Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ০২. আলোচনায় বসলেন মি. শার্লক হোমস

    আলোচনায় বসলেন মি. শার্লক হোমস

    এইসব নাটকীয় মুহূর্তের জন্যেই যেন ওত পেতে থাকে বন্ধুটি। বিস্ময়কর ঘোষণাটি শুনে সে চমকে উঠেছিল বললে বাড়াবাড়ি হয়ে যাবে–এমনকী উত্তেজিতও হয়নি! দীর্ঘকাল অতি-উত্তেজনার মধ্যে থাকার ফলেই যেন কড়া পড়ে গিয়েছে ভেতরটা। তার অসাধারণ চরিত্রের মধ্যে ক্রূরতার ছিটেফোঁটাও নেই–অথচ চোখ-মুখ এই কারণেই এত সহানুভূতিহীন। আবেগের ধার ভোতা হলে কী হবে, ধীশক্তিগ্রাহ্য অনুভূতি শানিয়ে উঠেছিল অতিরিক্ত মাত্রায়। ভয়ংকর অথচ ছোট্ট ঘোষণাটি শুনে আমি শিউরে উঠলেও এই কারণেই হোমসের চোখে-মুখে ভয়াবহতার ছায়াপাতও ঘটল না। প্রশান্ত কৌশলে নিবিড় হয়ে এল মুখমণ্ডল–অতি-সংপৃক্ত দ্রবণ থেকে ক্রিস্টাল স্বস্থানে পড়তে থাকলে রসায়নবিদের চোখে-মুখে যে-কৌতূহল দেখা যায় ঠিক সেইরকম।

    বলল, আশ্চর্য। সত্যিই আশ্চর্য!

    আশ্চর্য হয়েছেন বলে মনে হচ্ছে না কিন্তু।

    কৌতূহলী হয়েছি, মি. ম্যাক, কিন্তু খুব একটা আশ্চর্য হইনি। হব কেন বলতে পারেন? বিশেষ একটা গুরুত্বপূর্ণ মহল থেকে একখানা উড়ো চিঠিতে হুঁশিয়ারি পেলাম–বিশেষ এক ব্যক্তির সর্বনাশ ঘনিয়ে আসছে। একঘণ্টাও গেল না, জানলাম সর্বনাশটা সত্যিই এসে গেছে এবং লোকটি মারা গেছে। তাই কৌতূহলী হয়েছি কিন্তু আশ্চর্য হয়নি ঠিকই লক্ষ করেছেন।

    সংক্ষেপে দু-চার কথায় চিঠি আর গুপ্ত লিখনের বৃত্তান্ত ইনস্পেকটরকে বলল হোমস। হাতের ওপর কনুই রেখে তন্ময়চিত্তে শুনল ইনস্পেকটর হলদেটে লাল প্রকাণ্ড ভুরুজোড়া জট পাকিয়ে একটা হলদে ত্রিকোণে পরিণত হল ।

    বলল, সকালবেলাই গিয়েছিলাম বির্লস্টোন। যাবার পথে এখানে এসেছিলাম আপনারা যাবেন কিনা জিজ্ঞেস করতে। কিন্তু আপনার কথা শুনে এখন মনে হচ্ছে লন্ডন শহর থেকেই শুরু করা উচিত কাজ।

    আমার তা মনে হয় না, বললে হোমস।

    কী যে বলেন না, মি. হোমস। চিৎকার করে বললে ইনস্পেকটর। দু-এক দিনের মধ্যেই দৈনিকগুলো গরম হয়ে উঠবে বির্লস্টোন হত্যারহস্য খবরে। কিন্তু রহস্য তো এখানে–এই লন্ডন শহরে–এই শহরেরই একজন খুন হওয়ার আগেই ভবিষ্যদ্বাণী করেছিল খুন হতে চলেছে। সেই লোকটিকেই এখন গ্রেপ্তার করা দরকার–সুতো টানলেই বাকি জট আপনি খুলে যাবে।।

    খাঁটি কথা, মি. ম্যাক। কিন্তু তথাকথিত পোর্লককে গ্রেপ্তার করবেন কী করে?

    হোমসের হাত থেকে চিঠিটা নিয়ে উলটে দেখল ম্যাকডোনাল্ড।

    কাম্বারওয়েলের ডাকঘরে ফেলা হয়েছে দেখছি–খুব একটা সুবিধে তাতে হবে না। নামটা বলছেন ছদ্মনাম। বাস্তবিকই এগোনোর মতো মালমশলা তেমন নেই। পোর্লককে টাকা পাঠিয়েছিলেন বলেছিলেন না?

    দু-বার পাঠিয়েছি।

    কীভাবে!

    ক্যাম্বারওয়েলে পোস্ট অফিসে–নোটে।

    নোট নিতে কে আসে কখনো দেখতে যাননি?

    না।

    অবাক হয়ে গেল ইনস্পেকটর–ধাক্কা খেয়েছে মনে হল।

    কেন যাননি?

    বিশ্বাসের মর্যাদা দিই বলে। প্রথম চিঠিতে সে আমাকে লিখেছিল–আমি যেন তাকে খুঁজে বার করার চেষ্টা না-করি। কথা দিয়েছিলাম, করব না।

    আপনার কি মনে হয় লোটার পেছনে একজন লোক আছে?

    মনে হয় কেন বলছেন? আমি জানি একজন আছে।

    প্রফেসর যার কথা বলছিলেন?

    এক্কেবারে ঠিক বলেছেন।

    হাসল ইনস্পেকটর। তাকাল আমার দিকে। দেখলাম, চোখের পাতা কাঁপছে।

    মি. হোমস সি-আই-ডিতে আপনার এই মাথার পোকাটা নিয়ে প্রায় আমরা হাসিঠাট্টা করি আপনার কাছে না-লুকিয়ে বলেই ফেলি–প্রফেসরের নামে আপনি এমন সব উদ্ভট কল্পনা করেন যে বলবার নয়। আমি নিজে ওঁর সম্বন্ধে খোঁজখবর নিয়েছি। ভদ্রলোক খুব মান্যগণ্য ব্যক্তি মনে হয়েছে। পণ্ডিত এবং রীতিমতো প্রতিভাবান।

    প্রতিভাকে এতদূর চিনে ফেলেছেন দেখে খুশি হলাম!

    কী আশ্চর্য! এ-প্রতিভার কদর না-করে থাকা যায় কি? ভদ্রলোক সম্বন্ধে আপনার মতামত শোনবার পর থেকেই ঠিক করেছিলাম একদিন দেখা করতে হবে। গ্রহণ সম্পর্কে গল্প আরম্ভ হল–কী করে যে গ্রহণ প্রসঙ্গে এসে গেলাম বলতে পারব না। উনি কিন্তু একটা রিফ্লেক্টর লণ্ঠন আর একটা গ্লোব নিয়ে এক মিনিটেই পরিষ্কার করে দিলেন ব্যাপারটা। একটা বইও পড়তে দিয়েছিলেন। কিন্তু কী জানেন, আবারভীন চালে মানুষ কি হবে, বইটায় দাঁত ফোটাতে পারিনি–মাথায় কিছুই ঢোকেনি। কথা বলেন ধীর নম্র গলায়। চুলেও পাক ধরেছে। মুখখানি বেশ পাতলা। মন্ত্রী হিসেবে খাসা মানাতেন কিন্তু। চলে আসবার সময়ে এমনভাবে হাত রাখলেন আমার কাঁধের ওপর যেন মনে হল নিষ্ঠুর বাস্তবের মধ্যে পুত্রকে পাঠানোর আগে আশীর্বাদ করছেন পিতা।

    খুক-খুক করে শুকনো হেসে দু-হাত ঘষতে লাগল হোমস।

    বলল, গ্রেট! সত্যিই দারণ! এবার বলুন তো বন্ধুবর ম্যাকডোনাল্ড, মর্মস্পর্শী মনোরম এই সাক্ষাৎকারটি ঘটেছিল কোথায়? প্রফেসরের পড়ার ঘরে নিশ্চয়?

    ঠিক ধরেছেন।

    ঘরটা সুন্দর, তাই না?

    অত্যন্ত সুন্দর–ছিমছাম।

    আপনি বসেছিলেন প্রফেসরের লেখবার টেবিলের সামনে?

    হ্যাঁ।

    আপনার চোখে রোদ পড়েছিল, ওঁর মুখ ছিল ছায়ায়?

    তখন সন্ধে, তবে মনে আছে আলোটা ফিরিয়ে রাখা হয়েছিল আমার মুখের ওপর।

    রাখতেই হবে। প্রফেসরের মাথার ওপর একটা ছবি লক্ষ করেছিলেন?

    খুব সম্ভব ও-গুণ আপনার কাছ থেকেই পেয়েছি আমার চোখ এড়িয়ে যাওয়া এত সোজা নয়। হ্যাঁ, দেখেছি ছবিটা। একজন তরুণী মহিলা হাতে মাথা রেখে আড়চোখে দেখছেন আমাকে।

    তৈলচিত্রটা জাঁ ব্যাপতিস্তি গ্রুজের আঁকা।

    আগ্রহী হওয়ার প্রয়াস পেল ইনস্পেকটর।

    চেয়ারে ভালোভাবে হেলান দিয়ে আঙুলগুলো ডগায় ডগায় ঠেকিয়ে হোমস বললে, জ ব্যাপতিস্তি গ্রুজ একজন ফরাসি চিত্রকর। ১৭৫০ সালের মধ্যে তার সমৃদ্ধি। আমি বলব শুধু তার কর্মজীবনের কথা। সমসাময়িকরা ওর সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন–একই ধারণা দেখা যাচ্ছে আধুনিক সমালোচকদের মধ্যেও।

    উদাসীন হয়ে এল ইনস্পেকটরের দুই চক্ষু।

    বলল, আমরা বরং–

    আসছি সে-পয়েন্টে, বাধা দিয়ে বললে হোমস। আপনি যাকে বির্লস্টোন হত্যারহস্য বলছেন তার সঙ্গে এইমাত্র যা বললাম তার সরাসরি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। এমনকী একদিক দিয়ে হত্যারহস্যের কেন্দ্রবিন্দুও বলা চলে এই ব্যাপারটাকে।

    ম্লান হেসে কাতর চোখে আমার দিকে চাইল ম্যাকডোনাল্ড।

    মি. হোমস আপনি বড়ো তাড়াতাড়ি ভাবেন নাগাল ধরতে পারি না। দু-এক জায়গায় ফাঁক রেখে গেছেন–টপকাতে পারছি না। বির্লস্টোন রহস্যের সঙ্গে মৃত চিত্রকরের কী সম্পর্ক মাথায় আসছে না।

    সব খবরই এক সময়ে কাজে লাগে গোয়েন্দাদের, মন্তব্য করল হোমস। ১৮৬৫ সালে পোর্টালিসে গ্রুজের আঁকা La Jeune Fill a lagneau২ নামে একটা ছবি চার হাজার পাউন্ডে বিক্রি হওয়ার মতো সামান্য একটা সংবাদও আপনার মনে অনেক চিন্তার ছায়া ফেলতে পারে।

    সত্যিই তা ফেলল। অকৃত্রিম কৌতূহল ফুটে উঠতে দেখা গেল ইনস্পেকটরের চোখে-মুখে।

    জের টেনে নিয়ে হোমস বললে, প্রফেসরের বেতন কত, তা খানকয়েক নির্ভরযোগ্য বই ঘাঁটলেই জানা যায়। বছরে সাতাশ পাউন্ড।

    তাহলে ও-ছবি উনি কিনলেন কী করে—

    আমিও তাই বলি, কিনলেন কী করে?

    চিন্তাকুটিল চোখে বললে ইনস্পেকটর–আশ্চর্য ব্যাপার তো! বলে যান, মি. হোমস। বেশ লাগছে শুনতে। ফাইন বলেছেন।

    খাঁটি শিল্পীর বৈশিষ্ট্য হল অকপট প্রশংসায় গলে যাবে হোমস তার ব্যতিক্রম নয়। প্রশস্তি শুনে হাসল।

    বলল, বির্লস্টোনের ব্যাপারটা বলুন শুনি।

    এখনও সময় আছে, ঘড়ির দিকে তাকিয়ে বলে ইনস্পেকটর। দোরগোড়ায় গাড়ি দাঁড় করিয়ে এসেছি–ভিক্টোরিয়া পৌঁছোতে মিনিট কুড়ি লাগবে। কিন্তু এই ছবিটা আপনার মুখে শুনেছিলাম মি. হোমস, আপনি নাকি কখনো প্রফেসারের সামনাসামনি হননি?

    না, জীবনে না।

    তাহলে ঘরের মধ্যে কোথায় কী আছে জানলেন কী করে?

    সেটা আরেকটা ব্যাপার, ওর ঘরে গেছিলাম তিনবার। দু-বার দু-রকমের দুটো অছিলা নিয়ে–বেরিয়ে পড়েছিলাম উনি ফিরে আসার আগেই। আর একবার ব্যাপারটা অবশ্য সরকারি গোয়েন্দার সামনে বলাটা সমীচীন হবে না–শেষের বারেই ওঁর কাগজপত্র হাঁটকেছিলাম এবং অপ্রত্যাশিত ফল পেয়েছিলাম।

    গালে চুনকালি দেওয়ার মতো কিছু পেয়েছিলেন বোধ হয়?

    কিছুই পাইনি। অবাক হয়েছিলাম সেই কারণেই। যাই হোক, ছবির ব্যাপারটা এখন পরিষ্কার হল তো? এ-ছবি ওই দামে কিনেছেন যখন তখন নিশ্চয় ভদ্রলোক বিরাট বড়োলোক। এত টাকা পেলেন কীভাবে? বিয়ে করেননি। পশ্চিম ইংলন্ডে স্টেশনমাস্টারের কাজ করেন ওঁর ছোটোভাই। ওঁর নিজের চেয়ারের দাম বছরে সাতাশ পাউন্ড। তা সত্ত্বেও উনি গ্রুজ পেন্টিংয়ের মালিক।

    তারপর?

    তারপরের সিদ্ধান্তটা দিনের আলোর মতোই সুস্পষ্ট।

    আপনি বলতে চান রোজগার ওঁর অনেক এবং বিরাট এই রোজগার আসে বেআইনি পথে?

    হ্যাঁ, ঠিক তাই বলতে চাই। মাকড়সার জালের ঠিক মাঝখানে বিষাক্ত যে-প্রাণীটা চুপচাপ বসে থাকে শিকারের আশায়, আঠা চটচটে বহু তন্তুর মাধ্যমেই পৌঁছানো যায় তার কাছে। এ-কথা বলার কারণ আছে বলেই বললাম। কিন্তু এই বিশেষ গ্রুজ ঘটনাটি বললাম আপনি নিজে তা লক্ষ করেছিলেন বলে।

    মি. হোমস আপনার কথাগুলো কৌতূহল জাগানো। শুধু কৌতূহলই জাগায় না, তাজ্জব করে দেয়। তবে যদি আর একটু পরিষ্কার করে বলেন আমাকে তো সুবিধে হয়। কী করেন উনি ? জাল নোট ? জাল টাকা? চুরিডাকাতি? টাকাটা আসে কোন পথে?

    জোনাথন ওয়াইল্ডের নাম শুনেছেন?

    নামটা চেনা-চেনা লাগছে। উপন্যাসের কোনো চরিত্র কি? নাটক নভেলের ডিটেকটিভদের খুব একটা পাত্তা দিই না আমি। এরা শুধু নিজেরাই বাহাদুরি দেখিয়ে যায়–কী করে দেখাচ্ছে কাউকে বুঝতে দেয় না। ওসব পড়তে ভালো লাগে কাজে লাগে না।

    জোনাথন ওয়াইল্ড ডিটেকটিভ নয়, নাটক নভেলের চরিত্রও নয়। লোকটা একটা ক্রিমিন্যাল অপরাধী সম্রাট। গত শতাব্দীতেই তার কীর্তিকাহিনির শুরু এবং শেষ ১৭৫০-এর ধারেকাছে।

    তাহলে ও-লোককে নিয়ে আমার কাজ হবে না। আমি প্র্যাকটিক্যাল মানুষ বাস্তব নিয়ে কারবার করি।

    মি. ম্যাক, আপনার জীবনে সবচেয়ে প্র্যাকটিক্যাল কাজ কী হওয়া উচিত জানেন? মাস তিনেক বাড়ি থেকে না-বেরিয়ে দিনে বারো ঘণ্টা হিসেবে রোজ শুধু অপরাধ ইতিহাস পড়া। সব কিছুই জানবেন ঘুরে ফিরে আসে—এমনকী এই প্রফেসর মরিয়ার্টিও। লন্ডন ক্রিমিন্যালদের শক্তির গুপ্ত উৎস ছিল জোনাথন ওয়াইল্ড শতকরা পনেরো টাকা দস্তুরির বিনিময়ে ধার দিত নিজের ব্রেন আর সংগঠন। চাকা ঘুরছে, সেই একই পাটি আবার ফিরে এসেছে। আগে যা-যা ঘটেছে, এখন তার প্রতিটি ফের ঘটবে। প্রফেসর মরিয়ার্টি সম্বন্ধে দু-চার কথা শুনলে হয়তো আপনার আগ্রহের সঞ্চার ঘটতে পারে।

    আপনার সব কথাতেই আমার আগ্রহ জাগে।

    এই যে শেকল, এর একদিকে রয়েছে শ-খানেক তাসের জুয়াড়ি, ব্ল্যাকমেলার, পকেটমার, গুন্ডা এবং সবরকম অপরাধী–আর একদিকে গোল্লায় যাওয়া নেপোলিয়ন সমান প্রফেসর মরিয়ার্টি এই শেকলের পয়লা নম্বর আংটাটিকে আমি চিনি। মরিয়ার্টির ডান হাত হল কর্নেল সিবাসটিয়ান মোরান–আইনের ধরাছোঁয়ার একদম বাইরে। আইনই বরং তাকে আগলে রেখে দিয়েছে। পালের এই গোদাটিকে মরিয়ার্টি কত মাইনে দেয় জানেন?

    শুনতে ইচ্ছে হচ্ছে।

    বছরে ছ-হাজার। এই হল মার্কিন ব্যবসার নীতি উপযুক্ত মগজের উচিত দাম। মাইনের ব্যাপারটা হঠাৎ জানতে পারি। প্রধানমন্ত্রীও এত টাকা পান না। এ থেকেই বুঝবেন মরিয়ার্টির লাভ কী বিপুল এবং কী ব্যাপক তার কার্যকলাপ। আরেকটা পয়েন্ট। সম্প্রতি মরিয়ার্টির খানকয়েক চেক খুঁজে খুঁজে বের করেছিলাম–গেরস্থালির বিল মিটানোর নির্দোষ চেক। কিন্তু চেকগুলো কাটা হয়েছে ছ-টা আলাদা ব্যাঙ্কের ওপর। এ থেকে কী মনে হয় আপনার বলুন।

    অদ্ভুত নিশ্চয়। কিন্তু এ থেকে আপনার কী মনে হয়?

    নিজের টাকা নিয়ে গুলতানি হোক, এটা তার ইচ্ছে নয়। বিশেষ একজন যেন না-জানে কত টাকা আছে প্রফেসর মরিয়ার্টির। আমার দৃঢ় বিশ্বাস তার কুড়িটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে–বিরাট সম্পত্তির বেশির ভাগটাই অবশ্য আছে বিদেশের ব্যাঙ্কে–Deutsche ব্যাঙ্কে অথবা Credit Lyonnais-এ। যদি কখনো দু-এক বছর ছুটি পান, প্রফেসর মরিয়ার্টিকে নিয়ে গবেষণা করবেন।

    নিজের আগ্রহেই নিজে কুঁদ হয়ে গিয়েছিল ইনস্পেকটর ম্যাকডোনাল্ড। যতই কথা এগিয়েছে, ততই যেন প্রত্যেকটা শব্দ গভীরভাবে দাগ কেটে বসে গেছে ভেতরে। কিন্তু শেষকালে জাগ্রত হল স্বচ্ছ বুদ্ধি–ঝাঁকি দিয়ে এল হাতের কাজে।

    কৌতূহল জাগানো টীকাটিপ্পনী দিয়ে অন্য কথায় এনে ফেললেন মি. হোমস। মরিয়ার্টি এখন থাকুক। আসল কথা হল মরিয়ার্টির সঙ্গে বির্লস্টোন রহস্যের সম্পর্ক–যা নিয়ে মন্তব্য করেছিলেন আপনি। হুঁশিয়ারি পেয়েছিলেন পোর্লক নামধারী একটি লোকের কাছ থেকে। এই সম্বন্ধেই যদি আরও কিছু বলেন তো হাতের কাজের সুবিধে হয়।

    অপরাধের উদ্দেশ্য সম্বন্ধে কিছু ধারণা খাড়া করা যেতে পারে। আপনার প্রথম মন্তব্য অনুসারে ধরে নিচ্ছি, খুনের মাথামুণ্ডু কিছু বোঝা যায় না। এখন যদি ধরা যায়, অপরাধটার উৎস আমরা যা সন্দেহ করছি সেইখানে–তাহলে খুনের দুটো আলাদা উদ্দেশ্য পাচ্ছি। প্রথমেই বলে রাখি, দলের লোকদের লোহার ডান্ডা নিয়ে শাসনে রাখে মরিয়ার্টি। কড়া নিয়মানুবর্তিতার অধীন প্রত্যেকেই। শাস্তির বিধান একটাই–মৃত্যু। এই ডগলাস লোকটাও হয়তো কোনোরকমে বিশ্বাসঘাতকতা করে ফেলেছিল দলের সর্দারের সঙ্গে। সর্দারের সঙ্গী স্যাঙাতদের মধ্যে কেউ টের পায়, শাস্তিস্বরূপ মরতে চলেছে ডগলাস। যাইহোক, মরতেই হল ডগলাসকে দুনিয়ার সবাই এবার জানবে তার মৃত্যুকাহিনি–ভয়ে সিঁটিয়ে থাকবে দলের অন্য লোকজন।

    এটা তো গেল একটা অনুমান।

    আর একটা অনুমান হল এই : মরিয়ার্টি নিজেই খুনটা ঘটিয়েছে গতানুগতিক ব্যাবসা সূত্রে। ডাকাতি-টাকাতি কিছু হয়েছে?

    শুনিনি।

    যদি হয় তাহলে নাকচ হয়ে যাবে প্রথম অনুমিতিটা টিকে যাবে শেষেরটা। হয় লুঠের মালের বখরার প্রতিশ্রুতি পেয়ে, আর না হয় মোটা টাকার বিনিময়ে খুনটা ঘটিয়েছে মরিয়ার্টি। দুটোই সম্ভব হতে পারে। কিন্তু যেটাই সত্যি হোক না কেন, এমনকী দুটোর কোনোটাই না হয় যদি অন্য কারণেও আসরে অবতীর্ণ হয় মরিয়ার্টি, তাহলেও আমাদের এখুনি যাওয়া দরকার বির্লস্টোনে। সমাধান সেখানে লন্ডনে নয়। প্রফেসরকে আমি চিনি! লন্ডন শহরে এমন সূত্র ফেলে ছড়িয়ে রাখবে না যা ধরে তার কাছে যাওয়া যায়।

    তাহলে চলুন বির্লস্টোনেই যাওয়া যাক। চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে উঠে সোল্লাসে বললে ম্যাকডোনাল্ড। আরে সর্বনাশ! বড্ড দেরি হয়ে গেল যে। পাঁচ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না আপনাদের–চটপট তৈরি হয়ে নিন।

    পাঁচ মিনিটই যথেষ্ট আমাদের কাছে। তড়াক করে লাফিয়ে উঠে ড্রেসিং গাউন খুলে কোট পরতে পরতে বললে হোমস। মি. ম্যাক, যেতে যেতেই বলবেন পুরো ব্যাপারটা।

    পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত দেখা গেল অতি সামান্য–হতাশ হতে হল শুনে। তা সত্ত্বেও যেটুকু শুনলাম তার মধ্যেই দেখা গেল এমন অনেক পয়েন্ট রয়েছে যা বিশেষজ্ঞদের নজর কাড়বার পক্ষে যথেষ্ট। সামান্য কিন্তু আশ্চর্য খুঁটিনাটি শুনতে শুনতে দু-হাত কচলে খুশিতে ঝলমলে হয়ে উঠল হোমস। বেশ কয়েক হপ্তা বেকার কেটেছে নিষ্ফল দিনযাপনের গ্লানি সুদে-আসলে পুষিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ এসেছে। এ-সংসারে ঈশ্বরের দেওয়া আশ্চর্য শক্তি নিয়ে অনেকে জন্মায়। কিন্তু সেই শক্তির ধারে মরচে পড়তে থাকলে, কারো কাজে না-লাগলে তখন তা শক্তির মালিককেই ভেতর থেকে কুরে কুরে খেতে থাকে। খুরের মতো ধারালো ব্রেনও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলে মরচে পড়ে ভোতা হবার উপক্রম হয়। কাজের ডাক এলে তাই শার্লক হোমসের দু-চোখ জ্বলে ওঠে, পাণ্ডুর গালে রক্তিমাভা দেখা দেয়, সাগ্রহ মুখখানার পরতে পরতে অন্তরের কন্দর থেকে রোশনাই ছিটকে পড়ে! ভাড়াটে গাড়ির কোণে হেলান দিয়ে বসে সে একাগ্রচিত্তে শুনে গেল ম্যাকডোনাল্ডের সংক্ষিপ্ত বর্ণনা–সাসেক্স রহস্যের কাহিনি। ইনস্পেকটর নিজে একটা খবরের ওপর বেশি ঝুঁকছে। দ্রুত হাতে কাগজে লেখা খবরটা তার কানে পৌঁছে দিয়ে গেছে ভোরের দুধের ট্রেন। গাঁয়ের পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে সাহায্য চাইলে বিধিবদ্ধভাবে সে-খবর ম্যাকডোনাল্ডের কাছে পৌঁছতে দেরি হত। কিন্তু স্থানীয় পুলিশ অফিসার হোয়াইট ম্যাসোন ম্যাকডোনাল্ডের প্রাণের বন্ধু বলে খবর পাঠিয়েছে সরাসরি। তবে এ ধরনের নিরুত্তাপ রহস্যভেদের জন্যে শহরের পুলিশ বিশেষজ্ঞদের সচরাচর তলব পড়ে না।

    চিঠি পড়ে শোনালো ম্যাকডোনাল্ড প্রিয় ইনস্পেকটর ম্যাকডোনাল্ড, সরকারিভাবে আপনার সাহায্য চাইছি পৃথক লেফাফায়। এ-চিঠি ব্যক্তিগতভাবে আপনার দৃষ্টি আকর্ষণের জন্যে। সকালের কোন ট্রেনে বির্লস্টোন আসছেন টেলিগ্রাম পাঠিয়ে জানিয়ে দেবেনসেইমতো আপনাকে স্টেশনে নিতে আসব, অথবা অন্য কাজে ব্যস্ত থাকলে আর কাউকে পাঠিয়ে দেব। কেসটাকে একটা তুমুল ঝড় বলা চলে। রওনা হতে একমুহূর্তও নষ্ট করবেন না। মি. হোমসকে যদি আনতে পারেন ভালো হয় –ওঁর মাথার খোরাক পাবেন। মাঝে একজন যারা না-গেলে ভাবতেন পুরো ব্যাপারটাই যেন নাটক করার জন্যে সাজানো। বিশ্বাস করুন, এ-কেসকে তুমুল ঝড় ছাড়া আর কিছু বলা যায় না।

    হোমস মন্তব্য করল, আমার বন্ধুকে বোকা বলে মনে হচ্ছে না।

    বোকা সে মোটেই নয়। আমার বিচারে হোয়াইট ম্যাসোন রীতিমতো করিতকর্মা পুরুষ।

    আর কিছু পেয়েছেন?

    দেখা হলে খুঁটিনাটি ওর মুখেই শোনা যাবে।

    মি. ডগলাস বীভৎসভাবে খুন হয়েছেন এ-খবরটা তাহলে পেলেন কোথায়?

    আলাদা লেফাফায় সরকারি রিপোর্টে ছিল। বীভৎস কথাটা বলা হয়নি, সরকারি ভাষায় ও-শব্দের চল নেই। নাম লেখা হয়েছে জন ডগলাস। বলা হয়েছে চোটটা লেগেছে মাথায়–শর্টগানের গুলি। জানাজানি কখন হয়েছে, সে-সময়টাও আছে রিপোর্টে–গতরাত্রে বারোটা নাগাদ। আরও বলা হয়েছে, কেসটা নিঃসন্দেহে খুনের কেস–কিন্তু কাউকে গ্রেপ্তার কার হয়নি এবং বেশ কতকগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অসাধারণ এবং অত্যন্ত গোলমেলে বৈশিষ্ট্য আছে কেসটায়। মি. হোমস এ ছাড়া আপাতত আর কিছু পাওয়া যায়নি।

    তাহলে বিষয়টা এইখানেই মুলতুবি রাখা যাক। পর্যাপ্ত তথ্য প্রমাণ না-নিয়ে অকাল সিদ্ধান্ত খাড়া করার লোভ আমাদের পেশায় কিন্তু বিষতুল্য–যতকিছু সর্বনাশের কারণ। আপাতত দুটো জিনিস নিশ্চিত দেখতে পাচ্ছি : লন্ডনের এক বিরাট ব্রেন আর সাসেক্সে এক মৃতব্যক্তি। আমরা যাচ্ছি এই দুইয়ের মাঝের শেকলটা খুঁজতে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article লোহার কোট – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }