Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. হাতেনাতে দেখাল শার্লক হোমস

    দু-হাত ঘষে শার্লক হোমস বললে, হাতে আধঘণ্টা সময় পাওয়া গেছে ওয়াটসন। সদ্ব্যবহার করা যাক! কেসটা আমি মেরে এনেছি। তবে আত্মবিশ্বাস জিনিসটা বেশি থাকা ভালো নয়ভুল হতে পারে। ওপর-ওপর জলের মতো সোজা কেস মনে হলেও কে জানে তলায় দারুণ ঘোর প্যাঁচ আছে কিনা।

    জলের মতো সোজা বলছ। আমি তো হতভম্ব।

    সোজাই তো৷ এমনভাবে বলল হোমস যেন ডাক্তারি ক্লাসে কঠিন রোগের নিদান শোনাচ্ছে ছাত্রদের। এককোণে বসে থাক, তোমার পায়ের ছাপ দিয়ে জট পাকিয়ে দিয়ো না কেসটাকে। এবার নামা যাক কাজে। পয়লা হেঁয়ালি হল এই : আততায়ীরা এসেছে কোন পথে, গেছেই-বা কোনদিক দিয়ে? কাল রাত থেকে দরজা খোলা হয়নি। কিন্তু জানলাটা? জানলার ধারে লক্ষ নিয়ে গিয়ে গোবরাটটা দেখতে দেখতে নিজের মনে উচ্চকণ্ঠে যা বলে গেল হোমস তা এই–জানলার ছিটকিনি ভেতর দিকে। ফ্রেম শক্ত। পাশে কবজা নেই। খুলে দেখা যাক। নাগালের মধ্যে জলের পাইপ নেই। ছাদও নাগালের বাইরে। তা সত্ত্বেও একটা লোক জানলা দিয়ে ঢুকেছিল ঘরে। সামান্য বৃষ্টি হয়েছিল কাল রাতে। গোবরাটের কাদায় এই তো একটা পায়ের ছাপ। একটা গোলমতো কাদার দাগও দেখেছ এখানে। মেঝেতেও রয়েছে দাগটা, রয়েছে টেবিলের পাশেও। ওয়াটসন, নিজে দ্যাখো, নিজে দ্যাখো। হাতেকলমে শিখতে যদি চাও তো নিজের চোখে দেখে যাও!

    কাদার চাকতির মতো গোলাকার দাগগুলোর দিকে চাইলাম।

    বললাম, এ তো পায়ের ছাপ নয়।

    আমাদের কাছে এ-জিনিসের মূল্য তার চাইতেও অনেক বেশি। এ হল কাঠের খোঁটার ছাপ। গোবরাটটা দেখ–একটা ভারী বুটের ছাপ দেখতে পাবে–চওড়া ধাতুর গোড়ালি লাগানো বুটজুতত। ঠিক তার পাশেই দেখতে পাবে কাঠের খোঁটার দাগ!

    কাঠের পা-ওলা লোক।

    ঠিক ধরেছ, সঙ্গে যে ছিল সে কিন্তু শক্তসমর্থ চটপটে। ডাক্তার, পারবে ওই দেওয়াল বেয়ে উঠতে?

    খোলা জানলা দিয়ে তাকালাম বাইরে। চাদের আলোয় এখনও ঝকঝক করছে বাড়ির কোনা। জমি থেকে ষাট ফুট উঁচুতে দাঁড়িয়ে আমি–ইটের দেওয়াল এত মসৃণ যে পায়ের আঙুল রাখবার জায়গা পর্যন্ত নেই।

    অসম্ভব! একেবারেই অসম্ভব! বললাম আমি।

    স্যাঙাত না-থাকলে অসম্ভব বই কী! কিন্তু যদি তোমার একজন দোস্ত থাকে ওপরে এই ঘরে? ওই যে দড়িটা তাগাড় করা রয়েছে সিঁড়ির গোড়ায়, ওই দড়ির একটা দিক। দেওয়ালের এই বিরাট হুকটার সঙ্গে বেঁধে যদি অন্য দিকটা ঝুলিয়ে দেয় নীচে? তাহলে কিন্তু তোমার একটা ঠ্যাং যদি কাঠেরও হয়, আর যদি দিব্বি তাগড়াই মজবুত স্বাস্থ্য ভোমার থাকে, দড়ি বেয়ে উঠে আসা এমন কিছু কঠিন হবে না তোমার পক্ষে। কাজ শেষ করে অবশ্য বেরিয়ে যাবে যে-পথে এসেছ সেই পথেই। তোমার স্যাঙাতও দড়ি টেনে তুলে হুক থেকে খুলে ছুঁড়ে ফেলে দেবে মইয়ের গোড়ায়, জানলা টেনে বন্ধ করে ভেতর থেকে দেবে ছিটকিনি এবং যে-পথে এসেছিল ঘরে সেই পথেই যাবে বেরিয়ে। দড়িটায় আঙুল বুলোতে বুলোতে বলল হোমস ছোট্ট হলেও আর একটা পয়েন্ট কিন্তু খেয়াল রেখ। কাঠের ঠ্যাংঅলা বন্ধুটি দড়ি বেয়ে দিব্বি উঠে এলে কী হবে, পেশায় সে খালাসি নয়। হাত তেমন কড়া পড়া নয়। লেন্সের মধ্যে দিয়ে দড়ির শেষের দিকে–যা থেকে বোঝা যায় যে বেচারি হাত ফসকে সরসর করে নেমে গিয়েছিল নীচে~ তাতেই ছালচামড়া উঠে গিয়েছিল তালু থেকে।

    সব তো বুঝলাম, কিন্তু ধাঁধা তো আরও জটিল হয়ে গেল। রহস্যজনক এই স্যাঙাতটি ঘরের মধ্যে এল কী করে?

    হ্যাঁ, হা, স্যাঙাত! অনেক রহস্যই ঘিরে আছে তাকে–আছে অনেক ইন্টারেস্টিং পয়েন্ট। চিন্তামগ্নভাবে আমার কথাগুলিই যেন আউড়ে গেল হোমস।কেসটা একেবারেই মামুলি হয়ে যেত সে না-থাকলে। আমার কী মনে হয় জান, এক ঠেঙে আততায়ীর স্যাঙাতটি এদেশে অপরাধের একটা নতুন ধারা প্রবর্তন করে গেল। এদেশে নতুন হলেও, ভারতবর্ষে এ-জাতীয় অপরাধ আকছার ঘটছে। যদূর মনে পড়ে, সেনেগামবিয়ায় ঠিক এ-জাতীয় একটা ঘটনা ঘটেছিল।

    আমি একগুঁয়ে স্বরে ফের বললাম, কী করে সে ভেতরে এল আগে বলো। দরজা বন্ধ ভেতর থেকে, দেওয়াল বেয়ে জানলায় ওঠা অসম্ভব, তবে কি চিমনির মধ্য দিয়ে?

    সম্ভব নয়। ঝাঝরি অত্যন্ত সরু তোমার আগেই তা ভাবা হয়ে গেছে।

    তাহলে? আমি ছাড়বার পাত্র নই।

    মাথা নাড়তে নাড়তে হোমস বললে, তবুও আমার নীতিসূত্র প্রয়োগ করতে চাও না। কতবার আর বলব তোমাকে যে অসম্ভবটা খারিজ করার পর যা পড়ে থাকবে–যত উদ্ভটই তা হোক না সার সত্য সেইটাই? আমরা জেনেছি জানলা দিয়ে সে আসেনি। দরজা দিয়েও আসেনি, চিমনি দিয়েও নামেনি। ঘরের মধ্যেও লুকিয়ে বসে থাকা সম্ভব নয়, কেননা ঘাপটি মারার মতো তেমন জায়গাও নেই। তাহলে সে এল কোত্থেকে?

    ছাদের ফুটো দিয়ে বললাম সবিস্ময়ে।

    ছাদের ফুটো দিয়ে। ওই পথেই তাকে নামতে হয়েছে নীচে আর কোনো রাস্তা নেই ঘরে ঢোকবার। লম্ফটা ধরো উঠে গিয়ে গবেষণা চালিয়ে আসি ছাদের ঘরে যে-ঘরে পাওয়া গেছে গুপ্তধনের বাক্স।

    মই বেয়ে উঠে গেল হোমস। দু-হাতে দুটো বরগা ধরে ঝুলতে ঝুলতে শরীর তুলে নিলে চিলেকোঠায়। তারপর উপুড় হয়ে শুয়ে হাত বাড়িয়ে লম্ফটা নিল আমার হাত থেকে। মই বেয়ে আমিও উঠে গেলাম চিলেকোঠায় একই পন্থায়।

    ছোটো কুঠরিটা আকারে সত্যিই খুব ছোটো লম্বায় দশফুট, চওড়ায় ছ-ফুট। মেঝে বলতে সারি সারি বরগার তলায় কাঠের বাতা আর চুনবালির পলেস্তারা। ঘরের মধ্যে তাই হাঁটতে গেলে এক বরগা থেকে আরেক বরগায় পা দিয়ে হাঁটতে হয়। আসবাবপত্র একদম নেই। মেঝেভরতি বহু বছর সঞ্চিত পুরু ধুলো। ছাদটা চুড়োর মতো এক জায়গায় গিয়ে মিশেছে–নিঃসন্দেহে বাড়ির আসল ছাদের ভেতরের দিকে।

    ঢালু দেওয়ালে হাত বুলিয়ে বলল শার্লক হোমস, এই দেখ ঠেলা দরজা–ছাদে যাওয়ার পথ। এই দেখ ঠেলা মারতেই ফাঁকা হয়ে গেল–ছাদ দেখা যাচ্ছে। আস্তে আস্তে ঢালু হয়ে গেছে। পয়লা নম্বর আততায়ীর আবির্ভাব ঘটেছিল এই পথেই। এবার দেখা যাক তার ব্যক্তিসত্তার কিছু চিহ্ন পাওয়া যায় কিনা।

    লম্ফ নামিয়ে মেঝের কাছে আনল হোমস। সঙ্গেসঙ্গে যেন চমকে উঠল–এ-রকম চকিত মুখচ্ছবি আজ রাতে আর একবার দেখেছি। দৃষ্টি অনুসরণ করতে গিয়ে রক্ত হিম হয়ে গেল আমার বেশ বুঝলাম ঠান্ডা হয়ে আসছে গা-হাত-পা। মেঝে ভরতি কেবল পায়ের ছাপ অগুনতি পদচিহ্ন–সুস্পষ্ট, ধ্যাবড়া মোটেই নয়। আঙুল থেকে গোড়ালি পর্যন্ত পরিষ্কারকিন্তু সে-ছাপ পূর্ণবয়স্ক পুরুষদের নয়–সাইজে তার অর্ধেক।

    বললাম ফিসফিস করে, হোমস, এ যে দেখছি বাচ্চা ছেলের কাণ্ড। কী ভয়ংকর!

    মুহূর্তের মধ্যে আত্মস্থ হল হোমস।

    বলল, বেসামাল হয়ে পড়েছিলাম একটু। অস্বাভাবিক কিছুই নেই এখানে। স্মৃতি বিদ্রোহ না-করলে এ-ব্যাপারে তোমাকে আগেই বলতে পারতাম। আর কিছুই দেখতে পাচ্ছি না চলো নীচে যাই।

    নীচের ঘরে আসবার পর জিজ্ঞেস করলাম, পায়ের চিহ্ন সম্বন্ধে তোমার তত্ত্বটা এবার বলো শুনি।

    অসহিষ্ণু কণ্ঠে জবাব দিল হোমস, ভায়া ওয়াটসন, নিজে বিশ্লেষণ করো। আমার পদ্ধতি তুমি জান। প্রয়োগ করে দ্যাখো কী পাও। তাতে শিখতে পারবে।

    আসল ঘটনা কিছু জানা যাবে বলে তো মনে হয় না। আমার মাথায় অন্তত কিছু আসছে না।

    এখুনি এসে যাবে, ছাড়া ছাড়া সুরে বললে হোমস। দরকারি আর কিছু এখানে পাওয়া যাবে বলে মনে হয় না, তবুও দেখা যাক।

    পকেট থেকে ফিতে আর লেন্স বার করে হামাগুড়ি দিয়ে ঘরময় চরকিপাক দিতে শুরু করল বন্ধুবর। লম্বা নাকটা রইল কাঠের তক্তাগুলোর কয়েক ইঞ্চি দূরে। পাখির চোখের মতো কোটরাগত পুঁতি-সদৃশ চোখ দুটো যেন জ্বলতে লাগল ভেতরের উত্তেজনায়। ফিতে দিয়ে কখনো মেপে, কখনো এক মাপের সঙ্গে আর এক মাপ মিলিয়ে নিয়ে। কখনো চুল চেরা চোখ লেন্সের মধ্যে দিয়ে ধুলোবালি কাঠ পেরেক পরীক্ষা করে হন্যে হয়ে ঘুরতে লাগল ঘরের সর্বত্র। দ্রুতসঞ্চারী ব্লাডহাউন্ড যেমন নিঃশব্দে কিন্তু ক্ষিপ্রবেগে ছোটে গন্ধের পেছনে, শার্লক হোমসও তেমনি ঝড়ের মতো পরীক্ষা করছে। অদৃশ্য সূত্রকে দৃশ্যমান করতে চাইছে। মেঝের কাছে নাক নামিয়ে দেখেশুনে তাজ্জব হয়ে গেলাম। এ-মানুষ যদি অপরাধী হত, আতীক্ষ্ণ এই বুদ্ধিবৃত্তি আর উদ্যম অপরাধী অন্বেষণে না-লাগিয়ে অপরাধ অনুষ্ঠানে বিনিয়োগ করত, তাহলে ওর মতো ভয়ংকর ক্রিমিন্যাল এদেশে আর দু-টি থাকত না। শিকারী কুকুরের মতোই শুকে শুকে ঘর দেখতে দেখতে নিজের মনেই বকর বকর করে চলেছিল হোমস। আচমকা গলা ছেড়ে চেঁচিয়ে উঠল বিপুল আনন্দে।

    কপাল ভালো আমাদের। খুব একটা অসুবিধে আর হবে না। নম্বর ওয়ানের কপাল খারাপ। ক্রিয়োসোট মাড়িয়ে ফেলেছে। কার্বয় চিড় খেয়েছে, ক্রিয়োসোট মেঝেতে পড়েছে, নম্বর ওয়ান বেচারা তাতে পা দিয়ে ফেলেছে। দেখে যাও ভায়া, নিজের চোখেই দেখে যাও ছোটো পায়ের পরিষ্কার ছাপখানা–হ্যাঁ, হ্যাঁ, এইখানে, উৎকট গন্ধওলা ও ক্রিয়োসোটের ঠিক পাশটিতে।

    কিন্তু তাতে হল কী?

    কী আবার হবে, নম্বর ওয়ান মুঠোয় এসে গেল। পৃথিবীর আরেক প্রান্ত পর্যন্ত এই গন্ধ শুকে যাওয়ার ক্ষমতা রাখে এমন একটা কুকুরকে আমি চিনি। শিকারি কুত্তার দল যদি হেরিং মাছের গন্ধ শুকে গোটা একটা জেলা পেরিয়ে যায়, বিশেষভাবে শেখানো হাউন্ড উৎকৃষ্ট গন্ধ এঁকে যাবে কদ্দূর? ত্রৈরাশিক অঙ্কের মতো দাঁড়াচ্ছে ব্যাপারটা। উত্তরটা হবে… আরে সর্বনাশ! দণ্ডমুণ্ডের কর্তারা দেখছি এসে গেছে।

    গুরুভার পদশব্দ এবং উচ্চকণ্ঠের হট্টগোল শোনা গেল নীচের তলায় দড়াম করে বন্ধ হয়ে গেল হল ঘরের দরজা।

    হোমস বললে, ওরা আসার আগে একটা কাজ করো। বেচারার হাত আর পায়ে তোমার হাত রাখো। কী বুঝলে?

    কাঠের মতো শক্ত হয়ে গেছে মাসল।

    ঠিক তাই। রাইগর মর্টিসেও হাত-পা এত শক্ত হয় না–এখন যা হয়েছে। মুখের বিকট খিঁচুনি, ঠোঁট আর দাঁতের কপট হাসির সঙ্গে হাত-পায়ের অদ্ভুত শক্ত অবস্থাটা মিলিয়ে দ্যাখো এখন কিছু পাওয়া যায় কিনা। কী মনে হচ্ছে?

    মৃত্যু হয়েছে এমন একটা অ্যালকালয়েড দরুন যা সংগ্রহ করা হয়েছে গাছপালা বা লতাপাতা থেকে; শক্তিশালী বিষেরা অনেকটা স্ট্রিকনিনের মতো রক্তে মিশতেই ধনুষ্টংকারের বিক্ষেপ দেখা দিয়েছে।

    মুখের পেশি টান-টান অবস্থা দেখামাত্র কিন্তু ঠিক এই কথাই আমি ভেবেছিলাম। তাই ঘরে ঢুকে আগে খুঁজেছিলাম রক্তের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার অস্ত্রটা। তুমিও দেখেছ জিনিসটা। সামান্য একটা কাটা, আলগোছে ফুটিয়ে দেওয়া হয়েছে মাথার চামড়ায়। এবার লক্ষ করো যেখানে কাটাটা ফুটেছে সে-জায়গাটা ফেরানো রয়েছে সিলিংয়ের দিকে চেয়ারে সিধে হয়ে বসে থাকা অবস্থাতেই তা হয়েছে। এবার পরীক্ষা করে কাটাটা।

    অনিচ্ছুকভাবে কাঁটাটা নিয়ে ধরলাম লম্ফর সামনে! লম্বা কালো এবং বেশ ছুঁচালো কাটা। মুখের কাছে আঠা-আঠা মতো কী যেন চকচক করছে শুকিয়ে শক্ত হয়ে গেছে। ভোতা দিকটা ছুরি দিয়ে চেঁছে গোল করে রাখা হয়েছে।

    হোমস জিজ্ঞেস করল, ইংলন্ডের কাঁটা কি?

    না, না, মোটেই না।

    তাহলে দ্যাখো মালমশলা যা পাওয়া গেল তা থেকে একটা ন্যায্য সিদ্ধান্তে আসা যাবে। নিয়মিত কাহিনি অবশ্য এসে গেছে। স্বেচ্ছাসেবক বাহিনীর পশ্চাদপসরণই করা কর্তব্য।

    গুরুভার পদশব্দ একটু একটু করে এগিয়ে আসছিল কাছে। শব্দ বেড়ে গেল করিডরে আসার পর। তার পরেই, হোমসের মুখের কথা ফুরোনোর আগেই দুমদাম শব্দে ভারিক্কি চালে ঘরে ঢুকল রীতিমতো মোটাসোটা একটি লোক–পরনে ধূসর বর্ণের সুট। হোঁতকা চেহারা, অতিরিক্ত লাল রক্ত-ঠাসা মুখাবয়ব। চোখের নীচে ছোটো থলির মতো ড়ুমোড়ুমো মাংস ঝুলছে এবং এই ফুলোর মধ্যে থেকে ভারি অদ্ভুত এক জোড়া অতি খুদে কিন্তু চিকমিকে চোখ তীক্ষ্ণ্ণ দৃষ্টি মেলে রয়েছে সামনে। পেছন পেছন এল ইউনিফর্মধারী একজন ইনস্পেক্টর এবং থেডিয়াস শোল্টো মুখচোখ দেখে বোঝা গেল বুকের মধ্যে তখনও চেঁকির পাড় পড়ছে সমানে।

    হোঁতকা লোকটা ঘরে ঢুকেই বললে ঘসঘসে ভোতা গলায়, বাঃ কারবার গরম দেখছি। চমৎকার! চমৎকার! কিন্তু এরা কারা? বাড়ি বোঝাই এত খরগোশের গর্ত কেন?

    প্রশস্ত কণ্ঠে হোমস বললে, আমাকে তো আপনার চেনা উচিত, মি. অ্যাথেনি জোন্স।

    আরে শার্লক হোমস যে! তাত্ত্বিক মি. শার্লক হোমস। বেশ মনে আছে আপনাকে। বিশপগেট জুয়েল কেসে কার্যকারণ আর সিদ্ধান্ত নিয়ে আপনার সারগর্ভ লেকচার কি ভোলবার? তদন্তের ঠিক পথ আপনিই ধরিয়ে দিয়েছিলেন মানছি। তবে কী জানেন, স্রেফ কপালজোরেই তা পেরেছিলেন–খুব একটা যুক্তি পরামর্শ দেখাতে পারেননি।

    দেখাবার সুযোগও অবশ্য ছিল না–খুবই সোজা যুক্তির কেস।

    আরে রাখুন। পারেননি সেটা স্বীকার করতে লজ্জা কীসের? যাকগে, এখানকার কেস তো দেখছি বেশ ভালোই! কী যাচ্ছেতাই কাণ্ড রে বাবা! ভেরি ব্যাড! ভেরি ব্যাড। তত্ত্বকথা শোনবার সুযোগ একদম নেই–ন্যাড়া ঘটনা, চোখে আঙুল দিয়ে দেখানোর মত ব্যাপার! কপাল ভালো অন্য কেস নিয়ে নরউডে হাজির ছিলাম! খবর যখন পৌঁছল, আমিও তখন ফাঁড়িতে। লোকটা কীসে মরল মনে হয়?

    এ-কেসে তত্ত্বকথা শোনবার সুযোগ কোথা, শুষ্ক কণ্ঠে বললে হোমস।

    তা ঠিক। তা ঠিক তবে মাঝে মাঝে তত্ত্ব আউড়ে আলটপকা কাজ হাসিল করে ফেলেন তো। কী সর্বনাশ! দরজা ভেতর থেকে বন্ধ ছিল দেখছি। পাঁচ লাখ পাউন্ডের মণিমুক্তো উধাও! জানলা খোলা ছিল না বন্ধ ছিল?

    বন্ধ ছিল। কিন্তু গোবরাটে পায়ের ছাপ আছে।

    বটে, বটে। জানলা যদি বন্ধই থাকে, তাহলে সে পায়ের ছাপের সঙ্গে এ-কেসের কোনো সম্পর্ক নেই। কমনসেন্স মশায়, সাধারণ বুদ্ধি। লোকটা হয়তো এমনিতেই মারা গেছে, তড়কা হয়েছিল নিশ্চয়। রত্নবাক্সটা অবশ্য উধাও হয়েছে। হা! মাথায় এসেছে একটা তত্ত্ব। এ-রকম বুদ্ধি মাঝে মাঝে এসে যায় মাথায়। সার্জেন্ট–বাইরে যান। মি. শোল্টো–আপনিও যান বাইরে আপনার বন্ধুরা ভেতরেই থাকবেন। হোমস কী মনে হয় বলুন তো? শোল্টো নিজেই স্বীকার করেছে কাল রাতে এখানে ও ছিল ভাইয়ের সঙ্গে। তড়কায় মারা গেল ভাই, হিরের বাক্স নিয়ে বেরিয়ে গেল শোল্টো! কী? কী মনে হয়?

    তারপর মড়াটা দিব্বি উঠে দাঁড়িয়ে ভেতর থেকে দরজায় তালাচাবি দিয়ে এসে ফের বসে পড়ল চেয়ারে। কেমন?

    হুম! গলতি রয়েছে দেখছি। তাহলে আবার কমনসেন্স খাটানো যাক। ভাইয়ের সঙ্গে এই ঘরেই ছিল থেডিয়াস শোল্টো। একটা ঝগড়াও হয়েছিল। এই পর্যন্ত খবর কিন্তু আমরা জেনেছি। ভাইটি যে তারপর মারা গিয়েছে এবং হিরে মানিকের বাক্স উধাও হয়েছে তা-ও আমরা জেনে বসে আছি। থেডিয়াস বিদেয় হওয়ার পর থেকে তার ভাইকে আর কেউ দেখেনি, বিছানাতেও শোয়নি ভাইটি। থেডিয়াস শোল্টো অত্যন্ত উদ্ৰান্ত অবস্থায় রয়েছে–বেসামাল। চেহারাটাও আর ইয়ে, মোটেই আহামরি নয়। বুঝছেন নিশ্চয় জালে ফেলছি থেডিয়াসকে এবার গুটিয়ে আনব জালের মুখ।

    হোমস বললে, অনেক ঘটনাই এখনও আপনার অজানা। এই যে কাঠের টুকরোটা দেখছেন সামান্য একটা কাটা–এটা কিন্তু লোকটার কানের ওপরে মাথার চামড়ায় গাঁথা ছিল–এখনও দাগ দেখতে পারেন। আমার বিশ্বাস কাঁটাটায় বিষ মাখানো আছে। টেবিলে কাগজটা ছিল–দেখতেই পাচ্ছেন কী লেখা রয়েছে কাগজে। তার পাশেই বাঁধা হাতুড়ির মতো অদ্ভুত এই জিনিসটা। এখন বলুন আপনার তত্ত্বে ওইসব খাওয়াবেন কী করে।

    বেশ ভালোভাবেই খাপ খেয়ে যায়, জাঁকালো গলায় বললে মোটা গোয়েন্দা। বাড়ি বোঝাই তো দেখছি কেবল ইন্ডিয়ান কিউরিয়সিটি–ভারতবর্ষ থেকে আমদানি হরেকরকম দুষ্প্রাপ্য জিনিস। থেডিয়াস শোল্টো কঁটাটা জোগাড় করেছে এর মধ্যে থেকেই আর যদি তাতে বিষ মাখানোই থাকে, তাহলে বুঝতে হবে মতলবটা ছিল খুন করার। কার্ডটা স্রেফ ধোঁকাবাজি পুলিশের চোখে ধূলো দেওয়ার চেষ্টা। সমস্যা একটাই–ঘর থেকে বেরোল কীভাবে শোল্টো? আ! পেয়েছি। ছাদে একটা ফুটো করা হয়েছে দেখছি।

    গতরের তুলনায় রীতিমতো ক্ষিপ্রবেগে দৌড়ে গিয়ে তরতর করে মই বেয়ে ওপরে উঠে গেল হোঁতকা গোয়েন্দা গুটিসুটি মেরে ঢুকে পড়ল সংকীর্ণ চিলেকোঠায়। পর মুহূর্তে শুনলাম উল্লসিত কণ্ঠ–ঠেলা দরজা আবিষ্কার করে ফেলেছি।

    কাঁধ ঝাঁকিয়ে হোমস বললে, মাঝে মাঝে বুদ্ধি খেলে যার মাথায়, আবিষ্কার তো সে করবেই! তারপর একটা প্রবচন আউড়ে গেল ফরাসি ভাষায়।

    মই বেয়ে নামতে নামতে বললে অ্যাথেলনি জোন্স, দেখলেন তো, তত্তের চেয়ে ঘটনা অনেক ভালো। এ-কেসে আমার ভাবনাই শেষপর্যন্ত ঠিক হবে। ছাদে যাওয়ার ঠেলা দরজা রয়েছে চিলেকোঠায়–একটু খোলাও রয়েছে দরজাটা।

    আমি খুলেছি।

    তাই নাকি! আপনি খুলেছেন! দরজাটা তাহলে আপনিও দেখেছেন! দমে গেল বেচারা অ্যাথেলনি জোন্স। মরুকগে, আবিষ্কার যেই করুক না কেন, খুনি পালিয়েছে কোন পথে, তা

    তো জানা গেল। ইনস্পেকটর!

    ইয়েস, স্যার। সাড়া এল বাইরের করিডর থেকে।

    মি. শোল্টোকে পাঠিয়ে দাও ভেতরে। মি. শোন্টো, আমার কর্তব্য আপনাকে সাবধান করে দেওয়া–এখন থেকে যা বলবেন তা আপনার বিরুদ্ধে যেতে পারে। ভাইয়ের মৃত্যুর ব্যাপারে আপনাকে গ্রেপ্তার করছি রানির নামে!।

    কী হল! বলিনি আপনাদের? দু-হাত শূন্যে নিক্ষেপ করে একবার আমার আর একবার হোমসের মুখের দিকে তাকাতে তাকাতে বললে বেচারা শোল্টো।

    হোমস বললে, কিছু ভাববেন না। আমি আপনাকে খালাস করব। আরে আরে করেন কী মি. তত্ত্ববাদী, আকাশের চাঁদ হাতে পাইয়ে দেওয়ার কথা দিচ্ছেন? ভুল করছেন, মি. তত্ত্ববাদী, ভুল করছেন, প্রায় খেকিয়ে উঠল ডিটেকটিভ। শেষকালে হালে পানি পাবেন না।

    মি. জোন্স, আমি শুধু ওঁকে খালাসই করব না, কাল রাতে এ-ঘরে যে দু-জন লোক হাজির ছিল, তাদের একজনের নাম আর চেহারার বিবরণও আপনাকে উপহার দেব! আমার দৃঢ় বিশ্বাস তার নাম জোনাথন স্মল। লেখাপড়া বেশি শেখেনি, ছোটোখাটো চেহারা, কিন্তু খুব চটপটে, ডান পা-টা নেই। পায়ের জায়গায় লাগানো আছে একটা কাঠের খোঁটা–ভেতর দিকটা ক্ষয়ে গেছে। বাঁ-পায়ের ভারী বুটের সামনের দিকটা চৌকোনা থ্যাবড়া। গোড়ালিতে লাগানো আছে একটা লোহার বেড়। বয়েসে মাঝামাঝি, রোদে ঝলসানো চেহারা, দাগি আসামি। এতেই আপনার কাজ হবে। নিন আর একটা ফাউ। লোকটার হাতের তালুতে বেশ কিছু চামড়া দেখবেন নেই। অন্য লোকটা

    আ! অন্য লোকটা? নাক কুঁচকে তাচ্ছিল্যের সঙ্গে কণ্ঠে ঘৃণা বৃষ্টি করলেও জোন্সের সাগ্রহ হাবভাব দেখে বোঝা গেল ওষুধ ধরেছে।

    একটু অদ্ভুত টাইপের! ঘুরে দাঁড়িয়ে বলল শার্লক হোমস। অবশ্য আশা রাখছি শিগগিরই আপনার সঙ্গে আলাপ করিয়ে দেব দু-জনকে। ওয়াটসন, এসো কথা আছে।

    সিঁড়ির মাথায় আমাকে নিয়ে এল হোমস।

    বলল, হঠাৎ এই ঘটনার ফলে যে জন্যে আসা তা কিন্তু শিকেয় উঠল।

    বললাম, আমিও তাই ভাবছি! এ-অবস্থায় অভিশপ্ত এই বাড়িতে মিস মর্টানের আর থাকা উচিত নয়।

    মোটেই নয়। তুমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। উনি থাকেন লোয়ার ক্যামবারওয়েলে মিসেস সিসিল ফরেস্টারের সঙ্গে খুব বেশি দূর নয় এখান থেকে। গাড়ি নিয়ে ফিরে এসো–অপেক্ষায় থাকব। নাকি ক্লান্ত বোধ করছ?

    একদম না। ফ্যানট্যাসটিক এই কারবারের শেষপর্যন্ত না-জেনে জিরোতে পারব বলে মনে হয় না। অনেক ধকল গেছে এই জীবনে, কিন্তু আজ রাতে পর-পর যেসব অদ্ভুত চমকের মধ্যে দিয়ে গেলাম তাতে আমার ধাত ছেড়ে গিয়েছে। এত দূর যখন এসেছি, তোমার সঙ্গে থেকে শেষ না-দেখে যাচ্ছি না।

    অনেক কাজ দেবে তুমি আমার সঙ্গে থাকলে। দুজনে মিলে আলাদা তদন্ত করে ফয়সালা করব কেসটার–হাঁদা জোন্স গড়ে মরুক ওর তাসের প্রাসাদ। মিস মর্সটানকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর আমার ইচ্ছে তুমি ল্যামবেথে যাও। সেখানে জলের ধারে পাবে তিন নম্বর পিনচিন লেন, ডান দিকের তৃতীয় বাড়ি। শেরম্যান বলে একজন লোক থাকে সেখানে। মরা পাখির পেট থেকে নাড়িভুড়ি বার করে খড়কুটো ঠেসে বিক্রি করে। জানলায় দেখবে একটা খরগোশকে ধরে আছে একটা বেজি। দরজায় ধাক্কা দিয়ে টেনে তুলবে বুড়ো শেরম্যানকে। আমার নাম করে বলবে টোবিকে এখুনি চাই। গাড়িতে চাপিয়ে টোবিকে নিয়ে সোজা চলে আসবে এখানে।

    টোবি মানে একটা কুকুর তো?

    হ্যাঁ, একটা অদ্ভুত দো-আঁশলা কুকুর। গন্ধ শুকে শিকার ধরবার আশ্চর্য ক্ষমতা রাখে। লন্ডনের পুরো গোয়েন্দা বাহিনির বদলে শুধু টোবির সাহায্য পেলেই আমি বর্তে যাব।

    আমি নিয়ে আসছি টোবিকে। এখন বাজে একটা। তেজি ঘোড়ার গাড়ি পেলে ফিরে আসব তিনটের আগেই।

    আমি ততক্ষণ বার্নস্টোনের পেট থেকে কিছু খবর বার করা যায় কিনা দেখি। মি. থেডিয়াসের মুখে শুনেছি ভারতীয় চাকরটা থাকে পাশের চিলেকোঠায়–তাকেই টোকা দিয়ে দেখা যাক যদি কিছু জানা যায়। বাকি সময়টা গ্রেট জোন্সের গোয়েন্দাগিরি দেখে আর চাষাড়ে বিদ্রপ হজম করে কাটিয়ে দেব। এ-ব্যাপারে কিন্তু অনেক সারগর্ভ মন্তব্য করে গেছেন কবি গ্যেটে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article লোহার কোট – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }