Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রূপমঞ্জরী – ১ম খণ্ড – নারায়ণ সান্যাল

    নারায়ণ সান্যাল এক পাতা গল্প751 Mins Read0
    ⤶ ⤷

    কাশীধাম – ৯

    ৯

    পুব আকাশে আলো ফুটছে। চিহ্নিত সময়কালের আর একটি দিন শেষ হল। সমস্ত রাত্রি চিন্তা করেও শেষ সিদ্ধান্তে আসতে পারেননি।

    —রূপমতী বনাম সত্যবতী!

    কে ওঁর আদর্শ? রূপমতীর পথ সহজ, সরল। যে মুক্তিপথকে এই দুদিন আগেও বলেছেন ‘হস্তামলকবৎ’! সে মৃত্যু ওঁর হাতের মুঠোয়। চৈতালী পূর্ণিমার চন্দ্রোদয়ের আগে! রূপমতী পেরেছে, সত্যবতীর মা-দিদি-বৌদি পেরেছে! বর্গীর আক্রমণে কোন কোন গাঁয়ের আনপড় মেয়েরা দলে-দলে পেরেছে। এক এক পাতকুয়ায় দশ বিশটি যুবতী নারী। বর্গী দানবেরা তাদের ধর্মনষ্ট করতে পারেনি। সেই সহজ সরল পথটা বেছে নিয়েছিলেন বলে এতদিন নিশ্চিন্ত ছিলেন।

    কিন্তু আজ যে স্বপ্নাদেশে সব কিছু গুলিয়ে গেল!

    ওঁর আদর্শ রূপমতী নয়—সত্যবতী!

    সেটা কি পারবেন?

    ‘বিনাশায়চ দুষ্কৃতাম্’ জগৎনিয়ন্তা যুগে যুগে ‘সম্ভব’ হন। কখনো পুরুষের বেশে, কখনো প্রকৃতির। হিরণ্যকশিপুর উদর বিদীর্ণ করতে যেমন তিনি তীক্ষ্ণনখরলঙ্কৃত নৃসিংহ, তেমনি মহিষাসুরকে বধ করতে তিনি আবির্ভূতা হয়েছিলেন অপরূপা মাতৃমূর্তিতে! কিন্তু সেসব সত্য-ত্রেতা-দ্বাপর যুগেব কথা। কলিযুগে সে দৈবশক্তির আবির্ভাব হয় মরমানুষের শুভবুদ্ধিতে।

    আজ তেমনই স্বপ্নাদেশ পেয়েছেন! শহীদ হবার আহ্বান শুনেছেন। ‘শহীদ’ কে? যে দেশের জন্য, দশের জন্য, নিজের প্রাণ বলি দিতে প্রস্তুত। কিন্তু ‘প্রাণ’ই কি মরমানুষের শ্রেষ্ঠ সম্পদ? ‘ধর্ম’ কি তার চেয়েও বড় নয়? মানব সভ্যতার ইতিহাসে দেশে দেশে, কালে কালে কত কত শহীদ তো প্রাণ দিয়েছে—কিন্তু পৃথিবীর ভার লাঘব করতে ধর্ম দিতে পেরেছে কজন?

    অত বড় দানবীর, অমন মহান দাতাকর্ণও তা দান করতে প্রস্তুত ছিলেন না—সব কিছু তিনি প্রদান করতে প্রস্তুত—প্রাণ পর্যন্ত; কিন্তু ঠেকে গেলেন ঐখানে : ‘আপন পৌরুষ আর ধর্ম’–তা তিনি দিতে অপারগ!

    স্বপ্নাদেশে তাঁকে বলা হয়েছে—বেণীর সঙ্গে মাথা দেওয়া চলবে না। মাথা রেখে বেণীটুকু দিতে হবে!

    কিন্তু কথাটা কি ঠিক?

    সতীত্বই কি স্ত্রীলোকের সব চেয়ে বড় সম্পদ? ‘ধর্ম’ কি তার চেয়েও বড় নয়? ‘ধর্ম’ কি তাঁর এই নশ্বর নারীদেহের চৌহদ্দীতে সীমাবদ্ধ? কে বলে দেবে? কোন্ শাস্ত্ৰ? কোন্ পুরাণ, সংহিতা, কোন্ মহাকাব্যের অনুশাসন?

    মনে পড়ে গেল পিতৃদেবের বহুব্যবহৃত গৌতম বুদ্ধের সেই অন্তিম বাণী :

    আত্মদীপো ভব
    আত্মশরণো ভব
    অনন্যশরণো ‘ভব!

    —নিজের বিবেকের নির্দেশে, আত্মদীপের আলোয় পথ খুঁজে নিও। পরের কথায় কান দিও না। তুমিই তোমার গুরু, তুমিই তোমার পথপ্রদর্শক!

    কী দিচ্ছেন? কী পাচ্ছেন?

    পাচ্ছেন স্বপ্নাদেশে প্রাপ্ত দৈব আদেশ পালনের তৃপ্তি। দেশের মঙ্গল, দশের মঙ্গল। সমগ্র কাশীধাম আজ চাইছে ঐ করাল রাহুগ্রাস হতে মুক্তি পেতে। তিনি স্বপ্নাদেশে আদিষ্ট হয়েছেন পৃথিবীর সেই পাপ স্খালন করতে।

    কীসের বিনিময়ে?

    নারীর ‘তথাকথিত’ সতীত্ব!

    তিনি যদি সজ্ঞানে, স্বেচ্ছায় ধর্ষিতা হতে স্বীকৃতা হন, আর নিজ দেহে সেই যন্ত্রণা সহ্য করে সত্যবতীর মতো সাফল্য লাভ করেন, তবে শত শত মেয়ে রক্ষা পেয়ে যাবে। ঐ যাদের আগামী সপ্তাহে, আগামী মাসে, পরের বছরে মুখে ফেট্টি বেঁধে নিয়ে আসবে পুরন্দরের চেলা-চামুণ্ডার দল তার বাগানবাড়িতে। তাদের স্বামী আছে, পিতা আছে, সন্তান আছে, সংসার আছে। যার বিন্দুমাত্রও নাই হটী বিদ্যালঙ্কারের। তাদের সকলের হয়ে তিনি একা কেন পারবেন না ঐ মরণান্তিক দৈহিক যন্ত্রণা সহ্য করতে? তাদের বিনিময়ে ধর্ষিতা হতে? কেন পারবেন না সেই মরণান্তিক নিগ্রহ সহ্য করে ঐ পশুটাকে মায়ের যূপকাষ্ঠে বলি দিতে?

    সিদ্ধান্তে এলেন হটী বিদ্যালঙ্কার—স্বেচ্ছায় তিনি ধর্ষিতা হবেন!

    কিন্তু দুরন্ত অভিমানে ঝরঝরিয়ে কেঁদেও ফেললেন। পুব আকাশে তখন উদয়ভানুর আভাস। সেদিকে মুখ তুলে হঠাৎ তিনি পিতৃসম্বোধন করলেন। বললেন, আপনি আমাকে এই আদেশ দিলেন, কিন্তু কই ‘মা’কে তো তা বলেননি? তাহলে তাঁর আঁচলে বিষ বেঁধে দিয়েছিলেন কেন?

    .

    আমি ক্ষমা চাইছি।

    ভুল হয়ে গেল দিদিভাই! তোমাদের এখনো বলাই হয়নি হটী বিদ্যালঙ্কারের বাবার কথা, মায়ের কথা। তাঁর বাল্যকালের কথা!

    ব্যাপারটা কী জান বোনটি? ওখানেই তোমাদের সঙ্গে আমার ফারাক। কথা-সাহিত্য একটা যোগের সাধনা—পাঠিকা-পাঠকের সঙ্গে লেখকের যোগ। তোমাদের সঙ্গে রাখীবন্ধনের উৎসবে যোগ দিতেই তো বসেছি। কিন্তু ঠিক এক সমতলে বসিনি। বসা যায় না। প্ৰথম পংক্তিতে কবি যখন বর্ণনা করতে বসেন—তাঁর সৃষ্ট চরিত্রের চেহারা ভূতের মতন; সে অতি ঘোর নির্বোধ, কবিপত্নীর ধারণা সে ক্রমাগত চুরি করে যাচ্ছে, তখন সেই ‘বেটা বুদ্ধির ঢেঁকি’র কাণ্ড-কারখানায় আমরা হাসছি—কিন্তু সেই প্রথম পংক্তি রচনা কালেও কবির চোখদুটি অশ্রুসজল! তিনি জানেন, ঐ পুরাতন ভৃত্যটি তাঁর জন্য অন্তিমে প্রাণ দেবে। সে তথ্যটা তুমি-আমি জানি না, কিন্তু তাঁর জানা!

    এই যে ‘হটী বিদ্যালঙ্কার’—না সোঞাই গ্রামের বাস্তব মহাপণ্ডিতা নয়, আমি অযোধ্যার শ্রীরামের কথা এখন বলছি না, বলছি আমার মনোভূমির রামের কথা—তাঁর সব কিছু যে আমার জানা। তিনি প্রাণ দেবেন, না সতীত্ব-ধর্ম, কী তাঁর পরিণাম—সব জেনে-বুঝে আমি লিখতে বসেছি। তোমরা আসনপিঁড়ি হয়ে বসেছ, জান না এবার আমি তোমাদের পাতে কী পরিবেশন করব—নিম-বেগুন, না পরমান্ন!

    কী বললে? আমি কেমন করে জানলাম?

    না দিদিভাই, বাস্তব হটী বিদ্যালঙ্কারের সব কিছু জানতে পারিনি, জানি না তাঁর জন্ম তারিখ, বাবার বা মায়ের নাম। তাঁর তিরোধান 1810—কাশীতে, প্রায় সত্তর বছর বয়সে—তাই আন্দাজে বলেছি তাঁর জন্ম 1742 এর কাছাকাছি। জন্মস্থান : বর্ধমান, সোঞাই।

    ইতিহাসকে জিজ্ঞাসা করেছি। তার মনে নেই।

    জাতীয় গ্রন্থাগারকে প্রশ্ন করেছি। সে বলেছে খুঁজে নাও—এ গন্ধমাদনে তোমার বিশল্যকরণী আছে কি নেই তার আমি কী জানি!

    জানতে চেয়েছি মহাকালের কাছে। উল্টে ধমক খেতে হয়েছে। সত্যই তো, তার জাব্‌দা-খাতায় যে ‘হোমো স্যাপিয়ান’-এর আগের খবরও লিখতে হয়েছে। সে কেমন করে দেবে সোঞাই গাঁয়ের সেই ডাগরচোখো কিশোরীর সন্ধান?

    না, মহামহিমময়ী সেই বাস্তব হটী বিদ্যালঙ্কারের কথা বলছি না। বলছি না হটু বিদ্যালঙ্কারের কথাও। তাঁরা দুজনেই তো আমার মা! বলছি আমার ছোট্ট পাগলি মেয়েটার কথা। আমার মনের কোণের এই সোঞাই গাঁয়ে নতুন করে যে জন্মেছে। তিল-তিল করে যে বর্ধমান, বেড়ে উঠছে, তার কথা বলছি। ঘুম- না—আসা রাতে যে এসে আমাকে ইতিমধ্যেই চুপিচুপি বলে গেছে তার সব কথা, স—ব কথা! তার আনন্দের কথা, বেদনার কথা, তার প্রাপ্তি আর বঞ্চনা। তোমাদের সে-কথাই তো শোনাতে বসেছি।

    তাই এ জাতের ভুল হয়ে যাচ্ছে। তোমরা তো এখনো জানই না হটীর পিতৃদত্ত নামটা কেন ‘রূপমঞ্জরী’!

    বাপের দেওয়া নাম। বাবা মহাপণ্ডিত। চমৎকার নামটি বেছে নিয়েছিলেন। তাঁর নিজের নাম ‘রূপেন্দ্রনাথ’, স্ত্রীর নাম ‘কুসুমমঞ্জরী’। দুজনে মিলে সৃষ্টি করেছিলেন ঐ মেয়েটিকে : ‘রূপমঞ্জরী’।

    না! আবার ভুল হল। হটী বিদ্যালঙ্কারের নামটা তাঁর পিতৃদেব দেননি। সে-কথা সবাই জানে না। আসলে নামকরণ করেছিলেন সেযুগের শ্রেষ্ঠ মহাকবি! সেসব কথা শুধু আমার মনেই আছে। আমাকে লিখতে হবে, এখনো তোমাদের বলা হয়নি!

    গল্পের ধরতাইটা ধরতে হলে আপাতত নোঙর তোল,দিদিভাই! অনেক-অনেকটা পথ উজান ঠেলে যেতে হবে।

    আমাদের কাহিনী শুরু হয়েছিল 1774 খ্রীষ্টাব্দে। পলাশীর যুদ্ধের সতের বছর পরে। প্রায় অর্ধ শতাব্দীর উজান ঠেলে আমাদের কেঁচে-গণ্ডূষ করতে হবে।

    আমরা আবার নতুন করে শুরু করব রাঢ়খণ্ডে। রূপেন্দ্রনাথের জন্ম-বৎসর থেকে। সেটা 1717 খ্রীষ্টাব্দ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘড়ির কাঁটা – নারায়ণ সান্যাল
    Next Article পথের কাঁটা – নারায়ণ সান্যাল

    Related Articles

    নারায়ণ সান্যাল

    অলকনন্দা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আবার যদি ইচ্ছা কর – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    আম্রপালী – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    বিশ্বাসঘাতক – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    সোনার কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    নারায়ণ সান্যাল

    মাছের কাঁটা – নারায়ণ সান্যাল

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }