আতঙ্ক ভুলতে পারেনি

    “আমাদেরটা তো সব শুনলি। শামসভাইয়ের ঘটনাটা বল তো এবার। হয়েছিলোটা কি?”

    কাঁধ ঝাঁকালো মুহিব, “চার-পাঁচজন মানুষ মিলে শামসভাইকে তাড়া করে ভিসি স্যারের বাসার ওখানে নিয়ে গিয়ে জবাই করে ফেলেছিলো। রাত এগারোটার দিকে।”

    “শিট! কারণটা কি? পলিটিকাল?”

    “মনে হয়। খুনিদের একজন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কথা বলেছিলো। বা এরকম কিছু। পলিটিকাল হতে পারে।”

    “এক সেকেন্ড!” হাত তুললো শামীম, “খুনিরা কি বলেছে তুই কি করে জানিস?”

    প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করলো মুহিব। ধীরেসুস্থে আগুন ধরালো। তারপর পালা করে সবার দিকে তাকালো একবার।

    “কারণ ঠিক সেই সময় জায়গাটা থেকে সামান্য দূরে বসে সিগারেট টানছিলাম আমি।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার
    Next Article আর্সেন লুপাঁ ভার্সেস হার্লক শোমস
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }