Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    বিশ্বরূপ মজুমদার এক পাতা গল্প186 Mins Read0
    ⤶ ⤷

    অন্য ভুবন থেকে – মৃণাল নন্দী

    অন্য ভুবন থেকে – মৃণাল নন্দী

    এমন বহু জিনিসই আছে, যা হঠাৎ করেই যে কোনও মানুষের জীবনকে সম্পূর্ণ ওলট-পালট করে দিতে পারে। যেমন কোনও প্রিয় বন্ধুর চরম বিশ্বাসঘাতকতা, বা কোনও দুরারোগ্য ব্যাধি, অথবা কোনও বদ এবং অপ্রতিরোধ্য নেশা। কিন্তু তাই বলে একটা পুরনো মোবাইল ফোন? একটা পুরনো রংচটা, ছালওঠা মুঠোফোন একজন মানুষের জীবনকে এতটা বদলে দিতে পারে? কিন্তু নম্রতা, তার স্বামী তথাগত’র পুরনো একটা মোবাইল খুঁজে পাওয়া ও তার পরবর্তী ঘটনাপরম্পরা প্রত্যক্ষ করতে করতে এই অবিশ্বাস্য ব্যাপারটাকেই মনেপ্রাণে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আর তার সঙ্গেই নিজের শাশুড়ির ক্রমাগত দোষারোপ শুনতে শুনতে মানতে শুরু করেছে যে তথাগত’র এই অবস্থার জন্য সে-ই দায়ী। আত্মরক্ষার জন্য সে শাশুড়ির সামনে নিজস্ব যুক্তিজাল খাড়া করার চেষ্টা করে বার বার। কিন্তু বোধহয় নিজের অপরাধবোধ এবং সেহেতু সৃষ্টি হওয়া আত্মবিশ্বাস এর অভাব থেকেই সেই যুক্তিজাল ছিন্নভিন্ন হয়ে যায় প্রতিবার এবং সে মন থেকে মেনে নিতে বাধ্য হয় যে দোষটা শেষ পর্যন্ত তারই ছিল।

    কিন্তু সবকিছুই সম্পূর্ণ অন্যরকম ছিল একসময়। শাশুড়ি গায়ত্রীর সঙ্গে নম্রতার সুসম্পর্ক তাদের পরিচিত অনেক শাশুড়ি বউমাদের বিস্ময় ও ঈর্ষার কারণ ছিল। অপরিচিত কেউ কেউ তাদের প্রথমবার একসঙ্গে দেখে মা-মেয়ে বলে ভুলও করত। সকালবেলায় গায়ত্রীর হাতের তৈরি কড়া মিঠে চা পেটে না পড়লে তার সাধের নমুর চোখ থেকে নিদ্রাদেবী যেন বিদায় নিতেই চাইতেন না। আবার রাতের বেলায় নম্রতা মাথা টিপে না দিলে গায়ত্রী দেবীর ঘুমই আসতে চাইত না যেন। তিনি বলতেন নম্রতার হাতের পাঁচটা আঙুল তাঁর শরীরের পঞ্চইন্দ্রিয়কে অলস করে দিয়ে তাঁকে নিদ্রাসমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্যই তৈরি হয়েছে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল মহানন্দে।

    কিন্তু সমস্ত সমস্যার সূত্রপাত শাশুড়ির উত্তর ভারতে তীর্থযাত্রা করতে যাওয়ার সময়। বিধবা গায়ত্রীদেবী এবং তাঁর দু’জন বান্ধবী একসঙ্গে হরিদ্বার, কাশী, মথুরা, বৃন্দাবন ইত্যাদি সমস্ত জায়গা মিলিয়ে প্রায় একমাসের জন্য বেশ বড়সড় একটা প্যাকেজ ট্যুরে যাওয়ার প্ল্যান করেছিলেন। অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। অবশেষে একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথাবার্তা পাকা করে এক দুপুরবেলা সবাই রওনা দিলেন দুর্গা দুর্গা বলে।

    তার কিছুদিন পরেই এক রোববার তথাগত আর নম্রতা মিলে তাদের বাড়ি গোছগাছ করছিল। নম্রতা পরিষ্কার করছিল তার শাশুড়ির ঘরটা। গায়ত্রীর বিছানার তলা পরিষ্কার করতে গিয়ে সেখানে বহুকাল ধরে রাখা বেশ কিছু পুরনো কাগজের বাক্স ও কাপড়ের পুঁটলি বের করতে হল। গায়ত্রী নম্রতার সামনেই এইগুলো অনেকবার বের করেছেন ও ঢুকিয়ে রেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে। কিন্তু কখনও খুলে দেখাননি। হয়তো দেখানোর মতো কিছু ছিল না বলে। কিন্তু আজ নম্রতার খেয়াল হল একবার ওগুলো খুলে দেখতে। ভিতরে যদি পোকামাকড় হয়ে থাকে, সেইগুলো তাড়িয়ে দেওয়াই ভালো। আর তা করতে গিয়েই একটা কাপড়ের পুঁটলির মধ্যে একটা প্যাকেটে মোড়া সেই মোবাইলটি সে পায়, যা ভবিষ্যতে হয়ে উঠতে চলেছিল সব সমস্যার মূল। হায়! যদি সে ওই পুরনো মুঠোফোনটার ইতিহাস আগে থেকেই জানত, তাহলে তা আর তথাগতকে ডেকে দেখাতে যেত না।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা ই-বুক রিডার
    স্বাস্থ্য টিপস
    বাংলা কৌতুক বই
    বুক শেল্ফ
    গল্প, কবিতা
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    ডিকশনারি
    ডিজিটাল বই

     

    তথাগতের প্রতিক্রিয়া বেশ একটু অন্যরকম ছিল সেটা প্রথম দেখে। সে মোবাইলটার দিকে কিছুক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইল। তারপর প্রায় ছোঁ মেরে নম্রতার হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে একই সঙ্গে বিস্ময় ও আনন্দ মাখানো গলায় বলে উঠল, “এ কী! এটা কোথায় পেলে? এটা তো বহুদিন আগে হারিয়ে গিয়েছিল!”

    “মায়ের একটা পুঁটলির মধ্যে।” উত্তর দিল নম্রতা।

    তথাগত কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে চেয়ে থেকে আপন মনেই বলে উঠল, “ও! তা হলে কি মা-ই লুকিয়ে রেখেছিল?”

    নম্রতা ব্যাপারটা নিয়ে বেশ আগ্রহ অনুভব করছিল। “এটা কি তোমার পুরনো মোবাইল?” সে জিজ্ঞাসা করল।

    তথাগত একমনে মোবাইলটাকে দেখে চলেছে। নম্রতার প্রশ্নে কোনওরকম ভ্রূক্ষেপই নেই তার। মোবাইলটা দেখতে দেখতে কখনও তার মুখ গম্ভীর হচ্ছে, আবার কখনও বা আনন্দে ভরে উঠছে। নম্রতা আবার প্রশ্নটা করল, এইবার একটু গলা খাঁকারি দিয়ে, “এটা কি পুরনো মোবাইল তোমার?”

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিকশনারি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    Library
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    “অ্যাঁ… ও, হ্যাঁ।” তথাগতর এবার খেয়াল হল। নম্রতার প্রশ্নটা আর পাশ কাটিয়ে যেতে পারল না। “হ্যাঁ, প্রায় পনেরো বছর আগের। তখন সবে নতুন মোবাইল আসছে ভারতের বাজারে। বাবা দিয়েছিলেন এটা।” তারপর আবার মোবাইলটা দেখতে দেখতে বলল, “তখন আমি গ্র্যাজুয়েশন করছি বর্ধমান থেকে। ওখানেই কলেজের হস্টেলে থাকতাম। একটাই মাত্র ল্যান্ডলাইন সেখানে। কথা বলার জন্য প্রায় বুকিং করে রাখতে হত আগে থেকে। সবাই নিজের নিজের বাড়ির লোককে এক একটা নির্দিষ্ট সময়ে ফোন করতে বলে রাখত। তাতেই পাবলিকের লাইন লেগে থাকত। আমার বাবা-মা ফোন করত রাত্রি ন’টা নাগাদ। অন্য সময় করলে লাইন পেত না, বাকিরা তখন কথা বলত।”

    একটু থেমে তথাগত আবার তার পুরনো স্মৃতিতে ডুব দিল, “যাই হোক, এইসব ঝামেলা দেখে বাবা আমাকে এই মোবাইলটা দিয়েছিল। তখন সবে এখানে মোবাইল সার্ভিস শুরু হচ্ছে। সেকালের মোবাইল এটা, ওজন দেখেছ জিনিসটার! তবে মোবাইল দিলেও বাবার অভ্যাস কিন্তু বদলাল না। সেই রাত্রি ন’টা নাগাদই ফোন করত রোজ।”

    “ফোনটা কি খারাপ হয়ে গিয়েছিল?” নম্রতা জানতে চাইল।

     

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    লাইব্রেরি
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    পিডিএফ
    বইয়ের
    Books
    গল্প, কবিতা
    বই পড়ুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    “না এটা তো ঠিকই ছিল। তুমি তো জানোই, আমার গ্র্যাজুয়েশন শেষ হবার কিছুদিন পরেই বাবা হার্ট অ্যাটাকে মারা যায় হঠাৎ। তার কিছুদিন পরে এই ফোনটাও হঠাৎই হারিয়ে যায়। ফোনটা দেখতে খারাপ হয়ে গেলেও আশা করি কাজ ঠিকই করবে। দাঁড়াও তো, দেখি একটু!” বলে তথাগত উঠে পড়ল। মায়ের ওই পুরনো পুঁটলিটা থেকে মোবাইলের চার্জারটাও পাওয়া গেল। তথাগত মুঠোফোনটাকে চার্জ দিয়ে পুনরুজ্জীবিত করল প্রথমে। তারপর নিজের বর্তমান মোবাইলের সিমকার্ডটা পুরনোটাতে পুরে, সেখান থেকে নম্রতার নাম্বারে ফোন করল। নম্রতার মোবাইল রিং হল কোনও সমস্যা ছাড়াই। মোবাইলটা ঠিকঠাক কাজ করছে দেখে তথাগত’র খুশি আর ধরে না। তার চোখেমুখে এখন বাচ্চাদের উচ্ছ্বলতা। নতুন কোনও লেটেস্ট মডেলের মোবাইল হাতে পেলে যেমন হয়। পুরনো তথাগতও কি এমনই খুশি হয়েছিল বছর পনেরো আগে, এই যন্ত্রটা পেয়ে? নম্রতা কল্পনা করার চেষ্টা করল।

    তথাগত তারপর থেকে পুরনো মোবাইলটা নিজের কাছেই রাখছে, কখনওই কাছছাড়া করছে না। তার নতুন মোবাইলের জন্যও একটা নতুন সিম কিনেছে। এখন ওর দুটো ফোন। পুরনোটাও বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। পুরনো জিনিসের সত্যিই দম আছে বলতে হবে, নম্রতা মনে মনে বলে।

     

    আরও দেখুন
    Books
    রেসিপি বই
    PDF
    নতুন বই
    বাংলা সাহিত্য
    উপন্যাস সংগ্রহ
    বইয়ের
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    গল্প, কবিতা
    ই-বই সাবস্ক্রিপশন

     

    কিন্তু আপদ শুরু হল কয়েকদিন পর থেকে। শাশুড়ি তখনও হরিদ্বারে। প্রতিদিন রাত্রে সময় করে কখনও নম্রতা গায়ত্রীকে, আবার কখনও গায়ত্রী দেবী নম্রতাকে ফোন করেন। সারাদিনের সব জমা কথা বেরিয়ে আসে। নম্রতা একদিন কথায় কথায় গায়ত্রীকে পুরনো মোবাইলের কথাটা জানাল। গায়ত্রীদেবী এতক্ষণ বেশ খোশমেজাজে ছিলেন, কিন্তু পুরানো মোবাইলের কথাটা শুনেই হঠাৎ চুপ করে গেলেন। একটু পরে জিজ্ঞেস করলেন, “আচ্ছা, তথাগত কি প্রতিদিন রাত ন’টা নাগাদ ফোনে কারও সঙ্গে কথা বলছে?”

    “সেটা তো খেয়াল করিনি মা। ও তো সবসময় ওটাই ব্যবহার করছে এখন। সব কথাবার্তা ওতেই বলে।” গায়ত্রীদেবী ওপার থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ঠিক আছে, এখন থেকে একটু খেয়াল রেখো তো! আমাকে জানাবে।” বলে ফোনটা আচমকাই কেটে দিলেন।

    সেদিনই নম্রতা খেয়াল করল যে রাত ঠিক ন’টায় তথাগত ফোন নিয়ে বারান্দায় চলে গেল, কারও সঙ্গে কথা বলার জন্য। অন্যান্য কল তো ঘরের মধ্যেই করে তথাগত। তাহলে এখন হঠাৎ বারান্দায় যাবার কারণ কী? আর মা-ই বা কেন রাতে তথাগতর ফোন করার কথা বললেন? মেয়েরা সাধারণত স্বভাব কৌতূহলী। নম্রতা কাজের অছিলায় বারান্দার কাছাকাছি গিয়ে বোঝার চেষ্টা করল ফোনে তথাগত কী কথা বলছে, আর কার সঙ্গেই বা বলছে।

     

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    Books
    বই ডাউনলোড
    বুক শেল্ফ
    ডিকশনারি
    স্বাস্থ্য টিপস
    পিডিএফ
    অনলাইনে বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা হস্তলিপি কুইল

     

    কিন্তু অল্পস্বল্প যা শুনতে পেল, তাতেই তার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার শুনতে পাওয়া কয়েকটা কথার টুকরো ছিল এরকম : ‘বাবা, ওখানে কেমন লাগছে? — ভাগ্য ভালো ফোনটা পাওয়া গেল, না হলে তোমার সঙ্গে আর যোগাযোগই হত না। — তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে বাবা? — ফিরে এসো।”

    শাশুড়িকে ফোনে নম্রতা জানাল সমস্ত কথা। শাশুড়ি সব শুনে গম্ভীর গলায় বললেন, “কাজটা তুমি ঠিক করোনি বউমা। আমার জিনিসে হাত দেওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে!”

    “আমি তো শুধু ধুলো ময়লা পরিষ্কার করতে গিয়েছিলাম মা,” নম্রতা আত্মরক্ষার চেষ্টা করল। “কিন্তু ব্যাপারটা কী একটু বলবেন?”

    শাশুড়ির কাছ থেকেই নম্রতা জানতে পারল পুরো ঘটনাটা। ছেলেরা সাধারণত মা ন্যাওটা হয়। কিন্তু তথাগত ছিল বাবা অন্ত প্রাণ, যা ছেলেদের ক্ষেত্রে একটু বিরল। বাবা-ই ছিল তার বেস্ট ফ্রেন্ড। তাই বাবার হঠাৎ মারা যাওয়ার ধাক্কাটা সে খুব সহজে মেনে নিতে পারেনি। হোস্টেলে থাকাকালীন তার বাবা তাকে রোজ রাত্রি ন’টা নাগাদ ফোন করত। তখন প্রাণ খুলে বাবা আর ছেলের কথা হত। আর তাদের বন্ধন এতটাই গভীর ছিল যে বাবার মৃত্যুর পরও সেই নিয়মে ছেদ পড়েনি, তথাগতই ছেদ পড়তে দেয়নি। সে নাকি দেখতে পেত তার বাবা ওই সময় তাকে এখনও ফোন করছে। যদিও অন্য কারোর চোখে তা ধরা পড়ত না কোনওভাবেই। অথচ তথাগত ফোন রিসিভ করে বাবার সঙ্গে অনর্গল কথা বলত। কখনও কখনও সে নিজেও ফোন করত বাবাকে। অন্যরা তার বাবার নাম্বারে ফোন করে দেখেছিল, কিন্তু একই কথা সবাই যথারীতি শুনত, ‘দ্য নাম্বার ইজ সুইচ অফ’। কারণ বাবার সেই সেট অব্যবহৃত অবস্থায় বন্ধ হয়ে পড়েছিল তখন বাড়িতে। কিন্তু তথাগত ওই নাম্বারে ফোন করেই বাবার সঙ্গে দিব্যি কথাবার্তা চালিয়ে যেত। বাকিরা সেইসময় তথাগত’র কাছাকাছি থেকে অপর দিকের আওয়াজ শোনার চেষ্টা করত বিভিন্নভাবে। কিন্তু বহু প্রয়াস সত্ত্বেও এপারে তথাগত’র কথা ছাড়া অপর প্রান্ত থেকে কোনও আওয়াজই শুনতে পায়নি কেউ কোনওদিন।

     

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ডিকশনারি
    বাংলা হস্তলিপি কুইল
    Library
    বইয়ের তালিকা
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    ডিজিটাল বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের

     

    কিন্তু তথাগত তা মানতে নারাজ। তার দাবি, সে প্রতিদিনই তার বাবার সঙ্গে কথা বলে। বোঝা যাচ্ছিল যে, ব্যাপারটা তথাগতর ক্ষেত্রে একটা জটিল মানসিক রোগের রূপ নিচ্ছে। তাই একজন মনস্তত্ববিদের পরামর্শ নেওয়া হল। তার পরামর্শেই তথাগতর ওই মোবাইল লুকিয়ে ফেলা হয়। কিন্তু তথাগত জানল তার মোবাইল হারিয়ে গেছে।

    মোবাইল নিরুদ্দেশ হওয়ার প্রথমদিকে তার মনমেজাজ ভালো থাকত না একেবারেই। মেজাজ বিগড়ে যেত, যখন তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। লোকজনের সঙ্গে, বন্ধু-বান্ধবদের সঙ্গে খুব একটা মেলামেশা করতে চাইত না। বেশিরভাগ সময়েই গুম মেরে ঘরের মধ্যে বসে থাকত।

    কিন্তু মনস্তত্ববিদের কথা মতোই, সময়ের সঙ্গে সঙ্গে সব আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। দেখতে দেখতে তথাগত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল একসময়, ভুলেই গেল পুরনো সেই মোবাইলটার কথা।

    গায়ত্রীদেবী সমস্ত বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শেষে হতাশার স্বরে যোগ করলেন, “তুমি জানো না বউমা তুমি কী সর্বনেশে কাণ্ড করেছ! আবার ফিরিয়ে এনেছ সেই অভিশাপকে তথাগত’র জীবনে।”

     

    আরও দেখুন
    PDF
    গল্প, কবিতা
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য
    Library
    বাইশে শ্রাবণ
    নতুন বই
    বইয়ের

     

    নম্রতা বোঝাতে গেল গায়ত্রীকে, “বিশ্বাস করুন মা, আমি এত কিছু ভেবে করিনি। আমি জানব কী করে যে ওই পুঁটলিটার মধ্যে—”, কিন্তু তার কথা শেষ হবার আগেই গায়ত্রীদেবী ফোন কেটে দিলেন।

    নম্রতা এটা স্পষ্ট বুঝতে পারছে যে নিজের অজ্ঞাতসারেই সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। কিন্তু এই ভুল শোধরানোর কি কোনও উপায় নেই?

    তারপর প্রায় একবছর কেটে গেছে। তথাগত এখনও রোজ রাত ন’টা নাগাদ পুরনো ফোনে তার বাবার সঙ্গে কথা বলে। নম্রতা প্রথমদিকে চেষ্টা করেছিল ফোনটা আবার লুকিয়ে ফেলার, কিন্তু তথাগত ওটাকে কখনওই কাছছাড়া করে না। এমনকি বাথরুম যাওয়ার সময়ও সঙ্গে রাখে, আবার হারিয়ে ফেলার ভয়ে। নম্রতাও এখন তাই চেষ্টা ছেড়ে দিয়েছে। তবে এর ফলে তার খুব যে একটা অসুবিধা হচ্ছে তা বলাটাও ঠিক হবে না। তথাগত’র বাকি সব কাজকর্মই অত্যন্ত স্বাভাবিক। তার ঘুম থেকে ওঠা, শরীরচর্চা, অফিস যাওয়া, অফিস ফেরত বাজার করে আনা, নম্রতাকে নিয়ে এদিক-ওদিক ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। সমস্তই রুটিনমাফিক, শুধু প্রতিদিন রাতে ওই একটা মাত্র ফোন কল ছাড়া। তবে এত স্বাভাবিকত্বের মাঝখানে এই সামান্য একটু অস্বাভাবিকতা বোধহয় মেনে নেওয়া যেতে পারে। বিশেষত যখন তা কারও কোন ক্ষতি করছে না। নম্রতার অন্তত তাই মত।

     

    আরও দেখুন
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাইশে শ্রাবণ
    বইয়ের
    পিডিএফ
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বই
    বাংলা অডিওবুক

     

    নম্রতার শাশুড়িও এখন অনেকটাই নরম হয়েছেন তার প্রতি। মাঝে মাঝে যদিও একটু আধটু বকাঝকা করেন নম্রতাকে এই নিয়ে, কিন্তু তার মধ্যে আর আগের সেই ঝাঁঝ নেই। বউমা না বলে আবার উনি নম্রতাকে মাঝেমধ্যে নমু বলে ডাকতে শুরু করেছেন, সেই আগের মতো। যদিও এখন তিনি প্রায় স্থায়ী কাশীবাসিনী, তবুও নম্রতার সঙ্গে ফোনে তাঁর প্রতিদিনই কথা হয়। নম্রতা বার বার তাঁকে বলে, “মা আর কতদিন থাকবেন ওখানে? সেই একবছর আগে তীর্থযাত্রায় বেরিয়েছেন, এবার তো ফিরে আসুন। আপনাকে ছাড়া এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। কিছুই তেমন ভালো লাগে না।”

    ওপার থেকে গায়ত্রীদেবী দীর্ঘশ্বাস ফেলে বলেন, “ওরে নমু! ফেরার কী আমার আর উপায় আছে রে মা!”

    সত্যিই গায়ত্রীদেবীর ফেরার কোনও উপায় নেই আর। বছর খানেক আগে তীর্থভ্রমণ চলাকালীনই, হঠাৎ এক রাতে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথাগত’র পুরনো মুঠোফোন খুঁজে পাওয়ার ব্যাপারটা নম্রতার কাছে জানার দিনকয়েক পরেই ঘটে এই দুর্ঘটনা। তখন তিনি কাশীতে। তথাগতরা সেখানে গিয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন করে আসে।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    রেসিপি বই
    ই-বই পড়ুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই ডাউনলোড
    বাংলা কৌতুক বই
    কৌতুক সংগ্রহ
    ডিজিটাল বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    অনলাইন বুকস্টোর

     

    তুচ্ছাতিতুচ্ছ, এমনকি একসময়ে বাতিল করে দেওয়া বহু জিনিসও অনেকের জীবনে সত্যিই অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। যেমন তথাগত’র জীবনের প্রথম মোবাইল নম্রতার জীবনে এনে দিয়েছে।

    .

    মৃণাল নন্দী

    জন্মসূত্রে বাঁকুড়ার মানুষ, কর্মসূত্রে আপাতত কলকাতার বাসিন্দা। ইচ্ছে থাকলেও পড়াশোনার চাপে ও কেরিয়ার গড়ার লক্ষ্যে খুব বেশি লেখালেখি করতে পারেননি। তবে সময় পেলে যথাসম্ভব লেখার চেষ্টা করেন। মূলত অলৌকিক, কল্পবিজ্ঞান, রোমাঞ্চ ও সাইকোলজিক্যাল থ্রিলার লিখতেই বেশি পছন্দ করেন, আর ভালোবাসেন রম্যরচনা লিখতে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গল্প ও রচনা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ
    Next Article ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }