Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লে মিজারেবল – ভিক্টর হুগো

    ভিক্টর হুগো এক পাতা গল্প1486 Mins Read0
    ⤶ ⤷

    ৫.৭ পরদিন সন্ধে হতেই

    সপ্তম পরিচ্ছেদ

    ১.

    পরদিন সন্ধে হতেই মঁসিয়ে গিলেনৰ্মাদের বাড়িতে এসে দরজার কড়া নাড়তে লাগল জাঁ ভলজাঁ। বাঙ্ক দরজা খুলে দিল। তাকে বলে রাখা হয়েছিল, ভলজাঁ এ সময় আসবে। বাস্ক বলল, মঁসিয়ে, লে ব্যারন আপনাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন আপনি উপরকার ঘরে যাবেন, না নিচের তলার ঘরেই বসবেন।

    ভলজাঁ বলল, আমি নিচের তলার ঘরেই বসব।

    বাস্ক যথাযযাগ্য সম্মান দেখিয়ে নিচের তলার একটি ঘরের মধ্যে নিয়ে গেল ভলজাঁকে। সে ঘরটা দেখিয়ে দিয়ে বলল, আপনি বসুন, আমি মাদামকে খবর দিতে যাচ্ছি।

    ঘরটার মধ্যে দুটো আর্মচেয়ার পাতা ছিল। আগুন জ্বলছিল। ঘরটা স্যাঁতসেঁতে। আলো-বাতাস কম।

    ভলজাঁ খুব ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েছিল। সে দিনকতক ধরে কিছু খায়নি বা ঘুমোয়নি। সে একটা আর্মচেয়ারে বসে পড়ল। বাস্ক একটি বাতি হাতে নিয়ে ফিরে এসে জ্বলন্ত বাতিটা ঘরে রেখে দিয়ে চলে গেল ঘর থেকে।

    ভলজাঁ মুখটা নামিয়ে বসেছিল। সে কোনওদিকে তাকায়নি। কিন্তু সে হঠাৎ কসেত্তে’র নিঃশব্দ উপস্থিতি অনুভব করল ঘরের মধ্যে। মুখ তুলে দেখল, কসেত্তে ঘরের মধ্যে এসে দাঁড়িয়ে আছে নীরবে। তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। কিন্তু ভলজাঁ তার দেহের সৌন্দর্য নয়, তার আত্মার অবস্থাটা দেখতে চাইছিল।

    কসেত্তেই প্রথমে কথা বলল, বাবা, আমি জানি তুমি অদ্ভুত ধরনের লোক, কিন্তু এটা আমি আশা করতে পারিনি তোমার কাছ থেকে। মেরিয়াস আমাকে বলেছিল, তোমার অনুরোধেই এখানে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে।

    ভলজাঁ বলল, একথা সত্যি।

    আমিও তাই ভেবেছিলাম। এটা নিয়ে কিন্তু বেশ একটা ব্যাপার হবে। সে যাই হোক, এখন আপাতত আমাকে একটা চুম্বন কর।

    এই বলে সে একটা গাল বাড়িয়ে দিল ভলজাঁ’র দিকে। কিন্তু ভলজাঁ নড়ল না। তার পা দুটো যেন মেঝের উপর গাঁথা আছে।

    আরও দেখুন
    পিডিএফ
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা
    সাহিত্য পত্রিকা
    গ্রন্থাগার সেবা
    বাংলা লাইব্রেরী
    অনলাইন বুক
    বাংলা অনুবাদ সাহিত্য
    সেবা প্রকাশনী বই
    বাংলা উপন্যাস

    কসেত্তে বলল, এটা কিন্তু বড় বাড়াবাড়ি হচ্ছে। কী দোষ আমি করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। বললে আমি তার প্রায়শ্চিত্ত করব। আজ তুমি আমাদের সঙ্গে

    খেয়ে যাবে।

    আমার খাওয়া হয়ে গেছে।

    আমার বিশ্বাস হয় না। আমি মঁসিয়ে গিলেনৰ্মাদকে বলে তাকে দিয়ে তোমায় বকুনি খাওয়াব। বাবাদের জব্দ করতে হলে দাদুদের দরকার। চল তুমি উপরে আমার ঘরে।

    তা অসম্ভব।

    কসেত্তে হতাশ হয়ে বলল, কিন্তু কেন? কেন তুমি দেখা করার জন্য সবচেয়ে এই নোংরা ঘরটা বেছে নিয়েছ?

    প্রথমে কসেত্তেকে তুই ও তুমি বলে সম্বোধন করার পর মাদাম আপনি’ বলে সম্বোধন করতে লাগল ভলজাঁ। বলল, মাদাম জানেন আমি এক অদ্ভুত লোক। এটা আমার অদ্ভুত খেয়াল।

    আরও দেখুন
    নতুন উপন্যাস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    PDF
    বইয়ের
    Books
    বাংলা কুইজ গেম
    পিডিএফ
    সাহিত্য পত্রিকা
    বাংলা ই-বুক রিডার
    বিনামূল্যে বই

    কসেত্তে হাততালি দিয়ে বলে উঠল, বাহ্ বেশ বেশ। মাদাম আর আপনি এটাও তোমার খেয়াল। কিন্তু এর মানে কী?

    ভলজাঁ শুধু নীরবে হৃদয়বিদারক এক সকরুণ হাসি হাসল। তার পর বলল, তুমি মাদাম হতে চেয়েছিলে এবং তা এখন হয়েছ।

    কিন্তু সেটা তোমার কাছে নয় বাবা।

    তুমি আর আমাকে বাবা বলে ডাকবে না।

    কী?

    তুমি আমাকে এবার হতে মঁসিয়ে আঁ বা ইচ্ছা করলে শুধু জাঁ বলে ডাকবে।

    তুমি বলতে চাও তুমি আর আমার বাবা নও? এরপর তুমি বলবে, আমি আর কসেত্তে নই। এসবের মানে কী? কী হয়েছে? তুমি আমাদের কাছে থাকবে না, আমার ঘরেও আসবে না। এটা তো একটা বিপ্লব। কিন্তু কী দোষ আমি করেছি। নিশ্চয় কিছু একটা হয়েছে।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    সেবা প্রকাশনীর বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা গল্প
    ই-বই ডাউনলোড
    বুক শেল্ফ
    বাংলা ইসলামিক বই
    বাংলা শিশু সাহিত্য
    অনলাইন বই
    Books

    কিছুই হয়নি।

    তা হলে?

    যা হওয়া উচিত তাই হচ্ছে।

    তুমি তোমার নামটা বদলে দিয়েছ কেন? তোমার নামও পাল্টে গেছে। তুমি যদি এখন মাদাম পঁতমার্সি হও তাহলে আমিও মঁসিয়ে আঁ হতে পারি।

    আমি কিছু বুঝতে পারছি না। এসব ধাঁধার মতো মনে হচ্ছে। আমি মেরিয়াসকে জিজ্ঞাসা করব, ওই নামে তোমায় ডাকব কি না। তুমি আমার মাথা ঘুরিয়ে দিচ্ছ। সব ওলটপালট করে দিচ্ছ। মানুষের খেয়াল থাকা ভালো, কিন্তু সেই খেয়াল দিয়ে অপরের মনে আঘাত দেওয়া উচিত নয়। তুমি একজন দয়ালু প্রকৃতির লোক হয়ে এমন নিষ্ঠুর হওয়া উচিত নয়।

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    PDF
    বাংলা লাইব্রেরী
    বাংলা গল্প
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ইসলামিক বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    গ্রন্থাগার সেবা

    ভলজাঁ কোনও উত্তর দিল না। কসেত্তে ভলজাঁ’র দুটি হাত নিয়ে তার গলার উপর রাখল। বলল, আমার ওপর দয়া করে আমাদের সঙ্গে থাক, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া কর। আমার বাবা হও আগের মতো।

    ভলজাঁ তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, এখন তুমি স্বামী পেয়েছ, আর বাবার কোনও প্রয়োজন নেই তোমার।

    কসেত্তে রাগের সঙ্গে বলল, বাবার কোনও প্রয়োজন নেই? এ কী কথা! এ কথার কোনও মানে হয়?

    ভলজাঁ বলল, আজ যদি তুসাঁ থাকত তা হলে সে বুঝত আমি খেয়ালি লোক। আমি একা থাকতে ভালোবাসি।

    কিন্তু এ ঘরটা ঠাণ্ডা। এখানে ভালো করে বসা বা দেখা যায় না। তোমাকে মঁসিয়ে আঁ বা আপনি বলা আমার মোটেই ভালো লাগে না।

    কসেত্তে এবার কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে বলতে লাগল, তুমি আমাকে কিন্তু ভীষণ রাগিয়ে দিচ্ছ। আমি তোমার জন্য এ বাড়িতে চমৎকার একটা ঘরের ব্যবস্থা করলাম, কিন্তু সেখানে তুমি থাকবে না। আমাদের সঙ্গে খাবার ব্যবস্থা করলাম, কিন্তু তুমি খাবে না। আমার বাবা মঁসিয়ে ফশেলেভেন্ত হওয়ার পরিবর্তে তুমি হলে মঁসিয়ে জাঁ এবং মাকড়সার জাল আর বোতলে ভর্তি এই নোংরা ঘরটা বেছে নিলে দেখা করার জন্য। র‍্যু হোমির সেই ঘৃণ্য বাসাতেই তুমি থাকছু। আমার বিরুদ্ধে কী তোমার বলা আছে? তবে তুমি কি আমার সুখে সুখী নও? আমার সুখ দেখে তোমার কি জ্বালা ধরছে, রাগ হচ্ছে?

    আরও দেখুন
    বাংলা কুইজ গেম
    বাংলা কবিতা
    বাংলা উপন্যাস
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা কমিকস
    ই-বুক রিডার
    বাংলা গানের লিরিক্স বই
    বুক শেল্ফ
    বাংলা বই
    বাংলা লাইব্রেরী

    ভলজাঁ’র মনে হল কসেত্তে যেন ঘামাচি মারতে গিয়ে তার অন্তরটাকে উপড়ে ফেলেছে। ঘা দিয়ে। সে আপন মনে বলল, তার সুখই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য।

    এরপর সে বলল, কসেত্তে, তুই এখন সুখী এবং আমার কাজ ফুরিয়ে গেছে। কসেত্তে আনন্দের আবেগে তার দু হাত দিয়ে ভলজাঁ’র ঘাড়টাকে জড়িয়ে ধরল। তুমি আমাকে তুই বলেছ। কী মজা!

    ভলজাঁ এবার কসেত্তে’র হাত দুটো আস্তে আস্তে সরিয়ে দিয়ে মাথায় টুপিটা তুলে নিয়ে বলল, আমি যাচ্ছি মাদাম। আপনাকেও এখন অন্যত্র যেতে হবে। দরজার কাছে। গিয়ে বলল, আমি আপনাকে ‘তুই’ বলে সম্বোধন করেছি। তার জন্য ক্ষমা করবেন। আপনার স্বামীর কাছে কথা দিচ্ছি এরকম ভুল আর হবে না।

    এই বলে ঘর থেকে বেরিয়ে গেল ভলজাঁ। বিস্ময়ে হতবাক ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কসেত্তে।

    .

    ২.

    আরও দেখুন
    বাংলা কুইজ গেম
    ই-বুক রিডার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    নতুন উপন্যাস
    গ্রন্থাগার সেবা
    বাংলা ফন্ট প্যাকেজ
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা কমিকস
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

    পরদিন সন্ধের সময়ে সেই একই সময়ে কসেত্তে’র সঙ্গে দেখা করতে এল ভলজাঁ। আজ আর তার অদ্ভুত খেয়াল-খুশি সম্বন্ধে কোনও প্রশ্ন করল না কসেত্তে। সে ভলজাঁকে বাবা বা মঁসিয়ে আঁ–দুটোর কোনওটা বলেই সম্বোধন করল না। ভলজাঁ তাকে মাদাম আর আপনি বলাতেও কোনও আপত্তি তুলঁল না।

    গতকাল ভলজাঁর ব্যাপারটা সে মেরিয়াসের কাছে তোলায় মেরিয়াস তাকে সবকিছু মেনে নিতে বলেছে এবং কসেত্তেও হয়তো তাই তার স্বামীর অনুরোধে প্রেমের খাতিরে সবকিছু সহজভাবে মেনে নিয়েছে।

    তবে যে ঘরে তারা দেখা করত সেই ঘরখানার চেহারা কিছুটা পাল্টেছে। বাস্ক খালি বোতলগুলো সরিয়েছে আর নিকোলেত্তে মাকড়সার জালগুলো পরিষ্কার করেছে। ভলজাঁ এর পর থেকে রোজ সন্ধ্যাতে আসতে লাগল। তবে সে যখন আসত তখন মেরিয়াস কাজের অজুহাত দেখিয়ে বেরিয়ে যেত। কোনওদিন ওই সময় বাড়িতে থাকত না। আইনের কাজে ব্যস্ত থাকত।

    ভলজাঁ’র এই সব খেয়াল-খুশির ব্যাপারগুলোকে বাড়ির আর সকলেও সহজভাবে মেনে নেয়। মঁসিয়ে গিলেনমার্দও ধীরে ধীরে ভুলে যান মঁসিয়ে ফশেলেভেন্তুকে। তিনি তার সম্বন্ধে বলতে থাকেন, লোকটা একবারে খাঁটি গেঁয়ো মানুষের মতো, কোনওরকম ছল-চাতুরি নেই। মার্কুই দ্য কানাপলস্-এর খেয়ালও এর থেকে বাজে ছিল। তিনি এক বিরাট প্রাসাদ কিনে নিজে চিলেকোঠার ছাদের ঘরটায় থাকতেন। ম্যাদময়জেল গিলেনৰ্মাদ ধর্মকর্ম নিয়ে থাকত বেশি।

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ভাষা
    Library
    বইয়ের
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    PDF
    গ্রন্থাগার সেবা
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা কমিকস
    বই

    কিন্তু আসল কথা কেউ জানত না। এই ঘটনার আসল পটভূমিকা কী, তা কেউ কিছু জানতে পারেনি। বাতাসে বেগ না থাকলেও জলে এত ঢেউ আসছে কোথা থেকে, তা কেউ বুঝতে পারত না বা তা নিয়ে কেউ মাথা ঘামাত না।

    এইভাবে কয়েক সপ্তাহ চলতে লাগল। ভলজাঁ’র এই নতুন জীবনযাত্রা প্রণালী ও আচরণবিধির সঙ্গে দিনে দিনে অভ্যস্ত হয়ে উঠল কসেত্তে। তাছাড়া এ নিয়ে বেশি মাথা ঘামানোর সময় নেই তার। বাড়ির গৃহিণী হিসেবে দায়দায়িত্ব বেড়েছে তার। তার ওপর সে মেরিয়াসের সঙ্গে একা থাকতে চায় এবং তার সঙ্গে সে বেড়াতে যেতে চায়। একসঙ্গে দু জনে বেড়াতে গিয়ে দু জনেই আনন্দ পায় প্রচুর।

    কসেত্তে’র শুধু একটা বিষয়েই বিরক্তিবোধ হয়, তুস এখানে আসার পর থেকে নিকোলেত্তের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। যখন কোনওমতেই তাদের বনিবনাও হল না তখন তুই একদিন চলে গেল এ বাড়ি ছেড়ে।

    একদিন কসেত্তে ভলজাঁকে বলল, তুমি আমার বাবা নও, কাকা নও, মঁসিয়ে ফশেলেভেন্ত নও, তবে তুমি সত্যি সত্যি কে?

    আরও দেখুন
    ই-বুক রিডার
    বাংলা উপন্যাস
    বাংলা ই-বই
    বাংলা সাহিত্য কোর্স
    সেবা প্রকাশনী বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    ই-বই ডাউনলোড
    Books
    Library
    গ্রন্থাগার সেবা

    ভলজাঁ বলল, আমি হচ্ছি জাঁ।

    কসেতে হেসে বলল, মঁসিয়ে জাঁ।

    তা হলে তো আরও ভালো।

    .

    ৩.

    কসেত্তেকে রোজ একবার করে দেখতে যায় ভলজাঁ–এইটাই তার পক্ষে যথেষ্ট। এই দেখাটাই তার জীবনের একমাত্র সম্বল। সে কসেত্তের দিকে তাকিয়ে নীরবে বসে থাকবে, কখনও অতীতজীবনের ও ছেলেবেলাকার গল্প করবে, কনভেন্টের বন্ধুদের কথা বলবে–এতেই খুশি সে। আর কিছু চায় না।

    এপ্রিল মাসের একদিন বিকালবেলায় মেরিয়াস কসেত্তেকে র‍্যু প্লামেতের সেই বাগানটাতে বেড়াতে নিয়ে গেল, যেখানে তাদের প্রথম আলাপ হয়। যেহেতু জাঁ ভলজাঁ সেটাকে লিজ হিসেবে নিয়েছিল সেইহেতু সেটা কসেত্তের সম্পত্তিতেই পরিণত হয়েছিল।

    আরও দেখুন
    সেবা প্রকাশনী বই
    বাংলা ই-বই
    বাংলা ইসলামিক বই
    বাংলা ভাষা
    বাংলা কুইজ গেম
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    অনলাইন বই
    গ্রন্থাগার সেবা
    উপন্যাস সংগ্রহ

    সেখানে গিয়ে আর সব কথা ভুলে গেল। সন্ধে হয়ে গেলেও বাড়ি ফিরল না। ভলজাঁ কসেন্তের সঙ্গে দেখা করতে এসে অনেকক্ষণ বসে থাকার পর হতাশ হয়ে চলে গেল।

    পরদিন সন্ধ্যায় এসে ভলজাঁ ওদের র‍্যু প্লামেতের বাগানে বেড়াতে যাওয়ার কথা শুনে কসেত্তেকে জিজ্ঞাসা করল, ওখানে কিসে করে গেলে?

    পায়ে হেঁটে।

    এলে কী করে?

    গাড়িতে।

    ভলজাঁ কদিন ধরে কতকগুলি বিষয়ে মেরিয়াসের কার্পণ্য আর অত্যধিক মিতব্যয়িতার পরিচয় পেয়ে বিচলিত হয়ে ওঠে মনে মনে। সে কসেত্তেকে জিজ্ঞাসা করল, তোমরা একটা গাড়ি কেন না কেন? তাতে হয়তো তোমাদের পাঁচশো া করে বাড়তি খরচ হবে। কিন্তু এ টাকাটা তোমরা সহজেই খরচ করতে পার।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য কোর্স
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য
    বাংলা কুইজ গেম
    অনলাইন বুক
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Books
    সাহিত্য পত্রিকা

    কসেত্তে বলল, আমি জানি না।

    ভলজাঁ বলল, তার পর তুসাঁ চলে গেছে, তার পরিবর্তে অন্য কোনও মেয়েলোক রাখা হয়নি কেন?

    নিকোলেত্তেই যথেষ্ট।

    কিন্তু তোমার নিজের জন্য একজন দাসী দরকার।

    আমার মেরিয়াস আছে।

    তোমাদের দু জনের একটা নিজস্ব আলাদা বাড়িরও দরকার। তাতে তোমাদের নিজস্ব দাসদাসী থাকবে, গাড়ি থাকবে, থিয়েটারে বা অপেরাতে তোমাদের জন্য বক্সের ব্যবস্থা থাকবে। যে সম্পদ মানুষের সুখকে বাড়িয়ে দেয় সে সম্পদ তোমাদের থাকা সত্ত্বেও তার সুযোগ নিচ্ছ না কেন?

    কসেত্তে কোনও উত্তর দিল না।

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা বই
    বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    ই-বুক রিডার
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা উপন্যাস
    বাংলা ভাষা
    বাংলা গানের লিরিক্স বই
    Books

    আজকাল সন্ধের সময় কসেত্তেকে দেখতে এসে ভলজাঁ তাড়াতাড়ি চলে যেত না। আজকাল সে অনেকক্ষণ ধরে থাকতে লাগল। দিনে দিনে তার থাকার সময় বেড়ে যেতে লাগল। বেশিক্ষণ কাটাবার জন্য সে কসেত্তে’র কাছে মেরিয়াসের প্রশংসা করে কসেত্তেকে খুশি করার চেষ্টা করত।

    এক-একদিন রাত এত বেড়ে যেত যে বাস্ক এসে কসেত্তেকে বলতে বাধ্য হত, মঁসিয়ে গিলেনৰ্মাদ আপনাকে স্মরণ করিয়ে দিতে বলেছেন যে খাবার দেওয়া হয়েছে।

    এই সব দিনে ভলজাঁ বাড়ি ফেরার সময় ভাবত, বেশি রাত করার জন্য মেরিয়াস হয়তো রাগ করবে তার ওপর।

    একদিন সবচেয়ে বেশি রাত হল।

    পরদিন ভলজাঁ এসেই দেখল ঘরে আগুন জ্বালানো নেই। কসেত্তে এসে বলল, আগুন থাকলে ঠাণ্ডায় বসা যায়? বাস্ক আগুন জ্বালায়নি কেন?

    ভলজাঁ বলল, এখন এপ্রিল মাস। আমার মতে আগুনের দরকার নেই।

    এটাও তোমার একটা খেয়াল।

    অথচ ভলজাঁ জানত কেন সে ঘরে আগুন জ্বালানো হয়নি।

    পরের দিন ভলজাঁ এসে দেখল ঘরের মধ্যে আর্মচেয়ার দুটো যেখানে থাকত সেখানে নেই, ঘরের এককোণে জড়ো করা আছে।

    কসেত্তে এসে চেঁচামেচি করতে ভলজাঁ নিজে চেয়ার দুটো যথাস্থানে নিয়ে এল। তবে সেদিন আগুন জ্বালা ছিল ঘরে।

    যাবার জন্য ভলজাঁ উঠে দাঁড়ালে কসেত্তে বলল, আজ আমার স্বামী আমাকে একটা অদ্ভুত কথা বলল। বলল, আমাদের দু জনের মোট বার্ষিক আয় মাত্র তিরিশ হাজার লিভার। তাতেই চালাতে পারবে তো? একথা আমাকে জিজ্ঞাসা করতে আমি বললাম, একথা বলছ কেন? সে তখন বলল, আমি এমনি জানতে চাইছিলাম, পারবে কি না।

    সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কোনও কথা খুঁজে পেল না ভলজাঁ। সে রাতে ভলজাঁর মনটা এমন চিন্তায় আচ্ছন্ন হয়ে ছিল যে সে তার বাসায় না গিয়ে ভুল করে অন্য এক বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে লাগল। কয়েকটা সিঁড়ি ওঠার পর তার হুঁশ হল। ভলজাঁ’র মনে হল যে ছয় লক্ষ ফ্রাঁ সে যৌতুক হিসেবে তাদের দিয়েছে তার উৎস সম্বন্ধে সন্দেহ জেগেছে মেরিয়াসের মনে। সে হয়তো ভেবেছে টাকাটা আসলে ভলজাঁর এবং সে কোনও অসদুপায়ে সগ্রহ করেছে। তাই সে সে-টাকায় হাত না দিয়ে কষ্ট করে সংসার চালাতে চায় কসেত্তেকে নিয়ে।

    পরদিন সন্ধ্যায় কসেত্তে’র সঙ্গে দেখা করতে গেলে তার সন্দেহটা আরও জোরালো হল। সে দেখল তাদের বসার ঘরে আর্মচেয়ার দুটো নেই। সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।

    কসেত্তে এসে চেঁচামেচি করতে লাগল। বলল, এর মানে কী?

    ভলজাঁ বলল, আমি বাস্ককে তা নিয়ে যেতে বলেছি। হয়তো তার দরকার আছে অন্য ঘরে সেগুলো রাখার।

    কিন্তু কেন?

    হয়তো বাইরে থেকে কোনও অতিথি আসবে।

    না, কোনও অতিথি আসার তো কথা নেই। কিন্তু কী করে বসব আমরা?

    ভলজাঁ বলল, আমরা দু মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারি।

    কসেত্তে বলল, তুমি চেয়ার দুটো বাস্ককে নিয়ে যেতে বলেছ, একদিন আগুন জ্বালাতে বারণ করেছিলে। সত্যিই তুমি অদ্ভুত লোক।

    ভলজাঁ বলল, বিদায়।

    এক গভীর দুঃখ আর হতাশা নিয়ে বেরিয়ে পড়ল সে বাড়ি থেকে। আসলে কী ঘটেছে তার বুঝতে কিছু বাকি রইল না তার।

    পরের দিন সন্ধ্যায় ভলজাঁ আর এল না কসেত্তে’র সঙ্গে দেখা করতে। তার আসার সময় একেবারে পার হয়ে গেলে তার কথাটা মনে করে তুলঁতে যাচ্ছিল। কিন্তু এমন সময়ে মেরিয়াস এসে তাকে চুম্বন করতে সে সব ভুলে গেল।

    পরের দিন সন্ধ্যাতে এল না ভলজাঁ।

    তার পরদিন সকালে কসেত্তে নিকোলেত্তেকে ভলজাঁ’র শরীর খারাপ হয়েছে কি না, তা দেখার জন্য তার র‍্যু হোমির বাসায় পাঠাল। নিকোলেত্তে ফিরে এসে জানাল, মঁসিয়ে জা’র শরীর ভালোই আছে। তবে তিনি বাইরে কোথায় যাবেন বলে কয়েকদিন আসতে পারবেন না। বাইরে থেকে ফিরে এসে তিনি দেখা করবেন মাদামের সঙ্গে।

    .

    ৪.

    ভলজাঁ কিন্তু কোথাও যায়নি। সে তার বাসাতেই ছিল। পরদিন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে উঠতেই লে হোমি’র বাসা ছেড়ে সে বিষণ্ণভাবে পথ হাঁটতে হাঁটতে সেন্ট লুই-এর দিকে এগিয়ে যেতে লাগল। সেন্ট লুই থেকে র‍্যু কালভেরির মেরিয়াসদের বাড়িটা দূর থেকে দেখতে লাগল। বাড়িটা দেখার সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা সুখের অনুভূতি জাগছিল। তার ঠোঁট দুটো কাঁপছিল। যেন সে কোনও অদৃশ্য মানুষের সঙ্গে অশ্রুত ধ্বনিতে নীরব ভাষায় কথা বলছে। খুব ধীর পায়ে সে এগিয়ে যাচ্ছিল বাড়িটার দিকে। বাড়িটার কাছে এসে এমন বিষাদগ্রস্ত হয়ে সকরুণ দৃষ্টিতে তাকাতে লাগল সেদিকে যেন মনে হবে এক নিষিদ্ধ স্বর্গরাজ্যে এসে পৌঁছলেও সেখানে সে ঢুকতে পারবে না। এই সময় তার চোখে যে জল এসেছিল তার ফোঁটাটা বড় হতে হতে তার গাল বেয়ে ঝরে পড়ল এবং তা ঠোঁটের উপর আসায় তার তিক্ততাটা আস্বাদ করতে পারল।

    এক পাথরের মূর্তির মতো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ফিরে এল সে। যে পথ দিয়ে এসেছিল সেই পথেই সে বাসায় ফিরে গেল শূন্য মনে।

    এর পর থেকে রোজ একবার করে সে সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়ে পড়ত। কিন্তু ক্রমেই সে তার সান্ধ্যভ্রমণের পরিধিটা কমিয়ে আনতে লাগল। দ্বিতীয় দিন সে সেন্ট লুই থেকে র‍্যু কালভেরির বাড়িটা দেখেই ফিরে এল, তার কাছে আর গেল না। তার পরদিন সে সেন্ট লুই পর্যন্ত গেল না। র‍্যু পেভি থেকেই ফিরে এল। তার পরদিন সে ফিরে এল র‍্যু হয় পেভিলন থেকে। তার পরদিন র‍্যু দে লা মতো থেকেই ফিরে এল। দম ফুরিয়ে আসা ঘড়ির দোলকের মতো তার গতি ক্রমশই স্তিমিত হয়ে আসছিল। তার চোখে আর কোনও আশার আলো ছিল না, চোখে আর জলও আসত না।

    আবহাওয়া মেঘলা থাকলে বা বৃষ্টি পড়লে সঙ্গে একটা ছাতা নিত সে। কিন্তু সে ছাতা সে খুলত না। তা হাতেই থাকত।

    আশপাশের বাড়িগুলোর মেয়েরা তাকে দেখে বলাবলি করত, লোকটি বড় সাদাসিধে। কিন্তু বাচ্চা ছেলেরা তাকে আধপাগলা ভেবে হাসাহাসি করত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleটয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো
    Next Article কেন আমি নাস্তিক – ভগৎ সিং

    Related Articles

    ভিক্টর হুগো

    টয়লার্স অভ দ্য সী – ভিক্টর হুগো

    November 6, 2025
    ভিক্টর হুগো

    দ্য ম্যান হু লাফস – ভিক্টর হুগো

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }