Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শামুকখোল – তিলোত্তমা মজুমদার

    তিলোত্তমা মজুমদার এক পাতা গল্প229 Mins Read0
    ⤶ ⤷

    ১৭. জীবনের কথা ছাড়া

    জীবনের কথা ছাড়া আর কী-ই বা বলতে পারে সে। সে তো তত্ত্বজ্ঞানী নয়। নয় কোনও ভবিষ্যৎদ্রষ্টা। নয় লেখক বা গবেষক। সে এমনকী কোনও বুদ্ধিমতী সুনায়রী নয় যে কথা বলে মুগ্ধ করে দেবে। সে জানে একমাত্র জীবন জীবনের অন্ধগলি যা সে মাড়িয়ে এসেছে এতকাল। অবহেলায়। অনিচ্ছায়। ঠিক যেমন বাচ্চারা আনমনে মাড়িয়ে যায় পথের আবর্জনা।

    সে আর কী বলবে এই সব ছাড়া। সে কেবল জীবনের স্কুল ও নীরস চাহিদাকে জানে। সে জানে বাঁচতে হয়। কেন হয়, কেন বাঁচতে হয়, এ প্রশ্ন তার মনে কখনও আসেনি। এমনকী না বেঁচে যদি কেউ, যদি আত্মহত্যা করে, তবে তারা ভাবে বোকা। কী বোকা। বাঁচল না!কত কষ্ট করে পাওয়া এ জীবন, এই প্রাণ! বাঁচল না!

    বাঁচা। এক পরমতম স্পৃহা। বাঁচা।

    এই সরু গলি, পথে পড়ে থাকে আবর্জনা, এখানে মাকড়সার ডিমের মতো জন্মায় শিশু আর সঙ্গম, যৌনতা দেখতে দেখতে বাড়ে, পাকা বটফল খসানোর মতো গর্ভপাত হয় এখানে। এখানে ভাষা বায়সের কণ্ঠের মতো কর্কশ। গা ঘেঁষাঘেঁষি বাড়িগুলিতে শ্বাস নেবার বায়ু অকুলান পড়ে। নিরালোক, ক্ষুদ্র, দমচাপা ঘরে চড়াইও বাসা বাঁধে না। একটি সুন্দর শাড়ির জন্য মিথ্যাচার বা গিল্টি করা গয়নার জন্য কলহ করে, কিংবা বেনারসি শাড়ি কপালে সিঁদুর আয়নার কাছে দাড়িয়ে কেটে যায় যৎসামান্য অবসর। জীবন এখানে যোনিমুখ থেকে শুরু হয়, শেষ হয় পায়ুছিদ্রে।

    তবু পৃথিবীকে সুন্দর লাগে সকলের। জীবনকে লাগে অপরূপ। আকর্ষণীয়। এ সুন্দর ভুবন মৃতের উপযোগী নয় বলে মনে করে তারা এবং গঙ্গাস্নান করে কালীমন্দিরে যায়।

    সে-ও এইরকমই একজন। জীবনের মানে সে বোঝে এই বেঁচে থাকা। দাঁতে প্রাণ আঁকড়ে পড়ে থাকা। মরে তো গেল না বেঁচে তো গেল। এইটুকুই জয়! আহার, নিদ্রা, মৈথুন ও নিরাপত্তা-সভ্যতার ক্রমোন্নয়ন তার কাছে এই মাত্র বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া, সে আর কী বলবে। সে যখন বক্তৃতা করে, তখনও এইটুকুই বলে? কোনও গবেষক সাক্ষাৎকার নেয় যখন, তখনও বলে এইটুকুই। কোনও লেখকও তার এইটুকুই লেখে। কোনও পরিচালকও তার চলচ্চির্কে এটুকুর বেশি আঁকতে পারে না।

    বারবার সে লিখিত হয়। বাধার মুদ্রিত হয়, বারবার প্রদর্শিত। কিন্তু সে যেমন ছিল তেমনই থাকে। আর থাকতে থাকতে তার মনে হয় সে এটুকুই। তার বেশি নয়। এর বেশি তার আর কিছুটি নেই।

    আবার, একই কথা বলতে বসে তার একটি পৃথক ভাব হচ্ছে। যেমন আরও অনেক আছে তার, সেইটি যে ঠিক সে ধরতে পারছে না। শুধু এক অস্তির উপলব্ধি তাকে প্রাণিত করছে। পুরনো কথা নতুন প্রেরণায় বলতে থাকছে সে।

    আট ভাইবোন। সাত দাদা আর সে। পাড়ার লোকে বলত সাতভাই চম্পা। মাও নাম রেখেছিল চম্পা। চম্পাকলি। খুব আদরের সেই কয়েকটা দিন। সেই তেরো বছর। অভাবের সংসার ছিল। কিন্তু সমস্ত অভাব পুষিয়ে দিত আদর।

    সে যখন জন্মায়, তার বড়দাদার বয়স আঠারো। গম্ভীর বড়দাদাকে সে ভালবাসত, ভয়ও পেত খুব। সত্যি বলতে, একমাত্র বড়দাকেই মান্য করত সে। বাকি সময় সে পাখির মতো উড়ন্ত আর স্বাধীন।

    বড়দার একটা রেডিও ছিল। ছোট্ট রেডিও। খুব প্রিয় সেই রেডিওতে কারওকে হাত লাগাতে দিত না। তাকেও না। আর ওই নিষেধ ছিল বলেই রেডিওটার প্রতি তার ছিল অপ্রতিরোধ্য আকর্ষণ। সে চাইত অবশ্য মাঝেমাঝে। একটু দেখবে হাতে নিয়ে। বড়দা দিত তখন। একমাত্র তাকেই দিত। এমন করে দিত যেন সাতদিনের বাচ্চাকে অচেনা কারও হাতে তুলে দিচ্ছে অনিচ্ছুক মা। আর দিয়েই ফিরিয়ে নিত। কোথাও যাবার সময় রেডিওটা উঁচু আলমারির মাথায় তুলে রাখত।

    একদিন বড়দা তুলে রাখতে ভুলে গেল আর সে হাতে পেয়ে গেল রেডিও। এবং তাড়াহুড়ো করে নাড়িয়ে কঁকিয়ে দেখতে গিয়ে হাত থেকে মেঝেয় ফেলে দিল। কথা বলছিল রেডিও। স্তব্ধ হয়ে গেল হঠাৎ,

    দারুণ ভয় পেয়ে গেল সে। বড়দাদা এসে দেখতে পেলে রাগে অন্ধ হয়ে যাবে। মেরে ছাল তুলে নেবে তার। হাড় ফাটিয়ে দেবে। সে তখন কারওকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ঘুরতে ঘুরতে ইস্টিশানে এসে পড়ে। শাস্তির হাত থেকে বাঁচতে সে রেলগাড়িতে চেপে বসে।

    আগে কখনও রেলগাড়িতে চাপেনি সেগতি আর নতুনত্বের প্রাবল্যে অপূর্ব প্রসন্নতায় কুঁদ হয়ে ছিল সারাক্ষণ। ভয় করেনি। কষ্ট পায়নি বাড়ির জন্য। একের পর এক ইস্টিশান পেরুতে লাগল গাড়ি। কোথাও থামল। কোথাও থামল না। এইরকম করতে করতে যেখানে এসে একেবারেই থেমে গেল, সেই বিরাট বড় ইস্টিশানের নাম সে পরে জেনেছিল হাওড়া।

    চমকে উঠল ছেলেটি। বাইরে দারুণ চিৎকার। দুটি পুরুষের ক্রুদ্ধ গলা। মেয়েদের সমবেত রব। একজন আরেক জনকে খানকিপুত্র বলে সম্বোধন করল। অন্যজন সঙ্গে সঙ্গে অপর জনের মাতা সম্পর্কে অশ্লীল উক্তি করল। গেল-গেল। ধরধর পড়-পড়। ছেলেটি সন্ত্রস্ত হয়ে উঠল দেখে হেসে ফেলল সে। আশ্বাস দিল, এখানে এরকম প্রায়ই হয়। রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই সব। পারিশ্রমিক নিয়ে মারামারি। লভ্যাংশ নিয়ে হাতাহাতি। এ ছাড়া আছে পরস্পরের প্রতি সন্দেহ আর অবিশ্বাস। খদ্দেরের সঙ্গেও লেগে যায় কখনও কখনও। অনেকে মাতাল হয়ে হইচই করে।

    পুলিশ থাকে কিনা প্রশ্ন করে ছেলেটি। সে উঠে পড়ে। কিছু কাগজপত্র ছেলেটির হাতে দেয়। তথ্য। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি পড়তে দিয়েছে তাকে। এগুলোর ওপর চোখ বোলাতে বলে সে দরজার দিকে যায়। ছোটখাটো ঝামেলা সে-ও মিটিয়ে দিতে পারে। পুলিশ লাগে না। পুলিশ শুধু পাপের মূল্য নিতে আসে।

    বাইরে থেকে দরজা বন্ধ করে সে বেরিয়ে যায়। ছেলেটি ইংরাজি ভাষা পড়তে পারবে নিশ্চয়ই। যদিও সে পড়েছে বাংলা তর্জমা।

    মারামারি চলছে তখনও। দু’জনকেই সে চেনে। এ পাড়ারই সন্তান। এখন কাস্টমার ধরে আনে। একজন বার করেছে ছোট ছুরি। অন্যজনের সঙ্গে কিছু নেই। তবুও সে পিছু হঠছে না। সে দু’জনের মাঝখানে এসে পড়ে। দুজনকেই দু’হাতে ধরে সমিতির দিকে নিয়ে যায়। সমিতিতে, সারাক্ষণ তাদের দু’জন থাকে, স্বেচ্ছাসেবী সংস্থার দুজন, অসুখ-বিসুখ থেকে মারামারি—সব রকমের ঝামেলা সামলায়। তবুও খুন হয়ে যায় মাঝে মাঝে। তবুও গোপন রোগে আত্মহত্যা করে বালুখ বুজে সহ করতে করতে মরে যায় কত মেয়ে।

    সমিতির কাজ এখনও সম্পূর্ণ সফল নয়.সে জানে। এ পাড়ায় রাতদিনের তফাত নেই। কিন্তু সমিতি রাত্রিকারোটায় বন্ধ হয়ে যায়, খোলে আবার সকাল এগারোটায়। এর মাঝখানে অনেক কিছু ঘটে। তার রেশ থাকে দিনের পর দিন।

    সমিতিকে চালু রাখতে গেলে মেয়েদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তারা এড়িয়ে যায়। ভয়ে এড়িয়ে যায়। বাড়িওয়ালিরা ভয় দেখায় তাদের। মৃত্যুভয়। শাস্তিভয়। গুণ্ডা লাগিয়ে জান নিয়ে নেবার ভয়ে, পুলিশের হাতে বন্দি থাকার ভয়ে কাটা হয়ে থাকে সব।

    সমিতি থাকলে সবচেয়ে বেশি অসুবিধা পুলিশের। কারণ ঝঞ্জাট হলে মিটিয়ে নেবার ছলনায় তারা অর্থ নিষ্কাশন করতে পারে না। মেয়েরাও একটা নির্ভরযোগ্য জায়গা পেয়ে গেলে ন্যায়-অন্যায়ের বিষয়ে হয়ে উঠতে পারে অনেক বেশি সচেতন। তখন পুলিশের নৈমিত্তিক প্রাপ্তির ঘরে টান পড়ে।

    অতএব, পুলিশ চায় না সমিতি থাক। পুলিশকে খুশি করতে গিয়ে বাড়িওয়ালিরা চায় না সমিতি থাক। মেয়েরা সচেতন হলে মুশকিল তাদেরও বাড়ছে বৈ কমছে না। আর মেয়েরা কোনটা ভাল সঠিক বুঝতে না পেরে গতানুগতিক প্রক্রিয়াকেই আঁকড়ে থাকে।

    সে দু’জনকে সঙ্গে নিয়ে সমিতির দিকে যাচ্ছে দেখে কয়েকজন সঙ্গ নিল। কিন্তু সমিতির ঘরে পৌঁছে সে আর দাঁড়াল না। ঘরে ক্লায়েন্ট আছে বলে বেরিয়ে এল তাড়াতাড়ি।

    ছেলেটির মুখ মনে পড়ল তার। করুণ। উদাস। আর সুন্দর। ভারী সুন্দর। কিন্তু ওই অদ্ভুত জায়গায় ছেলেটি গিয়েছিল কেন বুঝতে পারছে না সে। পারতপক্ষে তারা ওই পথ দিয়ে সন্ধ্যাবেলা যায় না। অনেকে দুপুরেও ভয় পেয়েছে এখানে। তার নিজের খুব ভয়-ডর নেই। রাস্তা সংক্ষেপ করতে সাহস করে ওই পথ ধরেছিল। কিন্তু আজ পেছনে পায়ের শব্দ পেয়ে সে ভয় পেয়েছিল এমন যে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়।

    দরজা খুলে ঘরে আসে সে। দেখে ছেলেটি কাগজগুলোর ওপর উপুড় হয়ে আছে। এত মন দিয়ে পড়ছে যে তার আগমন টের পায়নি। আগেকার মতো গুছিয়ে বসে সে। বোতল থেকে জল খায়।

    “আজকের যুব সম্প্রদায়ের নাম দেওয়া যেতে পারে এডস প্রজন্ম। এই রোগে এরই মধ্যে মারা গিয়েছে লক্ষাধিক মানুষ। গত কুড়ি বছরে এইচ আই ভি দ্বারা আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় সত্তর লক্ষ। অধিকাংশের সংক্রমণ ঘটেছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে।”

    ছেলেটি মুখ তোলে। সে আবার কথা শুরু করে। ছেলেটি শুনতে আগ্রহী কিনা পুনর্বার জানতে চায় না। সে হাওড়া ইস্টিশানের কথা বলে। রেলগাড়ি থেকে নেমে সে হতভম্ব হয়ে যায়। অত লোক, অত গাড়ি, অত হাঁক-ডাক কোলাহল সব মিলে ভয় পেয়ে যায় সে। অসম্ভব একা এবং অসহায় লাগে তার। কী করবে বুঝতে না পেরে একজন টিকেট পরীক্ষকের কাছে গ্রামের নাম বলে গাড়ির হদিশ জানতে চায়। সেদিন আর গাড়ি ছিল না। তিনি জানান গাড়ি পাওয়া যাবে পরের দিন সকালে। বলতে বলতে কিছু সন্দেহ হয় তার। তার সঙ্গে আর কেউ আছে কিনা জিজ্ঞেস করেন তিনি। কী যে হয়ে যায় তার, একা আছে বললে যদি কিছু হয়, সে মিথ্যে করে বলে দেয় সঙ্গে তার বাবা আছে। তখন, একজন মধ্যবয়সি লোক তার কাঁধে হাত রাখে।

    “The eminent French Jurist Renee Bridet, said of prostituted children that “Even if they are alive, they are dying within. It is a sad commentary on the social values of modern society that we can permit more than one million children in prostitution on Asia alone to remain in a form of slavery which is akin to a living death, said Ron O’Grady of End Child Prostitution in Asian Tourism (ECPAT).”

    সে তাকায়। লোকটি হাসে এমন যেন কোথাও কোনও সমস্যা নেই। জানতে চায় কী হয়েছে, নির্ভয়ে তাকে সব বলতে বলে। এবং সেও ভয়তরাসে বলে দেয় সব বলে দেয় সে একা। বলে দেয় কালকের আগে আর গাড়ি নেই ফিরে যাবার।

    লোকটি তাকে অভয় দেয়। তাকে নিয়ে মামির বাড়ি যেতে থাকে। ভাল মামি, সুন্দর মামি, তার কাছে রেখে দেবে তাকে এক রাত। সে বিশ্বাস করে। পরম সারল্যে বিশ্বাস করে। এবং অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। একটিই তো রাত। সে লোকটির সঙ্গে এ রাস্তাও রাস্তা করে, দু’পাশের ঝলক দেখতে দেখতে একসময় সেখানে পৌঁছে যায়।

    মামি সমাদরে গ্রহণ করে তাকে। আর অন্য মেয়েদের হাতে তাকে তুলে দেয়। গোলগাল মধ্যবয়সি মামি, গালেমেচেতার দাগ, তাকে মামি বলেই বিশ্বাস করে সে। আরও বেশি বিশ্বাস জাগে যখন তাকে স্নান করিয়ে, খাইয়ে, রাতে শোবার ব্যবস্থা করে দেবার আদেশ দেয়।

    ঘরে নিয়ে গিয়ে মেয়েরা তার পোশাক খুলে তাকে নগ্ন করে দেয়, সে লজ্জায় সংকুচিত হয়ে গেলে বলে, সকলেই তো মেয়ে, তার লজ্জার কিছু নেই, সে স্নান করে নিলেই আবার তাকে পোশাক-আশাক ফিরিয়ে দেওয়া হবে। সে তখন ভয় পেতে থাকে একটু কিন্তু স্নান করে নেয়। আর স্নান হয়ে গেলে, জামা-কাপড় ফেরত চাইলে, সেই মেয়েরা তাকে টেনে-হিচড়ে নগ্ন অবস্থায় নিয়ে যেতে থাকে।

    চিৎকার করেছিল সে তখন। তাকে ছেড়ে দেবার, জামাকাপড় ফিরিয়ে দেবার আকুতিও জানিয়েছিল। কেউ শোনেনি। কেউ তাকে দয়া করেনি। সে তখন একজনের বাহুতে কামড় বসিয়ে দেয় আর খায় একটি সপাট চড়।

    সে তখন কাঁদতে থাকে। আকুল হয়ে কাঁদতে থাকে। মার কথা তার মনে পড়ে। বাবার কথা। দাদাদের কথা। কী আর শাস্তি দিত বড়দাদা! না হয় বকত একটু। মারত। কিন্তু এই সব তো হত না।

    তখন সে নগ্নভাবে নীত হয় সেই মামির কাছে। মামি খুঁটিয়ে খুঁটিয়ে তার শরীর দেখে। সারা শরীর দেখে। স্তন অপুষ্ট বলে মন্তব্য করে। কিন্তু সে যে ভবিষ্যতে হয়ে উঠবে খুবই আকর্ষণীয় একটি ‘মাল’–তাও সে শুনতে পায়।

    খুঁজেছিল সে তখন। সেই লোকটিকে খুঁজেছিল। হিংস্র দাঁত বার করেছিল মামি। বলেছিল, তাকে বিক্রি করে দিয়ে সেই লোকটি ঘরে ফিরে গেছে।

    “এইচ আই ভি এডস বহু লোকের মধ্যে ছড়িয়ে পড়ার পর থেকে অনাথ শিশুর সংখ্যা ক্রমবর্ধমান। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, সারা পৃথিবী জুড়ে প্রায় পনেরো লক্ষ শিশু, এক থ্রেকে পনেরো যাদের বয়সসীমা, এডস রোগের প্রকোপে হারিয়েছে হয় মাকে, নয় বাবাকে, নয়তো দু’জনকেই। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য অসুখের কবলে সারা পৃথিবীতে মাত্র দুই শতাংশ শিশু অনাথ হয়। আর শুধু এডসের জন্য দেশেদেশান্তরে অনাথ শিশুর সংখ্যা শতকরা নয় থেকে পঁয়ত্রিশ। এদের মধ্যে অনেকেই এইচ আই ভি সংক্রামিত।”

    সকালে ঘুম থেকে উঠেই সে টের পায়, সে কড়া প্রহরায় আছে। রাত্রে সে বাড়ির কথা ভাবতে ভাবতে কেঁদে-কেঁদে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠেই আবার তার বাড়ির জন্য কান্না পায়। সে কাঁদতে থাকে আর দুটি মেয়ে সারাক্ষণ তাকে বোঝায়। ব্যাখ্যা করে। বোঝায় যে এখানে যা করতে হবে সেসব না করে তার উপায় নেই। মেয়েমানুষ একবার ঘরের বাইরে পা রাখলে আর এ পাড়ায় রাত্রিবাস করলে ঘর আর তাকে ফেরত নেয় না।

    সে শোনে। শুনে যায় কেবল। কিছু বোঝে। কিছু বোঝে না। কাঁদে। কেঁদে চলে ক্রমাগত এই দুনিয়ার কাছে অর্থহীন, মূলাহীন কান্না।

    পরদিন থেকে সর্বাংশে প্রস্তুতি শুরু হয়। যেহেতু ওই তেরো বছর। বয়সে তার দেহ সম্পূর্ণ মুকুলিত হয়নি, স্তন ছিল অপরিপূর্ণ, যোনিমুখ শক্ত ও ক্ষুদ্র সেহেতু তাকে নগ্ন শুইয়ে দেওয়া হয় বিছানায়। হাত-পা বেঁধে ফেলা হয় শক্ত করে। মুখে গুঁজে দেওয়া হয় কাপড়। নড়তে পারেনি সে, চিৎকার করে যন্ত্রণা প্রকাশ করতে পারেনি যখন প্রায় টানা পাঁচ-ছ’ ঘন্টা তাকে এভাবে শুইয়ে রাখা হয়েছিল এবং ঢুকিয়ে দেওয়া হয়েছিল বড় লম্বা মোমবাতি।

    পাগল হয়ে যায়নি সে, মরে যায়নি যন্ত্রণায়। এমনকী অজ্ঞানও হয়ে যায়নি। সে যখন নগ্ন হয়ে শুয়ে ছিল আর মুখে কাপড়, তখন এক বৃদ্ধা ভাবলেশহীন মুখ নিয়ে তার পাশে বসে। না। তার মাথায় কপালে হাত বুলিয়ে দেয় না স্নেহভরে। বরং এক কটুগন্ধী তেল হাতে মেখে সে তার স্তন মুঠোয় ধরে টানে। বার বার টানে। টেনে যায় এবং দুলতে থাকে, ঠোঁট বেয়ে লালা গড়িয়ে পড়ে। থামে না, যতক্ষণ না সে নিজেই ক্লান্ত হয়ে যায়।

    এবং এ রকমই চলতে থাকে দিনের পর দিন। পাঁচ দিন স্থায়ুতো। অথবা সাত দিন। এখন আর মনে নেই তেমন। শুধু মনে আছে, সে প্রাণপণে পালাতে চাইছিল। ওই নরক থেকে পালাতে চাইছিল। এক দুপুরে সে সুযোগ পেয়ে যায়।

    “The very basis of the child sex industry–designating of a child as a commodity for sale and purchase–demeans and dehumanises the child. It also serves the sexual drive of sexully immature men who seek emotional release by exploiting a completely powerless slave child.

    The sexual exploitation of children does not occur in a vaccum but involves a more widespread exploitation, sexual or otherwise. Poverty and ignorance are the underlying causes of this worldwide phenomenon.”

    ইতস্তত ঘুরছিল সে রাস্তায়। সহায়সম্বলহীন। ভীত। সন্ত্রস্ত। এক পুলিশ তাকে দেখতে পায় এবং প্রশ্ন করে। কী বলেছিল তার মনে নেই। সেই আরক্ষাকর্মীটি তাকে থানায় নিয়ে যায়। সেখান থেকে সে প্রেরিত হয় সরকারি পুনর্বাসন কেন্দ্রে।

    পুনর্বাসন কেন্দ্র। সে হাসে। উঠে দাঁড়ায়। পায়চারি করে। চুপ করে ভাবে কিছুক্ষণ। ছেলেটি অপলক তাকিয়ে থাকে। প্রশ্ন করতে ভুলে যায়। সে এসে ছেলেটির মুখোমুখি বসে আবার। ফাল্গুনের হাওয়া ঘরের দুয়ারে মাথা কুটে ফিরে যায়। সে কথা বলে আবার। ঘোর লাগা গলায় কথা বলে।

    পুনর্বাসন কেন্দ্র। সরকারি পুনর্বাসন কেন্দ্র। হারিয়ে যাওয়া মেয়েদের রক্ষাকল্পে নির্মিত। আর সেখানেই এক রাত্রে তার শরীর থেকে পোশাক খুলে নেয় তাদের দেখাশুনোয় নিয়োজিত রাধামাসি। জোর করে একটি ফাঁকা ঘরে তাকে ঢুকিয়ে বাইরে থেকে শেকল তুলে দেয়।

    কিছুক্ষণ পর এক বিশালাকার মাতাল পুরুষ সম্পূর্ণ নগ্ন হয়ে ঘরে ঢোকে। দেখে ত্রাসে সে থর থর কাঁপতে থাকে। আর তারকাঁপন দেখে লোকটি হা-হা শব্দে হাসে। দুই হাত মেলে তাকে ধরার জন্য এগোয়। সে প্রাণভয়ে ছুটে পালাতে থাকে এ-কোণ থেকে ওই কোণ। বেশিক্ষণ পারে না। দু’হাতে কলবন্দি ইদুরের মতো তাকে টিপে ধরে লোকটা। এবং ধর্ষণ করে।

    “ওয়ার্ল্ড ব্যাঙ্কের সমীক্ষায় পাওয়া গেছে, দারিদ্রলাঞ্ছিত মানুষ অনেক বেশি মাত্রায় এডসের শিকার। অনেক দেশেই জীবনধারণের অন্য কোনও উপায় খুঁজে না পেয়ে তরুণী ও যুবতী মেয়েরা দেহব্যবসা শুরু করে। নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় এইচ আই ভি দ্বারা আক্রান্ত হয়। টানজানিয়ার কথা ধরা যাক। ক্রমবর্ধমান দারিদ্র আক্রান্ত সমাজে মেয়েদের প্রথাগত উপায়ে বিয়ে হওয়া কঠিন। সুতরাং যুবতী মেয়েদের মধ্যে বুড়ো বর বাগানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যুবাপুরুষদের চেয়ে বুড়োতেই তাদের বেশি টান একমাত্র এ কারণে যে বুড়োরা অনেক বেশি প্রতিষ্ঠিত। দেখা গেছে বুড়োদের থেকে এইচ আই ভি সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি।”

    যোনিপথ ছিঁড়ে-খুড়ে গিয়েছিল তার। সারা শরীর আঁচড়ে-কামড়ে ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল। সাতদিন বিছানা ছেড়ে উঠতে পারেনি সে। জগৎ সংসারে যা কিছু পরিবর্তন এর মধ্যে ঘটেছিল তার মধ্যে এও ছিল যে সেই দানব-সদৃশ লোকটি পুলিশের পোশাক পরে আরক্ষাকর্মী হয়ে যায় এবং সে লোকটিকে নগ্ন ও মাতাল অবস্থার পর সরাসরি সুস্থ পুলিশ হিসেবে দেখে।

    প্রতি রাতে একজন-দু’জন করে সেই পুনর্বাসন কেন্দ্রের সমস্ত পুরুষকর্মী তাকে ধর্ষণ করেছিল। ভয় দেখিয়েছিল যদি সে ওপরতলায় নালিশ করে দেয় তবে খুন করে ফেলবে। পেট ভরে খেতে দেয়নি। কেন্দ্র থেকে দেওয়া পোশাকও তারা আত্মসাৎ করেছিল। সে স্বীকার করে, আজও স্বীকার করে, সেই মামির বাড়িতে সে পেট-ভরা খাবার অন্তত পেয়েছিল।

    একদিন, আরও দু’জন মেয়ের সঙ্গে পুনর্বাসন কেন্দ্র থেকে সে পলায়ন করে। আবার তারা একটি দালালের কবলে পড়ে এবং আবার সেই মামির পাড়ায় গিয়ে ঠেকে।

    সেই থেকেই এখানে। সেই থেকেই চলছে দেহব্যবসা। বহু দিন পর বাবা-মাকে চিঠি লিখেছিল সে। তারা দেখতে এসেছিল তাকে। কিন্তু গ্রামে ফিরে যেতে বারণ করেছিল। তার এই পেশার কথা জানাজানি হলে গ্রামে থাকা মুশকিল হবে সকলের।

    মেনে নিয়েছিল সে। মা-বাবা আসত মাঝে মাঝে। বেঁচে ছিল যত দিন। সে-ও টাকা পাঠাত নিয়মিত। দাদারা আসেনি কোনও দিন। ডাকেনি। সে-ও যায়নি। মা বাবা মরে যাবার পর গ্রামের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে।

    “Twelve out of 49 children of prostitutes were motherless. 40 said that they have or had illiterate mothers.

    Young girls are raped, beaten and starved and thus pressurised into receiving customers.

    From the ancient temples of Delphi to the modern Hindu temples of India, the regular sexual abuse of young girls as temple prostitutes has been a way of obtaining religious merit.”

    কেউ কারওকে স্পর্শ করেনি। শুধু চোখে চোখ রেখে বসে আছে। ছেলেটির মুখ বেদনায় বিবর্ণ। তার মুখ করুণ হয়তোবা। সে অস্ফুটে কথা বলে। এ পাড়ায় শত শত মেয়ের এ রকম কাহিনি আছে। করুণতর কাহিনি। তারা যখন সম্মেলনে যোগ দেয়, বহু জায়গার বহু যৌনকর্মীর সঙ্গে সুখ-দুঃখ, অভিজ্ঞতা, সুবিধা-অসুবিধা আদান-প্রদান সম্ভব করে তখন জানতে পারে আরও করুণ, বীভৎস সব কাহিনি। সভ্যতার জন্মলগ্ন থেকে এ কাহিনির সূচনা। শুধু অধর্মেই নয়, ধর্মেও জড়িয়ে গেছে বেশ্যাবৃত্তি।

    মুম্বইয়ের একটি মেয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর। পর পর তিন দিন অকথ্য অত্যাচার করেও তাকে রাজি করানো যায়নি যখন, তার সুগঠিত দেহের জন্য চড়া মূল্য হাঁকা পুরুষেরা হতাশ হয়ে ফিরে যেতে লাগল যখন, তখন একটি ছোট ঘরে নগ্ন করে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। সেই ঘৱে সে ছাড়া ছিল মাত্র আর একজন। একটি কালকেউটে সাপ।

    টানা দুদিন সে অনড় হয়ে বসেছিল সেই ঘরে। দু’চোখের পাতা এক করেনি। একবিন্দু জল পর্যন্ত খায়নি। তৃতীয় দিন সেভেঙে পড়ে এবং শয়তানের হাতে নিজেকে সঁপে দেয়।

    ছেলেটি উঠে দাঁড়ায়। জল চায় এক গ্লাস সে জলের বোতল এগিয়ে না দিয়ে কুঁজো থেকে ঠাণ্ডা জল ঢেলে এনে দেয়। খায় ছেলেটি। গ্লাস ফিরিয়ে দিয়ে তার কাছাকাছি এগিয়ে আসে। আলতো হাত রাখে তার গালে। দু’চোখ দিয়ে কী যেন খুঁজে বেড়ায়। বিড়বিড় করে। ব্যাগ টেনে নিয়ে রওনা দেয় দরজার দিকে।

    সে ডাকে। এবং পিছু ডাকল বলে আরও একবার বসে যেতে অনুরোধ করে। ছেলেটি ব্যাগ কাঁধে নিয়েই বসে পড়ে তার কথামতো। সে তখন পঞ্চাশ টাকা এগিয়ে দেয়। ছেলেটি নিতে অস্বীকার করে উঠে দাঁড়ায় আবার। সে তখন হাত টেনে টাকা গুঁজে দেয়। কবে, কোন তেরো বছর বয়সে হারিয়ে ফেলা আবেগ এত দিন পর আবার তাকে ক্ষণিকের জন্য অধিকার করে। সে বলে বসে, দিদি হয়ে ভাইকে এটুকু তো দিতেই পারে সে।

    ছেলেটি প্রতিবাদ করে না। টাকা পকেটে খুঁজে বেরিয়ে চলে যায়।

    সে তখন খানিক দূরত্ব রেখে ছেলেটিকে অনুসরণ করে। রাত হয়েছে। জায়গা ভাল নয়। বড় রাস্তা পর্যন্ত সে সঙ্গে যাবে।

    ছেলেটি থমকে দাঁড়ায় একবার। কী যেন দেখে। তারপর বড় বড় পদক্ষেপে চলে যেতে থাকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার
    Next Article বিফোর দ্য কফি গেটস কোল্ড – তোশিকাযু কাওয়াগুচি

    Related Articles

    তিলোত্তমা মজুমদার

    অর্জুন ও চারকন্যা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    ঝুমরা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    নির্জন সরস্বতী – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    বসুধারা – তিলোত্তমা মজুমদার

    August 25, 2025
    তিলোত্তমা মজুমদার

    রাজপাট – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    তিলোত্তমা মজুমদার

    কয়েদি – তিলোত্তমা মজুমদার

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }