Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤶ ⤷

    ০৫. নাটকের পাত্রপাত্রী

    বাড়িতে ফিরে আসার পর হোয়াইট ম্যাসোন জিজ্ঞেস করলেন, পড়ার ঘরের সব কিছু দেখেছেন তো?

    ইনস্পেকটর বলল, এখনকার মতো যা দেখবার দেখছি। মাথা নেড়ে নীরবে সায় দিল হোমস।

    এবার নিশ্চয় বাড়ির লোকের জবানবন্দি নেবেন? ডাইনিংরুমে বসা যাক। অ্যামিস, আগে তোমার পালা। বলো কী জানো।

    খাসচাকরের বক্তব্য সরল এবং পরিষ্কার। আন্তরিকতার জন্য বিশ্বাস জাগায়। মি. ডগলাস পাঁচ বছর আগে বির্লস্টোনে আসেন। তখন থেকেই সে কাজে বহাল হয়েছে। এইটুকু সে বুঝেছে যে মি. ডগলাস অনেক টাকার মালিক এবং টাকা তিনি রোজগার করেছেন আমেরিকায়। মনিব হিসেবে দয়ালু, বিচক্ষণ ঠিক যেরকম মনিবের সঙ্গে আগে ঘর করেছে অ্যামিস, সে-রকমটি না-হলে চমৎকার–তা ছাড়া সবকিছুই একসঙ্গে সবার ভাগ্যে জোটে না। মি. ডগলাসকে কখনো ভয়ে কুঁচকে থাকতে সে দেখেনি বরং উলটোটাই দেখেছে–জীবনে এমন নির্ভীক পুরুষ সে কখনো দেখেনি। রাত হলেই ড্রব্রিজ তুলে রাখার নির্দেশ মি. ডগলাসেরই কেননা এ-বাড়ির পুরোনো প্রথা তাই। লন্ডনে কদাচিৎ যেতেন মি. ডগলাস, গাঁ ছেড়ে প্রায় বেরোতেন না। তবে খুন হওয়ার আগের দিন টানব্রিজ ওয়েলস-এ বাজার করতে গেছিলেন। সেইদিন অ্যামিস মি. ডগলাসকে একটু উত্তেজিত অবস্থায় দেখেছিল–ধৈর্য হারিয়ে ফেলছিলেন, মেজাজ খারাপ করছিলেন–যা তার স্বভাব নয়। সে-রাতে অ্যামিস তখনও ঘুমোতে যায়নি–বাড়ির পেছনদিকে খাবারদাবার রাখার ঘরে রুপপার কাঁটা চামচ সাজাচ্ছিল, এমন সময়ে ভীষণ জোরে বেজে উঠল দরজার ঘণ্টা। বন্দুকের আওয়াজ শোেনা যায়নি, না শোনাটাই স্বাভাবিক। কেননা রান্নাঘর আর ভাড়ার ঘর বাড়ির একদম পেছন দিকে মাঝে অনেকগুলো বন্ধ দরজা আর টানা লম্বা গলিপথ আছে। ওইরকম ভীষণ জোরে ঘণ্টা বাজানো শুনেই ঘর থেকে বেরিয়ে পড়েছিল হাউসকিপার। দুজনে একসঙ্গে গিয়েছিল বাড়ির সামনের দিকে। সিঁড়ির গোড়া পর্যন্ত যেতেই দেখেছে ওপর থেকে নেমে আসছেন মিসেস ডগলাস। না, তরতর করে নামেনি খুব একটা উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে নামছেন বলে মনে হয়নি অ্যামিসের। সিঁড়ির নীচের ধাপে পৌঁছোতেই ভাড়ার ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন মি. বার্কার। পথ আটকালেন মিসেস ডগলাসের–কাকুতি-মিনতি করে বললেন ওপরে চলে যেতে।

    চিৎকার করে বলেছিলেন, দোহাই তোমার, ঘরে যেয়ো না! জ্যাক বেচারা মারা গেছে। তোমার কিছু করার নেই। ঈশ্বরের দোহাই, ফিরে যাও।

    সিঁড়ির ধাপে দাঁড়িয়ে এইভাবে কিছুক্ষণ বোঝানোর পর মিসেস ডগলাস ওপরে চলে গেলেন। চেঁচাননি। কোনোরকম হাহাকার করেননি। হাউসকিপার মিসেস অ্যালেন ওঁকে ওপরে নিয়ে যায়–ওঁর সঙ্গেই শোবার ঘরে থাকে। তারপর অ্যামিস আর মি. বার্কার ফিরে আসেন পড়ার ঘরে–পুলিশ যা দেখেছে, ওরাও তাই দেখেছে। তখন মোমবাতিটা জ্বলছিল না, জ্বলছিল লম্ফ! জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন বটে, কিন্তু মিশমিশে অন্ধকারে কিছু দেখতে পাননি, শুনতে পাননি। ছুটতে ছুটতে হল ঘরে এসেছেন দু-জনে, ড্রব্রিজ নামানোর চরকি কল ঘুরিয়ে দিয়েছে অ্যামিস। দৌড়ে বেরিয়ে গেছেন মি. বার্কার পুলিশকে খবর দিতে।

    সংক্ষেপে, এই হল গিয়ে খাসচাকরের জবানবন্দি।

    হাউসকিপার মিসেস অ্যালেন যা বলল, তা অ্যামিসের কথারই সমর্থন। অ্যামিস কাজ করছিল ভাঁড়ার ঘরে সে-ঘর থেকে হাউসকিপারের ঘর বাড়ির সামনের দিকের অনেকটা কাছে। শুতে যাচ্ছে, এমন সময়ে ভীষণ জোরে ঘণ্টা বেজে ওঠায় খটকা লাগে। মিসেস অ্যালেন কানে একটু কম শোনে? সেই কারণেই বোধ হয় গুলির আওয়াজ কানে যায়নি তা ছাড়া পড়ার ঘরটাও বেশ দূরে। দড়াম করে দরজা বন্ধ করার মতো একটা শব্দ যেন কানে এসেছিল। তাও ঘণ্টা বাজার প্রায় আধঘণ্টা আগে। মি. অ্যামিস সদর দরজার দিকে ছুটে যেতেই মিসেস অ্যালেনও গিয়েছিল পেছন পেছন। দেখেছিল ভীষণ ফ্যাকাশে আর উত্তেজিতভাবে পড়ার ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসছেন মি. বার্কার। বেরিয়ে এসেই পথ আটকে দাঁড়িয়েছিলেন মিসেস ডগলাসের–উনি তখন নামছিলেন সিঁড়ি বেয়ে। কাকুতি-মিনতি করে বলেছিলেন ফিরে যেতে কথা শুনেছিলেন মিসেস ডগলাস–কিন্তু কী বলেছিলেন, তা শোনা যায়নি।

    মি. বার্কার তখন বলেছিলেন মিসেস অ্যালেনকে ওপরে নিয়ে যাও। সঙ্গে থাকো।

    মিসেস অ্যালেন তখন মিসেস ডগলাসকে শোবার ঘরে নিয়ে গিয়ে অনেক সান্ত্বনার কথা বলে শান্ত করার চেষ্টা করেছিল। ভীষণ উত্তেজিত হয়েছিলেন মিসেস ডগলাস, পা থেকে মাথা পর্যন্ত কাঁপছিল ঠকঠক করে। কিন্তু নীচে নামার আর চেষ্টা করেননি। শোবার ঘরের আগুনের পাশে ড্রেসিংগাউন পরে বসে দু-হাতে মুখ ঢেকেছিলেন। প্রায় সারারাত কাছে কাছে ছিল মিসেস অ্যালেন। অন্য চাকরবাকররা শুয়ে পড়েছিল–পুলিশ আসবার আগে পর্যন্ত টের পায়নি কী সর্বনাশ হয়ে গেল। বাড়ির একদম পিছনে ঘুমোয় ওরা আওয়াজ-টাওয়াজ সেইজন্যেই কানে যায়নি।

    জেরা করে এর বেশি আদায় করা গেল না হাউসকিপারের পেট থেকে হা-হুতাশ আর ভ্যাবাচাকা ভাব ছাড়া।

    মিসেস অ্যালেনের পর সাক্ষী হিসেবে এলেন মি. সিসিল বার্কার। আগের রাতের ঘটনা সম্বন্ধে পুলিশের কছে দেওয়া জবানবন্দির বাড়তি কথা একটিও বললেন না। উনি নিজে বিশ্বাস করেন, হত্যাকারী চম্পট দিয়েছে জানলা গলে। রক্তের দাগটাই তার মোক্ষম প্রমাণ। এ ছাড়াও ড্রব্রিজ ওঠানো থাকায় পালাবার আর পথ নেই। তারপর গুপ্তঘাতক কোথায় গেল, সাইকেল যদি বাস্তবিকই তার হয়, ফেলেই-বা গেল কেন–এসব প্রশ্নের সদুত্তর দিতে অবশ্য পারলেন না। পরিখার জলে ড়ুবে মরাও সম্ভব নয়–কেননা জল কোনো জায়গাতেই তিন ফুটের বেশি গভীর নয়!

    খুন সম্বন্ধে তার নিজের মনের মধ্যে নিদিষ্ট একটা অনুমিতি আছে। ডগলাস ছিল স্বল্পবাক পুরুষ। জীবনের কিছু অধ্যায় সম্বন্ধে কদাপি মুখ খুলত না। আয়ারল্যান্ড থেকে আমেরিকায় গিয়েছিল খুব অল্প বয়সে। সেখানে বেশ দু-পয়সা করেছিল। ডগলাস বার্কারের সঙ্গে প্রথম সাক্ষাৎ কালিফোর্নিয়ায়। সেখানে বেনিটো ক্যানিয়ন বলে একটা জায়গা আছে। দু-জনে অংশীদার হয়ে খনির কারবারে নামে এবং আঙুল ফুলে কলাগাছ হয়। বেশ দু-পয়সা হচ্ছিল, কিন্তু হঠাৎ নিজের অংশ বিক্রি করে দিয়ে ডগলাস ইংলন্ডে চলে যায়। তখন সে বিপত্নীক। পরে বার্কার নিজের টাকা আদায় করে নিয়ে লন্ডনে থাকতে আসেন। পুরোনো বন্ধুত্ব নতুন করে মাথাচাড়া দেয়। ডগলাস প্রায় বলত, তার মাথার ওপর বিপদের খাঁড়া ঝুলছে। এই বিপদের ভয়েই আচমকা ক্যালিফোর্নিয়া ছেড়ে ইংলন্ডে এমন নিরিবিলি জায়গায় বাড়ি ভাড়া করে সে রয়েছে। বার্কারের মনে হয়েছিল গুপ্তসমিতি জাতীয় কিছু একটা ছায়ার মতো লেগে রয়েছে ডগলাসের পেছনে। ক্ষমাহীন এই নির্দয় সংস্থা ওকে খুন না-করা পর্যন্ত পেছন ছাড়বে না। ডগলাসের ছাড়া-ছাড়া কয়েকটা মন্তব্য থেকেই এই ধারণা এসেছিল বার্কারের মাথায় কিন্তু গুপ্তসংস্থাটি কী এবং কেনই-বা তাদের বিষ নজরে পড়েছে, ডগলাস কখনো তা বলেনি। তবে বার্কারের বিশ্বাস, বিজ্ঞপ্তিতে লেখা কিংবদন্তির মধ্যে গুপ্তসংস্থার নিশ্চয় কোনো উল্লেখ আছে।

    ইনস্পেকটর ম্যাকডোনাল্ড জিজ্ঞেস করল, ক্যালিফোর্নিয়ায় ডগলাসের সঙ্গে আপনি কদ্দিন ছিলেন?

    সবসুদ্ধ পাঁচ বছর।

    উনি তখন বিয়ে করেননি বললেন না?

    বিপত্নীক ছিল।

    প্রথম স্ত্রী কোন দেশের মেয়ে কখনো শুনেছিলেন?

    না। তবে একবার যেন বলেছিল ভদ্রমহিলার ধমনীতে সুইডিশ রক্ত আছে–ছবিও দেখেছিলাম। অনিন্দ্যসুন্দরী মহিলা। আমার সঙ্গে ডগলাসের প্রথম দেখা হওয়ার আগের বছর টাইফয়েড়ে মারা যান।

    আমেরিকায় বিশেষ কোনো অঞ্চলের সঙ্গে ওঁর অতীত জীবনের যোগসূত্ৰ বার করতে পারেন?

    শিকাগো সম্পর্কে ওকে কথা বলতে শুনেছি। শহরটা ওর নখদর্পণে কাজও করেছে সেখানে। কয়লা আর লোহার জেলা সম্পর্কেও গল্প করতে শুনেছে। বয়সকালে প্রচুর দেশভ্রমণও করেছে।

    রাজনীতিবিদ ছিলেন কি? রাজনীতি নিয়ে ক্ষুব্ধ কি গুপ্তসংস্থা?

    না। রাজনীতির ধার ধারত না ডগলাস!

    ক্রিমিন্যাল বলে কখনো মনে হয়েছে আপনার বন্ধুকে?

    ঠিক উলটোটাই মনে হয়েছে। জীবনে এমন সোজা মানুষ দেখিনি।

    ক্যালিফোর্নিয়ায় ওর জীবন সম্পর্কে অদ্ভুত কোনো ঘটনা জানেন?

    বেশির ভাগ সময় পাহাড়ে আমাদের খনিতে থেকে কাজ করতে পছন্দ করত ডগলাস। পারলে পাঁচজনের মধ্যে কখনো যেতে চাইত না। সেই কারণে প্রথমে ভেবেছিলাম নিশ্চয় ওর পেছন নিয়েছে কেউ। সন্দেহটা আর সন্দেহ রইল না, বিশ্বাস হয়ে গেল যখন বলা নেই কওয়া নেই দুম করে চলে গেল ইউরোপে। আমার দৃঢ় বিশ্বাস কেউ হুশিয়ার-টুশিয়ার করেছিল বলেই পালিয়েছিল। কেননা, চলে যাওয়ার পরে সাতদিনও গেল না–জনাছয়েক লোক এসে খোঁজ করেছে ডগলাসের।

    কী ধরনের লোক?

    দুঁদে টাইপের। পেটাই লোহার মতো ভীষণ চেহারা। খনিতে এসে জিজ্ঞেস করেছিল ডগলাস কোথায়। বললাম, ইউরোপ গেছে, ঠিকানা জানি না। কথাবার্তা শুনেই বুঝেছিলাম জামাই-আদর করার জন্য খুঁজছে না ডগলাসকে।

    লোকগুলো কি আমেরিকান–ক্যালিফোর্নিয়ার বাসিন্দা?

    ক্যালিফোর্নিয়ার মানুষ সম্বন্ধে খুব একটা খবর আমি রাখি না–আমেরিকান এইটুকু বলতে পারি। খনির লোক নয়। তারা যে কে তা জানি না–চলে যাওয়ার পর হাঁফ ছেড়ে বেঁচেছিলাম।

    এ-কাণ্ড ঘটেছিল ছ-বছর আগে?

    প্রায় সাত বছর আগে।

    তখন আপনারা দু-জনে বছর পাঁচেক আছেন ক্যালিফোর্নিয়ায় তার মানে সব মিলিয়ে কম করেও ব্যাবসা করেছেন এগারো বছর?

    হ্যাঁ।

    এত বছর ধরে ঝাল পুষে রাখা মানে কারণটা খুবই গুরুতর। ছোটোখাটো ব্যাপার নয় মোটেই।

    আমার তো মনে হয় সারাজীবনটাই এই করাল ছায়ার তলায় কাটিয়েছে ডগলাস। এক মুহূর্তের জন্যেও মন থেকে সরাতে পারেনি।

    কিন্তু যে-লোক জানে মাথায় বিপদের খাড়া ঝুলছে, বিপদটা কী তাও যখন তার অজানা নয়–তখন কি বাঁচবার জন্যে পুলিশের শরণাপন্ন হওয়া উচিত ছিল না তার?

    বিপদটা হয়তো এমন ধরনের যার খপ্পর থেকে পুলিশ তাকে বাঁচাতে পারবে না। এটা জেনেই পুলিশকে জানায়নি। একটা ব্যাপার আপনাদের জানা দরকার। সবসময়ে সশস্ত্র থাকত ডগলাস। অষ্টপ্রহর রিভলবার রাখত পকেটে। কিন্তু কপাল খারাপ তাই গতরাতে ড্রেসিংগাউন পরার ফলে শোবার ঘরে রেখে এসেছিল রিভলবার, ব্রিজ তুলে ফেলার পরেই নিজেকে নিরাপদ মনে করত বলেই মনে হয়।

    তারিখগুলো আর একটু পরিষ্কার ভাবে জানতে চাই, বলল ম্যাকডোনাল্ড। ডগলাস ক্যালিফোর্নিয়া ছেড়েছেন ঠিক ছ-বছর আগে। পরের বছর আপনিও তাই করেছেন, কেমন?

    হ্যাঁ।

    পাঁচ বছর আগে মি. ডগলাস যখন বিয়ে করেন, তখন থেকেই ওঁর কাছে আছেন?

    বিয়ের একমাস আগে থেকে। আমি ওর নিতবর হয়েছিলাম।

    বিয়ের আগে মিসেস ডগলাসকে চিনতেন?

    না, চিনতাম না! ইংলন্ড ছেড়েছিলাম বছর দশেক।

    কিন্তু বিয়ের পর থেকেই দেখাসাক্ষাৎ প্রায় হত?

    কঠোর চোখে ডিটেকটিভের পানে তাকালেন বার্কার।

    ডগলাসের সঙ্গে দেখাসাক্ষাৎ প্রায় হত! মিসেস ডগলাসের সঙ্গে দেখাসাক্ষাৎ হয়ে থাকলে জানবেন স্ত্রী সঙ্গে দেখাসাক্ষাৎ বাদ দিয়ে স্বামীর সঙ্গে দেখাসাক্ষাৎ সম্ভব নয় বললেই হয়। অন্য কোনো সম্পর্ক যদি কল্পনা করে থাকেন—

    কিছুই কল্পনা করিনি, মি. বার্কার। কেস সম্পর্কে সব কিছুর খোঁজে খবর নিতে বাধ্য কিন্তু অপমান করার অভিপ্রায় নেই।

    কিছু তদন্ত অপমানকরই হয়। রাগত কণ্ঠে জবাব দিলেন বার্কার।

    আমাদের দরকার শুধু ঘটনার। আপনার এবং মামলায় জড়িত সবার স্বার্থে ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার। স্ত্রীর সঙ্গে আপনার বন্ধুত্ব অনুমোদন করেছিলেন মি. ডগলাস?

    ফ্যাকাশে হয়ে গেলেন বার্কার। বিরাট বলিষ্ঠ হাত দুটোয় যেন খিঁচ ধরল মুঠি পাকালেন প্রচণ্ডভাবে।

    বললেন গলা চড়িয়ে, এ-কথা জিজ্ঞেস করার অধিকার আপনার নেই। যা তদন্ত করতে এসেছেন, তার সঙ্গে এর কী সম্পর্ক?

    প্রশ্নটা আবার করছি।

    আমিও জবাব দেব না বলছি।

    জবাব না হয় না-দিলেন, কিন্তু না-দেওয়াটাই জানবেন আপনার জবাব। লুকোনোর মতো খবর আছে বলেই জবাব দিতে চাইছেন না।

    মুহূর্তের জন্য কঠিন মুখে দাঁড়িয়ে রইলেন বার্কার। নিবিড় চিন্তায় গুটিয়ে রইল কালো ভুরু জোড়া। তারপর চোখ তুলে হাসলেন!

    ঠিক আছে, আপনারা যখন নিছক কর্তব্য করছেন, বাধা দেওয়ার অধিকার আমার নেই। তবে একটা কথা যথেষ্ট ধকল চলেছে মিসেস ডগলাসের ওপর। এই মুহূর্তেই এ-প্রসঙ্গ নিয়ে তাকে আর বিব্রত করবেন না। শুনে রাখুন, একটাই দুর্বলতা ছিল ডগলাসের ঈর্ষা। আমাকে যেভাবে ভালোবাসত ডগলাস, বন্ধুর প্রতি তার চাইতে বেশি ভালোবাসা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। স্ত্রীকেও ভালোবাসত খুব। ও চাইত আমি আসি এখানে, ডেকেও পাঠাত। তা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে আমাকে কথা বলতে দেখলে, অথবা দু-জনের মধ্যে একটু সহানুভূতির সুর লক্ষ করলে ঈর্ষায় জ্বলে যেত, মাথা ঠিক রাখতে পারত না, দুম করে অনেক সাংঘাতিক কথা বলে ফেলত। এই কারণে বহুবার ঠিক করেছি আর আসব না। কিন্তু এমন কাকুতিমিনতি করে চিঠি লিখত ডগলাস যে না-এসে পারতাম না। তবে আমার শেষ কথা শুনে রাখুন এইরকম পতিব্রতা সতী স্ত্রী সংসারে দেখা যায় না, আমার মতো বিশ্বাসী বন্ধুও এ-দুনিয়ায় দেখা যায় না।

    আবেগ অনুভূতির এমন কথা শোনবার পরেও দেখা গেল প্রসঙ্গটা বাদ দিতে পারছে না। ইনস্পেকটর ম্যাকডোনাল্ড।

    বলল, জানেন তো মৃত ব্যক্তির আঙ্গুল থেকে বিয়ের আংটি খুলে নেওয়া হয়েছে?

    সেইরকমই মনে হচ্ছে, বললেন বার্কার।

    মনে হচ্ছে, বললেন কেন? আপনি জানেন এটা একটা ঘটনা। মনে হওয়ার মতো তো নয়।

    আংটি না-থাকার ফলে, সে যেই সরাক না কেন, প্রত্যেকেই কিন্তু ধরে নেবে বিয়ের সঙ্গে এই ট্র্যাজেডির একটা সম্পর্ক আছে ঠিক কিনা বলুন?

    গুলিয়ে ফেললেন যেন বার্কার, কী বলা উচিত ভেবে পেলেন না।

    মনে হচ্ছে বলেছি অন্য একটা সম্ভাবনার কথা ভেবে। আংটিটা নিজেও তো খুলে রাখতে পারে।

    প্রশস্ত দুই কাঁধ ঝাঁকালেন বার্কার।

    বললেন, কে কী ধরে নেবে তা বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে যদি আপনারা ধরে নেন যে এর ফলে এই ভদ্রমহিলার সম্মান নিয়ে টানাটানি পড়বে বলতে বলতে মুহূর্তের জন্যে দপ করে জ্বলে উঠল বার্কারের চোখ; প্রবল চেষ্টায় সামলে নিলেন আবেগের বহিঃপ্রকাশকে তাহলে কিন্তু বলব ভুল পথে চলেছেন।

    ঠান্ডা গলায় ম্যাকডোনাল্ড বললেন, আপনাকে জিজ্ঞেস করার মতন আর কিছু তো দেখছি না।

    মন্তব্য শোনা গেল শার্লক হোমসের, একটা বিষয় ছাড়া। আপনি যখন ঘরে ঢোকেন, তখন তো একটাই মোমবাতি জ্বলছিল টেবিলে, তাই নয়?

    হ্যাঁ, তাই।

    সেই আলোয় আপনি দেখলেন যে একটা অতি ভয়ংকর কাণ্ড ঘটেছে?

    ঠিক বলেছেন।

    তক্ষুনি ঘণ্টা বাজিয়ে লোক জড়ো করলেন?

    হ্যাঁ।

    খুবই তাড়াতাড়ি এসে গেল সবাই?

    মিনিটখানেকের মধ্যে।

    ওইটুকু সময়ের মধ্যে এসেও তারা দেখলে মোমবাতি নিভে গেছে, লম্ফ জ্বালানো হয়েছে। ব্যাপারটা কিন্তু আশ্চর্য রকমের।

    গোলমালে পড়েছেন মনে হল বার্কার।

    একটু থেমে বললেন, খুব একটা আশ্চর্য বলে তো আমার মনে হয় না, মি. হোমস। মোমবাতির অতি যাচ্ছেতাই আলোয় ভালো দেখা যাচ্ছিল না। প্রথমেই তাই ভাবলাম ভালো আলোর ব্যবস্থা করা যাক। লক্ষটা টেবিলের ওপরেই ছিল বলে জ্বালিয়ে ফেললাম।

    তারপর মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন?

    ঠিক তাই।

    হোমস আর প্রশ্ন করল না। কীরকম যেন বেপরোয়া, তোয়াক্কা-না-করা গোছের চাহনি পর্যায়ক্রমে আমাদের ওপর বুলিয়ে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বার্কার।

    মিসেস ডগলাসের সঙ্গে তার ঘরেই দেখা করতে চান, এই মর্মে চিরকুট লিখে পাঠিয়েছিল ইনস্পেকটর ম্যাকডোনাল্ড, মিসেস ডগলাস জবাব দিয়েছিলেন তার চাইতে বরং ডাইনিং রুমেই দেখা করবেন আমাদের সঙ্গে। এখন ঘরে ঢুকলেন তিনি। দীর্ঘাঙ্গী, সুন্দরী। বয়স তিরিশ। চাপা স্বভাবের এবং বিপদেও আশ্চর্য রকমের স্থির, সংযত বিষাদময়ী, উন্মত্তপ্রায়, যে চিত্র এঁকেছি তার ঠিক উলটো। প্রচণ্ড মানসিক আঘাত সহ্য করলে মুখ যেরকম পাণ্ডুর এবং অস্বাভাবিক হয়ে যায়–ওঁর মুখভাবও সেইরকম ঠিকই, কিন্তু হাবভাব সংযত এবং সুগঠিত হাতটি টেবিলে রাখার পর দেখা গেল আমার হাতের মতোই তা নিষ্কম্প। বিষণ্ণ, মিনতিপূর্ণ দুই চোখের মধ্যে অদ্ভুত একটা অনুসন্ধিৎসুভাব জাগিয়ে পর্যায়ক্রমে তাকালেন আমাদের সকলের মুখের ওপর। জিজ্ঞাসু দৃষ্টি সহসা রূপান্তরিত হল আচমকা কথার মধ্যে।

    কিছু পেয়েছেন?

    আমার কল্পনা কিনা জানি না, কিন্তু আশার বদলে যেন ভয় ধ্বনিত হল প্রশ্নের মধ্যে?

    ইনস্পেকটর বললেন, যা করবার সবই করেছি মিসেস ডগলাস। নিশ্চিত থাকতে পারেন–কিছুই বাদ যাবে না।

    যত টাকা লাগে লাগুক, মৃতবৎ উত্থানপতনহীন কণ্ঠে বললেন মিসেস ডগলাস। আমি চাই–যা করবার সব যেন করা হয়।

    আপনার কথা শুনলে হয়তো কিছু জানা যাবে।

    মনে তো হয় না। তবে যা জানি সব বলব।

    মি. সিসিল বার্কারের মুখে শুনলাম, শোচনীয় ঘটনাটা যে-ঘরে ঘটেছে, সে-ঘরে আপনি এখনও ঢোকেননি–স্বচক্ষে কিছু দেখেননি?

    না, দেখিনি। সিঁড়ি থেকেই ফিরিয়ে দিলেন। কাকুতিমিনতি করে বললেন ঘরে ফিরে যেতে।

    ঠিক তাই। গুলির আওয়াজ আপনি শুনেছিলেন, শুনেই তৎক্ষণাৎ নেমে এসেছিলেন?

    ড্রেসিংগাউন পরেই নেমে এসেছিলাম।

    গুলির আওয়াজ শোনবার কতক্ষণ পরে সিঁড়ির নীচে মি. বার্কার পথ আটকে ছিলেন আপনার?

    মিনিট দুয়েক হতে পারে। এ-রকম সময়ে সময়ের হিসেব রাখা খুব কঠিন। মিনতি করে বললেন আর যেন না-এগোই। বললেন, আমার কিছু করার নেই। তারপর হাউসকিপার মিসেস অ্যালেন ওপরে নিয়ে গেল আমাকে। সবটাই যেন একটা ভয়ংকর দুঃস্বপ্ন।

    গুলির আওয়াজ শোনবার আগে পর্যন্ত কতক্ষণ আপনার স্বামী একতলায় গিয়েছিলেন বলতে পারবেন কি?

    না পারব না। ড্রেসিংরুম থেকে কখন বেরিয়ে গিয়েছিল শুনতে পায়নি। বাড়িতে আগুন লেগে যেতে পারে এই ভয়ে প্রতি রাতে শুতে যাওয়ার আগে গোটা বাড়ি টহল দেওয়ার অভ্যেস ছিল। এই একটাই ব্যাপারে ওকে যা ভয় পেতে দেখেছি আমি আর কোনো ব্যাপারেই নার্ভাস হতে দেখেনি।

    মিসেস ডগলাস, ঠিক এই বিষয়টাতেই আসতে চাইছি আমি। আপনার স্বামীকে শুধু এই ইংলন্ডেই আপনি দেখেছেন, তাই না?

    হ্যাঁ। বিয়ে হয়েছে পাঁচ বছর।

    আমেরিকায় থাকার সময়ে এমন কোনো ঘটনার কথা বলতে শুনেছেন যে-ঘটনার ফলে উনি বিপদগ্রস্ত?

    আন্তরিকভাবে ভাবলেন মিসেস ডগলাস, জবাব দিলেন তারপরে।

    হ্যাঁ শুনেছি। মাথার ওপর বিপদ ঝুলছে, এ-রকমটাই সবসময়ে মনে হয়েছে তার। কিন্তু কী বিপদ, তা নিয়ে কিছুতেই কথা বলতে চাইত না আমার সঙ্গে। বিশ্বাস করত না বলে বলত না ভাববেন না যেন–গভীর ভালোবাসত আমাকে, গোপন বলে কিছু ছিল না আমার কাছে–কিন্তু বিপদ-আপদের ব্যাপারে আমাকে জড়াতে চাইত না, পাছে ভেবে মরি বলে। তাই চুপ করে থাকত।

    তাহলে আপনি জানলেন কী করে?

    চকিত হাসির ছটায় আলোকিত হল মিসেস ডগলাসের মুখচ্ছবি।

    স্ত্রীর কাছে সারাজীবন কোনো কথা কি স্বামী লুকিয়ে রাখতে পারে? স্বামী যার নয়নের মণি, সন্দেহ কি তার হয় না? আমিও জেনেছিলাম নানাভাবে। আমেরিকায় থাকার সময়ে ওর জীবনের কয়েকটি ঘটনা নিয়ে একদম কথা বলতে চাইত না বলে জেনেছিলাম। কতগুলো ব্যাপারে ওর সতর্কতা দেখে জেনেছিলাম। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে পড়ায় জেনেছিলাম। অপ্রত্যাশিত আগন্তুকদের দিকে ওর চাউনি লক্ষ করে জেনেছিলাম। স্পষ্ট বুঝেছিলাম ওর পেছনে শক্তিশালী শত্রু ঘুরছে, ও জানে ওরা তাকে খুঁজছে, সেইজন্যেই সবসময়ে তৈরি থাকত টক্কর দেওয়ার জন্যে। এসব জেনেছিলাম বলেই এতগুলো বছর কোনোদিন বেশি রাত করে বাড়ি ফিরলে ভয়ে কাঠ হয়ে থাকতাম।

    হোমস জিজ্ঞেস করে, কী-কী কথা শুনে আপনার খটকা লেগেছিল শুনতে পারি?

    ভ্যালি অফ ফিয়ার, বললেন ভদ্রমহিলা। আমার প্রশ্নের উত্তরে একবার বলেছিল, আতঙ্ক-উপত্যকায় ছিলাম–এখনও বেরোতে পারিনি। অস্বাভাবিক সিরিয়াস হয়ে গেছে দেখে জিজ্ঞেস করেছিলাম–আতঙ্ক-উপত্যকা থেকে কখনোই কি বেরোতে পারবে না? ও বলেছিল–মাঝে মাঝে মনে হয় তাই কখনোই আর বেরোতে পারব না আমরা।

    আতঙ্ক-উপত্যকা বলতে কী বুঝিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়?

    করেছিলাম। কিন্তু খুব গম্ভীর হয়ে গিয়েছিল, মাথা নেড়ে বলেছিল–আমাদের একজন যে এর ছায়ায় রয়েছে। এটাই খুব খারাপ। ভগবান করুন যেন ছায়াটা আমাদের গ্রাস–করে। বেশ বুঝেছিলাম, সত্যিকারের একটা উপত্যকায় ও থেকে এসেছে এবং তখন ভয়ংকর কিছু ওর ঘটেছে কিন্তু সেটা যে কী, তা জানি না।

    কখনো কারো নাম বলেননি?

    বলেছে, বছর তিনেক আগে শিকারে বেরিয়ে দুর্ঘটনায় পড়ে। জ্বর হয়। প্রলাপ বকত। একটা নাম বার বার আওড়াত। ভয়ে বলত, রেগে বলত। নামটা ম্যাকগিন্টি–বডিমাস্টার ম্যাকগিন্টি। সেরে ওঠার পর জিজ্ঞেস করেছিলাম বডিমাস্টার ম্যাকগিন্টি আবার কে? কার বডির মাস্টার সে? হেসে বলেছিল ও, আমার নয় ভগবান বাঁচিয়েছেন। আর কোনো কথা বার করতে পারিনি পেট থেকে। তবে হাড়ে হাড়ে বুঝেছি, ভ্যালি অফ ফিয়ারের সঙ্গে বডিমাস্টার ম্যাকগিন্টির সম্পর্ক আছে।

    পরে একটা বিষয় জিজ্ঞেস করব, বললেন ইনস্পেকটর ম্যাকডোনাল্ড। মি. ডগলাসের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ হয় লন্ডনের একটা বোর্ডিং হাউসে বিয়ের কথাও হয় সেখানে, তাই না? বিয়ের ব্যাপারে কোনো রোমান্স, গুপ্ত ব্যাপার বা রহস্য কিছু ছিল কি?

    রোমান্স ছিল–সবসময়েই রোমান্স ছিল–রহস্য কিছুই ছিল না।

    মি, ডগলাসের কোনো প্রতিদ্বন্দ্বী?

    না, আর কারো সঙ্গে প্রেম বা বিয়ের ব্যাপার ঘটেনি আমার।

    শুনেছেন নিশ্চয়, ওঁর বিয়ের আংটি সরানো হয়েছে। শুনে কিছু মনে হচ্ছে? ধরুন পুরোনো জীবনের কোনো শত্রু খুঁজে খুঁজে ওকে বার করে খুন করেছে, কিন্তু বিয়ের আংটি নিয়ে যাওয়ার কী কারণ থাকতে পারে?

    দিব্যি গেলে বলতে পারি পলকের জন্য হাসির একটা হালকা ছায়া ভেসে গেল সুন্দরীর অধরের ওপর দিয়ে!

    বললেন, সত্যিই আমি জানি না। খুবই অসাধারণ ব্যাপার।

    ইনস্পেকটর বললেন, আর আটকে রাখব না আপনাকে। এ সময়ে এইভাবে কষ্ট দেওয়ার জন্যে দুঃখিত। আরও কিছু বিষয় অবশ্য আছে, কিন্তু সময় এলে তা উত্থাপন করব।

    উঠে দাঁড়ালেন রূপসী মহিলা। আবার আমার মনে হয়, ঘরে ঢুকেই যেরকম চকিত জিজ্ঞাসু চাহনি নিয়ে নিরীক্ষণ করেছিলেন আমাদের, ঠিক সেইভাবেই চাইলেন ফের : আমার জবানবন্দি শুনে আমার সম্বন্ধে কী ধারণা করলেন শুনি? প্রশ্নটা মুখে বললেও বুঝি এত স্পষ্ট হত না। পর মুহূর্তেই মাথা হেলিয়ে অভিবাদন করে বেগে বেরিয়ে গেলেন ঘর থেকে।

    দরজা বন্ধ হয়ে যাওয়ার পর চিন্তাকুটিল ললাটে বলল ম্যাকডোনাল্ড, ভদ্রমহিলা সুন্দরী। বার্কার লোকটা প্রায় আসত এখানে। ও-রকম চেহারা দেখলে সব মেয়েই মজে যায়। নিজের মুখেই তো বলে গেল, ঈর্ষাকাতর ছিল ডগলাস–ঈর্ষাটা কী নিয়ে তাও ও জানত। তারপর এই বিয়ের আংটি। এইসব তো উড়িয়ে দেওয়া যায় না। মড়ার আঙুল থেকে যে আংটি ছিনিয়ে নিয়ে যায় আপনি কী বলেন, মি. হোমস?

    দুই করতলে মাথা ড়ুবিয়ে সুগভীর চিন্তায় মগ্ন ছিল বন্ধুবর। এখন উঠে দাঁড়াল, ঘণ্টা বাজাল। খাসচাকর ঘরে ঢুকতেই বললে–অ্যামিস, মি. সিসিল বার্কার এখন কোথায়?

    দেখে আসছি, স্যার।

    ক্ষণপরেই ফিরে এসে বললে, বাগানে রয়েছেন মি. বার্কার।

    অ্যামিস কাল রাতে পড়ার ঘরে ঢুকে মি. বার্কারের পায়ে কী দেখেছিলে মনে আছে?

    আছে মি. হোমস। শোবার ঘরের চটি। আমি বুট এনে দিলে সেই পরে পুলিশ ডাকতে যান।

    চটিজোড়া এখন কোথায়?

    হল ঘরে চেয়ারের নীচে।

    বেশ, বেশ। কোন পায়ের ছাপ মি. বার্কারের আর কোনটা বাইরে থেকে এসেছে জানতে হলে চটির খবর নেওয়া দরকার।

    ঠিক বলেছেন, স্যার। ওর চটিতে রক্ত লেগেছিল দেখেছি আমার চটিতেও লেগেছে।

    তা তো লাগবেই ঘরের যা অবস্থা। ঠিক আছে, অ্যামিস। দরকার হলে ঘণ্টা বাজাব।

    মিনিট কয়েক পরে এলাম পড়ার ঘরে। হল ঘর থেকে কার্পেট স্লিপার জোড়া নিয়ে এসেছে হোমস। অ্যামিস ঠিকই দেখেছে, সুখতলায় কালো হয়ে রয়েছে রক্ত।

    অদ্ভুত! জানালার সামনে আলোয় দাঁড়িয়ে চুলচেরা চোখে শুকতলা দেখতে দেখতে বললে হোমস। সত্যিই খুব অদ্ভুত!

    বেড়ালের মতো একলাফে চটি হাতে রক্তের দাগের সামনে পৌঁছালো বন্ধু এবং মিলিয়ে দেখল গোবরাটের রক্ত-চিহ্নের সাথে। মিলে গেল হুবহু। নিঃশব্দে হাসল সতীর্থদের পানে চেয়ে।

    উত্তেজনায় চেহারা পালটে গেল ইনস্পেকটরের। রেলিংয়ে ছড়ি টানলে যেমন কড়মড় আওয়াজ হয়, সেইরকম কড়মড় শব্দে বেরিয়ে এল জন্মগত উচ্চারণ।

    কী, আর তো সন্দেহ নেই। জানালায় নিজেই ছাপ রেখে গেছে বার্কার। যেকোনো বুটের ছাপের চেয়ে অনেক চওড়া ছাপ। আপনি বলেছিলেন বটে পা খুব চ্যাটালো–এইবার তো বোঝা গেল। কিন্তু খেলাটা কী মি. হোমস?–এ আবার কী খেলা?

    তাই তো বটে! এ আবার কী খেলা? চিন্তা-নিবিড় চোখে পুনরাবৃত্তি করল বন্ধুবর।

    কাষ্ঠ হেসে মোটা মোটা হাত কচলে পেশাগত সন্তোষ প্রকাশ করলেন হোয়াইট ম্যাসোন।

    বললেন উচ্চকণ্ঠে, বলেছিলাম না এক একটি তুমুল ঝড়! সত্যিই তুমুল ঝড়!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article লোহার কোট – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }