Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রুপোর খাঁচা – প্রচেত গুপ্ত

    প্রচেত গুপ্ত এক পাতা গল্প267 Mins Read0
    ⤶ ⤷

    ডানা

    এত মার খেয়েও বিরজুর মন খারাপ লাগছে না। বরং ভালই লাগছে।

    একটু আগে সে হাত থেকে একটা প্লেট ফেলেছে। নীল রঙের সস্তা প্লেট। মাটিতে পড়বার পর টুকরো টুকরো হয়ে সেই প্লেট দোকানময় ছড়িয়ে পড়েছে। শুধু প্লেট নয়, প্লেটে ছিল আলুরদম। সেই আলুরদমও পড়েছে। ভাঙা কাচে মাখামাখি হয়ে চারিদিকে ছিটকে গেছে আলু আর ঝোল। এই আলুরদম সাধারণ আলুরদম নয়, স্পেশাল আলুরদম। এমনি আলুরদমে থাকে চার পিস আলু। স্পেশাল আলুরদমে ছ’পিস। ওপরে ছড়ানো হয় গরমমশলা। পাশে একটা গোটা কাঁচালঙ্কা। খেয়াল রাখতে হয় সেই কাঁচালঙ্কার সাইজ যেন ছোট না হয়। অ্যালমুনিয়মের চামচ দিয়ে গরমমশলা সরিয়ে সরিয়ে স্পেশাল আলুরদম খেতে হয়। এক চামচ আলুরদম, এক কামড় লঙ্কা। আবার এক চামচ আলুরদম, এক কামড় লঙ্কা।

    তিন নম্বর টেবিলের মোটা লোকটা প্রথমে স্পেশাল আলুরদমের সঙ্গে দু’পিস পাউরুটির অর্ডার দিয়েছিল। অর্ডার আসবার ঠিক আগের মুহূর্তে হাঁক মেরে বলল, পাউরুটি লাগবে না। শুধু আলুরদমেই চলবে। এই দোকানে এটাই মজা। স্পেশাল আলুরদম এত চমৎকার খেতে হয় যে অনেকেই সঙ্গে অন্য কিছু খেয়ে মুখ নষ্ট করতে চায় না। খিদে পেলেও নয়।

    মাঝপথ পর্যন্ত চলে এসেছিল বিরজু। আবার পাউরুটি ফেরত দিতে গেল। ফেরত দিয়ে তিন নম্বরের টেবিলের সামনে এসে এই কাণ্ড। হাত ফসকে প্লেট মেঝেতে। প্লেট তো গেলই, সঙ্গে গেল আলুরদম। এমনি আলুরদমের দাম দেড় টাকা। স্পেশালের দাম চার টাকা। এর সঙ্গে আছে প্লেটের দাম। সব মিলিয়ে বড় ক্ষতি।

    এরপর রামপ্রসাদ দোকান-ভরতি খদ্দেরদের সামনে বিরজুকে কিল, চড় মারতে মারতে বের করে দেবে এতে আশ্চর্যের কী আছে? কিছুই নেই। সে এই দোকানের মালিক। ক্ষতি তো তার। তবে অন্য সময় হলে দোকানের বাইরে দাঁড়িয়ে বিরজু চুপিচুপি কাঁদত, কান্না শেষ হলে ফের ঢুকত দোকানে। মালিক রামপ্রসাদ বিরজুকে মারতে খুবই পছন্দ করে, কিন্তু কান্নাকাটি একেবারে পছন্দ করে না। চোখে জল দেখলে তার মাথায় আরও রাগ চড়ে যায়। আরও মারে। সুতরাং ভাল করে চোখের জল মুছে নিতে হয় বিরজুকে। ফের কাজ শুরু করতে হয়।

    আজ কিন্তু বিরজু কাঁদেনি।

    কাঁদেনি দুটো কারণে। এক নম্বর কারণ হল, এখন তার বয়স দশ বছর। কষ্ট হলেও দশ বছরের ছেলেদের দুমদাম কাঁদতে নেই। দু’নম্বর কারণ, আজ সে অন্যমনস্ক। এত অন্যমনস্ক যে সকাল থেকেই দোকানের কোনও কাজে মন দিতে পারছিল না। উনুন ধরানো, চায়ের কাপ সাজানো, বাসন ধোয়া, সবকিছুতেই ছোটখাটো ভুল করে বসছিল। প্লেট ভেঙে বড় ভুল করল এবং কাজ থেকে রেহাই পেল।

    রামপ্রসাদ মারধর করে বের করে দেওয়ায় আরও ভাল হয়েছে। আজ আর সে দোকানে ফিরবে না। এখানে কাজের নিয়ম হল, রাত এগারোটা পর্যন্ত কাজ না-করলে রাতের খাওয়া বন্ধ। এটা কোনও ব্যাপার নয়। রাতে না-খাওয়ার অভ্যেস বিরজুর অনেক ছোটবেলা থেকেই আছে। সুতরাং আসল কাজের জন্য অনেকটা সময় পাওয়া গেল। আসল কাজের জন্য এই সময়টা বিরজুর খুবই দরকার ছিল। হাতে মোটে বেশি সময় নেই।

    অন্ধকারে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দোকানের পেছনে চলে এল বিরজু। একফালি একটা গুদাম ঘরের মতো। ছেঁড়া চট দিয়ে দরজা। চট সরিয়ে ঢুকলে ভাঙা টেবিল, ফেলে দেওয়া মাটির উনুন আর কয়লা। এটাই বিরজুর বেডরুম। একপাশে মাদুর গোটানো। মাথার কাছে দড়িতে জামা, প্যান্ট, গামছা। রামপ্রসাদ দোকানে শোয়, বিরজু এখানে। জায়গা কম বলে গুটিসুটি মেরে শুতে হয়। বিরজুর এই গুদাম বেডরুমে আলোর কোনও ব্যবস্থা নেই। এতে অবশ্য কোনও অসুবিধে নেই। রাস্তার আলো এই পর্যন্ত চলে আসে। রাত যত বাড়ে ঢ্যাঙা ঢ্যাঙা ল্যাম্পপোস্টগুলো বিরজুর ঘরে আলো দেওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়ে। কে জানে, ওরা হয়তো ভাবে অন্ধকারে বিরজু ভূতের ভয় পাবে। বিরজু মনে মনে হাসে। আচ্ছা, বোকা তো। কতদিন হয়ে গেল সে একা একা শুচ্ছে। সে কখনও ভয় পায়নি। আর পাবেই বা কেন? যেসব ছোটদের সঙ্গে শোওয়ার মতো কোনও বড় থাকে না, ভূতেরা তাদের কখনও ভয় দেখায় না।

    ঘরে ঢুকে চট খানিকটা সরিয়ে দিল বিরজু। আজ যেন আলো একটু বেশি! ভাঙা উনুনের আড়ালে লুকিয়ে রাখা জিনিসদুটো বের করল। দেখতে অনেকটা ধনুকের মতো। বিরজু খেলার জন্য তির ধনুক বানাচ্ছে নাকি? না, তা তো নয়! ধনুক হলে তো মাঝখানটা ফাঁকা থাকত। এই দুটো তো সেরকম নয়! তা ছাড়া ছোটদের খেলার ধনুকের তুলনায় কিছুটা যেন বড়। দুটো কঞ্চি বেঁকিয়ে দড়ি দিয়ে আটকানো হয়েছে শক্ত করে। কঞ্চি আর দড়ির মাঝখান খবরের কাগজ সাঁটা। বিরজু আলাদা আলাদা করে কঞ্চিদুটো টেনে দেখল। না, শক্তই আছে। চট করে ভেঙে যাবে না।

    বিরজু নিচু হল। নিচু হওয়ার সময় বুঝতে পারল, বাবার কিলগুলো খুব খারাপ ছিল না। ডানদিকের কাঁধটা টনটনিয়ে উঠছে। তা উঠুক। ওদিকে মন দেওয়ার সময় নেই। এখনও অনেক কাজ। কয়লা ভাঙার হাতুড়ি, ঘুঁটে রাখার ঝুড়ির খাঁজখোঁজ থেকে হাতড়ে টেনে বিরজু বের করে আনল দড়ি, আঠা, খবরের কাগজ। সবশেষে নিজের ছেঁড়া হাফপ্যান্টের পকেট থেকে বের করা হল ‘আসল জিনিস।’ এই ‘আসল জিনিস’ বের করবার সময় বিরজুর মুখে বিজয়ীর হাসি।

    অনেকগুলো রাংতার টুকরো। গত তিন দিন ধরে সিগারেট প্যাকেট কুড়িয়ে এই রাংতা জোগাড় করেছে বিরজু। রুপোলি আর সোনালি।

    বিরজু একটুও দেরি না করে ঝটপট কাজে বসে গেল। রাংতাগুলোকে গোল করে ছিঁড়তে লাগল আর আঠা দিয়ে সাঁটতে লাগল কঞ্চির সঙ্গে লাগানো খবরের কাগজের ওপর। সবকটা রাংতা যে গোল হল তা নয়। অনেকগুলোই ছেঁড়া হয়েছে তেরা বেঁকা। তবু ভারী সুন্দর দেখাচ্ছে। রাংতার চাকতি লাগানো শেষ হলে বিরজু খানিকটা লাল, নীল আর সবুজ রঙের সুতো পেঁচিয়ে দিল কঞ্চিদুটোর গায়ে।

    সাজগোজ শেষ হতে অনেকটা সময় চলে গেল। রাত কত এখন? ভোর হতে কত দেরি? প্যান্টে আঠার হাত মুছে উঠে দাঁড়াল বিরজু। মুখ-ভরা হাসি। চটের পরদা সরিয়ে মাথাটা বের করল। ভাল করে দেখে নিল দু’পাশ। না, কেউ কোথাও নেই। চারপাশ অন্ধকার। দূরে দূরে টিমটিম করছে আলো। বিরজু তৈরি হল। অনেকটা দড়ি গুটিয়ে। এবার যেতে হবে। কিন্তু জিনিসদুটো নিয়ে যাবে কীভাবে? ঢাকা দিয়ে না নিলে কেউ দেখে ফেলতে পারে। খেলার মাঠ খুব দূরে নয়। মিনিট দশেকের হাঁটা। দৌড়ে গেলে আরও কম। তবু সাবধান হওয়াই ভাল। ঘরের এক কোণে একটা জং-ধরা ট্রাঙ্ক আছে। বিরজু সেটা খুলল। পুরনো কাপড়ে বোঝাই। সেখান থেকে হাতড়ে হাতড়ে মায়ের একটা শাড়ি বের করল বিরজু। খুব চেনা গন্ধ। বিরজু প্রাণ ভরে সেই গন্ধ বুকে টেনে নিল। কতদিন আগে মা মারা গেছে এখন আর মনে নেই বিরজুর। তবে মায়ের গায়ের গন্ধ মনে আছে।

    মলিন, শতছিন্ন সেই শাড়ি দিয়ে জিনিসদুটো ঢেকে বিরজু পা টিপে বেরিয়ে এল ঘর ছেড়ে।

    নির্জন পথ পেরিয়ে মাঠে যখন পৌঁছোল বিরজু তখন পূব দিকে আবছা আলো ফুটছে। ভোর হল বলে।

    এবারই আসল কাজ।

    বিরজু দড়ি দিয়ে তার দুটো কাঁধের সঙ্গে শক্ত করে জিনিসদুটো বেঁধে ফেলল। বাঁধা শেষ হতেই আকাশের কোনা থেকে উঁকি মারল আলো। ভোরের প্রথম আলো। সেই আলোয় ঝলমল করে উঠল সোনালি, রুপোলি রাংতা। লাল, নীল সুতো!

    আরে, এ যে দুটো ডানা! রঙিন দুটো ডানা!

    সেই ডানা কাঁধে বিরজু ছুটতে শুরু করল। প্রথমে আস্তে। তারপর জোরে, আরও জোরে, আরও আরও জোরে। এরোপ্লেন যেভাবে আকাশে ওড়বার আগে ছোটে সেইভাবে।

    নির্জন সবুজ মাঠ, ভোরের আলো, ঘাসের ওপর আলগোছে পড়ে থাকা শিশিরকণা বিরজুর দিকে হাত নাড়তে লাগল আর ফিসফিস করে বলে উঠল— ওড়ো, উড়ে যাও, তোমায় উড়তে হবে বিরজু…।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমাটির দেওয়াল – প্রচেত গুপ্ত
    Next Article ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    Related Articles

    প্রচেত গুপ্ত

    দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নুড়ি পাথরের দিনগুলি – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    প্রচেত গুপ্ত

    নিষাদ – প্রচেত গুপ্ত

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }