Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাজমালা বা ত্রিপুরার ইতিহাস – শ্রী কৈলাসচন্দ্ৰ সিংহ প্রণীত

    তপন বাগচী এক পাতা গল্প451 Mins Read0
    ⤶ ⤷

    রাজমালা ২.১১

    একাদশ অধ্যায়

    ১১৭০ ত্রিপুরাব্দের ১ পৌষ যুবরাজ কৃষ্ণমনি “মহারাজ কৃষ্ণমাণিক্য” আখ্যাগ্রহণ পূর্বক সিংহাসনে আরোহণ করেন। রাজ্যাভিষেকের পূর্বে তিনি যেরূপ নানা প্রকার যন্ত্রনা ও কষ্ট ভোগ করিয়োছেন, ত্রিপুর বংশীয় অন্য কোন নরপতি তদ্রুপ যন্ত্রণা ও কষ্টভোগ করিয়াছেন কিনা সন্দেহ। বারংবার সমরে পরাজিত হইয়া সাহায্য লাভ কামনায় কখন বা অনাহারে কখন বা ফল মূল ভক্ষণে, কখন বা দগ্ধ মাংস ভক্ষণে অরণ্যে অরণ্যে ভ্রমণ করিয়া কাছাড় ও মণিপুর রাজসভায় গমন করিয়াছেন। কখন বা দুর্দান্ত কুকিদিগের মধ্যে বাস করিয়া তাহাদের ন্যায় কদর্য্য আহারে জীবিকা নির্বাহ করিতে বাধ্য হইয়াছেন। রাজদণ্ড ধারণ করিয়াও তিনি কষ্ট হইতে এককালে নিষ্কৃতিলাভ করিতে সক্ষম হন নাই। অল্পকাল মধ্যেই চাকলে রোশনাবাদের রাজস্ব পরিশোধ (১২৭) উপলক্ষে ফৌজদার, মহারাজ কৃষ্ণ মাণিক্যের সহিত ভীষণ কলহ উপস্থিত করিলেন। সেই কলহ হইতে ক্রমে সংগ্রাম আরম্ভ হইল। ফৌজদার নবাব সমক্ষে অতিরিক্ত সৈন্য সাহায্য প্রার্থনা করিলেন। নবাব তদানীন্তন ইংরেজ গবর্ণর বানসিটার্ট সাহেবকে ফৌজদারের সাহায্যার্থে সৈন্য প্রেরণ করিতে অনুরোধ করেন। বানসিটার্ট সাহেব চট্টগ্রামের সীমারেখা প্রসারিত করিবার উত্তম সুযোগ প্রাপ্ত হইলেন। তিনি চট্টগ্রামের শাসনকর্তা “সরদার[১] বারলেষ্ট সাহেবকে লিখিলেন, “ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর পক্ষে ত্রিপুরা অধিকার করিবে এবং নবাবের কর্মচারিগণকে বলিবে যে, তাহারা এই ঘটনা নবাবকে জানাইতে পারেন। নবাব এ সম্বন্ধে যাহা প্রশ্ন করিবেন তাহার উত্তর আমরা নবাবকে প্রদান করিব।”

    তদনুসারে বারলেষ্ট সাহেব ১৭৬১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ২০৬ জন পদাতিক সৈন্য ও দুইটি তোপ সহ লেপ্টানান্ট মথি সাহেবকে চট্টগ্রাম হইতে ত্রিপুরায় প্রেরণ করেন। মহারাজ কৃষ্ণমাণিক্য তৎকালে নুরনগর নগরের নিকটবর্ত্তী প্রাচীন কৈলারগড় দুর্গে সপ্ত সহস্র সুশিক্ষিত পদাতিক বহু সংখ্যক কুকি সৈন্য ও কয়টি তোপ লইয়া অবস্থান করিতে ছিলেন। মথি সাহেব নুরনগর নগরে উপস্থিত হইয়া তাহার পশ্চিমদিকস্থ (১২৮) ময়দানে শিবির সন্নিবিষ্ট করিলেন। প্রবাদ অনুসারে রাজকীয় “ফৌজের বক্সীকে”[২] মথি সাহেব প্রলোভনে বাধ্য করিয়াছিলেন। এই বিশ্বাসঘাতভৃত্য দুৰ্জ্জয় ইংরেজের হস্তে প্রাণনাশ অনিবাৰ্য্য বলিয়া ভয় প্রদর্শন পূর্বক রাজকীয় সৈন্যগণকে দুর্গ পরিত্যাগ পূর্বক পর্বতমধ্যে পলায়ন করিবার জন্য পরামর্শ প্রদান করে। সৈন্যগণ ভয়াতুর হইয়া রজনী যোগে দুর্গের পূর্বদিকস্থ গুপ্তদ্বার দিয়া অরণ্য মধ্যে আশ্রয় গ্রহণ করিয়াছিল। মহারাজ কৃষ্ণমাণিক্য অকস্মাৎ এই দুর্ঘটনায় পড়িয়া মথির হস্তে আত্ম সমর্পণ করিতে বাধ্য হইয়াছিলেন। এইরূপে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দেওয়ানী প্রাপ্তির চারি বৎসর পূর্বে ত্রিপুরার সমতল ক্ষেত্র ব্রিটিশ সিংহের কুক্ষিগত হইয়াছিল। লিক সাহেব ত্রিপুরার প্রথম রেসিডেন্টের পদে নিযুক্ত হন।

    ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দেওয়ানী প্রাপ্তির তিন বৎসর পরে অল্পকালের জন্য মহারাজ কৃষ্ণমাণিক্য চাকরে রোশনাবাদের অধিকার হইতে চ্যূত হইয়াছিলেন। জগৎমাণিক্যের বংশধর (১২৯) বলরাম মাণিক্য চাকলে রোশনাবাদের শাসন ভার প্রাপ্ত হন। কি রূপে তিনি এই অধিকার প্রাপ্ত হইয়াছিলেন তাহা পরিষ্কার রূপে লিপিবদ্ধ করা সুকঠিন। তিনি পার্বত্য প্রদেশ অধিকার করিতে পারেন নাই। সুতরাং বাহুবলে যে তিনি রোশনাবাদ অধিকার করিয়াছিলেন এইরূপ অনুমান সঙ্গত নহে। শান্তিময় ব্রিটীশাধিকার কালে এইরূপ পরিবর্তন অবশ্যই বিষ্ময়কর। যাহা হউক অল্পকাল মধ্যেই মহারাজ কৃষ্ণমাণিক্য, “রাজা বলরাম মাণিক্য” কে দূরীকৃত করিয়া পুনর্বার রোশনাবাদ অধিকার করিতে সক্ষম হইয়াছিলেন। সম্ভবত ১১৭৬ ত্রিপুরাব্দের শেষভাগে ও ১১৭৭ ত্রিপুরাব্দের প্রথম ভাগে বলরাম মাণিক্য চালে রোশনাবাদ সম্পূর্ণ কিম্বা তাহার কিয়দংশ শাসন করিয়াছিলেন।

    রেসিডেন্ট লিক সাহেবের সময় হইতে চাকলে রোশনাবাদ ও পার্বত্য রাজ্যের বিচার কাৰ্য্য স্বতন্ত্র ভাবে নির্বাহ হইতে আরম্ভ হয়। পার্বত্য প্রদেশের বিচার কার্য্য মহারাজের নিযুক্ত বিচারকগণ দ্বারা নির্বাহ হইত; রোশনাবাদের বিচার কার্য্য রেসিডেন্ট সাহেব এবং মহারাজা বাহাদুর কিম্বা তাহার প্রতিনিধি স্বরূপ চাকলে রোশনাবাদের দেওয়ান উভয়ে একত্র বসিয়ে নির্বাহ করিতেন। তৎকালের কয়েক খণ্ড (১৩০) নিষ্পত্তি পত্রের সহি মোহরাঙ্কিত নকল আমরা দর্শন করিয়াছি। আদর্শ স্বরূপ তাহার একখণ্ড প্ৰতিলিপি যথাস্থানে মুদ্রিত হইবে।

    মহারাজ কৃষ্ণমাণিক্য একজন দয়ালু, দাতা ও স্বধর্ম নিরত নরপতি ছিলেন। কুমিল্লা নগরীর পূর্ব পার্শ্বে মহারাজ রত্নমাণিক্য যে, সতররত্ন নামক দেবমন্দিরের ভিত্তি সংস্থাপন করিয়াছিলেন, মহারাজ কৃষ্ণমাণিক্য সেই মন্দিরের নির্মাণ কার্য্য সম্পূর্ণ করিয়া তাহাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্ত্তি সংস্থাপন করেন। কথিত আছে, এই দেবমূৰ্ত্তি সংস্থাপন কালে মহারাজ কৃষ্ণমাণিক্য চৌদ্দগ্রাম নিবাসী অনাচরণীয় নীচজাতীয় শিবিকা বাহক বেহারাদিগকে জলাচরণীয় শূদ্র শ্রেণীতে ভূক্ত করিয়াছিলেন। স্বদেশীয় ব্রাহ্মণ কায়স্থ প্রভৃতি উচ্চ শ্রেণীর হিন্দুগণের সাহায্যে মহারাজ কৃষ্ণমাণিক্য বিনা অর্থব্যয়ে অক্লেশে যাহা সম্পাদন করিয়াছিলেন, বর্তমান মহারাজ স্বদেশীয়াদিগের সহিত কলহ করিয়া বহু অর্থব্যয়ে তদ্রূপ কার্য্য সম্পাদন করিতে যাইয়া পদে পদে লাঞ্ছিত হইয়াছেন, তদ্বৃত্তান্ত যথাস্থানে বিশেষ রূপে বর্ণিত হইবে। তিনি তুলা পুরুষ প্রভৃতি ক্রিয়া উপলক্ষে বাঙ্গলা দেশের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণকে নিমন্ত্রণ করিয়াছিলেন। প্রচুর পরিমাণে ভূমি ও অর্থদান দ্বারা নবদ্বীপ প্রভৃতি স্থানবাসী পণ্ডিতগণকে সন্তুষ্ট করিয়াছিলেন।

    মহারাজ কৃষ্ণমাণিক্য যে কেবল দেবোত্তর ব্রহ্মোত্তর ও (১৩১) মহত্ত্বরাণ প্রভৃতি নিষ্কর ভূমি দান করিয়া নিরস্ত হইয়াছিলেন, এমত নহে। তিনি “ডাকাইত” সমসের গাজির প্রদত্ত সমস্ত নিষ্কর “বহাল” করিয়া মাহত্যের উজ্জ্বল দৃষ্টান্ত প্রদর্শন করিয়া গিয়াছেন।[৩] (১৩২)

    মহারাজ কৃষ্ণমাণিক্যের শাসন কালে তিনি বিশ্বাস বংশীয়দিগের সহিত কলহ করিয়া মেহেরকুলের অন্তর্গত দুর্গাপুর নিবাসী সিংহ বংশীয় সুরমণি চাকলে রোশনাবাদে দেওয়ানী পদে নিযুক্ত করেন। ইহার উত্তর পুরুষগণ দীর্ঘকাল ঐ কার্য্য নির্বাহ করিয়া সমৃদ্ধিশালী হইয়াছিলেন।[৪] তাঁহারা হিন্দু শাস্ত্রানুমোদিত নানাবিধ ক্রিয়া কলাপের অনুষ্ঠান করিয়া (১৩৩) এক সময় সমগ্র বঙ্গদেশে আপনাদের খ্যাতি প্রচার ও দাতৃত্বের পরিচয় প্রদান করিয়াছিলেন।

    মহারাজ কৃষ্ণমাণিক্যের জীবিতকালে তাঁহার কনিষ্ঠ ভ্রাতা যুবরাজ হরিমণি পরলোক গমন করেন। তাঁহার দুইটি শিশুপুত্র ছিল। জৌষ্ঠ তাতের স্নেহভাজন ছিলেন না। মহারাজ কৃষ্ণমাণিক্য ও তাঁহার পত্নী মহারাণী জাহ্নবী মহাদেবী কুমার রাজধরকে পুত্রবৎ স্নেহ করিতেন। ক্রমেই কণ্ঠমণির প্রতি মহারাজ কৃষ্ণমাণিক্য বিদ্বেষ ভাব প্রকাশ করিতে লাগিলেন। তদ্দর্শনে কুমার কণ্ঠমনির মাতা তাঁহাকে লইয়া কাছাড় রাজ দরবারে আশ্রয় গ্রহণ করেন। তদনন্তর মহারাজ কৃষ্ণমাণিক্য কুমার রাজধরকে স্বীয় উত্তরাধিকারী মনোনীত করেন। কুমার রাজধর সৌভাগ্যবশত রাজ্যাধিকারী নির্ণীত হইলেন বটে, কিন্তু জৌষ্ঠতাত ও জ্যেষ্ঠতাত পত্নীর অতিরিক্ত আদরে তিনি একটি সম্পূর্ণ মূর্খ হইয়া উঠিলেন। স্বীয় নাম স্বাক্ষর (১৩৪) করিতে যাঁহার গলদঘর্ম হইত তাঁহাকে সম্পূর্ণ মুর্খ ব্যতীত আর কি বলা যাইতে পারে?[৫]

    ১৭৮৩ খ্রিস্টাব্দের ১১ জুলাই মহারাজ কৃষ্ণমাণিক্য মানবলীলা সংবরণ করেন।

    .

    টীকা

    ১. Chief of Chittagong.

    ২. মহারাজ রামগঙ্গা মাণিক্যের প্রিয় সহচর রামহরি বিশ্বাসের কনিষ্ঠ ভ্রাতা রামদুলাল ঘোষ বিশ্বাসের নিকট এইরূপ শ্রুত হওয়া গিয়াছে যে, বিক্রমপুর নিবাসী জনৈক কায়স্থ তৎকালে মহারাজের ফৌজের বক্সী ছিলেন। কৃষ্ণ মাণিক্যের শাসনকালে বিদেশী বিশ্বাসঘাতক ভৃত্যের আমদানী আরম্ভ হয়।

    ৩. সমসের গাজি নামা পুস্তকে লিখিত আছে
    তবে গাজী যে সবারে দিল লাখেরাজ।
    পাকড়ি আনিল রাজা লইতে খেরাজ।।
    সকলে মিনতিকরে মহারাজা আগে।
    মহারাজ দোহাই দিয়া ক্ষমাবার মাগে।।
    তপুদ্দক খাই মোরা ফকির খোনার। ১
    ভট্ট ব্রাহ্মণ মোরা পেসা নাই আর।।
    মহারাজ বলে তোরে কে দিল নিস্কর।
    বলে, দিছে হেন রজক সমসর।।
    এক পুরিয়া জমিদার দিল আমরারে।
    পোস্তা পোস্থি হই তুমি চাহ ভাঙ্গিবারে॥২
    এতেক শুনিয়া রাজা হৈল সলজ্জিত।
    পাত্রগণ বুঝাইল রাজার বিদিত।।
    রায়ত হইয়া কৰ্ত্তা দিয়াছে নিস্কর।
    আপনি লইলে কর লজ্জা বহুতরা।।
    তবে মহারাজ বহাল করিল সবারে।
    খয়রাত নিস্কর মিনা আর দেবোত্তর।।

    ১। খোনার-খন্দকার। ২। এক পুরুষের জমিদার সমসের গাজি নিস্কর দিয়াছেন, আর আপনি পুরুষানুক্রমের প্রাচীন অধিপতি হইয়া ভাঙ্গিতে চাহেন।

    ৪. উক্ত সিংহ বংশের বংশাবলী ও দেওয়ান সুরমনির জ্যেষ্ঠ পুত্র দেওয়ান কালীচরণ সিংহের জবানবন্দী পাঠে জ্ঞাত হওয়া যায় যে, সুরমণি পিতা হরিচরণ ও পিতামহ বলরাম ত্রিপুর রাজ সরকারে দেওয়ানী কাৰ্য্য নিৰ্বাহ করিয়াছিলেন। কিন্তু তাঁহারা কোন নরপতির সময় কোন বিভাগে দেওয়ানী কার্য্য নির্বাহ করিয়াছিলেন তাহার কোন বিশ্বস্ত প্রমাণ আমরা সংগ্রহ করিতে পারি নাই। উক্ত দেওয়ান বংশের বংশাবলী এস্থানে সংক্ষিপ্ত ভাবে প্রকাশিত হইল।

    এই দেওয়ান বংশে যাহারা দেওয়ানী পদপ্রাপ্ত হন নাই, আমরা তাঁহাদের নাম পরিত্যাগ করিলাম। তন্মধ্যে দেওয়ান সুরমণি সিংহের তৃতীয় ও চতুর্থ পুত্রের বংশ এবং দুর্গাচরণ সিংহের দ্বিতীয় পুত্র কালীচন্দ্রের বংশধরগণ এক্ষণে বর্তমান আছেন। কালীচন্দ্র সিংহের পুত্র পৌত্র ব্যতীত অন্যান্যের অবস্থা নিতান্ত শোচনীয়।

    ৫. রেসিডেন্ট জনবুলার সাহেবের ১৭৮৮ খ্রিস্টাব্দের ১২ই আগষ্টের চিঠিতে লিখিত আছে যে, রাজধর কিছুমাত্র লেখাপড়া জানিতেন না, এবং নিজের নামটিও দস্তখত করিতে পারিতেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়
    Next Article রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী – তপন বাগচী

    Related Articles

    তপন বাগচী

    রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী – তপন বাগচী

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }