Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রবিজীবনী (১ম খণ্ড) – প্রশান্তকুমার পাল

    প্রশান্তকুমার পাল এক পাতা গল্প692 Mins Read0
    ⤶ ⤷

    ০২. রবীন্দ্রজীবনের দ্বিতীয় বৎসর

    দ্বিতীয় অধ্যায়
    ১২৬৯ [1862-63] ১৭৮৪ শক ॥ রবীন্দ্রজীবনের দ্বিতীয় বৎসর

    এই বছরের প্রথম উল্লেখযোগ্য ঘটনা, ১লা বৈশাখ [রবি 13 Apr] ব্রাহ্মসমাজের নববর্ষের উৎসব উপলক্ষে সস্ত্রীক কেশবচন্দ্র সেন দ্বিতীয়বার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্তঃপুরে আসেন। এই কারণে কেশবচন্দ্রকে সাময়িকভাবে গৃহত্যাগ করতে হয়। সৌদামিনী দেবী এই প্রসঙ্গে লিখেছেন : ‘কেশববাবুর স্ত্রী তিন-চার মাস আমাদের কাছে ছিলেন। তখন আত্মীয়স্বজনেরা আমাদিগকে ত্যাগ করিয়াছেন, কেহ আমাদের বাড়িতে আসিতেন না। সেই সময়ে কেশববাবুর স্ত্রীকে আমাদের আত্মীয়রূপে পাইয়া আমরা বড়ো আনন্দে ছিলাম। প্রথমটা তাঁহার মন বিমর্ষ ছিল—বিশেষত তাঁহার একটি ছোটো ভাইয়ের জন্য তাঁহার হৃদয় ব্যাকুল হইত। সেই সময় সোম, রবি ও সত্য শিশু ছিল—তাহাদিগকেই তিনি সর্বদা কোলে করিয়া থাকিতেন—বলিতেন, রবিকে তাঁহার সেই ছোটো ভাইটির মতো মনে হয়।…তাঁহাকে আমাদের ভগিনীর মতোই মনে হইত—তিনি যাইবার সময় আমরা বড়ো বেদনা পাইয়াছিলাম।’১

    প্রসঙ্গটি সম্বন্ধে স্বর্ণকুমারী দেবীর বর্ণনাটি এইরূপ :

    ১৮৬২ খ্রীষ্টাব্দে কেশববাবু সস্ত্রীক আমাদের বাড়ী আসিয়া কিছুকাল বাস করিয়াছিলেন। সেদিন জোড়াসাঁকো ভবনে একটি পর্ব্বোৎসব পড়িয়া গিয়াছিল। যেন বহু পুরাতন আত্মীয়ের সহিত সেদিন আমাদের পুনর্ম্মিলন ঘটিল। কেশবাবুর স্ত্রীর ভারী একটি অমায়িক মধুর মুখশ্রী ছিল। আমি যদিও তখনও মাত্র ছয় বৎসরের বালিকা তথাপি তাঁহার সেই রূপলাবণ্যে মুগ্ধ হইয়া গিয়াছিলাম। সর্বদা তাঁহার কাছাকাছি থাকিতে আমার বড় ভাল লাগিত। তিনি দিদিদের সহিত গল্প করিতেন আমি চুপ করিয়া তাঁহার মুখের দিকে চাহিয়া থাকিতাম। প্রীতি-আনন্দে হৃদয় ভরিয়া উঠিত। …(কেশবচন্দ্র) বেশ গল্প করিতে পারিতেন। দেখা হইলেই আমরা গল্পের জন্য তাঁহাকে বিব্রত করিয়া তুলিতাম। তাঁরও গল্পের ভাণ্ডার কখনো ফুরাইত না।২

    এই ঘটনা দেবেন্দ্রনাথের অন্তঃপুরে বিশেষ কতকগুলি পরিবর্তনের সূচনা করে। সৌদামিনী দেবী লিখেছেন : ‘কেশববাবুদের অন্তঃপুরে মিশনরি মেয়েরা পড়াইতে আসিত। আমাদের শিক্ষার জন্য পিতা তাহাদিগকে নিযুক্ত করিলেন। বাঙালি খ্রীস্টান শিক্ষয়িত্রী প্রতিদিন আমাদিগকে পড়াইতেন এবং হপ্তায় একদিন মেম আসিয়া আমাদিগকে বাইবল পড়াইয়া যাইতেন। মাস কয়েক এইভাবে চলিয়াছিল। অবশেষে একবার পিতৃদেব আমাদের পড়াশুনা কেমনতর চলিতেছে দেখিতে আসিলেন। একখানা শ্লেটে শিক্ষয়িত্রী আমাদের পাঠ লিখিয়া দিয়া গিয়াছিলেন—তাহারই অনুসরণ করিয়া কপি করিবার জন্য আমাদের প্রতি ভার ছিল। শ্লেটে লিখিত সেই পাঠের বানান ও ভাষা দেখিয়া পিতা আমাদের এই নিয়মের শিক্ষা বন্ধ করিয়া দিলেন।’৩ পরবর্তীকালে স্ত্রী-শিক্ষার জন্যই আর-একজন অনাত্মীয় পুরুষ ব্রাহ্মসমাজের উপাচার্য অযোধ্যানাথ পাকড়াশী অসূর্যম্পশ্য অন্তঃপুরে প্রবেশ করেন, কিন্তু তা আরও কিছুকাল পরের কথা।

    ইতিমধ্যে দ্বিজেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিপেন্দ্রনাথের জন্ম হয় ২১ আষাঢ় [শুক্র 4 Jul]; রবীন্দ্রনাথের থেকে তাঁর এই ভ্রাতুষ্পুত্র মাত্র এক বছর দু’মাসের ছোটো।

    এই বৎসরের আর-একটি উল্লেখযোগ্য ঘটনা, ১৮ ফাল্গুন [রবি 1 Mar 1863] দেবেন্দ্রনাথ রায়পুরের জমিদার প্রতাপনারায়ণ সিংহ প্রভৃতির কাছ থেকে বোলপুরের নিকটবর্তী ভুবনডাঙা গ্রামের বাঁধ-সংলগ্ন বিশ বিঘা জমি বার্ষিক পাঁচ টাকা খাজনায় মৌরসী-স্বত্ব গ্রহণ করেন। শোনা যায়, প্রতাপনারায়ণ দেবেন্দ্রনাথের তত্ত্বাবধানে কলকাতায় থেকে পড়াশোনা করতেন এবং তখনই তাঁর প্রতি আকৃষ্ট হন। দেবেন্দ্রনাথ ১২ শ্রাবণ ১৭৮০ শক [১২৬৫ : 1858] সিমলা থেকে রাজনারায়ণ বসুকে লেখেন : ‘তুমি শুনিয়া অবশ্য আহ্লাদিত হইবে যে বীরভূমনিবাসী শ্ৰীযুক্ত প্রতাপনারায়ণ সিংহ ব্ৰহ্মরসের আস্বাদন পাইয়া তাহাতে অত্যন্ত অনুরক্ত হইয়াছেন।’৪ হিমালয় থেকে ফিরে দেবেন্দ্রনাথ উপর্যুপরি অন্তত দুবার রায়পুরে গমন করেন। ১৮ চৈত্র ১৭৮৩ শক [১২৬৮] সিংহ-বাড়িতে তিনি যে উপাসনা করেন তা একটি পুস্তিকায় মুদ্রিত হয়, তার আখ্যাপত্রটি এইরূপ : ‘বীরভূমের রায়পুর নিবাসী বিখ্যাত গুণরাশি শ্ৰীযুক্ত বাবু ভুবনমোহন সিংহ মহোদয়ের গৃহে ১৭৮৩ শকের চৈত্র মাসের অষ্টাদশ দিবসে যে ব্রহ্মোপাসনা হয় তাহাতে প্রধান আচাৰ্য মহাশয় যে ব্যাখ্যা করেন এবং যে সকল ব্ৰহ্মসঙ্গীত গীত হয় তাহা প্রকাশিত হইল।‘ উপাসনার শুরুতেই দেবেন্দ্রনাথ বলেন : ‘আমরা পুনর্ব্বার এখানে উপাসনার নিমিত্তে সকলে একত্র সম্মিলিত হইয়াছি। কেমন তাঁহার করুণা, আমরা এক মাস পূর্ব্বে এখানে মিলিত হইয়া তাঁহার চরণে পূজোপহার প্রদান করিয়াছি, আবার অদ্য স্নেহময় পিতার নাম এখানে প্রতিধ্বনিত হইবে।’ এর থেকে বোঝা যায়, ফাল্গুন মাসেও দেবেন্দ্রনাথ রায়পুরে এসে উপাসনা করেছিলেন। এই বিবরণ দিয়ে শান্তিনিকেতনের ‘আশ্রমধারী’ অঘোরনাথ চট্টোপাধ্যায় লিখেছেন : ‘রায়পুর যাতায়াত করিবার সময় এই দিগন্তপ্রসারিত প্রান্তরের অপূৰ্ব্ব গাম্ভীর্য্যে মহর্ষির চিত্ত আকৃষ্ট হয়। এই বিশাল প্রান্তরে দৃষ্টি অবারিত, অনন্ত আকাশ ব্যতীত দিগ্বলয়ে আর কিছুই দৃষ্টিগোচর হয় না। অনন্তস্বরূপের এই উদাত্ত সৌন্দর্য্যে তাঁহার হৃদয়মন প্লাবিত হইল, উন্মুক্ত আকাশতলে এই নির্জ্জন প্রান্তর তপস্যার একান্ত অনুকূল বলিয়া তাঁহার ধারণা হইল।’৫

    স্থানটির প্রতি দেবেন্দ্রনাথের আকর্ষণ কিভাবে জন্মাল তার ইতিহাস বিকৃত করেছেন অজিতকুমার চক্রবর্তী : ‘রায়পুরের সিংহ-পরিবারের সঙ্গে তাঁহার বিশেষ বন্ধুতা ছিল। একদিন সেখানে নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবার সময় বোলপুর স্টেশন হইতে রায়পুরের পথে শান্তিনিকেতনের দিগন্তপ্রসারিত প্রান্তরে যুগল সপ্তপর্ণচ্ছায়ায় তিনি ক্ষণকালের মতো দাঁড়াইলেন। সমস্ত প্রান্তরের মধ্যে তখন ঐ দুটি মাত্র গাছ ছিল; চারি দিকে অবারিত তরঙ্গায়িত ধূসর মাঠ, তাহার কোনো জায়গায় সবুজ রঙের আভাস মাত্র নাই। শুধু দূর দিক্‌চক্রবালে একশ্রেণী ঋজু তালগাছ ধ্যানমগ্ন মহাদেবের তপোবনপ্রান্তে স্তব্ধ পাহারার মতো দাঁড়াইয়া আছে। যতদূর দৃষ্টি যায় কোনো বাধা নাই। কিছুই দেখিবার নাই। উপরে অনন্ত আকাশ, নীচে এই স্থলসমুদ্র। এই জায়গাটি হঠাৎ তাঁহার মনকে টানিল। এই ছাতিমের ছায়াটিকে তাঁহার নির্জন সাধনার উপযুক্ত বলিয়া তাঁহার মনে হইল। তার পর হইতে ঐ ছাতিম গাছের তলায় মাঝে মাঝে তাঁহার তাঁবু পড়িতে লাগিল।’৬ লক্ষণীয়, অজিতকুমার এখানে তাঁর যাত্রাপথ উল্লেখ করেছেন বোলপুর স্টেশন থেকে রায়পুর অভিমুখে, যা আদৌ স্বাভাবিক যাত্রাপথ নয়। প্রভাতকুমার মুখোপাধ্যায় লিখেছেন : ‘হিমালয় হইতে নামিয়া আসিবার পর দেবেন্দ্রনাথ রায়পুর আসেন; আমাদের মনে হয় নৌকাযোগে ভাগীরথী দিয়া কাটোয়া হইতে গুনুটিয়ার ঘাটে নামেন ও সেখান হইতে পালকী-পথে রায়পুর আসেন। চীপ সাহেব নির্মিত সুরুল-গুনুটিয়া রাস্তার পাশেই বর্তমান শান্তিনিকেতন ও ছাতিম গাছ দুটি পড়ে। বোলপুর স্টেশন হইতে রায়পুর যাইতে শান্তিনিকেতন পথে পড়ে না।’৭ প্রমথনাথ বিশী এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন : ‘আমার বিশ্বাস, কোনো একবার পশ্চিম হইতে ফিরিবার সময়ে মহর্ষি আমদপুর স্টেশনে নামিয়া রায়পুর যাইতেছিলেন। শিউড়ি হইতে বোলপুর যাইবার যে সড়ক আছে আমদপুর স্টেশনে নামিয়া তাহা ধরিয়া বোলপুর হইয়া রায়পুর যাওয়া যায়। এই পথ ধরিয়া চলিলে পথে শান্তিনিকেতনের মাঠ অতিক্রম করিতে হয়।’৮ পূর্বোক্ত অঘোরনাথের পুত্র জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সঙ্গত কারণেই এইসব ঘুরপথ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, রায়পুরে আসার আগে দেবেন্দ্রনাথ গুসকরায় তাঁবুতে বাস করেছিলেন। তিনি নির্জন স্থান খুঁজছিলেন। রায়পুরে এসে পাল্‌কিতে বিভিন্ন জায়গা ঘুরে তিনি এই জায়গাটি পছন্দ করেন।’৯ ভুবনমোহন সিংহের জমিদারির অন্তর্ভুক্ত হওয়ায় ভুবননগর মৌজার অন্তর্ভুক্ত কুড়ি বিঘা জমির পাট্টা নেওয়া তাঁর পক্ষে সহজ হয়েছিল। জ্ঞানেন্দ্রনাথ লিখেছেন : ‘পাট্টা লওয়া হয়েছিল মহর্ষিদেবের রায়পুরে আসার এক বছর পরে ভুবনবাবুর পুত্রদের কাছ থেকে। সুতরাং তাঁর আগমন ও পাট্টা লওয়ার মধ্যবর্ত্তী সময়ে ভুবনবাবু পরলোকগমন করেছিলেন এরূপ অনুমান করতে হয়। জ্ঞানেন্দ্রনাথের অনুমান সঠিক বলেই আমরা মনে করি।

    যাই হোক, এই আকর্ষণের পরিণতি ঘটল 31 Mar 1863 [মঙ্গল ১৯ ফাল্গুন ১২৬৯], যেদিন এই জমি হস্তান্তরের দলিল রেজেস্ট্রি হয় দলিলসমূহের রেজিস্ট্রার গোবিন্দচন্দ্র চৌধুরী ও জজ ও. ডব্লিউ. ম্যালেট-এর সামনে। রায়পুরের অধিবাসী লক্ষ্মীনারায়ণ ঘোষ আট আনা দিয়ে স্ট্যাম্প কাগজ-বিক্রেতা নিত্যানন্দ পালের কাছ থেকে 28 Feb 1863 [শনি ১৭ ফাল্গুন] দলিলের কাগজ ক্রয় করেন ও পরদিন ১৮ ফাল্গুন [রবি 1 Mar] দলিলটি লিখিত ও স্বাক্ষরিত হয়। মূল দলিলটি হারিয়ে যাওয়ায় পরবর্তীকালে এর একটি প্রত্যয়িত প্রতিলিপি প্রস্তুত করানো হয়। সেটি বর্তমানে শান্তিনিকেতনের রবীন্দ্রভবন অভিলেখাগারে সুরক্ষিত। নীচে তার একটি প্রতিলিপি দেওয়া হল :

    প্রতিলিপি
    প্রতিলিপি
    প্রতিলিপি

    লিখিয়া দিলাম ইতি সন ১২৬৯ সাল বার সত উন সত্ত এসাহী তারিখ

    ১৮ ফাল্গুন ইসাদী
    তপশীল চৌহদ্দী শ্রীরামধন ঘোষ শ্রীশ্রীনাথসী°হ
    বান্ধের উত্তরাংশে শান্তীনিকেতন সা° রাইপূর সা° রাইপূর
    বান্ধের উত্তরাংশে শান্তীনিকেতন শ্রীরামেশ্বর লাহিড়ি শ্রীহরিচরণ
    নামা গৃহের চতুপার্শ্বের মধ্যে সা° সান্তীপূর পরামাণিক
    ২০৴ বিঘা মো° রাইপূর সা° রাইপূর
    শ্রীরাধামোহন মিশ্র শ্রীনিত্যানন্দ
    সা° মথুরাপুর মো° ঘোষ সা°
    রাইপূর রাইপূর

    ৩৭৪ নং

    সাল ১৮৬৩। ২৮ ফিরওয়ারি শ্রীনিত্যানন্দ পাল

    ইষ্টাম্প কোরফা মো° রাইপূর জেলা বিরভোম

    খরিদার শ্রীলক্ষ্মীনারায়ণ ঘোষ সা° রাইপূর

    দাম ॥০ আনা

    J. M. Louis

    Registrar

    —এই দলিলে যেটি লক্ষ্য করবার বিষয়, তপশীল চৌহদ্দীতে বর্ণিত ‘বান্ধের উত্তরাংশে শান্তীনিকেতন নামা গৃহের চতুপার্শ্বের মধ্যে ২০৴ বিঘা’ অংশটি। এর অর্থ, ১৮ ফাল্গুন তারিখে এই দলিল লিখিত ও স্বাক্ষরিত হবার পূর্বেই এখানে ‘শান্তিনিকেতন’ নামে একটি গৃহ প্রস্তুত হয়েছিল, কাঁচা অথবা পাকা সে-গৃহের চেহারা যাই হোক-না-কেন। ১২৭১ বঙ্গাব্দের [1864-65] আগে দেবেন্দ্রনাথের বিস্তারিত হিসাব-সংবলিত কোনো ক্যাশবহি আমাদের হস্তগত হয়নি, সুতরাং এই গৃহ সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।

    স্থানটি পূর্বে ছিল অত্যন্ত ভয়ের জায়গা। অজিতকুমার চক্রবর্তী লিখেছেন : ‘শান্তিনিকেতনের সামনে ভুবনডাঙা গ্রাম, সে গ্রামে থাকিত এক ডাকাতের দল। বোলপুর হইতে নানা গ্রামে গ্রামে পথ গিয়াছে, পথের মধ্যে এই বিশাল প্রান্তর, চারি দিক জনশূন্য। ডাকাতির পক্ষে এমন উপযুক্ত জায়গা আর হইতে পারে না। কত লোককে যে তাহারা খুন করিয়া ঐ ছাতিম গাছের তলায় তাহাদিগের মৃতদেহ পুঁতিয়া রাখিয়াছিল, তাহার ঠিকানা নাই। দেবেন্দ্রনাথের কাছে সেই ডাকাতের দলের সর্দ্দার ধরা দিল; ডাকাতি ব্যবসায় ছাড়িয়া তাঁহার সেবায় আপনাকে নিযুক্ত করিল। যে জায়গা ছিল বিষম ভয়ের জায়গা, তাহাই হইল পরম আশ্রয়ের জায়গা—আশ্রম।’১০ অঘোরনাথ চট্টোপাধ্যায় এই সেবক সম্পর্কে অন্যরূপ বিবরণ দিয়েছেন : ‘মহর্ষির অবস্থিতিকালে শান্তিনিকেতনে একবার ডাকাতি হয়। এজন্য তিনি দস্যুদলের অবস্থাভিজ্ঞ একজন উপযুক্ত দারোয়ান অনুসন্ধান করিতে থাকেন। শুনিয়াছি মানকরের জমিদার বাবু হিতলাল মিশ্র একজন দীর্ঘদেহ বলিষ্ঠ লাঠিয়ালকে মহর্ষির নিকটে পাঠাইয়া দেন। ইহার নাম দ্বারিক সর্দ্দার। দ্বারিক সর্দ্দার এই কর্ম্মসূত্রে মানকর হইতে আসিয়া ভুবনডাঙ্গায় বাসস্থাপন করিয়াছিল। …দ্বারিক সর্দ্দার “ডাকাতের দলের সর্দ্দার” রূপে ধরা দেয় নাই, চাকরী করিতে আসিয়া ভুবনডাঙ্গায় বাস করিয়াছিল। সুতরাং অজিতবাবুর উক্তি ভ্রমাত্মক।’১১ একে বালক রবীন্দ্রনাথ, এমন-কি ব্রহ্মচর্যাশ্রমের প্রথম যুগের ছাত্ররা—প্রমথনাথ বিশী, সুধীরঞ্জন দাস প্রভৃতিরাও দেখেছিলেন বলে তাঁদের স্মৃতিকথায় উল্লেখ করেছেন।

    ব্রাহ্মসমাজের কয়েকটি সামাজিক অনুষ্ঠানের মধ্যে দেবেন্দ্রনাথ ২০ শ্রাবণ [সোম 4 Aug] পিতার ষোড়শ সাংবৎসরিক শ্রাদ্ধবাসর উপলক্ষে ভোজ্য উৎসর্গ করেন। এই উপলক্ষে যে ব্রাহ্ম সংসৎ-এর আয়োজন হয়েছিল, তার বিবরণ একটি ক্ষুদ্র গ্রন্থে নিবদ্ধ করে তার দুই সহস্র খণ্ড বিনামূল্যে বিতরণ করেন।১২ কেশবচন্দ্র সেনও ব্রাহ্মধর্মের নূতন অনুষ্ঠান-পদ্ধতি অনুসারে পুত্রের জাতকর্ম সম্পাদন করেন। সোমপ্রকাশ পত্রিকায় এক পত্ৰলেখক এই সংবাদ দিয়ে অভিযোগ করেন, ‘তৎকালে পৌত্তলিকদের ন্যায় “আয়ু দাও শ্রী দাও” ইত্যাদি প্রার্থনা করা হইয়াছিল।’১৩ ঘটনাগুলি সামান্য নয়; এই কারণেই ব্রাহ্মসমাজের মধ্যে বিভেদের বীজ রোপিত হয়। ১২৭০ বঙ্গাব্দের ১৩ আশ্বিন সংখ্যার সোমপ্রকাশ-এ এই সংবাদটি পরিবেশিত হয় : ‘কলিকাতা বহুবাজার স্ত্রীটে ৭৯ সংখ্যক ভবনে একটী “ব্রহ্মোপাসনালয়” সংস্থাপিত হইয়াছে। মূল ব্রাহ্মসমাজের ব্রাহ্মেরা অনুষ্ঠানপ্রিয় হইয়া পড়াতে কয়েকজন ব্রাহ্ম স্বতন্ত্র হইয়া এই নূতন সমাজ করিলেন। গত ৫ই আশ্বিন রবিবার ইহার উপাসনাকাৰ্য্য আরম্ভ হইয়াছে।’ [৫ম বর্ষ, ৪৬ সংখ্যা]।

    এই বৎসরের সম্ভবত শেষের দিকে [1863] রবীন্দ্রনাথের কনিষ্ঠ ভ্রাতা বুধেন্দ্রনাথের জন্ম হয়। তাঁর জন্ম-মৃত্যুর সাল-তারিখ সঠিক ভাবে জানা যায় না, সাধারণত জীবৎকাল 1863-64 এইভাবে উল্লিখিত হয়। কিন্তু 26 May 1862 [ সোম ১৩ জ্যৈষ্ঠ ১২৬৯] তারিখে গণেন্দ্রনাথকে তাঁর কনিষ্ঠ ভগ্নীপতি নীলকমল মুখোপাধ্যায় একটি পত্রে কৌতুক করে লিখেছেন, ‘…your aunt the wife of Babu D. T. [Debendranath Tagore] is pregnant, your cousin sister the wife of Sharoda is pregnant and you heard before that our Burro dada’s wife is also pregnant.’১৪ এই পত্র অনুসারে বুধেন্দ্রনাথের জন্ম পৌষ বা মাঘ মাসে অথবা তৎপূর্বে হয়েছিল বলে অনুমান করা যায়। 16 Nov 1863 [সোম ১ অগ্র ১২৭০] লণ্ডন থেকে পত্নীকে লেখা একটি পত্রে সত্যেন্দ্রনাথ লেখেন, ‘রবির পরে আমার আর এক ভ্রাতা হইয়াছে শুনিয়াছিলাম, তাহার নাম কি হইয়াছে?’১৫ এই উদ্ধৃতি থেকে অবশ্য তাঁর জন্মমাস সম্পর্কে কোনো ধারণা করা যায় না, তবে অনুমান করা যায় যে তিনি তখনও জীবিত ছিলেন। সৌদামিনী দেবীর কনিষ্ঠা কন্যা ইন্দুমতীর জন্মসাল আমাদের জানা নেই—উপরে উদ্ধৃত পত্রে হয়তো তাঁরই জন্ম-সম্ভাবনার কথা উল্লিখিত হয়েছে।

    রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে উল্লেখযোগ্য 23 Apr [বুধ ১১ বৈশাখী স্যার জন পিটার গ্রান্ট অবসর গ্রহণ করলে স্যার সিসিল বীডন বাংলার লেফটেনান্ট গবর্নর হন এবং 1 Jul [মঙ্গল ১৮ আষাঢ়] থেকে সুপ্রীম ও সদর আদালত একত্র হয়ে হাইকোর্ট স্থাপিত হয়। ১ অগ্রহায়ণ [শনি 15 Nov] ইস্টবেঙ্গল রেলওয়ে [E. B. R.] কুষ্টিয়া পর্যন্ত যাত্রীচলাচল শুরু করে, এর ফলে ঠাকুরপরিবারের উত্তরবঙ্গের জমিদারিতে যাতায়াত অনেক সুগম হয়ে পড়ে।

    এই বৎসর ২৯ পৌষ [সোম 12 Jan] স্বামী বিবেকানন্দের জন্ম হয়। লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন ১২ চৈত্র [মঙ্গল 24 Mar] তারিখে।

    উল্লেখপঞ্জি

    ১ ‘পিতৃস্মৃতি’, মহর্ষি দেবেন্দ্রনাথ। ১৬৯

    ২ ‘সাহিত্যস্রোত’; ড পশুপতি শাশমলের স্বর্ণকুমারী ও বাংলা সাহিত্য গ্রন্থে উদ্ধৃত, পৃ ৪৯-৫০

    ৩ ‘পিতৃস্মৃতি’, মহর্ষি দেবেন্দ্রনাথ। ১৫৫

    ৪ পত্রাবলী।

    ৫ অঘোরনাথ চট্টোপাধ্যায় ও জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায় : ‘শান্তিনিকেতনের স্মৃতি’, শান্তিনিকেতন আশ্রম [১৩৫৭]। ১০-১১

    ৬ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ৪৪২

    ৭ প্রভাতকুমার মুখোপাধ্যায় : রবীন্দ্রজীবনী ১ [১৩৯২]। ৪০

    ৮ প্রমথনাথ বিশী : রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন [১৩৫৩]। ৫

    ৯ দ্র শান্তিনিকেতন আশ্রম। ১১-১২

    ১০ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ৪৪২

    ১১ শান্তিনিকেতন আশ্রম। ১৫-১৭

    ১২ দ্র সোমপ্রকাশ, ২৭ শ্রাবণ [৪র্থ বর্ষ ৩৯ সংখ্যা]

    ১৩ ঐ, ৭ মাঘ [৫ম বর্ষ ১০ম সংখ্যা]

    ১৪ Tagore Family Correspondence [পাণ্ডুলিপি] Vol. I, p. 117

    ১৫ পুরাতনী। ৪৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleডুগডুগির আসর – প্রশান্ত মৃধা
    Next Article মহাসিন্ধুর ওপার থেকে – প্রসেনজিৎ দাশগুপ্ত
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }