Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ০১. হুঁশিয়ারি

    দ্য ভ্যালি অফ ফিয়ার (আতঙ্ক উপত্যকা)
    প্রথম খণ্ড বির্লস্টোন ট্র্যাজেডি
    ০১. হুঁশিয়ারি

    আমি ভাবতে বাধ্য হচ্ছি যে–বললাম আমি।

    অধীর কণ্ঠে বলল শার্লক হোমস–আমিও তাই ভাবতাম।

    মরদেহদের মধ্যে আমিই সবচেয়ে বেশিদিন যন্ত্রণা সয়ে আছি, এ-বিশ্বাস আমার আছে। তাও সেদিনকার শ্লেষবঙ্কিম বাধাপ্রদানে মেজাজ খিচড়ে গেল।

    কড়াগলায় বললাম, হোমস, মাঝে মাঝে সত্যিই তোমাকে বরদাস্ত করা যায় না।

    হোমস তখন নিজের চিন্তাতেই এমন ঝুঁদ হয়ে রয়েছে যে আমার প্রতিবাদের তক্ষুনি কোনো জবাব দিল না। প্রাতরাশ তখনও মুখে তোলেনি। খাম থেকে সদ্য-বার-করা কাগজের টুকরোটির দিকে অনিমেষে চেয়ে আছে হাতের ওপর ভর দিয়ে। তারপর খামটা তুলে নিল, আলোর সামনে ধরে খুব হিসেবি চোখে বাইরের দিকটা এবং পেটির-মতো-ঝুলে-থাকা আঠা লাগানোর জায়গাটা দেখল।

    বলল চিন্তামগ্ন কণ্ঠে, এ যে দেখছি পোর্লকের হাতের লেখা। বারদুয়েক এ হাতের লেখা আগে দেখেছি, তবুও এটা পোর্লকেরই হাতের লেখা–গ্রিক eর বাহারি চুড়োটাই ধরিয়ে দিচ্ছে। কিন্তু এ-চিঠি যদি পোর্লকের হয়, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে নিশ্চয়।।

    কথাগুলো হোমস যেন আমাকে বলছে না, নিজের মনেই বলে যাচ্ছে। আমার বিরক্তি উবে গিয়ে কৌতূহল হল। কী বলতে চায় হোমস?

    জিজ্ঞেস করলাম, পোর্লক লোকটা তাহলে কে?

    ওয়াটসন পোর্লক একটা ছদ্মনাম, শনাক্তকরণের নিছক একটা চিহ্ন। কিন্তু এ-নামের আড়ালে প্রচ্ছন্ন রয়েছে ভারি পিচ্ছিল ফন্দিবাজ একটি ব্যক্তিত্ব। এর আগে একটা চিঠি লিখে স্পষ্টই জানিয়েছিল আমাকে, নামটা তার নিজের নয়–বিরাট এই শহরের লক্ষ লক্ষ মানুষের ভিড়ে লুকিয়ে আমাকে ফাঁকি দিয়েছে সেই থেকে। পোর্লক গুরুত্বপূর্ণ নিজের জন্যে নয়–বিরাট এক পুরুষের সংস্পর্শে আছে বলেই যা কিছু তার গুরুত্ব। ভয়ংকরের সান্নিধ্যে থেকেও যারা অকিঞ্চিৎকর, সে তাই, যেমন হাঙরের সঙ্গে পাইলট-মাছ, সিংহের সঙ্গে শেয়াল। শুধু ভয়ংকর নয় ওয়াটসন অত্যন্ত করাল বলতে যা বোঝায়, তাই। আর, সেই হিসেবেই আসছে সে আমার আওতায়। প্রফেসর মরিয়ার্টির কথা আমার মুখে শুনেছ মনে আছে?

    বিখ্যাত সেই সায়েন্টিফিক ক্রিমিন্যাল তো? বদমাশ জালিয়াতদের মধ্যে অতি বিখ্যাত—

    বিড়বিড় করে হোমস বললে, কী লজ্জা! কী লজ্জা! আমার মন্তব্যটা মনে ধরেনি ওর।

    আমি বলতে চাইছিলাম–বদমাশ জালিয়াতদের মধ্যে অতি সুবিখ্যাত হয়েও জনসাধারণের কাছে যে এখনও অজ্ঞাত।

    শেষটা ভালোই বলেছ, সোল্লাসে বললে হোমস, তবে কী জানো আজকাল তোমার কৌতুকবোধের মধ্যে শঠতার প্যাচ থাকছে ভীষণ চমকে দাও। এখন থেকে দেখছি সাবধান থাকতে হবে। নইলে কুপোকাত হতে হবে। কিন্তু মরিয়ার্টিকে ক্রিমিন্যাল বলে তুমি আইনের চোখে অন্যায় করছ মিথ্যা অপবাদের অপরাধে অপরাধী হচ্ছ–কেননা মরিয়ার্টি নামের সঙ্গে অনেক গৌরব, অনেক বিস্ময় জড়িয়ে আছে। দুনিয়ায় এত বড়ড়া চক্রান্তকারী আর জন্মায়নি, সংসারের যাবতীয় শয়তানি সংগঠনে যার জুড়ি নেই, নীচের মহলের যাবতীয় কর্মকাণ্ড যার অঙ্গুলিহেলনে নিয়ন্ত্রিত হয়–এ সেই ব্রেন একটা জাতকে গড়তে পারে, ধ্বংসও করতে পারে–একটা গোটা জাতের ভাগ্যনিয়ন্তা হবার ক্ষমতা রাখে। মরিয়ার্টি সেই লোক। এত করেও সে ধরাছোঁয়ার বাইরে, সাধারণের সন্দেহের ঊর্ধ্বে, গালিগালাজ সমালোচনার নাগাল থেকে অনেক দুরে। নিজেকে ধোয়া তুলসীপাতার মতো পবিত্র রাখতে আর এই বিরাট কাণ্ডকারখানার পরিচালনায় তার দক্ষতা এতই তুঙ্গে পৌঁছেছে যে তোমার এই আলগা মন্তব্যটির দরুন অনায়াসেই সে তোমায় কোর্টে টেনে নিয়ে যেতে পারে এবং চরিত্রে মিথ্যা কলঙ্ক লেপনের অভিযোগে ক্ষতিপূরণ বাবদ তোমার বেশ কয়েক বছরের পেনশন পকেটস্থ করতে পারে। গ্রহাণুপুঞ্জের গতিবিজ্ঞান বইখানা কিন্তু তারই লেখা। অনেক উঁচুদরের অতি সূক্ষ্ম গণিতবিজ্ঞানের পরাকাষ্ঠা দেখা গিয়েছে এই বইটিতে। শোনা যায়, বইখানার ওপর কলম ধরবার মততা, সমালোচনা করার মতো লোকই নাকি বিজ্ঞান সংবাদদাতাদের মধ্যে পাওয়া যায়নি। এহেন লোকের দুর্নাম করা কি সম্ভব? লোকে বলবে ডাক্তার ওয়াটসনটা তো দেখছি নিজে নোংরা! প্রফেসরের গায়ে কালি ছিটোচ্ছেন? ওইরকম একজন প্রতিভার নামে যা মুখে আসে তাই বলছেন? ওয়াটসন, একেই বলে প্রতিভা! যাই হোক, ছুটকো প্রতিভাগুলো যদি আমাকে রেহাই দিত, টক্কর দেওয়া যেত বড়ো প্রতিভাটার সঙ্গে। সেদিন আসবেই জেনো৷

    আন্তরিকভাবে বললাম, সেদিন যেন আমিও থাকি। কিন্তু তুমি পোর্লক সম্বন্ধে কী বলছিলে যেন?

    ও হ্যাঁ, তথাকথিত পোর্লক এই বিরাট শেকলের একটা নগণ্য আংটা। শেকলটা যেখানে লেগে–সেখান থেকে কিছু দূরেই এর অবস্থান। তোমাকেই বলি, আংটা হিসেবে পোর্লক খুব শক্ত নয়। বাজিয়ে দেখেছি, শেকলটার একমাত্র কমজোরি আংটা হোল এই পোর্লক।

    তাহলে সে-শেকল যত মজবুতই হোক না কেন–কমজোরি আংটার মতোই তো নিজেও কমজোরি।

    ভায়া ওয়াটসন, খাঁটি কথা বলেছ। পোর্লকের অসামান্য গুরুত্ব তো সেই কারণেই। মাঝে মাঝে ওর উচ্চাশার অঙ্কুরে হাওয়া দিই, গোপন ইচ্ছাকে তাতিয়ে তুলি। দশ পাউন্ডের নোট পাঠিয়ে দিই, তাতেই বার-দুয়েক যে-অগ্রিম খবর পাঠিয়েছে তা অপরাধ নিবারণে বেশ কাজে এসেছে। অপরাধ হয়ে যাওয়ার পর আইনের কাঁটা দিয়ে শোধ তোলার চাইতে যা অনেক বেশি মূল্যবান। গুপ্ত লিখনের সংকেতটুকু ধরতে পারলে কিন্তু এ-চিঠির মধ্যেও ওই ধরনের দামি খবর মিলতে পারে।

    এঁটো-না-হওয়া প্লেটের ওপর কাগজটা ফের বিছিয়ে ধরল হোমস। উঠে গিয়ে অদ্ভুত হরফ আর সংখ্যাগুলো দেখলাম আমি।

    মানেটা কী হোমস?

    গুপ্ত খবর পাচারের চেষ্টা।

    কিন্তু গুপ্তসংকেত ছাড়া গুপ্ত লিখন তো অর্থহীন!

    এক্ষেত্রে তাই বটে।

    এক্ষেত্রে বললে কেন?

    হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ কলমে অনেক সময়ে এমন অনেক হেঁয়ালি বিজ্ঞাপন বেরোয় যা কার লেখা ধরা মুশকিল। আমি কিন্তু গড় গড় করে তার মানে বলে যেতে পারি। গুপ্তলিখনের এসব স্থূল পদ্ধতি দেখে মজা পাই, ক্লান্ত হই না। এটা কিন্তু একেবারেই আলাদা ব্যাপার। পরিষ্কার দেখা যাচ্ছে একটা বইয়ের পৃষ্ঠায় কতকগুলো শব্দের নির্দেশ রয়েছে। কোন বইয়ের কোন পৃষ্ঠার কথা বলা হয়েছে না-জানা পর্যন্ত আমি অসহায়।

    বির্লস্টোন আর ডগলাস শব্দ দুটো বসানো হল কেন?

    বইয়ের ওই পৃষ্ঠায় এ-শব্দ নেই বলে।

    বইটার নাম তাহলে সংকেতে বলা হল না কেন?

    ভায়া ওয়াটসন, তোমার একটা সহজাত ধূর্ততা আছে–যা তোমার বন্ধুবান্ধবের কাছে আনন্দের খোরাক গুপ্তলিখন আর গুপ্তসংকেত একই খামের মধ্যে কি তুমিও পাঠাতে? দৈবাৎ যদি বেহাত হয় তোমার অবস্থাটা কী দাঁড়াবে ভাবো তো? কাজেই আলাদা আলাদা খামেই যাওয়া উচিত গুপ্তলিখন আর গুপ্তসংকেত–তাতে সর্বনাশের সম্ভাবনা থাকছে না। হারিয়ে গেলেও দুটো আলাদা হেঁয়ালি থেকে যাচ্ছে। ক্ষতি কিছুই হচ্ছে না। দু-নম্বর চিঠি আসার সময় কিন্তু হয়ে গেছে। হয় তাতে আরও ব্যাখ্যা থাকবে, না হয় যে-বই সম্পর্কে অঙ্কগুলো বসানো হয়েছে–সোজাসুজি তার উল্লেখ থাকবে। শেষেরটার সম্ভাবনাই বেশি।

    হোমসের হিসেব সত্যি হল মিনিট কয়েকের মধ্যেই। যে-চিঠির জন্যে সাগ্রহ প্রতীক্ষা, ছোকরা চাকর বিলি সেই চিঠি নিয়ে আবির্ভূত হল ঘরে।

    খাম খুলতে খুলতে বললে হোমস, একই হাতের লেখা। চিঠি বার করে উল্লসিত কণ্ঠে, সইও করেছে। ওয়াটসন, কাজ ভালোই এগুচ্ছে দেখছি।

    চিঠি পড়েই মেঘাচ্ছন্ন হল ললাট।

    সর্বনাশ! হতাশ হলাম। এ-রকমটা তো আশা করিনি! ওয়াটসন, যা ভেবেছিলাম তার কিছুই তো দেখছি হল না। পোর্লক লোকটার সর্বনাশ না-হলেই বাঁচি।

    শোননা কী লিখেছে–প্রিয় মি. হোমস, এ-প্রসঙ্গে আর এগুবো না। ভীষণ বিপজ্জনক। আমাকে সন্দেহ করেছেন উনি। স্পষ্ট দেখছি ওঁর সন্দেহ। গুপ্তসংকেতের মূল সূত্রটা পাঠাব বলে এই খামের ওপর আপনার নাম-ঠিকানা লেখবার পরেই দুম করে এসে হাজির হলেন উনি। একেবারেই অপ্রত্যাশিত। কোনোরকমে লুকিয়ে ফেলি খামটা। ওঁর চোখে পড়লে আমার কী হত আমিই জানি। কিন্তু ওঁর চোখে সন্দেহ দেখেছি। গুগুলিখন পুড়িয়ে ফেলবেন–এই পরিস্থিতিতে আপনার কাজে লাগবে নাফ্রেড পোর্লক।

    চুপ করে কিছুক্ষণ ভুরু কুঁচকে আগুনের দিকে চেয়ে বসে রইল হোমস। চিঠিখানা দলাইমলাই হতে লাগল আঙুলের ফাঁকে।

    তারপর বললে, হয়তো আসলে কিছুই নয়। স্রেফ ছায়া দেখে চমকানি। জ্ঞানপাপী তো, নিজে বিশ্বাসহন্তা বলেই মনে করে সবাই সন্দেহ করছে।

    উনি বলতে নিশ্চয় প্রফেসর মরিয়ার্টি?

    আর কে। ওদের উনি মানে একজনই–তাবৎ দুনিয়ায় যার জুড়ি নেই।

    কিন্তু উনি করবেনটা কী?

    হুম! বিরাট প্রশ্ন। ইউরোপের প্রথম শ্রেণির একটা ব্রেন দুনিয়ার সমস্ত অন্ধকার নিজের পেছনে জড়ো করে তোমার বিরুদ্ধে দাঁড়ালে জানবে অনন্ত ঘটনা ঘটতে পারে। যাই হোক ভয়ের চোটে বন্ধুবর পোর্লকের ধাত ছেড়ে গিয়েছে দেখা যাচ্ছে। চিঠির হাতের লেখার সঙ্গে খামের ওপরকার হাতের লেখা মিলিয়ে দেখো। ওঁর করাল আবির্ভাবের ঠিক আগেই লেখা হয়েছিল খামের ঠিকানা স্পষ্টভাবে, দৃঢ়ভাবে। কিন্তু চিঠি লেখা হয়েছে কাঁপা-কাঁপা হাতে পড়াই যাচ্ছে না।

    চিঠি লেখার দরকার কী ছিল? না-লিখলেই পারত।

    ভয়ের চোটে লিখেছে। ভেবেছিল, প্রথম চিঠি পেয়ে খোঁজখবর নেবই–আরও বিপদে ফেলব বেচারাকে।

    তা ঠিক, প্রথমে গুপ্তলিখনটা তুলে নিয়ে বিছিয়ে ধরলাম হাঁটুর ওপর। চেয়ে রইলাম ভুরু কুঁচকে। গুরুত্বপূর্ণ একটা গুপ্ত ব্যাপার সামান্য এই কাগজখানার মধ্যে রয়েছে, অথচ রহস্যভেদ করার ক্ষমতা মানুষের নেই ভাবলেও মাথা খারাপ হয়ে যায়।

    প্রাতরাশ একেবারেই মুখে তোলেনি শার্লক হোমস। এখন তা পাশে সরিয়ে দিয়ে নিগুঢ়তম চিন্তার সঙ্গী অখাদ্য পাইপ তুলে নিয়ে অগ্নিসংযোগ করল।

    চেয়ারে হেলান দিয়ে বসে কড়িকাঠের দিকে নির্নিমেষে চেয়ে বললে, আশ্চর্য! সত্যিই আশ্চর্য! রহস্য সমাধানের সূত্র নিশ্চয় আছে কাগজটায়। কিন্তু তোমার ম্যাকিয়াভেলিয়ান*৬ বুদ্ধিমত্তায় তা ধরা পড়েনি। স্রেফ যুক্তির আলোয় গোড়া থেকে বিচার করা যাক হেঁয়ালিটার। লোকটা একখানা বইয়ের উল্লেখ করছে। যুক্তির শুরু হোক এই পয়েন্ট থেকেই।

    পয়েন্টটা কিন্তু অস্পষ্ট।

    মানছি, কিন্তু দেখাই যাক না পরিসরটাকে সংকীর্ণ করা যায় কিনা। মনটাকে পুরো রাখলাম পয়েন্টের ওপরে রেখেও দেখছি বিলক্ষণ দুর্ভেদ্য। কী ধরনের বই সে-সম্বন্ধে কোনো ইঙ্গিত আছে কি?

    না।

    বেশ বেশ অতটা হতাশ হবার কারণ দেখছি না। গুপ্ত লিখন শুরু হয়েছে একটা বড়ো  সংখ্যা দিয়ে–৫৩৪, তাই না? স্রেফ অনুমিতি হলেও এই তথ্যের ভিত্তিতে এগোনো যাক, ধরে নিলাম ৫৩৪ একটি পৃষ্ঠাসংখ্যা–যে-বইটির কথা বলতে চায় পোর্লক–সেই বইয়ের পৃষ্ঠাসংখ্যা। তাহলেও দেখ বইটা আয়তনে বেশ বড়ো–এটা কিন্তু কম পাওয়া নয়। বিশাল এই বইটা কী ধরনের সে-সম্বন্ধে আর কোনো ইঙ্গিত আছে কি? পরের চিহ্নটা দেখছি C2। ওয়াটসন, বলো কী বুঝলে?

    দ্বিতীয় অধ্যায় নিশ্চয়।

    মমাটেই তা নয়। একটা কথা মানছ তো যে, পৃষ্ঠাসংখ্যা দিলে পরিচ্ছদের সংখ্যা দেওয়ার আর দরকার হয় না। আরও দেখো, ৫৩৪ পৃষ্ঠাসংখ্যা যদি দ্বিতীয় পরিচ্ছেদে পড়ে, তাহলে প্রথম পরিচ্ছেদটা নিশ্চয় অসহ্য রকমের দীর্ঘ।

    কলম! বললাম চিৎকার করে।

    ব্রিলিয়ান্ট, ওয়াটসন। আজ দেখছি বুদ্ধি তোমার ঠিকরে ঠিকরে পড়ছে। কলম না-হলে বুঝতে হবে দারুণ ঠকলাম। তাহলে দেখো বইখানা বেশ বড়ো, দু-কলমে ছাপা প্রতিটি পৃষ্ঠা এবং প্রত্যেকটা কলম রীতিমতো লম্বা কেননা একটা শব্দের সংখ্যা দেওয়া হয়েছে দু-শো তিরানব্বই। যুক্তির দৌড় কি এবার শেষ?

    আমার তাই মনে হয়।

    নিজের ওপর একটা অবিচার করলে? ভায়া ওয়াটসন, এই নাও আজ একটা চমক। আর একটা মগজ-তরঙ্গ। বইটা অসাধারণ কিছু হলে পাঠিয়েই দিত আমার কাছে। তার বদলে পোর্লকের ইচ্ছে ছিল খামের মধ্যে সংকেত সূত্র পাঠাবে–প্ল্যান ভন্ডুল হবার আগে ইচ্ছে ছিল তাই। চিঠিতেও দেখো তাই লিখেছে। এ থেকে স্বভাবতই মনে হয়, ও ভেবে নিয়েছিল বইটি পেতে আমার অসুবিধে হবে না। বইখানা তার কাছেই আছে এবং ধরে নিয়েছিল আমার কাছেও আছে। ওয়াটসন, সংক্ষেপে বলি–বইটা অতি মামুলি।

    কথাগুলো খুবই সম্ভাব্য মনে হচ্ছে।

    তদন্ত তাহলে সংকুচিত হয়ে এল দু-কলমে ছাপা সাধারণ ব্যবহারের উপযোগী একটা বড়ো বইয়ের ওপর।

    বাইবেল! বললাম বিজয়োল্লাসে।

    চমৎকার বলেছ ওয়াটসন! তবে কী জানো, খুব চমৎকার বলোনি। অভিনন্দনটা আমি নিজেও যদি নিই, মরিয়ার্টির এক শাকরেদ হাতের কাছে বাইবেল নিয়ে বসে আছে, এমন কথা বলতে পারব কিনা সন্দেহ। তা ছাড়া বাইবেলের এত অসংখ্য সংস্করণ বেরিয়েছে যে দুটো কপির পৃষ্ঠাসংখ্যা এক হবে এমনটা আশা করা যায় না। সুতরাং এমন একটা বইয়ের কথা বলতে চেয়েছে পোর্লক যা ঘরে ঘরে আছে। সে জানে তার বইয়ের ৫৩৪ পৃষ্ঠা হুবহু মিলে যাবে আমার বইয়ের ৫৩৪ পৃষ্ঠাসংখ্যার সঙ্গে।

    কিন্তু ৫৩৪ পৃষ্ঠাওলা বই খুব কমই আছে।

    ঠিক কথা। আমাদের নাকানিচোবানির অন্ত তো সেইখানেই। তদন্ত পরিসর তাহলে ছোটো হয়ে এল এমন খানকয়েক নির্ধারিত মানের বইয়ে যা ঘরে ঘরে রাখা যায়, যে-কেউ কিনতে পারে।

    ব্র্যাডশ!

    একটু অসুবিধে আছে, ওয়াটসন। ব্র্যাডশ-য় যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, তা সংক্ষিপ্ত, জোরালো, কিন্তু সীমিত। হরেকরকম শব্দের অভাব। সাধারণ খবর পাঠানোর উপযুক্ত শব্দ ওখান থেকে জোগাড় করা কঠিন। ব্র্যাডশ তাই বাদ গেল। একই কারণে অভিধানকে নাকচ করলাম। তাহলে কী রইল বলো তো?

    পাঁজি।

    অতি চমৎকার বলেছ, ওয়াটসন! পয়েন্টটা ধরতে না-পারলে খুবই অবাক হতাম। পাঁজি! হুইটেকারের পাঁজি নিয়ে বসা যাক। ঘরে ঘরে আছে। পৃষ্ঠাসংখ্যাও প্রচুর। দু-কলমে ছাপা। আগেকার সংস্করণগুলোয় বাকসংযম দেখালেও শেষের দিকে একটু বাচাল হয়েছে জানি। টেবিল থেকে বইখানা তুলে নিল হোমস। এই হল ৫৩৪ পৃষ্ঠা, দু-নম্বর কলম, ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাবসা-বাণিজ্য সম্পদ-সমৃদ্ধি নিয়ে অনেককিছুই লেখা হয়েছে দেখছি। শব্দগুলো লিখে নাও, ওয়াটসন। তেরো নম্বর হল মারাঠা। শুরুটা খুব শুভ বলে মনে হচ্ছে না। এক-শো সাতাশ শব্দ সংখ্যা হল গভর্নমেন্ট। কিছুটা মানে অবশ্য আছে শব্দটার, তবে আমাদের আর প্রফেসর মরিয়ার্টির দিক থেকে একটু অপ্রাসঙ্গিক খাপছাড়া। নাও, আবার চেষ্টা করা যাক। মারাঠা গভর্নমেন্ট করছে কী দেখা যাক। আরে গেলে যা। পরের শব্দ দেখছি শুয়োরের খাড়া-খাড়া শক্ত ছোটো চুল। গেল গেল, সব গেল ওয়াটসন! বারোটা বেজে গেল বুদ্ধির খেলার!

    ঠাট্টাচ্ছলে বললেও ঘন ভুরুর মুচড়ে-ওঠা দেখে বুঝলাম ভেতরে ভেতরে বেচারি কীরকম হতাশ হয়েছে, মেজাজও তিরিক্ষে হয়েছে। মনটা আমারও খারাপ হয়ে গেল। কিন্তু আমার তো কিছু করার নেই। অসহায়ভাবে আগুনের দিকে চেয়ে বসে রইলাম। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নীরবতা ভঙ্গ হল শার্লক হোমসের আচমকা চিৎকারে। সহর্ষে চেঁচিয়ে উঠে তিরের মতো ছিটকে গেল তাকের দিকে এবং হলদে মলাট দেওয়া আর একখানা বই নিয়ে ফিরে এল চেয়ারে।

    বললে চিৎকার করে, বেশি আধুনিক হয়ে গেছিলাম তো তাই মাশুল দিতে হয়েছে। সময়ের সঙ্গেসঙ্গে তাল মিলিয়ে না-চলে যারা এগিয়ে যায় গুনাগার দিতে হয় তাদেরই–আমরা ব্যতিক্রম নই। আজ হল গিয়ে সাতুই জানুয়ারি, কাজেই নতুন পঞ্জিকা নিয়ে পাতা উলটেছি, কিন্তু পোর্লক নিশ্চয় পুরোনো পঞ্জিকার পৃষ্ঠা দেখে লিখেছে গুপ্তলিখন। সংকেতসূত্র ব্যাখ্যা করার সময়ে অবশ্যই তা বলত। এবার দেখা যাক ৫৩৪ পৃষ্ঠায় কীরকম খবর পাওয়া যায়। তেরো নম্বর শব্দটা দেখছি দেয়ার–অনেক সম্ভাবনাময় শব্দ। এক-শো সাতাশ নম্বর সংখ্যা হল ইজ দেয়ার ইজ– উত্তেজনায় চকচক করতে থাকে হোমসের চোখ; দীর্ঘ সরু, কম্পিত আঙুলে একে-একে গুনে যায় শব্দ ডেঞ্জার। হা! হা! চমৎকার! লিখে নাও, ওয়াটসন। দেয়ার ইজ ডেঞ্জার–মে–কাম–ভেরি–সুন–ওয়ান। তারপর দেখছি একটা নাম ডগলাস রিচ–কান্ট্রি–নাউ অ্যাট–বির্লস্টোন–হাউস–বির্লস্টোন কনফিডেন্স ইজ–প্রেসিং। দেখলে তো ওয়াটসন। খাঁটি যুক্তির ফসলটা দেখলে ? সবজির দোকানে লরেলের মুকুট-টুকুট যদি পাওয়া যেত, এখুনি কিনতে পাঠাতাম বিলি ছোঁড়াকে।

    হোমস গুগুলিখনের মর্মার্থ উদ্ধার করে মুখে-মুখে বলে গেছিল, হাঁটুর ওপর ফুলসক্যাপ কাগজ বিছিয়ে আমি তা লিখে নিয়েছিলাম। এখন ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম বিচিত্র সেই সংবাদের দিকে।

    বললাম, পোর্লক দেখছি বড়ো অদ্ভুতভাবে জোর করে টেনেহিচড়ে মানে বোঝাবার চেষ্টা করেছে।

    হোমস বললে, বরং তার উলটোটাই করেছে, আশ্চর্য দক্ষতা দেখিয়েছে। খবর পাঠাতে যেসব শব্দ দরকার, তা একটিমাত্র কলমের মধ্যে খুঁজতে গেলে মুশকিল বই কী। সব শব্দ নাও পেতে পারো। তাই সংবাদদাতার ধীশক্তির ওপর কিছুটা না-ছাড়লেই নয়। উদ্দেশ্যটা সুস্পষ্ট। ডগলাস লোকটা যেই হোক না কেন, তার বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র চলছে–শয়তানি প্যাচে ফেলার জোগাড়যন্ত্র হচ্ছে। ভদ্রলোক থাকেন মফস্সলে–বড়োলোক। কনফিডেন্স শব্দটা কনফিডেন্ট শব্দের কাছাকাছি বলে লেখা হয়েছে–অর্থাৎ পোর্লক নিশ্চিত যে ভদ্রলোকের সর্বনাশ ঘনিয়ে এসেছে। পাকা কারিগরের মতো বিশ্লেষণ করার পর এই হল গিয়ে আমাদের তদন্ত ফলাফল।

    আশানুরূপ ফল না-পেলে হোমস যেমন মুখ কালো করে গুমরে মরে, মনের মতো ফল দেখা দিলে তেমনি খাঁটি শিল্পীর মতোই নৈর্ব্যক্তিক আনন্দে ঝলমলিয়ে ওঠে। সাফল্যের আনন্দে তাই আপন মনেই হাসতে লাগল খুকখুক করে। এমন সময়ে দরজা খুলে ধরল বিলি ঘরে ঢুকলেন স্কটল্যান্ড ইয়ার্ডের ইনস্পেকটর ম্যাকডোনাল্ড।

    আলেক ম্যাকডোনাল্ড এখন দেশজোড়া নাম কিনেছে। কিন্তু অষ্টদশ শতাব্দীর শেষে দিকে আলেক ম্যাকডোনাল্ডের কর্মজীবনের শুরুতে কেউ তাকে চিনত না। গোয়েন্দাবাহিনীর তরুণ কিন্তু আস্থাভাজন অফিসার হিসেবে কয়েকটা কেসের সন্তোষজনক সমাধান করেছিলেন সেই বয়েসেই। চওড়া হাড় দিয়ে তৈরি লম্বা কাঠামোয় ছিল অসামান্য শারীরিক ক্ষমতার ছাপ। বিশাল করোটি আর নিবিড় ভুরুর তলায় গভীরভাবে গাঁথা চকচকে চোখজোড়া থেকে বিচ্ছুরিত হত আতীক্ষ্ম বুদ্ধিমত্তা। নীরব প্রকৃতির চুলচেরা স্বভাবের জেদি পুরুষ–উচ্চারণে কর্কশ অ্যাবারডোনিয়ান টান। দু-বার হোমসের সাহায্য নিয়ে কর্মজীবনে সুনাম কিনেছে–হোমস পেয়েছে কেবল কঠিন সমস্যা সমাধানের আনন্দ ধীশক্তির পরিতৃপ্তিই তার একমাত্র পুরস্কার। শখের সতীর্থকে এই কারণেই যুগপৎ সমীহ করত আর ভালোবাসত স্কচম্যান এবং সব রকমের সমস্যায় হোমসের পরামর্শ নেওয়ার সময়ে তা খোলাখুলি প্রকাশ করতে দ্বিধা করত না। মাঝারি গুণ সম্পন্ন লোক নিজের চাইতে উচ্চগুণ সম্পন্ন ব্যক্তির মেধা ধরতে পারে না। কিন্তু রতনে রতন চেনে। এক ধীমানকে নিমেষে চিনে নেয় আর এক ধীমান! সেক্ষেত্রে ম্যাকডোনাল্ডও ধীমান পুরুষ। ঈশ্বরদত্ত ক্ষমতা আর স্বীয় অভিজ্ঞতা বলে যে-মানুষটি সারা ইউরোপে অনন্য হয়ে উঠেছে, তার সাহায্য নেওয়ার মধ্যে যে তিলমাত্র অবমাননা নেই–এ-বোধ তার ছিল। বন্ধুত্ব করার প্রবণতা হোমসের মধ্যে না-থাকলেও বিশালকায় স্কচম্যানকে সে আমল দিত। তাই মৃদু হাসল ম্যাকডোনাল্ডকে দেখে।

    বলল, আপনি দেখছি ভোরের পাখি হয়ে গেছেন, মি. ম্যাক। কপাল খুলে যায় ছোটোখাটো ব্যাপারেও। লটঘট কিছু ঘটেছে বলেই নিশ্চয় এই আগমন?

    কাষ্ঠ হাসি হেসে বললে ইনস্পেকটর, আমার মনের কথাই প্রায় বলে দিলেন দেখছি। ভোরের কনকনে ঠান্ডাটা একটু কমাননা যাক। না, না ধন্যবাদ, চুরুট খাব না। সাত সকালে একটা তদন্তে বেরিয়েছি। জানেন তো সকালের কেসই শেষ পর্যন্ত মূল্যবান কেস হয়ে দাঁড়ায়। কিন্তু কিন্তু

    বলতে বলতে বিমূঢ় বিস্ময়ে টেবিলের ওপর রাখা একতাড়া কাগজের দিকে তাকিয়ে থেমে গেল ইনস্পেকটর এই সেই কাগজ যার ওপর একটু আগেই হেঁয়ালি-ভরা খবরটা আমি লিখেছি।

    বলল তোতলাতে তোতলাতে, ড–ডগলাস! বি–বির্লস্টোন! ব্যাপার কী, মি. হোমস? ডাকিনী বিদ্যে নাকি! এসব নাম আপনি পেলেন কোথায়?

    একটা গুপ্তলিখনের পাঠোদ্ধার করলাম এইমাত্র আমি আর ডা. ওয়াটসন। কিন্তু কেন বলুন তো? নাম দেখে আঁতকে উঠলেন কেন?

    হতচকিত বিস্ময়ে পর্যায়ক্রমে আমার আর হোমসের মুখ অবলোকন করে ইনস্পেকটর।

    বলে, কেন উঠলাম জানেন? বির্লস্টোন ম্যানর হাউসের মি. ডগলাস বীভৎসভাবে খুন হয়েছেন আজই সকালে।

    ————-

    * ম্যাকিয়াভেলিয়ান – ম্যাকিয়াভেলি ছিলেন ইতালির প্রসিদ্ধ রাজনীতি-বিশারদ। নীতিজ্ঞানহীন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article When the World Screamed – Arthur Conan Doyle

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }