Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোটাকম্বল – সঞ্জীব চট্টোপাধ্যায়

    সঞ্জীব চট্টোপাধ্যায় এক পাতা গল্প1632 Mins Read0
    ⤶ ⤷

    ১.৬৬ নিত নাহানসে হরি মিলে তো

    নিত নাহানসে হরি মিলে তো
    জলজন্তু হোয়,
    ফলমূল খানে সে হরি মিলে তো।
    বান্দর বাঁদরি হোয় ॥

    আপনি টাকা দেবেন কেন? আমার কাছে আছে।

    আজ্ঞে না। তোমার টাকা তোমার কাছেই থাক। এই নাও, স্যালাড নিতে ভুলো না। শুধু ওষুধে কিছু হয় না, সঙ্গে অনুপান চাই।

    রাস্তায় নেমে আপন মনে হাঁটতে হাঁটতে ভাবছি, সবই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কত রকমের সাধনমার্গ আছে কে জানে! কোনও মতে, কৌপিন সার। কোনও মতে, সিল্কের গেরুয়া। এই সুন্দর বিকেল, মাতামহের কথা মনে পড়ছে। এমনি বিকেলে আমাদের দুজনের কত জায়গায় যাবার ছিল। কোনওদিন নৌকাবিহার, কোনওদিন সাধুসন্দর্শন। মাঝেমধ্যে উলটোপালটা কথা বলে ফেলতেন আর লেগে যেত লোকের সঙ্গে ধুমধাড়াক্কা। একদিন তো মাঝগঙ্গায় নৌকোর ওপরেই হাতাহাতি বেধে যাবার উপক্রম। একদল হালুইকর এপার থেকে ওপারে যাচ্ছিল। খুব ক্যালোর ব্যাপোর করছে নিজেদের মধ্যে। মাতামহ গলুইয়ের ওপর পা ঝুলিয়ে বসে কেবল বলছেন, ধ্যার ব্যাটা, ধ্যার ব্যাটা। সেই হল সূত্রপাত। মাতামহ এক স্মৃতি ফেলে রেখে গেছেন, মাঝে মাঝে মনে হচ্ছে, তিনি কি নদী ছিলেন! জীবনের দু’পাশে অজস্র উপলখণ্ড ছড়িয়ে ছড়িয়ে চলে গেছেন। আজ স্বামীজির কাছে এসে মনটা যেমন হালকা হয়ে গেল, সেইরকম ঘুলিয়েও গেল। মনের তলদেশে অনেক মাটি জমে ছিল। কে জানত! নিজেও জানতুম না। আধ্যাত্মিক মানুষেরা সবই কেমন সহজে টের পেয়ে যান।

    বিখ্যাত সেই রেস্তোরাঁয় বিকেলের ভিড় লেগেছে। কাটলেট উড়ছে, ফ্রাই উড়ছে, দোপেঁয়াজা বিজকুড়ি কাটছে ডিমের ফুলকো আবরণের তলায়। ক্যাশবাক্স নিয়ে মালিক যে জায়গায় গাট হয়ে বসে আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রাইয়ের অর্ডার দিতে গিয়ে চমকে উঠলাম। রাস্তার দিকে পেছন করে এ কে বসে? ঘাড়ের কাছে আলগা খোঁপা দুলছে। নীল ফুলফুল শাড়ি। সরু সরু দুআঙুলে ধরা ঝকঝকে কাটা ঠোঁটের কাছে, কাটলেটের টুকরো নিয়ে কামড়ের অপেক্ষায় হেলছে। দুলছে। দুল ঝিলিক মারছে চাপা আনন্দে। উলটো দিকে যে ছেলেটি বসে আছে, সেই বা কে? বেশ লালটু মার্কা নায়ক নায়ক চেহারা। একে তো কোনওদিন অপর্ণাদের বাড়িতে দেখিনি। ও, কলেজের পর আজকাল এইসব হচ্ছে বুঝি! ভেবেছে কারও চোখে পড়বে না কোনওদিন। পাপ কি চেপে রাখা যায়! বাবা অফিসে, বাড়ি বেশ খানিকটা দূরে। সব শাসনের আড়ালে বসে প্রেম হচ্ছে। পাশের খালি চেয়ারে গিয়ে বসব নাকি! যেন চিনিই না! না, চমকে দেবার মতো সাহস আমার নেই। আমি এত চঞ্চলই বা হচ্ছি কেন? রমণী-মায়ার রমণীয় ঊর্ণনাভ থেকে প্রায় তো বেরিয়ে এসেছি। অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছের মতো অবস্থা। পায়ুপ্রদেশ থেকে বিষ্ঠার সরু সুতো পুরোটাই বেরিয়ে এসেছে। এখন সাঁতার কাটতে কাটতে একসময় বিমোচিত হয়ে পড়ে যাবে।

    খুব ফিসফিস করে মালিককে বললুম, দুটো ফিশফ্রাই, ভাল করে স্যালাড দিয়ে প্যাক করে দিন।

    প্রকাশ্য স্থানে বাতাসের স্বরে কথা বললে মানুষ কীরকম অবাক হয়ে যায়, ভাবে লোকটা পাগল। দশ টাকার নোটটা তার চোখের সামনে নাচাতে না থাকলে মালিক হয়তো দূর করে আমাকে তাড়িয়ে দিতেন। ব্যালেন্স ফেরত নিতে নিতে ফিসফিস করেই বললুম, আমি বাইরে দাঁড়াচ্ছি।

    ভদ্রলোক বললেন, যে বয়সের যা। বেশি বয়েসে ডিপথিরিয়া বড় সাংঘাতিক জিনিস!

    কিছু না বুঝেই বললুম, আজ্ঞে হ্যাঁ।

    সাউন্ডবক্স একেবারে নষ্ট করে দেয়। যাক বেঁচে গেছেন, এই ঢের।

    আমার সঙ্গে কথা শেষ করেই গলা সপ্তগ্রামে তুলে রেস্তোরাঁর সুরে পাঠশালের সর্দার পোডোর মতো বললেন, দুটো ফিশফ্রাই, স্যালাড, মুড়ে দাও, বাইরে যাবে।

    দোকানের বাইরে চাতালের একপাশে চোরের মতো দাঁড়িয়ে আছি। অপরাহ্রে শ্যামবাজার টগবগ করছে। মনে মনে বলছি, হে ঈশ্বর! অপর্ণা যেন আমাকে দেখতে না পায়। ভাবতে চেষ্টা করছি, আমি অপর্ণার পিতা। মেয়েটা সুপাত্রে পড়ুক। মনে মনে সম্পর্ক পালটালে ঈর্ষাটা হয়তো কমে যাবে। যতই বড়াই করি না কেন, নৈবেদ্য ছাগলে খেতে থাকলে পাথরের দেবতাও নড়েচড়ে উঠবেন। আমি তো মানুষ। ভেতরটা খইয়ের মতো চটরপটর ফুটছে। পাশ থেকে অপর্ণাকে দেখছি। গোল হাতের কবজিতে কালো ব্যান্ডে বাঁধা সোনার ঘড়ি। প্রতিটি নখে লাল আপেলের মতো নেলপালিশ। খুশিতে যেন ডগমগ করছে। মাঝে মাঝে হাসছে। মুক্তোর মতো দাঁতের সারি অলংকারের বাক্স থেকে কঙ্কনের মতো স্বপ্রকাশ, অপ্রকাশ হচ্ছে। টেবিলে টেবিলে পিটপিটে কাটলেটের ওপর মরিচগুঁড়ো পড়ছে না তো, পড়ছে আমার মনে। ভেতরে যেন কোস্তাকুস্তি চলেছে। আসক্তি আর নিরাসক্তি মনের মল্লভূমিতে যেন দুই পালোয়ান, পটাপট তাল ঠুকছে। ওদিকে মোগলাই পরোটার মণ্ডে চটাপট চাপড় পড়ছে।

    অপর্ণা চেয়ার ছেড়ে উঠে পড়েছে। ছোট্ট হাঁ করে, মুখে মৌরির দানা ছুড়ছে। মেয়েটাকে সত্যিই ভারী সুন্দর দেখতে। ঈশ্বর কি এর চেয়েও সুন্দর! এখুনি দু’জনে বেরিয়ে আসবে। আর একটু আত্মগোপনের প্রয়োজন। দেখে ফেললে ওর লজ্জাটাই আমার লজ্জা হয়ে দাঁড়াবে। চট করে ফুটপাথে নেমে পড়ে ভিড়ে মিশে গেলুম। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবার যখন ফিরে এলুম, দোকান তখন বিপন্মুক্ত।

    হাতে গরম প্যাকেট। মৃদু সুবাস নাকে এসে লাগছে। মনে ঘুরছে সেই গানের কলিটি, ঘরে ঘরে আলো/দেখে লাগে ভালো/ মোর হৃদি গেহ/ অন্ধকারে কালো। মাতামহ-শূন্য পৃথিবীর এই পথের পাশে কোথাও যদি পরপারে যাবার একটা সাঁকো থাকত! এখুনি চলে যেতুম। রুপোর গাছে সোনার পাতা, মণিমুক্তোর ফল ধরেছে, চাদির পেখম মেলে ময়ুর নাচছে। তিনি লাল লাল পান্তুয়া খেতে বড় ভালবাসতেন। বড় ভালবাসতেন আমাকে। ভালবাসতেন সাধুসন্তের সঙ্গ। সেখানে গিয়ে যদি দেখি, সকলের সঙ্গে আসর সাজিয়ে কনকও বসে আছে! চাঁদের আলোর রঙের শাড়ি পরে। পাশে হাসিহাসি মুখে বসে আছেন আমার মা। তা কি আর হয়? এ জীবন থেকে যাঁরা হারিয়ে গেলেন, তারা হারিয়েই গেলেন।

    কাহার সৃজন এই নগণ্য জীবন?
    এ কি শুধু প্রহেলিকা?
    ওই আলেয়ার শিখা
    জ্বলিতে জ্বলিতে গেল নিবিয়া যেমন!
    বাঁধিতে বাঁধিতে সুর সপ্তস্বরা শত-চুর!
    মেলিতে মেলিতে আঁখি মিলাল স্বপন।

    আমায় তিনি এই বস্তুটি লুকিয়ে চুরিয়ে আনতে বলেননি, তবু আমি সিঁড়ি দিয়ে ওঠার সময়, উত্তপ্ত বস্তু দুটিকে জামার আড়ালে লুকোবার চেষ্টা করলুম। কী অদ্ভুত আমার সংস্কার! স্বামীজি ছাদে পায়চারি করছিলেন। আঁধার আঁধার আকাশের তলায় গেরুয়ার শোভা কী খুলেছে! সন্ন্যাসীর আশ্রম কত পবিত্র হতে পারে, সংসার যে কত বদ্ধ পঞ্চকুণ্ড এই আমি প্রথম বুঝলুম। অর্থনীতির দাসত্ব নেই, ইন্দ্রিয়ের নিয়ত আবদারে চঞ্চল হতে হয় না, নারীর মুখ দর্শন না করলেও চলে। মনকে শুধু উর্ধ্বে তুলে রাখো। এখানে সদা বসন্ত।

    স্বামীজি আমাকে দেখে দু’চরণ গান গেয়ে উঠলেন: তোমার চরণ পেয়ে হরি! আজকে আমি হেসে মরি/কী ছাই নিয়ে ছিলাম আমি, হায় রে কী ধন চাহি নাই।

    বড় সুন্দর সাধা গলা। এই গানটি আমার মাতামহ প্রায়ই গাইতেন। গানটি আমার জানা। আমার এই মুহূর্তের আবেগের সঙ্গে ভীষণ খাপ খেয়ে যাচ্ছে। প্রথম চরণটি গাইবার লোভ সামলাতে পারছি না। গেয়েই ফেললুম, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব-ঘরে পেতাম না ঠাই/ দু’জন যদি হত আপন, হত না মোর আপন সবাই।

    স্বামীজি সোৎসাহে বললেন, এই তো, এই তো, বেরিয়ে এসো। সহজ হও, সুন্দর হও, নির্মল হও। বৈরাগ্য, বৈরাগ্য। নিত্য আমি অনিত্যরে আঁকড়ে ছিলাম রুদ্ধ দ্বারে/ কেড়ে নিলে দয়া করে তাই হে চির! তোমারে চাই।

    অনুচ্চ কণ্ঠে, সন্ধ্যার আবেশে, আমাদের দুজনের কণ্ঠ বাতাসে ভেসে ভেসে মহালোকের দিকে পবিত্র পাখির মতো উড়ে গেল। এমন বৈরাগ্যের ভাব আগে কখনও অনুভব করিনি। স্বামীজি আমার পাশে এসে মাথায় হাত রাখলেন। সে স্পর্শের কী অনুভূতি! কোথায় লাগে প্রেয়সীর হাত, পিতার হাত, মাতার হাত। স্নেহ আমরা কাকে বলি! এ স্পর্শে স্নেহের স্নেহ, প্রেমের প্রেম, ভালবাসার ভালবাসা। আবেগে চোখে জল এসে গেল।

    স্বামীজি বললেন, কী হবে সংসারে থেকে! এমন একটা মন যখন পেয়েছ, আধারটিকে শুদ্ধ করে আত্মোপলব্ধির দিকে এগিয়ে চলল। তুমি অর্থ দিয়ে অর্থের সঙ্গে লড়তে পারবে না, তুমি ক্ষমতা দিয়ে ক্ষমতার সঙ্গে পারবে না, তুমি হিংসা দিয়ে হিংসার সঙ্গে পেরে উঠবে না। জাগতিক সবকিছুরই বড়র ওপর বড় আছে। প্রভুর ওপর মহাপ্রভু। একমাত্র বৈরাগ্যই অপ্রতিদ্বন্দ্বী। যার ওপরে আর কেউ নেই। বিহায় কামান যঃ সর্বান পুমাংশরতি নিঃস্পৃহঃ/ নির্মমো নিরহঙ্কারঃ স শান্তিমধিগচ্ছতি ॥ বৎস চরৈবেতি, চরৈবেতি।

    হে রাজেন্দ্র, তোমা কাছে নত হতে গেলে
    যে ঊর্ধ্বে উঠিতে হয় সেথা বাহু মেলে
    লহো ডাকি, সুদুর্গম বন্ধুর কঠিন
    শৈলপথে অগ্রসর করো প্রতিদিন—

    চলো, ঘরে চলো, কী এনেছ দেখি! টোম্যাটো সসের বোতলটা নিয়ে এসো।

    প্লেটে ফিশফ্রাই, স্যালাড, সস, মনে বৈরাগ্য। আকাশে সন্ধ্যা। নীচে আরতির আয়োজন। সামনে সর্বত্যাগী সন্ন্যাসী। শুধু সন্ন্যাসী নন, মহা পণ্ডিত। মন, তুমি আর কী চাও!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleফাঁস – সঞ্জীব চট্টোপাধ্যায়
    Next Article মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    Related Articles

    সঞ্জীব চট্টোপাধ্যায়

    গুহা – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    হর-পার্বতী সংবাদ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    সাজাহানের জতুগৃহ – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    শ্রীকৃষ্ণের শেষ কটা দিন – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মনুষ্যক্লেশ নিবারণী সমিতি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    সঞ্জীব চট্টোপাধ্যায়

    মধুর এক প্রেমকাহিনি – সঞ্জীব চট্টোপাধ্যায়

    November 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }