Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    বিশ্বরূপ মজুমদার এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    ক্রীড়নক – দেবলীনা বিশ্বাস

    ক্রীড়নক – দেবলীনা বিশ্বাস

    ‘ক্রীড়নক’ শব্দের অর্থ খেলনা। জীবনের এই বিচিত্র খেলায় কে যে খেলোয়াড় আর কে খেলনা, তা জানতে গেলে খেলা শেষ হওয়া অবধি ধৈর্য্য ধরে বসে থাকতে হয়।

    * * * * *

    “টিটো! খেতে আয়…”

    “উফ! এখনই দিতে তোমায় কে বলেছে? একটা ইম্পরট্যান্ট ম্যাচ খেলছি… টেক কভার! কুইক কুইক!”

    এই গল্পে পাওয়া প্রথম খেলোয়াড় হচ্ছে টিটো। ক্লাস এইটের ছেলে, দুর্দান্ত অনলাইন গেমার। সারাদিন মোবাইল স্ক্রিনে আঙুল চালিয়ে একটার পর একটা যুদ্ধ জয় করে চলেছে। হাবজি-গাবজি-পাবজি কিছুই বাদ নেই আর। ইদানীং গেম খেলার নেশাটা আরও বেশি পেয়ে বসেছে, কারণ বহুদিন পর টিটো অনলাইন গেমের জগতে তার এক সমানে সমানে কম্পিটিটর খুঁজে পেয়েছে, নাম ‘Anonymouse’… হ্যাঁ, mouse-ই। বলাই বাহুল্য, এটা আসল নাম নয়। অনলাইন গেমে সবাই এরকম উদ্ভট নাম, যাকে বলে ‘ইউজারনেম’ ব্যবহার করে। টিটোও করে। যাতে আসল নাম, আসল পরিচয়, সবই থাকে অন্তরালে।

    “টিটো… এলি?!”

    “ওহ প্লিজ মম, জাস্ট গিভ মি ফাইভ মিনিটস!”

    প্রায় সঙ্গে সঙ্গেই একটা অজানা নম্বর জ্বলজ্বল করে উঠল টিটোর মোবাইল স্ক্রিনে। এই গল্পের আর এক খেলোয়াড়। দেখেই টিটোর ভুরুদুটো মারাত্মক রকম কুঁচকে উঠল। ভুরুর খাঁজে বিরক্তি ছাপিয়েও একরাশ অবিশ্বাস ও বিস্ময়। আবার এই নম্বর থেকে ফোন আসছে কী করে? নম্বরটা তো ব্লক করে দিয়েছে টিটো! এর আগেও দু’বার ফোন এসেছিল এই একই নম্বর থেকে, দু’বারই ফোন ধরে হাজারবার হ্যালো হ্যালো করার পরেও অপরপক্ষের একটা শব্দও শুনতে পায়নি টিটো। তাই তো বাধ্য হয়ে… এক সেকেন্ড! টিটো তো ফোনটা এয়ারপ্লেন মোডে ফেলে রাখে গেম খেলার সময়, এখন তো কোনও ফোন আসা সম্ভব না! টিটো ঘাবড়ে গেল রীতিমতো। এ কী ভূতুড়ে ব্যাপার রে বাবা!

    “টিটো-ও-ও-ও… এবার কিন্তু একটা চড় খাবি!”

     

     

    মায়ের বকুনিটা আর আগের মতো বিরক্তিকর ঠেকল না ওর কানে।

    “আসছি-ই-ই-ই!”

    কলটা ডিক্লাইন করে গেম থেকে বেরিয়ে টিটো ডাইনিং রুমে দৌড়ে এল, পালিয়ে আসার মতো।

    * * * * *

    খাওয়া শেষ করে বাবা টেবিল ছেড়ে উঠে যেতেই টিটো দোনামনা করতে করতে মাকে রহস্যময় ফোন আসার গল্পটা বলেই ফেলল। গল্প শুনে টিটোর মায়ের প্রথম উক্তিটাই হল,

    “কতবার বলেছি এই গেমটেমগুলো খেলা কমা, কী থেকে কী হচ্ছে কে জানে!”

    “উফফ মা! এইজন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছে করে না জানো তো!”

     

     

    “কী করব বল? যা দেখছি তা-ই তো বলছি! নিজেই তো বললি এক্ষুনি যে গেম খেলার সময়ই ফোনগুলো আসছে বারবার…”

    “তাতে কী প্রমাণ হল? আজ গেম খেলার সময় আসছে, কাল হয়তো অনলাইনে ক্লাস করার সময় আসবে! একটা কিছু ব্যবস্থা তো করতে হবে নাকি?”

    “তা আমি কী বলব বল? আমি কি এসবের কিছু বুঝি? তুই একবার তোর বাবাকে বলে দ্যাখ না… দাঁড়া ডাকি… হ্যাঁ গো শুনছ…”

    “ওফ মা! প্লিজ! আমার লাগবে না কোনও হেল্প, নমস্কার!”

    “আরে দাঁড়া দাঁড়া, উফফ যেমন বাপ তেমন ছেলে, সবেতেই মেজাজ টঙে! আচ্ছা আমায় কী করতে হবে বল!”

    টিটো কয়েক সেকেন্ড ভেবে বলল, “একটা কাজ করা যায়। তোমার সিমকার্ডটা দু’দিনের জন্য আমায় দাও আর আমারটা তুমি নাও। তারপর দ্যাখো তোমার ফোনে ওই নম্বর থেকে ফোন আসছে কিনা, তাহলে হাতেনাতে প্রমাণ পাবে! আমি তো কিছুই দেখাতে পারছি না, ইনকামিং কললিস্টে পর্যন্ত নাম্বারটা থাকছে না, হাওয়া হয়ে যাচ্ছে!”

     

     

    “এ কী অদ্ভুত ব্যাপার রে বাবা! তোর ফোন খারাপ হয়ে যায়নি তো?”

    “সেইজন্যই তো বলছি, তোমার ফোনে সিমটা ঢুকিয়ে একবার টেস্ট করে দেখা যাক!”

    “বেশ কর তাহলে! তবে আমার নাম্বারে তোর দিদা-মাসির যে ফোনগুলো আসবে ওগুলো কাটবি না খবরদার বলে দিচ্ছি! আমায় দিয়ে যাবি!”

    “হ্যাঁ, হ্যাঁ, দেব, চিন্তা কোরো না!” টিটো লজ্জা পেয়ে হাসল। হাত-মুখ ধুয়ে দুটো মোবাইলের সিমকার্ড দুটো অদলবদল করে নিল দ্রুতহাতে। তরপরেই আয়েশ করে আবার গেম খেলতে বসল। যাক, দুটো দিনের জন্য নিশ্চিন্ত। গেমে কনসেনট্রেট করতে পারবে এবার ভালো করে। Anonymouse-এর কাছে দুটো ম্যাচ হেরে মাথা গরম হয়ে গেছে, এবার মজা দেখিয়ে ছাড়বে! গেম খেলা শুরু করতে না করতেই আবার ঝংকার দিয়ে উঠল মোবাইল। টিটোর বুকটা ধড়াস করে উঠল! সেই এক নম্বর! লোকটা এর মধ্যেই জেনে গেল টিটো সিমকার্ড বদলেছে? কীভাবে সম্ভব? ফোন রিসিভ করে টিটো পাগলের মতো চিৎকার করে উঠল, “হু দ্য হেল আর ইউ? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আনসার মি!”

     

     

    অপরপ্রান্তে অপার নৈঃশব্দ্য। ফোনটা বিছানায় ছুড়ে মারল টিটো, অক্ষম রাগে।

    “কী হল রে বাবু?” টিটোর মা হাতে একগাদা কাপড় নিয়ে ধড়মড় করে ঘরে ঢুকলেন।

    “আবার ফোন আসছে!! আহ!” বিছানাতেই একটা ঘুঁসি মেরে বসল টিটো।

    টিটোর মা চোখ গোলগোল করল, “এই নাম্বারেও! সে কী! নাম্বারগুলো পাচ্ছে কোথা থেকে বল তো!” কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “জানিস, সারারাত কাপড়গুলো বারান্দায় পড়ে থাকবে ভেবে তুলে আনতে গিয়ে দেখলাম, আমাদের বাড়ির নীচেই, সামনের রাস্তাটায়, তোর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে কাকে যেন ফোন করছে… এ পাড়ায় কোনওদিন দেখিনি ছেলেটাকে… এত রাতে…”

    মায়ের কথা শেষ হবার আগেই টিটো বারান্দায় ছুটল। হুমড়ি খেয়ে পড়ল রেলিংয়ে। কেউ নেই রাস্তায়। শুধু ল্যাম্পপোস্টের আলো, আর একটা কুকুর তারস্বরে কাঁদছে, কী একটা দেখে ভয় পেয়েছে যেন। হঠাৎ টিটোর কাঁধে একটা ভারী হাতের স্পর্শ‌। টিটো প্রায় আঁতকে উঠে পিছনে তাকাল। দেখল ওর বাবা। বাবার এত মায়াবী, কোমল মুখ শেষ কবে দেখেছে মনে পড়ে না। ভরাট গলায় বললেন, “চিন্তা করিস না, কাল আমার সঙ্গে একবার সার্ভিস সেন্টারে চল, সিমকার্ড প্রোভাইডারদের কাছে সব রেকর্ড থাকে, ওরা ঠিক বলতে পারবে।”

     

     

    “বাবা!” প্রায় পাঁচ বছর পর এরকম শিশুর মতো বাবাকে জড়িয়ে ধরল টিটো।

    * * * * *

    “না স্যার, যে নাম্বারটা বললেন সেই নাম্বার থেকে তো কোনও কল আসেনি আপনাদের ফোনে!”

    “আসেনি? একটু ভালো করে দেখুন না…”

    “উঁহু…” সার্ভিস সেন্টারের অল্পবয়সী স্মার্ট ছেলেটা ঠোঁট উলটাল, “কিছুই তো দেখছি না!”

    “কীরে টিটো, নাম্বারটা ঠিকঠাক মনে আছে তো তোর? ঠিক বলছিস তো?”

    টিটো একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে হ্যাঁ বলল।

    “না স্যার, আমাদের কাছে তো কোনও রেকর্ড নেই! আপনাদের কোথাও ভুল হচ্ছে! তাছাড়া এগুলো ডিসক্লোজ করা আমাদের রুলের মধ্যেই নেই, আপনারা এত রিকোয়েস্ট করলেন তাই…”

     

     

    থমথমে মুখে বাবা ছেলে বাড়ি ফিরে এল। টিটো নিজেও ট্রু কলার সহ আরও কয়েকটা ট্র‍্যাকিং অ্যাপে নাম্বারটা ফেলে আইডেন্টিফাই করার চেষ্টা করল। ধুত্তেরি! সব ফালতু! গেম খেলাটাই এবার লাটে উঠল বোধহয়।

    * * * * *

    একসপ্তাহ কেটে গেছে তারপর। বন্ধুদেরকেও বিষয়টা বলেছে টিটো। কেউ হেসে উড়িয়ে দিয়েছে, কেউ আবার দায়সারাভাবে দু’-একটা উপদেশ দিয়ে সরে পড়েছে। ব্যতিক্রম একমাত্র তার সেই অনলাইন ফ্রেন্ড, Anonymouse। সেই একমাত্র হাল ছাড়েনি এখনও, টিটোকে আশ্বাস দিয়েছে যে টেকনোলজির ব্যাপারে তাঁর জ্ঞান অনেক বেশি, এই রহস্যটাকে একবার যখন সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, তখন সমাধান করেই ছাড়বে। কী বিচিত্র এই মানবসম্পর্ক! যাঁদের সঙ্গে ছোট থেকে খেলাধুলো করে বড় হল, তারা দিব্যি কেটে পড়ল, আর যাকে কোনওদিন সামনে থেকে দেখেইনি, সে বিপদের দিনে এগিয়ে এল। টিটো রোজ আশায় আশায় থাকে, কখন Anonymouse মেসেজ করে বলবে ও ওই জঘন্য নাম্বারটাকে ট্র‍্যাক করতে পেরেছে, আর টিটো সবার কাছে প্রমাণ করতে পারবে যে ওর মাথায় কোনও গণ্ডগোল নেই, বা ও মিথ্যা কথা বলছে না।

     

     

    * * * * *

    একদিন দুপুরবেলা বিছানায় বসে একমনে অঙ্ক করছিল টিটো। টুং করে একটা নোটিফিকেশন আসতেই দেখল Anonymouse মেসেজ করেছে। বইখাতা সরিয়ে তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ খুলতেই দেখল একটা মডেড গেম অ্যাপের লিঙ্ক আর ইংলিশে লেখা — ‘নাম্বারটা ট্র‍্যাক করতে পেরেছি। সব খুলে বলব। কিন্তু তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার ফেভারিট গেমের যে লেটেস্ট ভার্সনটা চাইছিলে সেটা পেয়ে গেছি। এই লিঙ্কটায় ক্লিক করে ডাউনলোড করে নাও। আগে এক রাউন্ড খেলে সেলিব্রেট করে নিই।’

    ডবল খুশিতে টিটোর মস্তিষ্কের প্রত্যেকটা স্নায়ুকোষ চনমনে হয়ে উঠল, এতদিন সংকুচিত হয়ে থাকা হৃদয় লাবডুব শুরু করল নতুন উদ্যমে। লিঙ্কটায় যেই আঙ্গুল ছোঁয়াতে যাবে তখনই টিটোকে ছিটকে দিয়ে যেন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি জোরে চিৎকার করে উঠল ফোনটা। ফোনের স্ক্রিনে সাক্ষাৎ যমের মতো প্রকট হয়ে উঠল সেই চিরচেনা অভিশপ্ত নম্বর। টিটো পাগলের মতো লাল বাটনে আঙুল ঘষতে লাগল, কিন্তু ফোন কাটল না। এত জোরে ফোনটা বাজছে মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। টিটোর মনে হল ওর শরীরটা কাঁপছে থরথ‍র করে।

     

     

    হঠাৎ সবুজ বাটনটা সোয়াইপ করে ও চুপ করে বসে থাকল। স্ক্রিনে সেকেন্ডের সংখ্যা বেড়ে চলেছে, অপরপক্ষ ফোন কাটছে না। সাহস করে কানে নিল ফোনটা।

    “এত দেরি হয়? এইতো আমি, তোমার পিছনে।”

    কাঁপুনি থেমে গেছে, এবার মনে হচ্ছে শরীরটা বরফের তৈরি। অনেক কষ্টে জমে যাওয়া ঘাড় পিছনে ঘোরাল টিটো। কেউ নেই। আবার ঘাড়টা সামনে আনতেই দেখল ওর মুখের একদম সামনে, বিছানায় বসে লাল লাল দাঁত বার করে হাসছে ওরই বয়সী, সারা শরীরে রক্তমাখা একটা ছেলে!

    “মা-আ-আ-আ-আ!”

    মাথা ঘুরে বিছানায় পড়ে গেল টিটো। তারপর সব অন্ধকার…

    * * * * *

     

     

    মাত্র দু’দিন হল টিটোর জ্বরটা ছেড়েছে। এই এক সপ্তাহ যে কী ভয়ঙ্কর কেটেছে বলে বোঝানো সম্ভব নয়। জ্বরের মধ্যে বিকারগ্রস্ত হয়ে ভুলভাল কথা বলছিল টিটো… মোবাইলের রিংটোন শুনলেই চিৎকার করে উঠছিল… কখনও বা কেন্নোর মতো গুটিয়ে যাচ্ছিল ভয়ে। দু’বার ডাক্তার এসে দেখে গিয়েছেন, টিটোর মা তো প্রায় খাওয়াদাওয়া ছেড়ে চোখ ফুলিয়ে ফেলেছেন কেঁদে কেঁদে। টিটোর ফোন একদম দূরে সরিয়ে রাখা হয়েছে, সিম টিম খুলে। এই দু’দিন হল ও চোখ মেলে চেয়েছে। অনেক শান্ত হয়ে গেছে আগের থেকে। বড় একটা ধাক্কা খাওয়ার পর যেন নিজের মতো করে খেলাটা মাথায় সাজিয়ে নিচ্ছে টিটো, আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে। এটুকু সে নিশ্চিত, অজ্ঞান হয়ে যাওয়ার আগে যে ছেলেটাকে সে দেখেছিল, সে যত বীভৎসই হোক না কেন, তার ক্ষতি করতে আসেনি। কিন্তু আসলে সে কে, কেনই বা এসেছিল? রোজ মাঝরাত অবধি এসবই ভাবে টিটো শুয়ে শুয়ে। এভাবেই ভাবতে ভাবতে হঠাৎ এক রাত্রে উঠে পড়ল যন্ত্রচালিতের মতো। আর কতদিন ভয়ে ভয়ে লুকিয়ে থাকবে? এবার তার ফোন ফেরত চাই। সে অনলাইনে ক্লাস করবে, তার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলবে! আর এই ভূতকেও একহাত নেবে। টিটোর ভেতর থেকে কে যেন ধাক্কা মারল, ও বিছানা থেকে নেমে গুটিগুটি পায়ে পৌঁছে গেল বাবার ঘরে, বাবা অঘোরে ঘুমোচ্ছে। ড্রয়ার টেনে বের করল মোবাইল আর সিমকার্ড। আবার গুটিগুটি পায়ে ঘরে ফিরে এসে ফোনটা অন করল। ঠক করে বন্ধ জানলায় শব্দ হল একটা। একবার জানলার দিকে তাকাল টিটো, তারপর হঠাৎ খুলে দিল জানলাটা। নাহ, রাস্তায় কেউ নেই… শুধু ফুরফুরে ঠান্ডা হাওয়া আর ঝিঁঝির ডাক।

     

     

    ‘আমি এখানে।’

    হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল একটা, ইংরেজি হরফে বাংলা ভাষায় লেখা। সেই পরিচিত নাম্বার। টিটো তাকিয়ে রইল একদৃষ্টে কিছুক্ষণ, তারপর দ্রুতহাতে নাম্বারটা সেভ করল প্রোফাইল পিকচার দেখার জন্য। ঠিক, সেই ছেলেটাই। কিন্তু ওইরকম রক্তমাখা অবস্থায় নয়… এখানে খুব সুন্দর লাগছে দেখতে। টিটো যেন অন্য মানুষ হয়ে গেছে, ওর হাত কাঁপছে না… টাইপ করল, ‘কে তুমি?’

    ‘তোমার মতোই একজন গেমার।’

    ‘কী চাও?’

    ‘Anonymouse লোকটা শয়তান, ফ্রডস্টার। ওদের গ্যাং আছে। অ্যাভয়েড দ্য গাই।’

    টিটো চমকে উঠল। আবার টাইপ করল, ‘তুমি জানলে কীকরে? ও তো আমায় হেল্প করছিল…’

     

     

    ‘সব মিথ্যে, জালে ফাঁসানোর ধান্দা। আমার নাগাল পাওয়ার ক্ষমতা কারওর নেই। তোমায় একটা মডেড লিঙ্ক পাঠিয়েছে তো?’

    টিটো আবার চমকে উঠল। লিখল, ‘হ্যাঁ।’

    ‘আমাকেও পাঠিয়েছিল। ওটা ডাউনলোড করার পরেই অজান্তেই একটা স্পাইওয়্যার ইনস্টল হয়ে গিয়েছিল আমার ডিভাইসে। ওইখান থেকে স্পাইং করে আমাদের ডেবিট কার্ডের নাম্বার, সিভিভি সব হ্যাক করে নিয়েছিল। তারপর পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়।’

    টিটো টাইপ করতে পারল না বেশ কিছুক্ষণ। আঙুলগুলো ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। কত বড় বিপদ থেকে যে একটুর জন্য রক্ষা পেয়েছে সেটা আত্মস্থ করতেই ওর সময় গড়িয়ে যাচ্ছে। ওদিকে অপরপক্ষের জমে থাকা কথা যেন আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো, টুকরো টুকরো মেসেজের আকারে।

    ‘আমরা খেলোয়াড়, কিন্তু Anonymouse-রা আমাদের চেয়েও বড় খেলোয়াড়। ওরা খেলার ভিতর অন্য খেলা খেলে। আমরা ওদের খেলার ঘুঁটি। জানো আমার বাবার হার্টের প্রবলেম ছিল, এই ধাক্কাটা সে নিতে পারেনি, হি ডায়েড।’

    ‘আর তুমি?’ খুব সাবধানে লিখল টিটো।

    ‘আমার মনে আছে… আমি কাঁদতে কাঁদতে ছুটছিলাম… আমার ভুলের জন্যই তো সব শেষ হয়ে গেল… তারপর… এক নম্বর রেল লাইন দিয়ে একটা থ্রু ট্রেন এসে…’

    টিটো পাথরের মতো বসে আছে। বড় তাড়াতাড়ি খেলাঘর ভেঙে যায়। অন্ধকার ঘরে ওর মুখের উপর মোবাইলের নীলাভ আলো, বাইরে চতুর্দশীর চাঁদের চেয়েও বেশি মায়াবী লাগছে ওকে।

    ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাইনি, দেখাও দিতে চাইনি, শুধু হিন্ট দিতে চেয়েছিলাম, তুমি বুঝতে পারোনি।’

    কী বিচিত্র এই মানবসম্পর্ক! যাঁদের সঙ্গে ছোট থেকে খেলাধুলো করে বড় হল, তারা দিব্যি কেটে পড়ল, আর যাকে কোনওদিন সামনে থেকে দেখেইনি, সে বিপদের দিনে এগিয়ে এল।

    ‘থ্যাঙ্ক ইউ।’ টিটো লিখল অনেকক্ষণ পর।

    ‘ওয়েলকাম, অ্যান্ড গুডবাই।’

    টিটো আরও কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল চ্যাটটার দিকে। কারণ ও জানে, একবার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলে এই বিদেহী বন্ধুকে সে চিরজীবনের মতো হারিয়ে ফেলবে।

    .

    দেবলীনা বিশ্বাস

    জন্ম কলকাতায়। হুগলি জেলার রিষড়ায় বেড়ে ওঠা। স্কুলজীবন কেটেছে মাখলার দেবীশ্বরী বিদ্যায়তনে। অঙ্কে অনার্সসহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্ৰি লাভ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকুরিরতা। লেখালেখির হাতেখড়ি মায়ের কাছে। অবসর সময়ের শখ বলতে গল্পের বই, সিনেমা, অভিনয় ও ভ্রমণ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ
    Next Article ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }