Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপমঞ্জরী – ১ম খণ্ড – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প751 Mins Read0
    ⤶ ⤷

    নবদ্বীপ-কৃষ্ণনগর – ১৬

    ১৬

    ভূরি-ভোজনান্তে দুজনে আবার এসে বসলেন বার-মহলের সেই কক্ষটিতে। রূপেন্দ্র ধূমপানে অভ্যস্ত নন। মহারাজ সুগন্ধী অম্বুরী-তামাক সেবন করার অবকাশে প্রশ্ন করেন, রানী-মার অসুখটা কী?

    রূপেন্দ্র ইতিমধ্যে রানী-মাকে পরীক্ষা করেছেন। বললেন বিচলিত হবার মতো কিছু নয়। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী উপসর্গ তিন জাতের : বায়ু, পিত্ত, কফ্। রানীমার শেষ দুটি উপসর্গ নাই। বায়ু কিছু কুপিত। হেতু : রক্তচাপ বৃদ্ধি। আমি ঔষধ প্রেরণ করছি, সেবনবিধিও জানিয়ে দেব। কিন্তু আরও দুটি কাজ করলে ভাল হয়। প্রতিদিন রাত্রে একমুঠি ‘কুলুখ কলাই’ জলে ভিজিয়ে দেবেন। পরদিন প্রত্যুষে শুধু জলটুকু ছেঁকে খেতে হবে। তদ্ভিন্ন প্রত্যুষে—সূর্যোদয়ের পূর্বে, কিছু প্রাতর্ভ্রমণেও উপকার পাবেন। পদচারণা করতে হবে অন্দরমহলের তৃণাচ্ছাদিত প্রাঙ্গণে। নগ্নপদে। কচি থোড়-এর রসও উপকারী।

    রাজা এবার প্রসঙ্গান্তরে এলেন, গঙ্গাচরণ যেতে রাজী হয়েছে?

    রূপেন্দ্র চমকে ওঠেন। পরক্ষণেই বুঝে নেন, যে গুপ্তচরের মাধ্যমে ভারতচন্দ্র গঙ্গাচরণের সন্ধান পেয়েছেন সে রাজার বেতনভুক। তিনি স্বীকার করলেন, হয়েছে।

    —কই আপনি তো আপনার বিবাহে আমাকে আমন্ত্রণ করলেন না?

    এবার দুরন্ত বিস্ময়ে বলেন, আপনি সে-কথা কী করে জানলেন? ভারতের কাছে?

    –না। কিন্তু, রূপনগরের মঠলুণ্ঠনের সংবাদ কি আমি জানব না? আর সেই সূত্রে কী হেতু সেদিন মঠ অরক্ষিত ছিল? রূপনগরের ‘রাইরানীর’ কথা এই নবদ্বীপেও এসে পৌঁচেছে। কবে বিবাহ? এই অগ্রহায়ণে?

    রূপেন্দ্র স্বলজ্জে স্বীকার করলেন। জানালেন, মহারাজ কৃষ্ণচন্দ্রকে সে বিবাহে নিমন্ত্রণ করার মতো সাহস বা সঙ্গতি তাঁর নাই।

    মহারাজ বলেলেন, তৎ-সত্ত্বেও আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। স্বয়ং যেতে পারছি না। জগৎশেঠের গদী লুট হয়েছে। আলিবর্দী মুর্শিদাবাদে ফিরে এসেছেন। কখন কী হয় বলা যায় না। তবে ‘কুসুমমঞ্জরীকে’ রানী-মা এই সামান্য আশীর্বাদটি দিচ্ছেন। এটি বিবাহের উপহার—রাজানুগ্রহ বা বৈদ্যবিদায় নয়—আপনি গ্রহণ করুন।

    রূপেন্দ্র বাধ্য হলেন উপহারটি গ্রহণ করতে। মুক্তাখচিত একটি শতনরী।

    এবার তিনি বলেন, মহারাজ, আমারও একটি জিজ্ঞাস্য আছে। যদি অভয় দেন তো নিবেদন করি?

    —বলুন?

    —সাহিত্যরসিক হিসাবে কি আপনার মনে হয়নি ‘অন্নদামঙ্গল কাব্য’ সুসমাপ্ত?

    রাজা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। কুঞ্চিত-ভূভঙ্গে প্রতিপ্রশ্ন করেন, জিজ্ঞাস্যটি কার? আপনার, না আপনার বন্ধুবরের?

    –সেও স্বতই কৌতূহলী, কিন্তু প্রশ্নটি নিতান্তই আমার

    —আপনার জিজ্ঞাস্যটি তো এই : ‘অন্নদামঙ্গল’-এর কবিকে কেন রাজাদেশে ‘বিদ্যাসুন্দর’ রচনা করতে হল? তাই নয়?

    রূপেন্দ্র যুক্তকরে বললেন, সরলভাষায় প্রশ্নটি সেইরকমই বটে।

    —তার হেতু, আমি আপনার ঐ বন্ধুটির ভিতর একটি মহান সম্ভাবনাকে দেখতে পেয়েছি। আমার বাসনা, নদীয়ারাজের সভাকবির কাব্যের শতশত সহস্র সহস্র অনুলিপি হোক। সমগ্র গৌড়মণ্ডলে তা ছড়িয়ে পড়ুক। যখন আমি থাকব না, আপনার বন্ধুও থাকবে না, তখনও যেন গৌড়বাসী রায়গুণাকরের গুণগান করে। আর সেই প্রসঙ্গে তারা বলে, এই কবি ছিলেন নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি।

    রূপেন্দ্র নির্বাক শ্রোতা। ওঁর মনে হল মহারাজ কিছুটা উত্তেজিত। তিনি বললেন, আজ থেকে দু-চারশ বছর পরে এই বিষ্ণুমহল রাজসভার একখানি ইটও হয়তো থাকবে না। বল্লাল সেনের ‘গঙ্গাবাস’, ঢেকুড়ে ইছাই ঘোষের ‘শ্যামরূপা’র গড়ের মতো তা হারিয়ে যাবে। কিন্তু জেনে রাখুন : তখনো থাকবে রায়গুণাকরের কাব্য। নবীন যুগের নবীন পাঠকের কাছে কাব্যমাধুর্যে ভরপুর। আমি সেই সূত্রে মৃত্যুঞ্জয়ী হয়ে থাকতে চাই, বাঁড়ুজ্জেমশাই!

    রূপেন্দ্র বলেন, কিন্তু ঐ চটুল দৈহিক-মিলন বর্ণনার মধ্যে ভারতের বেঁচে থাকার কী সার্থকতা? ‘অন্নদামঙ্গলে’ কবি নিরন্ন মানুষের সুখ-দুঃখের সার্থক চিত্র এঁকেছেন, ‘বিদ্যাসুন্দরে’ রাজা-রাজড়ার বিলাসবৈভব আর যৌন-মিলন বর্ণনা! অন্নদামঙ্গলই বা বেঁচে থাকবে না কেন?

    —ভুলবেন না ভেষগাচার্য, বাল্মীকি-বেদব্যাস থেকে কালিদাস পর্যন্ত রাজা-রাজড়ার ছবিই এঁকেছেন, নিরন্ন ভিক্ষাজীবীর নয়। আর ঐ তথাকথিত ‘যৌনমিলন-বর্ণনা’ হচ্ছে নবরসের আদিরস। শিশুকে যখন তিক্ত ঔষধ প্রদান করেন তখন কি তাকে মিষ্টান্নের প্রলোভন দেখান না?

    —দেখাই। সে শিশু বলে। প্রাপ্তবয়স্ক পাঠক শিশু নয়।

    —ভুল বললেন। প্রাপ্তবয়স্ক পাঠক শিশুরও অধম। শিশুর সারল্য আছে, তার সেই গুণটুকুও নাই। সমকাল তাকেই কাঁধে তুলে নিয়ে নৃত্য করে, যার জয়গান করে সমকালীন সাহিত্যবাজারের ক্ষমতাশালীগোষ্ঠী। ভেষগাচার্য! আমার একটি নিদারুণ ভবিষ্যদ্বাণী শুনে রাখুন : আজ থেকে দুশ’ বছর পরে যদি কেউ এইকালের শ্রেষ্ঠ জ্ঞানীগুণীপণ্ডিতের জীবনী: লিখতে বসে তখন একটিমাত্র লোকের সন্ধান সে পাবে না। কেউ তার জীবনের কথা লেখেনি। তাঁর জীবনবৃত্তান্ত হারিয়ে যাবে! তিনি কে জানেন? আমার কালের শ্রেষ্ঠ পণ্ডিত : বুনো রামনাথ!

    —কিন্তু কেন?

    –যেহেতু সমকাল তাঁকে স্বীকার করবে না, তাঁর সম্বন্ধে নীরব থাকবে।

    –সেটাই বা কেন? শুনি তিনি নরদ্বীপধামের সর্বশ্রেষ্ঠ মহর্ষি!

    —কিন্তু তিনি যে’লাঙ্গুলহীন’শৃগাল হতে অস্বীকৃত! জীবনী লেখে কারা? ইতিহাস রচনা করে কারা? বৃত্তিভোগীর দল। রাজা-রাজড়ার অনুগ্রহভোগীর দল। তারা যে এক নিদারুণ হীনমন্যতায় ভুগছে—ঐ বদ্ধ উন্মাদটা তেঁতুল-পাতা সিদ্ধ খেয়ে জঙ্গলে পড়ে থাকবে তবু লাঙ্গুলহীন’ হতে স্বীকৃত নয়! ঠিক একই কথা আপনার বন্ধুর বিষয়েও। সে ভালই সংস্কৃত জানে, তবু কাব্য রচনা করে সাদা বাঙলায়। কী নিদারুণ ধৃষ্টতা! কৃত্তিবাস-কাশীরামের মতো সে চতুর্দশাক্ষরা বৃত্তির পয়ারে সন্তুষ্ট থাকছে না! দ্বাদশাক্ষরা তোটক বা ভুজঙ্গ-প্রয়াত থেকে পঞ্চদশাক্ষরা তৃণক, মালতী, চামর ছন্দে অনায়াসে যাতায়াত করছে—বাঙলায়, সংস্কৃতে নয়। এ কী সহ্য করা যায়? নবদ্বীপে পাড়ায় পাড়ায় কবি—কিন্তু সকলেই রচনা করেন সংস্কৃতে। সাদা বাঙলায় ঐ একজনই—

    —কেন মহারাজ? আপনার সভার আর এক জ্যোতিষ্ক—রামপ্রসাদ?

    —কবিরঞ্জনও বেঁচে থাকবে, কবি হিসাবে নয়—সুরস্রষ্টা হিসাবে, কালীভক্ত হিসাবে। রায় গুণাকরই বাঙলা-ভাষায় একমাত্র কবি। সমকাল তাই তাকে তার প্রাপ্য মর্যাদাটি কিছুতেই দিতে চাইবে না। বেঁচে থাকতে হলে তাকে জীবনীশক্তি আহরণ করতে হবে পাঠকের ভালবাসায়। তাকে জনপ্রিয় হতে হবে।

    —কিন্তু জনপ্রিয় হওয়ার মাশুল কি নিরাবরণ দৈহিক মিলন-বৰ্ণনা?

    —যদি যত্ন নিয়ে পাঠ করেন, তাহলে প্রণিধান করবেন—নগ্ন মিলনবর্ণনাকে অতিক্রম করে প্রতিটি ছত্র কাব্যরসমণ্ডিত হয়ে উঠেছে। আমি রাজসিক পাঠক, আমি তো সবটুকু থেকেই রসাস্বাদন করি, আপনি যদি সাত্ত্বিক হন—দৈহিক-মিলন বর্ণনায় যদি অসোয়াস্তি বোধ করেন, তবু আপনাকে স্বীকার করতে হবে, ‘বিদ্যাসুন্দর’—’পয়ঃকুম্ভ বিষোমুখম্’! নয় কি?

    রূপেন্দ্র নিরুত্তর থাকেন।

    রাজা বলেন, বেশ, আমাকে আর একটা কথা বুঝিয়ে বলুন দেখি—রায় গুণাকরের ‘বিদ্যাসুন্দর’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ মাত্র। এখনো তিনি সম্যক প্রতিষ্ঠা পাননি। অথচ মহাকবি কালিদাস যখন তাঁর ‘কুমারসম্ভবম্’ রচনা করেন তখন তিনি খ্যাতির মধ্যগগনে। আশা করি স্বীকার করবেন, কাব্যবিচার সম্বন্ধে তাঁর জ্ঞান আপনার-আমার অপেক্ষা ন্যূন ছিল না। অর্থাৎ তিনি জানতেন যে, সপ্তম সর্গেই তাঁর সে কাব্য সুসম্পূর্ণ। তাহলে কেন তিনি রচনা করেছিলেন : ‘অথঃ অষ্টম সর্গঃ।। পাণিপীড়ণবিধেরনন্তরং শৈলরাজদুহিতুর্থরং প্রতি……’

    রূপেন্দ্রনাথ কী একটা প্রত্যুত্তর করতে গেলেন। তারপর সহসা নিজেই থেমে যান। রাজা অভয় দিয়েছেন, কিন্তু তাই বলে অমন একটা কথা কি তাঁকে বলা যায়?

    তীক্ষ্ণধী নদীয়ারাজ সেটা লক্ষ্য করলেন। স্মিত হাসলেন। বলেন, হ্যাঁ! এবার আপনার অকথিত প্রশ্নের জবাবটা দিই—

    রূপেন্দ্রনাথ বিস্মিত। স্তব্ধ।

    —তার জবাব ভারতচন্দ্রকে আমি ভালবাসি। ‘বন্ধু’ বলে মনে করি। তাই সব জেনেবুঝেও বন্ধুকৃত্য করতে ওটুকু কলঙ্কতিলক ললাটে ধারণ করেছি। স্বেচ্ছায়!

    —কীসের কথা বলছেন, মহারাজ? কী কলঙ্ক?

    —আপনি তো বলতে চাইছেন—ভবিষ্যৎকাল এ-কথা বলবে যে, রাজাদেশেই ভারতচন্দ্র ‘অমাবস্যার গান’ গেয়েছেন? বলুক তা। স্বয়ং বিক্রমাদিত্যকেও তো আমরা একইভাবে দায়ী করি। বলি, রাজাদেশেই মহাকবি রচনা করেছিলেন : অষ্টম সর্গঃ। স্বেচ্ছায় নয়। তাই নয়? রূপেন্দ্রনাথ বজ্রাহত হয়ে গেলেন। মনে হল, এ আলোচনাটুকু না হলে তিনি ঐ প্রাচীনপন্থী সংস্কারাচ্ছন্ন নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্রকে ঠিক মতো চিনতে পারতেন না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }