Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লুব্ধক – নবারুণ ভট্টাচার্য

    নবারুণ ভট্টাচার্য এক পাতা গল্প64 Mins Read0
    ⤷

    লুব্ধক – ১

    ১

    সাত ঘন্টা, মাত্র সাতটা ঘন্টা আর বাকি আছে৷ সাত ঘন্টা মানে চারশো কুড়িটা মিনিট৷ খুব একটা অভাবনীয় মাপের কিছু নয়৷ মাত্র পঁচিশ হাজার দুশোটা সেকেন্ড৷ সময়-এর এই খণ্ড দৌড়ে পেরিয়ে যেতে একটা ঘুমই যথেষ্ট৷ তবে পুরোটাকে ঘুম বলা যাবে না৷ খুব সামান্য সময়ের জন্যে হলেও দু-একটা স্বপ্ন দেখতে হবেই৷ মোটের ওপর সাত ঘন্টার অপেক্ষা৷ আর ঘুমোতে যে হবেই বা ঘুম যে আসবেই এমন কোনো কথা নেই৷

    রিখটার স্কেলে মাপা যায়নি যে ভূমিকম্পটা কত জোরালো ছিল৷ এর থেকে হাস্যকর কথা কী হতে পারে? আসলে এরকম কথা বলার কোনো মানেই হয় না৷ ঘেউ! ঘেউ! চার্লস এফ রিখটার তাঁর স্কেলটি বানিয়েছিলেন এই সেদিন৷ ১৯৩৫ সালে৷ আর ভূমিকম্পটা হয়েছিল ১৭৩৭-এ, মানে তার প্রায় দুশো বছর আগে৷ লোক মারা গিয়েছিল ৩,০০,০০০৷ দিনটা ছিল ১১ অক্টোবর৷ ৫২৫ খ্রিস্টাব্দ থেকে ধরে ১৯৯৫ অবধি যে দুনিয়া কাঁপানো চুয়াল্লিশটি ভূমিকম্পের তালিকা করা হয়েছে তাতে কী অদ্ভুত, তারিখের সঙ্গে মিল দেওয়ার জন্যেই যেন ১১ নম্বরে এই ভূমিকম্পের কথা আছে৷ এই তালিকায় শেষ ভূমিকম্পটি হল ১৯৯৫-এর ১৭ জানুয়ারি, জাপানের কোবেতে, যাতে ৫,২৫০ জন মারা যায়৷ সে যাই হোক, ১১ নম্বর ভূমিকম্প, যাতে তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল সেটা হয়েছিল কলকাতায়৷

    তখন নিশ্চয়ই কলকাতায় এত লোক থাকত না৷ এত বাড়ি, সেতু, স্তম্ভ, মিনার, মেট্রো এসব কিছুই ছিল না৷ তাহলেও অত লোক থাকত যে মরেই গেল তিন লক্ষ৷ আর একটা শহরে নিশ্চয়ই শুধু মানুষই থাকে না৷ যেমন এখনকার কলকাতায় চিড়িয়াখানার প্রাণীদের কথা বাদ দিলেও যে অসংখ্য না-মানুষ প্রাণীদের আমরা দেখতে পাই তারাও নিশ্চয়ই ছিল৷ যেমন কুকুর, গোরু, ছাগল, বেড়াল, কাক, চড়াই, চামচিকে ও আরও কত প্রাণী৷ ভূমিকম্পই হোক, বিশ্বযুদ্ধের মতো ঘটনাই হোক বা মহামারি অথবা শান্ত সময়েও কোনো পারমাণবিক অস্ত্রবাহী ডুবোজাহাজের দুর্ঘটনাই হোক মানুষের বেলায় ঠিক হোক, ভুল হোক, মোটের ওপর একটা হিসেব থাকে৷ প্রাণহানি বললে কী বোঝায়? নিশ্চয়ই মানুষ৷ অনেক সময় বাসের ভেতরে লেখা দেখা যায় সময়ের চেয়ে জীবনের দাম বেশি৷ কার জীবনের দাম বেশি সেটা এর চেয়ে খুলে বলার দরকার হয় না৷ কী বলতে চাওয়া হয়েছে সেটা জানাই থাকে৷ জানা ব্যাপারটা জানানো হল৷ সকলেই জানে কিন্তু বড়ো বড়ো করে লেখাও থাকে৷ কেন এরকম করা হয়? যে সাত ঘন্টা বাকি আছে সে সময়টা না ঘুমিয়ে এরকম একটা প্রশ্ন নিয়ে ভাবনাচিন্তা করা যায়৷ এর মধ্যে সকলেই একটা কুয়াশার মতো ছড়িয়ে পড়া নিস্তব্ধতা সম্বন্ধে এখনও বোধহয় সচেতন হয়নি৷ অথচ একটু খেয়াল করলেই জানা যাবে যে শহর শব্দময় হলেও তার মধ্যে কুকুরের ডাক নেই৷ চাকার শব্দ, পিস্টনের শব্দ, ইঞ্জিনের শব্দ, ফোনের শব্দ, টায়ার বা গ্যাসের সিলিন্ডার ফাটার শব্দ, টেলিভিশনে চেনা চেনা কন্ঠস্বর, চলন্ত গাড়িতে স্টিরিয়ো বাজার শব্দ, ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ, শরীরে শরীর ঘষা ও বিচ্ছিন্ন হওয়ার রবার রবার শব্দ, দেশলাই কাঠি জ্বলে ওঠার শব্দ, চুল্লির দরজা বন্ধ হওয়ার শব্দ, বঁটি ধোওয়ার শব্দ, খাওয়ার শব্দ, নিঃশব্দ ছাপা শব্দ, শবদেহ নিয়ে যাওয়া জানানোর শব্দ, ট্রামেদের গুমটিতে ফেরার শব্দ, টিউব আলোর তোতলাতে তোতলাতে জেগে ওঠার শব্দ, এক হাতওয়ালা টিউবওয়েলের জল ডাকার শব্দ – সব যেমন থাকে তেমন রয়েছে৷ কিন্তু কোনো কুকুরের ডাক নেই, কোনো গাড়িতে ধাক্কা খাওয়ার পরে তার রেশ রেখে যাওয়া আর্তনাদ নেই, ককিয়ে কান্না নেই৷ কুকুরের কোনো শব্দ নেই৷ কুকুর নেই৷ নাকি আছে অথচ ডাকছে না৷ সাত ঘন্টা সময় হাতে৷ এটা নিয়েও খোঁজ-খবর করা যায়৷ কুকুরগুলো সব কোথায় গেল? ফুলরা কোথায় যায়, ফুলকুড়ানি বালিকারা কোথায় যায়, তারা যে তরুণদের দেখে মুগ্ধ হয় তারা কোথায় যায় এবং তারা যে কবরে যায়, সে কবর আবার ফুলদল হয়ে যায় এসব নিয়ে যে গান বেঁধেছিল সেই বুড়োটা বলতে পারবে? কোথায় গেল কুকুরেরা?

    এমনকি হতে পারে যে কুকুরদের ল্যাজে তারাবাজি বেঁধে দেওয়া হয়েছিল! তাতে মজা পেয়ে তারা আকাশে ছুটে গেছে লাফাতে লাফাতে আর রাতের শূন্যে তাকিয়ে আমরা সেইসব তারাবাজির গমনাগমন বা পুড়ে নিঃশেষ হয়ে ল্যাজ থেকে খসে পড়া অনেকক্ষণ বা অনেক যুগ, অনেক আলোকবর্ষ ধরে জ্বলতে থাকা দেখছি তো দেখছিই৷ আরও সাত ঘন্টা ধরেও দেখে যাওয়া যায়৷

    অচেতন করে বেশ ধারালো অস্ত্র বা করাত দিয়ে যদি কুকুর চেরাই করা হয় তাহলে খুব একটা শব্দ হবে কি? করাতকলে দাঁড়িয়ে যারা গাছের গুঁড়ি চেরাই দেখেছে, দেখেছে ঝুরঝুর করে কাঠের গুঁড়োয় মাটি ঢেকে যেতে, তারা কি এত সূক্ষ্ম, এত সম্মোহিত শব্দ শুনতে পাবে? অচৈতন্য কুকুরদের চেরার শব্দ? ফাঁড়ার শব্দ! তারপর আরও সূক্ষ্মতর বিশ্লেষণের শব্দ৷ এর আগেই তো আকাশগঙ্গার কথা হচ্ছিল যেখানে মহাকাশযানে লাইকাকে পাঠানো হয়েছিল৷ সেখান থেকে আমরা ইথার ও রক্তের গন্ধময় কুকুর ব্যবচ্ছেদের টেবিলে কীভাবে এলাম? কীভাবে এলাম, লাইকা? কীভাবে এলাম স্ত্রেলকা, বেল্কা? কীভাবে?

    আমরা বরং এই রক্ত ও ইথারে মাখামাখি টেবিল ছেড়ে আকাশের ফুটো ফুটো তেরপলের নীচেই একটা বিকট দুর্গন্ধময় জায়গায় যেতে পারি, যার নাম, পিঁজরাপোল৷ অভিধানে বলা আছে যে পিঁজরাপোল হল- ‘অকর্মণ্য গোরু, ঘোড়া প্রভৃতির জন্য বৃহৎ পিঞ্জরাকারে ঘেরা স্থান৷’ সেখানে রাতে যায় রাত্রিচর রাক্ষস, চোর, প্যাঁচা বা বেড়াল৷ বৃষ্টি এখানে মৃত কুকুরদের পচাতে ও ফুলিয়ে ওঠাতে সক্রিয় হয়েছে, যেমন হয়েছে রোদ, ভ্যাপসা বাতাস, মাছি, মূষিক ও জীবাণু৷ এখানেই জন্মানো ও এখানেই মরে যাওয়া ওই কুকুর-শাবকটিকে দেখো যার চোখও ফোটেনি৷ এখন সে কিছুটা তুলোটে অবয়ব-এর৷ দেখো যে, পিঁপড়েরা তার চোখের বন্ধ, না ফোটা আস্তরণটি খেয়ে নেওয়ার ফলে তার চোখ খুলেছে৷ বড়োই অকিঞ্চিত্‍কর ওই ক্ষুদ্র একটি মৃত চোখ, যা ঘোলাটে৷ এইবার দেখো যে, সেই চোখে যার ছায়া পড়েছে, তার নাম মহাকাশ৷ ওই একটি মৃত চোখ বা দর্পণের বিন্দু ধরে রেখেছে ছায়াপথ, দূরে অপসৃয়মান গ্যালাক্সি, ক্রতু, পুলহ, শিশুমার তারামণ্ডল ও কত না ধূমকেতু ও বেকার, নিষ্প্রাণ কৃত্রিম উপগ্রহ৷ আরও আছে৷ কালপুরুষের দক্ষিণ-পূর্বে তাকাও৷ ক্যানিস মেজর বা বৃহৎ কুকুরমণ্ডলের দেখা পাবে৷ এরই মধ্যে দেখো কী সুন্দর ওই আকাশের উজ্জ্বলতম তারাটি৷ ওরই নাম লুব্ধক বা সিরিয়াস৷ যারা নক্ষত্র-চর্চা করে তারা জানে যে ১ ফেব্রুয়ারি রাত ১০টায় ও ১ নভেম্বর ভোর ৪টে নাগাদ লুব্ধক মধ্যগমন করে৷ তার কী ইচ্ছা তা আরও সাত ঘন্টা পরে জানা যাবে৷ তার নির্দেশ জারি করা হয়ে গেছে৷ যা আর ফিরিয়ে নেওয়ার প্রশ্ন ওঠে না৷ তবে এখনও সাত ঘন্টা সময় রয়েছে৷

    পিঁজরাপোল একটা নয়৷ এবং একটির ভেতরেই কম করে একশো সতেরোটা কুকুরের শবদেহ গুনে ফেলা যায় যার মধ্যে ওই চক্ষুষ্মান শাবকটিকে না ধরলেও চলবে৷ বিভিন্ন বিচিত্র ভঙ্গিতে তারা পড়ে আছে৷ কারও গলায় ছেঁড়া দড়ি পরানো৷ কেউ বুড়ো৷ কেউ জওয়ান৷ কেউ প্রথমবার মা হতে যাচ্ছিল৷ এখন কৃমির খাদ্য৷ আরও সাত ঘন্টা তাই থাকবে৷ চূড়ান্ত মুহূর্তে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করার আগে কেউ কামড়াতে গিয়েছিল৷ কেউ শেষবার থাবা তুলেছিল৷ কেউ থাবা গুটিয়ে নিয়েছিল৷ কেউ মরে যাওয়ার পরে শান্ত, ঘুমন্ত চেহারা নিয়েছিল৷ পিঁজরাপোল আপাতত ধৃত কুকুরদের মৃত্যুভূমি হয়ে অন্যান্য পিঁজরাপোলের মতোই শবস্তব্ধ হয়ে থাকুক৷ মহাকাশ থেকে দেখলে এই কলকাতাকে একটি অতি নগণ্য তারাপুঞ্জ বলেই মনে হবে৷ অন্তত সাত ঘন্টা দূর থেকে দেখলে তো বটেই৷ অন্ধকারের ধাওয়া খেয়ে কিছু দুর্বল জোনাকি এক জায়গায় জড়ো হয়েছে৷ এই অবশ আলোর ঘেঁষে থাকা দেখতে থাকলে একসময় ঘুম নেমে আসে৷ এবং সেই ঘুম সাত ঘন্টা ধরেও চলতে পারে৷

    তবে একটা কথা স্বীকার না করে উপায় নেই৷ একাধিক পিঁজরাপোল ঘুরে ঘুরে সব কটি কুকুরের শবদেহ লক্ষ করলে দেখা যাবে আগে যে বৈচিত্রের কথা বলা হয়েছে তা মোটেও সাধারণ চিত্র নয়৷ অনেক কেন, বেশির ভাগ কুকুরই অসহায়ভাবে মৃত্যুকে মেনে নিয়েছে৷ বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কুকুরদের অসহায়তা শেখানো যায়৷ আমরা শাটলবক্স পরীক্ষার কথা জানতে পারি৷ শাটলবক্স হল একটি দু-ভাগে ভাগ করা বাক্স যার মধ্যে আড়াআড়িভাবে একটি অস্বচ্ছ বাধা বা বিভাজিকা থাকে, যার উচ্চতা, ধরা যাক, এক কুকুর৷ শাটলবক্সের মেঝেটি ধাতব৷ সেখানে তীব্র ইলেকট্রিক শক্ দিলে কুকুরটা লাফায় এবং বাধা টপকে বাক্সের অন্য অংশে চলে আসতে পারে, যেখানে মেঝেতে বিদ্যুৎ থাকে না৷ কিন্তু কুকুরটি যে নিরাপদ অংশে এল সেখানেও বিদ্যুৎ শক্ দেওয়ার ব্যবস্থা থাকে৷ এরকম হলে কুকুরটি দিশেহারা হয়ে পড়ে৷ এবার অস্বচ্ছ বাধাটি সরিয়ে যদি উঁচু একটা কাচ লাগানো যায় তাহলে দেখা যাবে যে কুকুরটা লাফিয়ে কাচের গায়ে আছড়ে পড়ছে৷ অজান্তে বিষ্ঠা বা মূত্রত্যাগ করা, চেঁচিয়ে বা ককিয়ে ডাকা, কম্পন, বাক্সের গায়ে কামড়ানোর চেষ্টা – এরকম অনেক কিছুই তখন দেখা যাবে৷ কিন্তু দেখা গেছে যে এক-নাগাড়ে দশ-বারো দিন এই পরীক্ষা চালিয়ে গেলে কুকুরটি আর লাফাবার বা পালাবার চেষ্টা করে না৷ এইভাবে তাকে অসহায়তা শেখানো যায়৷ কুকুরেরা এই ভাবেই অসহায়তা শিখে নেয়৷ পরীক্ষার সময় দেখা গেছে যে কুকুরেরা হাল ছেড়ে দেয় এবং চুপটি করে শক্ নেয়৷ এইভাবে কুকুরেরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে এবং প্রমাণ করেছে যে, অসহায়তা মেনে নেওয়া শিখে ফেলা যায় ও শেখানো যায়৷ কুকুর উপকথায় যেহেতু কুকুরদেরই আনাগোনা বেশি, তাই বলে রাখা দরকার, যে অসহায়তা শেখানোর পরীক্ষায় শুধুমাত্র কুকুরদের ওপরেই পরীক্ষা চালানো হয়নি, অন্যান্য প্রাণীরাও ছিল – যেমন ইঁদুর ও গোল্ডফিশ৷

    শাটলবক্স একটা জোটাতে পারলে হাতেনাতেই পরীক্ষা করে জেনে নেওয়া যেতে পারে যে সত্যিই অসহায়তা শেখানো যায় কি না৷

    হাতে তো এখনও সাত ঘন্টা সময় রয়েছে৷ ঘেউ! ঘেউ!

    ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারবার্ট – নবারুণ ভট্টাচার্য
    Next Article কাঙাল মালসাট – নবারুণ ভট্টাচার্য

    Related Articles

    নবারুণ ভট্টাচার্য

    জার্নালিস্টের জার্নাল – নিমাই ভট্টাচার্য

    September 4, 2025
    নবারুণ ভট্টাচার্য

    কাঙাল মালসাট – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    নবারুণ ভট্টাচার্য

    হারবার্ট – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    নবারুণ ভট্টাচার্য

    এই মৃত্যু উপত্যকা আমার দেশ না – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }