Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    ঋজু গাঙ্গুলী এক পাতা গল্প413 Mins Read0
    ⤶ ⤷

    মরণ ঘুম – ১১

    ১১

    মহিলার পোশাক-আশাক থেকে ডলারের দাপট আর আভিজাত্য এখনও ঠিকরে বেরোচ্ছিল। তবে গতদিনের তুলনায় ওঁর অনিন্দ্যসুন্দর পা-র খুব কম অংশই দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, মেক-আপ বা দামি টুপি দিয়েও ওঁর মুখের ফ্যাকাশে ভাবটা লুকোনো থাকছিল না।

    ‘আপনাকে তো পাওয়াই যায় না।’ নাকটা ঈষৎ কুঁচকে, রিসেপশনের হতদরিদ্র আসবাবগুলোর দিকে আলগোছে হাত নেড়ে বললেন মহিলা, ‘আমি ভাবছিলাম, আপনিও বোধ হয় মার্সেল প্রুস্তের মতো বিছানা থেকেই কাজকর্ম সারেন।’

    আমি নির্বিকারভাবে একটা সিগারেট ধরিয়ে জানতে চাইলাম, ‘তিনি কে?’

    ‘এক ফরাসি লেখক। আপনার অবশ্য তাঁকে চেনার কথাও নয়।’

    ‘অ।’

    ‘কাল আমাদের আলাপটা ঠিক… জমেনি।’ উঠে দাঁড়ালেন মহিলা, ‘আমি বোধ হয় একটু রূঢ় আচরণ করে ফেলেছিলাম।’

    ‘আপনি একা করেননি।’ আমি চেম্বারের দরজা খুলে ওঁকে ভেতরে আসতে বললাম।

    মলিন ঘরের এদিক-ওদিক দেখে আমার ডেস্কের একপাশের চেয়ারে বসে পড়লেন মহিলা। তারপর ঠোঁট বেঁকিয়ে বললেন, ‘আপনি যে দেখনদারিতে বিশ্বাস করেন না, সেটা বেশ বোঝা যাচ্ছে।’

    দরজার একপাশে পড়ে থাকা ক-টা চিঠি তুলে, টুপিটা স্ট্যান্ডে ঝুলিয়ে আমি বসে পড়লাম। তারপর শান্ত গলায় বললাম, ‘পিংকারটনের মতো এজেন্সিও ওসব করে না। সৎ হলে এই লাইনে আপনি খুব বেশি রোজগার করতে পারবেন না। বেশি সাজসজ্জা মানেই আপনি বেশি রোজগার করছেন, আর তার মানেই…’

    ‘ও।’ মহিলা ব্যাগ খুলে লাইটার আর একটা এনামেল করা কেস বের করলেন। তার থেকে সিগারেট বেরোল। সেটা ধরানো হল। লাইটার আর কেস যথাস্থানে ফিরে গেল, কিন্তু ব্যাগের মুখটা খোলাই রইল।

    ‘তার মানে আপনি সৎ?’ ধোঁয়ার সঙ্গে মিশে প্রশ্নটা আমার দিকে উড়ে এল।

    ‘ভীষণভাবে।’

    ‘তাহলে এই ‘‘লাইন’’-এ এলেন কীভাবে?’

    ‘আপনি এক মদের চোরাচালানকারীকে বিয়ে করলেন কীভাবে?’

    ‘প্লিজ। আমি আবার ঝগড়া শুরু করতে চাই না। আমি গোটা সকাল আপনাকে ধরার চেষ্টা করেছি– প্রথমে ফোনে, তারপর এখানে। আমাদের মধ্যে সুস্থ, স্বাভাবিক কথা হওয়া দরকার।’

    ‘ওয়েনের ব্যাপারে?’

    ‘আপনি জানেন?’ মহিলার মুখটা শক্ত হয়ে গেলেও গলাটা নরম ছিল, ‘বেচারা।’

    ‘ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের একজন আমাকে লিডো-তে নিয়ে গেছিলেন। তাঁর ধারণা ছিল, আমি এই ‘‘ব্যাপারে’’ হয়তো কিছু জানি। দেখলাম উনিই বরং আমার চেয়ে অনেক বেশি জানেন। ওয়েন যে আপনার বোনকে বিয়ে করতে চেয়েছিল– এটা উনি জানতেন।’

    ‘বিয়েটা হলে মন্দ হত না।’ ধোঁয়ার মধ্যে দিয়েও মহিলার কালো চোখজোড়া আমার মুখের ওপর একেবারে স্থির হয়ে ছিল, ‘ওয়েন ওকে ভালোবাসত। সেটা যে কী ভীষণ দুর্লভ একটা ঘটনা, তা আমি অ্যাদ্দিনে বুঝে গেছি।’

    ‘পুলিশের খাতায় ওর নাম ছিল।’

    ‘ও অসৎ-সঙ্গে পড়েছিল, ব্যস।’ মহিলা আলগাভাবে বললেন, ‘এদেশে পুলিশের খাতায় নাম তোলার জন্য ওটুকুই যথেষ্ট।’

    ‘এটা একটু বেশিরকমের সরলীকরণ হয়ে গেল, তাই না?’

    ‘আমি ওয়েনকে নিয়ে কথা বলার জন্য আপনার কাছে আসিনি।’ মহিলায় গলায় ধার বাড়ল, ‘বাবা আপনাকে কী জন্য ডেকেছিলেন, সেটা কি আমাকে বলতে পারবেন?’

    ‘ওঁর অনুমতি পেলে তবেই পারব।’

    ‘ব্যাপারটা কি কারমেনকে নিয়ে?’

    ‘সেটাও বলতে পারব না।’

    আমি ধীরেসুস্থে পাইপে তামাক ভরলাম। তাতে কয়েকটা সুখটান দিলাম। মহিলা আমাকে কিছুক্ষণ দেখলেন, তারপর ব্যাগ থেকে একটা সাদা খাম বের করে ডেস্কের ওপর ছুড়ে বললেন, ‘দেখেই নিন।’

    আমি খামটা তুললাম। টাইপ করে ঠিকানা লেখা ছিল– মিসেস ভিভিয়েন রেগান, ৩৭৬৫ অল্টা ব্রিয়া ক্রেসেন্ট, পশ্চিম হলিউড। মেসেঞ্জার সার্ভিসে ডেলিভারির জন্য পোস্ট অফিস থেকে খামটা বেরিয়েছে আজ সকাল আটটা পঁয়ত্রিশে। খাম খুলে ভেতর থেকে সোয়া চার ইঞ্চি বাই সোয়া তিন ইঞ্চি মাপের চকচকে একটা ফটো বের করলাম। ওটা ছাড়া খামে আর কিচ্ছু ছিল না।

    ফটোটা কারমেন স্টার্নউডের– গাইগারের ঘরের চেয়ারে, স্রেফ একজোড়া কানের দুল পরে বসা অবস্থায়। ওর চোখের পাগলাটে ভাবটা দেখে আমার অস্বস্তি বাড়ছিল। ফটোটা খামে ভরে জিজ্ঞেস করলাম, ‘কত চেয়েছে?’

    ‘পাঁচ হাজার– নেগেটিভ আর অন্য প্রিন্টগুলোর জন্য। আজ রাতেই ব্যাপারটা মেটাতে হবে, নইলে ওরা এগুলো কেচ্ছার কারবার করে এমন কোনো কাগজকে বেচে দেবে।’

    ‘টাকাটা কে চেয়েছে?’

    ‘এক মহিলা। এটা ডেলিভার্ড হওয়ার আধঘণ্টা পর ফোন এসেছিল।’

    ‘কেচ্ছা আর কাগজের ব্যাপারটা নিয়ে ভাবার কিছু নেই। আদালতে গেলে ওই কাগজ শেষ হয়ে যাবে। এ ছাড়া কী বলেছে?’

    ‘এ ছাড়া?’

    ‘হ্যাঁ।’

    ‘মহিলা বলছিলেন, এর মধ্যে একটা পুলিশি ঝামেলাও নাকি আছে।’ ভিভিয়েনকে বিভ্রান্ত দেখাচ্ছিল, ‘আমি টাকা না দিলে নাকি আমার বোনকে হাজতবাস করতে হবে।’

    ‘কী ধরনের পুলিশি ঝামেলা?’

    ‘জানি না।’

    ‘কারমেন এখন কোথায়?’

    ‘বাড়িতে। ও কাল রাত থেকে অসুস্থ।’

    ‘কাল রাতে ও বেরিয়েছিল?’

    ‘না। আমি বেরিয়েছিলাম, তবে বাকিরা বলেছে যে ও বেরোয়নি।’

    ‘কাল রাতে ওয়েন আপনার গাড়ি নিয়ে কী করছিল?’

    ‘কেউ জানে না।’ আলতো করে কাঁধ ঝাঁকালেন মহিলা, ‘ও কাউকে কিছু জানায়নি। যে দিনগুলোয় ওর ছুটি থাকে, সেদিন আমরা ওকে একটা গাড়ি নিয়ে যেতে দিই। কিন্তু কাল ওর ছুটি ছিল না। কেন? আপনি ভাবছেন…’

    ‘এই ফটোর ব্যাপারে ওয়েন কিছু জানত কি না? জানতেই পারে। ভালো কথা, আপনি কি পাঁচ হাজার ডলার জোগাড় করতে পারবেন?’

    ‘বাবা-র কাছে চাইলে হয়তো পাওয়া যাবে। নইলে ধার চাইতে হবে। এডি মার্সকে বলে দেখি।’

    ‘দেখুন। আপনার হাতে খুব বেশি সময়ও তো নেই।’

    ‘পুলিশকে বললে কেমন হয়?’ মহিলা চেয়ারে হেলান দিয়ে বললেন।

    ‘ভালো হয়। কিন্তু আপনি সেটা করবেন বলে মনে হয় না।’

    ‘করব না? কেন?’

    ‘কারণ আপনি আপনার বাবা আর বোনকে বাঁচাতে চান। পুলিশ কেঁচো খুঁড়তে গিয়ে কোন সাপ বের করে ফেলবে– সেটা আপনি জানেন না। ব্ল্যাকমেইলের ব্যাপারে পুলিশ অনেক কিছু জেনেও মুখ বন্ধ রাখে, কিন্তু এক্ষেত্রে তার চেয়েও সিরিয়াস কিছু জানাজানি হয়ে যেতে পারে।’

    ‘আপনি কিছু করতে পারবেন?’

    ‘পারব। তবে এই নিয়ে আপনাকে কিছু বলতে পারব না।’

    ‘আপনি খুব ভালো লোক।’ মহিলা বললেন, ‘আপনার অফিসে গলা ভেজানোর কোনো ব্যবস্থা নেই?’

    দেরাজ খুলে একটা বোতল আর দুটো গ্লাস বের করলাম। ড্রিঙ্ক বানিয়ে ওঁর আর নিজের সামনে রাখলাম। চুপচাপ গ্লাস খালি করে, ব্যাগটা বন্ধ করে উঠে দাঁড়ালেন মহিলা।

    ‘আমি টাকার জোগাড় করি।’ বললেন মহিলা, ‘এডি মার্সের পুরোনো খদ্দের আমি, টাকা দিতে ওর আপত্তি হওয়ার কথা নয়। তা ছাড়া আরও একটা ব্যাপার আছে, যেটা আপনি জানবেন না।’

    মহিলা হাসলেন, তবে হাসিটা চোখ অবধি পৌঁছোল না। ওভাবেই উনি বললেন, ‘এডি-র বউয়ের সঙ্গেই রাস্টি পালিয়েছে।’

    আমি কিছুই বললাম না। আমার দিকে স্থিরচোখে কিছুক্ষণ তাকিয়ে মহিলা বললেন, ‘এই তথ্যটা আপনার কোনো কাজে লাগবে না?’

    ‘ওঁকে খুঁজে বের করতে চাইলে কাজে লাগবে– যদি আপনি আদৌ ওঁকে খুঁজে বের করতে চান। কেন, উনিও এই ব্যাপারে জড়িয়ে আছেন বলে আপনার মনে হচ্ছে নাকি?’

    ‘আর একটা ড্রিঙ্ক।’ ফাঁকা গ্লাসটা আমার দিকে ঠেলে বললেন মহিলা, ‘আপনার কাছ থেকে কথা আদায় করার বদলে ড্রিঙ্ক জোটানো সহজ।’

    ‘আমার কাছ থেকে যা জানতে চেয়েছিলেন, তা তো জেনেই গেছেন।’ গ্লাসটা ভরতে ভরতে বললাম, ‘আপনি এখন জানেন, আমি আপনার স্বামীকে খুঁজছি না।’

    এক চুমুকে গ্লাসটা খালি করে মহিলা দম নিলেন। তারপর বললেন, ‘রাস্টি চোর-জোচ্চোর ছিল না। যদি ওরকম কিছু ও করেও, তাহলে এই ক-টা পয়সা নিয়ে ও মাথা ঘামাবে না। ওর নিজের পনেরো হাজার ডলার ছিল। ও যখন গায়েব হয়, তখনও সেই টাকাটা ওর কাছেই ছিল। সস্তা ব্ল্যাকমেইলিঙের চক্করে পড়ার লোক ও নয়।’

    ‘আমি পরে ফোন করব।’ বলে আমিও উঠে দাঁড়ালাম, ‘আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার অ্যাপার্টমেন্ট হাউসে একটা ফোন করে বলে দেবেন।’

    দরজা অবধি ওঁকে এগিয়ে দিলাম। অন্যমনস্কভাবে মহিলা জানতে চাইলেন, ‘বাবা ঠিক কী নিয়ে আপনাকে ডেকেছিলেন, সেটা…’

    ‘আগে ওঁর অনুমতি নিই।’

    দরজায় এক হাত রেখে মহিলা খাম থেকে ফটোটা আবার বের করলেন। সেটা দেখতে দেখতে বললেন, ‘ওর ফিগারটা কিন্তু চমৎকার, তাই না?’

    ‘হুঁ।’

    আমার দিকে সামান্য ঝুঁকে মহিলা গম্ভীর গলায় বললেন, ‘আমারটাও কিন্তু খারাপ নয়।’

    ‘দেখার ব্যবস্থা করা যায়?’

    মহিলা হেসে উঠলেন। হাসিটায় আনন্দ ছিল না, স্রেফ ছুরির ধার ছিল। দরজা পেরিয়ে করিডোরে দাঁড়িয়ে, মাথাটা আমার দিকে সামান্য বেঁকিয়ে মহিলা বললেন, ‘আমার দেখা সবচেয়ে ঠান্ডা রক্তের প্রাণী আপনিই, মিস্টার মার্লো। নাকি আপনাকে ‘ফিল’ বলে ডাকব?’

    ‘যা খুশি।’

    ‘আপনি আমাকে ভিভিয়েন বলে ডাকতে পারেন।’

    ‘অবশ্যই, মিসেস রেগান।’

    ‘জাহান্নমে যান!’ মহিলা গট গট করে হেঁটে বেরিয়ে গেলেন। আর পেছন ফিরে দেখলেনও না।

    আমি দরজা বন্ধ করলাম। গ্লাসগুলো ধুয়ে যথাস্থানে রাখলাম। তারপর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে ফোন করে বার্নি ওল্্স-কে চাইলাম।

    ‘আমি বুড়োকে আর জ্বালাইনি।’ প্রথমেই বললেন ওল্্স, ‘বাটলার বলল, হয় সে নইলে দুই মেয়ের কেউ-না-কেউ ওঁকে পরে জানাবে। ওয়েন টেলর গ্যারেজের লাগোয়া একটা ঘরে থাকত। আমি ওর জিনিসপত্র ঘেঁটে তেমন কিছু পাইনি। ছোকরার বাবা-মা আইওয়া-তে থাকেন। ওখানকার পুলিশ চিফকে বলেছি ওঁদের জানাতে। পারলৌকিক কাজকর্মের খরচ স্টার্নউডরাই দেবে।’

    ‘সুইসাইড?’

    ‘বলা মুশকিল। ছেলেটা কোনো নোট লিখে যায়নি। ওর গাড়িটা নিয়ে বেরোনোর কথাও ছিল না। মিসেস রেগান ছাড়া বাকিরা সবাই বাড়িতেই ছিল। মিসেস রেগান লাস ওলিন্ডাস-এ ল্যারি কব নামের এক লক্কা পায়রার সঙ্গে জুয়ো খেলছিলেন। ওখানে আমার চেনা একজনের কাছে খোঁজ নিয়েছি, কথাটা সত্যি।’

    ‘জুয়োর আড্ডায় আপনার চেনা লোকও থাকে?’

    ‘কার থাকে না, শুনি! যাকগে, কাজের কথা বলি। ছেলেটার মাথায় ওই দাগটা আমাকে ভাবাচ্ছে, মার্লো। তুমি একদম নিশ্চিত যে এই ব্যাপারে তুমি কিছু জান না?’

    ‘একদম নিশ্চিত।’

    আর দুয়েকটা আলগা কথা বলে ফোন রাখলাম। হল অফ জাস্টিস গিয়ে নিজের গাড়িটা বের করলাম। বিকেলের খবরের কাগজগুলো কিনে তন্নতন্ন করে খুঁজেও গাইগারের নাম পেলাম না। বাড়ি ফিরে নীল নোটবইটা নিয়ে আবার বসলাম– তাতেও নামধামগুলো দুর্বোধ্যই রয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী
    Next Article মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }