Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপমঞ্জরী – ১ম খণ্ড – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প751 Mins Read0
    ⤶ ⤷

    ১৪. পাথুরিয়াঘাটা

    ১৪. পাথুরিয়াঘাটা

    পরদিন। নিষ্ঠুর উদ্যতবজ্র নিয়তি যে এভাবে নেপথ্যে প্রতীক্ষা করছিল তা কেউ আশঙ্কা করেনি। অতর্কিতে নেমে এল সেই বজ্র পাথুরিয়াঘাটার প্রাসাদে। উৎসব-গৃহে মুহূর্তমধ্যে দেখা দিল শ্মশানের হাহাকার!

    কর্তামশাই যে তাঁর কর্মময় জীবনের শেষপ্রান্তে উপনীত হয়েছেন তা জানতে কারও বাকি ছিল না। মায়ের নিরঞ্জন সমাপনান্তে যে কর্তামশায়ের গঙ্গাযাত্রার আয়োজন হচ্ছে এ-কথা গোপন রাখার চেষ্টা হলেও বস্তুত সকলেরই জানা। সেজন্য মানসিকভাবে সকলে প্রস্তুত। কিন্তু এ কী হয়ে গেল! কেন, কেন এমনটা হয়?

    প্রতিদিনের মতো প্রত্যুষে ব্রহ্মময়ী গিয়েছিল প্রাসাদ-সংলগ্ন উদ্যানে, পুষ্পচয়নে। হঠাৎ তার গগনবিদারী আর্তনাদ শুনে লোকজন ছুটে গেল। যা হবার নয়, তাই হয়েছে। পুষ্পবিতানে এক বিষধর সর্প দংশন করেছে বালিকাকে।

    এ উদ্যানে সাপের উপদ্রব ছিল না। তাছাড়া কার্তিক মাস। এসময়ে সর্পকুল তাদের শীতকালীন যোগনিদ্রায় অভিভূত থাকে। কিন্তু—‘নিয়তি কেন বাধ্যতে?

    ধরাধরি করে ওকে নিয়ে আসা হল বৈঠকখানায়। ছোটাছুটি, দৌড়াদৌড়ি। ওঝা, গুণীন, কবিরাজ! কিন্তু কিছুতেই কিছু হল না। দ্বিপ্রহরের পূর্বেই সব সব যন্ত্রণার অবসান হল।

    গোপীমোহন যেন পাথর হয়ে গেলেন। অন্তঃপুরে ব্রহ্মময়ীর গর্ভধারিণী মূর্ছাগতা; কিন্তু সেখানে তাঁর কোন কর্তব্য নাই। পিসিমাতা ঠাকরুণ আছেন, বড়বাড়ির বৌঠানরাও দুঃসংবাদ পেয়ে ছুটে এসেছেন জোড়াসাঁকো থেকে। আত্মীয়-স্বজনেরা যথাকর্তব্য করছে। সংবাদটি গোপন রাখার চেষ্টা হয়েছিল কর্তামশাইয়ের কাছ থেকে—সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বাবামশাই কী করছেন, জানেন না। গোপীমোহন প্রগাঢ় পণ্ডিত—সংসারের অনিত্যতা সম্বন্ধে তাঁকে অবহিত করতে যাওয়া বৃথা। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এল না কেউ। তিনি নিজেও কোন সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না।

    “বাসাংসি জীর্ণানি যথা বিহায়…”!

    জীর্ণানি? সে যে ছিল টাট্‌কা জুঁই ফুলের মতো তরতাজা! এ বাড়িতে সেই তো এসেছিল সবার শেষে! আজ কেন তাকে বিদায় নিতে হবে সবার আগে? কে দিয়েছে এই বিধান? পরম করুণাময়ী?

    প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রার বিরাট আয়োজন হয়েছিল। প্রতিবারই হয়। সারি সারি গো-গাড়িতে সঙ-সাজানো আছে। চলন্ত গো-শকটে পুতুলনাচের আয়োজন। গুদামঘর থেকে বার করা হয়েছে নয়-জোড়া তেরমুখী কারবাইড গ্যাসের ঝাড়। বাজনাদারেরা বায়না পেয়ে হাজির হয়েছে। বিচিত্র সাজে। এমনকি পথের ধারে ধারে সমবেত হয়েছে মানুষজন, যারা প্রতি বছর এসে বসে থাকে পথের ধারে–পাথুরেঘাটা ঠাকুরবাড়ির নিরঞ্জন শোভাযাত্রা দেখতে। কেউ ওঁর পরামর্শ নিতে এল না। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বড়দাই হুকুম দিলেন—শোভাযাত্রা হবে না। শাস্ত্রীয় বিধানে যেটুকু না করলেই নয়, তাই করা হবে। সন্ধ্যালগ্নে প্রতিমা নিরঞ্জন করে বাহকেরা ফিরে আসবে।

    রাত্রেই ব্রহ্মময়ীকে নিয়ে যেতে হবে শ্মশানে।

    কে-যেন এসে খবর দিয়ে গেল—বাবামশাই ডেকে পাঠিয়েছেন।

    গোপীমোহন নিজেকে শক্ত করেন। অনিবার্য নিয়তিকে মেনে নিতে হয়। মনে পড়ে যায় বৃদ্ধের কথা। কী প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি! গতকাল অপরাহ্ণে উনি গোপন করতে চাইলেও বৃদ্ধ বুঝতে পেরেছিলেন—কবিরাজ-মশাই কী নিদান দিয়ে গেছেন। নিজেই বলেছিলেন, মায়ের নিরঞ্জন হয়ে গেলে গঙ্গাযাত্রার আয়োজন করিস, গুপী। কালীঘাটে।

    বৃদ্ধ মনে মনে প্রস্তুত হচ্ছিলেন, এমন সময় শেষ মুহূর্তে তাঁকে পেতে হল এই কুলিশ কঠোর আঘাত। দ্বিপ্রহরে পাথুরিয়াঘাটার রাজপ্রাসাদ যখন হঠাৎ বিদীর্ণ হয়ে গিয়েছিল আর্ত ক্রন্দনরোলে তখন বৃদ্ধের বোধহয় বুদ্ধিভ্রংশ হয়ে যায়। তিনি নিজে-নিজে পালঙ্ক থেকে নেমে পড়তে চান—কী-উদ্দেশ্য ছিল তা তিনিই জানেন—ভারসাম্য রক্ষিত হয়নি। পড়ে যান মেঝেতে। তারপর থেকে তাঁর বাম অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত—বাম হস্ত ও বাম পদ!

    ধীরপদে গোপীমোহন এসে দাঁড়ালেন পিতৃদেবের শয্যাপ্রান্তে।

    বৃদ্ধ তাঁর ডান হাতে ধরলেন পুত্রের হাতখানি! আকর্ষণ করলেন নিজের দিকে।

    গোপীমোহন এগিয়ে এলেন কাছে। বৃদ্ধ ওঁকে আকর্ষণ করলেন। মাথাটা টেনে নামিয়ে নিলেন নিজের বুকের উপর। আর আত্মসংযম করা সম্ভবপর হল না স্থিতপ্রজ্ঞ পণ্ডিতের। পিতার পাঁজরসর্বস্ব বুকে মুখ লুকিয়ে হুহু করে কেঁদে ফেললেন।

    বৃদ্ধ ওঁর কর্ণমূলে হঠাৎ অদ্ভুত একটা কথা বললেন। নিতান্ত পাগলের প্রলাপ : দিদিভাইকে যেন চিতায় তুলিনি গুপী! নরম শরীর! আগুনের তাপ সইবে না!

    দর্পনারায়ণ বোধকরি প্রবেশ করেছেন তাঁর দ্বিতীয় শৈশবে! তাঁর আদরের নাতনি যে শীতাতপ রাজ্যের ওপারে চলে গেছে সে বোধটুকুও নেই!

    .

    বিধান দিলেন শিরোমণি-মশাই’ দু-দিক রক্ষা হল।

    চিতায় না তুলে মরদেহ কীভাবে সৎকার করা যাবে? কবর তো দেওয়া যায় না। ওদিকে—হোক শিশুসুলভ চাপল্য—পিতার এই অযৌক্তিক শেষ আদেশ লঙ্ঘনই বা করেন কী করে? দু-দিক রক্ষা করে কুল-পুরোহিত বিধান দিলেন—সর্পদংশনে মৃত্যু হয় যার, তাকে ভেলায় ভাসিয়ে দেওয়া শাস্ত্রসম্মত। তাকে দাহ করতে নেই। লক্ষ্মীন্দরের মরদেহ এভাবেই সৎকার করা হয়েছিল। অগত্যা।

    কিন্তু মন থেকে মেনে নিতে পারছিলেন না গোপীমোহন। তাঁর বিশ্বাস, এ প্রথাটি বর্জনীয়। এতে গঙ্গার জল দূষিত হয়ে যায়। তাছাড়া আগুনের উত্তাপ যার সহ্য হয় না সে কি সইতে পারে কাক-শকুনের বীভৎস আক্রমণ? কামট-কুম্ভীরের কদর্য দংশন! নিজ বুদ্ধি-বিবেচনা মতো তিনি জ্যাকবের মাধ্যমে আনিয়ে নিলেন একটি ছোট্ট কফিন। ব্রহ্মময়ীকে কফিনজাত করে ভাসিয়ে দেওয়া হল কলার ভেলায়। তখন গঙ্গায় জোয়ার এসেছে। ছোট্ট মেয়েটা কপিলমুনির আশ্রমের দিকে গেল না। এগিয়ে চলল উজানে, ঢেউয়ের দোলায় নাচতে নাচতে। ঠিক যেভাবে আলতা-পায়ে, নোলক দুলিয়ে সে সারা বাড়ি নেচে বেড়াত।

    পরদিন আবার ডাক পড়ল দ্বিতলের কক্ষে—কর্তামশাই ডাকছেন।

    ইতিমধ্যে দুজনেই কিছুটা সামলেছেন। দিন কারও অপেক্ষায় বসে থাকে না। ব্রহ্মময়ীর গর্ভধারিণীও উঠে বসেছেন। সংসারের কাজ—যেটুকু না করলে নয়—করা হচ্ছে। শুধু মাত্র একটি দুরন্ত মেয়েকে আর সারা বাড়ি দাপিয়ে বেড়াতে দেখা যায় না।

    কর্তামশাই এবার যে-কথা বললেন তাও অপ্রত্যাশিত।

    তিনি অনুভব করেছেন, তাঁর সময় হয়েছে। গঙ্গাযাত্রার আয়োজন এবার করা চলতে পারে। তবে কালীঘাটে নয়। মূলাজোড়ে!

    মূলাজোড়ে? কেন?

    বিচিত্র হেতু। পূর্বরাত্রে দর্পনারায়ণ স্বপ্নে তাঁর নাতনিকে প্রত্যক্ষ করেছেন। দিদিভাইকে উনি স্বপ্নে দেখেছেন প্রস্ফুটিত পদ্মের উপর ললিতাসনে! সে তার দাদুকে জানিয়েছে—তার কোন যন্ত্রণা নেই, সে “ব্রহ্মময়ীতে বিলীন হয়ে গেছে। আরও বলেছে, সে মূলাজোড়ের শ্মশানঘাটে তার দাদাভাইয়ের জন্য প্রতীক্ষা করছে।

    —দেরী করবেন না যেন দাদাভাই, ভাইফোঁটা নিতে হবে না?

    হোক মৃত্যুপথযাত্রীর প্রলাপ, পিতার আদেশ জীবনে কোনদিন লঙ্ঘন করেননি। আজও করলেন না। এ ব্যবস্থা করা আর কঠিন কী?

    বজরা করে রওনা দিলেন ওঁরা। সঙ্গে আরও দুটি নৌকা। তাতে আত্মীয়স্বজনেরা। হরি-সংকীর্তনের দল। শিরোমণি-মশাই, কবিরাজ-মশাই ইত্যাদিরা।

    মূলাজোড়ে ছুটে গেল অশ্বারোহী ব্যবস্থাপক। ওঁরা উপনীত হবার পূর্বেই সব আয়োজন সম্পূর্ণ। সংবাদ পেয়ে মূলাজোড় গ্রামের ইতর-ভদ্র সমবেত হয়েছে শ্মশানঘাটে। পাথুরিয়াঘাটার রাজামশাই—হ্যাঁ, রাজামশাই বইকি—দর্পনারায়ণকে সবাই এক ডাকে চেনে—কালীঘাটকে উপেক্ষা করে মূলাজোড়ে এসেছেন গঙ্গাযাত্রায়! জনসমাগম তো হতেই পারে।

    .

    মহাশ্মশানে জনারণ্য। কাতারে কাতারে মানুষ। পাথুরিয়াঘাটার দর্পনারায়ণ ঠাকুর বজরায় করে এসেছেন মূলাজোড়ে। কলিতীর্থ কালীঘাটকে উপেক্ষা করে। গঙ্গার তীরে খাটানো হয়েছে প্রকাণ্ড একটা সামিয়ানা। তার এক দিকে চিকের আড়াল। সেখানে অপেক্ষা করছেন পুরললনার দল—গোপীমোহনের সহধর্মিণী, পিসিমারা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহিলাবৃন্দ। পরের বজরায় এসেছেন তাঁরা। দর্পনারায়ণের দেহ একটি পালঙ্কে শায়িত। তাঁর অর্ধ-অঙ্গ গঙ্গাতীরে, অর্ধ-অঙ্গ গঙ্গানীরে। না, অর্ধ-অঙ্গ নয়, শুধু বলিরেখাঙ্কিত চরণদুটি করছে। ছোট ছোট ঢেউ এসে আঘাত করছে চরণদ্বয়ে—ছলাৎ ছল, ছলাৎ ছল। একদল কীৰ্তনীয়া পালঙ্কটি পরিক্রমা করছে হরিসংকীর্তন করতে করতে। গঙ্গায় পরিক্রমা করার সময় তাদের হাঁটু-জলে নেমে যেতে হচ্ছে। কিছু দূরে বসে শিরোমণি শ্রীমদ্ভগবৎগীতা পাঠ করে চলেছেন :

    “নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ।
    ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ।।”

    কবিরাজ-মশাই মাঝে মাঝে অগ্রসর হয়ে আসছেন, নাড়ির গতি পরীক্ষা করে যাচ্ছেন। তাঁর দক্ষিণহস্তে একটি সাবেক বালুকা-ঘড়ি। বলছেন, তাঁর গণনা অভ্রান্ত—সূর্যাস্তকালে দর্পনারায়ণের প্রাণবায়ু পটাকাশে বিলীন হয়ে যাবে। দর্পনারায়ণের শিয়রের কাছে বসে আছেন গোপীমোহন। কিছুক্ষণ পরে পরে গঙ্গোদক ঢেলে দিচ্ছেন বৃদ্ধের বিশুষ্ক ওষ্ঠাধরে। তারকব্রহ্ম নাম শোনাচ্ছেন। দর্পনারায়ণের বাম অঙ্গ পড়ে গেছে; তবু পূর্ণজ্ঞান আছে তাঁর। মাঝে মাঝে দু-একটি কথাও বলছেন। অধিকাংশ সময়ে নির্নিমেষ নয়নে শেষবারের মতো তাকিয়ে দেখছেন এই রূপরসশব্দগন্ধস্পর্শময় জগৎকে।

    মনে হল, বৃদ্ধ কিছু বলতে চান। গোপীমোহন তাঁর কর্ণমূল অগ্রসর করে দিলেন। প্রশ্ন করলেন, কিছু বলবেন?

    —হুঁ! আজ তো শুক্লা দ্বিতীয়া তিথি?

    সেই পাগলের প্রলাপ! বৃদ্ধ বিদায়কালে জানতে চাইছেন, আজ ভ্রাতৃদ্বিতীয়া কিনা। গোপীমোহন তাঁকে জানালেন।

    —দি—দি-ভাই আসেনি?

    এর কী জবাব?

    ঠিক তখনই অগ্রসর হয়ে এলেন মূলাজোড়ের সর্বানন্দ বাচস্পতিমশাই। গোপীমোহনের পাশে এসে বললেন, আপনাকে এ সময়ে বিরক্ত করতে হচ্ছে বলে বড় বিব্রত বোধ করছি। কিন্তু নিতান্ত নিরুপায় হয়েই আসতে হয়েছে।

    —বলুন?

    —আমাদের একটি সমস্যায় আপনাকে কিছু বিধান দিতে হবে।

    —বিধান? শাস্ত্রীয় বিধান? আমি দেব আপনাকে?

    বাচস্পতিমশাই সংক্ষেপে বুঝিয়ে দেন সমস্যাটা এমন যে, শুধু শাস্ত্রজ্ঞ হলেই তার সমাধান লাভ করা যাবে না। তাকে ফেরঙ্গ ব্যাপারেও পণ্ডিত হতে হবে।

    বাধ্য হয়ে ঘাটে উঠে এলেন গোপীমোহন। দেখলেন মূলাজোড়ের আরও কয়েকজন এসেছেন একই হেতুতে। বাচস্পতিমশাই তাঁদের সকলের হয়ে ঘটনাটি বিবৃত করেন।

    গতকাল জোয়ারের সময় গঙ্গাস্রোতে ভাসতে ভাসতে একটি কফিন এসে ঠেকেছে মূলাজোড়ের স্নানঘাটে। ‘কফিন’ বস্তুটাকে ওঁরা চেনেন—ফেরঙ্গরা ঐরকম কাঠের বাক্সে মৃতদেহকে রক্ষিত করে কবর দেয়—যেমন দেয় মুসলমানেরা। ফলে কফিনের ভিতরে যে দেহটি আছে—যতই ছোট হোক—সেটি বিধর্মীর। প্রশ্ন হচ্ছে, কফিনসমেত মৃতদেহকে ভূগর্ভস্থ গর্তে স্থাপিত করাই প্রথা—কী সাহেবদের, কী মুসলমানের। কোন দুয়ে হেতুতে ওটিকে গঙ্গায় নিক্ষেপ করা হয়েছে ওঁরা আন্দাজ করতে পারছেন না। জোয়ারের জলের সঙ্গে সেটি যদি ভেসে যেত তাহলে মূলাজোড়ের দায়িত্ব থাকত না; কিন্তু তা যায়নি। এক্ষেত্রে কী করণীয়? মৃতদেহকে ওখানে পচতে দেওয়া যায় না—চণ্ডাল দিয়ে সৎকার করানো অসম্ভব নয়; কিন্তু তাতে বিধর্মীরা আপত্তি করবে না তো? গোপীমোহন যেহেতু ফারসিতে আলিম, ইংরেজিতে পণ্ডিত, তাই তাঁর নির্দেশ চাইতে এসেছেন ওঁরা।

    .

    দর্পনারায়ণকে স্বপ্নে ঠিকই বলেছিল ব্রহ্মময়ী।

    দাদাভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলেছিল, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম-দুয়ারে পড়ল কাঁটা!

    তবে ভাই-বোন দুজনেই তখন যমদুয়ারের কণ্টকময় পথ অতিক্রম করে বৈকুণ্ঠলোকে উপনীত। একই চিতায় দাহ করা হল দুজনকে। দ্বিতীয়া তিথি তখনও ছিল।

    তোমরা যদি শ্যামনগরে যাও ব্রহ্মময়ীর মন্দিরে প্রণাম করে এস।

    ব্রহ্মময়ী নামটি অসামান্য পণ্ডিত গোপীমোহন ঠাকুরের দেওয়া; কিন্তু তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছ সে নামটি তিনি চয়ন করেছিলেন যে কিশোরবয়স্ক বিদ্রোহীর প্রভাবে

    তিনি ‘অসামান্যতর’ পণ্ডিত। ইতিহাসে সেই দক্ষিণপাড়ার চাটুজ্জে-মশায়ের নিরুদ্দিষ্ট জামাত বাবাজীবনের নাম :

    রাজা রামমোহন রায়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }