Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ০৩. বির্লস্টোন ট্র্যাজেডি

    পাঠকের অনুমতি নিয়ে কিছুক্ষণের জন্যে এবার আমার অতি-নগণ্য ব্যক্তিত্ব সরিয়ে রাখছি কাহিনির মধ্যে থেকে। আমরা খবর পেয়ে দৌড়েছিলাম অকুস্থল অভিমুখে। কিন্তু তার আগে ঘটনাটা যেভাবে ঘটেছিল হুবহু সেইভাবে বর্ণনা করছি। তাতে পাঠকেরই সুবিধে। অদ্ভুত এই রহস্যে যারা জড়িত তাদের চিনতে পারবেন। কী ধরনের দৃশ্য আর পরিবেশের মধ্যে বিচিত্র এই রহস্য-নাটিকা অনুষ্ঠিত হয়েছে, তা আঁচ করতে পারবেন।

    বির্লস্টোন গ্রামটা সাসেক্স প্রদেশের উত্তর সীমান্তে খুব সেকেলে খানকয়েক কাঠের গুড়ি দিয়ে তৈরি কুঁড়ে নিয়ে গড়ে উঠেছে ছোট্ট গ্রাম। কয়েকশো বছরেও গ্রামটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু গত কয়েক বছরের মধ্যে জায়গাটার মনোরম প্রাকৃতিক দৃশ্যে আকৃষ্ট হয়ে বেশ কিছু বিত্তবান ব্যক্তি ভিলা বানিয়েছেন চারপাশের জঙ্গলের মধ্যে। স্থানীয় লোকের বিশ্বাস, উত্তর দিকে চকখড়ি উপত্যকার দিকে আস্তে আস্তে পাতলা হয়ে গিয়েছে যে সুবিশাল উইন্ড অরণ্য, জঙ্গল তারই প্রত্যন্ত কিনারা। গায়ে লোক বাড়তেই তাদের চাহিদা মেটাতে ছোটো ছোটো অনেকগুলো দোকানেরও পত্তন ঘটেছে। ফলে, অদূর ভষ্যিতে সুপ্রাচীন গ্রামটি আধুনিক নগরের রূপ নিতে পারে, এমন সম্ভাবনা দেখা দিয়েছে। সাসেক্স প্রদেশের বেশ খানিকটা অঞ্চলের কেন্দ্রে রয়েছে এই বির্লস্টোন। সবচেয়ে কাছের গুরুত্বপূর্ণ লোকালয় বলতে টানব্রিজ–মাইল দশ বারো পুবে, কেন্টের সীমান্তের ওপারে।

    নগর থেকে আধমাইলটাক দূরে প্রকান্ড বীচগাছের জন্যে বিখ্যাত একটা প্রাচীন বাগানে অবস্থিত বির্লস্টোনের সুপ্রাচীন ম্যানর হাউস। সুপ্রাচীন ভবনের কিছু অংশ নির্মিত হয়েছে প্রথম ধর্মযুদ্ধের সময়ে। হিউগো দ্য ক্যাপাসকে বেশ কিছু জায়গা দিয়েছিলেন রেড কিং। জমিদারির মাঝামাঝি জায়গায় একটা খুদে দুর্গ নির্মাণ করেন ক্যাপাস। ১৫৪৩ সালে আগুন লেগে ধ্বংস হয়ে যায় দুর্গা। জ্যাকবের আমলে ধোঁয়ায় কালো কিছু ভিতের পাথর নিয়ে সুপ্রাচীন সামন্ত কেল্লাবাড়ির ধ্বংসস্তুপের ওপর নির্মিত হয় ইটের গ্রাম্য-ভবন। এই হল গিয়ে বির্লস্টোনের ম্যানর হাউস। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে ভবন-নির্মাতা বাড়ি ছেড়ে চলে গেলেও এখনও বাড়িতে রয়ে গেছে অসংখ্য ঢালু ছাদ দিয়ে ঘেরা তিনকোনা দেওয়াল। অসমকোণী শার্সি বসানো ছোটো ছোটো জানলা। পূর্বসূরি যোদ্ধার জীবনযাপন করেছিলেন। ম্যানর হাউস ঘিরে একজোড়া পরিখা খুঁড়েছিলেন। বর্তমান মালিক বাইরের পরিখার জল–ছেড়ে শুকিয়ে এনেছেন এবং সেখানে পাকশালা-উদ্যানের চাষ হয়েছে। ভেতরের পরিখাটা এখনও আছে। চওড়ায় চল্লিশ ফুট, কিন্তু গভীরতায় মাত্র কয়েক ফুট। পুরো বাড়িটাকে ঘিরে আছে এই পরিখা। ছোট্ট একটা স্রোতস্বিনীর জলে পুষ্ট হওয়ায় পরিখার জল ঘোলা হলেও অস্বাস্থ্যকর নয়, নালার মতোও নয়। স্রোতস্বিনীর জল পরিখার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। একতলার জানলাগুলোর এক ফুট দূরেই পরিখার জল। একটিমাত্র ড্রব্রিজ সেতু দিয়ে যাতায়াত করতে হয় বাড়িতে ওঠানো নামানো যায় এ-সেতু। চরকি-কল আর শেকল বহুদিন আগেই মরচে পড়ে ভেঙে গিয়েছিল। ম্যানর হাউসের বর্তমান বাসিন্দারা প্রাণবন্ত করিতকর্মা ব্যক্তি। চটপট মেরামত করে নেন চরকি-কল আর শেকল। ড্রব্রিজ এখন আগের মতোই যে শুধু ওঠানো যায় তা নয়–প্রতিদিন সন্ধে হলেই সত্যিসত্যিই ওঠানো হয় এবং ভোর হলে নামানো হয়। সেকেলে সামন্ত রাজাদের কায়দায় ম্যানর হাউসকে এইভাবে সুরক্ষিত করার ফলে রাত হলেই এ-বাড়ি এখন একটা জল ঘেরা দ্বীপ হয়ে যায়। ঘটনাটা গুরুত্বপূর্ণ। অচিরেই যে-রহস্য সারা ইংলন্ডের টনক নড়িয়েছে, সে-রহস্যের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই ঘটনার।

    বাড়িটায় অনেক বছর কেউ বাস করেনি। নয়ন সুন্দর ধ্বংসস্তুপে পরিণত হচ্ছিল একটু একটু করে। এই সময়ে বাড়ির দখল নিলেন ডগলাস পরিবার। পরিবারের মানুষ বলতে শুধু দু-জনই, জন ডগলাস এবং তার স্ত্রী। চরিত্র এবং চেহারা উভয় দিক দিয়েই ডগলাস অসাধারণ পুরুষ; বয়স পঞ্চাশের ধারেকাছে, শক্ত চোয়াল, রুক্ষ তেজি অসমান মুখ, ধূসর গোঁফ, অদ্ভুত ধারালো ধূসর চক্ষু এবং মাংসপেশি বহুল বলিষ্ঠ গঠন–যৌবনের শক্তি এবং তৎপরতার কোনো ঘাটতিই নেই সেই শরীরে। আমুদে এবং সবার প্রতি অমায়িক হলেও আচার আচরণ কেমন যেন শিষ্টাচারহীন, দেখে মনে হয় সাসেক্সের গ্রাম্যসমাজের চাইতে দূর নিম্নদিগন্তের সামাজিকতাই এ-জীবনে তিনি বেশি দেখেছেন। কৃষ্টি সংস্কৃতিতে অনেক বেশি উন্নত প্রতিবেশীরা ওঁর প্রতি কৌতূহল আর তুষ্ণীভাব বজায় রাখলেও গ্রামবাসীদের কাছে তিনি দারুণ জনপ্রিয় হয়ে উঠলেন। গাঁয়ের সব ব্যাপারেই মোটা চাঁদা দিতেন, গানবাজনা ধুমপানের আড্ডায় যোগদান করতেন। কোনো অনুষ্ঠানই বাদ দিতেন না। গলার স্বর ছিল পুরুষের মতো চড়া, আশ্চর্য রকমের সমৃদ্ধ। গলা ছেড়ে চমৎকার গান গেয়ে আসর মাত করতে অপ্রতিদ্বন্দ্বী। দেখে শুনে মনে হত দেদার টাকা আছে তার। সে-টাকা নাকি এসেছে ক্যালিফোর্নিয়ার সোনার খনি থেকে। তার নিজের এবং স্ত্রীর কথাবার্তা শুনেও বোঝা যেত জীবনের কিছু অংশ কাটিয়েছেন আমেরিকায়। বদান্যতা আর সবার সঙ্গে সমানভাবে মেশবার ক্ষমতার জন্যে এমনিতেই তার সম্বন্ধে ধারণা ভালো হয়ে গিয়েছিল গাঁ-সুদ্ধ লোকের। এই ধারণা বেড়ে গিয়েছিল তাঁর আর একটি গুণের জন্যে বিপদ-টিপদ একদম পরোয়া করতেন না ভদ্রলোক। ঘোড়া চালাতেন যাচ্ছেতাই, তা সত্ত্বেও সবক-টা ঘোড় দৌড়ে আশ্চর্য রকমের আছাড়-টাছাড় খেয়েও দেখা যেত সব সেরা ঘোড়সওয়ারের সমান সমান যাচ্ছেন। গিঞ্জেয় আগুন লেগেছিল একবার। স্থানীয় দমকল আগুন নেভানো অসম্ভব দেখে হাল ছেড়ে দিলে। কিন্তু অকুতোভয় এই জন ডগলাস জ্বলন্ত বাড়ির মধ্যে ঢুকেছিলেন দামি জিনিসপত্র উদ্ধারের জন্যে। এই ঘটনার পরেই বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন ভদ্রলোক। এইভাবেই পাঁচ বছরের মধ্যেই বির্লস্টোনে দারুণ খ্যাতি অর্জন করেন ম্যানর হাউসের জন ডগলাস।

    স্ত্রীও খুব জনপ্রিয় হয়ে ওঠেন। বাড়ি বয়ে লোক আসত অবশ্য খুবই কম। ইংরেজ রীতিই তাই। বহিরাগতের সঙ্গে গায়ে পড়ে আলাপ করে না। কিন্তু যাদের সঙ্গে আলাপ হয়েছিল তাদের মনের মানুষ হতে পেরেছিলেন ভদ্রমহিলা। গায়ে পড়ে আলাপ না-করলেও অবশ্য কিছু এসে যেত না তাঁর। কেননা স্বামী আর সংসার নিয়ে ব্যস্ত থাকতেন দিবারাত্র। গেরস্থালির দিকেই নজর থাকত বেশি। স্বভাবটাও সেইরকম। জানা যায়, ভদ্রমহিলা জাতে ইংরেজ। লন্ডনে আলাপ জন ডগলাসের সঙ্গে তখন তিনি বিপত্নীক ছিলেন। খুব সুন্দরী, দীর্ঘাঙ্গী, জল হাওয়ায় গাঢ় রং, কৃশকায়া। স্বামীর চেয়ে বিশ বছরের ছোটো। কিন্তু দাম্পত্য জীবনের পরিতৃপ্তি তাতে বিঘ্নিত হয়নি। যারা একটু বেশি খবর রাখে, তাদের মুখে অবশ্য শোনা যেত স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাঁপড়াটা কিন্তু পরিপূর্ণ নয় বলেই মনে হয়। স্বামীর পূর্ব জীবন সম্বন্ধে নাকি একদম কথা বলতে চাইতেন না স্ত্রী অথবা এমনও হতে পারে যে তাঁকে পূর্ব বৃত্তান্ত জানানো হয়নি। কিছু কিছু চোখ-খোলা লোকের মুখে এমন মন্তব্যও শোনা গেছে যে স্বামীর অনুপস্থিতিতে বিশেষ করে স্বামী একটু বেশি রাত করে ফেরার দরুন অস্বস্তিতে ভুগতেন মিসেস ডগলাস লক্ষণ দেখে মনে হত যেন ভয় আর উৎকণ্ঠায় ভুগছেন। শহরতলির নিস্তরঙ্গ জীবনযাত্রায় গুজব জিনিসটা বেশি ছড়ায়–একটুতেই ফিসফাস আরম্ভ হয়ে যায়। ম্যানর হাউসের ভদ্রমহিলার এই দুর্বলতা নিয়েও বিলক্ষণ মন্তব্য করা হয়েছে। পরের পর ঘটনা আরম্ভ হয়ে যাওয়ার পরেই প্রসঙ্গটা বিশেষ তাৎপর্য পেয়েছে এবং জনগণের স্মৃতির তারে বেশি করে ঘা দিয়েছে।

    ম্যানর ভবনে মাঝে মাঝে আস্তানা নিতেন আরও এক ব্যক্তি। যে বিচিত্র ঘটনা এখন বিবৃত করা হবে, ইনি সেই ঘটনার মধ্যে হাজির ছিলেন। তাই জনগণের কাছে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান। এর নাম সিসিল জেমস বার্কার। নিবাস হ্যামসটিডের হেল্স লজে। ম্যানর হাউসে তিনি হামেশাই আসতেন এবং সাদর অভ্যর্থনা পেতেন। বির্লস্টোনের পথেঘাটে তার দীর্ঘ ঢিলেঢালা আকৃতি দেখেছে অনেকেই। ইংলিশ শহরতলিতে আস্তানা নেওয়ার আগে মি. ডগলাসের অজ্ঞাত অতীত জীবনে তিনিই যে একমাত্র বন্ধু ছিলেন, এমনটিই যেন বেশি করে চোখে পড়েছে স্থানীয় লোকের। বার্কার নিজে কিন্তু নিঃসন্দেহে ইংরেজ। কিন্তু কথাবার্তায় বোঝা গেছে ডগলাসের সঙ্গে তাঁর প্রথম পরিচয় আমেরিকায় এবং সেখানেই ঘনিষ্ঠভাবে থেকেছেন দু-জনে। লক্ষণ দেখে বোঝা গেছে বার্কার রীতিমতো বিত্তবান এবং ডাকসাইটে চিরকুমার। বয়েসের দিক দিয়ে ডগলাসের চেয়ে একটু ছোটোই–বড়োজোর পঁয়তাল্লিশ। মাথায় লম্বা, খাড়া চেহারা, চওড়া বুক, পরিষ্কারভাবে দাড়ি-গোঁফ কামানো, বাজি জেতা লড়াকুর মতো মুখমণ্ডল, পুরু, কড়া, কালো ভুরু এবং কর্তৃত্বব্যঞ্জক এমন একজোড়া কৃষ্ণচক্ষু যার দাপটে শক্তিঠাসা দুই হাতের বল প্রয়োগ ছাড়াই মারমুখো ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। ঘোড়ায় তিনি চড়তেন না, বন্দুকবাজিও করতেন না। প্রাচীন গ্রামের চারধারে মনোরম পরিবেশে বেড়াতেন গাড়ি চড়ে। মুখে থাকত পাইপ, পাশে কখনো ডগলাস নয়তো ডগলাসের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী। খাস চাকর অ্যামিস বলত, ভদ্রলোেক শান্তিপ্রিয়, মুক্তহস্ত পুরুষ। হইচই একদম ভালোবাসতেন না। তবে রেগে গেলে আর রক্ষে নেই। আমি অন্তত তখন সামনে যাচ্ছি না। ডগলাসের সঙ্গে তার সম্পর্কটা প্রাণের এবং অন্তরঙ্গতার। অন্তরঙ্গ ছিলেন তার স্ত্রী সঙ্গেও এবং এই বন্ধুত্বই নাকি মাঝে মাঝে মেজাজ খিচড়ে দিত জন ডগলাসের লক্ষ করেছে চাকরবাকররা। অনর্থটা ঘটবার সময়ে এহেন ব্যক্তি তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন পরিবারের মধ্যে। সুপ্রাচীন ভবনের অন্যান্য বহু অধিবাসীদের মধ্যে দু-জনের নাম করলেই যথেষ্ট। একজন ফিটফাট, মর্যাদাসম্পন্ন, গেরস্থালির কাজে পোক্ত। নাম অ্যামিস। আর একজন গোলগাল, হাসিখুশি মহিলা–মিসেস অ্যালেন–সংসারের অনেক ঝক্তি নিজের হাতে নিয়ে রেহাই দিয়েছিলেন কত্রীঠাকরুনকে। ৬ জানুয়ারি নিশীথরাত্রের ঘটনার সঙ্গে বাড়ির অন্য ছ-জন চাকরের কোনো সম্পর্ক নেই।

    দুঃসংবাদটা প্রথম পৌঁছোয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে। স্থানীয় থানায় সাসেক্স কন্সট্যাবুলারির সার্জেন্ট উইলসন ডিউটিতে ছিলেন তখন। ভীষণ উত্তেজিত হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে দরজার ঘণ্টা ধরে সাংঘাতিক জোরে টানাটানি করেছিলেন মিস্টার সিসিল বার্কার। ভয়ংকর ব্যাপার ঘটেছে ম্যানর হাউসে সাংঘাতিক ট্র্যাজেডি। নিহত হয়েছেন মি. জন ডগলাস। নিরুদ্ধ নিশ্বাসে শুধু এই খবরটাই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এসেছিলেন ভদ্রলোক, মিনিট কয়েকের মধ্যেই পেছন পেছন ছুটেছিল পুলিশ-সার্জেন্ট—গুরুতর কিছু একটা ঘটে গেছে এই মর্মে কর্তৃপক্ষকে খবর দিয়ে অকুস্থলে পৌঁছেছিল বারোটার একটু পরেই।

    ম্যানর হাউসে পৌঁছে সার্জেন্ট দেখলে ড্রব্রিজ নামানো, জানলাগুলো আলোকিত এবং সারাবাড়ি জুড়ে চলেছে তুমুল হট্টগোল আর বিভ্রান্তি। নীরক্ত-মুখে চাকরবাকররা জড়ো হয়েছে হল ঘরে চৌকাঠে দাঁড়িয়ে দু-হাত কচলাচ্ছে ভয়ার্ত খাসচাকর। সংযমী স্থিতধী পুরুষ শুধু একজনই–সিসিল বার্কার। সদর দরজার সবচেয়ে কাছে একটা দরজা খুলে ধরে সার্জেন্টকেই ইশারায় ডেকে নিয়ে গেছেন পেছন পেছন। ঠিই সেই সময়ে এসে গেছেন গাঁয়ের সবরকম চিকিৎসায় দক্ষ চটপটে ডাক্তার উড। ভয়ানক কাণ্ডের ঘরটিতে প্রবেশ করেছেন এই তিনজনে–পেছন পেছন ঢুকেছে আতঙ্কে-নীল খাসচাকর এবং দরজা বন্ধ করে দিয়েছে যাতে অন্য চাকররা বীভৎস সেই দৃশ্য দেখতে না-পায়।

    ঘরের ঠিক মাঝখানে হাত পা ছড়িয়ে চিৎপাত হয়ে শুয়ে মৃত ব্যক্তি। রাত্রিবাসের ওপর গোলাপি ড্রেসিং-গাউন। নগ্ন পায়ে কার্পেট স্লিপার। পাশে হাঁটু গেড়ে বসলেন ডাক্তার। টেবিলের ওপর থেকে হ্যান্ড ল্যাম্প নিয়ে ধরলেন মুখের ওপর। এক নজরেই বুঝলেন তার আর থাকার দরকার নেই। তিনি রোগ তাড়ান, মৃত্যুকে নয়। বীভৎসভাবে জখম করা হয়েছে জন ডগলাসকে। বুকের ওপর ন্যস্ত একটি অদ্ভুত অস্ত্র একটা শটগান কিন্তু নলটা ট্রিগারের ফুটখানেক তফাতে করাত দিয়ে কেটে বাদ দেওয়া হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, হাতিয়ারটা সোজা তার মুখের ওপরেই ছোড়া হয়েছে–মাথাটা টুকরো টুকরো হয়ে গিয়েছে। ট্রিগার দুটো তার দিয়ে বাঁধা–যাতে একসাথে দুটো কার্তুজই আরও ধ্বংসাত্মক হতে পারে।

    ঘাবড়ে গিয়েছিল গাঁয়ের পুলিশ ভদ্রলোক। অকস্মাৎ এহেন সাংঘাতিক দায়িত্ব কাঁধে পড়ায় বিচলিতও হয়েছিল।

    বীভৎস মাথাটার দিকে আতঙ্ক-বিস্ফারিত চোখে তাকিয়ে চাপা গলায় শুধু বলেছিলওপরওলা না-আসা পর্যন্ত কেউ কিছু ছোঁবে না।

    সিসিল বার্কার বলেছিলেন, এখনও কেউ কিছুতে হাত দেয়নি। সে-জবাব আমি দেব। ঠিক যেভাবে আপনি দেখেছেন, আমিও দেখেছি সেইভাবে!

    নোটবই বার করে সার্জেন্ট জিজ্ঞেস করেছিল, কখন দেখেছিলেন?

    কাঁটায় কাঁটায় সাড়ে এগারোটার সময়ে। তখনও ধড়াচুড়ো ছাড়িনি, শোবার ঘরে আগুনের ধারে বসেছিলাম, এমন সময়ে শুনলাম, বন্দুকের আওয়াজ। খুব জোর আওয়াজ নয়–চেপে দেওয়া আওয়াজ। দৌড়ে বেরিয়ে এসেছিলাম। বড়োজোর তিরিশ সেকেন্ড লেগেছে এ-ঘরে পৌঁছোতে।

    দরজা খোলা দেখেছিলেন?

    হ্যাঁ, খোলাই ছিল। যেভাবে এখন দেখছেন, ডগলাস বেচারা পড়েছিল ঠিক ওইভাবে। টেবিলের ওপর জ্বলছিল ওর শোবার ঘরের মোমবাতি। মিনিট কয়েক পরে ল্যাম্পটা আমিই জ্বালাই।

    কাউকে দেখেননি?

    না। পায়ের আওয়াজে বুঝলাম মিসেস ডগলাস আমার পেছন পেছন দৌড়ে নেমে আসছেন। তাই তক্ষুনি ছুটে বেরিয়ে গিয়ে পথ আটকালাম ওঁর ভয়ংকর এই দৃশ্য যাতে দেখতে না-পান। হাউসকিপার মিসেস অ্যালেন এসে সরিয়ে নিয়ে গেলেন ওঁকে। ততক্ষণে অ্যামিস এসে গেছে। ওকে নিয়ে ফের ছুটে ঢুকলাম ঘরে।

    কিন্তু আমি যে শুনেছি সারারাত ড্রব্রিজ ভোলা থাকে?

    তাই থাকে। তোলাও ছিল। আমি গিয়ে নামাই।

    তাহলে খুনি পালায় কেমন করে? সে-প্রশ্নই ওঠে না। মি. ডগলাস নিশ্চয় নিজেই নিজেকে গুলি করেছেন।

    আমিও প্রথমে তাই ভেবেছিলাম। কিন্তু এই দেখুন, বলে পর্দা টেনে সরালেন বার্কার–দেখা গেল অসমকোণী হীরক-সদৃশ শার্সি বসানো লম্বা জানলা দু-হাত করে খোলা। এদিকে দেখুন! ল্যাম্পটা নামিয়ে ধরলেন গোবরাটের ওপর। এক ধ্যাবড়া রক্ত লেগে সেখানে। ঠিক যেন বুট জুতোর সুখতলার ছাপ। গোবরাট মাড়িয়ে বাইরে গেছে কেউ। দেখলেন তো গোবরাটে পা দিয়ে কেউ দাঁড়িয়ে ছিল ঘর থেকে বেরোনোর জন্যে।

    তাহলে কি বলতে চান কাদা ঠেলে পরিখা পেরিয়েছে হত্যাকারী?

    ঠিক তাই বলতে চাই।

    তার মানে খুনের আধ মিনিটের মধ্যে আপনি যখন এ-ঘরে, সে তখন পরিখায় ?

    কোনো সন্দেহই নেই তাতে। সেই মুহূর্তে জানালার সামনে দৌড়োনো উচিত ছিল আমার। কিন্তু পর্দা টানা ছিল বলে জানলা খোলা বুঝতে পারিনি। সম্ভাবনাটা মাথাতেও আসেনি। তারপরেই মিসেস ডগলাসের পায়ের আওয়াজ শুনতে পেলাম। বেরিয়ে গেলাম যাতে ঘরে ঢুকে না-পড়েন, বীভৎস এ-দৃশ্য সইতে পারতেন না।

    বীভৎস তো বটেই। খণ্ডবিখণ্ড মাথা ঘিরে ভয়ংকর চিহ্নগুলোর দিকে তাকিয়ে বললেন ডাক্তার। বির্লস্টোন রেল অ্যাক্সিডেন্টের পর এ-রকমভাবে জখম হতে কাউকে দেখিনি।

    খোলা জানলার-রহস্য থেকে মন্থর গ্রাম্যবুদ্ধিকে তখনও সরিয়ে আনতে পারেনি পুলিশ সার্জেন্ট। বললে, পরিখার কাদা ঠেলে পালিয়েছে বলছেন। বলে তো দিলেন। কিন্তু ব্রিজ যখন ভোলা ছিল তখন ভেতরে এল কী করে?

    প্রশ্ন তো সেইটাই, বললেন বার্কার।

    ক-টার সময়ে ভোলা হয়েছিল ব্রিজ?

    ছ-টার সময়ে জবাব দিলে খাসচাকর আমিস।

    আমি তো শুনেছি সূর্য যখন অস্ত যায়, ব্রিজ তখন ভোলা হয়। বছরের এ সময়ে সূর্য অস্ত যায় সাড়ে চারটে নাগাদ ছ-টায় নয়।

    অ্যামিস বললে, মিসেস ডগলাস চায়ের মজলিশে বসেছিলেন অতিথিদের নিয়ে। ওঁরা–যাওয়া পর্যন্ত ব্রিজ ভোলা যায়নি। তারপর আমি নিজে গিয়ে তুলে দিয়েছিলাম।

    সার্জেন্ট বললে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই বাইরে থেকে কেউ যদি এসেই থাকে, তাদের আসতে হয়েছে ব্রিজ ভোলার আগেই ছ-টার আগে এসে লুকিয়ে ছিল কোথাও, মি. ডগলাস এগারোটা নাগাদ ঘরে ঢুকতেই চড়াও হয়েছে তাঁর ওপর।

    ঠিক বলছেন। শুতে যাওয়ার আগে প্রতিদিন রাতে সারাবাড়ি টহল দিয়ে মি. ডগলাস দেখেন আলোগুলো ঠিক আছে কিনা। এ-ঘরেও এসেছিলেন সেই কারণে। ওত পেতে ছিল লোকটা ঘরে ঢুকতেই সটান গুলি করেছে মুখের ওপর। তারপর বন্দুক ফেলে বেরিয়ে গেছে জানলা দিয়ে। এভাবে ছাড়া আর কোনোভাবে সাজানো যায় না ঘটনাগুলো।

    মৃত ব্যক্তির পাশে মেঝের ওপর একটা কার্ড পড়েছিল, তুলে নিল সার্জেন্ট। বদখত ধ্যাবড়াভাবে কালি দিয়ে কার্ডে লেখা একটা নামের আদ্যাক্ষর-V. V., এবং তলায় লেখা একটা সংখ্যা—৩৪১।

    এটা কী? শুধোয় কার্ডটা তুলে ধরে।

    কৌতূহলে উন্মুখ হয়ে কার্ডের দিকে তাকান বার্কার।

    বললে, আগে লক্ষ করিনি। খুনি নিশ্চয় ফেলে রেখে গেছে।

    1. V. 341.–মানে বুঝলাম না।

    মোটা মোটা আঙুলে কার্ডখানা নাড়াচাড়া করতে থাকে সার্জেন্ট।

    1. V. মানে কী? নিশ্চয় কারো নামের প্রথম অক্ষর। ড. উড, কী দেখছেন?

    আগুনের চুল্লির ধারে কম্বলের ওপর পড়ে একটা হাতুড়ি বেশ বড়োসড়ো, কারিগরের হাতের হাতুড়ি। ম্যান্টেলপিসের ওপর একটা বাক্স দেখালেন সিসিল বার্কার বাক্সের মধ্যে তামার মাথাওলা অনেকগুলো পেরেক।

    বললেন, কাল রাতে ছবি এদিক-ওদিক করছিলেন মি. ডগলাস। নিজেই চেয়ারে দাঁড়িয়ে বড়ো ছবিটা দেয়ালে টাঙাচ্ছিলেন। আমি দেখেছি। হাতুড়ি পড়ে আছে সেইজন্যেই।

    হতবুদ্ধি সার্জেন্ট মাথা চুলকে বললে, যেখানকার হাতুড়ি সেখানেই রেখে দেওয়া ভালো। এ-রহস্যের শেষ দেখতে হলে দেখছি পুলিশ ফোর্সের সেরা ব্রেনের দরকার হবে। লন্ডনের লোক আনা দরকার। হাত-লক্ষ তুলে ধরে আস্তে আস্তে ঘরময় ঘুরতে ঘুরতে হঠাৎ চেঁচিয়ে উঠল উত্তেজিত স্বরে, আরে! আরে! একী ? পর্দা সরানো হয়েছিল ক-টার সময়ে বলুন তো?

    লক্ষ যখন জ্বালানো হয়েছিল তখন। চারটের একটু পরেই। বললে খাসচাকর।

    নিশ্চয় কেউ লুকিয়ে ছিল এখানে। লম্ফটা নীচু করে ধরল সার্জেন্ট, কাদা-মাখা জুতোর চাপ স্পষ্ট দেখা গেল ঘরের কোণে। মি. বার্কার, আপনার অনুমানই ঠিক হল দেখছি। পর্দা সরানো হয়েছিল চারটের সময়ে, ব্রিজ ভোলা হয়েছে ছ-টার সময়ে লোকটা বাড়িতে ঢুকেছে চারটের পর কিন্তু ছ-টার আগে। এই ঘরটাই প্রথম চোখে পড়ছে বলে ঢুকে পড়েছিল। এই কোণ ছাড়া লুকোনোর জায়গা নেই বলে লুকিয়েছিল এইখানেই। এইতো বেশ পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এসেছিল চুরিচামারি করতে, মি. ডগলাস হঠাৎ তাকে দেখে ফেলেছিলেন–তাই তাকে খুন করে পালিয়েছে।

    বার্কার বললেন, আমারও মনে তাই হয়েছে বটে। কিন্তু খামোখা সময় নষ্ট করছি কেন বলতে পারেন? এখানে দাঁড়িয়ে না-থেকে বেরিয়ে পড়লে কাজ দিত–দেশ ছেড়ে লম্বা দেওয়ার আগেই তাকে ধরা যেত।

    প্রস্তাবটা মাথার মধ্যে নাড়াচাড়া করে সার্জেন্ট।

    বলে, সকাল ছ-টার আগে আর ট্রেন নেই। কাজেই রেলপথে সে পালাতে পারবে না। ট্যাঙস ট্যাঙস করে রাস্তা ধরে যদি হাঁটতে শুরু করে, রক্তের ফোটা পড়বে রাস্তার লোকের চোখে পড়বে। কিন্তু কোনো অবস্থাতেই অন্য অফিসার না-আসা পর্যন্ত যেতে পারছি না আমি। আপনারা কেউ যাবেন না।

    লম্ফর আলোয় লাশ পরীক্ষা করলেন ডাক্তার।

    বললেন, এ-দাগটা কীসের? খুনের সঙ্গে সম্পর্ক আছে কি?

    ড্রেসিং গাউনের ডান হাতা থেকে ঠেলে বেরিয়ে এসেছিল মৃত ব্যক্তির হাত–অনাবৃত হয়ে গিয়েছিল কনুই পর্যন্ত। বাহুর মাঝমাঝি জায়গায় একটা অদ্ভুত বাদামি নকশা বৃত্তের মাঝে একটা ত্রিভুজ জ্বলজ্বল করছে শুয়োরের চর্বি রঙের চামড়ার ওপর।

    চশমার মধ্যে দিয়ে চোখ পাকিয়ে দেখতে দেখতে ডাক্তার বললেন, উল্কি নয়। এ-রকম উল্কি জীবনে দেখিনি। গোরুছাগলকে যেমন দাগানো হয়, একে দাগানো হয়েছিল কোনো এক সময়ে। মানেটা কী?

    সিসিল বাকার বললেন–মানেটা আমারও জানা নেই। তবে গত দশ বছর এ-দাগ ডগলাসের হাতে আমি দেখেছি।

    আমিও দেখেছি, বললে খাসচাকর। আস্তিন গুটোলেই চোখে পড়েছে, মানে বুঝিনি।

    সার্জেন্ট বললে, তাহলে খুনের সঙ্গে এর সম্পর্ক নেই। ব্যাপারটা কিন্তু যাচ্ছেতাই! এ-কেসের সব কিছুই যাচ্ছেতাই। আবার কী হল?

    সবিস্ময়ে চেঁচিয়ে উঠে মৃতব্যক্তির ছড়ানো হাতের দিকে আঙুল তুলে দেখাচ্ছে খাসচাকর।

    বললে দম আটকানো স্বরে, বিয়ের আংটিটা নিয়ে গেছে।

    কী!

    হ্যাঁ, হ্যাঁ, বিয়ের আংটি উধাও হয়েছে! বাঁ-হাতের কড়ে আঙুলে পরতেন সাদাসিদে গড়নের সোনার আংটিটা। বিয়ের আংটি। এই দেখুন সোনার গুটি, এই দেখুন সাপ, নেই বিয়ের আংটি।

    বলেছে ঠিক, বললেন বার্কার।

    সার্জেন্ট বললেন, তাহলে বলছেন বিয়ের আংটি তলায় ছিল?

    সবসময়েই তাই থাকে!

    তাহলে খুনি যেই হোক না কেন, আগে খুলেছে গুটিপাকানো সাপ আংটি, তারপরে বিয়ের আংটি, শেষকালে সাপ আংটি ফের পরিয়ে দিয়েছে আঙুলে!

    ঠিক তাই।

    মাথা নাড়তে থাকে সুবিবেচক গ্রাম্য পুলিশ।

    বলে, দেখছি যত তাড়াতাড়ি লন্ডনে খবর পাঠানো যায় ততই মঙ্গল। হোয়াইট ম্যাসোন তুখোড় লোক। স্থানীয় কোনো সমস্যাই তাঁর কাছে সমস্যা নয়। এখুনি এসে যাবেন তিনি। কিন্তু রহস্যভেদ করতে গেলে আমার তো মনে হয় লন্ডনের দ্বারস্থ হতে হবে। তবে হ্যাঁ, স্বীকার করতে লজ্জা নেই, এই ধরনের গোলমেলে কেসে আমার মাথা তেমন খোলে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article লোহার কোট – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }