Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    ঋজু গাঙ্গুলী এক পাতা গল্প413 Mins Read0
    ⤶ ⤷

    মরণ ঘুম – ১৩

    ১৩

    কিছুক্ষণ আমাদের দেখলেন ভদ্রলোক, তারপর মৃদু হেসে বললেন, ‘এমনভাবে ঢুকে পড়লাম বলে দুঃখিত। মিস্টার গাইগার কি আছেন?’

    ‘না।’ আমি বললাম, ‘আমরাও ওঁর সঙ্গে দেখা করতে এসেছি। দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়েছিলাম।’

    ‘খোলা ছিল…’ গম্ভীরভাবে মাথা ঝাঁকিয়ে মার্স বললেন, ‘ওঁর সঙ্গে আপনাদের সম্পর্কটা কীরকম? মানে গাইগার কি আপনাদের বন্ধু?’

    ‘না, না। একটা বই নেওয়ার জন্য ওঁর কাছে আসতে হল।’

    ‘বই?’ ঈষৎ কৌতূহল আর ব্যঙ্গ মিশিয়ে বললেন মার্স।

    ‘আমরা বরং এগোই।’ আমি কারমেনের একটা হাত ধরলাম।

    ‘গাইগার ফিরে এলে তাঁকে কিছু বলতে হবে?’ বিনীতভাবে জানতে চাইলেন মার্স।

    ‘আপনাকে কষ্ট করতে হবে না।’ আমিও নরম স্বরে বললাম।

    ‘তাহলে তো মুশকিল।’ মার্সের ধূসর চোখগুলো একবার জ্বলে উঠেই পাথুরে হয়ে গেল, ‘মহিলা যেতে পারেন। কিন্তু আপনার সঙ্গে যে একটু আলাপ করতে ইচ্ছে হচ্ছে।’

    আমি কারমেনের হাত ছেড়ে দিয়ে ফাঁকা চোখে ওঁর দিকে তাকালাম।

    ‘মাথা গরম করবেন না।’ মৃদু হেসে বললেন মার্স, ‘বাইরে আমার দু-জন লোক আছে। আমি রেগে গেলে ওরা আবার হাত-টাত চালিয়ে দেয়।’

    কারমেন দরজা খুলে স্রেফ ভাগলবা হল। ওর পায়ের শব্দ বাড়ির পেছনদিকে মিলিয়ে গেল। নির্ঘাত ও পেছনের রাস্তায় গাড়িটা রেখেছিল।

    ‘এখানে কিছু একটা হয়েছে।’ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন মার্স, ‘কী হয়েছে, সেটা আমার বোঝা দরকার। এর মাঝে ঝামেলা পাকালে আপনারই বিপদ।’

    ‘ভয় দেখাচ্ছেন?’ আমি হাসলাম।

    ‘সৎ পরামর্শ দিচ্ছি।’

    দেখলাম, ইতিমধ্যেই মার্সের নজর আমার থেকে সরে ঘরের এদিক-ওদিক ঘুরতে শুরু করেছে। নীচু টেবিলে রাখা গ্লাস আর পাশের ভারী পাত্রটা দেখে ওদিকে এগিয়ে গেলেন ভদ্রলোক। তরলটা শুঁকে, বিকৃতমুখে গাইগারকে গালাগাল দিয়ে এবার উনি এগোলেন ক্যামেরা স্ট্যান্ডের দিকে। তার পেছনের ছোটো গোলাপি কার্পেটটা দেখার জন্য হাঁটু মুড়ে ডেস্কের ওপাশে বসলেন মার্স। তারপরেই ভদ্রলোক সোজা হয়ে দাঁড়ালেন। দেখলাম, তাঁর হাতে একটা কালো লুগার এসে গেছে!

    ‘রক্ত!’ মার্স বললেন, ‘এখানে রক্ত লেগে আছে। একটু নয়, অনেকটা।’

    ‘তাই নাকি?’ আমি কৌতূহলী হলাম।

    মার্স আমাকে কিছুক্ষণ দেখলেন। তারপর ডেস্কের ওপাশের চেয়ারটায় বসলেন। ফোনটা নিজের কাছে টেনে নিয়ে ভ্রূ কুঁচকে কিছু একটা ভেবে বললেন, ‘মনে হচ্ছে পুলিশ ডাকতে হবে।’

    ‘এ তো শুকিয়ে গেছে।’ বিজ্ঞের মতো বললাম, ‘মানে এখনকার নয়। আগের কোনো ঘটনা, বা দুর্ঘটনার ফল বলে মনে হচ্ছে।’

    ‘তাও, পুলিশকেই ডাকা যাক।’

    ‘খুব ভালো।’

    মার্সের মুখ থেকে শেষ পালিশটুকু খসে পড়ল। চিবিয়ে চিবিয়ে ভদ্রলোক বললেন, ‘তালেগোলে আপনার পরিচয়টাই জানা হয়নি।’

    ‘আমার নাম মার্লো। আমি একজন ডিটেকটিভ।’

    ‘নাম শুনিনি। মেয়েটা কে ছিল?’

    ‘ক্লায়েন্ট। গাইগার ওকে ব্ল্যাকমেইল করার তাল করছিল। আমরা ওর সঙ্গে একটা বোঝাপড়া করতে এসেছিলাম।’

    ‘চমৎকার।’ মার্সের গলা থেকে ব্যঙ্গ একেবারে ঝরে পড়ছিল, ‘এসে দেখলেন, দরজা খোলা। তাই দিব্যি বাড়িতে ঢুকে পড়লেন।’

    ‘আজ্ঞে হ্যাঁ। ভালো কথা, আপনার কাছে এই বাড়ির চাবি এল কোত্থেকে?’

    ‘বেশি কৌতূহল আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, মিস্টার মার্লো।’

    ‘চটছেন কেন? এ সব প্রশ্ন করা আমার কাজেরই অঙ্গ।’

    ‘তাই নাকি?’ একটা তির্যক হাসি ফুটে উঠল মার্সের ঠোঁটের কোণে, ‘তাহলে তো উত্তর দিতেই হচ্ছে। এই বাড়িটা আমার। গাইগার আমার ভাড়াটে।’

    ‘এইরকম লোকেদের আপনি বাড়ি ভাড়া দেন?’

    ‘অত বাছবিচার করলে চলে না। তা, আপনার কী মনে হয়, মিস্টার ডিটেকটিভ? এখানে কী হয়েছিল?’

    ‘অনেক কিছুই হয়ে থাকতে পারে। কেউ গাইগারকে খুন করেছে। গাইগার কাউকে খুন করেছে। গাইগার একটা কাল্ট চালাচ্ছিল, যার অঙ্গ হিসেবে টোটেম পোল– মানে এই স্ট্যান্ডের সামনে– রক্ত ঝরাতে হয়। অথবা ডিনারে মুরগির কোনো ডিশ থাকলে সেটা এই ঘরেই কাটা হয়। আরও বলব?’

    মার্স ভ্রূ কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ‘ভাঁড়ামো না করে সোজাসুজি উত্তর দিন। পুলিশ এলে বুঝবেন…’

    ‘আমার আর বুঝে কাজ নেই, মিস্টার মার্স।’ আমি শান্ত গলায় বললাম, ‘লাস ওলিন্ডাস-এ সাইপ্রেস ক্লাবটা আপনি চালান। তাসের সঙ্গে ওখানে কী লেভেলে জুয়োখেলা হয়, আমরা অনেকেই জানি। পুলিশের সঙ্গে দহরম-মহরম না থাকলে যে এটা হয় না, এও আমরা বুঝি। এই কবচকুণ্ডলের আড়ালে আপনার ভাড়াটে যেভাবে ব্যাবসা জমিয়ে নিয়েছিল, সেটা আপনিই বরং পুলিশকে বোঝাবেন।’

    ‘ব্যাবসা?’ মার্সের মুখ ফ্যাকাশে হয়ে গেল, ‘কোন ব্যাবসা?’

    ‘পর্নোগ্রাফিক বইয়ের ব্যাবসা।’

    মার্স প্রায় মিনিটখানেক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর থেমে থেমে বললেন, ‘ওর কিছু হয়েছে। আপনি সেটা জানেন। আজ ও দোকানে যায়নি। দোকানে কেউ জানে না ওর কী হয়েছে। ও ফোনও ধরেনি, তাই বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হল। আমি এসে দেখলাম কার্পেটের নীচে রক্ত লেগে আছে। আর হ্যাঁ, আপনি আর ওই মেয়েটিও এখানে ছিলেন। তাই আমার বদলে আপনাকেই গল্পটা বুঝিয়ে বলতে হবে, তাই না?’

    ‘আপনি একটা জিনিস বাদ দিলেন যে।’ আমি চিন্তিত মুখে বললাম, ‘আজ গাইগারের দোকান থেকে কেউ ওর ধনসম্পত্তি– মানে ওই ঝলমলে বইগুলো– সরিয়ে ফেলেছে। পুলিশকে তো এটাও বলতে হবে, তাই না?’

    ‘এটাও আপনি জানেন?’ মার্সের গলা নরম হল, ‘এখানে ঠিক কী হয়েছে বলে আপনার মনে হয়?’

    ‘আমার ধারণা, ওটা গাইগারের রক্ত। ওকে খুন করা হয়েছে। গাইগারের পর্নোগ্রাফিক বই দিয়েই এখন অন্য কেউ ব্যাবসা করতে চায়। কিন্তু সেটা দাঁড় করানোর জন্য কিছুটা সময় লাগবে। গাইগারের লাশ পুলিশ এখনই পেলে সেই সময়টা সে পাবে না। তাই লাশ লুকিয়ে রাখা হয়েছে।’

    আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে একবার শিস দিলেন ভদ্রলোক। বাইরে গাড়ির দরজা খোলা আর বন্ধ হওয়ার শব্দ পেলাম। একটু পর ঘণ্টি বাজল। লুগার বের করে আমার দিকে তাক করে মার্স বললেন, ‘দরজাটা খুলে দিন।’

    ‘আমি আপনার চাকর নই।’ নির্বিকার মুখে বললাম, ‘আপনিই দরজাটা খুলুন।’

    আমার দিক থেকে লুগারটা না সরিয়ে দরজার কাছে গেলেন মার্স, তারপর দরজাটা খুলে দিলেন। এক বিপুলদেহী কিন্তু সুদর্শন বক্সার, আর নির্লিপ্ত মুখের এক সোনালিচুলো– এই দু-জন ঘরে ঢুকল।

    ‘দেখো তো,’ মার্স বললেন, ‘এর কাছে কোনো অস্ত্রশস্ত্র আছে কি না।’

    সোনালি চুলের রোগা লোকটা একটা শটগান গোছের বন্দুক বের করে আমার দিকে তাক করল। বক্সারটি আমার তল্লাশি নিয়ে সংক্ষেপে বলল, ‘নেই।’

    ‘ওর নাম-ধাম কিছু জানা যাবে?’

    ‘ফিলিপ মার্লো।’ আমার ওয়ালেট বের করে ডেপুটির ব্যাজটা দেখল লোকটা, ‘ফ্র্যাঙ্কলিনের হোবার্ট আর্মস-এ থাকে। প্রাইভেট ডিটেকটিভ।’

    ‘বেরোও।’ সংক্ষেপে বললেন এডি মার্স। আমার ওয়ালেট যথাস্থানে রেখে, গালে একটা আলগা চাপড় দিয়ে বেরিয়ে গেল বক্সার আর তার সঙ্গী। ওরা গাড়িতে উঠল, তারপর ইঞ্জিন চালু করে বসে রইল।

    ‘এবার বলুন।’ মার্স সংক্ষেপে বললেন।

    ‘বিশেষ কিছু বলার নেই।’ আমি বললাম, ‘হতেই পারে যে পর্নোগ্রাফিক বইয়ের ব্যবসা হাতানোর জন্য গাইগারকে খুন করা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত। গাইগারের বইগুলো যে হাতিয়েছে, সে জানে কেন ওকে মারা হয়েছে। গাইগারের দোকানের ওই মহিলাও কিছু জানেন, কারণ তিনি ভয়ে একেবারে থরহরি কম্পমান হয়ে আছেন। আর হ্যাঁ, আমি জানি বইগুলো কে নিয়েছে।’

    ‘কে?’

    ‘আপনাকে কেন বলতে যাব?’

    ‘এইজন্য!’ লুগারটা ডেস্কে রেখে বললেন মার্স, ‘আর আপনার পরিশ্রমের যথাযথ মূল্য ধরে দেওয়ার ক্ষমতা আমি রাখি বলে।’

    ‘পথে আসুন। বন্দুকটা সরিয়ে রাখুন। ওতে কাজের কাজ হয় না। বরং বলুন, কত দেবেন?’

    ‘কীসের জন্য?’

    ‘আপনি আমার থেকে কী চান?’

    ‘ইয়ার্কি মারছেন?’ হিংস্রভাবে বললেন মার্স, ‘গাইগারের কী হয়েছে, সেটা আমার জানা দরকার। ওর ব্যাবসায় আমার কোনো ভাগ ছিল না। আমি ওকে প্রোটেকশনও দিইনি। কিন্তু এই বাড়িটা আমার, তাই আমার চিন্তা হচ্ছে। আপনার কথা শুনে বুঝতে পারছি, এখনও পুলিশ এই বিষয়ে কিছু জানে না। নইলে এতক্ষণে মেলা বসে যেত। কিন্তু আপনিও বিশেষ কিছু জানেন বলে মনে হচ্ছে না। সেজন্যই আমার সঙ্গে কথার মারপ্যাঁচ করছেন।’

    আন্দাজে হলেও ভদ্রলোক তির একেবারে নিশানাতেই বিঁধিয়ে দিয়েছিলেন। আমি একটা সিগারেট ধরিয়ে কাঁধ ঝাঁকিয়ে বললাম, ‘আপনি ঠিক বলেছেন। যদি গাইগারের কিছু হয়ে থাকে, তাহলে আমি যা জানি তার সবটাই পুলিশকে বলতে বাধ্য হব। আপনার সময় নষ্ট করে লাভ নেই। এবার, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আসি?’

    মার্সের মুখের চেহারা অন্যরকম হয়ে যাচ্ছিল। ওঁর হাত বন্দুকের দিকে এগোচ্ছে দেখে আমি আলগাভাবেই বললাম, ‘ভালো কথা, মিসেস মার্স কেমন আছেন?’

    প্রশ্নটা করেই আমার মনে হল, বাড়াবাড়ি হয়ে গেছে। ভদ্রলোকের বন্দুক-ধরা হাতটা কাঁপছিল। অতি কষ্টে নিজেকে সামলে মার্স বললেন, ‘বেরিয়ে যান। যে চুলোয় খুশি যান। যাকে যা ইচ্ছে তাই বলুন। তবে আমাকে এর মধ্যে জড়াতে চাইলে আপনার সত্যিই আটলান্টিকের ওপাশে পালিয়ে যেতে ইচ্ছে করবে।’

    ‘আপনার এক বন্ধু ওখান থেকেই এসেছিলেন, তাই না?’ সহজ ভঙ্গিতেই বললাম। মার্স উত্তর না দিয়ে, একেবারে নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি দরজা খুলে বেরিয়ে এলাম, তারপর হলিউডের দিকে চললাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী
    Next Article মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }