Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপমঞ্জরী – ১ম খণ্ড – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প751 Mins Read0
    ⤶ ⤷

    ১. ভাগীরথী

    ১. ভাগীরথী – 1742

    নীলাম্বরী শাড়ি-পরা এই তরুণীটিকে দেখলে তোমরা চিনতেই পারতে না। তোমরা ওকে চেন—ভিন্ন নামে, ভিন্ন রূপে। ইদানীং সে গৈরিকবসনা সন্ন্যাসিনী। প্রৌঢ়া উদাসিনী। যৌবনে সে এমন গৈরিকবসনা ছিল না। তার পরনে তখন ছিল ঘন নীল নীলাম্বরী, শাড়ির দুই সমান্তরাল পাড় গাঢ় সবুজ রঙের, তাতে আবার আম-জাম-কাঁঠাল-নারিকেল গাছের নকসা আঁকা। শ্রাবণ-ভাদ্রে তার শাড়ির রকমফের হত—তাও গিরিমাটির রঙ নয়, যেন গব্যঘৃত! আশ্বিন-কার্তিকে আবার তার শাড়ির পাড়ে সাদা-সাদা চুকি—শারদলক্ষ্মীর চরণে কাশফুলের উপচে-পড়া অঞ্জলি!

    রূপের সঙ্গে নামটাও হারিয়ে গেছে। ছিল ভাগীরথী, হয়েছে হুগলী নদী! পাটকলের চোঙার কালিতে মায়ের সারা অঙ্গ আজ কালিঝুলি মাখা!

    কে বলবে, ঐ মেয়েটিই বালিকা বয়সে বেণী দুলিয়ে মহাদেবের জটার ঘুলঘুলিয়ায় লুকোচুরি খেলেছে। পাতাঝরা পাইন আর দেওদার বনে পাথরের নুড়ি কুড়িয়ে নিয়ে এক্কা-দোক্কা খেলেছে। বয়ঃসন্ধিকালে মহা-ঐরাবৎ এসেছিল ওর সঙ্গে ফষ্টিনষ্টি করতে, তাকে ধরাশায়ী করে উচিত শিক্ষা দিয়েছিল কিশোরী মেয়েটি। তারপর একদিন বড় হয়েছে, চিনেছে দুনিয়াকে, মহারাজ শান্তনুকে শান্ত করেছে হস্তিনাপুর-মহিষীরূপে; অষ্টবসুকে করেছে শাপমুক্ত—মহাভারতকে উপহার দিয়েছে ভীষ্মের মতো চরিত্র—আধাদেবতা- আধামানুষ।

    তারপর? অচিন দেশের এক রাজপুত্র ওকে হঠাৎ মাতৃসম্বোধন করে বসল! তার আকুল আহ্বানে বিগলিত-করুণা জাহ্নবী দেবপ্রয়াগ-হরিদ্বার-হৃষীকেশ ছেড়ে ছুটল সাগর পানে—সগর রাজার অভিশপ্ত সন্তানদের উদ্ধার করতে।

    মানুষের অত্যাচারে পদ্মা-মেঘনার বিকল্প পথে সে তখনও কীর্তিনাশা হয়ে ওঠেনি ভাগীরথী তখন ছিল ভিন্নপথের পথিক। পুরাণে, বিশেষ করে মৎস্য ও বায়ুপুরাণে নির্দেশ আছে যে, তখন তাম্রলিপ্তি দেশের ভিতর দিয়ে ছিল গঙ্গার প্রবাহ। এই পুরাণ অনুযায়ী গঙ্গা বা ভাগীরথী যে যে রাজ্য ধন্য করত তাদের নাম কুরু (দিল্লী), পাঞ্চাল (উত্তর প্রদেশ), কোশল (এলাহাবাদ অঞ্চল), মগধ (বিহার) অতিক্রম করে ব্রহ্মোত্তর (উত্তর-রাঢ়), বঙ্গ এবং সুক্ষ (তাম্রলিপ্তি) দিয়ে সগরমুনির আশ্রম। সপ্তদশ শতকে জাহানাবাদের কাছাকাছি গঙ্গার ধারা ছিল দ্বিধাবিভক্ত। একটি স্রোত বাঁকা-দামোদরের জলধারা আশ্রয়ী আর একটি ছিল সুহ্ম-অভিমুখী। কবি ক্ষমানন্দের মনসামঙ্গল কাব্যপাঠে সে রকম মনে হয়। অপরপক্ষে বিপ্রদাস পিপিলাই-য়ের মনসামঙ্গলে চাঁদ-সওদাগরের যাত্রা-পথে একে একে পড়ছে—অজয় নদ, উজানী, কাটোয়া, নদীয়া, ফুলিয়া, গুপ্তিপাড়া, মীর্জাপুর, ত্রিবেণী, সপ্তগ্রাম, কুমারহট্ট, ডাইনে ‘হুগুলী’, বামে ভাটপাড়া—তারপর কাঁকিনাড়া, ‘মূলাজোড়া’, ভদ্রেশ্বর, ‘চাণক’, মাহেশ, খড়দহ, ‘শ্রীপাট’, ‘রিসিড়া’, ‘ঘুষুড়ি’, ‘চিত্রপুর’, কালীঘাট, পার হয়ে শেষমেশ সমুদ্র-সংগম :

    “তাহার মেলান ডিঙা সংগমে প্রবেশ
    তীর্থকার্য কৈল রাজা পর[ম] হরিষে।।”

    ত্রিবেণী-সপ্তগ্রামে তিনটি নদীর ‘মুক্তবেণী’র কথা অনেকেই বলেছেন, বিপ্রদাস পিপিলাই (1495),কবি ক্ষমানন্দ (1640), ফান্ ডেন্ ব্রোক (1660)। তার ভিতর আজও সরস্বতীর কিছুটা হদিস মেলে—ভাগীরথীর কোল ছেড়ে কিছুক্ষণ দক্ষিণদিকে ‘ভেল-মারি কিৎ-কিৎ’ বলে একটা চক্কর দিয়ে আবার বেতড়ের কাছে নিজের কোটে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বিপ্রদাসের পঞ্চদশ শতকের ‘অতি বিশাল যমুনা নদী’ বেমালুম না-পাত্তা!

    নদীমাতৃক বঙ্গসংস্কৃতির প্রাণকেন্দ্র এই ভাগীরথীর দুই-কিনার। গ্রীক ঐতিহাসিক বর্ণিত ‘গংগারিডি’ যথার্থ ‘গঙ্গাহৃদি’। জননী তাঁর স্তনভাণ্ড’ রর নির্মল ধারায়, পলিমাটির আশীর্বাদে, নাব্য স্রোতধারায় এ-দেশকে দিয়েছেন পানীয়, খাদ্য, পরিবহনের সুযোগ। তাঁর দুই তীরে গড়ে উঠেছে বঙ্গ-সংস্কৃতির মূলকেন্দ্র : নবদ্বীপ, শান্তিপুর, কাটোয়া, ত্রিবেণী, ভাটপাড়া, মূলাজোড়, কালীঘাট!

    রূপেন্দ্রনাথ যে সদ্যবিবাহিত সহধর্মিণীর শাঁখাপরা হাতটি ধরে ঘর ছেড়ে পথে নেমেছিলেন তা এই গঙ্গাতীরের অযুতনিযুত মন্দির-প্রাঙ্গণে শুধু ‘পেন্নাম’ করতেই নয়, বঙ্গসংস্কৃতির মূল ধারাটির সঙ্গে পরিচিত হতে—‘পরশপাথর’ খুঁজতে।

    আকৌশোর তিনি যে একটা স্বপ্ন দেখে আসছেন : ধর্মসংস্থাপনার্থায় ‘তাঁর’ যে আসার কথা যিনি এসে এই অষ্টাদশ শতাব্দীর ক্ষয়িষ্ণু হিন্দুসমাজকে ধরে প্রচণ্ড একটা ঝাঁকি দেবেন। তার মোহভঙ্গ করে পথের নির্দেশ দেবেন। এটাই যে ভারত সংস্কৃতির ঐতিহ্য। এককালে যেভাবে সমাজকে ধরে নাড়া দিয়েছিলেন শাক্যসিংহ, আদি শঙ্করাচার্য বা অতি সম্প্রতি চৈতন্যদেব। তিনি আসবেন, নিশ্চয় আসবেন, হয়তো তিনি লুকিয়ে আছেন এখনো, প্রকট হননি। তাঁকে খুঁজে বার করতে হবে। থাকলে তিনি নিশ্চয় আছেন এই ভাগীরথী-বিধৌত কোন একটি জনপদে। শাক্যসিংহ ছিলেন রাজ-পরিবারভুক্ত—রানী ভবানী বা কৃষ্ণচন্দ্রও তো তাই। আদি শঙ্করাচার্য বা নিমাই পণ্ডিত সোনার ঝিনুকে দুগ্ধপান করেননি শৈশবে—জগন্নাথ তর্কপঞ্চানন, বুনো রামনাথও তা করেননি। এদের মধ্যে কে এগিয়ে এসে চেপে ধরবেন রূপেন্দ্রনাথ ভেষগাচার্যের হাতখানি—তাঁর স্বপ্ন সফল করে তুলতে?

    মহাগরুড় আজ ভগ্নপক্ষ সম্পাতির মতো ধুঁকছে। কিন্তু কেন?

    রূপেন্দ্রনাথের বিশ্বাস তার দুটি হেতু—

    প্রথম কথা : তার পিঠে জগদ্দল পাথরের বোঝা—যা পিঠে করে সেই মুক্তপক্ষ বিহঙ্গম মহাকাশে উড্ডীন হতে অশক্ত। সে বোঝা ব্রাহ্মণ্য ধর্মের অবহেলিত উপেক্ষিত একদল শক্তিমান মানুষ, যারা অদ্ভুত, জল-অচল, শূদ্র।

    দ্বিতীয় বাধা: বিহঙ্গমের একটি পক্ষ শাতন করেছে ঐ কূপমণ্ডূক টুলো-পণ্ডিতের দল। নারীসমাজ। তাকে অশিক্ষায়, অবজ্ঞায়, অন্ধকারে, অত্যাচারে জর্জরিত করে। তাকে ‘নরকের দ্বার’ রূপে চিহ্নিত করে। চৈতন্যদেব আচণ্ডালকে কোল দিয়েছিলেন, কিন্তু হতভাগী বিধবাদের পুড়িয়ে মারার কদর্য ব্যবস্থাপনার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ রুখে দাঁড়াননি। উনি যাচাই করে দেখতে চান, এই ভাগীরথীতীরের দুই কিনারে মহা পণ্ডিতেরা এ বিষয়ে কী ভাবেন। এঁদের মধ্যে কে এগিয়ে আসবেন এই ব্রত উৎযাপন করতে।

    হায়! রূপেন্দ্রনাথ বুঝতে পারেননি, সেই মহাপুরুষ তখনো অজাত। তাঁর আবির্ভাব হতে আরও তিন-দশক বাকি।

    এস, তোমাদের হাত ধরে রওনা হয়ে পড়ি ঐ ‘গঙ্গাহৃদি’র দুই কিনারের মহাতীর্থের পথে। রূপেন্দ্রনাথ হয়তো সব কয়টি তীর্থে যাননি। তবে আমাদের যেতে বাধা কোথায়? রাজা রামমোহন আসন্ন—কিন্তু বঙ্গ সংস্কৃতির কোন পরিবেশে তিনি লড়াইটা শুরু করেছিলেন জানতে হলে গঙ্গাতীরের ঐ জনপদগুলির তদানীন্তন স্বরূপটুকু আমাদের চিনে নিতে হবে। সব তীর্থে হয়তো আমরাও যেতে পারব না, তবে ঐ যে কথা বলেছিল রাধা-বোষ্টমী—‘হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে কিনা বুঝে নিতে কয়েকটি তণ্ডুলকণা পরীক্ষা করাই যথেষ্ট’ সেটাই আপাতত মেনে নেওয়া যাক।

    সে আমলের ‘দিন আনি দিন খাই’-দের কথা, মাঠে মাঠে যারা লাঙ্গল দিত, ফসল তুলতো, কুমোরের চাকা ঘোরাতো, তাঁত চালাতো, মাছ ধরতো, নৌকা বাইতো—তাদের কথা কেউ বলেনি, কেউ লিখে যায়নি। তাদের ছায়া মাড়ানোও যে পাপ। আন্দাজে কল্পনাআশ্ৰয়ী ছবি এঁকে তোমাদের উপহার দিতে সাহস হয় না—‘সৌখিন-মজদুরি’ করতে গিয়ে যদি ভুল ছবি আঁকি? তাই হয়তো সেই হতভাগাগুলোর কথা আমারও বলা হল না।

    নবদ্বীপ থেকে আমরা সাগরদ্বীপের দিকে যাব, ভাগীরথীর স্রোতরেখা ধরে। দু-পাশের জনপদগুলি দেখতে দেখতে—ঐ ‘মারহাট্টা-ডিচ্’-তক্। তার ওপারে শহর কলকাতা। সেটা পরে দেখা যাবে, সুযোগ হলে রূপেন্দ্রনাথের সঙ্গে না হয় নাই হল।

    নবদ্বীপ ও গোয়াড়ীকৃষ্ণনগরকে আগেই দেখা শেষ হয়েছে। আমরা বরং যাত্রা শুরু করি শান্তিপুর থেকে—

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }