Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    ঋজু গাঙ্গুলী এক পাতা গল্প413 Mins Read0
    ⤶ ⤷

    মরণ ঘুম – ২৩

    ২৩

    কুয়াশায় ঢেকে যাওয়া রাস্তায় হালকা পায়ের শব্দ ভেসে এল। পুরুষের নয়, কোনো মহিলা এগিয়ে আসছিলেন। একটু পরে তাঁর চেহারার আদলটা দেখতে পেলাম। মুখটা স্পষ্ট না হলেও উদ্ধত ভঙ্গিটা চিনতে একটুও কষ্ট হল না। গাছের পেছন থেকে লোকটাও বেরিয়ে ঠিক মহিলার সামনে এসে দাঁড়াল তখনই। মনে হল, ঘুরপাক খাওয়া কুয়াশায় যেন মিশে গিয়েও আবার আলাদা হল দুটো শরীর।

    ‘চেঁচাবেন না।’ লোকটা বলে উঠল, ‘শুধু ব্যাগটা আমাকে দিয়ে দিন।’

    মহিলা একটা শব্দও না করে ব্যাগটা এগিয়ে দিলেন। ব্যাগটা হাতে নিয়ে লোকটা সেটা খুলে কিছু দেখল। তারপর খুকখুক করে হেসে বলল, ‘সবই আছে দেখছি। ভালো।’

    লোকটা আমার খুব কাছে এসে পড়েছিল। ইতিমধ্যে আমি ওই কাশি আর হাসির মাঝামাঝি শব্দটা চিনে ফেলেছিলাম। পকেট থেকে নিজের পাইপটা বের করে সেটাই তুলে বললাম, ‘নোড়ো না লেনি।’

    লোকটা এক মুহূর্ত থমকে গিয়েই হাত তুলছিল। আমি আরেকটু এগিয়ে বললাম, ‘উঁহু। আমি তোমাকে কী বললাম? একদম নোড়ো না।’

    ওর পেছনে মহিলা নড়ছিলেন না। কুয়াশাভেজা পাতা থেকে জলের ফোঁটা চুঁইয়ে পড়ার মৃদু শব্দ পাচ্ছিলাম। লোকটাকে বললাম, ‘দু-পায়ের ফাঁকে ব্যাগটা রেখে সরে যাও।’

    লোকটা ব্যাগ নীচে নামিয়ে রাখল। আমি প্রায় লাফিয়ে ওর কাছে গেলাম, তারপর ওর পকেটে হাত ঢুকিয়েই বের করে নিলাম। একটা অটোমেটিক আমার হাতে এসে গেছিল।

    ‘চলে যাও, লেনি।’ আমরা এত কাছে ছিলাম যে আমাদের শ্বাস মিশে যাচ্ছিল, ‘আমি কাউকে কিচ্ছু বলব না। ঠিক আছে?’

    ‘ঠিক আছে।’ হিসহিসিয়ে উঠল লেনি। তারপর কুয়াশায় মিলিয়ে গেল। আমি ব্যাগটা হাতে নিয়ে মহিলার দিকে এগিয়ে গেলাম।

    ‘বাব্বা!’ কুয়াশার মধ্যেও মহিলার মাথার চুল আর চোখ জোড়ায় অতলান্ত অন্ধকার দেখতে পাচ্ছিলাম, ‘আপনি কি এখন আমার বডিগার্ড হয়েছেন নাকি?’

    ‘তাই মনে হচ্ছে।’ আমি ব্যাগটা এগিয়ে দিলাম, ‘নিন, ধরুন। আপনার সঙ্গে গাড়ি আছে।’

    ‘আমি আজ একজনের সঙ্গে এখানে এসেছিলাম।’ গলায় ব্যঙ্গ আর হতাশা মিশিয়ে বললেন ভিভিয়েন, ‘কিন্তু তিনি ঘুমোচ্ছেন। যাকগে, আপনি এখানে কেন?’

    ‘এডি মার্স আমাকে আসতে বলেছিলেন।’

    ‘এডি আপনাকে চেনে?’ মহিলার ভ্রূজোড়া ঊর্ধ্বমুখী হল, ‘কেন আসতে বলেছিল আপনাকে?’

    ‘ওঁর ধারণা হয়েছিল, ওঁর স্ত্রী যে মানুষটির সঙ্গে পালিয়ে গিয়ে থাকতে পারেন, তাকে আমি খুঁজছি।’

    ‘আপনি সত্যিই এমন কাউকে খুঁজছেন?’

    ‘না।’

    ‘তাহলে এসেছিলেন কেন?’

    ‘এটা জানতে যে ওইরকম ধারণা ওঁর কেন হল।’

    ‘জানতে পারলেন?’

    ‘না।’

    ‘আপনার সঙ্গে কথা বলা আর রেডিয়োর ঘোষকের সঙ্গে ঝগড়া করা একই ব্যাপার।’ মহিলা রেগে গেলেন, ‘আমি যা জানতে চাই, আর আপনি যা বলেন— দুটো পুরোপুরি আলাদাই থেকে যায়। মেনে নিচ্ছি, আপনার বলা সেই ‘মানুষটি’ আমার স্বামী। তাই তাঁকে খুঁজে পাওয়া নিয়ে আমার মধ্যে আগ্রহ থাকা উচিত। কিন্তু আপনি তো ওকে খুঁজছেন না বলেই জানতাম।’

    ‘সত্যিই খুঁজছি না। কিন্তু লোকে এটা ভাবছে।’

    ‘অ।’ বিরক্ত ভঙ্গিতে মাথা ঝাঁকালেন মহিলা, ‘চলুন। গ্যারেজে যাই। আমার সঙ্গে যিনি এসেছিলেন তিনি ঘুম থেকে উঠেছেন কি না— সেটা দেখে আসি।’

    মনে হচ্ছিল, সশস্ত্র ছিনতাইকারীর ব্যাপারটা মহিলার ওপর কোনো প্রভাব ফেলেনি। আমি চুপচাপ ওই ভেজা রাস্তা ধরে ওঁর সঙ্গে চললাম। কিছুক্ষণ পরেই কুয়াশার এলাকা ফুরিয়ে গেল। চকচকে গাড়ি আর উজ্জ্বল আলোয় ভরা বড়ো জায়গাটা নির্ঘাত এককালে আস্তাবল ছিল। প্রায় ঘোড়ার মতোই লম্বাটে মুখের একজন আধবুড়ো গোছের লোক তেল-ঝুল লাগা স্মক পরে টুলে বসে ঝিমোচ্ছিল। এবার সে আমাদের দিকে এগিয়ে এল।

    ‘আমার ‘‘বন্ধুটি’’ কি জেগেছেন?’ একটা বড়ো ক্যাডিলাকের দিকে ইশারা করে বললেন ভিভিয়েন।

    ‘না, ম্যাডাম।’ দুঃখিত ভঙ্গিতে গাড়ির পেছনের সিটে উঁকি দিয়ে মাথা নাড়ল লোকটা, ‘আমি একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখেছি ওঁকে। উনি… এখনও বিশ্রাম নিচ্ছেন।’

    ‘মিস্টার ল্যারি কবের সঙ্গে আপনার পরিচয় নেই, তাই না মিস্টার মার্লো?’ পেছনের সিটে শুয়ে মুখ হাঁ করে ঘুমোনো সুবেশ ভদ্রলোকটিকে দেখিয়ে বললেন ভিভিয়েন, ‘প্রচুর অর্থ। প্রচুর শখ। আমাকে নিয়ে অনেক কামনা-বাসনা। কিন্তু স্কচের বোতল দেখলেই বেচারি একেবারে ভেসে যায়। কী দুঃখের বিষয় বলুন তো!’

    ‘তাই তো দেখছি।’ আমি মাথা নেড়ে বললাম, ‘ওঁর ড্রাইভার কোথায়?’

    ‘উনি নিজেই গাড়ি চালিয়ে এসেছিলেন।’ লোকটা বলে উঠল, ‘আমি কি ওঁর বাড়িতে ফোন করে বলব, কোনো ড্রাইভার পাঠাতে?’

    ‘সত্যি?’ ভিভিয়েন লোকটার দিকে তাকিয়ে বলল, ‘সেটাই করুন তাহলে। নইলে এইভাবে মুখ হাঁ করে থাকতে থাকতে ও যদি মরে যায়, লোকে হয়তো ভাববে যে বিখ্যাত ধনী ল্যারি কব তেষ্টা পেয়েই মারা গেছেন।’

    ‘ওঁকে একবার শুঁকলেই সেই ভুল ভেঙে যাবে।’ লোকটা গজগজ করল। আমার বেশ সহানুভূতিই হল বেচারির জন্য। গাড়ি সামলানোর তুলনায় এইসব মাতালদের সামলানো অনেক কঠিন। ভিভিয়েন ব্যাগ থেকে একমুঠো নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরলেন। লোকটার চোখ প্রায় ঠিকরে এসেছিল টাকার পরিমাণ দেখে। ও চুপচাপ নোটগুলো নিয়ে একটা ফোনের দিকে এগোল।

    ‘আপনিই বরং আমাকে বাড়ি পৌঁছে দিন, মিস্টার মার্লো।’

    ‘আমার গাড়িটা বাইরের রাস্তায় রাখা আছে।’

    ‘তাতে কী?’ মহিলা আমার হাত ধরে বললেন, ‘কুয়াশায় হাঁটতে আমার দারুণ লাগে। কত ইন্টারেস্টিং লোকজনের সঙ্গে দেখা হয়ে যায়!’

    গাড়ি অবধি সময়টা মহিলা আমার গায়ে প্রায় লেপটে রইলেন। থরথর করে কাঁপছিলেন ভিভিয়েন। বেশ বুঝতে পারছিলাম, এতক্ষণ ধরে ওঁর ভেতরে জমে থাকা উত্তেজনা আর আশঙ্কা ফেটে বেরিয়ে আসতে চাইছে। আমি শান্তভাবে গাড়িতে উঠলাম। ওঁকে পেছনের সিটে বসিয়ে, ধীরেসুস্থে লাস ওলিন্ডাস পেরিয়ে মূল শহরের দিকে এগোলাম। অনেকক্ষণ ধরে বন্ধ দোকানপাট আর নির্জন শহর দেখার পর একটা কাফে গোছের দোকান নজরে পড়ল, যেটা তখনও খোলা ছিল।

    ‘আসুন।’ আমি গাড়ি থামিয়ে ভিভিয়েনের দিকের দরজাটা খুলে বললাম, ‘দেখি, কী পাওয়া যায় এখানে।’

    গাড়ির অন্ধকারেও মহিলার ফ্যাকাশে চিবুক নজরে পড়ছিল। গাড়ি থেকে নেমে মহিলা বললেন, ‘আমি এই মুহূর্তে কড়া কিছু চাইছি মিস্টার মার্লো। তেমন কিছু কি এই দোকানে পাওয়া যাবে?’

    ‘আপাতত কালো কফি আর দু-চামচ ব্র্যান্ডি দিয়েই কাজ চালান।’ বলে আমি দোকানটায় ঢুকলাম।

    কফির ব্যবস্থা হল, কিন্তু ওখানে মদ খাওয়া নাকি বে-আইনি। আমি নিজের পকেট থেকে ব্র্যান্ডির বোতলটা বের করায় মনে হল দোকানের বুড়ো মালিকের স্ট্রোকই হয়ে যাবে। বাধ্য হয়ে আমি তাঁকে শুনিয়ে-শুনিয়ে ভিভিয়েনকে বললাম, ‘এই শহরে আইন ব্যাপারটা সাংঘাতিক, জানেন তো। এডি মার্সের নাইটক্লাবের লবিতে একসময় দু’জন পুলিশ বসানো থাকত। তাদের কাজ ছিল এটা দেখা যে লোকে যেন মদ নিয়ে ঢুকতে না পারে। ফলে বেচারিরা ওখান থেকেই চড়া দামে বেআইনি মদ কিনে গিলতে বাধ্য হত।’

    কাজ হল। লোকটা এডি মার্সের নাম শুনেই এক কোণে গিয়ে রাস্তার দিকে মুখ করে বসে রইল। তবে ওর কানটা রইল আমাদের দিকেই। আমি কফিতে চুমুক দেওয়ার ফাঁকে ভিভিয়েনের ফর্সা, সুন্দর, ক্রূর মুখটা দেখছিলাম। শেষ অবধি প্রশ্নটা করেই ফেললাম, ‘মার্স আপনার ওপরে এত তিতকুটে হয়ে আছে কেন, মিসেস রেগান?’

    ‘আমি আজ ওর থেকে কত জিতেছি, নিজেই তো দেখলেন।’ সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ধরিয়ে ধোঁয়া ছাড়লেন ভিভিয়েন, ‘তা ছাড়া কালকের ব্যাপারটার জন্য আমি ওর থেকে পাঁচ হাজার ডলার ধার নিয়েছিলাম। সেটাও এখনও ফেরত দিইনি। এরপর আর ব্যাপারটা মিষ্টি থাকে কী করে?’

    ‘মানছি।’ আমি বললাম, ‘কিন্তু এটা টাকা পয়সার ব্যাপার নয়। আমার ধারণা, আপনার সম্বন্ধে কিছু একটা জিনিস উনি জানেন। সেটা কী?’

    ‘প্রশ্নটা বড্ড বোকা বোকা হয়ে গেল মিস্টার মার্লো।’ আমার চোখে চোখ রেখে বললেন মহিলা, ‘আরও বুদ্ধিদীপ্ত আর সরস করুন প্রশ্নটা। ওগুলোই তো আপনার বৈশিষ্ট্য— তাই না?’

    ‘জেনারেল কেমন আছেন?’ আমি লাইন বদলালাম।

    ‘ভালো না। আজ বিছানা থেকে উঠতেই পারেননি। আচ্ছা, আপনি এই প্রশ্নগুলো এবার থামাবেন?’

    ‘জেনারেল এই ব্যাপারের কতটা জানেন?’

    ‘বোধ হয় সবটাই জানেন।’

    ‘কে জানাবে ওঁকে? নরিস, মানে আপনাদের বাটলার?’

    ‘না। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ওয়াইল্ড। উনি আজ বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আপনি ফটোগুলো নষ্ট করে দিয়েছেন তো?’

    ‘করেছি। আপনি আপনার বোনকে নিয়ে ভাবেন?’

    ‘ওকে নিয়েই ভাবি, মিস্টার মার্লো। আর বাবাকে নিয়েও ভাবি, তবে সেই ভাবনাটা অন্যরকম।’

    ‘কীরকম?’

    ‘মৃত্যুর আগে উনি যদি ভাবেন যে আমরা ওঁর মানসম্মান সব শেষ করে দিয়েছি, তাহলে সেটা আমাকে সত্যিই দুঃখ দেবে। হ্যাঁ, আমাদের চলন-বলন ঠিক অভিজাত সমাজের বেঁধে দেওয়া মাপ অনুযায়ী নয়। কিন্তু আমরা ‘‘কলঙ্কিনী’’ বলে সাব্যস্ত হলে সেটা জেনারেল স্টার্নউডের পক্ষে বড্ড বেশি অপমানজনক হবে।’

    ‘কে বলে আপনারা কলঙ্কিনী?’

    ‘আপনি নির্ঘাত এমন কিছুই ভাবেন।’

    ‘আপনার ক্ষেত্রে নয়। অভিনয় যত ভালোই হোক না কেন, আমি একটু-আধটু হলেও মানুষ চিনি।’

    মহিলা চুপচাপ কফির কাপে চুমুক দিলেন। আমি ওঁর এবং নিজের জন্য সিগারেট ধরালাম। ধোঁয়া ছেড়ে, নীচু গলায় ভিভিয়েন জিজ্ঞাসা করলেন, ‘আপনার বন্দুক আছে নিশ্চয়? আচ্ছা, আপনি কি খুনি?’

    ‘মানে?’

    ‘আমি কাগজ পড়েছি ঠিকই। কিন্তু ওই গল্পগুলো আমার বিশ্বাস হয়নি।’

    ‘গাইগার?’ আমি হাত তুলে বললাম, ‘না। আমি ওকে বা ব্রোডিকে মারিনি। ওদের মারার মতো লোকের কোনো অভাব ছিল না। ওরা আমাকে মারতে চাইলে অবশ্য আমাকেও কিছু করতে হত।’

    ‘দেখা হওয়ামাত্র আমার মনে হয়েছিল, জানেন তো মিস্টার মার্লো।’ সিগারেটটা ওঁর দু-আঙুলের ফাঁকে পুড়ে ছোটো হয়ে আসছিল, ‘আপনি হলেন সেইসব ঠান্ডা চোখের, ঠান্ডা বুকের, ঠান্ডা রক্তের মানুষদের একজন— যাঁদের কাছে কাজটাই শেষ কথা।’

    ‘গোলমেলে স্বভাবের বহু লোককে আপনি চেনেন, মিসেস রেগান। তারপরেও আমার সম্বন্ধে আপনার এই মূল্যায়ন দেখে বড্ড দুঃখ পেলাম।’

    ‘চলুন।’ কাপটা ঠক করে টেবিলে রেখে উঠে দাঁড়ালেন ভিভিয়েন, ‘এখান থেকে বেরোনো যাক।’

    সমুদ্রের ধারের রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় শ্যাওলা আর আঁশটে গন্ধের সঙ্গে হু-হু করে হাওয়া ঢুকছিল গাড়িতে। ডেল রে পেরোনোর পর ভিভিয়েন বললেন, ‘বিচ ক্লাবের রাস্তায় চলুন। আমি সমুদ্র দেখব কাছ থেকে।’

    আজ্ঞা পালন করলাম। ওই রাস্তাটায় কুয়াশা প্রায় ছিলই না। সামনে রেললাইন আর রাস্তার ক্রসিং-এ একটা হলুদ আলো দপদপ করছিল। ওখান থেকে ডান দিকে এগোলাম। একটু দূরে বিচ ক্লাবের আলো দেখা যাচ্ছিল। রাস্তার একধারে পার্ক করা গাড়ির সারি, আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের ছলাত-ছল। গাড়িটা ওখানেই দাঁড় করালাম।

    ‘কাছে আসুন।’ ভিভিয়েনের গাঢ় গলাটা শুনতে পেলাম। আমি স্টিয়ারিং ছেড়ে পেছন দিকে বেঁকলাম। মহিলা আমার শরীরের ওপর নিজের ভার ছেড়ে দিলেন। ওঁর রুক্ষ চুলগুলো আমার মুখে ঘষা খাচ্ছিল। চুল সরিয়ে ওঁকে চুমু খেলাম। মহিলা আমাকে জড়িয়ে ধরে রইলেন, যতক্ষণ না ওঁর শরীরের কাঁপুনিতে আমার শরীরও সাড়া দিতে শুরু করল। আমার দু-চোখে নিজের ঘন কালো চোখটা রেখে ভিভিয়েন বলে উঠলেন, ‘খুনি!’

    অনেকক্ষণ, আর অনেকগুলো চুমুর পর ভিভিয়েন নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিলেন। তারপর ভারী, দমচাপা গলায় জিজ্ঞেস করলেন, ‘আপনি কোথায় থাকেন?’

    ‘হোবার্ট আর্মস। কিলমোরের কাছে, ফ্র্যাংকলিনে।’

    ‘আমি ওই জায়গাগুলো দেখিনি।’

    ‘দেখবেন?’

    ‘হ্যাঁ।’ মহিলার শ্বাস পড়ছিল খুব দ্রুত।

    ‘এডি মার্স আপনার ব্যাপারে কী জানে?’

    মহিলা ছিটকে নিজেকে সরিয়ে নিলেন। ওঁর দুটো চোখ বিস্ফারিত হতে হতে এতটাই বড়ো হয়ে গেল যে গাড়ির ভেতরের আধো-অন্ধকারে সেখানে সাদাটে রং ছাড়া কিছু দেখাই যাচ্ছিল না।

    ‘আপনি…’ দাঁতে দাঁত ঘষে বললেন মহিলা।

    ‘চুমু খেতে ভালোই লাগছিল। কিন্তু আপনার বাবা তো আমাকে এই কাজটা দেননি।’

    মহিলা আমাকে কয়েকটা ছাপার অযোগ্য গালি দিলেন। আমি মাথা দুলিয়ে বললাম, ‘আমি বরফের স্তূপ নই, মিসেস রেগান। আর পাঁচটা মানুষের মতো আমার শরীরেরও কিছু চাহিদা আছে। কিন্তু আপনার অভিনয়টা যে এবারও ধরে ফেললাম। এডি মার্স আপনার ব্যাপারে কী জানে?’

    ‘আপনি আরেকবার এই প্রশ্নটা করলে আমি কিন্তু গলা ফাটিয়ে চেঁচাব।’ ভিভিয়েনের শরীর কাঁপছিল থরথর করে।

    ‘চেঁচান।’ আমি ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকালাম। ওইভাবে অতক্ষণ বসে থাকায় ঘাড়টা টনটন করছিল।

    ‘এইরকম আচরণের জন্য লোকে গুলি খেয়েছে, মিস্টার মার্লো।’ আমার থেকে যথাসম্ভব পিছিয়ে গিয়ে বললেন মহিলা।

    ‘লোকে কিছু না করেই গুলি খেয়েছে, মিসেস রেগান। আলাপ হওয়ার মুহূর্তেই আমি বলেছিলাম, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। ওটাই আমার কাজ। আমি ওটাই করি। ব্যাপারটা বুঝুন।’

    মহিলা ব্যাগ থেকে একটা রুমাল বের করলেন, তারপর দাঁত দিয়ে ওটা ছিঁড়তে লাগলেন। আমি সামনে তাকিয়ে রুমালটা ছিঁড়ে কুটি কুটি করার শব্দ শুনলাম। কিছুক্ষণ পর প্রশ্ন এল, ‘আপনার কেন মনে হচ্ছে যে এডি আমার ব্যাপারে ‘কিছু’ জানে?’

    ‘উনি আপনাকে টাকাগুলো প্রায় দিয়েই দিচ্ছিলেন। সেগুলো আপনার কাছ থেকে, একটু অন্যভাবে ফেরত পাওয়ার জন্য যখন উনি ওঁর এক বাহুবলীকে পাঠালেন, তাতেও আপনি অবাক হননি। এমনকী তার হাত থেকে আপনার টাকাগুলো বাঁচানোর পরেও আপনি আমাকে ধন্যবাদটুকু দেননি। আপনি জানতেন, পুরোটাই একটা নাটক। আর সেটা করা হচ্ছিল আমার স্বার্থে।’

    ‘এডি আমাকে জিতিয়ে দিচ্ছিল? ও বুঝি ইচ্ছেমতো এরকম করতে পারে?’

    ‘পাঁচবারের মধ্যে চারবার এটা হয়, মিসেস রেগান। আমি এইজন্যই জুয়া খেলতে ঠিক পছন্দ করি না।’

    ‘আপনার সাহস আছে, মিস্টার মার্লো।’ ভিভিয়েনের গলাটা তখনও ভারী শোনাচ্ছিল, ‘মাথাটাও বেশ ঠান্ডা। নইলে আমাকে চুমু খাওয়ার পরেও নিজেকে সামলাতে পারতেন না।’

    ‘চুমুগুলো খেতে কিন্তু সত্যিই ভালো লেগেছিল।’

    ‘আমার সঙ্গে একটা ছুরি থাকলে আপনার গলা কেটে দেখতাম, কী বেরোয় ভেতর থেকে।’ ঠান্ডা গলায় বললেন ভিভিয়েন, ‘আপাতত আমাকে দয়া করে বাড়ি নিয়ে যাবেন কি?’

    তাই করলাম। পুরো রাস্তা মহিলা আমার সঙ্গে একটা কথাও বললেন না। স্টার্নউডদের বাড়ির কাছে এসে গাড়ি থামালাম। ভিভিয়েনই ঘণ্টি বাজালেন। নরিস এসে দরজা খোলামাত্র উনি পেছনদিকে না তাকিয়েই ভেতরে চলে গেলেন। নরিস একবার আমার দিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিলেন।

    আমি বাড়ি ফিরলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী
    Next Article মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }