Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ১১. আগ্রা সম্পদ

    কেবিনের মধ্যে বসে রইল আমাদের কয়েদি সামনে রইল লোহার বাক্স–যে-বাক্সর লালসায় এত কু-কাণ্ড সে করেছে এবং এতদিন অপেক্ষা করে থেকেছে। লোকটা আগাগোড়া রোদে পোড়া, দুর্দান্ত এবং বেপরোয়া। মুখখানা যেন শক্ত লালচে মেহগনি কাঠ খোদাই করে তৈরি। অসংখ্য বলিরেখায় জর্জরিত সে-মুখ দেখলেই বোঝা যায় দীর্ঘদিন খোলা হাওয়ায় প্রকৃতির মধ্যে রোদ-জলে বন্য জীবন কাটিয়েছে। দাড়ি-ঢাকা থুতনির গড়নটাও অদ্ভুত, সংকল্প সাধনে অটল চরিত্রের লক্ষণ লক্ষ্য থেকে বিচ্যুত করার শক্তি কারোর নেই। বয়স পঞ্চাশের ধারেকাছে–কেননা ঘনকৃষ্ণ ঢেউ-খেলানো চুলের মধ্যে উঁকি দিচ্ছে অগুনতি সাদা রেখা। এমনিতে মুখটা বদ নয়, কিন্তু রেগে গেলে যে অন্য মানুষ, তা ওই গোঁয়ার থুতনি আর ভারী ভুরু দেখলেই অনুমান করা যায়, তখন মুখের চেহারা কতখানি ভয়ংকর হয়ে উঠতে পারে স্বচক্ষে তা দেখেছি নদীবক্ষে। হাতকড়া বদ্ধ দু-হাত কোলে রেখে, বুকের ওপর মাথা ঝুলিয়ে চুপ করে বসে থাকলেও তীক্ষ্ণ্ণ স্ফুলিঙ্গময় চোখ জোড়া অনিমেষে চেয়ে আছে এত কুকর্মের নিমিত্ত লৌহপেটিকার পানে। আমার কিন্তু মনে হল লোকটার আড়ষ্ট আর দৃঢ় মুখভাবে রাগের বদলে দুঃখ বেশি পরিস্ফুট। একবার শুধু চাইল আমার পানে ঝিকমিক চোখে দেখলাম কৌতুক জাতীয় ভাবের স্ফুরণ।

    চুরুট ধরিয়ে হোমস বললে–জোনাথন স্মল, শেষটা এইরকম হওয়ার জন্যে আমি দুঃখিত।

    আমিও, অকপট সুরে বললে স্মল। জানি আমি পার পাব না। ভগবানের দিব্যি, মি. শোন্টোর গায়ে আমি হাত দিইনি–বাইবেল ছুঁয়ে বলতে পারি। ওই বিটলে-কুত্তা টোঙ্গা ফস করে ছুঁড়ে বসল মারাত্মক তিরটা। কিছু করার ছিল না আমার। আমি বলিওনি তির ছুড়তে। আত্মীয় মরলে যেরকম বুক ভেঙে যায়, সেইরকম কষ্ট হয়েছিল। দড়ি দিয়ে বেধড়ক পিটিয়েছিলাম বিটলে বামনটাকে। কিন্তু তখন যা হবার হয়ে গেছে।

    হোমস বললে, চুরুট নাও, স্মল। আমার ফ্লাস্ক থেকে এক ঢোক ব্রান্ডিও খাও। ভিজে একশা হয়ে গেছ দেখছি। এবার বলো তো, মি. শোল্টোর মতো প্রমাণ সাইজের মানুষকে কাবু করে ফেলবে তোমার ওই বিটলে কালো বন্ধুর মতো দুর্বল বেঁটে মানুষ দড়ি বেয়ে ওপরে ওঠার সময়ে এ-বিশ্বাসটা তোমার মধ্যে ছিল কেন?

    আপনি তো দেখছি অনেক খবর রাখেন। এমনভাবে বলছেন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখেছেন। আসলে আমি ভেবেছিলাম ঘর ফাঁকা থাকবে। বাড়ির কার কী অভ্যেস, সব নখদর্পণে ছিল বলেই জানতাম ও সময়ে মি. শোল্টো নীচের তলায় খেতে যান। লুকোছাপার ধার দিয়েও যাব না, স্যার, সব খুলে বলছি। প্রাণ বাঁচাতে গেলে এখন সত্যি বলা ছাড়া আর পথ নেই। মি. শোন্টোর বদলে বুড়ো মেজর খুন হলে একটুও অনুশোচনা হত না। এই সিগার খাওয়ার মতোই ভাবনাটাকে ফুকে উড়িয়ে দিতাম। কিন্তু কী কপাল দেখুন, যার সঙ্গে কোনো ঝগড়া নেই, সেই ভদ্রলোকের খুনের ব্যাপারে জড়িয়ে পড়লাম আমি।

    তোমাকে খুনের দায়ে জড়াবে মি. অ্যাথেলনি জোন্স। আমার ঘরে উনিই তোমাকে নিয়ে আসবেন। তখন যা জান সব খুলে বললে, আমি লিখে নেব। মন খুলে যদি সব বল, তোমার উপকারে আসতে পারি। বিষটায় যে চক্ষের নিমেষে মানুষ মরে, আমি তা প্রমাণ করতে পারব। এত তাড়াতাড়ি মরে যে তুমি ঘরে ঢোকবার আগেই শেষ হয়ে গিয়েছিল মি. শোল্টো।

    ঠিক বলেছেন, স্যার। জীবনে ওইরকম চমকাইনি। জানলা দিয়ে ভেতরে ঢুকেই দেখি ঘাড় কাত করে দাঁত খিচিয়ে আমার দিকে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠেছিল সেই দৃশ্য দেখে। মারতে মারতে টোঙ্গাকে আধমরা করে ফেলতাম–হাঁচড়পাঁচড় করে পালিয়ে গেল বলে। গদা আর কিছু কাটা ফেলে গিয়েছিল সেইজন্যেই। আমাকে পরে বলেছিল। সেই জন্যেই মনে হয় আমার পেছন ধরতে সুবিধে হয়েছিল আপনার। কিন্তু কী করে যে পেছন পেছন এলেন ভেবে পাচ্ছি না। তার জন্যে আপনার ওপর আমার রাগ নেই। তবে ভাগ্যের কী পরিহাস দেখুন, তিক্ত হাসল স্মল–পাঁচ লক্ষ পাউন্ডের মালিক হয়েও জীবনের অর্ধেক কাটালাম আন্দামান সাগরে ঢেউ ভাঙার পাথর বসিয়ে, বাকি অর্ধেক কাটাব ডার্টমুর জেলের নর্দমা খুঁড়ে। সওদাগর আখমেতকে যেদিন থেকে দেখছি আর আগ্রা মণিমুক্তোয় নাক গলিয়েছি, সেদিন থেকেই অভিশাপ নেমেছে আমার জীবনে, অভিশাপ থেকে নিষ্কৃতি পায়নি মণিমুক্তোর আসল মালিকও। তাকে মরতে হয়েছে খুনের দায়ে, আতঙ্ক আর অপরাধবোধে ভুগে মরতে হয়েছে মেজর শোল্টোকে, আর আমাকে সারাজীবন বেঁচে মরে থাকতে হবে স্রেফ গোলামগিরি করে।

    ঠিক এই সময়ে ছোট্ট কেবিনে মুখ আর কাঁধ গলিয়ে অ্যাথেলনি জোন্স বললে, বাঃ চমৎকার ফ্যামিলি পার্টি জমেছে দেখছি। হোমস, আমাকে ফ্লাস্কটা দিন এক ঢোক খাই। কৃতিত্ব আমাদের সকলেরই অভিনন্দন প্রাপ্য সবার। আরেকটাকে জ্যান্ত ধরতে পারলাম না বলে দুঃখ হচ্ছে বটে, কিন্তু কিছু করার ছিল না। হোমস কাজটা ভালোই করলেন। অরোরাকে টেক্কা মারবার ব্যাপারেও আপনার হাত কম নয়। কী কষ্টে যে কাদা থেকে টেনে তুলতে হয়েছে তা আমিই জানি।

    হোমস বললে, সব ভালো যার শেষ ভালো। তবে অরোরা যে এমন দৌড়বাজ তা জানা ছিল না।

    স্মিথ বলছিল টেমস নদীতে অরোরার চাইতে জোরে যাওয়ার ক্ষমতা কোনো লঞ্চেরই নেই। একা পড়ে গিয়েছিল বলে, ইঞ্জিন সামলানোর জন্যে আর একজন সঙ্গে থাকলে টিকি ধরতে পারতাম না। তবে হ্যাঁ, নরউড কারবারের বিন্দুবিসর্গ ও জানে না।

    চিৎকার করে বলল আমাদের কয়েদি, সত্যিই কিছু জানে না ও। লঞ্চ ভাড়া করেছিলাম অত জোরে যাওয়ার ক্ষমতা আর কোনো লঞ্চের নেই বলে। বলিনি কিছু? তবে টাকা দেদার। আরও দিতাম গ্রেভসএন্ডে এসমারেল্ডা জাহাজে পৌঁছে দিতে পারলে সোজা পালাতাম ব্রেজিলে।

    বেশ তো, স্মিথ যদি অন্যায় না-করে থাকে, তাহলে আমরাও দেখব তার ওপর যেন কোনো অন্যায় না হয়। ক্রিমিন্যালকে আমরা যত তাড়াতাড়ি পাকড়াও করি, সাজাটা তত তাড়াতাড়ি দিই না! জোন্সের কথাবার্তা শুনে বেশ মজা পাচ্ছিলাম। ফল নিয়েই সন্তুষ্ট সে–কীভাবে ফললাভ হল তা নিয়ে মাথাব্যথা নেই। এর মধ্যেই কৃতিত্ব গায়ে মাখবার চেষ্টা যে হোমসের কানও এড়ায়নি, তা ওর চোখ-মুখের ফিকে হাসি দেখেই বুঝলাম।

    জোন্স বললে, ডক্টর ওয়াটসন রত্নবাক্স সমেত আপনাকে ভক্স-হল ব্রিজে নামিয়ে দেবখন। বুঝতেই পারছেন বড়ো দায়িত্ব নিচ্ছি–এ ধরনের নিয়মবিরুদ্ধ কাজ কর্তারা অনুমোদন করেন না! তবে সঙ্গে একজন ইনস্পেকটর দেব দামি জিনিস নিয়ে যাচ্ছেন বলে। গাড়িতে যাবেন নিশ্চয়?

    হ্যাঁ গাড়িতে যাব।

    কী মুশকিল দেখুন তো, চাবি নেই যে তালা খুলব। কিন্তু কী আছে সিন্দুকে তার ফর্দ -করলেই নয়! তালাই ভাঙতে হবে দেখছি। ওহে, চাবিটা কোথায়?

    নদীর তলায়, ছোট্ট করে জবাব দিল স্মল।।

    হুম! খামোকা ঝামেলাটা না-করলেই পারতে। অনেক ঝামেলাই তো পোয়াতে হল তোমার জন্যে। যাই হোক, ডাক্তার হুঁশিয়ার থাকবেন কিন্তু। বাক্স নিয়ে বেকার স্ট্রিটে যাবেন। পুলিশ স্টেশনে যাওয়ার পথে আমার বেকার স্ট্রিটের বাসা হয়ে যাবেন।

    ভক্সহলে ভারী লোহার বাক্স সমেত আমাকে নামিয়ে দিয়ে গেল ওরা সঙ্গে রইল সরল, অমায়িক এই ইনস্পেকটর। মিনিট পনেরো পরে গাড়ি পৌছল মিসেস সিসিল ফরেস্টারের বাড়ি। এত রাতে বাড়িতে লোকের আগমন দেখে অবাক হল পরিচারক। মিসেস সিসিল ফরেস্টার সন্ধে নাগাদ বেরিয়েছেন–ফিরতে খুব রাত হতে পারে। মিস মর্সটান অবশ্য বসবার ঘরে আছেন। অগত্যা বাক্স হাতে আমি বসবার ঘরেই গেলাম–অনুগত ইনস্পেকটরকে রেখে গেলাম গাড়ির মধ্যে।

    জানলার পাশে বসে ছিলেন মিস মর্সটান। পরনে সাদা স্বচ্ছ কাপড়ের পোশাক–কাঁধ আর কোমরের কাছে কেবল একটু লালের ছোঁয়া। বাক্স চেয়ারে হেলান দিয়ে বসে থাকায় ঢাকা দেওয়া আলোর নরম আভা খেলা করছে কোমল, গম্ভীর মুখে–যেন ধাতব স্ফুলিঙ্গ চিকমিকিয়ে উঠছে মাথাভরতি কুণ্ডলি পাকানো উদ্দাম কেশরাশির মধ্যে। একটা সাদা হাত ঝুলছে চেয়ারের পাশে–সমস্ত শরীর ঘিরে অদৃশ্য রেখায় বিচ্ছুরিত হচ্ছে যেন গভীর বিষাদ–বসবার ভঙ্গিমার মধ্যেও প্রকট হয়েছে সুগভীর বিষণ্ণতা। আমার পায়ের আওয়াজ পেয়েই অবশ্য লাফিয়ে উঠলেন চেয়ার ছেড়ে এবং ফ্যাকাশে গাল লাল হয়ে গেল আনন্দ আর বিস্ময়ের রোশনাইতে।

    বললেন, একটা গাড়ি এল শুনলাম বটে। ভাবলাম তাড়াতাড়ি ফিরে এলেন মিসেস ফরেস্টার–ভাবতেই পারিনি আপনি এসেছেন। বলুন কী খবর আনলেন।

    খবরের চাইতেও ভালো জিনিস এনেছি, ভারী লোহার বাক্সটা টেবিলের ওপর বসাতে বসাতে খুশি উচ্ছল প্রাণবন্ত গলায় বললাম বটে, ভেতর ভেতর কিন্তু বুক ভেঙে গেল। এসংসারে যার চাইতে বড়ো খবর আর হয় না, তাই এনেছি আপনার জন্যে। এনেছি কুবেরের ঐশ্বর্য।

    লোহার বাক্সর দিকে চাইলেন মিস মর্সাটান। বললেন অত্যন্ত শীতল কণ্ঠে, এই সেই গুপ্তধন?

    হ্যাঁ, সেই গুপ্তধন আগ্রার হিরেমুক্তো। অর্ধেক আপনার বাকি অর্ধেক থেডিয়াস শোল্টোর। লাখ দুয়েক পাবেন প্রত্যেকেই। বছরে দশ হাজার পাউন্ড বৃত্তি, ভাবতে পারেন? ইংল্যান্ডে আপনার মতো ধনবতী এখন ক-জন আছেন, আঙুল গুনে তা বলা যায়। বুক দশ হাত হচ্ছে না?

    অতি-অভিনয় করে ফেলেছিলাম নিশ্চয়। উচ্ছাসটা যে ফাঁকা এবং অভিনয়টা যে নিষ্প্রাণ–তা লক্ষ করেই একটা ভুরু বেঁকিয়ে অদ্ভুতভাবে আমার দিকে চাইলেন মিস মর্সটান।

    বললেন, এ-রত্ন আমার হলেও জানবেন ঋণী রইলাম আপনার কাছে।

    আরে না, বললাম প্রতিবাদের সুরে আমার কাছে নয়–ঋণী থাকুন আমার বন্ধু শার্লক হোমসের কাছে। দুনিয়ার সমস্ত ইচ্ছাশক্তি জড়ো করলেও রত্ন উদ্ধারের সূত্র আমি বার করতে পারতাম না। ওর মতো প্রতিভাও ঘোল খেয়ে গেছে শেষ মুহূর্তেও হাত ফসকে যাচ্ছিল আর কী।

    বসুন ডক্টর ওয়াটসন, বলুন গোড়া থেকে।

    শেষ সাক্ষাতের পর কী ঘটেছে সবিস্তারে বর্ণনা করলাম। বললাম কীভাবে তদন্তকে নতুন ধারায় চালনা করেছে হোমস, অরোরাকে আবিষ্কার করলাম কী কৌশলে। অ্যাথেলনি জোন্স হালে পানি না-পেয়ে এল কীভাবে এবং রাতের অভিযানে বেরিয়ে টেমস নদীর জলে কী সাংঘাতিক দৌড়। দৌড়ে তবে পাকড়াও করলাম অরোরাকে। দ্বিধাবিভক্ত ঠোট আর ঝিকিমিকি চোখ নিয়ে নৈশ অ্যাডভেঞ্চারের ধারাবিবরণী তন্ময় চিত্তে শুনলেন মিস মর্সটান। অল্পের জন্যে বিষ-মাখানো তিরের মরণ চুম্বন থেকে বেঁচে গিয়েছি কীভাবে, শুনে সাদা হয়ে গেল মুখ—ভয় হল অজ্ঞান না হয়ে যান।

    হন্তদন্ত হয়ে এক গেলাস জল এগিয়ে ধরতে বললেন, ও কিছু না– এই তো সামলে নিয়েছি। এ-রকম একটা ভয়ংকর বিপদের মধ্যে বন্ধুদের ঠেলে দিয়েছি ভেবে বুকটা কেমন যেন করে উঠেছিল।

    বিপদ আর নেই। তা ছাড়া ভয়ংকর কিছুও তো নয়। যাকগে গা শিউরানো আর কিছু বলব না আপনাকে। ভালো ভালো কথা বলা যাক। এই নিন আপনার রত্নবাক্স! এর চাইতে ভালো কথা আর কী থাকতে পারে বলুন? প্রাণে বেঁচে ফিরে এসেছি শুধু এই বাক্স নিজের হাতে আপনাকে হাতে তুলে দেব বলে আপনিই এই ঐশ্বর্য সবার আগে দেখলে খুশি হবেন বলে।

    তা হব বললেন বটে কিন্তু খুশির ঝলক ফুটল না কণ্ঠে। আসলে খুশি হব কথাটা বললেন স্রেফ সৌজন্যের খাতিরে। প্রাণ যেতে বসেছিল যে জিনিসের জন্যে, তা বয়ে নিয়ে আসার পর খুশি না-হলে মনে আঘাত পাব বলেই বললেন আমার মন রাখতে।

    বললেন বাক্সের ওপর ঝুঁকে পড়ে, ভারি সুন্দর বাক্স তো! ভারতীয় কারুকার্য! তাই না?

    হ্যাঁ। কাশীর ধাতুর কাজ।

    ভারীও কম নয়! দু-হাতে বাক্সটাকে তোলবার চেষ্টা করে সবিস্ময়ে বললেন মিস মর্সটান শুধু বাক্সটার দামই কি কম! চাবি কোথায়?

    টেমসের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে স্মল। মিসেস ফরেস্টারের চুল্লি খুঁচোনোর ডান্ডাটা বরং আনি।

    উপবিষ্ট বুদ্ধমূর্তি খোদাই করা ভারী মোটা আলতারাপ লাগানো ছিল সিন্দুকের সামনে। লোহার ডান্ডা ঢুকিয়ে চাড় মারলাম। খটাং করে উপড়ে বেরিয়ে এল আলতারাপ। কম্পিত আঙুলে তুলে ফেললাম ডালা। চমকিত চিত্তে ফ্যাল ফ্যাল করে দু-জনে তাকিয়ে রইলাম বাক্সের গর্ভে। বাক্স একেবারেই শূন্য!

    লোহার কারুকাজ করা চাদরটা এক ইঞ্চির দুই তৃতীয়াংশ পুরু। আগাগোড়া এই চাদরে মোড়া বলেই বাক্স এত ভারী। খুব দামি জিনিস বইবার উপযুক্ত করেই মজবুত, নিরেট ভাবে তৈরি বাক্স। অথচ একরতি সোনা বা হিরে মানিকও নেই ভেতরে। একদম খালি–বিলকুল শূন্য-গর্ভ!

    শান্ত কণ্ঠে বললেন মিস মর্সটান, রত্ন উধাও।

    কথাটা শুনলাম, মানেটা বুঝলাম এবং যেন একটা বিশমনি পাথর বুক থেকে নেমে গেল।

    অলক্ষুণে এই আগ্রা-ঐশ্বর্যই যে বোঝা হয়ে মুষড়ে রেখেছিল আমাকে বোঝা নেমে যাওয়ার আগে পর্যন্ত তো এভাবে মর্মে মর্মে উপলব্ধি করতে পারিনি। উপলব্ধিটা স্বার্থপরের উপলব্ধি, তা মানছি। অন্যায়, অনুচিত এবং অবিশ্বস্ত, তাও স্বীকার করছি। কিন্তু সেই মুহূর্তে একটা চিন্তায় তুরীয় আনন্দে মেতে উঠেছিলাম–স্বর্ণ প্রাচীর অদৃশ্য হয়েছে দুটি হৃদয়ের মাঝখান থেকে।

    বাঁচলাম! অন্তরের অন্তস্থল থেকে ছিটকে এল মনের কথা।

    ও-কথা কেন বললেন? শুধোলেন মর্স্টাটান।

    তোমাকে আবার আমার নাগালের মধ্যে ফিরে পেলাম বলে! তোমাকে সত্যিই ভালোবাসি বলে। পুরুষ নারীকে যেভাবে হৃদয় দেয়, সেইভাবে আমি তোমায় হৃদয় দিয়েছি বলে, এই ঐশ্বর্য ও কথা বলার পথ বন্ধ করে রেখেছিল বলে।দুহাতে মেরির হাত তুলে নিয়ে বললাম আমি মেরিও হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না।ঐশ্বর্য আর নেই, কথাটা বলতেও আর বাধা নেই। মেরি বাঁচালাম বললাম সেই কারণেই।

    বলে দু-হাতে ওকে টেনে নিলাম কাছে। ফিসফিস করে ও বললে, তাহলে আমিও বলি তোমার মতো–আঃ! বাঁচলাম!

    সেই রাতে বিশ্বের কেউ হয়তো খুইয়েছে ঐশ্বর্য, আমি কিন্তু পেয়েছি আর এক ঐশ্বর্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article When the World Screamed – Arthur Conan Doyle

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }