Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজমালা বা ত্রিপুরার ইতিহাস – শ্রী কৈলাসচন্দ্ৰ সিংহ প্রণীত

    তপন বাগচী এক পাতা গল্প451 Mins Read0
    ⤶ ⤷

    রাজমালা ২.৮

    অষ্টম অধ্যায়

    ১১২৪ ত্রিপুরাব্দে (১৭১৪ খ্রিস্টাব্দে) যুবরাজ দুর্জয়দেব “ধর্ম মাণিক্য” (দ্বিতীয়) নাম গ্রহণ পূর্বক সিংহাসন আরোহণ করেন। ইহার অল্পকাল পরে বাঙ্গালার নবাব ধর্ম মাণিক্যকে পরাজিত করিয়া পর্বতের উপতটস্থ সমতলক্ষেত্র অধিকার পূর্বক তাহাতে মোগলদেশীয় জমিদার নিযুক্ত করিয়াছিলেন। কিন্তু মোগলগণ দীর্ঘকাল এই সুবিধা ভোগ করিতে পারেন নাই কারণ দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করত ধর্ম মাণিক্য অধিকাংশ (১০০) মোগল জমিদারকে দূরীকৃত করিতে সক্ষম হইয়াছিলেন। এই ঘটনার পর বাঙ্গালার নবাব ত্রিপুরাপতির সহিত যে সন্ধি করেন, সেই সন্ধি দ্বারা মহারাজ ধর্মমাণিক্য কেবল নুরনগর পরগণার জন্য বার্ষিক পঞ্চবিংশতি সহস্র মুদ্রা কর প্রদান করিতে বাধ্য হন। ইহাদ্বারা অনুমিত হয় যে, নুরনগরের তালুকদারগণের সহিত বন্দোবস্ত করিয়া নবাব যে জমা ধার্য্য করিয়াছিলেন, তাহাই মহারাজের নিকট হইতে গ্রহণ পূর্বক জমিদারি স্বরূপ সেই পরগণা তাঁহাকে প্রদত্ত হইয়াছিল। কিন্তু মোগল সম্রাট স্বয়ং নুরনগরের বার্ষিক রাজস্ব উক্ত টাকা সামরিক জায়গীর উল্লেখ বাদ দিয়াছিলেন।[১]

    অমরমাণিক্যের শাসনকালে “ভুলোয়া” রাজবংশজ রাম রতন (সুর) রায় মেহেরকুল পরগণার অধীন দুর্গাপুরগ্রামে উপনিবিষ্ট হন। সেই রামরতনের বৃদ্ধ প্রপৌত্র রামবল্লভ (১০১) রায়কে মহারাজ ধর্মমাণিক্য “চৌধুরাই” নানকার প্রদান করেন।[২]

    ১১৩২ ত্রিপুরাব্দে (১৭২২ খ্রিস্টাব্দে) নবাব মুরশিদকুলি খাঁ “জমা কামেল তুমারি” নামক যে রাজস্বের হিসাব প্রস্তুত করেন, ত্রিপুরেশ্বরের অধিকৃত স্থান সমূহের সহিত তাহার বিশেষ কোন সম্পর্ক আছে বলিয়া বোধ হয় না। প্রকৃত পক্ষে ইহার দশ বৎসর অন্তে ত্রিপুরার সমতলক্ষেত্র মোগল সাম্রাজ্যের রাজস্বের হিসাব ভুক্ত হইয়াছিল।

    ১১৪২ ত্রিপুরাব্দে (১৭৩২ খ্রিস্টাব্দ) মহারাজ ছত্রমাণিক্যের প্রপৌত্র জগত্রাম ঠাকুর বলদাখালের জমিদার আকা সাদেকের[৩] সাহায্যে ঢাকা নেয়াবতের সুবিখ্যাত দেওয়ান মির (১০২) হবিবের সহিত সম্মিলিত হন। মির হবিব ত্রিপুরা বিজয়ের উত্তম সুযোগ বিবেচনা করিয়া স্বীয় প্রভু বাঙ্গালার শাসনকর্তা “নবাব মতিমনউল মুলক, সুজা অদ্দিন মাহাম্মদ খাঁ সুজা অদ্দৌলা, আসাদ জং বাহাদুর” সংক্ষেপে সুজা উদ্দিনের[৪] অনুমতি গ্রহণ পূর্বক বৃহৎ একদল সৈন্য লইয়া জগত্তাম ঠাকুরের সাহায্যে ত্রিপুরায় উপনীত হন। কুমিল্লার নিকটবর্তী স্থানে ত্রিপুর সৈন্যের সহিত মির হবিবের যুদ্ধ হয়। মহারাজ ধৰ্ম্ম মাণিক্যের উজির কমল নারায়ণ ঘোষ বিশ্বাস সেই যুদ্ধে নিহত হন।[৫] ধৰ্ম্ম মাণিক্য পরাজিত হইয়া পর্বত মধ্যে আশ্রয় গ্রহণ করেন। মির হবিব জগত্রাম ঠাকুরকে “রাজা জগত্মাণিক্য” আখ্যা প্রধান পূর্বক ত্রিপুরার রাজা (১০৩) বলিয়া প্রচার করেন। প্রকৃত পক্ষে কেবল মাত্র সমতলক্ষেত্র জগৎমাণিক্যের অধিকারভুক্ত হইয়াছিল। নবাব সুজা উদ্দিন ত্রিপুরার সমতলক্ষেত্রকে “চাকলে রোশনাবাদ” আখ্যা প্রদান পূর্বক বার্ষিক ৯২ ৯৯৩ টাকা কর ধার্য্য পূর্বক জগত্মাণিক্যকে জমিদারি স্বরূপ প্রদান করিয়াছিলেন।[৬] কিন্তু উক্ত রাজ্য (১০৪) মধ্যে পরগণে নুরনগরের বার্ষিক রাজস্ব ২৫০০০ টাকা দিল্লীর সম্রাটের পূর্ব আদেশমত সামরিক জায়গীর এবং হস্তীধৃত করিবার খরচ বাবত ২০০০০ টাকা মোট ৪৫০০০ টাকা বাদে ৪৭৯৯৩ টাকা আদায়ী রাজস্ব নির্ণীত হয়। রাজা জগৎ মাণিক্যকে রক্ষা করিবার জন্য কুমিল্লা নগরে একদল মোগল সৈন্য স্থাপিত হইয়াছিল। আকা সাদেক তৎকালে “ত্রিপুরার ফৌজদারের” পদে নিযুক্ত হন।

    মহারাজ ধর্ম মাণিক্য মির হবিব দ্বারা এইরূপ লাঞ্ছিত (১০৫) হইয়া মুরসিদাবাদে গমন করেন। তথায় তদনীন্তন জগৎ শেঠের সহিত তাঁহার বন্ধুত্ব হয়। শেঠের সাহায্যে মহারাজ ধর্ম মাণিক্য নবাব সুজাউদ্দিনকে সমস্ত অবস্থা জ্ঞাপন করিলেন। নবাব কেবল চাকলে রোশনাবাদের বার্ষিক পঞ্চ সহস্র মুদ্রা রাজস্ব অবধারণ পূর্বক জমিদারী স্বরূপ তাহা ধর্মমাণিক্যকে অর্পণ করিবার জন্য ঢাকার শাসনকর্তার প্রতি আদেশ প্রচার করেন; তদনুসারে মহারাজ ধর্ম মাণিক্য চাকলে রোশনাবাদের জন্য বাঙ্গালার নবাবের অধীনস্থ জমিদার শ্রেণীতে সন্নিবিষ্ট হন। ষ্টুয়ার্ট প্রভৃতি ইংরেজ ইতিহাস লেখকগণ আক্ষেপ করিয়া বলিয়াছেন, স্মরণাতীত কাল হইতে যে ত্রিপুরা স্বাধীন পতাকা উডডীন করিয়া আসিতেছিলেন অদ্য তাহা মোগলদিগের পদানত হইল। কিন্তু আমাদের হর্ষ বিষাদের কারণ এই যে, তৎকালে পার্বত্য প্রদেশের স্বাধীনতা বিলুপ্ত হয় নাই। ১৮৬৬ খ্রিস্টাব্দের পূর্ব পর্য্যন্ত প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ গবর্ণমেন্টও “পার্বত্য ত্রিপুরা” কে “স্বাধীন ত্রিপুরা” বলিয়া মুক্ত কণ্ঠে স্বীকার করিয়াছিলেন।

    মহারাজ ধর্ম মাণিক্য যৎকালে মুসলমানদিগের সহিত আহবে লিপ্ত ছিলেন সেই সময় মিতাই- (মণিপুর)- পতি পামহেইবা (করিমনওয়াজ) ত্রিপুরার উত্তর সীমান্ত প্রদেশরক্ষক সৈন্যদল আক্রমণ ও জয় করিয়া মিতাই রাজ্যের সীমারেখা দক্ষিণদিকে প্রসারিত করিয়াছিলেন। সামান্য কতকগুলি ত্রিপুরা সৈন্য জয় করিয়া মিতাইগণ এরূপ আনন্দ লাভ করিয়াছিলেন যে, এই ঘটনা চিরস্মরণীয় করিবার জন্য তাহারা পামহেইবাকে “তাখেলঙাম্বা” (বা ত্রিপুরা জয়ী) উপাধিতে বিভূষিত করিতে ত্রুটী করেন নাই। এই ঘটনা অবলম্বন করিয়া মণিপুরিগণ একখণ্ড গ্রন্থ রচনা করিয়াছিলেন, তাহার নাম “তখেলংনম্বা” অর্থাৎ ত্রিপুরা বিজয়।

    চরমাবস্থায় ধর্ম মাণিক্য নিতান্ত বিমর্ষভাবে জীবন যাপন করিয়াছিলেন। উল্লিখিত দুর্ঘটনার পর তিনি অধিককাল জীবিত ছিলেন বলিয়া বোধ হয় না। তিনি নানা প্রকার ধর্ম ও সৎকার্য্যের অনুষ্ঠান করিতে ত্রুটী করেন নাই। নিষ্কর ভূমির যে সকল কাগজের লিখিত প্রাচীন সনন্দ আমরা দর্শন করিয়াছি তাহার অধিকাংশই মহারাজ ধর্ম মাণিক্যের অনুশাসন পত্র। মহারাজ ধর্ম মাণিক্য মহাভারতের বাঙ্গালা পদ্যানুবাদ করাইয়াছিলেন।

    ধর্ম মাণিক্যের মৃত্যুর পর তাহার ভ্রাতা চন্দ্রমণি ফৌজদারের সাহায্যে “মুকুন্দ মাণিক্য” নাম গ্রহণ পূর্বক (১০৭) সিংহাসন আরোহণ করেন। রাজমালা গ্রন্থের মতে ১১৪১ ত্রিপুরাব্দে মুকুন্দ মাণিক্য রাজ দণ্ড ধারণ করিয়াছিলেন, কিন্তু আমাদের বিবেচনায় ১১৪৩ ত্রিপুরাব্দের পূর্বে মুকুন্দমাণিক্যের অভিষেক কার্য্য সম্পাদিত হয় নাই।

    তৎকালে চাকলে রোশনাবাদের বার্ষিক রাজস্ব ৭৮৩০৫ টাকা ধার্য্য হইয়াছিল। পূর্বোক্ত সামরিক জায়গীর ও হস্তীধৃত করিবার খরচ ২০০০০ টাকা মোট ৪৫০০০ হাজার টাকা বাদে অবশিষ্ট ৩৩৩০৫ টাকা নিয়মিত বার্ষিক রাজস্ব প্রদান করিতে হইত। মহারাজ মুকুন্দ মাণিক্য তাঁহার জ্যেষ্ঠপুত্র পাঁচকড়ি ঠাকুরকে প্রতিভূ স্বরূপ[৮] মুরশিদাবাদের দরবারে উপস্থিত রাখিতে বাধ্য হইয়াছিলেন। এই সময় হাজি মুনসম নামক জনৈক মুসলমান ত্রিপুরার ফৌজদারের কার্য্যে নিযুক্ত ছিলেন।

    মহারাজ মুকুন্দ মাণিক্য ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য প্রভৃতিতে অনেক নিষ্কর ভূমি প্রদান করিয়াছিলেন। তৎপ্রদত্ত একটি তালুকের মকররী সনন্দ আমরা দর্শন করিয়াছি। তৎ সম্বন্ধে পশ্চাৎ আলোচনা করা যাইবে।[৯]

    মহারাজ কল্যাণ মাণিক্যের তৃতীয় পুত্র জগন্নাথ ঠাকুরের প্রপৌত্র “সুবা” রুদ্রমণি ঠাকুরকে মুকুন্দমাণিক্য হস্তী ধরিবার (১০৮) জন্য মতিয়া নামক স্থানে প্রেরণ করেন। রুদ্রমণি তথায় বুচর নারায়ণ প্রভৃতি কয়েকজন পরাক্রমশালী পার্বত্য সরদারের সহিত মিলিত হইলেন। তিনি তাঁহাদের সহিত পরামর্শ করিয়া মুকুন্দ মাণিক্যকে লিখিলেন, —”ত্রিপুরাবাসিগণ যবনদিগের সহিত কিছুমাত্র সংস্রব রাখিতে ইচ্ছা করে না। মহারাজের অনুমতি পাইলে তাহারা সশস্ত্রে উপস্থিত হইয়া ফৌজদার হাজি মুনসম ও তাহার অনুচরগণকে বধ করিবে।” মুকুন্দ মাণিক্য পত্র পাইয়া যার পর নাই চিন্তিত হইলেন এবং রুদ্রমণিকে লিখিলেন, এ কার্য্যে প্রবৃত্ত হওয়া সম্পূর্ণ অযৌক্তিক; কারণ আমার জ্যেষ্ঠ পুত্র মুরশিদাবাদে প্রতিভূ স্বরূপ রহিয়াছেন; ফৌজদারের প্রতি অন্যায় আচরণ করিলে, নবাব তৎপ্রতি কঠিন দণ্ড বিধান করিবেন। রুদ্রমণি ঐ পত্র পাইয়া ক্ষান্ত হইলেন না; পুনর্বার মুকুন্দ মাণিক্যকে লিখিলেন, “মহারাজ আমাদিগকে অবিলম্বে অনুমতি পাঠাইবেন, তাহা হইলেই আমরা ফৌজদারের রক্তে পৃথিবী রঞ্জিত করিব।” কিন্তু মুকুন্দ মাণিক্য কোনমতেই মুসলমানদিগের বিরুদ্ধে অস্ত্রধারণ, করিতে সম্মত হইলেন না। তিনি রুদ্রমণি ঠাকুরের লিখিত পত্র ফৌজদারের হস্তে সমর্পণ করিলেন। মহাত্মা মুকুন্দ মাণিক্যের অনুকম্পায় যে পাপাত্মা হাজিমুনসমের প্রাণরক্ষা হইয়াছে, তিনি একবারও তাহা মনে করিলেন না। অধিকন্তু মহারাজকে বলিলেন, আপনি এ বিষয়ে সংলিপ্ত আছেন, নতুবা আপনার অধীনস্থ ব্যক্তিরা কখনও এমত অন্যায় কাৰ্য্যে উদ্যোগী হইতে পারেন না। আপনাকে সবংশে এই গুরুতর পাপের প্রায়শ্চিত্ত করিতে হইবে। তৎপরে হাজি মুনসম মহারাজ মুকুন্দ মাণিক্য এবং তৎপুত্রগণ ভদ্রমণি, কৃষ্ণমণি ও রাজার ভ্রাতুষ্পুত্র গঙ্গাধরকে বন্দি করিলেন। রুদ্রমণি ঠাকুর এই সংবাদ শ্রবণে বুচরনারায়ণের সহিত সসৈন্যে উপস্থিত হইলেন। তিনি সৈন্য দ্বারা উদয়পুর বেষ্টন করিলেন।

    মহারাজ মুকুন্দ মাণিক্য যবন কর্তৃক বন্দি হইয়া অপমান সহ্য করিতে পারিলেন না। তিনি বিষপানে প্রাণত্যাগ করিলেন। তাঁহার সৎকারার্থ চিতা প্রস্তুত হইল। তদীয় রাজ্ঞী সহমৃতা হইতে প্রস্তুত হইলেন। তখন সরদার বুচরনারায়ণ মহারাণীকে তাহার কয়েকটি প্রার্থনা শ্রবণের জন্য অনুরোধ করিয়াছিলেন। তিনি কিছুকাল স্থিরভাবে থাকিয়া তাঁহাকে আহ্বান করিয়া পাঠাইলেন। বুচরনারায়ণ তৎসমক্ষে উপস্থিত হইয়া সিংহাসনের অধিকারী নির্ণয় করিতে প্রার্থনা করেন। রাজ্ঞী স্বীয় পুত্র পাঁচকড়ি এবং তদভাবে যুবরাজ গঙ্গাধরকে সিংহাসনের অধিকারী বলিয়া নির্ণয় করেন। বুচরনারায়ণ “তাঁহারা দূরে আছেন বলিয়া, রুদ্রমণি ঠাকুরকে মনোনীত করিতে বলেন।” রাজ্ঞী তৎশ্রবণে সক্রোধে উত্তর করিলেন, আমার পুত্রগণের, কি ভাশুর পুত্রের (১১০) জীবিতাবস্থায় রুদ্রমণি রাজ্যাধিকারী হইতে পারেন না; এবং আমি তাহাকে রাজ্যাধিকারী বলিয়া স্বীকার করিতেও পারি না। তোমাদের যেরূপ অভিরুচি হয়, সেইরূপ কর। জগদীশ্বর আছেন এই বলিয়াই রাজ্ঞী প্রজ্জ্বলিত অনলে দেহ বিসর্জ্জন করিলেন।

    .

    টীকা

    ১. The son of Ram Manik Raja zeminder of Tipperah for a while appears to have been wholly shaken off the Mogul yoke virtually, being only liable to a nominal tribute of 25000 rupees for the perganah of Noornagar, which at the same time was entirely remitted to him- self, in the form of a militarv Jaigeer from the court of Delhi. Grant’s view of the Revenues of Bengal.

    (Fifth Report, page 395-96.)

    ২. রামবল্লভ চৌধুরীর প্রপৌত্র শ্রীযুক্ত পীতাম্বর চৌধুরী অদ্যাপি জীবিত আছেন। তিনি অনুগ্রহ পূর্বক মহারাজ ধর্ম্মমাণিক্যের প্রদত্ত রামবল্লভ চৌধুরীর নামীয় ১১৩১ ত্রিপুরাব্দের ১৫ ফাল্গুণের (১৭২২ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি) ২ খণ্ড সনন্দ এবং তাহাদের এক খণ্ড সুদীর্ঘ বংশাবলী আমাদিগকে প্রদান করিয়াছেন। রামরতনের জ্যেষ্ঠ সন্তানের অধস্তন শাখার অষ্টম, নবম ও দশম পুরুষ এক্ষণ জীবিত আছেন। এই সম্ভ্রান্ত বংশের বর্তমান অবস্থা নিতান্ত শোচনীয়।

    ৩. আকা সাদেকের বাস ভবনের চিহ্ন অদ্যাপি খুল্লাগ্রামে বিদ্যমান রহিয়াছে। তাঁহার নাম অনুসারে মেঘনাদের তীরবর্তী একটি স্থান “আকা নগর” আখ্যা প্ৰাপ্ত হয়।

    ৪. রাজমালা গ্রন্থে কেবল নবাব সুজাখাঁ লিখিত আছে।

    ৫. মির হুবির কুমিল্লার নিকটবর্তী ষোলনল গ্রামস্থিত কমল নারায়ণের বাসভবন লুণ্ঠন ও অগ্নিদ্বারা ভস্মসাৎ করিয়াছিল। কমল নারায়ণের বাটীর পূর্বদিকস্থ বৃহৎ পুস্করিণী দ্বারা অদ্যাপি তাঁহার নাম সেই স্থানে স্মরণীয় হইয়া রহিয়াছে। ষোলনল ও তাহার পার্শ্ববর্তী গ্রামবাসীগণ অদ্যাপি তাহাকে কমল নারায়ণের পুকুর’ বলিয়া থাকে। উল্লেখিত দুর্ঘটনার পর ‘কমল নারায়ণের দুইটি পুত্র পৈত্রিক বাসস্থান পরিত্যাগ পূর্বক পরগণে নুরনগরের অন্তর্গত মাইজখাড় গ্রামে বাস করিয়াছিলেন। তন্মধ্যে এক পুত্রের বংশধরগণ অদ্যাপি তথায় বাস করিতেছেন।

    ৬. তদাসীৎ ত্রৈপুরেরাজা ধর্মমাণিক্য নামকঃ।
    মহাবল মদোন্মত্ত দিল্লীশে নাদদৌকরৎ।
    ততঃ সুজাথা যবনো দিল্লীশপ্রতি রূপকঃ।
    জগন্মাণিক্য ভূপাল মসংখ্যৈ সহ সৈনিকৈঃ।
    মহাবল পরাক্রান্তৈ স্ত্রৈপুরে সংন্যয়োজগৎ।
    জগম্মাণিক্য ভূপাল স্ত্রৈপুরে সমুপস্থিতঃ।
    অতীব তুমুলং কৃত্বা ধৰ্ম্মমাণিক্য ভূপতিং।
    পরাজিত্যা ভবদ্রাজা ত্রৈপুরেশ মহাবলঃ।
    (সংস্কৃত রাজমালা)

    A nephew of the Raja of Tippearh, having displeased his uncle, was banished the country. The youth took refuge with a Mohamedan Zemindar, named Aka Sadik, and entreated him to assist him in recovering the share of his inheritance. The Zemindar being intimately acquinted with Meer Hubbeeb, recommended the case of the young man to him : and pointed out of favourable opportunity it offered of subjecting Tipperah to the Mohamedan arms. Meer Hubbeb, having represented the circumstances to his master obtained permission to proceed with all the troops that were then in the vicinity of Dacca, to effect the object. The Mogul troops crossed the Buramapooter, and entered Tipperah before the Raja was aware of their intertions; and having the young man with them whose cause they espoused, he pointed out to them the road by which they should advance. Aided by such a guide, they reached the capital before the Raja could make any preparation to oppose them : he was obliged to flee to the mountains; and the nephew was raised to the Raj, upon condition of paying a large portion of the revenue to the Governor of Bengal.

    Stewart’s History of Bengal. pp. 266, 267.

    ৭. The Province of Tippera, which from time immemorial had been and independent kingdom became annexed to the Mogul Empire Stewart’s History of Bengal. P. 267.

    ৮. Hostage.

    ৯. সেই তালুক উজির কমল নারায়ণের পুত্র মায়ারামকে প্রদত্ত হইয়াছিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়
    Next Article রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী – তপন বাগচী

    Related Articles

    তপন বাগচী

    রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী – তপন বাগচী

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }