Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রাণুর কথামালা – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    বিভূতিভূষণ মুখোপাধ্যায় এক পাতা গল্প190 Mins Read0
    ⤶ ⤷

    বাঘ

    যাহা শুনিতেছি, তাহার অর্ধেকও যদি সত্য হয় তো শুধু এখন কেন, আজ সমস্ত রাত্রির মধ্যে আমি বাড়ির বাহির হইতে পারিব না; সেজন্য আপনারা আমায় কাপুরুষ, ভেতো বাঙালি—যা খুশি বলুন।

    আমাদের বাড়িটা আপনারা দেখেন নাই। বাড়ির খিড়কির দিকটায় কাঠা পাঁচেক জমির উপর একটা মাঝারি-গোছের বাগান আছে। তাহার শেষ দিকটা জাম আর জামরুল গাছের ডালপালায় বেশ একটু অন্ধকার। একটু যা খালি জায়গা ছিল, সেখানটায় আজকাল একটা বিচালির গাদা তৈয়ার করা হইয়াছে। মোটের উপর সব মিলিয়া জায়গাটা বেশ একটু ঘুপচি-গোছের হইয়া গিয়াছে, রাত্রিবেলায় গাঢ় অন্ধকারের আড্ডা। অবশ্য তার পরেই গয়লাপাড়ার ঘন বস্তি, তবু ছেলেবেলায় ওই কোণাটুকুর কথা রাত্রে ভাবিতে গেলে বরাবরই গা ছম-ছম করিত। আর, সত্য কথা বলিতে কি, এখনও না ভাবিলেই ভাল থাকি। সেইখানে খড়ের গাদার পাশে সন্ধ্যার পর হইতে একটা বাঘ আসিয়া বসিয়া আছে। গোবাঘা না, চিতাও নয়, একটা জাত বাঘ; কিছু নয় তো হাত ছয়েক লম্বা, কাঁচা সোনার মত হলদে রঙের ওপর হাত খানেক করিয়া লম্বা এক-একটা কালো ডোরা, ইয়া ঘোরালো মুখ, এক- একটা গোঁফ যেন এক-একটা সজারুর কাঁটা। সামনের দুইটা থাবা ছড়াইয়া ঘাড় উঁচাইয়া বসিয়া আছে, পেটের ঢিলাঢালা মাংস হাত পাঁচ-ছয়ের একটা গোল জায়গার উপর ছড়াইয়া আছে। বেশ বোঝা যায়, আস্ত একটা মহিষ হইলে, ওই পেটের কতকটা ভরিতে পারে।

    তবে বাঘ যে নিতান্ত উপোস করিয়া আছে এমন নয়, একটু জলখাবার সারিয়া লইয়াছে। জেওলগাছের বেড়া ডিঙাইয়া আমাদের বাগানে পড়িবার আগে, বুধনী গয়লানীর যে কচি মেয়েটা অষ্টপ্রহর ট্যা-ট্যা করিয়া পাড়া মাথায় করিত, সেটাকে জিবে করিয়া তুলিয়া গিলিয়া ফেলিয়াছে—-বুধনী মেয়েটাকে বাহিরের দাওয়ায় শোয়াইয়া রাখিয়া ঘরের পাট সারিতেছিল। মেয়েটার গায়ে দাঁত বসে নাই, সেই জন্য বোধ হয়, পেটে গিয়াও ট্যা-ট্যা করিতেছিল, বাঘটা জ্বালাতন হইয়া সেইখান হইতে একটা লাফ দিয়া হরুনী মাহাতোর বাড়িতে পড়ে। হরুনীর বুড়ো বাপ বাহিরে বসিয়া ভজন করিতেছিল। শুধু মাস খাইয়া বাঘের একটু হাড় চিবাইবার ইচ্ছা হয়। হরুনীর বাপের ঘাড়টা ধরিয়া দুইটা ঝাঁকানি দিয়া পিঠের উপর ফেলিয়া এক লাফে আমাদের বাগানের মধ্যে আসিয়া পড়ে।

    টের পাওয়া যাইত না; ওদিকে গয়লা-পাড়া ভয়ে একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছে। আর সন্ধ্যার পর আমাদের বাগানের দিকেও বড় একটা যায় না কেহ। ঝপাং করিয়া একটা শব্দ হয় বটে, কিন্তু সেটা যে বাঘ-পড়ারই শব্দ, লোকে কি করিয়া জানিবে? বাঘ তো আর রোজই দুই-দশটা করিয়া লাফ দিয়া পড়িতেছে না। একটা কলাগাছ নুইয়া গিয়াছিল, সবাই ভাবিল, বোধ হয় সেইটিই ভূমিসাৎ হইয়াছে। নিশ্চিন্ত আছে, এমন সময় কড়-কড়-কড়-কড় কড়াৎ! সে এক বিকট আওয়াজ—যেমন বিনা ঝড়ে গাছ পড়া, তেমনই বিনা মেঘে বজ্রাঘাত!

     

     

    পরে টের পাওয়া গেল, বাজপড়া নয়—বাঘটা হরুনীর বুড়ো বাপকে দুই থাবা দিয়া মুড়িয়া-সুড়িয়া মুখের মধ্যে ফেলিয়া দাঁতের একটা চাপ দিয়াছিল, সমস্ত হাড়গুলা একসঙ্গে চুর হইয়া যাওয়ায় ওই রকম বিকট আওয়াজ হইয়াছে। আশি বছরের বুড়ো হরুনীর বাপ সোজা কথা নয় তো, হাড়ের পরিপক্কতা দেখিতে গেলে একেবারে দধীচি হইয়া উঠিয়াছিল।

    কিন্তু শব্দের রহস্য ভেদ করিতে যাইয়াই কাল হইল। বাগানের এদিকটায় আমাদের মালী মহিষটাকে জাবনা দিতেছিল, খড়ের গাদার কাছে হঠাৎ এ কি বিপরীত শব্দ! হাতের জাবনা মুছিতে মুছিতে দেখিতে যাইবে—দেখে, অন্ধকারের মধ্যে ঠিক খড়ের পাছটিতে দাউ দাউ করিয়া আগুনের ভাঁটা জ্বলিতেছে। বেচারা আর ভাবিতেও সময় পায় নাই, ছুটিয়া ফিরিয়া আসিয়া মহিষের জন্যে তোলা বালতিসুদ্ধ সমস্ত লইয়া গিয়া একেবারে বাঘের মাথায়। যখন হুঁশ হইল, আগুন নয়—বাঘের চোখ, তখন মালীর চোখ ঘোলাটে হইয়া গিয়াছে—ব্যাঘ্ররাজের একটি থাবায়। বাঘের গলায় তখন হরুনীর বাপের উরুর হাড়টা ফুটিয়া গিয়াছে। যন্ত্রণায় ছটফট করিতে করিতে সে বেচারী বোধ হয় সারসের সন্ধানে জলার দিকে পা বাড়াইয়াছিল,—চুকিয়া যাইত সব ল্যাঠা, এমন সময় ওই নূতন উপদ্রব! সঙ্গে সঙ্গে ঘাড়ের উপর থাবাটি বসাইয়া একটি চাপ।

     

     

    ব্যাপারটা আপাতত এইখানেই শেষ হইত। বাগানের এক পাশে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যে এত বড় একটা কাণ্ড হইতেছে, কে কি করিয়া জানিবে? বড়রা নিজেদের গল্পগুজব লইয়া আছে, ছেলেমেয়েরা নিজেদের পড়াশুনা লইয়া আছে, কুঁচোরা নিজেদের হুল্লোড় লইয়া আছে। হদ্য সকালবেলায় ব্যাপারটা সবার জ্ঞানগম্য হইত, কিংবা বাঘ যদি সব নিশ্চিহ্ন করিয়া রাতারাতি সরিয়া পড়িত তো তাহারও সম্ভাবনা ছিল না। জানাজানি করাইয়া দিল মহিষটা। মালীর নিয়ম ছিল, জাবনাটি ঠিক তৈয়ার করিয়া মহিষটাকে এই খোঁটায় আনিয়া বাঁধিয়া দিত। সঙ্গে সঙ্গে বাছুরটাকে খুলিয়া দিত। বাছুরটাকে একটু পিয়াইয়া মালী দুধ দুহিতে আরম্ভ করিত। এদিকে মহিষ জাবনা খাইয়া যাইত।

    তৈয়ারি জাবনার সোঁদা-সোঁদা গন্ধ বাহির হইয়াছে, অথচ খাইতে পাইতেছে না। মহিষটা ছট্‌ফট করিতে লাগিল। কিন্তু গুজরাটি মহিষ; এ দেশের দড়িকে মনে করে সূতা, খোঁটাকে মনে করে একটা কুটা, নিতান্ত ভদ্রতার খাতিরে চুপচাপ করিয়া বাঁধা থাকে। যখন নিতান্ত আর সহ্য করিতে পারিল না, দিল মাথায় একটা ঝাঁকানি। একটা ঘাসের শিকড় টানিলে যেমন নিরুপদ্রবে উঠিয়া আসে, খুঁটিটা সেই রকম ভাবে উঠিয়া আসিল। মহিষ হাঁস- হাঁস করিয়া সমস্ত জাবনাটা সাবাড় করিল, তারপর বাছুরটার কাছে গিয়া তাহাকে সমস্ত দুধটা খাওয়াইয়া দিল; এখানকার মহিষ তো নয়,—এক দোহনে পাক্কা সাত সের দুধ দেয়।

     

     

    বাচ্চাকে খাওয়াইয়া তখন তাহার মালীকে মনে পড়িল। মালীকেও মনে পড়িতে পারে কিংবা জলতৃষ্ণাও পাইতে পারে, মহিষের মনের কথা কে বলিবে? মালীটা জলের বালতি লইয়া যেদিকে গিয়াছিল, জাবনাভরা পেটটা দুলাইতে দুলাইতে, জাবর কাটিতে কাটিতে মন্থর গতিতে সেই দিকে অগ্রসর হইল। যেন ওপাড়ার কালোপিসি নেমন্তন্ন খাইয়া পান চিবাইতে চিবাইতে টহল দিয়া বেড়াইতেছিল। তাহার পর দুই পা গিয়াই ওই দৃশ্য।

    গুজরাটি মহিষ, তার নূতন বাচ্চা হইয়াছে, বাঘ দেখিয়া রাগে একেবারে কয়লার আগুনের মত গনগন করিয়া উঠিল। বাঘের চোখের আর কি জ্বলন! মহিষের চোখ জ্বলিতে লাগিল যেন মোটরগাড়ির দুটো হেডলাইট; তিনটা করিয়া পাক দেওয়া সিং একেবারে সোজা হইয়া উঠিল, যেন দুইটি বর্ণা–লক্ষ্য বাঘের জ্বলন্ত চোখ দুইটি। মাথা গুঁজিয়া, ক্ষুর দিয়া এক আঁচড়ে এক এক কোদাল মাটি চাঁছিয়া পিছনে ফেলে আর গোঁ-গোঁ শব্দ। যেন সেদিনকার মত ঈশান কোণে কালবৈশাখী ঝড় উঠিয়াছে।

    বাঘের চোখে পলক পড়ে না, ভয়ে যেন আড়ষ্ট হইয়া গিয়াছে, পেটের মধ্যে বুধনীর মেয়ের চিঁ-চিঁ শব্দটুকু পর্যন্ত বন্ধ হইয়া গিয়াছে, হরুনীর বাপকে চিবাইতেছিল;—একে এমনই শুকনো হাড়ের গাদা তায় যা একটু-আধটু রস ছিল, ভয়ে গলা শুকাইয়া সব একেবারে ছাতু হইয়া গিয়াছে। গলা দিয়া আওয়াজ বাহির হয় না, তবুও মহিষের পানে চাহিয়া কোন রকমে ভয়ে কাঁপা গলায় বলিল, লম্বা লম্বা শিং তোমার—

     

     

    ***

    বড় বাড়াবাড়ি হইয়া যাইতেছে।

    শুইয়া শুইয়া পাশের ঘরের পানে চাহিয়া বলিলাম, রাণু, বড্ড ভুল করছ মা, কচি ছেলে, ওকে এখন অত উৎকট ভয়ের গল্প শুনিও না। তোমাকে আমি দেখিয়ে দোব বইয়ে যে, ওতে ওদের মনে কি ভীষণ চাপ পড়ে। বাঘটাকেই যথেষ্ট উগ্র করেছিলে, তার ওপর তুমি আবার মহিষটাকে যেমন দাঁড় করাতে চাইছ, তাতে—

    রাণু ক্লান্তি ও বিরক্তিতে বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল; আমার দিকে বিস্মিতভাবে চাহিয়া বলিল, ভয় দেখে যাও মেজকাকা, এততেও ও দজ্জালের চোখে একটু ভয় আছে কিনা! আর এর বেশি আমার মাথায় আসেও না বাপু। তুমি বইয়ের কথা বলছ! ওই শোন, আবদার উঠেছে, বাঘ আর মোষের লড়াই দেখতে নিয়ে যেতে হবে। আমি পেরে উঠব না ও ছেলেকে মেজকাকা, সামলাও তোমার নাতি, আমার রাজ্যির পাট পড়ে আছে

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিভূতিভূষণ মুখোপাধ্যায় রচনাবলী ২ (দ্বিতীয় খণ্ড)
    Next Article রাণুর তৃতীয় ভাগ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    Related Articles

    বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    শ্রেষ্ঠ গল্প – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    October 29, 2025
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    রাণুর প্রথম ভাগ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    October 29, 2025
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    রাণুর দ্বিতীয় ভাগ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    October 29, 2025
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    রাণুর তৃতীয় ভাগ – বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    October 29, 2025
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়

    বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচনাবলী ২ (দ্বিতীয় খণ্ড)

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }