Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লার্নিং হাউ টু ফ্লাই : লাইফ লেসন্‌স ফর দি ইয়ুথ – এ পি জে আবদুল কালাম

    মনোজিৎ কুমার দাস এক পাতা গল্প118 Mins Read0
    ⤶ ⤷

    ৪. আজীবন জ্ঞান সাধনা

    শিক্ষকরা শুধুমাত্র ছাত্রদেরকে প্রভাবিত করতে পারেন তাই না,
    মানুষের মূল্যবোধে ব্যবহারিক পাঠ, বিশেষ করে
    তাদের স্বার্থহীন জ্ঞান দানও করতে পারে।

    .

    প্রিয় বন্ধুগণ, ২০১৪ এর ১৮ ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) GSLV মার্ক ৩ সঠিক সময়ের মধ্যে প্রত্যাশিত পথে ভ্রমণ করে টেস্ট মিশন সাফল্যের সাথে সমাধা করল। এটা পৃথিবীকে জানান দিল, ভারত বিশ্বাস করে যে, তারা শীঘ্রই মহাকাশযাত্রীকে মহাশূন্যে পাঠানোর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। এটা ছিল পরীক্ষামূলক মিশন। সম্ভবত দু’বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে মহাকাশে উড়তে পারবে। এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল রকেটের সাহায্যে মহাশূন্যের বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা। ৬৩০ টনের রকেট ১২৬ কিমি বেগে ধাবমান হয়। ৪ টন ক্রু ক্যাপসুলের তিনজন মানুষ বিছিন্ন হয়ে পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিমি বঙ্গোপসাগরে অবতরণ করে। বিশ মিনিটে ১৬০০ কিমি দূরের স্পেস স্টেশন থেকে বিস্ফোরণ ঘটানো হয়। তিনজন প্যারাসুট ক্রু মোডিউল নিয়ন্ত্রণ করে।

    নির্ধারিত সময়ে সঠিকভাবে এই পদ্ধতি কাজ করেছিল। উড্ডয়নের পর হিট সিল্ড আলাদা হয়ে যায়। ক্রু মোডিউল অ্যাটমোস্ফেরিক রি-এন্ট্রি এক্সপেরিমেন্ট (কেএআরই) মোডিউল লঞ্চ ভিইয়েকল থেকে বিচ্ছিন্ন হলে মোডিউল সক্রিয় হয়। এই মিশন সফলতার সঙ্গে সম্পন্ন হলো। ISRO, GSLV মার্ক ৩ প্রকল্পের মাধ্যমে বড়োসড়ো উপগ্রহ পাঠাতে আত্মবিশ্বাসী ছিল। পরবর্তীতে ISRO সোলার পাওয়ার স্যাটেলাইট পাঠানোর কথা ভাবে। একদিন আপনাদের অনেকেই ISRO চন্দ্র বা মঙ্গল গ্রহের মিশনে মহাকাশযাত্রী হতে পারেন। আমার বন্ধুরা, এই মিশনের সাফল্যের কারণ, এই প্রোগ্রামে অংশ গ্রহণ করা তরুণদের সৃজনশীল ও বৈজ্ঞানিক মন। আমি এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ভাবতে পারি যে, তরুণরা এ থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানে অবদান রাখতে সক্ষম হবে। তরুণরা বিজ্ঞান বা অন্যান্য বিষয় পড়াশোনা করতে আগ্রহী।

    আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। দশ বছর বয়সে পঞ্চম গ্রেডে পড়াকালে শ্রী সিভাসুব্রামানিয়া আয়ার আমাকে যা শিখিয়েছিলেন তা এখনো মনে পড়ে। আমার এই শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলে আমরা তাকে জ্ঞানের ভাণ্ডার বলে মনে করতাম। তিনি আমাদের স্কুলের একজন মহান শিক্ষক ছিলেন। আমরা সবাই তাঁর ক্লাসে উপস্থিত থাকতে পছন্দ করতাম। একদিন তিনি পাখির উড়া সম্বন্ধে বলেছিলেন। তিনি ব্লাকবোর্ডে একটা পাখির ছবি এঁকে পাখনা, লেজ, মাথাসহ পাখির শারীরিক গঠন ব্যাখ্যা করেন। তিনি ব্যাখ্যা করে বলেন,

    পাখি কেমনভাবে উড়ে থাকে। তিনি এটাও ব্যাখ্যা করে বলেন, কেমন করে উড়ার সময় পাখি দিক পরিবর্তন করে। তিনি এ বিষয়ে প্রায় পঁচিশ মিনিট লেকচার দিয়ে পাখিদের ওড়াউড়ি সম্বন্ধে বলেন। ক্লাস শেষ হলে, তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, পাখি কেমন করে উড়ে তা বুঝতে পেরেছি কিনা। আমি বললাম, আমি বুঝতে পারলাম না। আমার উত্তর শুনে তিনি অন্য ছাত্রদের জিজ্ঞাসা করলেন তারা বুঝতে পেরেছে কিনা। অনেক ছাত্রই বলল যে তারাও বুঝতে পারেনি। আমাদের কথা শুনে তিনি হতাশ হলেন না, কারণ তিনি ছিলেন নিবেদিত প্রাণ শিক্ষক।

    শ্রী আয়ার বললেন যে আমাদের সবাইকে তিনি রামেশ্বরমের সমুদ্রের তীরে নিয়ে যাবেন। ওই দিন সন্ধ্যার আগে আমাদের পুরো ক্লাসটাকে রামেশ্বরমের সমুদ্রের ধারে নিয়ে গেলেন। আমরা সমুদ্রের গর্জনের শব্দ শুনতে পেলাম। আমরা দেখতে পেলাম, সমুদ্রের ঢেউয়েরা গর্জন তুলে বালির পাহাড়ে আছড়ে পড়ছে। সুমিষ্ট সুরে কিচিরমিচির করে পাখিরা উড়ে যাচ্ছে। তিনি সমুদ্রের বেলাভূমিতে আমাদেরকে দশ থেকে বিশটি পাখির গঠন দেখালেন। আমরা পাখিদের মোহনীয় রূপ দেখে মুগ্ধ হলাম। তিনি আমাদেরকে দেখতে বললেন, পাখিগুলোর ওড়াউড়ি। আমরা নিকট থেকে দেখলাম, পাখিগুলো কীভাবে তাদের দিক পরিবর্তন করে উড়ে যায়। তারপর তিনি আমাদেরকে একটা প্রশ্ন করলেন, পাখির ইঞ্জিন কোথায় থাকে, আর কোথা থেকেই বা তারা উড়ার শক্তি পায়। তিনি আমাদেরকে ব্যাখ্যা করে বললেন যে, পাখি তার নিজের জীবন থেকেই শক্তি পায়। কী করতে হবে সে সম্পর্কেও সে নির্দেশ লাভ করে জীবন থেকে। তিনি মাত্র পনেরো মিনিটের মধ্যে সব কিছু ব্যাখ্যা করলেন। এই ব্যবহারিক উদাহরণ থেকে আমরা পুরো গতিবিজ্ঞানের ধারণা লাভ করলাম। আপনাদের শিক্ষকরাও এক একজন মহান শিক্ষক। একজন মহান শিক্ষক তত্ত্বীয় ও ব্যবহারিক দু’ভাবেই জ্ঞানদান করে থাকেন। প্রকৃতির কাছ থেকে জীবন্ত জ্ঞান লাভ করা যায়।

    একটা পাখি কীভাবে উড়ে এটা জানা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। ওই দিন সন্ধ্যা থেকেই আমি ভাবতে শুরু করলাম যে, আমার ভবিষ্যৎ পড়ালেখা ওড়াউড়ির পদ্ধতি সম্পর্কে হবে। আমি এটা বলছি এই কারণে, আমার শিক্ষকের শিক্ষা ও পাখিদের উড়ার সেই ঘটনা যা আমি প্রত্যক্ষ করেছিলাম তা থেকেই আমি আমার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর ক্লাসের পর একদিন সন্ধ্যায় আমি আমার শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, ‘স্যার অনুগ্রহ করে আমাকে বলুন, কীভাবে আমি উড়া সম্বন্ধে আরো জ্ঞান অর্জন করতে পারব।’ তিনি ধৈর্য সহকারে আমাকে ব্যাখ্যা করে বলেন, আমাকে অষ্টম শ্রেণি শেষ করে হাই স্কুলে, হাই স্কুল শেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় তুমি উড্ডয়ন সম্বন্ধে জানতে পারবে। যদি আমি ভালো রেজাল্ট করে সমস্ত শিক্ষা সমাপ্ত করতে পারি তবে আমি ফ্লাইট সায়েন্সের কথা চিন্তা করতে পারি। আমার শিক্ষকের দেওয়া এই উপদেশ এবং পাখির উড়ার শিক্ষা সত্যি সত্যি আমার জীবনে লক্ষ্য ও মিশন সফল করতে সাহায্য করে। আমি কলেজে ভর্তি হয়ে ফিজিকস নিয়েছিলাম। মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং-এ আমি এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিলাম

    এভাবেই আমার জীবন রকেট ইঞ্জিনিয়ার, এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট এ পরিবর্তিত হলো। একটা বিষয়ে আমার শিক্ষকের পাঠদান আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল, যা আমার পেশা ও আমাকে উড়ার পথ খুলে দেয়।

    আর একজন মহান শিক্ষক, যিনি এখন কিংবদন্তিতুল্য! তাঁর নাম প্রফেসর চিন্নাদুরাই। তিনি আমাকে ফিজিকস, বিশেষ করে নিউক্লিয়ার ফিজিকস শিখিয়েছিলেন। প্রফেসরের শিক্ষার বিশেষ পন্থার জন্য অনেক ছাত্র এ বিষয়টি পড়তে শুরু করে। পাঠদানের সময় তিনি বিভিন্ন লেখা থেকে রেফারেন্স ও বিভিন্ন বইয়ের রেফারেন্সও দিতেন। ছাত্রেরা সেগুলো থেকে উদ্ধৃতি দিত এবং বইগুলো পড়ত। তিনি লেকচার দেওয়ার সময় নিশ্চিত করে বলতেন যে, শুধুমাত্র নোটের উপর নির্ভর না করে আমাদের সবার পদার্থ বিদ্যার টেক্সটবুক পড়া উচিত। এটাই হচ্ছে শিক্ষালাভের বিশাল দিগন্ত। প্রফেসর চিন্নাদুরাই এখনো দিনদুগাল এ বসবাস করেন। ওই এলাকায় গেলে আমি তাঁর সঙ্গে দেখা করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আসি। তাঁর শিক্ষাদানের পদ্ধতি ছিল গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রের জীবনব্যাপী স্বাধীন শিক্ষার্থী হয়ে থাকার শিক্ষা দিতেন। এটা ছিল একজন ব্যক্তি তথা দেশের অবিরাম প্রবৃদ্ধির জন্য দরকারি। তিনি ছাত্রদেরকে সৃজনশীল শিক্ষালাভের ব্যবস্থা করতেন। জ্ঞানলাভের জন্য আজীবন অনুসন্ধানের বিষয়টি উপভোগ্য হিসাবে বিবেচ্য। এমনকি এখনো তাঁর সঙ্গে মিলিত হলে তিনি আমাকে জ্ঞানদান করেন।

    এই উদাহরণগুলো প্রদর্শন করে শিক্ষকরা ছাত্রদেরকে প্রভাবিত করতে পারেন শুধুমাত্র শিক্ষাদান করেই নয়, মানবিক মূল্যবোধের বিষয়ে ব্যবহারিক জ্ঞানদান করেও। বিশেষভাবে নিঃস্বার্থ জ্ঞানদানের মাধ্যমে। আমাকে জ্ঞান ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য আমি আমার কলেজের প্রতি কৃতজ্ঞ।

    আপনারা কি বিজ্ঞানের একজন মানুষ সম্বন্ধে জানেন, যিনি তাঁর সারাটা জীবন উদ্ভাবন, সৃজন ও বৈজ্ঞানিক গবেষণায় নিবেদিত ছিলেন? তাঁর সর্বোত্তম সাফল্য ছিল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল চন্দ্রশেখর লিমিট’। চন্দ্রশেখর সুব্রাহ্মনিয়ানের বিখ্যাত আবিষ্কার ছিল ‘জ্যোতির্বিজ্ঞানে চন্দ্রশেখর লিমিট’। লিমিট বর্ণনা করে কীভাবে একটি সাদা বামন তারকার সর্বাধিক পিণ্ড (১.৪৪ সোলার পিণ্ডের চেয়ে বৃহত্তর) বা সমতুল্যভাবে, একটি তারকার সর্বনিম্ন পিন্ড স্বাভাবিকভাবে একটি নিউরোন তারকায় বা কালগহ্বরে একটি সুপার নোভায় পরিণত হয়। চন্দ্রশেখর লিমিট দ্বারা স্থিরীকৃত হয় নির্দিষ্ট পিণ্ড কত দীর্ঘ সময় একটি তারকায় কিরণ দেয়। ১৯৮৩ সনে চন্দ্রশেখর সুব্রাহ্মনিয়ান তাঁর এই আবিষ্কারের ফলে নোবেল পুরস্কার লাভ করেন।

    একজন বিখ্যাত নারী বিজ্ঞানী ছিলেন যিনি রেডিয়াম আবিষ্কারের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি একবার নয়, দুই দুইবার নোবল প্রাইজ লাভ করেন—একবার পদার্থ বিদ্যায়, আর অন্যবার রসায়ন শাস্ত্রে। সেই নারী কে? মাদাম কুরি। তিনি রেডিয়াম আবিষ্কার করেন এবং মানুষের উপর রেডিয়েশনের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেন।

    এখানে যে সকল ছাত্ররা সমবেত হয়েছে তাদের কাছে এখন আমি একটা সুন্দর বাড়ির পরিবেশের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব। একটা সুন্দর বাড়ি ভারতে ২০০ মিলিয়ন বাড়ি আছে—আমি চারদিক থেকে এ বিষয়ের উপর আলোকপাত করব। প্রথমটি আসে আধ্যাত্মিক বাসস্থান থেকে, দ্বিতীয়টা আসে মায়ের সুখ থেকে, তৃতীয়টা আসে বাসস্থানের স্বচ্ছতা থেকে, আর চতুর্থটা আসে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ থেকে। একটা সুন্দর বাসস্থানের জন্য এই চারটি বিষয় গুরুত্বপূর্ণ। এসো আমরা স্টাডি করে দেখি, কীভাবে আমরা ওইগুলো অর্জন করতে পারি।

    আধ্যাত্মিক বাসস্থান

    বাবা, মা, একটা পুত্র আর একটা কন্যা, অথবা দুটো পুত্ৰ বা দুটো কন্যা নিয়ে গড়া ছোটো একটা পরিবারের কথা আমার কল্পনা করতে পারি। এই বাড়িতে পিতামাতা উভয়েই উপার্জন করেন। ছোট্ট এই বাড়িতে আমার দৃষ্টিগোচর হয় কমপক্ষে ১০টা বিখ্যাত বইয়ের একটা ছোট্ট লাইব্রেরি। ব্রেকফাস্ট ও ডিনারের প্রাক্কালে তাঁদের ছেলে-মেয়েদের মধ্যে বই পড়ার অভ্যাস পিতামাতারাই গড়ে তোলেন। পুরো পরিবার কমপক্ষে একবার খাবারের সময় একত্রে মিলিত হয়ে পারস্পরিক যোগাযোগ ও মুক্ত মনে আলোচনা করে থাকে। যখন তারা ডাইনিং টেবিলে একত্রিত হয়, তখন পিতা বা মাতা হোম লাইব্রেরি থেকে একটা বই এনে তা থেকে নীতিকথা ও নৈতিক মূল্যবোধের গল্প পড়তে পারেন। এই আলোচনায় ছেলে-মেয়েরাও অংশ গ্রহণ করে মতামত দিতে পারে। এ ধরনের পাঠাভ্যাসের ফলে, শিশু বই পড়তে আগ্রহী হয় এবং সেই গল্প থেকে অনেক অনেক তথ্য পায়। তাদের প্রত্যেক দিনের জীবনে এই পাঠাভ্যাস থেকে অনেক কিছু শিখতে পারে। কতিপয় ছাত্র স্কুলে গিয়ে অন্য ছাত্রদের সঙ্গে তাদের পাঠাভ্যাস থেকে অর্জিত জ্ঞান শেয়ার করে সমাজের উপকার করতে পারে। একদিন তাদের পাঠাভ্যাসই তরুণ মনকে উজ্জীবিত করতে পারে। তাছাড়া আমার দৃষ্টিগোচর হয় একটি প্রার্থনা কক্ষের প্রতি যেখানে সকালে বা রাতে ছেলে-মেয়েসহ পুরো পরিবার মিলিত হয়ে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা জানিয়ে তাঁর আশীর্বাদ লাভ করতে পারে। এই পারিবারিক সমাবেশের মধ্য দিয়ে ছেলে-মেয়েদের মধ্যে জ্ঞান ও মূল্যবোধের বিকাশ ঘটে। এই সব ছেলে-মেয়েরা ভবিষ্যতে তাদের দায়িত্ব উৎকর্ষতার উদ্দীপনায়, সমর্পণে ও আত্মশক্তিতে বলিয়ান হয়ে সমাধা করতে পারে।

    মায়ের মুখে হাসির মিশন

    আমি আপনাদেরকে একটা মিশনের কথা বলছি যা একটা সুখী গৃহকোণ গড়ে তোলে। বন্ধুরা, আমার কাছে প্রতিজ্ঞা করো আমি যা বলছি সেই পরামর্শ অনুসরণ করবে। আমার পরামর্শ:

    আজকের পর থেকে আমি আমার মাকে সুখী রাখব,
    যদি আমার মা সুখী থাকেন, আমার গৃহে সুখ থাকবে
    যদি আমার গৃহে সুখ থাকে, সমাজ সুখে থাকবে,
    যদি সমাজ সুখে থাকে, রাষ্ট্র সুখে থাকবে,
    যদি রাষ্ট্র সুখে থাকে, জাতি সুখে থাকবে।

    তোমাদের মধ্যে কতজন মায়ের মুখে হাসির মিশন সফল করে মায়ের মুখে হাসি ফোটাতে চাও?

    একটি স্বচ্ছ গৃহকোণ

    যেমন আমি বলেছিলাম, আমরা ২০০ মিলিয়ন পরিবারের এক সমাজে বসবাস করি। একটা স্বচ্ছ গৃহকোণ থেকে সৃষ্টি হয় একটা স্বচ্ছ সমাজ। একটা দেশের জন্য দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ সমাজ গঠন সবচেয়ে জরুরি। প্রিয় তরুণ সদস্যরা, দেশের এক একটা পরিবারের তরুণ পুত্র বা কন্যাদের জন্য আমার একটা মিশন আছে। আপনাদের প্রত্যেকেই জানেন যে, কতিপয় বাড়ি থেকে দুর্নীতির জন্ম হয়। পরিসংখ্যান থেকে জানা যায়, শতকরা ৩০ শতাংশ ভারতীয় বাড়ি দুর্নীতিগ্রস্ত। আনুমানিক ৬০ মিলিয়ন বাড়ি স্বচ্ছ নাও হতে পারে। এ অবস্থায় ছেলে-মেয়েরা উপলব্ধি করে তাদের পিতার স্বচ্ছ হওয়া উচিত। যদি তাদের পিতা স্বচ্ছ না হয়, তবে ছেলে-মেয়েরা তাদের স্নেহ ভালোবাসা তাকে জ্ঞাপন করতে পারে না। তাদের পিতাকে দুর্নীতি না করতে বলার সাহস দেখানো উচিত। আমি স্বজ্ঞানে বলি, আইন দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন বিপুলভাবে কার্যকর হবে। আপনাদের মাঝে কতজন তরুণ বন্ধু নিজেদেরকে এই মিশনে সম্পৃক্ত হয়ে গৃহকোণকে স্বচ্ছ করে গড়ে তুলতে পারবেন?

    সবুজ বাড়ি মিশন

    আজকের দিনে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। গাছ কেটে বন উজাড়, শিল্পায়ন ও যানবাহনের কারণে বায়ুমণ্ডলে কার্বনডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায়, বায়ুমণ্ডলের ওজন স্তরে ছিদ্র হওয়ায় পৃথিবী নামের এই গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বন্যা, খরার প্রধান কারণ এটাই। যদি দেশের তরুণরা সিদ্ধান্ত নেয়, তারা এই অবস্থাকে পরিবর্তন করতে বদ্ধপরিকর হবে, প্রত্যেক ভারতীয়ের শপথ নিতে হবে যে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেই কমপক্ষে একটা করে গাছ লাগাবে এবং তারা গাছের পরিচর্যা করবে। একটা পূর্ণাঙ্গ গাছ ২০ কেজি কার্বনডাইঅক্সাইডকে গ্রহণ করে আর ১৪ কেজি অক্সিজেন ত্যাগ করে। যদি আমরা সারাজীবনে দশটা গাছের চারা লাগিয়ে পরিচর্যা করি তবে আমরা দশ বিলিয়ন গাছ পাব। এই দশ বিলিয়ন বৃক্ষ জলবায়ু পরিবর্তন সমস্যাকে মোকাবিলা করতে অবশ্যই সাহায্য করবে। তাছাড়াও আমি পরামর্শ দিতে পারি যে আপনাদের প্রত্যেকে একটা করে গাছ লাগালে আপনার ও প্রতিবেশীর বাড়ি পরিচ্ছন্ন থাকবে। সবুজ বাড়ির অর্থ শুধুমাত্র গাছের চারা লাগানো নয়, বাড়িঘর ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। আপনাদের কোনো আবর্জনা রাস্তার উপর স্তূপ করে রাখা উচিত নয়। আপনাদের শপথ নেওয়া উচিত যে আপনারা শুধুমাত্র বাড়িকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না, রাস্তাঘাটকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিশ্চয়তা দেবেন।

    আমাদের চারপাশের মহান ব্যক্তিদের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সেই সব মহান ব্যক্তিরা শিল্পকারখানায়, সরকারি অফিস আদালতে, সেনাবাহিনীতে, শিল্পকলা ও সাহিত্যে কাজ করেছেন। আপনারা সেই সব সুপরিচিত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের দ্বারা অনুপ্রাণিত হবেন। আমি আমাদেরকে প্রশ্ন করতে আগ্রহী, আপনারা তাদেরকে কী জন্য স্মরণ করতে পছন্দ করবেন? আপনার জীবনকে বিকশিত করতে হবে আপনারদেরকেই।

    (২০১৫ এর ১২ জুন তারিখে বাল্ডউইন ইনস্টিটিউসন্স, বাঙ্গালোরের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ ও মতবিনিময় থেকে।)

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অব ওয়ার্ল্ড অর্ডার – স্যামুয়েল পি. হান্টিংটন
    Next Article বউ – মানিক বন্দ্যোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }