Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপমঞ্জরী – ১ম খণ্ড – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প751 Mins Read0
    ⤶ ⤷

    সোঞাই – ১২

    ১২

    দিনকতক পরের কথা। সূর্য এখন তুলারাশিতে। পিতৃপক্ষ চলছে। দামোদর এখন কানায়- কানায় ভরা। তার ভরাভাদ্রের জলস্ফীতি অবদমিত। মাঠে-ঘাটে থকথকে কাদা এখনো শুকিয়ে ওঠেনি, তবে প্রখর মেঘভাঙা রৌদ্রে তা ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে যাচ্ছে পলিমাটির আস্তরণে। দামোদরের বার্ষিক দান। আকাশে মানসযাত্রী হংস বলাকার মতো সাদা মেঘের সম্ভার; তার সঙ্গে পাল্লা দিয়ে দামোদরের পাড় ঘেঁষে কাশফুলের দিগন্ত ছোঁয়ার আকুলতা। সকালবেলায় শিউলীতলায় শিশিরবিন্দুর উপর হলুদ-সাদার নক্‌শা।

    আজকাল আরও প্রত্যুষে নিদ্রাভঙ্গ হয় ওঁর। স্নানান্তে তর্পণে কিছুটা সময় যায়। পিতৃপুরুষকে জল দিয়ে রোগী দেখতে বের হন। সেদিনও গ্রামান্তরে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সূর্যোদয় মুহূর্ত। হঠাৎ কাত্যায়নী এঘরে এসে বললে, একবার বাইরে এস দাদা। ভিন্‌গা থেকে একটা গো-গাড়িতে করে কারা যেন এসেছেন। মনে হয়, ঘরানা-ঘরের রোগী। মহিলাই হবেন। ঘেরাটোপ পর্দা। সঙ্গে পাইক-বরকন্দাজ।

    রূপেন্দ্র বাইরে এসে দেখেন, অদূরে একটি গো-শকট অপেক্ষা করছে। টাপর তোলা, পর্দা ঘেরা। বোধ করি পর্দানসীন কোন মহিলা। মুসলমান হওয়াই সম্ভব—পর্দার নিশ্ছিদ্রতা সে রকমই ইঙ্গিত করছে। তবে সৌখিন লোকের গো-যান। বলদের শিং রঙ করা, গলায় কড়ির মালা, ঝকঝকে পিতলের ঘণ্টা। একজন অশ্বারোহীও রয়েছে তার কাছাকাছি। আরও দুজন বরকন্দাজ। ওঁকে বার হয়ে আসতে দেখে অশ্বারোহী অবতরণ করল। বলিষ্ঠগঠন সৈনিকশ্রেণীর লোক। তার সাজ-পোশাক হিন্দুর। খাটো কুর্তা, কোমরবন্ধে তরবারি, কিন্তু কপালে চন্দন-তিলক। লোকটা ওঁকে সাষ্টাঙ্গে প্রণাম করে নিবেদন করে, প্রাতঃপ্রণাম কবিরাজ মশাই। আমরা আসছি রূপনগর থেকে—মোহান্ত মহারাজের গড় থেকে।

    —কোন, মোহান্ত মহারাজ?

    —রূপনগরে তো একজনই মোহন্ত মহারাজ আছেন, প্রভু—প্রভুপাদ শ্রীমন্ মহারাজ প্রেমদাস গোঁসাইজীর পাট থেকে।

    নামটা সুপরিচিত। প্রেমদাস গোস্বামী গোটা রাঢ়খণ্ডে সুপরিচিত। রূপনগরের স্বনামধন্য সিদ্ধপুরুষ। অসীম তাঁর ক্ষমতা—ইহলোক পরলোকে। বাসিদ্ধ বৈষ্ণব সাধক। তাঁর পাট দামোদরের উত্তরে, বস্তুত অজয়ের তীরে। কেন্দুবিশ্বের কাছাকাছি। রূপনগর বর্ধিষ্ণু গ্রাম। বৈষ্ণব সম্প্রদায়ের। আউল, বাউল, নেড়ানেড়ি প্রভৃতি। অন্যান্য ধর্মাবলম্বীও আছে, তবে মুসলমান নেই। গ্রামটি বর্ধমান রাজসরকারের এক্তিয়ারভুক্ত ভূখণ্ডে নয়। সুবাদার হাতেম আলির রাজ্যে। প্রেমদাস গোঁসাই ও অঞ্চলের শুধু ধর্মীয় নেতা নন, রাজনৈতিক ক্ষমতাও তাঁর যথেষ্ট। তার আখড়াটি বাস্তবে পরিখাবেষ্টিত একটি গড়। সচরাচর কোন ধর্মীয় নেতাকে এ জাতীয় গড় নির্মাণের অনুমতি দেওয়া হয় না—বিশেষ, হিন্দু ধর্মের কোন নেতাকে। হাতেম আলিও দিতেন না—দিতে বাধ্য হয়েছেন! সেদিক থেকে প্রেমদাস বাবাজী একটি ব্যতিক্রম। শুধু বেতনভুক লাঠিয়াল নয়, তাঁর বন্দুকধারী অশ্বারোহী সৈন্যও আছে।

    রূপেন্দ্রনাথ জানতে চাইলেন, গাড়িতে কে আছেন?

    সৈনিকটি তার আঙরাখা থেকে একটি পত্র বাহির করে স্পর্শ বাঁচিয়ে সেটি নামিয়ে রাখে ব্রাহ্মণের পদপ্রান্তে।

    পত্রলেখক স্বয়ং প্রেমদাস গোস্বামী।

    বৈষ্ণবজনোচিত বিনয় প্রকাশ করে তিনি সোঞাই গ্রামনিবাসী মহামহিমার্ণব শ্রীল শ্রীযুক্ত রূপেন্দ্রনাথ ধন্বন্তরি মহাশয় বরাবর এই আর্জিটি পেশ করেছেন। দেবনাগরী হরফে, ব্রজভাষায় : “রাধাগোবিন্দজী আপনার অশেষ মঙ্গল বিধান করুন। পরে জানাই, এক অনাথাকে _আপনার পদপ্রান্তে প্রেরণ করিলাম। এস্থলে নানাবিধ পূজা অৰ্চনা যাগযজ্ঞাদি করিয়াও হতভাগিনীকে নিরাময় করা যায় নাই। অথচ ঐ হতভাগিনী ভাগ্যবতীই আগামী রাসপূর্ণিমায় রাইরানী হইবার জন্য দৈবনির্বাচিতা। তাহার মুহুর্মুহু মূৰ্চ্ছা হইতেছে। হেতু নির্ধারণ করা যায় নাই। সময় নিতান্তই অল্প। এই সিদ্ধপীঠের আবহমানকালের প্রথায় যাহাতে ব্যত্যয় না হয় তাই আপনার শরণাপন্ন হইতেছি। পত্রবাহকের মাধ্যমে অবিলম্বে আমাকে জ্ঞাত করাইবেন এস্থলে বিকল্প ব্যবস্থার কোনও প্রয়োজন আছে কিনা।

    বিনয়াবনম্র গোবিন্দচরণাশ্রিত ইতি প্রেমদাস গোঁসাই।”

    পত্রটি বার দুই পাঠ করেও তার মর্মোদ্ধার করতে পারলেন না। ‘রাইরানী’ কাকে বলে, ওঁদের আবহমানকালের প্রথাটিই বা কী, জানা নেই। বিকল্প ব্যবস্থা বলতে কী ইঙ্গিত করা হয়েছে? সম্ভবত সৈনিকটি সে কথা জানে। কিন্তু তাকে সেসব প্রশ্ন করতে ইচ্ছা হয় না। মূল তথ্যটা অনুধাবন করতে অসুবিধা হল না। গোযানে একটি নারী আছে, সে অসুস্থা। সর্বাগ্রে তাঁকে দেখা দরকার।

    তিনি ঘেরাটোপ গো-শকটের নিকটে অগ্রসর হয়ে এলেন। পর্দার বাহিরে দণ্ডায়মান হয়ে বললেন, আমি চিকিৎসক। ভিতরে কে আছেন?

    পর্দা সরিয়ে একটি প্রৌঢ়া নেমে এলেন। গৌরবর্ণ, নাকে রসকলি। ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, আপনিই ধন্নন্তরিবাবা?

    —আমার নাম রূপেন্দ্রনাথ দেবশর্মা। আমি পেশায় চিকিৎসক। রোগিণীকে দেখতে চাই।

    —দেখুন বাবা, আসুন।

    প্রৌঢ়া আচ্ছাদনের এক প্রান্ত তুলে ধরলেন।

    ভিতরে একটি শয্যা পাতা। একটি তরুণী শায়িতা। তার চোখ দুটি নিমীলিত। হয় নিদ্রাগতা অথবা জ্ঞানহীনা। রূপেন্দ্রনাথ একটি ধাক্কা খেলেন মনে মনে। রোপপাণ্ডুর মুখ, ঘনকৃষ্ণ কেশপাশ ঈষৎ পিঙ্গল—বোধকরি দীর্ঘদিন রুক্ষ্ম থাকায়। রক্তশূন্য। তবু অপরূপ সুন্দরী সে। শায়িতা দুর্গাপ্রতিমা! ওর ভ্রমধ্যে তীক্ষ্ণদৃষ্টিতে দেখতে থাকেন। চন্দ্রগ্রহণের পূর্বে যেমন একটি ধূসর ছায়াপাতের আসন্নতায় পূর্ণচন্দ্রের দীপ্তি ম্লান হয়ে যায়, এখানেও যেন তেমনি এক মৃত্যুশীতল সম্ভাবনা। অচৈতন্যার শীর্ণ দক্ষিণহস্তটি তুলে নিলেন। নিমীলত নেত্রে দীর্ঘ সময় তার নাড়ির গতি পরীক্ষা করলেন। জ্বরতাপে দেহ যেন পুড়ে যাচ্ছে। নাড়ির গতি অতি ক্ষীণ। মৃত্যু তিলতিল করে এগিয়ে আসতে চাইছে, সপ্তদশীর জীবনীশক্তি তাকে বাধা দিচ্ছে। কে হারে, কে জেতে!

    অচৈতন্যার মণিবন্ধ ত্যাগ করে সেটি দেহের পাশে নামিয়ে রাখার পরে সৈনিকটি প্রশ্ন করল, কোন্ গৃহে ওকে স্থান দেওয়া হবে কবিরাজ মশাই? আপনি অনুমতি দিলে আমি পাঁজাকোলা করে শুইয়ে দিতে পারি।

    রূপেন্দ্র বললেন, না। ওর সে সহ্যক্ষমতা বর্তমানে নাই। কোনক্রমেই ওকে এখন স্থানান্তরিতা করা যাবে না। তোমরা এক কাজ কর। বলদজোড়া খুলে দাও। ধীরে ধীরে গো-শকটটিকে ঐ তেতুঁলবটের ছায়ায় নিয়ে যাও। দুদিকে ঠেকো দিয়ে ওর শয্যাটি ভূমির সমান্তরালে রাখার ব্যবস্থা কর। এভাবেই ওকে সমস্ত দিন রাখতে হবে। দেখ, যেন রৌদ্রতাপ, ওর গায়ে না লাগে।

    প্রৌঢ়া আকুলভাবে প্রশ্ন করেন, বাঁচবে তো বাবা?

    সে কথার জবাব না দিয়ে রূপেন্দ্রনাথ প্রতিপ্রশ্ন করেন, মেয়েটি আপনার কে হয়?

    —আমাকে তুমিই বলবেন, বাবা। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক কিছু নেই। আমি মোহন্ত-মহারাজের সেবাদাসী ছিলাম।

    —ছিলেন? এখন নন?

    প্রৌঢ়া কী জানি কেন লজ্জা পেলেন। বলেন, তাঁর ‘দাসী’ তো বটেই, আর দাসীর ধম্মোই হচ্ছে ‘সেবা’ করা। কিন্তু ও বাঁচবে তো?

    রূপেন্দ্রনাথ বলেন, আমি চিকিৎসক, দৈবজ্ঞ নই, মা। আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হয়—রোগী সুস্থ হয়ে উঠবে। ঔষধ পাঠিয়ে দিচ্ছি। তরল পানীয়। প্রতি আধঘন্টা পর পর পাঁচ ফোঁটা করে ওর মুখে দেবেন।

    —‘আধঘণ্টা’ কাকে বলে বাবা?

    —ধরুন একদণ্ড কাল। আপনাকে একটি বালুকা ঘড়িও পাঠিয়ে দিচ্ছি। কীভাবে ‘দণ্ডকাল’ বিচার করতে হবে, তা আমার ভগিনী আপনাকে শিখিয়ে দেবে। সেও আপনাকে সাহায্য করবে।

    গো-শকটটিকে বৃক্ষের ছায়ায় নিয়ে যাওয়া হল। কাত্যায়নী এল প্রৌঢ়া পরিচারিকাটিকে সাহায্য করতে। সিক্ত বস্ত্রখণ্ড রোগিণীর ললাটে বারে বারে দেওয়া হচ্ছিল—জ্বরতাপ খুব বেশি থাকায়। জ্ঞান ফিরে এলে রোগিণী মধুমিশ্রিত দুগ্ধ পান করতে পারে—আর কিছু নয়। প্রৌঢ়ার মধ্যাহ্ন আহারের আয়োজন হল ব্রাহ্মণবাড়িতে। রূপেন্দ্রনাথ সেই বরকন্দাজটিকে প্রশ্ন করলেন, তোমরা কজন এখন কী করবে? এখানে মধ্যাহ্ন আহার সেরে রূপনগরে ফিরে যাবে?

    লোকটা বললে, আপনি তো এখনো পত্রের উত্তর আমাকে দেননি, কবিরাজমশাই?

    —দেখতেই তো পাচ্ছ রোগিণীর অবস্থা। ওর জ্ঞান হোক। তারপর পত্র লেখার প্রশ্ন

    উঠবে।

    —তাহলে, এই সোঞাই গাঁয়েই আমাদের আপাতত থেকে যেতে হবে। যতদিন না ওর ভালোমন্দ কিছু হয়। তবে আপনার চিন্তার কিছু নাই। মোহন্ত মহারাজ আপনাদের জমিদার- মশাইকেও একটি পত্র দিয়েছেন। আশা করি তাঁর অতিথিশালায় আমাদের ব্যবস্থা হয়ে যাবে।

    —রূপেন্দ্রনাথ স্পষ্টবক্তা। বললেন, ‘মন্দ’ অবশ্য যে কোন মুহূর্তেই হতে পারে; কিন্তু ‘ভালো’ হতে ওর পক্ষকাল সময় লাগবেই।

    —তাহলে পক্ষকালই আমাদের অপেক্ষা করতে হবে।

    —তোমাদের ইচ্ছা।

    যাবতীয় ব্যবস্থা করে তিনি রুগী দেখতে বার হয়ে গেলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }