Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লে মিজারেবল – ভিক্টর হুগো

    ভিক্টর হুগো এক পাতা গল্প1486 Mins Read0
    ⤶ ⤷

    ৫.৫ মেরিয়াস আর কসেত্তে’র বিবাহ উৎসব

    পঞ্চম পরিচ্ছেদ

    ১৮৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি তারিখে আবহাওয়াটা ছিল মোটামুটি ভালো। রাত্রিতে অন্ধকার থাকলেও আকাশটা ছিল পরিষ্কার। এই রাত্রিতেই মেরিয়াস আর কসেত্তে’র বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়। সারাদিন মাঝে মাঝে একপশলা করে বৃষ্টি হলেও পরক্ষণেই পরিষ্কার হয়ে যেত আকাশটা।

    বিয়ের দিনকতক আগে ছোটখাটো এক পথদুর্ঘটনায় জাঁ ভলজাঁ’র ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে। আঘাতটা খুব বেশি না হলেও ডান হাতটা তার গলার সঙ্গে ঝুলিয়ে রাখতে হয়। তার হয়ে তার অনুমতি নিয়ে বিয়ের কাগজপত্রে মঁসিয়ে গিলেনৰ্মাদ স্বাক্ষর করেন। বিয়ের কথাটা যেদিন স্থির হয় সেদিন যে টাকাটা ভলজাঁ মঁসিয়ে গিলেনৰ্মাদের কাছে রাখতে দিয়েছিল, বিয়ের আগের দিন সে টাকাটা সে মঁসিয়ে গিলেনৰ্মাদের সামনে মেরিয়াসের হাতে তুলে দেয়।

    মঁসিয়ে গিলেনৰ্মাদের ইচ্ছানুসারে বিয়ের উৎসবটা হবে মার্দিগ্রাস’ ধরনের। তখনকার দিনে ফ্রান্সে অভিজাত সমাজে এই ধরনের বিবাহোৎসবই অনুষ্ঠিত হত।

    অনেকগুলো গাড়িসহ বিয়ের শোভাযাত্রা র‍্যু দে কালভেরির বাড়ি থেকে বেরিয়ে সেন্ট পল চার্চের দিকে এগিয়ে যেতে লাগল। প্রথম গাড়িতে ছিল কসেত্তে, ম্যাদময়জেল গিলেনৰ্মাদ, মঁসিয়ে গিলেনৰ্মাদ আর জাঁ ভলজাঁ। দ্বিতীয় গাড়িতে ছিল মেরিয়াস। মঁসিয়ে গিলেনৰ্মাদের বহু আত্মীয়-কুটুম্ব নিমন্ত্রিত হয়। তাদের নিয়ে অনেক গাড়ি শোভাযাত্রায় যোগদান করে। দেখা গেল গাড়ির লাইন ম্যাদলেন থেকে বাস্তিল পর্যন্ত চলে গেছে। কতকগুলি ভোলা গাড়িতে মুখোশধারী ছেলেমেয়েরা নানা অঙ্গভঙ্গিসহকারে নাচছিল। কুৎসিত নাচের মধ্য দিয়ে সমাজের অনেক দুর্নীতিকে দেখাচ্ছিল তারা। কুৎসিত হলেও তা দেখে রাস্তার দু পাশে ভিড় করে থাকা দর্শকরা হাসাহাসি করছিল। শোভাযাত্রা চলাকালে একসময় থেনার্দিয়েরের ছোট মেয়ে আজেলমা শীতে কাঁপতে কাঁপতে রাস্তার ধার থেকে একজন যুবককে প্রথম গাড়িতে বসে থাকা ভলজাঁর দিকে হাত বাড়িয়ে বলল, ওই ভদ্রলোককে চেন?

    যুবকটি বলল, না, তুমি চেন?

    আজেলমা বলল, কোথায় দেখেছি মনে হচ্ছে। মনে হয় ওই মেয়ের বাবা। শোভাযাত্রা কোথায় যায় এবং কোন বাড়িতে ফিরে আসে তা অনুসরণ করে দেখ।

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা কুইজ গেম
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য
    অনলাইন বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    যুবক বলল, তাতে লাভ কী?

    পরে কাজে লাগতে পারে। ওরা ধনী লোক।

    তুমি দেখ না কেন!

    আমি রাস্তায় বার হলেই পুলিশ ধরবে।

    আমাকেও ধরবে।

    সব মানুষের স্বপ্ন কখনও সফল হয় না। মানুষের স্বপ্নপূরণের ব্যাপার নিয়ে স্বর্গে হয়তো দেবদূতদের মধ্যে ভোট হয়। সেই ভোটে কসেত্তে আর মেরিয়াস জয়লাভ করে। তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয়।

    বিয়ের আনুষ্ঠানিক সব কাজকর্ম সেন্ট পল চার্চে ঠিকমতো সম্পন্ন হল। কসেত্তেকে জমকালো পোশাক পরিয়ে তুসাঁ সাজিয়ে দিয়েছিল। এবার থেকে কসেত্তের খাস ঝি হিসেবে তুসাঁ তার কাছেই থাকবে। ভলজাঁ ঠিক করে দিয়েছে। মঁসিয়ে গিলেনৰ্মাদ তার বাড়িতে ভলজাঁর জন্য একটা ঘর নির্দিষ্ট করে রেখে দিয়েছিলেন। বিয়ের পর সে সেখানেই থাকবে এবং এতে সে রাজি হয়েছে।

    আরও দেখুন
    বাংলা গল্প
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা কুইজ গেম
    সেবা প্রকাশনী বই
    নতুন উপন্যাস
    বাংলা অডিওবুক
    বাংলা স্বাস্থ্য টিপস বই

    তুসাঁ আর নিকোলেত্তে দু জনে মিলে সাজিয়েছে কসেত্তেকে। দুধের মতো ঝকঝকে সাদা পোশাক, গলায় মুক্তোর হার, মাথায় কমলালেবু রঙের মুকুট। তাকে দেবীর মতো মনে হচ্ছিল। মেরিয়াসের পরনে ছিল কালো পোশাক। তার মাথার সুন্দর চুলগুলোতে সুবাস মাখানো হয়েছিল। কপালে দু-একটা ক্ষতের দাগ তখনও দেখা যাচ্ছিল।

    চার্চের অনুষ্ঠান শেষ হয়ে গেলে মেরিয়াস আর কসেত্তে একটি গাড়িতে সামনের সিটে পাশাপাশি বসল। তাদের পেছনের সিটে বসলেন মঁসিয়ে গিলেনৰ্মাদ আর জাঁ ভলজাঁ। কসেত্তে এক সময় মেরিয়াসের কাঁধের উপর ঝুঁকে বলল, আজ থেকে তোমার নাম আমার নাম এক হয়ে গেল। আমি হব মাদাম তুমি।

    অতীতে তারা একসময় দারুণ দুঃখকষ্ট পেয়েছে বলে আজকের সুখটাকে অনেক বড় অনেক মধুর বলে মনে হল তাদের। কসেত্তে আরও চুপি চুপি বলল, আমরা কিন্তু র‍্যু প্লামেতের বাগানে একবার যাব।

    র‍্যু কালভেরির বাড়িতে ফিরে এল তারা। বাড়ির সদর দরজার কাছে অনেক ভিখারি ও গরিবদুঃখী জড়ো হয়েছে। তাদের সবাইকে ভিক্ষা দেওয়া হচ্ছিল।

    আরও দেখুন
    পিডিএফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা বই
    বাংলা গল্প
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বইয়ের
    Books
    বাংলা সাহিত্য ভ্রমণ
    ই-বই ডাউনলোড

    বর-কনে বাড়ির ভেতরে ঢুকলে নিমন্ত্রিত অতিথিরা বসার ঘরে বসল। ভোজসভার ঘরে তখন খাবার দেওয়া হচ্ছিল। নিমন্ত্রিতদের মধ্যে আত্মীয় হিসেবে ক্যাপ্টেন থিওদুলও ছিল। সে কিন্তু কসেত্তেকে দেখে চিনতে পারেনি। অনেক মেয়েকে সে ভালোবাসায় কোনও বিশেষ মেয়ের প্রতি কোনও আসক্তি দানা বাঁধে না তার মনে এবং বিশেষ কোনও মেয়ের কথা মনেও রাখে না সে।

    জাঁ ভলজাঁ ঘরের এক কোণে একটি টেবিলের ধারে বসে ছিল। কসেত্তে এ সময় তার কাছে গিয়ে বলল, বাবা তুমি খুশি তো?

    হ্যাঁ মা, খুব খুশি।

    তবে হাসছ না কেন?

    এই তো হাসছি।

    আরও দেখুন
    গ্রন্থাগার সেবা
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    Books
    বাংলা কমিকস
    সাহিত্য পর্যালোচনা
    ই-বই ডাউনলোড

    এরপরই বাস্ক অতিথিদের ডাকল। বলল, খাবার ঘরে আসুন।

    ভোজসভায় কসেত্তে’র চেয়ারের দু পাশে দুটি আর্মচেয়ার রাখা হয়েছে। তার একটি মঁসিয়ে গিলেনৰ্মাদের জন্য আর একটি জাঁ ভলজাঁর জন্য। কিন্তু মঁসিয়ে গিলেনৰ্মাদ চারদিকে তাকিয়ে দেখলেন, মঁসিয়ে ফশেলেভেন্ত ঘরের মধ্যে কোথাও নেই। বাস্ককে জিজ্ঞাসা করা হল, সে কিছু জানে কি না।

    বাস্ক বলল, মঁসিয়ে ফশেলেভেন্ত তার হাতে যন্ত্রণা হচ্ছে বলে কোথায় চলে গেছেন। বলে গেছেন আগামীকাল সকালে আসবেন।

    ব্যাপারটাকে সহজভাবে নিলেন মঁসিয়ে গিলেনৰ্মাদ। তিনি বললেন, যন্ত্রণা হওয়ার জন্য ভোজসভা থেকে সরে গিয়ে ভালোই করেছেন মঁসিয়ে ফশেলেভেস্ত। অতিথিরাও সহজভাবে নিল ব্যাপারটাকে।

    মঁসিয়ে গিলেনৰ্মাদ বললেন, মঁসিয়ে ফশেলেভেন্তের খালি চেয়ারটায় যদিও মেরিয়াসের মাসির বসার অধিকার, তথাপি মেরিয়াস তাতে বসবে। কারণ তার মাসি এসব পছন্দ করে না।

    আরও দেখুন
    বই পড়ুন
    সেবা প্রকাশনী বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা কমিকস
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা অডিওবুক
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সাহিত্য
    বাংলা শিশু সাহিত্য

    মেরিয়াস সে চেয়ারটাতে বসাতে সবাই খুশি হল। বিশেষ করে ভলজাঁর অনুপস্থিতিতে কসেত্তে’র মনটা খারাপ হয়ে যায়, মেরিয়াস তার কাছাকাছি বসাতে সে খুশি হল। মেরিয়াস কাছে থাকলে এমনকি ঈশ্বরের অনুপস্থিতিকেও সহ্য করবে সে এবং তার দুঃখের কিছু থাকবে না।

    মঁসিয়ে গিলেনৰ্মাদ উঠে দাঁড়িয়ে একটা মদের গ্লাস হাতে করে বর-বধূর স্বাস্থ্যপান করলেন। তিনি বর-বধূকে উদ্দেশ করে বলতে লাগলেন, তোমরা সুখী হও। এ বিষয়ে দার্শনিকদের কথা শুনবে না। তাঁরা বলেন, আনন্দ উৎসবের ব্যাপারে মধ্যপন্থী হবে, সংযতভাবে আনন্দ করবে। কিন্তু আমি বলি আনন্দে মত্ত হয়ে উঠবে। দার্শনিকেরা নিপাত যাক! তাদের বাজে কথায় কান দেবে না। আমরা কি ভালোর জন্য, মঙ্গলের জন্য খুশি হই নাকি সুখের জন্যই ভালো হই? জীবন এই সব ধাঁধার মতো প্রশ্নে ভরা। আমরা তার উত্তর জানি না। আমরা শুধু অন্ধ উপাসকের মতো সুখরূপ সূর্যের সাধনা করে যাব। প্রেমই হল এই সুখের সূর্য আর প্রেম মানেই নারী। নারী ছাড়া ভালোবাসার কোনও অর্থ হয় না। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে নারীই সর্বশক্তিময়ী। আজ মেরিয়াসের মতো বিপ্লবী যুবক কসেত্তে’র কাছে দাসত্বের বন্ধনে আবদ্ধ এবং আনন্দের সঙ্গে দাসত্বকে মেনে নিয়েছে। তোমরা রোবোসপিয়াসের কথা বলতে পার, কিন্তু আসলে নারীই শাসন করে। রাজশক্তির বলে যদি কোনও জিনিস থাকে তো আসলে নারীই হল সে শক্তি। ঈভ ছাড়া আদমের অর্থ হয় না, কারণ ঈভের দ্বারাই আদম চালিত হয়। রাজতন্ত্রের বিরুদ্ধে অনেক বিপ্লব হয়েছে, কিন্তু নারীদের প্রভুত্বের বিরুদ্ধে, একটি সুবাসিত রুমালের বিরুদ্ধে কখনও বিপ্লব হয়েছে? বিজ্ঞানের উন্নতির ফলে পৃথিবীতে অনেক কিছুর আবিষ্কার হয়েছে। কিন্তু ভালোবাসাবাসির ব্যাপার থেকে পরিত্রাণের কোনও পথ আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে মানুষ? কোনও পথ নেই। নারীকে ভালোবেসেই যেতে হবে। প্রেমময় চুম্বন ও আলিঙ্গনের ঐন্দ্রজালিক বৃত্তবলয় থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না কখনও। আমি তো পারলে আবার সেই বৃত্তের মধ্যেই ঢুকব। তোমরা সবাই আকাশে শুকতারাকে উঠতে দেখলেই আনন্দে উল্লসিত হয়ে ওঠ। এই শুক্রগ্রহ হল প্রেমের প্রতীক। তেমনি কোনও সময় আমরা যতই আমাদের ক্রোধাবেগের প্রচণ্ডতায় ফেটে পড়ি না কেন সুন্দরী নারী একবার আমাদের সামনে এলেই নতজানু হয়ে পড়ি। প্রেম হচ্ছে এমনই এক বৃদ্ধশিশু যার বয়স হল দু হাজার বছর। এই প্রেমের সুতো দিয়েই চিরকাল ধরে এক মধুর ইন্দ্রজাল রচনা করে আসছে মানুষের যৌবন। সৃষ্টির আদিকাল থেকে পৃথিবীর সব নরনারী এই প্রেমের এক অঘোষিত চুক্তিতে আবদ্ধ। শয়তান পৃথিবীর যত ক্ষতি করেছে প্রেম তার থেকে অনেক মঙ্গল সাধনা করেছে। এই প্রেম চিরপুরাতন হয়েও চিরনতুন। সুতরাং ভালোবেসে যাও, প্রেমের সদ্ব্যবহার কর। কসেত্তে হবে মেরিয়াসের সূর্য, যাকে প্রদক্ষিণ করে যাবে তার জীবন আর মেরিয়াস হবে কসেত্তে’র পৃথিবী। ভালোবাসাবাসি বাপারটাই হল সূর্য ও পৃথিবীর খেলা। সে খেলায় একজন একজনকে কেন্দ্র করে আবর্তিত হবে, একজন একজনকে প্রদক্ষিণ করে যাবেই। প্রেমই হবে স্বামী-স্ত্রীর ধর্ম। আপন আপন স্ত্রীকে ভালোবেসে যাওয়াই হল ঈশ্বরোপাসনার শ্রেষ্ঠ উপায়। সুন্দরী এবং সুখী স্ত্রীই হল স্বামীর কাছে সবচেয়ে আনন্দের বস্তু। প্রেম ছাড়া বসন্তের দাম কোথায়? সুন্দরী নারী আছে বলেই ফুল, পাখি, আলো, হাওয়া প্রভৃতি পৃথিবীর সব সুন্দর জিনিস এত অর্থময়।

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বাংলা ইসলামিক বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্য কোর্স
    বুক শেল্ফ
    Books
    বাংলা ফন্ট প্যাকেজ
    বইয়ের
    গ্রন্থাগার সেবা
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    মঁসিয়ে গিলেনৰ্মাদের দীর্ঘ বক্তৃতা শেষ হলে নাচ-গান, হৈ-হুল্লোড় শুরু হল। কিন্তু হঠাৎ বরবধূ ঘর থেকে চলে যাওয়ায় সব আনন্দোৎসব স্তব্ধ হয়ে গেল।

    বর-বধূ একটি রুদ্ধদ্বার ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল। একটি রুদ্ধদ্বার ঘরের মধ্যে যখন প্রেমিক-প্রেমিকার দুটি দেহ দুটি আত্মা বিগলিত হয়ে মিলে মিশে এক হয়ে গেল তখন হয়তো বাইরের রাত্রির অন্ধকার কিছুটা কেঁপে উঠল। এক পবিত্র প্রেমে উৎসর্গীকৃত দুটি মুখ যখন পরস্পরের কাছে সরে এসে এক নিবিড় চুম্বনে আবদ্ধ হয়ে সৃষ্টিযজ্ঞে মেতে ওঠে তখন তাদের সেই অমৃতনিষ্যন্দী চুম্বনের অশ্রুত ধ্বনিতে আকাশের তারারা কেঁপে উঠবে না তা কি হয়? প্রেমের এই সুখ ছাড়া জীবনের আর সব কিছুই দুঃখময়, ছায়াময় ও অশ্রুসজল।

    .

    ২.

    কিন্তু জাঁ ভলজাঁ কোথায় গেল?

    আরও দেখুন
    বই পড়ুন
    গ্রন্থাগার সেবা
    পিডিএফ
    বই
    বইয়ের
    বাংলা বই
    সেবা প্রকাশনী বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    ই-বুক রিডার

    কসেত্তে’র অনুরোধে একটুখানি হাসার পর ভলক্স উঠে পাশের ঘরে চলে যায়। আট মাস আগে সে এই ঘরেই প্রথম মেরিয়াসকে অচেতন অবস্থায় দিয়ে যায়। সে ঘরে তখন বাস্ক ভোজসভার জন্য ফুলের তোড়া তৈরি করছিল। তার চলে যাবার কথা সে বাস্ককে বলে ঘরে থেকে বেরিয়ে যায়।

    বাইরে গিয়ে ভোজসভার ঘরের জানালার তলায় একবার দাঁড়াল সে। ভোজসভার ঘরে তখন বেহালা বাজছিল। অতিথিরা হাসিঠাট্টা ও হৈ-হল্লোড় করছিল। সকলের গলা ছাপিয়ে মঁসিয়ে গিলেনৰ্মাদের কথা শোনা যাচ্ছিল। মাঝে মাঝে কসেত্তে’র দু-একটা কথা শুনতে পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ তা শোনার পর কালভেরির বাড়ি ছেড়ে র‍্যু হোমি আর্মের বাড়িতে চলে যায় ভলজাঁ।

    র‍্যু সেন্ট লুই ও ব্যাক্স মাতোর পথটা দূর হলেও এই পথেই সে কসেত্তেকে নিয়ে আসা-যাওয়া করত, তাই সেই পথেই গেল সে। তার বাসায় গিয়ে প্রথমে বাতি জ্বালিয়ে উপরতলার ঘরে চলে গেল। সব ঘর খালি। তুসাঁ নেই। তুর্সা ও কসেত্তে’র বিছানাগুলো গোটানো আছে। সব আলমারিগুলো খালি। সেগুলো খোলা ছিল। ভলজাঁ সেগুলো বন্ধ করে দিল। ঘরগুলোতে শুধু কিছু আসবাবপত্র আছে আর আছে শূন্য দেয়ালগুলো। ফাঁকা ঘরগুলো একবার ঘুরে-ফিরে দেখে অবশেষে সে তার নিজের ঘরে এসে জ্বলন্ত বাতিটা তার টেবিলের উপর রাখল। তার যে ডান হাতটা বাঁধা অবস্থায় ঝোলানো ছিল সে হাতের বাঁধনটা খুলে দিয়ে হাতটা মুক্ত করে দিল। দেখল হাতে কোনও ব্যথা নেই।

    আরও দেখুন
    সেবা প্রকাশনী বই
    বাংলা কুইজ গেম
    বাংলা উপন্যাস
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Library
    বিনামূল্যে বই
    অনলাইন বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    সে এবার তার বিছানায় গিয়ে বসল। হঠাৎ তার কসেত্তে’র সেই কালো বাক্সটার উপর চোখ পড়ল। এই বাক্সটা কসেত্তে সব সময় নিজের বিছানার কাছে রাখত। কনভেন্ট থেকে র‍্যু প্লমেতের বাড়িতে, তার পর সেখান থেকে এই বাড়িতে নিয়ে আসে। কসেত্তে’র বিছানার কাছে একটা টুলের উপর রাখা ছিল বাক্সটা।

    বাক্সটা খুলে কসেত্তে’র অতীতের পুরনো পোশাকগুলো বার করল। এ পোশাকগুলো হচ্ছে সেই কালো পোশাক যে পোশাক সে তার জন্য কিনে মঁতফারমেলে থেনার্দিয়েরদের হোটেলে নিয়ে যায়। কারণ সে তখন ভেবেছিল শোকসূচক এই কালো পোশাক কসেত্তে পরলে তার মা’র মৃত আত্মা খুশি হবে। সেদিন ছিল ডিসেম্বরের এক ঠাণ্ডা রাত্রি। একে একে সেদিনের সব কথা মনে পড়ল তার। সে রাতে মঁতফারমেল বনের মধ্য দিয়ে তারা দু জনের নিঃশব্দে পথ হেঁটেছিল। পাতাঝরা গাছগুলোর মধ্যে দিয়ে অন্ধকারে যখন তারা গাঁয়ের দিকে এগিয়ে আসছিল তখন বনে কোনও পাখি ছিল না, আকাশে কোনও তারার আলো ছিল না।

    কসেত্তে’র সেই ছেলেবেলার পোশাকগুলো তার বিছানার উপর ছড়িয়ে রাখল। কসেত্তে তখন এই পোশাক পরে সেই বড় পুতুলটা হাতে নিয়ে হোটেল থেকে চলে গিয়েছিল তার সঙ্গে। সেদিন কসেত্তে তার কাছে ছিল বলে কত আনন্দে ছিল। কোনও দুঃখ বলে মনে হয়নি তার।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    অনলাইন বই
    সেবা প্রকাশনীর বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা রান্নার রেসিপি বই
    পিডিএফ
    সাহিত্য পত্রিকা
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সাহিত্য

    কসেত্তে’র একটা জামার মধ্যে মুখটা খুঁজে ফুঁপিয়ে কাঁদতে লাগল ভলজাঁ। তখন যদি সিঁড়ি দিয়ে উঠে বাইরে কোনও লোক ভলজাঁ’র ঘরের সামনে এসে দাঁড়াত তা হলে সে তাকে এইভাবে শিশুর মতো কাঁদতে দেখতে পেত।

    ভলজাঁ’র মনের মধ্যে আবার সেই ভয়ঙ্কর সগ্রাম শুরু হল। দেবদূতের সঙ্গে জ্যাকবের সগ্রাম মাত্র একদিন স্থায়ী হয়। কিন্তু আপন বিবেকের সঙ্গে ভলজাঁ’র সংগ্রামের অন্ত নেই। কখনও তার জীবনের পথে চলতে চলতে পা পিছলে গেছে, কখনও বা পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তার বিবেক কত দৃঢ়তার সঙ্গে কতবার সংগ্রাম করেছে তার সঙ্গে। কত নির্মম সত্যের উপলব্ধি এক-একটা ভারী বোঝার মতো তার বুকের উপর এসে চাপিয়ে দিয়েছে। কতবার সে বিশপের দেওয়া বাতিটার সামনে ক্ষমা প্রার্থনা করেছে, তার বিদ্রোহী আত্মা সহজ-সরল কর্তব্যজ্ঞানের চাপে নিষ্পেষিত হতে হতে কতবার বেদনায় আর্তনাদ করেছে। আত্ম-আরোপিত আঘাতে কতবার হৃদয়ে রক্ত ঝরেছে তার, যার কথা সে ছাড়া আর কেউ জানতে পারেনি। এই নীরব অন্তর্দ্বন্দ্ব ও অদৃশ্য সংগ্রামের সব দুঃখ ঝেড়ে ফেলে আবার শান্তিতে এগিয়ে গেছে সে তার জীবনের পথে।

    কিন্তু আজ রাত্রিতে ভুল’র মনে হল তার অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। আজ এক বিরাট প্রশ্ন দেখা দিল তার মনে। সে বুঝল মানুষ তার জীবনের লক্ষ্য আগে থেকে ঠিক করলেও সে লক্ষ্যে সে সোজা সরাসরি পৌঁছতে পারে না; অনেক বাধাবিপত্তি আসার ফলে ঘুরে ঘুরে তাকে যেতে হয় সে পথে। সে লক্ষ করেছে, যখনি তার জীবনে কোনও সংকট উপস্থিত হয়েছে তখনি তার সামনে দুটো পথ বিস্তৃত হয়ে গেছে। তার মধ্যে একটা পথ তাকে আলোকিত করেছে আর একটা পথ তাকে ভীত করে তুলেছে।

    আরও দেখুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ইসলামিক বই
    পিডিএফ
    সেবা প্রকাশনীর বই
    Library
    বই পড়ুন
    অনলাইন বই
    বাংলা বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ফন্ট প্যাকেজ

    এবার প্রশ্নটা হল এই যে, সে কি কসেত্তে আর মেরিয়াসের নববিবাহিত জীবনের সঙ্গে তার জীবনকে মিলিয়ে নিয়ে তাদের সুখে সুখী হবে? কসেত্তে আজ অন্য একজনের স্ত্রী হলেও তাকে পিতার মতো শ্রদ্ধা করে। ভলজাঁ ভাবল, সে কি তার অতীতজীবনের কোনও কথা না বলে আইনের অশুভ ছায়াটাকে দূরে সরিয়ে রেখে সেই শ্রদ্ধা লাভ করে যাবে? সে ভাবল মানুষের আত্মার পরিবর্তন হয়, ভাগ্যের পরিবর্তন হয় না কেন? তার নিষ্করুণ নিয়তির মুখোমুখি দাঁড়িয়ে সব দিকগুলো খুঁটিয়ে দেখতে লাগল সে। যদি সে কসেত্তে’র কাছাকাছি থেকে তার জীবনে জড়িয়ে থাকে তা হলে সে নিরাপদ, কিন্তু যদি তাকে ছেড়ে চলে যায় তা হলে আবার তাকে এক শূন্য গহ্বরে গিয়ে পড়তে হবে।

    এ প্রশ্নের সমাধান আপাতত করতে না পারলেও অনেকক্ষণ ধরে ফুঁপিয়ে কাঁদার পর কিছুটা স্বস্তি পেল সে। কিছুটা শান্ত হয়ে উঠল সে। তার মনে হল, মানুষের বিবেক যেন এক এক সময় এক অতল অন্তহীন খাদের মতো মানুষের সব কিছুকে গ্রাস করতে আসে। সে খাদের মধ্যে বিবেকের দংশনে মানুষকে তার সারাজীবনের শ্রম, স্বাধীনতা, সুখ, শান্তি–সব কিছু এমনকি তার অন্তরটাকে ফেলে দিতে হয়। বস্তুজগতে সব বস্তুর মধ্যে গতি থাকলেও সে গতি নানারকমের বাইরের শক্তি ও বাধার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বস্তুর গতি যদি নিয়ন্ত্রিত হয় তা হলে আত্মার গতি নিয়ন্ত্রিত হবে না কেন? কোনও গতিই যখন চিরন্তন নয়, তখন কোনও বিশেষ নীতির প্রতি আত্মার গতি বা আসক্তিই-বা চিরন্তন হবে কেন? কসেত্তে’র বিয়ে আর শ্যাম্প ম্যাথিউ’র ব্যাপারটা–এই দুটো ঘটনার মধ্যে পার্থক্য কী? জেলে যাওয়া আর নরকের প্রান্তভাগে যাওয়া এই দুই-এর মধ্যেই-বা পার্থক্য কী?

    আরও দেখুন
    বই
    বিনামূল্যে বই
    বাংলা ভাষা
    অনলাইন বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    সাহিত্য পত্রিকা
    বাংলা ই-বুক রিডার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বুক

    ভলজাঁ ভাবতে ভাবতে ক্লান্ত ও আগের থেকে শান্ত হয়ে ঠিক করল আজ তাকে দুটো পথের মধ্যে একটাকে বেছে নিতেই হবে। আজ তাকে হয় সুখী নবদম্পতির ওপর তার অতীত ঘৃণ্য কয়েদিজীবনের সব তথ্যপুঞ্জের বোঝা চাপিয়ে দিয়ে তাদের অনাবিল সুখের মাঝে দুঃখের ছায়া নিয়ে আসতে হবে অথবা তার আত্মাকে হারাতে হবে। হয় কসেত্তেকে তাগ করতে হবে অথবা নিজের আত্মাকে ত্যাগ করতে হবে।

    সারারাত ধরে এইভাবে বিছানার উপর ঝুঁকে মুখ গুঁজে হাত দুটো টান করে ছড়িয়ে ভেবে যেতে লাগল সে। তাকে দেখে মনে হচ্ছিল ক্রুশবিদ্ধ হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয়েছে। কিন্তু বাইরে তাকে মড়ার মতো মনে হলেও তার মাথার মধ্যে তখন চলছিল চিন্তার এক অবিরাম অবিচ্ছিন্ন আলোড়ন।

    অবশেষে ভোরের দিকে এক সময় উঠে বসে কসেত্তে’র পোশাকগুলো তার ঠোঁটের উপর চেপে ধরল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো
    Next Article কেন আমি নাস্তিক – ভগৎ সিং

    Related Articles

    ভিক্টর হুগো

    টয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো

    November 6, 2025
    ভিক্টর হুগো

    দ্য ম্যান হু লাফস – ভিক্টর হুগো

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }