Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লে মিজারেবল – ভিক্টর হুগো

    ভিক্টর হুগো এক পাতা গল্প1486 Mins Read0
    ⤶ ⤷

    ২.৪ আজ হতে চল্লিশ বছর আগে

    চতুর্থ পরিচ্ছেদ

    ১.

    আজ হতে চল্লিশ বছর আগে কেউ যদি ঘুরতে ঘুরতে সালপেত্রিয়ের পার হয়ে বুলভার্দ দ্য হপিতালে আসত এবং সেখানে থেকে ব্যারিয়ের দ্য ইতালির পথে এগিয়ে যেত তা হলে তার মনে হত এটা হচ্ছে এমনই এক অঞ্চল সেখান থেকে প্যারিস শহরটা কোথায় যেন উধাও হয়ে গেছে। সে বেশ বুঝতে পারত এটা কোনও অরণ্য নয়, কারণ সেখানে মানুষ বাস করে। এটা কোনও গ্রাম বা গ্রামাঞ্চল নয়, কারণ যেখানে বড় বড় চওড়া রাস্তা এবং বড় বড় পাকা বাড়ি আছে, যা সাধারণত গাঁয়ে নেই। আবার ঠিক খাঁটি শহরও বলা যায় না, কারণ সেখানকার রাস্তাগুলো কাঁচা এবং তাতে ঘাস গজিয়ে উঠেছে। তবে জায়গাটা কী? এটা প্যারিসেরই এক রাস্তা, যে রাস্তা রাত্রিবেলায় অরণ্যের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে আর দিনেরবেলায় সমাধিভূমির থেকেও নির্জন আর বিষাদাচ্ছন্ন হয়ে থাকে। এ অঞ্চলটা আগে ছিল ঘোড়ার হাট যার নাম ছিল মার্শে-অ-শেভভা।

    বাজারের ভাঙা দেয়ালগুলোর বাইরে র‍্যু দা পেতিত ব্যাংকিয়েরের ওধারে দেয়ালঘেরা একটা জায়গা আছে। কেউ যদি সেদিকে এগিয়ে যায় তা হলে দু দিকে দুটো বাগানবাড়ির মাঝখানে একটা কারখানার কাছে পুরনো আমলের একটা কটেজ ধরনের বাড়ি দেখতে পাবে। বাড়িটা কটেজ ধরনের দেখতে একতলা হলেও সামনে থেকে যতটা ছোট মনে হয় আসলে তা নয়। আসলে বাড়িটা এক বড় গির্জার মতোই বড়। সামনে থেকে শুধু বাড়িটার একটা মাত্র জানালা দেখা যায়। জায়গাটার নাম ভিগনে সেন্ট মাইকেল।

    বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে যে কারণে আশ্চর্য লাগে সেটা হল এই যে বাড়িটার দরজাগুলো কটেজ ধরনের বাড়িটার সঙ্গে খাপ খেয়ে গেলেও তার জানালাগুলো অট্টালিকা ধরনের এক বাড়ির উপযুক্ত। তাছাড়া দরজাগুলো কেনা ছিল না; এখান-সেখান থেকে কাঠ জোগাড় করে তৈরি করা হয়। সামনের দরজাটা খুললেই সামনেই চওড়া সিঁড়ি পাওয়া যায়। বাইরে থেকে মনে হয় একটা যেন বড় মই অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। দরজার মাথার উপর একটা তিনকোনা ঘুলঘুলি আছে যাতে দরজা বন্ধ থাকলে তার মধ্য দিয়ে আলো-বাতাস ঢুকতে পারে। দরজার ভেতরে কপাটের উপর ৫২ আর কপাটের উপর ৫০ লেখা আছে। একটা ময়লা কম্বল পর্দার মতো ঘুলঘুলির ফাঁকটা ঢেকে আছে। অতীতে এখানে এক হত্যাকাণ্ড ঘটে যার রহস্য আজও উদঘাটিত হয়নি। এই হত্যাকাণ্ড ফতেনব্লো হত্যাকাণ্ড নামে পরিচিত। এর কিছুদূর আগে ক্রোলগর্বে নামে একটা জায়গা আছে যেখানে উলবাক নামে একটা লোক এক ছাগলওয়ালীকে কোনও এক ঝড়ের রাতে হত্যা করে। কতকগুলি এলমগাছ জটলা পাকিয়ে হত্যাকাণ্ডের জায়গাটাকে লোকচক্ষু থেকে আড়াল করে আছে।

    সঁইত্রিশ বছর আগে ৫০-৫২ নম্বর এই বাড়িটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা ছিল। ভালো ও ভদ্র বাসিন্দাদের বাড়িগুলো তৈরি হতে শুরু হয় তার পঁচিশ বছর পরে। বধ্যভূমি ছাড়াও এ জায়গায় মেয়েদের একটা পাগলাগারদও ছিল। এ অঞ্চলে এলে পর যে দিকেই দৃষ্টি যাবে দেখা যাবে শুধু কসাইখানার মতো বাড়িগুলো এক একটি হত্যাকাণ্ডের ভয়ঙ্কর সাক্ষীরূপে দাঁড়িয়ে আছে। কোনও জায়গা দেখে যদি ভয়ঙ্কর এক নারকীয় যন্ত্রণার কথা, হত্যা আর মারাত্মক পীড়নের কথা মনে পড়ে যায় তা হলে বুলভার্দ দ্য হপিতাল হল তাদের মধ্যে সবচেয়ে বড়।

    কিন্তু বিশেষ করে শীতকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন সব আলো নিভে যায়, যখন সারাদিন ধরে এলমগাছের পাতাগুলো ঝরবার কাজ করে হিমেল বাতাসে স্তব্ধ হয়ে যায়, যখন কুয়াশাচ্ছন্ন আকাশে কোনও তারা দেখা যায় না, যখন বাতাসের সাহায্যে মেঘের এক একটা অংশ কিছুটা কাটিয়ে দিয়ে চাঁদের আলো বেরিয়ে আসে তখন ওই বুলভার্দ অঞ্চলটা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। এ অঞ্চলের সীমারেখাগুলো অন্তহীন এক ঘন কালো ছায়ার মধ্যে ডুবে যায়। এক ভয়াবহ নির্জনতার মধ্যে ডুবে গিয়ে বহু হত্যাকাণ্ডের আধারভূমি এই জায়গাটা পথচারীর মনে কত অশুভ দুঃস্বপ্নের সৃষ্টি করে। ঝোঁপঝাড় আর গাছগুলোর মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলোকে এক একটা মৃত্যুর ফাঁদ বলে সন্দেহ হয়। ছায়াঘন প্রতিটি জায়গাকেই মৃত্যুকুটিল এক একটা সমাধিগহ্বর বলে সন্দেহ হয়। দিনের বেলায় জায়গাটা কুৎসিত দেখায়, সন্ধ্যার সময় বিষণ্ণ দেখায়, আর রাত্রিবেলায় ভয়ঙ্কর দেখায়।

    গ্রীষ্মকালের সন্ধ্যায় গাছগুলোর তলায় অনেক বৃদ্ধা বৃষ্টির জলে-ভেজা আধপচা কাঠের রেকে বসে থাকে ভিক্ষাপাত্র হাতে।

    এছাড়া বুলভার্দের বাকি অঞ্চলটায় দিনে দিনে কত পরিবর্তন ঘটেছে। ফবুর্গের পাশ দিয়ে প্যারিস থেকে অর্লিয়ান্সের পথে যে রেলপথ চলে গেছে সেই রেলপথের দৌলতেই এ অঞ্চলের যত কিছু উন্নতি। এই অঞ্চলেই বিপ্লবের ঢেউটা বেশি জোরে আছাড় খেয়ে পড়ে, গণ-অভ্যুত্থান তীব্রতর হয়ে ওঠে। মনে হয় সভ্যতার বেগবান ঘোড়াটা কয়লা আর আগুনের শিখা গ্রাস করতে করতে এগিয়ে যায়, কলুষিত পৃথিবীর মাটি মানুষের মতো সব প্রাচীন আবাসগুলোকে যেন খেয়ে ফেলে আর সেই সব জায়গায় গড়ে ওঠে নতুন আবাস। প্যারিস-অর্লিয়ান্স লাইনের প্রান্তভাগে সালপেত্রিয়ের অঞ্চলের সরু রাস্তাটার দু পাশের পুরনো বাড়িগুলো যানবাহনের ক্রমবর্ধমান চাপে বিলুপ্ত হয়ে যায় একে একে। এইভাবে ধীরে ধীরে এক নতুন শহর গড়ে ওঠে। এক নতুন জীবনের স্পন্দন দেখা দেয় সমস্ত অঞ্চলজুড়ে। যত যব নিরবচ্ছিন্ন নীরবতা আর অখণ্ড নিস্তব্ধতা ছিন্নভিন্ন হয়ে যায় যানবাহন আর লোকজনের চাপে। অবশেষে ১৮৪৫ সালের জুলাই মাসের কোনও এক সকালে সভ্যতার ছুটন্ত ঘোড়াটা র‍্যু লোসিনে পর্যন্ত এগিয়ে আসে আর প্যারিস শহরটা নিজেকে প্রসারিত করে ফবুর্গ সেন্ট মার্কোর দিকে চলে আসে।

    .

    ২.

    গোর্বোতে একটা বাড়ির সামনে এসে থেমে যায় জাঁ ভলজাঁ। কোনও শিকারি পাখির মতো বাসা বাঁধার জন্য দূরতম কোনও নির্জন প্রদেশের খোঁজ করছিল সে। কসেত্তেকে তখনও সে বয়ে বেড়াচ্ছিল পিঠের উপর। তার কোটের পকেটে যে চাবিটা ছিল সেটা বার করে একটা ঘরের দরজা খুলে তার মধ্যে ঢুকে পড়েই দরজাটা বন্ধ করে দিয়ে সিঁড়ির উপর দিয়ে উঠে গেল উপরে।

    দোতলার বারান্দায় উঠে আর একটা চাবি বার করে আর একটা ঘরের দরজা খুলল সে। সে ঘরের মধ্যে ঢুকেও দরজাটা বন্ধ করে দিল। রাস্তার ধারে যে একটা ল্যাম্প পোস্ট ছিল তার আলোয় ঘরের ভেতরের অনেকখানি দেখা যাচ্ছিল। ঘরখানার আয়তনটা ছিল মাঝারি ধরনের! মেঝের উপর একটা তোষক পাতা ছিল। একটা টেবিল আর কয়েকটা চেয়ার ছিল এক জায়গায়। ঘরের এক কোণে একটা স্টোভ জ্বলছিল। ঘরের পেছন দিকে তার গায়ে আর একটা ছোটা ঘর ছিল। সে ঘরে একটা ছোট বিছানা পাতা ছিল। জাঁ ভলজাঁ সেখানে গিয়ে কসেত্তেকে সেই ছোট বিছানাটায় শুইয়ে দিল। তাকে জাগাল না।

    টেবিলে একটা বাতি প্রস্তুত হয়ে ছিল। কাছেই চকমকি আর লোহা ছিল। ভলজাঁ চকমকির সাহায্যে আগুন জ্বেলে বাতিটা জ্বালাল। যে নিবিড় মমতা মানুষের আত্মাকে এক সমুন্নতির স্তরে নিয়ে যায় সেই মমতার সঙ্গে গতকালকের মতো কসেত্তে’র মুখপানে তাকিয়ে রইল জাঁ ভলজাঁ। যে পরিপূর্ণ বিশ্বাস মানুষের মনে দারুণ জোর নিয়ে আসে অথবা সে মনকে একটা স্বেচ্ছাকৃত দুর্বলতার স্রোতে ভাসিয়ে দেয় সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে সে কোথায় কার কাছে আছে তা জেনেই নিশ্চিন্ত ঘুমিয়ে পড়েছে। নত হয়ে কসেত্তের একটা হাত টেনে নিয়ে চুম্বন করল সে। আজ হতে নয় মাস আগে তার মা-ও এমনি করে ঘুমিয়ে পড়লে তার হাত চুম্বন করে সে। সেদিনকার মতোই আজও এক ধর্মীয় অনুভূতি অপরিসীম বেদনা আর অপার করুণায় বিগলিত হয়ে তার মর্মকে ভেদ করল। নতজানু হয়ে সেদিনকার মতো প্রার্থনা করতে লাগল সে।

    পরদিন সকালবেলা দেখা গেল কসেত্তে তখনও ঘুমোচ্ছে। খোলা জানালা দিয়ে শীতের ম্লান রোদ এসে ঘরের কড়িকাঠগুলো ধরে যেন ঝুলছিল। কম্পিত আলোছায়ার খেলা চলছিল ঘরখানার মধ্যে। হঠাৎ রাস্তার উপর একটা বড় মালবোঝাই গাড়ির চাকার ঘর্ঘর আওয়াজে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে উঠে পড়ে ঘুমের ঘোরেই বলে উঠল, যাচ্ছি মাদাম। আমার ঝাটাটা কোথায়?

    এই বলে ঘরে থেকে বেরিয়ে যাবার জন্য দরজা খুঁজতে লাগল সে। এমন সময় জাঁ ভলজাঁ’র হাসিমাখা মুখখানা দেখেই বলল, সুপ্রভাত মঁসিয়ে। তা হলে দেখছি সব সত্যি।

    আনন্দ আর উল্লাস যেন বাচ্চাদের এক সহজাত অনুভূতি, তাদের মনের এক স্বাভাবিক অঙ্গ। তাই যে কোনও অবস্থাতেই তারা অতি সহজেই আনন্দে মেতে উঠতে পারে, এক সরল সুখানুভূতিতে গাঁ ঢেলে দিতে পারে। বিছানার তলার দিকে ক্যাথারিন নামে তার পুতুলটাকে পড়ে থাকতে দেখে সেটাকে তুলে নিয়ে আদর করতে লাগল। তার পর জাঁ ভলজাঁকে নানারকম প্রশ্ন করতে লাগল, আমরা এখন কোথায় আছি? প্যারিস কি খুব একটা বিরাট শহর? মাদাম থেনার্দিয়ের কি অনেক দূরে আছে! সে কি তাদের কাছে আসবে?

    সহসা বলে উঠল, জায়গাটা কত সুন্দর!

    তাদের ঘরটা ছিল ছাদের ঘর। কসেত্তে নিজেকে মুক্ত এবং নিরাপদ ভাবল।

    কসেত্তে আবার জিজ্ঞাসা করল ভলজাঁকে, তুমি আমাকে দিয়ে ঘর ঝাঁট দেয়াবে না তো?

    জাঁ ভলজাঁ বলল, না, তুমি শুধু আনন্দ করে বেড়াবে।

    এইভাবে দিনটা কেটে গেল। কী ঘটেছে না ঘটেছে, কী কারণে সে এক জায়গা থেকে আর এক জায়গায় এল তা জানতে চাইল না সে। শুধু তার ত্রাণকর্তা আর পুতুলটাকে নিয়ে এক অনির্বচনীয় সুখের অনুভূতিতে আত্মহারা হয়ে রইল।

    .

    ৩.

    পরদিনও সকাল হতেই কসেত্তে’র বিছানার পাশে গিয়ে দাঁড়াল জাঁ ভলজাঁ। সে জেগে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে লাগল নীরবে।

    সম্পূর্ণ নতুন একটা ভাব যেন ধীরে ধীরে মাথা তুলে উঠছিল তার অন্তরের মধ্যে।

    জীবনে সে কখনও কাউকে ভালোবাসেনি। পঁচিশ বছর ধরে সে পৃথিবীতে সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন করে এসেছে। কারও সঙ্গে তার কোনও আত্মীয় সম্পর্ক নেই, সে কারও পিতা নয়, কারও প্রেমিক নয়, স্বামী নয়, বন্ধু নয়। জেলখানায় সে সব সময় নিরানন্দ, বিষণ্ণ ও মনে মনে হিংস্র হয়ে থাকত। সেখানে কোনও কিছুই এই কয়েদির অন্তরকে স্পর্শ করতে পারত না। তার বোন ও বোনের ছেলেমেয়েদের জন্য তার মনে যে চিন্তা ছিল তা ক্রমে দূরে সরে যেতে যেতে বিলীন হয়ে যায় অবশেষে। সে তাদের খুঁজে বার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু না পেয়ে ব্যর্থ হয়ে মন থেকে তাদের চিন্তা ঝেড়ে ফেলে দেয়। মানবমনের এই হল ধর্ম। তার যৌবনের অন্যান্য স্মৃতিগুলোও কোথায় হারিয়ে গেল একে একে।

    কিন্তু কসেত্তেকে দেখা এবং তাকে তার দাসত্ব থেকে মুক্ত করে আনার পর থেকে এক অনুভূতির অবতারণা হয় তার মধ্যে। ভালোবাসার সব অনুভূতিগুলো এক সঙ্গে সজাগ হয়ে উঠে কসেত্তে’র পানে একটি মাত্র ধারায় পরিণত হয়ে প্রবাহিত হতে থাকে। কসেত্তে’র শয্যাপার্শ্বে দাঁড়িয়ে ঘুমন্ত অবস্থায় তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা মানে এক রোমাঞ্চকর আনন্দের আবেগে বিকশিত হওয়া। মাতৃসুলভ এক বেদনার্ত মমতার অনুভূতি জাগল তার মধ্যে, কিন্তু সে অনুভূতির স্বরূপটাকে সে বুঝে উঠতে পারল না। অকস্মাৎ এক নবজাগ্রত ভালোবাসার আবেগে অভিভূত অন্তরের মতো গভীরতর ও মধুরতম আর কিছু হতে পারে না। সে আবেগের স্পর্শে বিষণ্ণ বয়োপ্রবীণ অন্তরও নতুন হয়ে ওঠে সহসা।

    যেহেতু জাঁ ভলজাঁর বয়স তখন পঞ্চান্ন এবং কসেত্তে’র বয়স আট, ভলজাঁ’র সমস্ত ভালোবাসার ঐশ্বর্য শুধু স্নেহে ঘনীভূত হয়ে উঠল। বিশপ ভলজাঁকে একদিন গুণশীলতার কথা শেখান। আজ কসেত্তে তাকে ভালোবাসা কী জিনিস তা শেখাল। প্রথম দু-একটা দিন এই সব চিন্তাভাবনার মধ্য দিয়ে কেটে গেল।

    কসেত্তে’র মধ্যেও একটা পরিবর্তন দেখা দিল। অথচ সে তা বুঝতে পারল না। তার মা যখন তাকে হোটেলে রেখে চলে যায় তখন সে এত ছোট যে সে কথা তার মনে নেই। সকল অনাথ শিশুই আঙুরগাছের লতার মতো একটা শক্ত জিনিসকে অবলম্বন করে বেড়ে উঠতে চায়। এই অবলম্বনের জন্য ভালোবাসার এক সুদৃঢ় বনস্পতিকে খুঁজে পেতে চায়। কিন্তু তা পায়নি সে। ভালোবাসার পরিবর্তে পেয়েছে শুধু ঘৃণা। থেনার্দিয়ের আর তাদের ছেলেমেয়েরা তাকে বরাবর ঘৃণা করে এসেছে। সে যেন তাদের বাড়িতে কুকুরের মতো ছিল। পৃথিবীতে কেউ তাকে চায়নি কোনওদিন। কেউ তাকে ভালোবাসেনি। তার ফলে মাত্র আট বছর বয়সেই তার শিশু-অন্তর ভালোবাসার অভাবে নীরস হয়ে ওঠে, ভালোবাসার সব ক্ষমতা হারিয়ে ফেলে। তার পর জাঁ ভলকে কাছে পাওয়ার পর থেকে ভলজাঁই তার সকল চিন্তা ও অনুভূতির বিষয়বস্তু হয়ে ওঠে। আত্মোঘাটনের যে রহস্য আগে কখনও কোনওদিন অনুভব করেনি সে, সে রহস্য আজ প্রথম অনুভব করল।

    ভলজাঁকে গরিব বা বৃদ্ধ বলে মনে হল না কসেত্তে’র। বরং সে দেখতে সুন্দর বলেই মনে হল। ঘৃণার মাঝে ভালোবাসা, দুঃখের মাঝে সুখের স্পর্শ পেয়ে নতুন জায়গায় এসে নতুন জীবন শুরু করে মনটা যেন একেবারে নতুন হয়ে ওঠে কসেত্তে’র।

    জাঁ ভলজাঁ আর কসেত্তে’র মধ্যে পঞ্চাশ বছরের যে প্রকৃতিদত্ত ব্যবধান ছিল, নতুন পরিস্থিতি এক সেতুবন্ধের দ্বারা সে ব্যবধান ঘুচিয়ে দিল। নিয়তির অপ্রাকৃত শক্তি বয়সের ব্যবধানে বিচ্ছিন্ন দুটি প্রাণসত্তাকে এক অবিচ্ছিন্ন ঐক্যসূত্রে বেঁধে দিল। পরস্পরের সাহচর্য পরস্পরের নিঃসঙ্গতার সব বেদনাকে দূরীভূত করে দেয়। পিতার প্রতি এক সহজাত অভাববোধ ছিল কসেত্তে’র আর সন্তানের জন্য এক সহজাত অভাববোধ ছিল জাঁ ভলজাঁর। তাদের দুজনের দেখা হওয়ার পর থেকে দু জনের প্রয়োজনের পরিব্যাপ্তি ঘটতে থাকে। একজন অন্যজনকে দেখেই তার অভাব ও প্রয়োজনীয়তার কথা জানতে পারে এবং সে অভাব পূরণ করতে থাকে। বিপত্নীক-এর মতো এক নিঃসঙ্গ জীবন যাপন করত জাঁ ভলজাঁ আর কসেত্তে ছিল পিতামাতাহীন এক অনাথ শিশু। অনাথা কসেত্তে’র পিতা হয়ে উঠল ভলজাঁ। সেদিন রাত্রিকালে বনভূমিতে ভলজাঁ’র ওপর যে আস্থা স্থাপন করে কসেত্তে, সে আস্থা মিথ্যা হয়নি। তার জীবনে ভলজাঁ’র আবির্ভাব যেন স্বয়ং ঈশ্বরের আবির্ভাব।

    তার আশ্রয় নির্বাচনের ব্যাপারে প্রচুর সতর্কতা অবলম্বন করে ভলজাঁ। যে বাসা ভাড়া করে সে বাসার মধ্যে সে নিরাপদ বোধ করতে থাকে। তারা ছাদের উপর যে দুটো ঘর নিয়ে থাকত সেই ঘর দুটোর মধ্যে একটা মাত্র জানালা ছিল আর সে জানালা ছিল বাজারের দিকে। সেদিকে কোনও বাড়ি ছিল না। ফলে আশপাশের বাড়ির কোনও লোক তাদের জীবনযাত্রার কোনও কিছু দেখতে পেত না।

    বাড়িটার নম্বর হল ৫০-৫২। এর নিচের তলাটা বাজারের লোকেরা ভাড়া নিয়ে ঘরগুলোতে তাদের পণ্যদ্রব্যগুলো মজুদ করে রাখত। নিচের তলায় কোনও লোক বাস করত না। উপরতলাতেও অনেকগুলো ঘর ছিল। সেইসব ঘরের একটাতে এক গরিব বুড়ি বাস করত। সেই বুড়িই জাঁ ভলজাঁর ঘরের সব কাজকর্ম করত। উপরতলার বাকি ঘরগুলো পড়ে থাকত।

    এই বৃদ্ধাই বাড়িটার দেখাশোনা করত। লোকে তাকে অবশ্য প্রধান ভাড়াটে বলে জানত। এই বছরেই খ্রিস্টের জন্মদিনে এই বৃদ্ধাই ঘরভাড়া দেয় জাঁ ভলজাঁকে। ভলজাঁ তাকে বলে সে কোথাও চাকরি করে না, তার সঞ্চিত টাকা থেকে তার খরচ চলে। একবার এক স্পেনদেশীয় লোককে টাকা ধার দিয়ে সর্বস্বান্ত হয়। আরও বলে সে তার নাতনিকে নিয়ে এখানে বাস করবে। সে একসঙ্গে প্রথমেই দু মাসের ভাড়া অগ্রিম দিয়ে দেয়। ভলজাঁ ঘরভাড়া করেই বাইরে চলে যায়। যাবার সময় বৃদ্ধাকে বলে যায় সে যেন ঘরগুলো পরিষ্কার করে স্টোভটা জ্বালিয়ে রাখে। বৃদ্ধা তাদের আসার আগেই সব ঠিক করে রেখেছিল।

    এইভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। দু জনে সেই বাসাটার মধ্যেই বাস করতে লাগল। সকাল হলেই পাখির মতো শিশুরাও গান করে। কসেত্তে মনের সুখে সারাদিন হাসত, কথা বলত, গান করত। জাঁ ভলজাঁ মাঝে মাঝে তার ছোট লাল একটা হাত টেনে নিয়ে স্নেহভরে চুম্বন করত। যে কসেত্তে বরাবর মার খেয়ে এসেছে সে ভলজাঁ’র এই চুম্বনের অর্থ বুঝতে পারত না, কেমন যেন বিব্রত বোধ করত। এক-এক সময় সে তার কালো পোশাকটার কথা ভাবত। এখন তাকে আর ছেঁড়া পোশাক পরতে হয় না, কিন্তু শোকসূচক এই পোশাকের অর্থ সে বুঝতে পারল না।

    ভলজাঁ কসেত্তেকে পড়তে-লিখতে শেখাল। সে জেলে থাকাকালে যতটুকু লেখাপড়া শেখে, কসেত্তেকে তাই শেখাতে থাকে। অর্জিত জ্ঞানবিদ্যা কসেত্তেকে দান করতে পারার সুযোগ পেয়ে খুশি হয় সে। কসেত্তেকে লেখাপড়া শিখিয়ে তাকে জীবনে সুখী করে তোলাই জীবনের একমাত্র ব্রত হয়ে ওঠে তার। তাকে পড়াতে পড়াতে মুখে হাসি ফুটে উঠত তার। তার মনে হত সে যেন এক অদৃশ্য মহান শক্তির ইচ্ছা পালন করছে। জীবনের এক মহান কর্তব্য সে করে যাচ্ছে। এক-এক সময় কসেত্তেকে তার মার কথা বলত ভলজাঁ। তার মা’র প্রার্থনার কথাগুলো তাকে বলতে শেখাত। কসেত্তে ভলজাঁকে বাবা বলে ডাকত।

    কসেত্তেকে দেখে, তার কথা শুনে ও তার পুতুল খেলা দেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারত ভলজাঁ। কসেত্তে যখন তার পুতুলটাকে পোশাক পরাত ও সাজাত তখন একদৃষ্টিতে দেখত সে। বাঁচার এক নতুন আগ্রহ খুঁজে পেল ভলজাঁ। জীবন হয়ে উঠল অর্থময়, জগক্টাকে ভালো মনে হতে লাগল, যা আগে কখনও মনে হয়নি। কারও প্রতি তার আর কোনও ক্ষোভ নেই, কোনও অভিযোগ নেই। এখন কসেত্তে তাকে। ভালোবাসে। শ্রদ্ধা করে। এখন তাকে দীর্ঘদিন বাঁচতে হবে। কসেত্তে’র সুমধুর সাহচর্যে আলোকিত এক ভবিষ্যতের ছবি ফুটে উঠত তার চোখের সামনে।

    এটা আমাদের ব্যক্তিগত মত হলেও একথা বলতে আমাদের কোনও দ্বিধা নেই যে জাঁ ভলজাঁ কসেত্তেকে ভালোবাসতে শুরু করলেও সে যে সারাজীবন নীতি ও ধর্মের পথ ধরে চলবে, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। এজন্য এক নৈতিক অবলম্বন দরকার। মন্ত্রিউল-সুর-মেরে নতুন জীবন শুরু করার পরও মানুষের হিংসা-দ্বেষ ও সমাজের নিষ্ঠুরতার দিকগুলোর সম্মুখীন হয়েছে সে। সত্যের শুধু একটা দিক দেখেছে। ফাঁতিনের মধ্যে সে দেখেছে নারীজাতির চরম দুর্ভাগ্য আর বিড়ম্বনা, জেভার্তের মধ্যে দেখেছে শাসন কর্তৃপক্ষের নির্মম প্রভুত্ব। দ্বিতীয়বার সে জেলে যায়, এবার কিন্তু এক মহৎ কারণেই স্বেচ্ছায় কারাদণ্ড তুলে নেয় নিজের মাথায়। কিন্তু আগের বারের মতো এবারেও শ্রমজনিত এক নিবিড় ক্লান্তি, দুর্বিষহ অবসাদ, আর সমাজের প্রতি অদম্য ঘৃণা, বিতৃষ্ণা আর তিক্ততা তার মনটাকে এমন প্রবলভাবে আচ্ছন্ন করে ফেলে যে বিশপের পবিত্র স্মৃতিটাও মাঝে মাঝে মুছে যায় মন থেকে। পরে অবশ্য সে স্মৃতি গ্রহণমুক্ত চাঁদের মতো। উজ্জ্বল হয়ে বেরিয়ে এলেও তার উজ্জ্বলতা অনেক কমে যায় আগের থেকে। ভলজাঁ যে হতাশ ও হতোদ্যম হয়ে তার নৈতিক সংগ্রাম ত্যাগ করেনি একথা জোর করে কে বলতে পারে? জীবনে একজনকে ভালোবাসতে পেরে সে অবশ্য মনের মধ্যে শক্তি খুঁজে পায়। তবু কিন্তু মনের দিক থেকে কসেত্তে’র থেকে কম দুর্বল ছিল না। কসেত্তেকে সবদিক দিয়ে রক্ষা করে চলত আর কসেত্তে মা’র মতো তার প্রাণশক্তিটাকে লালন করে চলত। তার জন্যই কসেত্তে জীবনে এগিয়ে যেতে পারত। ভলজাঁ ছিল কসেত্তে’র একমাত্র অবলম্বন আর কসেত্তে ছিল তার একমাত্র আশ্রয়স্থল। নিয়তির এক মহান ভারসাম্য দুটি জীবনকে ধরে রেখেছিল।

    .

    ৪.

    সদাসতর্ক হয়ে থাকত জাঁ ভলজাঁ। সতর্কতা হিসেবে সে দিনের বেলায় বাসা ছেড়ে কোথাও যেত না। প্রতিদিন সন্ধায় সে দু-এক ঘণ্টার জন্য বেড়াতে যেত বাইরে। কোনওদিন একা একা, আর কোনওদিন বা কসেত্তেকে সঙ্গে নিয়ে শহরের নির্জন রাস্তা দিয়ে কিছুক্ষণ বেড়িয়ে আসত। রাত্রির অন্ধকার ঘন হয়ে উঠলে কোনও কোনওদিন চার্চে যেত। সবচেয়ে কাছে ছিল সেন্ট মেদার্দ নামে একটা চার্চ। ভলজাঁ সেখানেই যেত।

    কসেত্তে যেদিন ভলজাঁর সঙ্গে যেত না সেদিন সে বাসাতে বৃদ্ধার কাছে থাকত। তাকেই সবাই বাড়িওয়ালি বলত। তবে বাসায় সেই বুড়ির কাছে থাকার থেকে ভলজাঁ’র সঙ্গে বেড়াতে গিয়েই সবচেয়ে আনন্দ পেত কসেত্তে। তারা বাইরে বেড়াতে গিয়ে দু জনে হাতধরাধরি করে পথ হাঁটত, দু জনে কথা বলত। কসেত্তে’র আনন্দোচ্ছল ভাব দেখে মুগ্ধ হয়ে যেত ভলজাঁ।

    বুড়ি তাদের বাসার ঘর পরিষ্কার করত, রান্না করে দিত, তাদের দোকান-বাজার করত। তারা খুব হিসাব করে চলত, গরিব লোকদের মতো যথাসম্ভব কম টাকায় সংসার চালাত। ভলজাঁ ঘর সাজাবার জন্য কোনও আসবাবপত্রই কেনেনি। শুধু কসেত্তে’র ছোট ঘরটার কাঁচের দরজাটা পাল্টে একটা কাঠের দরজা লাগিয়ে দেয়।

    সেই হলুদ কোটটা তখনও পরত ভলজাঁ। তাতে কয়েকটা ফুটো ছিল। তার মাথার টুপিটা মোচড়ানো ছিল। পাড়ার লোকেরা তাকে গরিব ভাবত এবং মাঝে মাঝে কোনও কোনও বাড়ির কোনও দয়াবতী গৃহিণী তাকে দু-একটা স্যু দিত। জাঁ ভলজাঁ তা নিত। পরে আবার কোনও ভিখারি তার কাছে পয়সা চাইলে সে তাকে তা দিয়ে দিত। কখনও কখনও ভিখারিকে এক-আধটা রুপোর মুদ্রাও দিত। এজন্য পাড়ার লোকেরা তার সম্বন্ধে বলাবলি করত সে এমনই ভিখারি যে সে অন্য ভিখারিকে ভিক্ষা দেয়।

    বাড়িওয়ালি বুড়ির একটা ঈর্ষান্বিত কৌতূহল ছিল তার প্রতিবেশীদের প্রতি। জাঁ ভলজাঁ’র প্রতি এক বিরাট অদম্য কৌতূহল ও আগ্রহ ছিল তার। কিন্তু তার এই আগ্রহের কথাটা ভলজাঁকে বুঝতে দিত না সে। সে কানে কম শুনত। উপরে ও নিচে তার মাত্র দুটি দাঁত ছিল। সে খুব বেশি কথা বলত এবং কসেত্তেকে একা পেলেই নানারকমের অজস্র প্রশ্ন করত। কসেত্তে বলত সে কিছু জানে না, সে শুধু এইটুকু জানে যে তারা মঁতফারমেল থেকে এসেছে।

    একদিন বুড়ি দেখল বারান্দার ধারে যেসব খালি ঘরগুলো আছে তার একটাতে হঠাৎ ভলজাঁ ঢুকে পড়ল। বুড়ির সন্দেহ হওয়ায় সে আড়াল থেকে দেখতে লাগল। ভলজাঁ কী করে তা দেখতে চায় সে। সতর্কতার জন্য দরজার দিকে পেছন ফিরে ছিল ভলজাঁ। বিড়ালের মতো গুঁড়ি মেরে এক জায়গায় একটা ফাঁক দিয়ে দেখতে লাগল বুড়িটা। সে দেখল ভলজাঁ পকেট থেকে কাঁচি বার করে তার কোটের ভেতরের দিকের এক জায়গায়। কাঁচি দিয়ে সেলাই কেটে ভেতর থেকে ভাঁজ করা একটা হলুদ কাগজ বার করল। তার। ভাঁজটা খুললে বুড়ি আশ্চর্য হয়ে দেখল, সেটা এক হাজার ফ্লার একটা নোট। এই নিয়ে হাজার ফ্রা’র নোট জীবনে মাত্র দু-তিনবার দেখল সে।

    কিছুক্ষণ পর ভলজাঁ বাইরে এসে বুড়িকে নোটটা ভাঙিয়ে আনতে বলল। সে বলল, গতকাল সে তার তিন মাসের আয়স্বরূপ টাকাটা তুলে এনেছে ব্যাংক থেকে। কিন্তু কোথা থেকে আনল সে? বুড়ি ভেবে দেখল গতকাল সে সন্ধে ছ’টার আগে সারা দিনের মধ্যে কোথাও যায়নি বাসা থেকে। তা হলে ব্যাংক থেকে কী করে তুলঁল টাকাটা? ভাবতে ভাবতে আশ্চর্য হয়ে গেল বুড়িটা। সে নোটটা নিয়ে ভাঙাতে চলে গিয়ে পাড়ার সবাইকে বলে দিল। কোটের মধ্যে সেলাই করা হাজার টাকার নোট। র‍্যু দ্য ভিগনে সেন্ট মার্শেলের অনেক বাড়ির গিন্নিরা উত্তেজিতভাবে আলোচনা করতে লাগল কথাটা।

    দিনকতক পরে একদিন ভলজাঁ বারান্দায় আগুনের জন্য কাঠ চেরাই করছিল বসে। বসে। কসেত্তেও তার কাছে বসে ছিল। বুড়িটা ঘর পরিষ্কার করছিল। ঘরেতে সে একা ছিল। ভলজাঁ’র হলুদ কোটটা দেয়ালের একটা পেরেকে টাঙানো ছিল। বুড়ি কোটটা নেড়ে-চেড়ে পরীক্ষা করে দেখতে লাগল। সে দেখল যেখান থেকে সেদিন হাজার ফ্রা’র নোটটা বার করেছিল সে জায়গাটা আবার সেলাই করে দিয়েছে ভালো করে। সে হাত দিয়ে টিপে বুঝল আরও ভাজকরা কাগজ আছে তার মধ্যে। তার মনে হল আরও অনেক হাজার ফ্রা’র নোট আছে। এ ছাড়া সে দেখল কোটের বিভিন্ন পকেটে কাঁচি, সুচ, সুতো, ছুরি প্রভৃতি বিভিন্ন জিনিস রয়েছে। তাছাড়া আছে চামড়ার একটা মোটা প্যাকেট আর হাতলওয়ালা একটা বড় ছোরা। প্রতিটি পকেটে কিছু না কিছু দরকারি একটা জিনিস আছে।

    তখন শীত শেষ হয়ে আসছিল।

    .

    ৫.

    সেন্ট মেদার্দ চার্চের কাছে একটা পুরনো সরকারি কূপের ধারে একটা ভিখারি বসত। ভলজাঁ তাকে প্রায়ই ভিক্ষা দিত। তার পাশ দিয়ে যাবার সময় কয়েকটা স্যু তার হাতে না দিয়ে সে যেত না। মাঝে মাঝে ভিখারিটার সঙ্গে কথা বলত সে। স্থানীয় অনেক লোক বলত ভিখারিটা পুলিশের লোক, সংবাদদাতার কাজ করে। অতীতে একসময় সে গানের দলে থেকে সমবেত কণ্ঠে গাইত, প্রার্থনার স্তোত্রগুলোতে সুর দিত। তার বয়স হয়েছিল পঁচাত্তর।

    একদিন সন্ধেবেলায় ভলজাঁ একা সেই পথ দিয়ে যাচ্ছিল। ভিখারিটা পথের ধারে সেই একই জায়গায় বসে ছিল। সে তার দেহটাকে সামনে বাঁকিয়ে ঝুঁকে প্রার্থনা করছিল। ভলজাঁ তাকে অন্য দিনকার মতো পয়সা দিল। কিন্তু আজ ভিখারি মুখ তুলে ভলজাঁ’র মুখপানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। সে যেন কার খোঁজ করছে। কিছুক্ষণ এইভাবে দেখার পর মাথাটা নামিয়ে নিল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ভিখারির মুখের কিছুটা ভলজাঁও দেখতে পেল। ভলজাঁ দেখল, সে মুখ কোনও ভক্তিভাবে অবনত কোনও ভিখারির মুখ নয়, তার চোখের দৃষ্টি কোনও ভবঘুরের শূন্য দৃষ্টি নয়। সে মুখ তার যেন অতি পরিচিত এক মুখ। অন্ধকারে যেন ক্ষুধিত বাঘের একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেল ভলজাঁ। ভয়ে রক্ত হিম হয়ে উঠল তার। সে কয়েক পা পিছিয়ে এল। সে এখানে দাঁড়িয়ে থাকবে, না ছুটে পালাবে তা বুঝতে পারল না। কিছু বলবে, না চুপ করে থাকবে তা-ও বুঝতে পারল না।

    সে দেখল ভিখারিটাও মাথা নত করে কী ভাবছে। সে যেন তার অস্তিত্বটা ভুলেই গেছে। ছেঁড়া কম্বল জড়িয়ে ভিখারিটা সেইখানে বসে রইল যেখানে সে বসে ছিল।

    ভলজাঁ একবার ভাবল, আমি ভুল করছি, আমি পাগল। আসলে ও একটা ভিখারি। তবু আত্মরক্ষার তাগিদে সহজাত এক প্রবৃত্তির তাড়নায় সে কোনও কথা না বলে ভালোই করল। সে রাতে মনে এক দারুণ অশান্তি নিয়ে বাসায় ফিরল। সে যেন নিজের মনের কাছেও একথা স্বীকার করতে পারল না যে ভিখারির মধ্যে সে জেভার্তের মুখ দেখতে পেয়েছে।

    তবু এ কথাটা বিশ্বাস করতে পারল না কিছুতেই। ভাবল, গতকাল কোনও কথা না বলে চলে এসে ভুল করেছে। ভিখারিকে তার মুখটা নামিয়ে নিয়ে বসে থাকার সময় তার মুখটা তোলার জন্য তাকে বলা উচিত ছিল।

    পরদিন সন্ধ্যার সময় সাহসে ভর করে আবার গেল ভিখারির কাছে। আবার সে পয়সা দিল, ভিখারি তাকে ধন্যবাদ দিল। ভলজাঁ নতুন করে আশ্বস্ত হল। নিজেকে নিজে উপহাস করতে লাগল। সে তাকে জেভাৰ্ত মনে করে ভুল করেছে। সে আর এ নিয়ে কিছু ভাবল না।

    কয়েকদিন পর একদিন সন্ধে আটটার সময় ভলজাঁ কসেত্তেকে পড়াচ্ছিল। সে শুনতে পেল রাস্তার দিকের সদর দরজাটা হঠাৎ কে খুলে আবার বন্ধ করল। এটা অস্বাভাবিক। এ সময় কেউ বাড়ি থেকে যায় না বা কেউ বাইরে থেকে আসে না। এ বাড়ির আর একমাত্র বাসিন্দা সেই বুড়িটা বাতিখরচের ভয়ে সন্ধে হতেই শুয়ে পড়ে। জাঁ ভলজাঁ ইশারায় কসেত্তেকে তার ঘরে পাঠিয়ে দিল। তার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ভলজাঁ। সিঁড়ি বেয়ে নিশ্চয় কেউ উপরে আসছে। মনে হল ভারী জুতো পরে কোনও পুরুষমানুষ আসছে। এ পদশব্দ নিশ্চয় কোনও মেয়েমানুষের নয়, জ্বলন্ত বাতিটা নিবিয়ে দিল ভলজাঁ।

    কসেত্তেকে চুম্বন করে পাঠিয়ে দিয়ে বিছানা থেকে উঠে স্থির হয়ে স্তব্ধ হয়ে একটা চেয়ারে বসে রইল শ্বাসরুদ্ধ হৃদয়ে। কিছুক্ষণ পর সে নিঃশব্দে উঠে দরজার একটা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল, বাতি হাতে কে একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে।

    কয়েক মিনিট পরে ভলজাঁ দেখল বাতির আলোকটা বারান্দায় দেখা যাচ্ছে না। আর জুতোর শব্দও হচ্ছে না। সে বুঝতে পারল লোকটা জুতো খুলে নিঃশব্দে দরজার কাছে। কান পেতে তাদের কথাবার্তা শোনার চেষ্টা করছে।

    ভলজাঁ পোশাক পরেই শুয়ে পড়ল বিছানায়। সারা রাত্রি একবারও চোখে-পাতায় করতে পারল না। ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। হঠাৎ বাইরে সদর দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল ভলজাঁ’র। সিঁড়িতে আবার কাদের পদশব্দ শুনতে পেল। তার মনে হল গতকাল রাতে যারা সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছিল তারাই আবার উঠছে। ভলজাঁ বদ্ধ। দরজার স্বল্প ফাঁক দিয়ে দেখল একটা লোক সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ভলজাঁ’র সামনে

    থেমে বারান্দা দিয়ে চলে গেল। ভালো করে গোটা লোকটাকে দেখল ভলজাঁ পেছন থেকে। টেলকোট পরা লম্বা চেহারার একজন লোক বগলে একটা ছোট লাঠি নিয়ে ভারী জুতো পরে বারান্দার একপ্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। সে পেছনটা দেখে স্পষ্ট বুঝতে পারল লোকটা জেভাৰ্ত।

    ভলজাঁ বুঝতে পারল কারও কাছ থেকে নিশ্চয় চাবি নিয়ে এ বাড়িতে ঢুকেছে জেভাৰ্ত। নিশ্চয় সে কারও কাছ থেকে সন্ধান পেয়ে তার খোঁজে এসেছে। কিন্তু কে তাকে চাবিটা দিয়েছে? কে তাকে তার খবরাখবর দিয়েছে? ভলজাঁ কিছুই বুঝতে পারল না।

    জেভার্ত বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলে গেলে সেদিকের জানালাটা খুলে তাকে ভালো করে দেখার ইচ্ছা হল ভুলজার। কিন্তু ভয়ে জানালাটা খুলতে পারল না সে।

    সকাল সাতটার সময় বুড়ি তার কাজে এল। ভলজাঁ তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তার মনে সন্দেহ দানা বেঁধে উঠল। কিন্তু কোনও কথা বা প্রশ্ন করল না তাকে। বুড়িটার হাবভাব ঠিক আগের মতোই আছে। সে ঘর ঝাট দিতে দিতে জিজ্ঞাসা করল, গতরাতে কারও আসার শব্দ শুনতে পেয়েছিলেন মঁসিয়ে?

    সে বোঝাতে চাইল তার মতো বয়সের বৃদ্ধার কাছে রাত্রি আটটা দুপুর রাতের সমান।

    ভলজাঁ বলল, হ্যাঁ, শুনেছিলাম। কিন্তু কে এসেছিল?

    বুড়ি বলল, নতুন ভাড়াটে। ঘর ভাড়া নিয়েছে।

    তার নাম কী?

    ঠিক মনে করতে পারছি না। হয় মঁসিয়ে দুমত অথবা দমত। ওই ধরনের একটা কিছু হবে।

    কী কাজ করেন মঁসিয়ে দুমত?

    খেঁকশেয়ালের মতো ধূর্ত চোখদুটো তুলে বুড়ি বলল, আপনার মতোই টাকা ধার দিয়ে বেড়ায়।

    ভলজাঁ’র মনে হল বুড়ির এ কথার একটা মানে আছে।

    বুড়ি চলে গেলে ড্রয়ার থেকে একশো ফ্রা’র মুদ্রাগুলো ধীরে ধীরে পকেটের মধ্যে ভরে নিল। যাতে কোনও শব্দ না হয় সেদিকে নজর রেখে সাবধানে সে মুদ্রাগুলো তুলে নিলেও একটা পাঁচ ফ্রাঁ মুদ্রা মেঝের উপর সশব্দে পড়ে গেল।

    সন্ধ্যা হতে সে একবার নিচে রাস্তায় নেমে গিয়ে চারদিকে সাবধানে তাকাতে লাগল। সে দেখল রাস্তাটা তখন নির্জন। তবে গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কি না, তা বুঝতে পারল না।

    ভলজাঁ উপরতলায় উঠে গিয়ে কসেত্তেকে বলল, চলে এস।

    কসেত্তে’র হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো
    Next Article কেন আমি নাস্তিক – ভগৎ সিং

    Related Articles

    ভিক্টর হুগো

    টয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো

    November 6, 2025
    ভিক্টর হুগো

    দ্য ম্যান হু লাফস – ভিক্টর হুগো

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }