Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রামায়ণের উৎস কৃষি – জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প204 Mins Read0
    ⤶ ⤷

    ১১. বায়স-মন্থরা-ত্রিশঙ্কু পরিচয় – একাদশ প্রকরণ

    ১১. বায়স-মন্থরা-ত্রিশঙ্কু পরিচয় – একাদশ প্রকরণ

    বনবাসকালে রাম ভ্রাতা ও স্ত্রীসহ কিছুকাল চিত্ৰকুট পৰ্বতে বাস করেছিলেন। এখানে বসবাসকালে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যার বিবরণ অভিজ্ঞান হিসাবে রামকে জ্ঞাপন করানোর কারণে সীতা অশোকবনে বন্দিনী থাকাকালে হনুমানকে বলেছিলেন।

    চিরকুট পৰ্বতের পাদদেশে উত্তর-পূর্বে অর্থাৎ ঈশাণকোণে প্রচুর ফলমূল ও জলপরিপূর্ণ পর্বতময় একটি স্থান আছে। মন্দাকিনী নদীর অতি দূরদেশস্থ সিদ্ধাশ্রিত সেই দেশে রাম যখন বাস করছিলেন, সেই সময় একদিন আর্দ্রগাত্র হয়ে রাম সীতার কোলে উপবেশন করেছিলেন। তখন এক বায়স মাংসাভিলাষী হয়ে সীতার স্তনাভ্যন্তরে চঞ্চুপুট দ্বারা আঘাত করে। সীতা ঢিল ছুঁড়ে বায়সকে তাড়াতে চেষ্টা করলেন, কিন্তু সেই বলিভোজী বায়স বারংবার নিবারিত হয়েও তার বক্ষস্থল বিদারণকরতঃ সেখানেই লীন হয়ে থাকল, কিছুতেই অন্যত্র গমণ করল না। তখন সীতা পাখির উপর রাগ করে বস্ত্রের গ্রন্থি দৃঢ় করার জন্য কাঞ্চিদাম আকর্ষণ করতে উদ্যত হলে, তাঁর বসন স্খলিত হল। সীতার সেই অবস্থা দেখে রাম হেসেছিলেন। সীতা রাগাম্বিতা, লজ্জিতা ও ভক্ষ্যলোলুপ-বায়স কর্তৃক বিদারিত হয়ে রামের সমীপে গিয়ে স্বামীর কোলে বসে শ্রান্তিবশতঃ ঘুমিয়েছিলেন। এইভাবে উভয়ে পর্যায়ক্ৰমে উভয়ের কোলে ঘুমিয়েছিলেন।

    ইতিমধ্যে বায়স পুনরায় এসে হাজির হল। সীতা জেগে গিয়ে স্বামীর কোল হতে উঠছেন এমন সময় কাক হঠাৎ এসে সীতার বক্ষঃস্থল নখর দ্বারা ক্ষতবিক্ষত করল। সীতার বক্ষঃস্থল হতে শোণিতবিন্দু ক্ষরিত হল, অতঃপর ক্ষরিত শোণিতবিন্দু শরীরে পতিত হওয়ায় রামের নিদ্রাভঙ্গ হলে সীতার স্তনমধ্যে ক্ষত দেখে এবং বায়সের কীর্তি অবগত হয়ে রাম সেই বায়সের বিনাশ বাসনা করলেন।

    শক্র-পুত্র এই বায়স বিপদ অনুধাবন করে বায়ুবেগে ধরান্তরে দুত পলায়ন করল। তখন ক্রুদ্ধ রাম দর্ভ-মুষ্ঠি হতে একটি দর্ভ নিয়ে মন্ত্ৰপুত করে ব্রহ্মাস্ত্রে যোজিত করলে সেই দর্ভ জ্বলন্ত কালাগ্নির ন্যায় বায়সের অভিমুখে প্রজ্বলিত হল। নিক্ষিপ্ত প্রজ্বলিত দর্ভ পশ্চাদ্‌ধাবন করলে বায়স কোথাও আশ্রয় না পেয়ে শেষে রামের শরণাগত হল। রাম দয়াপরবশতঃ প্রাণরক্ষা করে বায়সকে বললেন, ব্ৰহ্মাস্ত্র ব্যর্থ হওয়ার নয়। অতএব বল তোমার কি সংহার করব?

    বায়স বলল, আমার দক্ষিণচক্ষু ব্ৰহ্মাস্ত্র দ্বারা সংহার্য হউক।

    বায়সের দক্ষিণচক্ষু বিনষ্ট হল। তারপর সে রাম ও দশরথকে নমস্কার করে নিজের ঘরে প্রতিগমণ করল। (১)

    আমাদের সাধারণ অভিজ্ঞতা হতে দেখা যায় বায়স অর্থাৎ কাক তার স্বভাববশে কোন ভক্ষ্যবস্তুর দিকে লক্ষ্য স্থির করার সময় ঘাড় বেঁকিয়ে থাকে, যেন তার একটি চোখ অন্ধ। কিন্তু কাকের দুই চোখেই দৃষ্টিশক্তি আছে। কাকের এই স্বভাব অবলম্বন করে আদিকবি বায়স-কাহিনী রচনা করেছিলেন এই ধারণা হতে পারে। কিন্তু বাস্তবে একটি কাক স্খলিতবসনা কোন প্রাণময়ী রমণীর স্তনাভ্যন্তরে ঠোকর দিতে পারে কি? আর দিলেও নিবারণ করলে নিশ্চয় উড়ে যাবে, সেখানে লীন হয়ে থাকবে না। উপরন্তু এই ঘটনার কালে রাম সীতার কোলে বসেছিলেন। সুতরাং সম্পূর্ণ অবিশ্বাস্য ঘটনা। অথচ এই অবাস্তব ঘটনাটি বন্দিনী সীতা অভিজ্ঞানস্বরূপ রামকে স্মরণ করিয়ে দিয়েছিলেন।

    আরও লক্ষ্যণীয় যে ঘটনাটি ঘটেছিল চিরকুট পৰ্বতের প্রত্যন্তদেশে অবস্থানকালে। কিন্তু ঘটনাটির উল্লেখ করা হল অনেক কাল পরে, যখন হনুমান লংকার অশোকবনে সীতার সন্ধান পেয়ে ফিরে আসার সময়ে রামের জন্য কোন অভিজ্ঞান প্রার্থনা করল। এই প্রসঙ্গে আরও স্মরণীয় যে বনবাসকালে রামসীতার রক্ষণাবেক্ষণের জন্য লক্ষ্মণ সকল সময়ে সচেতন থাকতেন। কিন্তু এক্ষেত্রে লক্ষ্মণকে সেই ভূমিকা পালন করতে দেখা গেল না। সুতরাং আপাতঃ দৃষ্টিতে কাহিনীটি অলীক মনে হলেও যেহেতু এইটি অভিজ্ঞান হিসাবে গ্রহণ করা হয়েছে সেকারণে এর রহস্য-বক্তব্য মানতে হবে।

     

    বলিভোজী মাংসাশী বায়স শক্র-পুত্র।

    শক্র অর্থ ইন্দ্র, দ্বাদশাদিত্যের এক আদিত্য। আদিত্য অর্থে সূর্য। ইন্দ্র অর্থ যিনি প্রভুত্ব করেন। সুতরাং শক্র-পুত্র শব্দটি ব্যবহার করে রহস্য সৃষ্টি করা হয়েছে। মূলতঃ শক্র-পুত্র অর্থে সূর্য-পুত্র অর্থাৎ শনিগ্রহ বুঝতে হবে। শনিগ্রহকে আরেকটি কারণেও শক্র-পুত্র বলা যায়। বৃহস্পতি গ্ৰহ যেমন পুষ্যা নক্ষত্রে প্রথম আবিষ্কৃত হওয়ায় পুষ্যা নক্ষত্রে জন্ম বলা হয়, তেমনি শনিগ্ৰহ আবিষ্কৃত হয়েছিল অনুরাধা নক্ষত্রে। জ্যৈষ্ঠ মাসের রাত্রির আকাশে আবিষ্কৃত হওয়ায় শক্র-পুত্র, কারণ জ্যৈষ্ঠ মাসের আদিত্যর নাম ইন্দ্র বা শব্ৰু। এছাড়া কাক অর্থ খঞ্জ; শনিগ্রহও পঙ্গু।

    কাক যেমন ঘাড় বেঁকিয়ে শিকার সন্ধান করে, শনিগ্রহও তেমনি নিজ কক্ষপথে তির্যকভাবে অবস্থিত হয়ে পরিভ্রমণ করে। শনিগ্রহ প্রাচীন মতে কৃষ্ণবর্ণ। কাক দ্বিজ (পক্ষী), শনিও পুরাণ মতে দ্বিজ (ব্রাহ্মণ)। এই সূত্রগুলির সুযোগে শনিগ্রহ নিয়ে আদিকবি রূপক সৃষ্টি করেছেন।

    রামের জন্মকালে শনিগ্রহ সুউচ্চ স্থানে ছিল। তুলারাশির ০° হতে ২০° অংশ অর্থাৎ চিত্র নক্ষত্রর দ্বিতীয় পাদ হতে স্বাতী নক্ষত্রর সম্পূর্ণ শনিগ্রহর তুঙ্গস্থান।

    অতএব রামের জন্মকালে শনিগ্রহ যদি তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে ১৮৪°৪০’ (একশত চুরাশি অংশ চল্লিশ কলায়) থাকে, তাহলে রামের বনগমন কালে অর্থাৎ রামের চব্বিশ বছর তিন মাস বয়সকালে শনিগ্ৰহর অবস্থান হয় কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে ১১৫°৪০’ (একশত পনের অংশ চল্লিশ কলায়)। এই হিসাব মত শনিগ্ৰহর উত্তর-ফল্গুনী নক্ষত্রে ১৪৬°৪০’ (একশত ছিচল্লিশ অংশ চল্লিশ কলায়) সংক্ৰমণ হয় রামের বয়স যখন ছাব্বিশ বছর দশমাস এবং শনিগ্ৰহর এই নক্ষত্র অতিক্রম করার কালে রামের বয়স আন্দাজ সাতাশ বছর এগারো মাস দশদিন। এই দৃষ্টিকোণ হতে বলা যায় রামের বনবাসকালে এক তিথিতে শনিগ্ৰহর উত্তর-ফল্গুনী নক্ষত্রে সংক্ৰমণ হয়েছিল এবং প্রায় তেরো মাস পরে পুনরায় ঐ নক্ষত্রকে বক্ৰীগতিতে স্পর্শ করে মার্গী হয়ে সম্পূর্ণ ত্যাগ করেছিল। বায়স কাহিনীতে এই সময়কাল নির্দেশ করা হয়েছে।

    চিত্র অর্থ আকাশ। কুট শব্দে ছেদক ধরা যায়, কুট অর্থে ছেদন ধরে নিয়ে। অতএব চিত্ৰকুট শব্দে আকাশ-ছেদক; অর্থাৎ, রবিপথ ও পৃথিবীর আবর্তন পথ যে বিন্দুতে ছেদ করছে,—শারদ ও বাসন্ত বিষুব স্থানদ্বয়। অপরদিকে চিত্রকুট শব্দে চিত্রা নক্ষত্র-সমম্বিত গৃহ–এই অর্থও হয়। রামায়ণের কালে চিত্রা নক্ষত্রর শেষপাদে শারদ-বিষুব হত। একথা রামায়ণের একাধিক উপাখ্যান বিশ্লেষণ করে প্রমাণ রেখেছি। সুতরাং চিত্ৰকুট শব্দের উপরোক্ত দুই অথ’ভেদেই আকাশের চিত্রা নক্ষত্রকে ইংগিত করছে। চিত্র নক্ষত্রর উত্তর-পূর্বে অর্থাৎ ঈশাণ কোণে উত্তর-ফল্গুনী নক্ষত্রর অবস্থান।

    চিত্র অর্থ আকাশ ধরে, চিরকুট শব্দে আকাশের তুঙ্গস্থান অর্থাৎ দক্ষিণায়নাদি স্থানও ধরা যেতে পারে। এক্ষেত্রেও রামায়ণের কালের দক্ষিণায়নাদি স্থান পুষ্যা নক্ষত্রর ঈশাণকোণে উত্তর-ফল্গুনী নক্ষত্রর অবস্থান। উত্তর-ফল্গুনী নক্ষত্র ছায়াপথ হতে অনেক দূরে অবস্থিত। কাহিনীতে মন্দাকিনী শব্দে ছায়াপথ বুঝানো হয়েছে।

    এই কাহিনীতে রাম ও সীতা যথাক্ৰমে সূর্য ও চন্দ্রর প্রতীক। সূর্য ও চন্দ্রর বিভিন্ন অবস্থান ভিন্ন ভিন্ন মাস বা ঋতু নির্দেশ করে।

    সুতরাং কৃষিকাজের ক্ষেত্রেও সূর্য ও চন্দ্রর অবস্থান অনস্বীকার্য। অতএব মেঘদেবতা রাম ও কৃষিশ্রী সীতাকে যথাক্রমে সূর্য ও চন্দ্রর প্রতীক হিসাবে গ্রহণ করা চলতে পারে।

    বায়সের আক্রমণের পূর্বে রাম আর্দ্রগাত্রে সীতার কোলে উপবেশন করেছিলেন। এখানে আর্দ্রগাত্র শব্দে ছায়াপথে নিমগ্ন শতভিষা নক্ষত্রে সূর্যর অবস্থান। চন্দ্রর দীপ্তি সূর্যরশ্মির প্রতিফলনে। পূর্ণিমা তিথিতে সূর্যর বিপরীতে চন্দ্রর অবস্থানহেতু পরিপূর্ণ ঔজ্জ্বল্য। এই বৈজ্ঞানিক তত্ত্বর রূপক বর্ণনা হল সীতার (চন্দ্রর কোলে রামের (সূর্যর) উপবেশন। অনুরূপভাবে, অমাবস্যা তিথিতে সূর্য ও চন্দ্র একই অংশে থাকে, একারণে কাহিনীতে বলা হয়েছে রামের কোলে সীতার উপবেশন। বায়সের প্রথম আক্রমণের দিন চন্দ্র উত্তর-ফল্গুনী নক্ষত্রে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শনিগ্ৰহর ঐ নক্ষত্রে সংক্ৰমণ। শনিগ্রহ উত্তর-ফল্গুনী নক্ষত্র স্পর্শ করে বক্ৰী হয়েছিল ধরা যায়, এই কারণে যে তাড়না সত্তেও বায়স সীতার বুকে লীন হয়েছিল। শনিগ্রহ বক্রী ও মার্গী হওয়ার প্রাক্‌কালে গতি এতই মন্দ হয় যে কয়েক দিন মনে হয় গ্রহটি যেন নিশ্চল হয়ে আছে।

    সীতার বস্ত্রস্খলন অর্থে চন্দ্রর উত্তর-ফল্গুনী নক্ষত্র ত্যাগ করে পরবর্তী নক্ষত্রে সংক্ৰমণ।

    এখানে উল্লেখ করা প্রয়োজন একদা বৈদিককালে উত্তর-ফল্গুনী নক্ষত্রে দক্ষিণায়ন হত। সেই ইংগিত দেওয়ার জন্য কাহিনীতে ঘটনাস্থলকে বল৷ হয়েছে সিদ্ধাশ্ৰিত দেশ।

    রামায়ণে রামের প্রসঙ্গে যেমন আছে, সেরকম সীতার জন্মকালের গ্রহনক্ষত্র সমাবেশের কোন উল্লেখ নাই। কিন্তু পরবর্তী টিকাকারগণ নির্দেশ করেন যে মাধব মাসে অর্থাৎ বৈশাখ শুক্লা নবমী তিথিতে চন্দ্র উত্তর-ফল্গুনী নক্ষত্রে সীতার জন্ম হয়েছিল। বিবাহের ক্ষেত্রে কন্যার জন্ম নক্ষত্রে বিবাহদিন ধার্য করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উত্তরফল্গুনী নক্ষত্রে চন্দ্রর অবস্থান কালে সীতার বিবাহ হয়েছিল। এই সকল দিক বিবেচনা করে বলা যায় উত্তর-ফল্গুনী নক্ষত্রর সঙ্গে সীতার বিশেষ সম্পর্ক আছে। বায়স কাহিনীতে মূলতঃ উত্তর-ফল্গুনী নক্ষত্রে শনিগ্ৰহর সংক্ৰমণ ও নিষ্কমণ ব্যক্ত করে একটি নিদিষ্ট সময়কালের প্রতি ইংগিত রাখা হয়েছে। বায়সের আক্রমনে বিপর্যস্তা সীতা রামের কোলে ঘুমিয়েছিলেন। অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমার পরবর্তী অমাবস্যা। এইভাবে পর্যায়ক্ৰমে উভয়ে উভয়ের কোলে ঘুমিয়েছিলেন, অর্থাৎ, অনেকগুলি পূৰ্ণিমা ও অমাবস্যা অতিক্রান্ত হয়েছিল।

    এরপর পুনরায় বায়সের আগমন ও আক্ৰমণ। তখন রামের ক্রোড় হতে সীতা গাত্রোথান করছিলেন; অর্থাৎ, অমাবস্যার নিবৃত্তিকাল।

    প্রথম ঘটনা ফাল্গুনী পূর্ণিমায় ঘটে থাকলে, প্রায় তেরে মাস পরে চৈত্র পূৰ্ণিমার পরবর্তী অমাবস্যার নিবৃত্তির কালে দ্বিতীয় ঘটনা ঘটেছিল। এই সময়ে সূর্য কৃত্তিকা নক্ষত্রে। তখন শনিগ্রহ বক্ৰীগতিতে পুনরায় উত্তরফল্গুনী নক্ষত্র স্পর্শ করেছে। বৈশাখী শুক্লপক্ষে চন্দ্র যখন উত্তর-ফল্গুনী নক্ষত্রে, সূর্য তখন কৃত্তিকা নক্ষত্রর শেষ অংশে এবং শনিগ্রহ ইতিমধ্যে বক্ৰীগতি ত্যাগ করে মাগী হয়ে উত্তর-ফল্গুনী নক্ষত্র পরিত্যাগ করছে।

    এই নৈসর্গিক ঘটনাটি কাহিনীতে বায়সের পুনরায় আক্ৰমণ হিসাবে ব্যক্ত করা হয়েছে।

    রাম প্রথমে কোন ভ্ৰক্ষেপ করেননি। তারপর সীতার বক্ষস্থল হতে রক্ত ঝরে তার গায়ে পড়লে ক্রুদ্ধ হয়ে দেখলেন বায়স সীতার অভিমুখে ধাবিত হচ্ছে। তখন রাম দৰ্ভমুষ্ঠি হতে একটি দর্ভ নিয়ে মন্ত্রপূত করে ব্ৰহ্মাস্ত্রে সংযোজন করলে সেই দৰ্ভ কালাগ্নির ন্যায় প্রজ্জ্বলিত হয়ে বায়সের অভিমুখে ধাবিত হল। বায়স ভয়ে ধরাস্তরে পলায়ন করল।

    ঘটনার সূত্রপাত কৃত্তিকা নক্ষত্রে অমাবস্যা তিথির নিবৃত্তির কালে বক্ৰী শনিগ্ৰহর উত্তর-ফল্গুনী নক্ষত্র স্পর্শ। অতঃপর বৈশাখী শুক্ল নবমী তিথিতে চন্দ্রর উত্তর-ফল্গুনী নক্ষত্রে অবস্থানকালে সূর্যর রোহিণী নক্ষত্রে সংক্ৰমণ। ইতিমধ্যে শনিগ্রহ বক্ৰীগতি ত্যাগ করে মাগী হয়ে হস্ত নক্ষত্রে উপনীত হয়েছে।

    কৃত্তিকা নক্ষত্রই পুরাণে শরবন। এই কাহিনীতে এই নক্ষত্রটিকে দর্ভমুষ্ঠি সংজ্ঞা দেওয়া হয়েছে। একটি মাত্র দর্ভ অর্থে কৃত্তিকা নক্ষত্রর শেষ কলা। ব্ৰহ্মাস্ত্র রোহিণী নক্ষত্রর রূপক। রোহিণী নক্ষত্রর বৈদিক নাম ব্ৰহ্মা। একটি দর্ভ ব্রহ্মাস্ত্রে সংযোজন শব্দে কৃত্তিকা নক্ষত্রর শেষ অংশ হতে রোহিণী নক্ষত্রে প্রবেশ। একটি তিথিকালে কিছু সময়ের জন্য সূর্যর কৃত্তিকা নক্ষত্রর শেষকলা ও রোহিণী নক্ষত্রর প্রথম কলার সংযোগস্থলে অবস্থান ছিল। এই সময়কালে শনিগ্রহ মার্গী হয়ে উত্তর-ফল্গুনী নক্ষত্র ত্যাগ করে। অপরদিকে দ্রুতগতি হেতু চন্দ্র তখন পরবর্তী নক্ষত্রে; অর্থাৎ, শনির সম্মুখবর্তী। এই ঘটনাকে কাহিনীতে বায়সের সীতার পশ্চাদধাবন বলা হয়েছে।

    পরিশেষে বায়স রামের শরণাপন্ন হল।

    রোহিণী নক্ষত্রর প্রথম পাদ ৪০° (চল্লিশ অংশ) হতে উত্তর-ফল্গুনী নক্ষত্রর শেষ পাদ ১৬০° (একশত ষাট অংশ) এই দূরত্ব সূর্যর অতিক্রম করতে সময় লাগে চার মাস। এই চার মাসে শনিগ্ৰহ আন্দাজ ৪° (চার অংশ) অতিক্রম করে হস্তী নক্ষত্রেই অবস্থান করবে। অতএব একটা সময়ে শনিগ্রহ ও সূর্য হস্তা নক্ষত্রে একই অংশে উপনীত হবে। এই সমরেখায় অবস্থানকে কাহিনীতে রামের নিকট বায়সের শরণ নেওয়া বলা হয়েছে।

    ব্ৰহ্মাস্ত্রে বায়সের দক্ষিণ চক্ষু বিনষ্ট।

    বাস্তবে দেখা যায় বায়স বামদিকে ঘাড় কাত করে শিকার সন্ধান করে। ব্রহ্মাণ্ডে শনিগ্রহর বলয়গুলি ক্লান্তিবৃত্তর দিকে ২৭° (সাতাশ অংশ) কোণ করে কাত হয়ে পরিভ্রমণ করে। এই তথ্যটি নির্দেশনার কারণে ব্ৰহ্মাস্ত্রে বায়সের ডান চক্ষু বিনষ্ট বলা হয়েছে।

    প্রতি বৎসরই একবার সূর্য ও শনিগ্রহ একই অংশে মিলিত হয়। তত্ৰাচ এই ঘটনার এমন কি তাৎপর্য রয়েছে যার দরুণ এই ঘটনাকে অভিজ্ঞান হিসাবে গ্রহণ করা হল?

    কাহিনীতে বলা হয়েছে বায়সের আক্রমণে সীতার ক্ষতবিক্ষত বক্ষস্থল হতে ক্ষরিত শোণিতবিন্দু রামের দেহে পড়েছিল। সীতা অর্থ হলরেখ। অনাবৃষ্টিহেতু কৃষিকাজ ব্যাহত হলে কর্ষিত জমি অনাবাদী পড়ে থাকে। সীতার বক্ষস্থল হতে রক্তক্ষরণ অর্থে খরাজনিত পরিস্থিতি।

    অশোকবনে বন্দিনী সীতা তার আয়ুষ্কাল আর মাত্র এক মাস একথা হনুমানকে স্মরণ করিয়ে দিয়ে রামকে জানানোর জন্য বারংবার অনুরোধ করেছিলেন।(২)

    সীতার এই ব্যাকুলতা সেই বৎসরেও অনাবৃষ্টির ইংগিত করছে। সূর্য রোহিণী নক্ষত্র অতিক্রম করার পরও যদি মেঘের সমাগম ও বর্ষণ না হয় তাহলে অনাবৃষ্টির সম্ভাবনা থাকে সীতার একমাসের আয়ুষ্কাল বলতে বৰ্ষাঋতুর শেষ মাস। এই সময়েও বর্ষণ দেবতার কৃপা না হলে কর্ষিত জমি সম্পূর্ণ বন্ধ্যা পড়ে থাকে।

    এই অনাবৃষ্টি জনিত অবস্থা রামের চিত্ৰকূট পৰ্বতে অবস্থানকালে একবার ঘটেছিল। সেই ঘটনার সূত্র ধরে অশোকবনে বন্দী থাকার সময়ের একটি বৎসরের অবস্থাও বৃপকে ব্যক্ত করা হয়েছে।

     

    মহাকাব্যে রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত এবং পরিশেষে তার বনবাসের সময়কাল মধ্যে শনিগ্ৰহর উল্লেখ আরও একবার রূপকে পাওয়া যায়। রামের চব্বিশ বছর পূর্ণ হওয়ার পর দশরথ রামের রাজ্যভিষেকের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেদিন পূনর্বসু নক্ষত্রযোগ, চৈত্র মাস। রামের জন্ম সময়ের মাস ও তিথির সঙ্গে মিল রয়েছে এই ঘটনার। পুষ্যা নক্ষত্রযোগে অভিষেক-ক্রিয়া সম্পন্ন করার জন্য বসিষ্ঠ প্রমুখ পুরোহিতগণকে তিনি নির্দেশ দিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তৎকালে একদিনের মধ্যে মহাসমারোহ পূর্ণ ঐ অনুষ্ঠান করা সম্ভব ছিল না। সুতরাং ‘পুষ্যা নক্ষত্রযোগ’ শব্দ ব্যবহার করে রহস্য সৃষ্টি করা হয়েছে।

    এই ঘোষণার কথা জেনে লক্ষ্মণ, সুমিত্রা ও সীতার সঙ্গে কৌশল্য জনার্দনের ধ্যান করেছিলেন। জনার্দন,—জন (লোক)—অর্দ (যাচ্ঞা করা) + অনটু কর্ম; জনগণ যাঁহাকে যাচ্ঞা করে। জনার্দন অর্থ বিষ্ণু। এই সূত্রে বসন্ত ঋতুর চৈত্র মাসের সূর্য। বরাহ মতে চৈত্র মাসের আদিত্যর নাম বিষ্ণু।

    অতঃপর দশরথ পুনরায় রামকে ডেকে জানিয়েছিলেন যে তার জন্ম নক্ষত্রে সূর্য, মঙ্গল ও রাহুর সমাবেশ হয়েছে, যা জাতক ও রাজ্যের পক্ষে বিশেষ ক্ষতিকর। ইক্ষ্বাকু বংশের কুলনক্ষত্র বিশাখা যার বিপরীতে কৃত্তিকা নক্ষত্রে পূর্ণিমায় একদা বিষুব হত। এই হিসাবে কৃত্তিকা নক্ষত্রে সূর্য মঙ্গল ও রাহুর সমাবেশ বিবেচনা করে বলা যায় তখন বৈশাখ মাস।

    উৎসবের আয়োজন চলছে যখন সেই সময় কৈকেয়ীর দাসী মন্থরা রামের ধাত্রীর কাছে রামের রাজ্যাভিষেকের সংবাদ পেয়ে কৈকেয়ীকে জানাল। কৈকেয়ী এই সুসংবাদে আনন্দিত হয়ে মন্থরাকে গলার হার উপহার দিয়েছিলেন। বিনিময়ে মন্থরা কৈকেয়ীকে কুমন্ত্রনা দিয়ে রামের চোদ্দ বৎসর বনবাস ও ভরতের রাজ্যলাভের ব্যবস্থা করল। অথচ রামের বনগমনের পরে ভরত ও শত্ৰুঘ্ন অযোধ্যায় প্রত্যাগত হলে মন্থরাকে তাদের হাতে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছিল।

    মন্থরার প্রচেষ্টায় মূলতঃ রামকথার বিস্তার লাভ ঘটেছে। অথচ ভরত রাজ্যলাভ করার পর সমগ্র রামায়ণে মন্থরার আর কোন উল্লেখ নাই। আদিকবি মন্থরাকে কুব্জা বলে উল্লেখ করেছেন; এমন কি বক্রা ও পরমপাপিকা (অশুভদৰ্শনা) বলতেও দ্বিধা করেননি। অথচ তিনিই মন্থরার যে রূপবর্ণনা করেছেন সেই অনুসারে একটি রূপসী নারী কল্পনায় ভেসে ওঠে।

    “পৃথিবীতে বিকলাঙ্গ অশুভদৰ্শন অনেক কুব্জা আছে, কিন্তু তুমি বায়ুভরে অবনত কমলিনীর ন্যায় অতি প্রিয়দর্শনা। মন্থরে! তোমার বদন বিমল চন্দ্রের ন্যায় আহ্লাদকর; তোমার বক্ষস্থল স্কন্ধ হইতে উন্নত হইয়া ক্ৰমশঃ অবনত হইয়াছে; তোমার স্তন-দুটী অতি স্থূল, তোমার উত্তম-নাভিবিশিষ্ট উদর লজ্জিতের ন্যায় সন্নত হইয়াছে, তোমার জঘন একে ত অতিবিস্তীর্ণ ও নির্দ্দোষ, তাহাতে মনোহর কাঞ্চীদামে বিভূষিত হইয়া আরও মনোহর হইয়াছে; তোমার জঙ্ঘা দুটী অতি প্রশংসনীয় এবং তোমার উভয় পদতলই সম্যক্ প্রশস্ত; আহা! তোমার কি শোভা। মন্থরে! তোমার জঙ্ঘা সম্যক্ আয়তা, এজন্য যখন তুমি ক্ষৌমবাস পরিধান করিয়া আমার অগ্রে অগ্রে গমন কর, তখন তোমার অতীব শোভা হয়।”(৩)

    এত সুন্দর সুগঠিত দেহসৌষ্ঠব যার সেই মন্থরাকে কুজা, বিকলাঙ্গ (বক্রা) ও অশুভদৰ্শন (পরমপাপিক) কিভাবে বলা যায়? পরবর্তী একটি শ্লোকে মন্থরা সম্পর্কে আদিকবি বলছেন, —

    হৃদয়ে তে নিবিষ্টান্তা ভূয়শ্চান্যাঃ সহস্রশঃ।
    তদেব স্থগু যদ্দীর্ঘং রথঘোণমিবায়তম্॥ ৪৬ (২.৯.8৬)

    এই শ্লোকের রথঘোণ অর্থাৎ রথনাভি (রথচক্ৰ মধ্যস্থ দারুপিণ্ডিকা) সদৃশ্য স্থগু অর্থাৎ মাংসপিণ্ড শব্দটির সূত্র ধরে আমরা কুব্জা শব্দের সমর্থন খুঁজেছি। মূলতঃ রথঘোণ শব্দটি প্রয়োগ করে এখানে স্থগু অর্থে মন্থরার যুগ্ম পয়োধরের প্রতি ইংগিত করা হয়েছে। হৃদয়ে যার সহস্ৰ মায়া, সেই প্রসঙ্গে পিঠের কুঁজের কথা উঠতেই পারে না। এই দৃষ্টিকোণ হতে মন্থরার ভূমিকা চিন্তা করতে হবে।

    মন্থরা,—মন্থর শব্দ + আপ্‌; মন্দগামিনী, ধীরা ইত্যাদি।

    মন্থর,—মন্থ্‌ (মন্থন করা ইত্যাদি) + অরন্‌ কর্তৃ; মন্দগামী, ধীর, পৃথু, বকু, বৃহৎ, নত ইত্যাদি।

    মন্থরাকে কুব্জা বলা হয়েছে। কুব্জ,–কু (অশুভ, কুটিল) উজ (ঋজুতা) যার; অর্থাৎ, যে অশুভঘটনপারদর্শী অথবা কুটিলতায় যে দৃঢ়।

    শনিগ্ৰহর অনেক নামের মধ্যে দুটি নাম হল মন্দ এবং পঙ্গু। প্রাচীন সাহিত্যে শনিগ্রহকে মন্থীন বলা হয়েছে।(৪)মন্থরার প্রতি আরোপিত বিশেষণগুলি শনিগ্রহর ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং রহস্য সৃষ্টির কারণে শনিগ্রহকে স্ত্রী-রূপে কল্পনা করে মন্থরা নামে অভিহিত করা হয়েছে।

    রাম কাহিনীতে মানবী মন্থরার যে ভূমিকাই থাক, বর্তমান বিশ্লেষণের ক্ষেত্রে চরিত্রটি শনিগ্ৰহর রূপক। রামের চব্বিশ বৎসর বয়স পূর্ণ হওয়ার কালে শনিগ্ৰহর অবস্থান ছিল কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে ১০৬°৪০’ (একশত ছয় অংশ চল্লিশ কলায়); এই সময় বক্ৰী থাকলে পুষ্যা নক্ষত্রে অবস্থান হবে।

    ‘রাম জন্ম কথা’ প্রকরণে প্রমাণ রেখেছি মিথুন রাশি পর্যন্ত কৌসল্যা (গ্রীষ্মঋতু) এবং কর্কট রাশি হতে চার রাশি পর্যন্ত কৈকেয়ী (বৰ্ষাঋতু)। রামায়ণের কালে দক্ষিণায়নাদি ছিল পুষ্যা নক্ষত্রর প্রথম পাদে।

    মন্থরা কৈলাস শিখর সদৃশ প্রাসাদশীর্ষে উঠে অপর প্রাসাদে অবস্থিত রামধারীর নিকট রামের রাজ্যাভিষেকের কথা জেনেছিল। কৈলাস মেরুর দক্ষিণ পার্শ্বে অবস্থিত। সুতরাং কৈলাস শিখর সদৃশ অর্থে দক্ষিণায়নাদির পূর্ব প্রান্তে পুষ্যা নক্ষত্রর পরে অশ্লেষা নক্ষত্র ধরা যায়।

    ধাত্রী অর্থ জননী। রাম সূর্যবংশীয় মেঘদেবতা। তাহলে তাকে আদিত্য হিসাবে গণ্য করা যায়। আদিত্যগণকে ধারণ করেছেন অদিতি, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র।

    ধাত্রী শব্দের অপর অর্থ গঙ্গা।  ধাত্রী ছিল পাণ্ডুর ক্ষৌম বসন পরিহিতা। এখানে গঙ্গা শব্দে ছায়াপথ, যেখানে মিথুন রাশি নিমজ্জ। এই সূত্রেও পুনর্বসু নক্ষত্রর ইংগিত গ্রহণ করা যায়।

    এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে অভিষেকের প্রস্তুতির নির্দেশ দিতে বসিষ্ঠ রামের পাণ্ডুরবর্ণ মেঘতুল্যনিবিড়-প্রভাশালী বাসভবনে গিয়েছিলেন। তিনি ব্রাহ্মণের আরোহণযোগ্য অশ্বযুক্ত উপযুক্ত রথে চেপে তৃতীয় কক্ষায় প্রবেশ করার পরে রামের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল।(৫)

    রথ সমেত বাসভবনের তৃতীয় ঘরে প্রবেশ করা অবশ্যই বাস্তবোচিত ঘটনা নয়। সুতরাং এই বিবরণে সূর্যর কক্ষপথের তৃতীয় ভাগ অর্থাৎ মিথুন রাশি ইংগিত করা হয়েছে মনে করি। এক্ষেত্রে সূর্যর অবস্থান পুনর্বসু নক্ষত্রর শেষপাদে ধরে নেওয়া যায়। তখন গ্রীষ্মঋতুর শেষ অধ্যায়; একারণে রামের বাসভবনের বিবরণে পাণ্ডুরবর্ণ মেঘতুল্যনিবিড়প্রভাশালী বিশেষণ ব্যবহার করা হয়েছে।

    মন্থ্রা প্রসঙ্গে শেষ পর্যায়ে শত্রুঘ্ন কর্তৃক লাঞ্ছনা। তারপর রামায়ণে মন্থরার আর কোন উল্লেখ নাই। এই ঘটনা শনিগ্ৰহর কর্কট রাশি ত্যাগ করাকে নির্দেশ করছে।

    পরিশেষে রামায়ণের আরেকটি বিবরণের প্রতিও দৃষ্টি আকর্ষণ করতে হয়।

    লক্ষ্মণ ও সীতাসহ রাম বনগমনের উদ্দেশ্যে অযোধ্যা ত্যাগ করলে সেদিন সূর্যাস্তের পর ত্রিশঙ্কু, মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই সমস্ত দারুণ গ্রহ চন্দ্রের নিকটে অবস্থিত ছিল।(৬)

    রামের জন্মকালে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে ছিল; সম্ভবতঃ কর্কট রাশির প্রথম পাদে। তাহলে রামের বয়স যখন চব্বিশ বৎসর কয়েক মাস তখনও বৃহস্পতির অবস্থান হবে কর্কট রাশিতে। সুতরাং অন্যান্য গ্রহগুলিও সেই সময় ঐ রাশিতে ছিল। বুধগ্রহ কখনও সূর্য হতে বেশী দূরে অবস্থান কবে না। সুতরাং সূর্যর কাছাকাছি থাকাই স্বাভাবিক। অতএব সময়কালটি কৃষ্ণ পক্ষ। এখানে ত্রিশঙ্কু শব্দটি রহস্যর সৃষ্টি করছে। পূর্বোক্ত বিশ্লেষণের ভিত্তিতে বলা যায় এই শব্দ দ্বারা শনিগ্ৰহ বুঝানে হয়েছে। শনিগ্ৰহর তিনটি বলয়ের তথ্যকে ভিত্তি করে ত্রিশঙ্কু নামকরণ হয়েছে।

    ত্রিশঙ্কুর প্রচলিত কাহিনী হল বিশ্বামিত্র নিজের তপস্যাফলে তাকে সশরীরে স্বগে পাঠালে ইন্দ্র বললেন, ত্রিশঙ্কু, ‘তুমি গুরুশাপহত, অতএব অবাকশিরা হইয়া ভূপতিত হও’। ত্রিশঙ্কুকে পতনোমুখ দেখে বিশ্বামিত্র ‘তিষ্ঠ তিষ্ঠ’ বলে তাকে অন্তরালে অবস্থিত করলেন।

    অবাকশির অর্থ অবনতমস্তক। নভোঃমণ্ডলে একমাত্র শনিগ্ৰহর অবস্থান দেখে মনে হয় যেন আনতমুখে নিজ কক্ষপথে বিচরণ করছে। সুতরাং ‘অবাকশিরাস্ত্রিশঙ্কু’ শব্দে শনিগ্ৰহর ইংগিত মানতে হয়।

    রাম-কথার ঘটনা কালে শনিগ্ৰহর বিভিন্ন অবস্থানকে ভিত্তি করে দুইটি রূপক কাহিনী ও একটি রূপক নামের অবতারণা করে কালনির্দেশ করা হয়েছে।

    ———————

    পাদটীকা

    (১) বাল্মীকি রামায়ণ : সুন্দরকাও ৩৮ এবং ৬৭ সর্গ।

    (২) ঐ : ৫.৩৮.৬৪; ৫.৪০.১০

    (৩) ঐ : ২.৯.৪০-৪৫

    (৪) “……… … … there is also a convention of taking Manthin to mean Saturn” —Sankar Balakrishna, Dikshit in “English Translation of

    Bharatiya Jyotish Sastra’, Part-I, Page-61. Published by the Manager of Publications, Civil lines, Delhi, 1969

    (৫) বাল্মীকি রামায়ণ : ২.৫.৪-৫

    (৬) ঐ : ২.৫১.১০

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশুনছ, কোথাও আছো কি কেউ?
    Next Article জিম করবেট অমনিবাস (অখণ্ড) – মহাশ্বেতা দেবী সম্পাদিত
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }