Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    ঋজু গাঙ্গুলী এক পাতা গল্প413 Mins Read0
    ⤶ ⤷

    উনিশ – শান্তি(?)বৈঠক

    সেই রাতে ন’টা নাগাদ আমি আর নুনান উইলসনের বাড়িতে হাজির হলাম। শান্তিবৈঠকে ভাগ নেওয়া বাকি লোকজন ততক্ষণে এসে গেছিল। সবাই আমাদের দিকে নড্‌ করল।

    আমরা উইলসনের লাইব্রেরি টেবিলে বসে ছিলাম। টেবিলের মাথায় বসে বুড়ো এলিহু আমাদের সবাইকে মাপছিল। ওর ডান দিকে বসে স্থির, কুতকুতে চোখে তাকিয়ে আমাদের দেখছিল শহরে মদের চোরাচালানের বেতাজ বাদশা পিট দ্য ফিন। ওর সঙ্গে এর আগে দেখা হয়নি আমার। লোকটা টেকো, শক্ত চোয়াল, বছর পঞ্চাশেক বয়স, তবে শরীরটা বিশাল। রেনো স্টার্কি ওর পাশে ভাবলেশহীন মুখ-চোখ নিয়ে বসে ছিল।

    ম্যাক্স থ্যালার উইলসনের ডান দিকে একটা চেয়ার পেছন দিকে হেলিয়ে অলসভাবে বসে ছিল। আমি ওর পাশে বসলাম। নুনান আমার ডান দিকে বসল।

    মিটিং শুরু করল এলিহু উইলসন। বুড়ো বলল, ব্যাপার যেভাবে চলছে, সেটা মেনে নেওয়া যায় না। আমরা সবাই সুস্থ মস্তিষ্কের, বুঝদার লোক। এই লড়াই থামানোর জন্য আপোশ করতে হবে সবাইকেই। ‘ঘণ্টাখানেক সঙ্গে এলিহু’ টাইপের একটা আলোচনার পর যে মিটমাট হবেই, এ ব্যাপারে ও নিশ্চিত।

    বক্তৃতাটা খারাপ ছিল না। ওটা শেষ হওয়ার পর মিনিটখানেকের জন্য ঘর একদম চুপচাপ হয়ে গেল। তারপর থ্যালার মুখ বাড়িয়ে আমার পাশে বসা নুনানের দিকে তাকাল। ওর দৃষ্টি থেকে বোঝাই যাচ্ছিল, ও নুনানের কাছ থেকে কিছু একটা শুনতে চায়। আমরাও পুলিশ চিফের দিকে তাকিয়ে রইলাম। নুনানের মুখটা ক্রমেই লাল হয়ে উঠল। ও উঠে দাঁড়িয়ে বলল, ‘হুইস্পার, তুমি টিমকে খুন করলেও সেটা আমি আর মাথায় রাখব না। কথা দিচ্ছি।’

    নিজের আন্তরিক ভাবটা বোঝানোর জন্য নুনান হাত বাড়িয়ে দিয়েছিল। সেদিকে তাকিয়ে হুইস্পারের ঠোঁটজোড়া বেঁকে একটা হিংস্র হাসির আকার নিল।

    ‘তোমার ওই বেজন্মা ভাইকে খুন করার দরকার ছিল বটে।’ ঠান্ডা গলায় ফিসফিস করে বলা কথাগুলো আমাদের কানের ভিতর দিয়া মরমে পশিল, ‘তবে আমি ওকে মারিনি।’

    নুনানের মুখের লাল রংটা বেগুনি হয়ে উঠছিল। আমি জোর গলায় বললাম, ‘দাঁড়ান, নুনান। এভাবে হবে না। যতক্ষণ না আমরা সবাই সত্যি বলছি ততক্ষণ এই অবস্থা শুধরোবে না। আপনি এটা স্বীকার করুন যে আপনি জানেন, ম্যাকসোয়েন টিমকে খুন করেছিল।’

    নুনান হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি অন্যদের দিকে ঘুরে বললাম, ‘এটা সবার কাছে পরিষ্কার হল তো? এবার অন্য ব্যাপারগুলো নিয়ে কথা হোক।’

    আমি পিট দ্য ফিন-এর দিকে ঘুরে বললাম, ‘কাল আপনার গুদামে, আর সেখানে যারা কাজ করছিল তাদের সঙ্গে হওয়া দুর্ঘটনা নিয়ে আপনি কী ভাবছেন?’

    ‘দুর্ঘটনাই বটে!’ দাঁতে দাঁত ঘষে বলল ফিন।

    ‘নুনান সত্যিই জানতেন না যে ওই গুদামটা আপনার।’ আমি ব্যাখ্যা করলাম, ‘উনি ভেবেছিলেন, ওটা ফাঁকা থাকবে। ওই অপারেশনের একমাত্র লক্ষ্য ছিল শহর থেকে নজরদারি কমানো। কিন্তু গুদামের ভেতর থেকে আপনার লোকেরা গুলি চালায়। তখন ওঁর মনে হয়, উনি ঘটনাচক্রে থ্যালারের গোপন আড্ডা খুঁজে পেয়েছেন! কিন্তু পরে, আসল জিনিসটা বোঝার পর ওঁর মাথা বিগড়ে যায়। তারপরেই উনি জায়গাটা জ্বালিয়ে দেন… ভুল করে।’

    থ্যালার আমার দিকে একদৃষ্টে চেয়ে ছিল, তবে ওর চোখে একটা হালকা, ক্রূর হাসি খেলা করছিল। রেনো নীরব ও নিথর। এলিহু উইলসন সামনে ঝুঁকে সতর্ক চোখে আমায় দেখছিল। নুনান… না, নুনানের দিকে তাকানোর ঝুঁকি আমি নিচ্ছিলাম না। ওই মুহূর্তে সামান্য বেচালের পরিণাম মারাত্মক হত। তাই আমি সততার পরাকাষ্ঠা সেজে কথা বলে চললাম।

    ‘আমার লোকেরা ঝুঁকি নিয়েই কাজ করে, তাই তাদের নিয়ে মাথা ঘামাচ্ছি না।’ গম্ভীর গলায় বলল ফিন, ‘তবে গুদামের লোকসান মেটানোর জন্য আমায় হাজার পঁচিশেক দিলেই হবে।’

    ‘ঠিক আছে পিট।’ নুনান নীচু গলায় বলল, ‘ঠিক আছে। আমি টাকাটা দিয়ে দেব।’

    আমি এবার নুনানের দিকে তাকালাম। জানতাম, ও আমার দিকে চোখ তুলতে পারবে না। সেই মুহূর্তে ও শুধু ওই নেকড়ের পালের মধ্য থেকে নিরাপদে বেরিয়ে আসার পথ খুঁজছিল। কিন্তু সেটা পাওয়া যে কী কঠিন তা আমরা সবাই জানতাম।

    ‘আপনার ব্যাঙ্কে ডাকাতি হওয়ার পেছনে আসল গপ্পোটা আমি বললে সেটা সহ্য করতে পারবেন তো?’ আমি এলিহু উইলসনকে ধরলাম এবার। থ্যালার আমার হাতটা আলতো করে ছুঁয়ে বলল, ‘কে কী সহ্য করতে পারবে, সেটা সবাই শোনার পরেই বোঝা যাবে। আপনি বলুন।’

    আমি সেটাই চাইছিলাম।

    ‘নুনান আপনাকে ফাঁসাতে চেয়েছিলেন।’ আমি হুইস্পারের দিকে মুখ তুলে শান্ত গলায় বললাম, ‘কিন্তু ইয়ার্ড বা উইলসন, বা এঁদের দু-জনের কাছ থেকেই ওঁর কাছে আদেশ এসেছিল। আপনার গায়ে হাত লাগাতে বারণ করা হয়েছিল নুনানকে। তখন নুনান ভাবেন, যদি ব্যাঙ্ক লুটের দায় আপনার ওপর চাপে, তাহলে আপনার হয়ে কেউ কিছু বলবে না। ব্যাঙ্ক এলিহু-র। লুটপাট ইয়ার্ডের অনুমতি ছাড়া এই শহরে হয় না। নুনান জানতেন না, আপনি কোথায় আছেন। কিন্তু এই দু-জন আপনার ওপর চটলে আপনার অবস্থান নুনানের কাছে পৌঁছে যেত।

    রেনো ইয়ার্ডের লোক হলেও এই প্ল্যানে রাজি ছিলেন। উনি এমনিতেও ইয়ার্ডকে ছেড়ে নিজের মতো করে কিছু করার কথা ভাবছিলেন, তাই না?’

    ‘আপনার গল্প, আপনিই বলুন।’ নির্বিকার মুখে বলল রেনো।

    ‘অতঃপর নুনান ব্যাপারটা সুন্দরভাবে সাজালেন। সবাইকে বলা হল, আপনি সেডার হিলে লুকিয়ে আছেন। যে ক-জন ডিটেকটিভ ওঁর আস্থাভাজন, তাদের সব্বাইকে নিয়ে ওখানে হানা দিলেন নুনান। এমনকী ট্র্যাফিক পুলিশদের পর্যন্ত শামিল করা হয়েছিল ওই অভিযানে। এর ফলে কী হল? রেনোর সামনে রাস্তা একেবারে সাফ হয়ে গেল। ম্যাকগ্র আর অন্য কিছু পুলিশ আগে থেকেই এই পরিকল্পনা জানত। তারা রেনো আর ওর দলবলকে জেল থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে নির্বিঘ্নে লুটপাট করে আবার জেলে ফিরে আসতে দিল। এর ফলে ওদের অ্যালিবাই রইল পাক্কা।

    খবরটা লিউ ইয়ার্ডের কাছে পৌঁছেছিল। ব্যাপারটা যে ওঁর পছন্দ হয়নি, একথা বলাই বাহুল্য। গতরাতে উনি ‘‘ডাচ’’ জেক ওয়াল-এর নেতৃত্বে নিজের কিছু লোককে সিলভার অ্যারো-তে পাঠান রেনোকে ‘‘শিক্ষা’’ দিতে। ওঁর কপাল খারাপ, রেনো বেঁচে যান। শহরে ফেরার পর রেনোর সামনে একটাই রাস্তা ছিল। ভোররাত থেকেই রেনো লিউ ইয়ার্ডের বাড়ির সামনে তৈরি হয়েই ছিলেন। ইয়ার্ড বেরোন, গুলি খান, আর তার ফলেই এই বৈঠকে আমরা দেখছি, যে চেয়ারটায় ইয়ার্ডের বসার কথা সেটায় রেনো বসে আছেন।’

    ঘরে কেউ নড়ছিল না। মনে হচ্ছিল, যে নড়বে সে-ই নিজেকে নিশানায় ফেলবে। ওই মুহূর্তে কেউ কারো বন্ধু ছিল না।

    ‘আপনি বোধ হয় কিছুটা বাদ দিলেন।’ থ্যালার ফিসফিস করল, ‘তাই না?’

    ‘আপনি জেরির কথা বলছেন?’ আমি মধ্যমণির ভূমিকা পালন করে চললাম, ‘বলতেই যাচ্ছিলাম। জেরি আপনারই সঙ্গে জেল থেকে পালিয়েছিল কি না, সে-ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে পরে ও ধরা পড়েছিল। ওকে কোনোভাবে বাধ্য করা হয়েছিল ওই ডাকাতির সময় যেতে, আর গাড়িতে বসে থাকতে। জেরিকে মারাটা জরুরি ছিল। সবাই জানত, ও আপনার নিজের লোক। ওকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার পর পেছন থেকে গুলি করা হয়। ব্যাঙ্কের ওই বুড়ো নির্ঘাত চোখ বন্ধ করে ট্রিগার টিপেছিল। কিন্তু যারা ওই ডাকাতি দেখেছে তারাই বলেছে, গাড়ি থেকেও গুলি চলেছিল। সেজন্যই ওর লাশটা ব্যাঙ্কের দিকে মুখ করে, আর গাড়ির দিকে পিঠ দিয়ে পড়েছিল।’

    ‘তাই?’ থ্যালার রেনোর দিকে তাকিয়ে ফিসফিস করল।

    ‘তো?’ থ্যালারের দিকে শান্ত চোখে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল রেনো।

    থ্যালার উঠে দাঁড়াল। ‘আমাকে বাদ দিন।’ বলে ও দরজার দিকে এগোল।

    এবার পিট দ্য ফিন উঠে দাঁড়াল। ‘হুইস্পার!’ টেবিলে ভর দিয়ে, গুরুগম্ভীর গলায় বলল ফিন। থ্যালার থেমে গেলে ও একইভাবে বলে চলল, ‘তোমাদের সব্বাইকে বলছি কথাগুলো। খুব মন দিয়ে শোনো। তোমাদের ঘটে কিস্সু নেই, নইলে এভাবে শহরটাকে রণক্ষেত্র বানাতে না। এখনও বলছি, লক্ষ্মী ছেলে হয়ে থাকো। নইলে আমি তোমাদের সহবত শেখাতে বাধ্য হব।

    আমার কাছে এমন একদল তরতাজা জোয়ান আছে যারা জানে, বন্দুকের কোন দিকটা টিপলে কোন দিক দিয়ে গুলি বেরোয়। যদি প্রয়োজন হয়, আমি তোমাদের সব্বার বিরুদ্ধে তাদের লেলিয়ে দেব। তখন তোমরা বুঝবে গোলাবারুদ নিয়ে খেললে কেমন লাগে। তোমরা নিজেদের মধ্যে মারামারি করতে চাও? আমি তোমাদের যথেষ্ট সুযোগ দেব। শুধু ভেবে নিও, তারপর কী হবে।’

    পিট দ্য ফিন বসে পড়ল। থ্যালার গম্ভীর মুখে কিছু একটা ভাবল, তারপর বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ায় বাকিরা সবাই অধৈর্য হয়ে পড়ল। বুঝতে পারছিলাম, সবাই নিজের নিজের বাহিনী মোতায়েন না করা অবধি ভরসা পাচ্ছে না। কয়েক মিনিটের মধ্যেই এলিহু উইলসন আর আমি ছাড়া ওই ঘরে কেউ রইল না।

    আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর এলিহু মুখ খুলল।

    ‘পুলিশ চিফ হওয়ার ইচ্ছে আছে?’

    ‘আজ্ঞে না। আমি একজন মামুলি হুকুমের চাকর হয়েই বেশ আছি।’

    ‘আরে এদের চিফ হতে বলছি না।’ বিরক্ত মুখে বলল বুড়ো, ‘যদি এদের বিদায় করে নতুন একদল লোক লাগাই?’

    ‘তাহলে তারাও কিছুদিনের মধ্যে এদের মতো হয়ে যাবে।’

    ‘মহা মুশকিল তো!’ বুড়ো খেপে গেল, ‘বাপের বয়সি একজনের কথা শুনতে গেলেও কি গায়ে ফোসকা পড়ে তোমার?’

    ‘বয়সের আড়ালে নিজেকে লুকোনোর চেষ্টা করবেন না, প্লিজ।’

    রাগে বুড়োর কপালে একটা শিরা দপদপিয়ে উঠল। তবে নিজেকে সামলে নিল ও।

    ‘তোমার মুখটা একেবারে সোনা-বাঁধানো।’ ব্যঙ্গাত্মক গলায় বলল এলিহু, ‘কিন্তু তোমাকে যে কাজটা করতে বলা হয়েছিল, সেটা তুমি ভালোই করছ। এটা মানতেই হবে।’

    ‘তাতে আপনার কতটুকু অবদান আছে?’

    ‘তোমার কি একজন ধাইমা দরকার ছিল নাকি এই কাজের জন্য? টাকা দিয়েছি, কাজ করার স্বাধীনতা দিয়েছি। আর কী চাও তুমি?’

    ‘তুমি মহারাজ, সাধু হলে আজ…!’ আমি চিবিয়ে চিবিয়ে বলি, ‘এই ‘কাজ-টা যাতে আপনি আমাকে দিতে বাধ্য হন, সেজন্য আপনাকে রীতিমতো ব্ল্যাকমেইল করতে হয়েছে। তারপরেও প্রতি পদে আপনি আমাকে আটকাতে চেষ্টা করেছেন। এখন দেখছেন, আপনার কুয়ো থেকে তেলের বদলে রক্ত উঠছে। তারপর আমাকে জিজ্ঞেস করছেন, আমার আর কী চাই?’

    ‘মহারাজ।’ আমাকে নকল করে বলল এলিহু, ‘বৎস, আমি যদি ওইরকম না হতাম, তাহলে আজও আমাকে একটা মামুলি চাকরি করতে হত কোথাও। পার্সনভিল মাইনিং কর্পোরেশন হত না। ফার্স্ট ন্যাশনাল ব্যাঙ্ক হত না। কিন্তু তুমি নিজেও কি মহাত্মা? আজ এখানে তুমি কী করলে, আমি বুঝিনি ভেবেছ?

    হ্যাঁ, আমি কয়েকটা ভুল করেছিলাম। তার দাম আমাকে মেটাতে হচ্ছে এখন। আমার কপাল।’

    ‘আহা রে!’ আমি গলায় সহানুভূতি ফোটালাম, ‘তা, এখন আপনার কী বক্তব্য? আপনি কি আমার পাশে আছেন?’

    ‘যদি তুমি জেত।’

    ‘সিরিয়াসলি।’ আমি উঠে দাঁড়িয়ে বললাম, ‘এই বদমায়েশগুলোর সঙ্গে আপনিও হাজতে গেলে আমার যে কী আনন্দ হবে…!’

    ‘আমি জানি তোমার আনন্দ হবে।’ চোখ কুঁচকে বলল বুড়ো, ‘কিন্তু আমি তোমাকে নিয়োগ করেছি, অন্তত কাগজ-কলমে। তাতে তো এটাই প্রমাণ হবে যে আমি শহরের ভালো চেয়েছিলাম। ঠিক কি না?’

    ‘জাহান্নমে যান!’ বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী
    Next Article মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }