Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লুব্ধক – নবারুণ ভট্টাচার্য

    নবারুণ ভট্টাচার্য এক পাতা গল্প64 Mins Read0
    ⤶ ⤷

    লুব্ধক – ২

    ২

    ধারালো চাঁদ ঝলসায় রাতের গলায়
    প্ল্যানেটোরিয়ামের ইলেকট্রনিক ঘড়িতে
    তখন দারুণ জ্বর
    অন্ধকার ফাঁকা ময়দানে
    একটা ট্রাম টাল খায়
    আচমকা চলে গেল পুলিশভ্যান
    ঘুমন্ত কুকুরগুলোকে চমকে দিয়ে
    রোজ চমকে দেয়৷

    প্রথমেই উঠবে একেবারেই যা অলৌকিক নয় সেই কান গজিয়ে ওঠার ঘটনাটি৷ কলকাতা যতই মৃত চাকর-বাকর সমেত হৃষ্টপুষ্ট ও সেলফোনবাহী নিত্য যোগাযোগের মমি ও বেলুনদের শহর হয়ে উঠছে ততই এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনাও বাড়ছে৷ চারটি চাকার শূন্যের অর্থাৎ ০০০০-র ওপরে দাঁড়িয়ে রয়েছে একটি ঝকঝকে মোটরগাড়ি যার ভেতরে মৃত মুখে প্রসাধন ও কলপ গলে গলে গড়িয়ে পড়ছে৷ অন্যদিকে ছেঁড়া ও তাপ্পি লাগানো ঘুড়ি যেমন বাতিল হয়ে গেলেও তারে আটকে কঙ্কালের মতো মরা-হাত নাড়ে তেমনই বেঘর বেপাত্তা হয়ে রয়ে গেছে সেই রোগা-প্যাঁটকা বা অপুষ্টিতে ফুলে যাওয়া পার্ট-নাম্বার, সিরিয়াল-নাম্বার, রেশন কার্ড, হাসপাতাল থেকে দেওয়া নোংরা চিরকুট, বেফয়দা দস্তাবেজ ও দমকা ঝড়ের লাঠিচার্জে এদিক-ওদিক ছুটতে থাকা পলিব্যাগ ও মুড়ির ঠোঙারা, কাদা-মাখা পালক ও হ্যান্ডবিল৷ এসব অগুনতির কোনো হিসেব নেই৷

    এই কুকুরটার রঙ কালো, যদিও তার সামনের বাঁ-দিকের থাবাতে কিছুটা জায়গা সাদা লোমে ঢাকা ছিল৷ ওর নাম দেওয়া যাক কান-গজানো৷ কেন এই নাম সেটা একটু পরেই জানা যাবে৷ কান-গজানো কোনো সাহসী কুকুর ছিল না৷ নেহাতই ভীতু স্বভাবের একটি মেয়ে-কুকুর যার একবার পাঁচটা জ্যান্ত আর একটা মরা বাচ্চা হয়েছিল৷ দুটো বাচ্চা চুরি হয়েছিল৷ সে দুটো তো মরেনি! দুটো গাড়ি চাপা পড়ে৷ একটাকে ছোটো থাকতেই শকুন ছোঁ মেরে নিয়ে যায়৷ এর ফলে একটা আস্ত শীতকাল কান-গজানোর কান্না থামেনি৷ গোড়ার দিকে কান্নাটা বিঁধতে না পারলেও ভেসে বেড়াত৷ পরে সয়ে যাওয়ার ফলে আলাদা করে আর চেনা যেত না৷ আক্ষরিক অর্থে ‘সন অফ আ বিচ্’ বলে একটাও থাকল না৷ অন্তত সে-বার৷ এদিকে প্রত্যেকটা স্তন দুধে ফেটে পড়ছে৷ কিন্তু সবই সয়ে যায়৷

    কুকুররা কতদিন তাদের মৃতদের স্মরণে রাখে বা রাখতে পারে এ নিয়ে হয়তো-বা কোনো গবেষণা হয়েছে৷ না-হওয়াটাই বরং অসম্ভব৷ যাই হোক, সেই কালো, কাফ্রি কুকুর-মা একটা একতলার ফ্ল্যাটের গ্রিলের বাইরে একদিন খাবারের গন্ধ পেয়ে অথচ খাবার খুঁজে না পেয়ে ঘাস সরিয়ে সরিয়ে সন্ধান করছিল৷ ঘাসে যে ছোট্ট ছাই ছাই রঙের প্রজাপতিরা থাকে তারা পালাল৷ উড়ে গেল পিঠের ওপরে দুই ডানা জোড়া রোগা পরীর মতো কাঠি-ফড়িং৷ উড়ে গেল গঙ্গা ফড়িঙের বাচ্চারা যারা জন্মেই হাইজাম্প প্র্যাকটিস শুরু করে৷ গন্ধটা রয়েছে কিন্তু খাবারটা নেই কেন-এই ব্যাপারটা নিয়ে কুকুর-মা যখন তন্ময়, তখন গ্রিলের ফাঁক দিয়ে তার মাথার ওপরে মিউরিয়েটিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়৷ সহসা ঝাঁকুনি দিয়ে পিছু হটেছিল বলে অ্যাসিডটা থেকে ফ্যাঁস ফ্যাঁস করে রাগী ধোঁয়া বেরোচ্ছে, লোমের ওপর পিছল খেয়ে একটা কানের দিকে গড়িয়ে গিয়েছিল৷ এবং কানটা গোড়ার দিক থেকে গলে যেতে থাকে৷

    চিল-চিত্‍কার করতে করতে ছুটতে থাকা অ্যাসিড-আক্রান্ত কুক্কুরীটি তখন একদিকে মাথা হেলিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে দৈবক্রমে একটি জল-জমা কাদা-জায়গা দেখতে পায় এবং সেখানে গলে যেতে থাকা কানটি কাত হয়ে শুয়ে ডুবিয়ে দেয়৷ সেই পচা কাদাজলের মধ্যে পৃথিবীর প্রাণশক্তি ছিল৷ সিক্ত, শীতল আরাম ছিল৷ অবশ করে দেওয়ার কুহক-মন্ত্র ছিল৷ ঘাস ও নানাবিধ উদ্ভিদের ওষুধ ছিল৷ সর্বোপরি আশ্রয় দেওয়ার একটি কোল ছিল৷ বস্তুত এমন জায়গাতেই কাদাজল জমে যেখানে ভূপৃষ্ঠ কিয়দংশে অবতল৷ ঘেউ! ঘেউ!

    এরপর লোম-ওঠা, কান-গলা, খোবলানো জায়গাটা দেখতে এমনই হয়ে উঠেছিল যে তার প্রতি যে-পুরুষ-কুকুরদের টান, তারাও তাকে এড়িয়ে চলত৷ কিন্তু নানা মাত্রার প্রাণের অন্তর্বিষ্ট ক্ষমতা এক জাদু-বাস্তব৷ লোম ক্রমে ঢেকে ফেলল জায়গাটা৷ তারপর যেমন গাছের ফেকড়ি বেরোয়, তেমনই উঁচু হয়ে উঠল৷ এবং বর্ষার জলে কেমন করুণা রয়েছে যে ধীরে ধীরে অন্যটার চেয়ে একটু ছোটো মাপের হলেও, মানানসই গোছের একটা কানও গজাল৷ এই জন্যেই তার নাম কান-গজানো৷ ওর সঙ্গে পরে আবার দেখা হবে৷

    কুকুরদের বিরুদ্ধে পর পর যে-ঘটনাগুলো কয়েক দিনের ফারাকে ঘটেছিল সেগুলো স্বল্পপরিসরে জানবার আগে এটাও মনে রাখা দরকার যে, সব ঘটনার পরিণতি কান-গজানোর মতো আনন্দের নয়৷ ঘটনার ওপরে কুকুর-উপকথার মতো আলটু-ফালটু জিনিস যারা লেখে তাদের কোনো হাত থাকে না৷ যারা এসব ছাই-পাঁশ পড়ে তাদের বরং থাকলেও থাকতে পারে৷

    দ্বিতীয় ঘটনাটা নির্দিষ্ট একটি জায়গায় ঘটেছিল৷ যাদবপুর থানা থেকে আনোয়ার শাহ রোড ধরে কেউ যদি লেক গার্ডেন্স বা নবীনা সিনেমার দিকে যায় তাহলে ঠিক একটা স্টপের মাথায় ডানদিকে একফালি মাঠ পড়ে যার পেছনে হল ই.ই.ডি.এফ.৷ এই মাঠে বেশ বড়ো একটা পুজো হয়৷ খেলাও হয়, ভালো ম্যাচ-ট্যাচ থাকলে রাস্তায় বেশ ভিড়ও জমে যায়৷ এই মাঠের উলটোদিকের ফুটে যে চায়ের দোকান আছে সেখানে সাদাটে থাকত৷ সাদা হয়তো আগে ছিল কিস্তু তখন চোখে পড়েনি৷ চোখে যখন পড়ল তখন অনেক কিছু ঘটে গেছে৷

    দুপুরবেলা৷ চড়া রোদ্দুরে পিচ নরম৷ এতে থাবা না-আটকে গেলেও নখের ছাপ পড়বে৷ সিমেন্ট জমে যাওয়ার পরে এরকম ছাপও অনেক সময় থেকে যায়৷ খেয়াল রাখলে চোখে পড়বেই৷ সেই রোদ্দুরের তাতে ঝলসাতে ঝলসাতে সাদা একটা অ্যাম্বাসাডার, ডবিলউ. বি ওয়াই নম্বরের, কম করে ষাট কিলোমিটার গতিতে আসছিল এবং সাদাটে তখন রাস্তা পেরোচ্ছিল৷ সাদাটে ছিল রোগা, হাড়-জিরজিরে, নিরীহ ও রাম ভীতু৷ গরমে মাথা গুলিয়ে যায়৷ সাদাটেরও বোধহয় সে-রকম কিছু হয়ে থাকবে৷ তা না হলে সে প্রায়-শব্দহীন ও আগুয়ান গাড়িটাকে লক্ষ করেনি কেন, যার মধ্যে বাজনা বাজছিল কিন্তু চালক বাদে কেউ ছিল না৷

    স্টিয়ারিংটা বাঁদিকে সামান্য একটু কাটালে এটা হত না৷ এমনও নয় যে বাঁ-দিকে কোনো গর্ত বা গাড়ি বা সাইকেল কিছু ছিল৷ একটা ছোট্ট মোচড় যদি স্টিয়ারিং-এ পড়ত তাহলে গাড়িটার সামনের ডানদিকের বাম্পার থেকে সাদাটের মাথার দূরত্বটা ফুট দেড়েক বেড়ে যেত৷ এবং সামনে দিয়ে দুধ-সাদা চকচকে হলকাটা চলে যাওয়ার পরে সাদাটে হয়তো বুঝতে পারত যে কী হতে গিয়েও হল না৷ কিন্তু সাদাটে যে ডানদিক থেকে রাস্তা পেরিয়ে আসছে সেটা তো অনেক দূর থেকেই দেখতে পাওয়ার কথা৷ সাদাটে যে গতিতে আসছিল সেটা মোটেই দ্রুত নয়, অতএব বেশ কিছুটা সময় ধরেই তাকে দেখতে পাওয়ার কথা৷

    গাড়িটার ওজন ও গতি গুণ করলে যা হয়, তার সঙ্গে সাদাটের ভীতু ও সর্বদাই নীচু মাথাটির ধাক্কা খাওয়ার শব্দটি, দুষ্টু বুটের চাপে ফাঁকা ফ্রুটির বাক্স ফাটার মতোই৷ গাড়িটা এত জোরে চলে যায় যে, অত সুন্দর মোমপালিশ করা গায়ে ঘিলু বা রক্ত ছিটকে লাগল কি লাগল না বুঝেই ওঠা গেল না৷ উঁচু, বাঁধানো রোড-ডিভাইডারের ওপারে ছিটকে গিয়েছিল সাদাটের দেহ৷ মাথাটা ছত্রখান৷ পেছনের পা দুটো কয়েকবার টান টান হল, গুটিয়ে গেল, আবার টান হয়ে কয়েকবার থেমে থেমে কাঁপতে কাঁপতে চুপচাপ হয়ে যাওয়ার, নিঃসাড় হয়ে যাওয়ার দিকে এগোয়৷ গাড়িটা দয়া করে একটু যদি বাঁদিকে কাটানো যেত, স্টিয়ারিংটা বাঁ-হাত দিয়ে একটু আলতো, প্রায় না-ঘোরার মতো বাঁ-দিকে যদি সামান্যতম ঘুরত – কিন্তু এটাও তো হতে পারে যে, সাদাটেকে লক্ষ করা হয়েছিল এবং সেইমতোই গাড়িটা চালানো হয়েছিল যে, ঠিক সময়ে ঠিক ব্যাপারটা ঘটে৷ এখানে কাকতালীয় কিছুই হয়নি, সবটাই স্পষ্ট, কাকজ্যোত্‍স্নার মতো ম্লান বোধহয় নয়৷ গাড়িটা হয়তো তার ওপরে যে লঘুদায়িত্ব দেওয়া হয়েছিল তাই বাধ্য যন্ত্রের মতো পালন করেছে৷ ট্রিগার টানার সঙ্গে সঙ্গে বন্দুক যেমন তার কাজ করে বা বিমান থেকে বোতাম টিপলে বোমা৷

    তিন নম্বর ঘটনাটা ঘটেছিল উত্তর কলকাতায়৷ পাঁচমাথার মোড়ের কাছেই৷ ওখানে পাটকিলে একটা মায়ের চারটে বাচ্চা বেশ ভালোভাবেই বড় হচ্ছিল৷ দশদিনের পর যথারীতি চোখও ফুটেছিল৷ কলকাতায় তখন কলকাতার আন্দাজে বেশ শীত৷ কুকুরছানাগুলোর তখন তিন সপ্তাহ বয়স হয়েছে, অর্থাৎ তারা টলমল করে হাঁটতে পারে৷ একটু ডাকতেও পারে৷ খুব ভোর৷ একজনের ওপরে একজন চড়ে একটা জীবন্ত গরম পিরামিড বানিয়ে ওরা ঘুমোচ্ছিল৷ পাটকিলে তখন সেখানে ছিল না, যদিও একটু পরেই সে ফিরে আসে৷ ওদের

    গায়ে এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়৷ ভিজে চুপসোনো বাচ্চাগুলো ঠক্-ঠক্ করে কাঁপে৷ কাঁউ কাঁউ করে সরু কান্না জানায়৷ কিন্তু পরে, রোদ ওঠার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে হিমঠান্ডা জলের সেই ধাক্কা তারা খুব একটা গায়ে মাখেনি৷ বরং এ-ওকে যথারীতি কামড়াচ্ছে, জড়াজড়ি করে খেলা করছে এবং মা এলেই ঝাঁপিয়ে পড়ছে দুধ খাওয়ার জন্য৷ বালতির ঠান্ডা জলে কাজ হল না দেখে বেশ কিছুটা দূর থেকেই বাচ্চাগুলোকে লক্ষ করে একটা আধলা, কোণা-ভাঙা ইট ছোঁড়া হয়৷ ইটটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়৷ পাটকিলে অনেক ইট-ছোঁড়া দেখলেও তার বুঝতে অসুবিধে হয়নি যে এবারের এই এত বড়ো ইটটার উড়ে আসা এবং ফুট খানেক দূরে ফুটপাথে চিড় ধরিয়ে আছড়ে পড়ার মধ্যে সুস্পষ্ট একটা সংকেত, একটা ইঙ্গিত রয়েছে৷ যে-দিক থেকে আধলা ইটটা এসেছিল, সে-দিকে লক্ষ করে পাটকিলে কয়েকবার রাগী গলায় ডাকল৷ তারপরই কুঁই কুঁই শব্দ করতে করতে বাচ্চাগুলোকে শুঁকতে লাগল৷ কিন্তু পাটকিলে এখানে আর থাকেনি৷ চারটে বাচ্চা নিয়ে সে ওখান থেকে চলে যায়৷ বরাবরের জন্যে৷ কোথায় সেটা পরে জানা যাবে৷

    আপাতদৃষ্টিতে এই তিনটি ঘটনার মধ্যে কোনো মিল কি ধরা পড়ে? নিশ্চয় পড়ে৷ এবং যোগসূত্রটা যে অশুভ সেটাও ব্যাখ্যার অপেক্ষা রাখে না৷ এরপরই শুরু হয়ে গেল কলকাতাকে কুকুর-শূন্য করার সর্বাত্মক অভিযান, কারণ নতুন সহস্রাব্দে নতুন সাজে যে মহানগরী মায়ারাক্ষসীর মতো সাজছে, সেখানে কুকুরদের কোনো জায়গা থাকতে পারে না৷ এটা যখন ঘোষিত নীতি হিসেবে গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন, সম্মতি ও শিলমোহর অর্জন করতে থাকে তখন এর বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন দুটি শিবির সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল যদিও কোনো লাভ হয়নি৷ এক হচ্ছে, জীবদের প্রতি নির্মমতার বিরুদ্ধে যে সংগঠনগুলি সক্রিয় এবং দু-নম্বর হল, নানা দামের জলাতঙ্ক-প্রতিরোধক ওষুধ যে সব কোম্পানিগুলি বানায়৷ পৃথিবীতে এমন কোনো পরিকল্পনা হতে পারে না, তার মেয়াদ যাই হোক না কেন, যাতে সব পক্ষকে খুশি করে কাজে নামা যায়৷ এবং এই পরিকল্পনা কোনো ব্যক্তি বা দল বা দলের জোট যেই নিক না কেন কিছু এসে যায় না৷ প্রথমত, সবপক্ষের কথা শুনলে চলে না বা শোনা হয় না৷ দ্বিতীয়ত, পরিকল্পনাটি চালু হবার পরে তার নিজস্ব ভরবেগে চলতে থাকে৷ এবং তৃতীয়ত, এ-রকমও হতে দেখা গেছে যে পরিকল্পনাটি লাগামছাড়া ঘোড়ার মতো ছুটছে, সামনে যা কিছু পড়ছে তা হ্রেষায় ও উত্তপ্ত নিঃশ্বাসে উড়িয়ে দিচ্ছে এবং পরিকল্পনা যারা করেছিল তারাই সেই ঘোড়ার ছুটন্ত পায়ের লাথিতে ছিটকে পড়ছে, নাল-বাঁধানো ক্ষুরে তাদের চশমা ও ক্যালকুলেটার চৌচির হয়ে যাচ্ছে এবং ধুলোর ঝড় উঠে দশদিক আড়াল করছে, যাকে আসন্ন সন্ধ্যা বলে ভুল করে পাখিরা বাসায় ফিরে আসছে৷ দিনকে রাত ও রাতকে দিন বানাবার এই ম্যাজিক, পরিকল্পনার আওতাতে পড়ে৷ নিছকই যা ম্যাজিক, ভেলকি বা ভোজবাজি, তার পেছনেও কিন্তু বজ্রকঠোর পরিকল্পনা থাকে৷ অপরিকল্পিত অলৌকিক বলে কিছুই সম্ভব নয়৷ এই নিয়ম মেনেই কুকুর-খেদা অভিযানে একাধিক পরিকল্পনা করা হয়েছিল৷

    ‘আমরা কি এই সত্যটি মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি? কেন পারা যাবে না? মানুষ আর কুকুরের মধ্যে স্নায়বিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি যদি অভিন্ন হয়, তাহলে আমার মনে হয় না যে, মানুষের পক্ষে এটা অপমানজনক বলে মনে হবে৷ আজ জীববিদ্যায় আমরা যে শিক্ষালাভ করেছি তার পরিপ্রেক্ষিতে কেউই এই তুলনা টানার বিরুদ্ধবাদী হতে পারে না৷’

    ‘ইভান পেত্রোভিচ পাভলভ৷’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleহারবার্ট – নবারুণ ভট্টাচার্য
    Next Article কাঙাল মালসাট – নবারুণ ভট্টাচার্য

    Related Articles

    নবারুণ ভট্টাচার্য

    জার্নালিস্টের জার্নাল – নিমাই ভট্টাচার্য

    September 4, 2025
    নবারুণ ভট্টাচার্য

    কাঙাল মালসাট – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    নবারুণ ভট্টাচার্য

    হারবার্ট – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    নবারুণ ভট্টাচার্য

    এই মৃত্যু উপত্যকা আমার দেশ না – নবারুণ ভট্টাচার্য

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }