Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    বিশ্বরূপ মজুমদার এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    আননোন নাম্বার – মহুয়া সমাদ্দার

    আননোন নাম্বার – মহুয়া সমাদ্দার

    কুয়াশার ভেতর থেকে ছায়ামূর্তি বেরিয়ে ফেলুদাকে ধাক্কা দিয়েছে খাদের দিকে। ‘দার্জিলিং জমজমাট’ গল্প পুরো জমে ক্ষীর। ঠিক সেই সময় কলিং বেল সশব্দে তার উপস্থিতি জানান দিল। বিরক্তই হল তীর্থ। এটাই হচ্ছে ওর প্রবলেম। গল্প একবার পড়তে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। ব্যাজার মুখে দরজা খুলেই দেখতে পেল থমথমে মুখে সাদার ওপর ফুলফুল নকশার সিল্কের শাড়ি পরে বছর চল্লিশের এক মহিলা দাঁড়িয়ে আছেন। তীর্থ কিছু বলার আগেই ভদ্রমহিলা বলে উঠলেন, “আপনিই কি গোয়েন্দা তীর্থ চট্টরাজ? ঋতমা আপনার ঠিকানা দিয়েছে।” নিজের নামের সঙ্গে গোয়েন্দা তকমাটা জুড়ে দেওয়ায় মনে মনে বেশ খুশি হয়ে উঠল তীর্থ। আর ঋতমার ওপরেও মনটা প্রসন্ন হয়ে উঠল। গত মাসেই ঋতমার একটা সমস্যার সমাধান করে দিয়েছিল সে।

    একটু সৌজন্যমাখা হাসি হাসল তীর্থ। “ভেতরে আসুন। আমিই তীর্থ।”

    ভেতরে এসেই সোফায় ধপ করে বসে পড়লেন ভদ্রমহিলা। “একটু জল খাওয়াবেন ভাই?”

    তীর্থ ফ্রিজ থেকে একটা বোতল বের করে ভদ্রমহিলার সামনের ছোট্ট সেন্টার টেবিলে রাখল। ভদ্রমহিলা ঢকঢক করে অনেকটা জল খেয়ে বলল, “নমস্কার। আমি মিসেস সুতপা মল্লিক। রয় অ্যান্ড রয় কোম্পানির জেনারেল ম্যানেজার অন্বয় মল্লিকের স্ত্রী।”

    এইবার তীর্থ বুঝতে পারল কেন প্রথম থেকেই ভদ্রমহিলাকে চেনা চেনা লাগছিল। অন্বয় মল্লিকের স্ত্রী! ভদ্রলোক তো দিন পাঁচ-ছয়েক আগেই নিজের ঘরে সুইসাইড করেছেন! পেপারে ফলাও করে খবরটা বেরিয়েছিল।

    তীর্থকে চিন্তান্বিত দেখে সুতপাই কথা বলল। “মাসখানেক আগে অন্বয় বেস্ট ওয়ার্কিং অ্যাওয়ার্ড পেয়েছিল। পেপারে ছবি বেরিয়েছিল। দেখেছেন নিশ্চয়ই। সেটা পাওয়াই ওর কাল হয়েছিল। না পেলে হয়তো…” শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নাকে সামলাল সুতপা।

    তীর্থ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল সুতপার দিকে। “কেন? কেউ কি সহ্য করতে পারেনি অন্বয়বাবুর এই সাকসেস? আপনি জানেন সে কে?”

    “না সে কে সেটা জানি না। আর সেই কারণেই আপনার কাছে এসেছি।”

     

    আরও দেখুন
    গ্রন্থাগার
    লাইব্রেরি
    Books
    Library
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা হস্তলিপি কুইল
    বইয়ের তালিকা
    অনলাইনে বই

     

    “আপনার কেন মনে হল যে কেউ এই ব্যাপারটা মেনে নিতে পারেনি… আর তাই…!”

    “কারণ তারপর থেকেই ওর ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসতে শুরু করে। কে বা কারা ওকে ফোন করত জানি না। আর কেনই বা করত সেটাও জানি না। তবে তাতে যে ও ভীষণ ভয় পেত সেটা বুঝতাম। সারারাত ভয়ে ছটফট করত।”

    “আপনি ওঁকে জিজ্ঞেস করতেন না যে কেন উনি ভয় পান? বা কে ফোন করছে?”

    “জিজ্ঞেস করলে বলত, ‘তুমি এসব বুঝবে না।’”

    “মৃত্যুর রাতে ঠিক কী কী ঘটেছিল পুরো ডিটেলসটা আমায় বলবেন প্লিজ! তাহলে আমার কাজ করতে সুবিধা হবে।”

    “হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই।”

    একটু দম নিয়ে সুতপা দেবী বলা শুরু করলেন, “রাত প্রায় এগারোটা। আমাদের ছোট্ট মেয়ে মিমিকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঠাম্মার কাছে। আমি আর অন্বয় খাচ্ছি। অন্বয় খাচ্ছে আর কী যেন ভাবছে। চামচ দিয়ে অর্ধেক খাবার প্লেটেই পড়ে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘কী গো। তোমার শরীর খারাপ লাগছে নাকি?’ কোনও উত্তর দিল না ও। হঠাৎই অন্বয়ের ফোনটা বেজে উঠল। প্রথমবার রিং হয়ে গেল। ধরল না। দ্বিতীয়বার আমি ধরতে যেতেই ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজেই রিসিভ করল।”

     

    আরও দেখুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা গানের লিরিক্স বই
    উপন্যাস সংগ্রহ
    বই ডাউনলোড
    Books
    PDF বই

     

    তীর্থ এবারে কথা বলল। “উনি কী বলছিলেন ফোনে?”

    “নাহ! ও কিছুই বলেনি। শুধু শুনছিল চুপ করে। মিনিট দুই তিন পরে ফোনটা কেটে সুইচড অফ করে দেয়। তারপর আর খায়ও না। আমি জিজ্ঞেস করতেই বলে পেট ভরে গেছে। অফিসের কাজের অছিলায় আমাকে শুয়ে পড়তে বলে দোতলায় ও যে ঘরে বসে কাজ করে সেখানে ঢুকে যায়।”

    “ওই ঘরে উনি কী করছিলেন দেখেছিলেন ম্যাডাম?”

    “হুম। শোয়ার আগে দেখেছিলাম বইকি। ও কম্পিউটারে কীসব যেন দেখছিল। আমি ওকে বলেছিলাম যে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। বেশি রাত কোরো না। বলে আমি শুয়ে পড়েছিলাম। আর সেদিন রাতে ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়িই। তারপর যখন ঘুম ভাঙল তখন রাত দুটো বাজে বোধহয়। অন্বয়কে বিছানায় দেখতে না পেয়ে নীচে নেমে দেখি দোতলার ওই ঘরেই খাটে শুয়ে ঘুমোচ্ছে। এমনিতেই কিছুদিন ধরে ছটফট করছিল। দেখতেও কেমন যেন সিক লাগছিল। তাই ভাবলাম ঘুমোচ্ছে যখন ঘুমাক। ঘুমটা হলে শরীরটা ভালো লাগবে। কিন্তু কে জানত যে সেই ঘুম আর কোনওদিনও ভাঙবে না! ভাবতে পারিনি। সত্যিই ভাবতে পারিনি।

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    ই-বই পড়ুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গ্রন্থাগার
    Books
    বাংলা সাহিত্যের কোর্স
    লেখকের বই
    বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

     

    ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সুতপা। তীর্থ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, “আপনাদের রিলেশান কেমন ছিল? আই মীন কঞ্জুগাল লাইফ? ওয়্যার ইউ হ্যাপি কাপল?”

    সুতপা চোখ মুছতে মুছতে বলল, “আমাদের যারা খুব ক্লোজ তারা বলত উই আর মেড ফর ইচ আদার।”

    “আপনাকে সব কথা শেয়ার করত অন্বয়বাবু?”

    “সবই করত। শুধু এই ফোনটার ব্যাপারটা ছাড়া। ও কেন যে এই ব্যাপারটাতে আমাকে এড়িয়ে চলত সেটা কিছুতেই বুঝতে পারছি না। আমাকে যদি বলত তাহলে হয়তো এই অঘটনটা ঘটত না!”

    অন্বয়ের ব্যাপারে আরও কিছু খুঁটিনাটি জানার পরে তীর্থ বলল, “তা কী করতে পারি আপনার জন্যে ম্যাডাম?”

    সুতপা সোজাসুজি তীর্থর দিকে তাকিয়ে বলল, “আমি চাই আপনি অপরাধীকে খুঁজে বার করুন।”

    “কিন্তু সেক্ষেত্রে আমার অন্বয়বাবুর ফোনটা একবার দেখা দরকার। ফোনটা এখন কোথায় আছে?”

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাংলা রান্নার রেসিপি বই
    Books
    বাংলা সাহিত্য
    বই ডাউনলোড
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই

     

    “ওটা রাতে ওর কাছে ছিল না। ও সুইচড অফ করে ডাইনিং-এই রেখে দিয়েছিল। তাই ওটা পুলিশ দেখে ফেরত দিয়ে দিয়েছে।”

    তীর্থ সবিনয়ে বলল, “আমি আমার লেভেল বেস্ট চেষ্টা করব ম্যাডাম। কাল একবার আপনাদের বাড়ি আসতে পারি?”

    “অবশ্যই আসুন।”

    সুতপা ওদের বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। সুতপা চলে যেতেই তীর্থ গালে হাত দিয়ে পুরো ব্যাপারটা সাজাতে চাইল পরপর। কেউ একজন অন্বয়কে বিশেষ কিছু বলে ভয় দেখাচ্ছিল। তার মানে অন্বয়ের কিছু একটা দুর্বলতার জায়গা নিশ্চিত ছিল যেটা সুতপার অজানা। আর সেই কারণেই বিষয়টা ওর কাছে লুকিয়েছিল। কিন্তু কী সেই দুর্বলতা যা কিনা এত বড় পজিশানে থাকা সত্ত্বেও তাকে ভীত করেছিল!

    * * * * *

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ই-বুক রিডার
    Books
    গল্প, কবিতা
    লেখকের বই
    রেসিপি বই
    বই
    বাংলা কৌতুক বই
    অনলাইন বুকস্টোর
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    তীর্থ পুরো দশটায় সুতপার লিখে আসা ঠিকানা ধরে পৌঁছে গিয়েছিল অন্বয় মল্লিকের বালিগঞ্জের বাড়িতে। বিরাট বড় তিনতলা বাড়ি। বেল টিপতেই একটা বছর কুড়ির মেয়ে দরজা খুলে দিল। “কাকে চাই?” জিজ্ঞেস করতে সুতপা মল্লিকের নাম করতেই মেয়েটি দোতলার ড্রয়িং রুমে তাকে নিয়ে গিয়ে বসাল। মিনিট পাঁচেকের মধ্যেই সুতপা এল। বাড়িটা বেশ শান্ত মনে হল তীর্থর। সুতপা মুখোমুখি সোফাতে বসতেই তীর্থ বলল, “বাড়িতে এখন কে কে আছেন?”

    “আমি, অন্বয়ের মা, আমার মেয়ে আর দুজন পরিচারিকা।”

    “আত্মীয়স্বজন সব…! সবাই চলে গেছে?”

    “হ্যাঁ। চারদিনে কাজ হল। কাজের পরদিনই মোটামুটি যেতে আরম্ভ করেছিল। আর যে ক’জন ছিল তারাও আজ সকালে চলে গেছে। তাছাড়া সবাই আসেওনি। এইরকম ঘটনাতে কেই বা আসতে চায়!”

    কথা বলার মধ্যেই যে মেয়েটি দরজা খুলে দিয়েছিল সেই মেয়েটিই একটা ট্রের মধ্যে কেক চা ইত্যাদি নিয়ে এল। তীর্থ সুতপার সঙ্গে গিয়ে অন্বয় যে ঘরে সুইসাইড করেছিল সেই ঘরটা ঘুরে এল। ঘরটা বেশ বড়সড়। একপাশে টেবিল, টেবিলে কম্পিউটার, পেনদানি, কিছু ফাইলপত্র। পাশে কিছু ড্রয়ার। ড্রয়ারেও ফাইল আর কাগজপত্র। একটা ড্রয়ারে ফাইলের ওপর একটা ডায়েরি দেখে সে হাতে তুলে নিয়ে বলল, “এটা আমি নিতে পারি দিন দুয়েকের জন্যে?”

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    লেখকের বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF বই
    বাংলা বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল

     

    “নিন না।”

    ঘরটা দেখে তীর্থ বেশ বুঝতে পারল যে ঘরটা অন্বয় তার অফিসের কাজেই ব্যবহার করে।

    তারপর তীর্থ তিনতলার সবকটা ঘর ঘুরে শেষে গেল অন্বয়ের মায়ের ঘরে। অন্বয়ের মা কাঁদতে কাঁদতে বারেবারেই বললেন, “পারলাম না ছেলেটাকে ধরে রাখতে। আমাকে ও ফাঁকি দিয়ে চলে গেল!” তবে তীর্থ ওঁর মায়ের সঙ্গে কথা বলে বুঝতে পারল অন্বয় মানুষটা শুধু তার অফিসের প্রতিই ডেডিকেটেড ছিল না। সে সেইসঙ্গে তার ফ্যামিলির প্রতিও ভীষণ রেসপন্সিবল ছিলেন। তবে সাংসারিক বিষয়টা সুতপাই দেখত। অফিসের পরে কিছু কিছু দিন ছোটবেলার কিছু বন্ধুরা যেমন সমর, দীপক, সাহেব এদের সঙ্গে ড্রিঙ্ক করত। তবে সাধারণত মাতাল হত না।

    পুরো বাড়িটাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তীর্থ বুঝতে পারল যে নীচের তলায় পরিচারিকারা থাকে। তার সঙ্গে ভাঁড়ার ঘর এবং রান্নাঘর। দোতলায় ড্রয়িং, ডাইনিং আর অফিসের কাজের জায়গা আর গোটা তিনতলা জুড়ে বেডরুম।

    সুতপার অনুমতি নিয়ে অন্বয়ের তিনটে ফোনই ঘেঁটে ঘেঁটে দেখে নিল। আননোন নাম্বার থেকে যে কলগুলো আসত সেই ফোনটার সেটিংস-এ গিয়ে দেখল এই ফোনের প্রত্যেকটা কল অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। এটা যে তার জন্য বিরাট সুখবর তা বলাই বাহুল্য। ব্লুটুথ অন করে মাসখানেক ধরে আসা আননোন কলের রেকর্ডগুলো তার নিজের ফোনে নিয়ে নিল। বাড়ি ফিরে ধীরে সুস্থে শুনতে হবে সবকটা রেকর্ড। কারণ এর মধ্যেই লুকিয়ে আছে অন্বয় মল্লিকের মৃত্যু রহস্য। সুতপার কাছ থেকে অন্বয়ের বন্ধুদেরও নাম্বার নিয়ে নিল। বন্ধুদের সঙ্গে কথা বললে অন্বয় সম্পর্কে আরও অনেক বেশি তথ্য পাওয়া যাবে।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের কোর্স
    লাইব্রেরি
    Books
    রেসিপি বই
    বাংলা অডিওবুক
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বুক শেল্ফ
    পিডিএফ
    বাংলা বই

     

    বাড়ি ফিরে হাতমুখ ধুয়েই ফোন নিয়ে বসে পড়ল। কয়েকটা ফোন কোম্পানির কলারটিউন সংক্রান্ত। আননোন নাম্বারের প্রথম ফোনটা আসে ২৬ মার্চ রাত দশটায়। কথা হয় মাত্র কুড়ি সেকেন্ড। সেদিন বিশেষ কিছুই কথা হয়নি। ফোনটা ধরে অন্বয় হ্যালো হ্যালো বলে চলেছে। বেশ কিছুক্ষণ পর একটা ফিসফিসে কণ্ঠ বলে উঠল, “কেমন আছ অন্বয়? চিনতে পারছ আমায়?” ব্যস। এরপরেই কেটে গেল ফোনটা।

    আবার নতুন নাম্বার থেকে ফোন এসেছে দিন দুয়েক বাদে। এবারে আর আড়াল আবডাল নয়। ফিসফিসে কণ্ঠস্বর সরাসরি বলল, ‘হায়দেরাবাদের সেই কেসটা মনে আছে তো? সেই খুনটা? আমি কিন্তু সব জানি। আপনি কি চান আপনার স্ত্রীকে, আপনার অফিসে সব রটিয়ে দিই?’

    এবার অন্বয়ের ভয়ার্ত কণ্ঠস্বর শোনা গেল। ‘নাহ! প্লিজ। কাউকে কিছু বলবেন না। কী চান বলুন আপনি।’

    ‘টাকা চাই। টাকা।’

    ‘টাকা!’

     

    আরও দেখুন
    লেখকের বই
    গ্রন্থাগার
    ই-বই পড়ুন
    Library
    বইয়ের
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের তালিকা
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইন বুকস্টোর
    পিডিএফ

     

    ‘হ্যাঁ। আপাতত লাখ দুই দাও।’

    ‘দু’ লাখ!’

    ‘কেন? খুব বেশি বলে ফেললাম নাকি? একটা অসহায় মেয়ের প্রেগন্যান্সি, তাকে খুন করা, তার দাম কি এর কম হয় মিস্টার মল্লিক?’

    ‘না মানে… ঠিক আছে।’

    ‘তাহলে কাল বিকেল চারটের সময় খাইখাই রেস্টুরেন্টে ১০২ নাম্বার কেবিনে টাকাটা রেখে বেরিয়ে আসবে। আর একটা কথা। পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে আমি নিজেই পুলিশকে সব সত্যি জানিয়ে দেব। তখন জেল হাজত কে আটকাবে তোমার! তখন না থাকবে চাকরি আর না থাকবে সম্মান…’

    ‘না। আমি পুলিশকে জানাব না।’

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাইশে শ্রাবণ
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বই ডাউনলোড
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা হস্তলিপি কুইল
    গল্প, কবিতা
    Books

     

    তারপরের কল আবার দিন আষ্টেক পর। কনভারসেশন প্রায় একই রকম। টাকার অঙ্কটাও এক। মোট তিনবার টাকা চেয়েছে। অর্থাৎ ছয় লাখ টাকা অলরেডি অন্বয়ের কাছ থেকে নেওয়া হয়ে গিয়েছে। ২৪শে এপ্রিল অর্থাৎ যেদিন শেষ কল আসে সেদিন দশ লাখ টাকা ডিম্যান্ড করে লোকটা। অন্বয় বারেবারে বলছে, ‘এভাবে ব্ল্যাকমেল করছেন কেন? এত টাকা পাবই বা কোথায়? আমি আর একটা টাকাও দিতে পারব না আপনাকে। যা করার করে নিন আপনি।’

    তারপরেই ফোনটা কেটে গেল। তীর্থ বুঝল যে ফোন করেছে সে কখনও আপনি আবার কখনও তুমি বলছে। তার মানে লোকটা অন্বয়ের খুব চেনা কেউ।

    ব্যাঙ্কের বইসহ তীর্থ অন্বয়ের ব্যাঙ্কের ব্রাঞ্চে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গেও দেখা করল। সত্যি সত্যিই ছয় লাখ টাকা তুলেছিল অন্বয়। এর বেশি কিছুই ম্যানেজার বলতে পারল না। পোস্ট মর্টেম রিপোর্টের বিষয়ে বালিগঞ্জের ওসি সুপ্রকাশ সান্যালের সঙ্গেও কথা বলল। উনি বললেন পুলিশের ধারণা এমনই ডিপ্রেশান থেকেই এই সুইসাইড। “আর ফোন কলগুলো?” তেমন কোনও সদুত্তর দিতে পারল না অফিসার। তীর্থ বুঝতে পারল কেন সুতপা পুলিশের ওপর ভরসা না রেখে তীর্থর কাছে ছুটে গিয়েছিল। থানা থেকে ফেরার সময় তীর্থ সুপ্রকাশবাবুকে বলে এল, “এই কেসটা আমি নিয়েছি স্যার। যদি আপনার সাহায্য লাগে পাব তো?”

     

    আরও দেখুন
    PDF
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    লেখকের বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    কৌতুক সংগ্রহ
    স্বাস্থ্য টিপস
    অনলাইনে বই
    বইয়ের
    Books

     

    সুপ্রকাশবাবু লোক মন্দ নয়। তিনি হাসতে হাসতে বললেন, “যে কোনও প্রয়োজনে বলবেন মশাই। যথাসাধ্য সাহায্য করব।”

    এরপর তীর্থ অন্বয়ের সব বন্ধুদের সঙ্গে দেখা করল। সমরবাবু ট্যাক্স অফিসার। তার অফিসে গিয়েই দেখা করতে হল। যে কোনও সময় যে কোনও সাহায্য করতে সে প্রস্তুত, জানিয়ে দিল সে। তারপর গেল সাহেবের কাছে। লোকটা সত্যি সাহেবদের মতোই ফর্সা। সাহেব বাড়িতেই ছিল। অন্বয়ের সঙ্গে সে ক্লাস এইট থেকে একসঙ্গে পড়াশোনা করেছে। এখন একটা কলেজের প্রফেসার। বেশ দিলখোলা মানুষ। বন্ধুদের ড্রিঙ্কসের আড্ডায় সেই বেশি কন্ট্রিবিউট করত। একেবারে শেষে গেল দীপকের কাছে। বছর বিয়াল্লিশের দীপক অনেক জায়গায় অনেক চাকরি করেছিল বটে। কিন্তু কোনও চাকরিতেই বিশেষ মন বসাতে পারেনি সে। তারপর তীর্থ তার বন্ধু শেখরের সঙ্গে দেখা করল। শেখর ভয়েস স্পেশালিস্ট। যে উত্তরটা তীর্থ এতদিন ধরে খুঁজছিল তা সে পেয়ে গেছে।

    সুতপা তীর্থকে দায়িত্ব দেওয়ার ঠিক সাতদিনের মাথায় ফোন করে বলল, ‘কাল ঠিক সন্ধে সাতটায় অপরাধীকে ধরিয়ে দেব।’ ওসি সুপ্রকাশবাবুকেও বলে দিল ফোর্স পাঠাতে। অন্বয়ের সব বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করল।

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    বাংলা বই
    স্বাস্থ্য টিপস
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    PDF বই
    বাইশে শ্রাবণ
    ডিজিটাল বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বুক শেল্ফ

     

    ঠিক সন্ধে সাতটার সময় সুতপার বাড়ি পৌঁছে তীর্থ দেখল তার টোপে কাজ হয়েছে। আসল লোক অন্য সকলের সঙ্গে উপস্থিত রয়েছে সেখানে। তীর্থ কোনও ভণিতা ছাড়াই সমরের দিকে তাকিয়ে বলল, “অন্বয় মল্লিকের সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে আপনার?”

    সমর যেন একটু ভয় পেলেন। “ওই যেদিন ও সুইসাইড করল সেদিনও কথা হয়েছে ওর সঙ্গে। ওর সঙ্গে বসারও কথা ছিল আটটার সময়। কিন্তু আমার একটা কাজ এসে পড়ায় আসতে পারব না জেনেই ওকে ফোন করে জানিয়েছিলাম। কিন্তু আমি ওর মৃত্যুর জন্যে দায়ী নই। বিশ্বাস করুন। আমরা সেই ছোট্টবেলার বন্ধু। না, ওর মতো অত উঁচু লেভেলে পৌঁছোতে পারিনি ঠিকই, কিন্তু তাই বলে হিংসা করতাম না মোটেও।”

    তীর্থ এবারে হেসে ফেলল। এবারে সে দীপক সামন্তর সামনে এসে তার ঘাড়ে হাতটা রেখে বলল, “তা দীপকবাবু, যদি আপনাকে না টোপ দিতাম, তবে নিশ্চিত আজ এখানে আসতেন না।”

    সবাই হাঁ করে তাকিয়ে আছে তীর্থর দিকে। “সরি সমরবাবু। আপনাকে আজ হাতকড়া পড়াব— এই টোপটা না দিলে আসল অপরাধীকে আজ আমাদের মধ্যে আনতে পারতাম না।”

    দীপক লাফিয়ে উঠে বলল, “মানেটা কী? কী বলতে চাইছেন আপনি?”

    “আপনি কখনও হায়দ্রাবাদ গিয়েছেন দীপকবাবু?”

    “হায়দেরাবাদে? নাহ! কেন বলুন তো?”

    “আপনার এই মিষ্টি ‘হায়দেরাবাদ’ উচ্চারণটাই আপনাকে ধরিয়ে দিতে সাহায্য করল। আপনার সঙ্গে আমার যে ওভার টেলিফোন কথা হয়েছে তা আমি স্পেশালিস্ট দিয়ে চেক করিয়েছি। আপনিই সেই লোক যে দিনের পর দিন অন্বয়বাবুকে ব্ল্যাকমেল করে ভয় দেখিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। সমস্ত প্রমাণ আমার হাতে রয়েছে। কেন করলেন এমন?  কীসের এত রাগ ছিল ওঁর ওপর?”

    “আপনার সাহস তো বড় কম নয়! আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা  করব।”

    “সে না হয় করবেন। কিন্তু অন্বয়ের টাকা তোলার পর দিনই দু লাখ করে টাকা আপনার অ্যাকাউন্টে গেল কী করে? আর যেসব দিন অন্বয়বাবু রেস্টুরেন্টের কেবিনে টাকা রেখে আসতেন, প্রত্যেকবারই আপনাকে ছদ্মবেশে সিসিটিভিতে দেখা গেছে। সেখানে আপনার পা টেনে হাঁটা ছবিই ধরিয়ে দিয়েছে আপনাকে।”

    কিছুক্ষণ সব চুপচাপ। কিছুক্ষণ পরে প্রথমে কান্নায় ভেঙে পড়ল দীপক। তারপর ধীরে ধীরে বলল, “অন্বয় ভীষণ স্বার্থপর ছেলে। নিজে এত বড় পোস্টে ছিল। ও চাইলেই পারত আমার একটা চাকরির ব্যবস্থা করতে। কিন্তু…”

    “সামান্য একটা চাকরির জন্যে এত বড় সর্বনাশ করলেন! ওঁর হায়দ্রাবাদের অতীত আপনি জানলেন কী করে? আপনি তো ওর সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন না?”

    “আমরা বন্ধুরা মাঝে মাঝেই ওর সঙ্গে ড্রিঙ্ক করতাম। জানুয়ারি মাসে এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। সেদিন আমি ছাড়া আর কেউ আসেনি ওকে সঙ্গ দিতে। অফিসের একটা ঝামেলার কারণে এমনিতেই উত্তেজিত ছিল অন্বয়। তার মধ্যে কড়া ড্রিঙ্কস পান করার কিছুক্ষণের মধ্যেই পুরো আউট হয়ে যায়। তখনই ও  হায়দেরাবাদে পড়ার সময় রিয়ার সঙ্গে ওর প্রেমের, মেয়েটির প্রেগন্যান্ট হওয়ার এবং মেয়েটি বিয়ের জন্যে চাপ দিতে বালিশ মুখে চাপা দিয়ে তাকে খুন করে পালিয়ে আসার ঘটনা নিজের মুখে জানায়।  তারপর ওসব পড়তে ভাল লাগছে না বলে হায়দেরাবাদ থেকে ফিরে আসে ও। কলকাতায় এসে বিসিএ, এমসিএ করে এই চাকরি পায় অন্বয়।”

    “বাহ! বন্ধুর হিডেন অতীতের গন্ধ পেয়েই অমনি বন্ধুকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন! একবারও মনে হল না এতে অন্বয়ের কত বড় ক্ষতি হতে পারে?”

    সুতপা মুখ ঢেকে আছে। হয়তো লজ্জায়। তীর্থ পুলিশের হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে ধীর পায়ে বেড়িয়ে পড়ল অন্বয়দের বাড়ি থেকে।

    .

    মহুয়া সমাদ্দার

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক,  রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স এবং চাকরি করাকালীন বি.এড ডিগ্রি লাভ। বর্তমানে কলকাতা নিবাসী একটি সরকারি মাধ্যমিক স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা।  সেই ছোট্ট বেলা থেকে কবিতা লিখলেও বছর দুয়েক ধরে গল্প, উপন্যাস, গান, নাটক, ফিচার সবেতেই সিদ্ধহস্ত। “এই সময় দৈনিক”, “শুকতারা”, “কৃত্তিবাস”, “কিশোর ভারতী”, “সাহিত্য এখন” সহ বহু নামী পত্র-পত্রিকায় লেখিকার লেখা নিয়মিত প্রকাশিত হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ
    Next Article ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }