Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপকথার রাজারানি

    উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প10 Mins Read0

    রূপকথার রাজারানি

    এক দেশে এক রাজা ছিল, তার একটা চোখ পাথরের।

    সেই রাজার তিন রানি, একজন জাদুবিদ্যা জানে, একজন সারাদিন ঘুমোয় আর সারারাত জাগে, সবচেয়ে ছোট রানির একটাও দাঁত নেই। জন্ম থেকেই তার দাঁত ওঠেনি, তাই সে চোখ দিয়ে হাসে।

    যে রানি জাদু জানে, তার নাম আশ্চর্যময়ী।

    আর নিশাচরী রানির নাম চাঁদনি।

    ছোটরানির নাম ফুটফুটি, এটাই তার ভালো নাম আর ডাক নাম।

    রাজার নাম রাজচন্দ্র, তাই শুধু রাজা বললেই চলে। এই রাজাটি খুব চিনেবাদাম ভালোবাসে। তাই তার রাজ পোশাকের দু-পকেট ভরতি চিনেবাদাম থাকে সবসময়।

    আশ্চর্যময়ী ইচ্ছেমতন ঝড়-বৃষ্টি ডেকে আনতে পারে। প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে এক-এক সন্ধেবেলা সে আকাশের দিকে দু-হাত তুলে বলে, আয়-আয়। একটু পরেই শোঁ-শোঁ শব্দ শুরু হয়।

    রাজার বড় দুঃখ, তার কোনও দুঃখবোধ নেই।

    দুঃখ কাকে বলে, তা সে জানেই না। কোনওদিন তার এক ফোঁটাও চোখের জল পড়েনি।

    একটা চোখ না থাকলেও কি মানুষ কাঁদে না? জন্মান্ধরাও তো কাঁদে। এই রাজা কাঁদতে শিখলই না!

    নিশাচরী মেজরানি রাত্তিরবেলা স্নান করতে ভালোবাসে।

    রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান। তার পাশেই একটা ছোট নদী। নদীটি ছোট হলেও সারা বছরই ছলছল করে জলস্রোত।

    রাত্তিরবেলা স্নান করলে আব্রু লাগে না। মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোটো নদীটিতে নেমে চাঁদনি মনের আনন্দে সাঁতার কাটে।

    আসল রাজ্য শাসন করে মন্ত্রী, সেনাপতি আর কোটাল। রাজা শুধু চিনেবাদাম খায় আর গল্প শোনে। দুঃখের গল্প। রোজই একজন দুজন লেখক-কবিকে ডেকে আনা হয়, তারা প্রাণপণে দুঃখের কাহিনি বানায়, রাজাকে কাঁদাতে পারলেই তো মিলবে প্রচুর পারিতোষিক। এখনও পর্যন্ত কেউই সক্ষম হয়নি।

    রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই? আছে কয়েকজন, কিন্তু তারা এলেবেলে। তারা গায়ে ফুঁ-দিয়ে বেড়ায়।

    বিকেলবেলা যখন কবি-লেখকরা গল্প-গাথা শোনাতে আসে, তখন আশ্চর্যময়ীকে ধারেকাছে দেখা যায় না। চাঁদনি তখন ঘুমোয়। শুধু ফুটফুটি মাঝে মাঝে এসে রাজার পাশে বসে।

    ফুটফুটির বয়েস মাত্র তেইশ। এই বয়েসের মেয়ে সম্পূর্ণ ফোকলা, এরকম কেউ কখনও দেখেনি। তার হাসি-বিচ্ছুরিত চোখ দুটির জন্য তার মুখে একটা সুন্দর আভা ফুটে ওঠে, তাই তাকে বিয়ে করার জন্য অনেক হোমরাচোমরা রাজা, মহারাজা, শ্ৰেষ্ঠী, যোদ্ধারা উঠে পড়ে লেগেছিল। রাজা রাজচন্দ্র অনেক টাকা-পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছেন।

    কেউ একজন প্রস্তাব দিয়েছিল, ছোটরানিকে নকল দাঁত পরিয়ে দিলেই তো হয়। আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে।

    তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে।

    ফুটফুটিকে সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার। অতি কাঁচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায়। টপ-টপ করে জল ঝরতে থাকে, তারপর সে। ফুপিয়ে ওঠে।

    তা দেখে রাজার হাসি পায়।

    এ-রাজা গান-বাজনা বিশেষ পছন্দ করে না। নর্তকী-বাঈজি নিয়ে রাত্রি যাপনের শখ নেই। তার সবচেয়ে বেশি ভালো লাগে চিনেবাদামের খোসা ভাঙার শব্দ। মুচুর-মুচ। মুচুর-মুচ।

    তবু এ-প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে-লুকিয়ে বাঁশি বাজায়। যখন-তখন বেজে ওঠে বাঁশি। বাঁশির শব্দ গোপন রাখা যায় না। তবে যে বাজায়, সে থাকে লুকিয়ে।

    ফুটফুটির কান্না শুরু হলে আর থামতেই চায় না। তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহূত কবিটির দিকে। সে যে কাজের জন্য এসেছিল, তার উলটো ফল ফলেছে।

    কবিটি ভয়ে পালায়। রাজা মুঠো মুঠো চিনেবাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে, রাগ কমতে শুরু করলে হাসে আপন মনে।

    আশ্চর্যময়ী একদিন জিগ্যেস করেছিল, হ্যাঁ রে ফুটফুটি, তুই ওইসব পচা-পচা গল্প শুনে কাঁদিস কেন রে? সবই তো একঘেয়ে। আমি দু-একবার শুনে ফেলেছি। গল্পগুলোতে থাকে শুধু কারা খেতে পায় না, খিদের জ্বালায় মরে কিংবা বন্যায় বাড়িঘর ডুবে যায়। আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ, নামগুলো খালি বদলে দেয়। অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কী আছে!

    ফুটফুটি চোখের পাতা বিস্ফারিত করে বলে, ওমা, আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কোন দুঃখে? যেই ওসব গল্প শুনি, অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায়।

    আশ্চর্যময়ীর আরও আশ্চর্য হয়ে বলে, তোর আবার কীসের দুঃখ রে?

    ফুটফুটি বলে, আছে গো দিদি! কত দুঃখ। মেয়েমানুষের কি দুঃখের শেষ আছে?

    আশ্চর্যময়ী গালে হাত দিয়ে বলে, শোনো মেয়ের কথা! আমরা কি মেয়েমানুষ নাকি? আমরা তো রানি। আমাদের কি রান্নাঘরে গা-পোড়াতে হয়, না ব্যাটাছেলের জামা-কাপড় কাচতে হয়? আমাদের কি পায়ে কাঁটা ফোটে? আমাদের কি পরপুরুষরা টানাটানি করে?

    ফুটফুটি জিগ্যেস করে, দিদি গো, তোমার কোনও দুঃখ নেই? সারা জীবনে একটাও?

    আশ্চর্যময়ী একটু চিন্তা করে বলে, একটা না হোক আধখানা আছে। সে কথা আমি কারওকে বলি না, সেজন্য আমার কান্নাও পায় না।

    চাঁদনির দুঃখ আছে কি না, তা ঠিক জানা যায় না। সে প্রায় কথাই বলে না কারও সঙ্গে। কথা বলবে কখন, সারাদিন তো সে ঘুমিয়েই থাকে। আর যখন সে জাগ্রত, তখন অন্যেরা ঘুমন্ত।

    রাত্রির তৃতীয় প্রহর পার হলে, যখন রোগী, ভোগী, এমনকী চোরেরাও ঘুমিয়ে পড়ে, তখন চাঁদনি প্রাসাদের আনাচেকানাচে ঘুরে বেড়ায়। খানিক আগে নদীতে সাঁতার কেটে এসেছে বলে তার শরীরটা চনমনে হয়ে আছে, অঙ্গে বেশি পোশাকের বালাই নেই, শুধু ঝুমঝুম করে বাজে তার। পায়ের নূপুর।

    এক-একদিন দেখা হয় একটা ভূতের সঙ্গে। ভূতটাকে প্রায় পোষা ভূত বলা যায়। সে দাঁড়িয়ে। থাকে সিঁড়ির নীচে, ঝাপসা-ঝাপসা চেহারা। চাঁদনি তাকে মোটেই ভয় পায় না।

    চাঁদনি তাকে জিগ্যেস করে, আজ কেমন আছিস রে ভুতু?

    ভূতটি আর্তস্বরে বলে ওঠে, আমাকে শরীর দাও, শরীর দাও।

    চাঁদনি বলে, সে আমি কী করে দেব? তুই কেন মরতে গিয়েছিলি? মরার পর কি শরীর থাকে?

    ভূতটি বলল, কেউ যদি খুব করে চায়, তা হলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি। তুমি কি একটিবারও আমাকে চাইবে না?

    চাঁদনি বলে, তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি?

    ভূতটি বলল, ধ্যাত, কী যে বল? ভূতেরা কখনও জলে নামে নাকি? কোনও গল্পে শুনেছ?

    চাঁদনি বলল, তা হলে থাক তুই ভূত হয়ে। আজ পর্যন্ত আমি একজনও সাঁতারের সঙ্গী পেলাম না।

    প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময়ী। ঝড়ের বেগ বাড়ছে ক্রমশ। এখনও বৃষ্টির দেখা নেই, কালো আকাশ চিরে ঝলসাচ্ছে লকলকে বিদ্যুৎ। ভেঙে পড়ছে গাছের ডাল। পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা। গাছের শুকনো পাতার মতন মাটিতে ঝরে পড়ছে মৃত পাখি।

    আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয়, পতাকার মতন উড়ছে তার শাড়ির আঁচল। আবেশে চোখ বুজে যাচ্ছে তার, সারা শরীরে যেন রভসের সুখ।

    একটু পরে রাজা উঠে এল ছাদে।

    বড়রানির কাঁধে হাত রেখে বলল, আশ্চর্য, তুমি এই ঝড় ঢেকে এনেছ?

    রানি উত্তর দিল না।

    রাজা বলল, এবার থামাও। শুনলাম নাকি প্রজাদের বাড়িঘর, ভেঙে পড়ছে।

    ঝড়কে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী, কিন্তু থামাবার ক্ষমতা তার নেই। এখানে তার জাদুবিদ্যা নিস্ফল।

    কথার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ীর চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। আশ্চর্যময়ী সঙ্গে-সঙ্গে চেতনাহীন।

    তারপরই কমতে লাগল ঝড়।

    আকাশের দিকে তাকিয়ে রাজা বলল, বাঃ, তা হলে আমিও একটা জাদু শিখলাম!

    নিত্য নতুন কবি ও কথাকার খুঁজে বার করাই দুরূহ হয়ে উঠেছে। সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাঁদাতে। আর নতুন লেখক পাওয়া যাবে কোথায়?

    মন্ত্রীমশাই হয়রান। সেনাপতিও কোটালকে অলিতে-গলিতে খোঁজাখুঁজি করতে পাঠায়।

    ভীমরাও নামে একজন বিদ্রোহী প্রজাদের খেপিয়ে বেড়াচ্ছে, তাকে ধরা যাচ্ছে না কিছুতেই। মাঝে-মাঝেই একজন দুজন এরকম মাথাচাড়া দিয়ে ওঠে, তারপর তাদের ছিন্ন মুণ্ড ধুলোয় গড়ায়। এই ভীমরাও অনেকদিন পালিয়ে বেড়াচ্ছে, তাকে নিয়েও মন্ত্রীমশাই ব্যতিব্যস্ত হয়ে আছে। অবশ্য ধরা সে পড়বেই, শুধু কয়েকটা দিনের অপেক্ষা।

    একদিন এক রাজপুত্র এক শ্রমিক পল্লিতে গিয়ে…। থাক, রাজপুত্রদের কথা থাক। এক গল্পে বেশি চরিত্র থাকলে মুশকিল হয়।

    সন্ধে হয়-হয়, হঠাৎ বাঁশির শব্দ শুনে রাজা উৎকর্ণ হয়ে উঠল। কে বাঁশি বাজায়? সেপাই, শান্ত্রী, প্রহরী-দ্বারপাল কেউ জানে না। বাইরের কেউ লুকিয়ে আছে রাজপ্রাসাদে? যদি বদ মতলবে কেউ লুকিয়ে থাকতে চায়, তা হলে বাঁশি বাজিয়ে জানান দেবে কেন?

    রাজার মনে খটকা লেগে থাকে। চিনেবাদাম খেতে থাকে মুঠো-মুঠো।

    ফুটফুটির ঘরের সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা। এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায়। ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা ময়না।

    ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক মনের কথা হয়। ময়নাটা মানুষের মতন কথা বলতে পারে না, ফুটফুটিই পাখিদের ভাষা জানে। ফুটফুটির ঘরের দিকে যেতে যেতে রাজা অনেক সময় শোনেন সেই পাখি আর তাঁর ছোটো রানির বাক্যালাপ, কিছুই বুঝতে পারেন না।

    রাজা যে সব সময় প্রাসাদেই বসে থাকেন, তা নয়। মাঝে-মাঝে তিনি নগর পরিভ্রমণে যান । ছদ্মবেশে। কোনওদিন ফকির-দরবেশ সাজেন, কোনওদিন স্ত্রীলোক। নগর ছাড়িয়ে পল্লীগ্রামেও চলে যান, শুনতে পান মানুষের ঝগড়াঝাঁটি, কান্নাকাটি। এ সবও যেন পাখির ভাষার মতন, কিছুই তাঁর বোধগম্য হয় না।

    একদিন একজন নবীন কবিকে ধরে আনা হল, তার নাম সুজয়। এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল, সে আসতে চায়নি।

    কবিটি বলল, মহারাজ, আপনাকে কাঁদাবার মতন কোনও গল্প-কবিতা আমার জানা নেই। তাই আমি এতদিন আসিনি। তবে, আমি একজনের জীবনী লিখছি, সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছে আছে।

    রাজা জিগ্যেস করল, কার জীবনী?

    সুজয় বলল, আপনার।

    রাজা ভুরু কুঁচকে, চিবুকে হাত ঘষতে-ঘষতে বলল, আমার? তুমি আমার জীবনের কতটুকু জানো? কবি বলল, আপনার জন্মকাহিনি কিংবা বাল্যজীবন সম্পর্কে কিছুই জানি না বটে, কিন্তু আমি লিখছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে।

    আমার পরজন্ম নিয়ে?

    না, না, এই জন্মই। অদূর ভবিষ্যতের সব কথা। ধরুন, শুরু হয়েছে এ-বছর থেকেই। এখনও অবশ্য পুরোটা শেষ হয়নি।

    যতখানি লিখেছ তাই-ই শোনাও।

    কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করল সেই আখ্যান কাব্য।

    সব শুনে রাজা গম্ভীরভাবে জিগ্যেস করল, এ সবই আজগুবি কাহিনি।

    কবি বলল, না মহারাজ, সত্য ঘটনা অবলম্বনে।

    রাজা বলল, যা এখনও ঘটেনি, তা সত্য হবে কি না, তুমি জানলে কী করে?

    কবি বলল, রামের জন্ম না হতেই রামায়ণ লেখা হয়নি? সব ঠিক-ঠিক মিলেছিল কি না? কবিরা এরকম পারে।

    রাজা বলল, আচ্ছা, পরবর্তী সাতটা দিন দেখা যাক!

    সেই যে একদিন ছাদে উঠে রাজা আশ্চর্যময়ীর কেশাকর্ষণ করে ঝড় থামিয়েছিল, তারপর থেকে আর একবারও ঝড় আসেনি। বৃষ্টিময় মেঘও আসেনি। খর তপ্ত হচ্ছে বাতাস।

    এর মধ্যে আশ্চর্যময়ীর সঙ্গেও রাজার কোনও কথা হয়নি।

    এক দাসীর মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ীর ঘরে। সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাজ্জব।

    সারা ঘর ভরতি চুল ছড়ানো। কালো মেঘের মতন পিঠ-কোমর ছড়ানো চুল ছিল আশ্চর্যময়ীর। প্রায় সব উঠে গেছে। শেষ কয়েকগাছি চুল টেনে-টেনে তুলছে আশ্চর্যময়ী।

    রাজা শুধু বলল, এ কী?

    আশ্চর্যময়ী মুখ ফেরাল। তার নাকের নীচে গোঁফ গজিয়েছে, গালে নবীন তৃণের মতন দাড়ি। দৃষ্টিতে লাল রঙের আভা।

    রাজার বুক কেঁপে উঠল।

    সেই কবিটি লিখেছিল না, রাজার একরানি হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে?

    রানি যদি পুরুষ হয়ে যায়, সে কি হবে রাজার প্রতিদ্বন্দ্বী?

    দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীদের হুকুম দিল, এ-ঘরের দরজা বন্ধ করে রাখ। আর কোনওদিন খুলবে না।

    একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটফুটির ঘরের দিকে।

    পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি। তার দু-চোখে ঝিলমিল করছে হাসি।

    রাজা জিগ্যেস করল, কেমন আছিস রে ফুটফুটি?

    ফুটফুটি দুদিকে দুটি হাত ছড়িয়ে দিল। তারপর কথা বলল পাখির ভাষায়।

    এরপর দুদিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলাবার চেষ্টা করে গেল। কোনও লাভ নেই। ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে।

    রাজার মনে পড়ল, পাখিদের দাঁত থাকে না। ফুটফুটি আস্তে-আস্তে পাখি হয়ে যাবে?

    দুপুরবেলা হা-হা করছে বাতাস। প্রাসাদটা যেন বড় বেশি নির্জন। লোকজন সব গেল কোথায়? একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল, শিগগির মন্ত্রীকে ডেকে আন।

    রাজা এল চাঁদনির ঘরে। পালঙ্কে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে চাঁদনি।

    রাজার তার শরীর ধরে নাড়াচাড়া করে বলতে লাগল, ওঠ, ওঠ, কেন, কেন তুই প্রত্যেকদিন সারাদিন ঘুমোবি? কেনই বা তা আমি সহ্য করব?

    চাঁদনি উঠে বসল। চোখ যেন খুলতেই পারছেনা।

    আবার রাজার বকুনি শুনে সে চোখ মেলল অতি কষ্টে। তার চোখের রং সাদা।

    কাতরভাবে চাঁদনি বলল, মহারাজ, আমি দিনেরবেলা দেখতে পাই না। সূর্যের আলো আমার সহ্য হয় না। আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছে করুন। মাঝরাত্তিরে আমাকে জন্ম দিয়ে আমার মা মরে গেছে। তাই আমি শুধু রাত্রি চিনি।

    সবই তো মিলে যাচ্ছে। যত নষ্টের গোড়া ওই কবিটা।

    ওর লেখা থামিয়ে দিতে পারলে বাকি অংশটা মিলবে না। এর মধ্যে আরও অনেকটা লিখে ফেলেছে নাকি?

    রাজা চিল্কার করে উঠল, ওরে, কে কোথায় আছিস। শিগগির ওই সুজয় নামের কবিটাকে ধরে নিয়ে আয়।

    কেউ উত্তর দিল না। এর মধ্যে বেজে উঠল সেই লক্ষ্মীছাড়া বাঁশিটা।

    রাজা নিজে ছোটাছুটি করে খুঁজতে লাগল সেই বংশীবাদককে। না পেয়ে, ক্লান্ত, অবসন্ন হয়ে শুয়ে পড়ল এক সময়।

    রাজাদের সম্পূর্ণ অসহায় দেখায়, যখন তারা নিঃসঙ্গ।

    মধ্যরাতে ঘুম ভেঙে উঠে রাজা দেখল, কোথাও কেউ নেই। ডাকাডাকি করেও সাড়া পাওয়া গেল না কারও।

    কবির লেখা এই অংশটা রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি। তাও সত্যি হল? তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাও-এর হাতে? মন্ত্রী নিরুদ্দেশ? আর সবাই পালিয়েছে ভয়ে?

    রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল, কী যেন চটচট করছে। রক্ত নাকি? না, জল। তিনি জিভ দিয়ে একটু চেটে দেখলেন। এর নাম কান্না?

    তারপর রাজা বুঝতে পারল, কান্না বেরুচ্ছে তার পাথরের চোখ দিয়ে। অন্য চোখটা শুকনো।

    সেই কবি নিজের কথা কিছু বলেনি। সে কোথায়?

    সে নদীতে সাঁতার কাটছে চাঁদনির সঙ্গে। চাঁদনি এত দিন পর পেয়েছে তার সঁOাতারের একজন সঙ্গী। দুজনে সাঁতারে-সাঁতরে চলে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে, তারপর সমুদ্রের দিকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরূপকথা নয়!
    Next Article রেলের কামরার গল্প

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    নগ্ন নির্জন – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    উপন্যাস বুদ্ধদেব গুহ

    কোয়েলের কাছে – বুদ্ধদেব গুহ

    May 23, 2025
    উপন্যাস সত্যজিৎ রায়

    রবার্টসনের রুবি – সত্যজিৎ রায়

    April 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }