Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শাহজাদা দারাশুকো – কালিকারঞ্জন কানুনগো

    কালিকারঞ্জন কানুনগো এক পাতা গল্প337 Mins Read0
    ⤶ ⤷

    ২. ছায়া পূর্বগামিনী

    দ্বিতীয় অধ্যায় – ছায়া পূর্বগামিনী

    যৌবনে পিতৃদ্রোহী, প্রৌঢ়ে নবীন প্রেমিক, বার্ধক্যে বালস্বভাব, জাহাঙ্গীর বাদশাহ পিতা আকবর এবং পুত্র শাহজাহান অপেক্ষা ইতিহাসে নিকৃষ্ট চরিত্র। সুদীর্ঘ চারি বৎসরকাল প্রেমের আগুনে পুড়িয়া মেহেরুন্নিসাকে পত্নীরূপে লাভ করিবার পর তিনি যেন হাতে হাতে স্বর্গ পাইলেন (মে মাস, ১৬১১ খ্রিঃ)। নবীন প্রেমের উত্তাল তরঙ্গে হাবুডুবু খাইতে খাইতে দিল্লীশ্বর “এক টুকরা রুটি ও এক পেয়ালা শরাবের দামে” হিন্দুস্থানের বাদশাহী সুন্দরী নূরজাহানের পায়ে বিকাইয়া দিলেন, গোপনে নয় নিতান্ত প্রকাশ্যে। দরবারী “ষাট হাজারী” মনসবদার সম্রাজ্ঞী “নূরমহল” (কিছুদিন পর নূরজাহান) ১৬১১ হইতে ১৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত অপ্রতিহত প্রভাবে সম্রাট এবং তাঁহার সাম্রাজ্য উভয়ই শাসন করিয়াছিলেন। জাহাঙ্গীর বাদশাহর বয়স বাড়িয়াছিল, দেহ অতিভোগজনিত অকালবার্ধক্যগ্রস্ত হইয়াছিল, কিন্তু চিরকাল তিনি নাবালকই রহিলেন। অন্তঃপুরে নূরজাহান বেগমের পদার্পণের পর আলা হজরতের নাবালকত্ব যেন আরও বাড়িয়া গেল; বে-সরকারিভাবে নবপরিণীতা পত্নী হইলেন শাহানশাহ্র “আতালিক” বা অভিভাবিকা। ঐতিহাসিকেরা জাহাঙ্গীর রাজত্বের এই একাদশ বৎসরকে “নূরজাহান-চক্রের” শাসনকাল আখ্যা দিয়াছেন। এই “চক্রে”র (Junta ) মধ্যে ছিলেন নূরজাহানের পিতা উজীর ইতমাদ-উদ্দৌলা, ভ্রাতা আসফ খাঁ এবং শাহজাদা খুর‌রম। নূরজাহান মনে করিয়াছিলেন জাহাঙ্গীরের মৃত্যুর পর খুর‌রমকে শিখণ্ডীর মতো দিল্লির সিংহাসনে বসাইয়া বাকি জীবন তিনিই হিন্দুস্থানে সর্বেসর্বা থাকিবেন। এই আশায় নূরজাহান অগ্রণী হইয়া আসফ খাঁর কন্যা ভ্রাতুষ্পুত্রী আরজুমন্দ বানু বা মমতাজমহলের সহিত শাহজাদা খুর্রমের বিবাহ দিলেন (৩০শে এপ্রিল ১৬১২ খ্রিঃ)। ইরান-সম্রাট শাহ ইসমাইলের বংশধর মুজঃফর হোসেনের কন্যার সহিত দুই বৎসর পূর্বে (সেপ্টেম্বর ১৬১০ খ্রিঃ) খুর‌রমের প্রথম বিবাহ হইয়াছিল।* রাজনৈতিক স্বার্থের প্রেরণায় নিরপরাধিনী প্রথমা পত্নীকে ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করিয়া খুর‌রম পরবর্তীকালে দিল্লির সিংহাসন লাভ করিলেও সুখী হইতে পারেন নাই। অবজ্ঞাতা অভিমানিনীর অশ্রুর বদলে শাহজাহানের যে শোকাশ্রু বিধাতার বিচারে অঝোরে ঝরিয়াছিল তাজমহলের শ্বেতমর্মর আজিও উহার সাক্ষ্য দিতেছে। যাহা হউক, এই বিবাহের পর শাহজাদা খুর‌রম আলালের ঘরের দুলাল হইয়া উঠিলেন। গর্ভধারিণী যোধপুর-রাজকুমারী যোধাবাঈর পুত্র খুর‌রম; যোধাবাঈ সম্রাট জাহাঙ্গীরের নজরে হইয়া পড়িলেন খুর্রমের “অন্যান্য” মাতৃস্থানীয়া এবং বিমাতাগণের মধ্যে একজন মাত্র; অপরপক্ষে নূরজাহান বেগম হইলেন “আসল মা”! ভাবাবেশে আলা হজরত লিখিয়া গিয়াছেন বাবা খুর‌রম দাক্ষিণাত্য জয়ের উপঢৌকন স্বরূপ “আসল-মা” (ওয়ালেদা-ই খোদ) নূরজাহান বেগমকে দিলেন দুই লাখ টাকা এবং অন্যান্য মা, বেগম ইত্যাদি সকলে মিলিয়া পাইলেন ষাট হাজার টাকা!” মুসলমান আমলে বিবাহাদির পর শাহীমহলে শাহজাদাগণের প্রবেশ অনুমতিসাপেক্ষ ছিল। পূর্বাপর প্রচলিত এই রীতি ভঙ্গ করিয়া জাহাঙ্গীর বাদশাহ বাবা খুর‌রমকে অন্দরমহলে যাতায়াত করিবার অবাধ অধিকার প্রদান করিয়াছিলেন। নূরজাহান বেগমের সম্মতি এবং বিশেষ অনুগ্রহ ব্যতীত খুর‌রম এই অধিকার হয়তো পাইতেন না। কিন্তু লোকচক্ষে ইহা বিসদৃশ এবং কটাক্ষের বিষয়ীভূত হইয়াছিল। বনিতা ও কবিতার ‘সাধুত্ব’ সম্বন্ধে ভবভূতির যুগ অপেক্ষা বাদশাহী আমলে মানুষ অধিক “দুর্জন” ছিল। স্যর টমাস রো রচিত পুস্তকে খুর‌রম-নূরজাহান সম্পর্কে অশোভন ইঙ্গিত আছে। সত্যমিথ্যা ভগবান জানেন, তবে সর্বম্ অত্যন্তগর্হিতম্।

    —

    [* শাহজাহান-রাজত্বের অসম্পূর্ণ দরবারী ইতিহাস বাদশাহ-নামায় লিখিত আছে, মমতাজমহলের সহিত খুর‌রমের বাগদান হইয়াছিল প্রথমা স্ত্রীর সহিত বিবাহের প্রায় তিন বৎসর পূর্বে। ওই স্ত্রীর গর্ভে থুরমের প্রথম সন্তান জন্মিল মমতাজের সহিত বিবাহের এক মাস পূর্বে। ১৬০৭ খ্রিস্টাব্দে খুর‌রমের সহিত মমতাজের বাগদান হইবার কোনও যুক্তিসঙ্গত কারণ দেখা যায় না। নূরজাহানকে বিবাহ করিবার পূর্বে সুদীর্ঘ পাঁচ বৎসরের মধ্যে পুত্রের সহিত বাগদত্তা কন্যার বিবাহ-কার্যটা নিষ্পন্ন করিবার অবকাশ জাহাঙ্গীরের হয় নাই— এইরূপ অনুমান করিবারও কোনও অজুহাত নাই। সর্বাপেক্ষা বিবেচ্য বিষয়, জাহাঙ্গীর এমন কোনও কথা তাঁহার তুজুকে উল্লেখ করেন নাই। সুতরাং সন্দেহ হয় মমতাজমহলকে প্রেমিক শাহজাহান দরবারী ইতিহাসে প্রথম এবং শেষ প্রণয়পাত্রী হিসাবে জাহির করিবার জন্যই এই বাক্যদান ব্যাপার উদ্ভাবন করিয়াছেন। আধুনিক ঐতিহাসিকগণ বাদশাহ-নামাকে অভ্রান্ত জ্ঞান করিয়া আমাদিগকে বিভ্রান্ত করিয়াছেন, যথা :-

    Memoirs of Jahangir, Rodgers & Beveridge, Vol. I. p. 224, footnote, “the long-engaged pair…” (History of Shajahan, Banarasiprasad Saxena, p. 14)

    বিনা বিচারে বিশ্বস্ত চিত্তে দরবারী ইতিহাস সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করা নিরাপদ নহে।]

    ১

    বন্দী খসরুকে আসফ খাঁর হাতে সমর্পণ করিয়া নূরজাহান বেগম চালে ভুল করিয়া বসিলেন, “নূরজাহান চক্রে” ভাঙন শুরু হইল। স্বার্থের সংঘাতে ভ্রাতা-ভগ্নীর মধ্যে ঐক্য ও স্নেহের বন্ধন শিথিল হইতে লাগিল। শাহজাদা খুর‌রম নূরজাহানের প্রভাব হইতে মুক্ত হইয়া দাক্ষিণাত্যে স্বাধীন ভাবে কার্য করিতেছিলেন; তবে ঘন ঘন বহুমূল্য উপহার পাঠাইয়া সম্রাজ্ঞী এবং সম্রাটকে খুশমেজাজে রাখিতেন। নূরজাহান-চক্রের প্রবল প্রতিদ্বন্দ্বী খান-ই-খানান আব্দুর রহিমের পৌত্রীর (শাহ্ নওয়াজের কন্যা) সহিত খুর‌রম হঠাৎ পরিণয়সূত্রে আবদ্ধ হইলেন। নূরজাহানের বিরুদ্ধে ইহাই খুর্রমের প্রথম পাল্টা চাল; বাদশাহ-নামায় আছে “কতিপয় রাজনৈতিক কারণেই” এই বিবাহ হইয়াছিল। ইহার প্রতিক্রিয়া-স্বরূপ অবজ্ঞাত শাহজাদা পরবেজ দরবারে আমন্ত্রিত হইলেন এবং তাঁহার মনসব বাড়াইয়া দেওয়া হইল। এই সময় হইতে সম্রাজ্ঞীর কূটনীতি খেলার নূতন ঘুঁটি হইলেন পরবেজ।

    ১৬২২ খ্রিস্টাব্দের মার্চ মাসে নূরজাহান বেগমের পিতা বিচক্ষণ বৃদ্ধ উজীর-ই-আজম ইতমাদ-উদ্দৌলার মৃত্যুর তিন মাস পরে, শাহজাদা খুর্রম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করিলেন। দাক্ষিণাত্য, মালব এবং গুজরাটের বাদশাহী ফৌজ খুর‌রমের বশ্যতা স্বীকার করিয়া শাহজাদার অধিনায়কত্বে রাজধানীর দিকে অভিযান করিল। সম্রাজ্ঞী নূরজাহান একক এবং অসহায়; পিতা মহানিদ্রার ক্রোড়ে, ভ্রাতা আসফ খাঁ পার্শ্বে কণ্টকস্বরূপ, জাহাঙ্গীরের প্রিয়তম মোসাহেব মুতামিদ খাঁ শত্রুর গুপ্তচর। চতুর্দিকে অবিশ্বাস এবং ষড়যন্ত্রের ছায়া। শাহজাদা খুর‌রমের প্রতি একান্ত পক্ষপাতিত্ব করিয়া নূরজাহান বেগম সম্রাটের পুরাতন বিশ্বস্ত যোদ্ধৃগণের অপ্রিয়ভাজন হইয়াছিলেন। শাহজাদা মনে করিলেন, তিনি রাজধানীর উপকণ্ঠে উপস্থিত হইলেই সুবা লাহোর, দিল্লি, আগ্রার বাদশাহী মনসবদারগণ নূরজাহান বেগমের বিরুদ্ধে দণ্ডায়মান হইবে। এইবার হিন্দুস্থানের শ্রেষ্ঠ যোদ্ধা ও কূটনীতিবিদ পুরুষসিংহের সহিত এক তেজোদৃপ্তা নারীর শক্তিপরীক্ষা আরম্ভ হইল। শাহজাদা পরবেজ এবং খসরুর পুত্র দাওয়ার বকশকে সম্মুখে বাড়াইয়া নূরজাহান খুর‌রমকে বেকায়দায় ফেলিলেন; দাওয়ার বকশের অভিভাবক সমরনিপুণ মির্জা আজিজ এবং পরবেজের পৃষ্ঠপোষক অসুর-বিক্রম মহাবত খাঁ সম্রাজ্ঞীর সহিত শত্রুতা ভুলিয়া তাঁহার প্রধান সহায় হইলেন; আম্বেরপতি মির্জা জয়সিংহ এবং দুর্ধর্ষ পাঠান সেনাপতি খানজাহান লোদী বিপন্ন সম্রাটকে রক্ষা করিবার জন্য সসৈন্যে রাজধানী অভিমুখে যাত্রা করিল।

    ১

    মহাবত খাঁ ছিলেন আকবরের বিরুদ্ধে বিদ্রোহে জাহাঙ্গীরের পুরাতন বিশ্বস্ত অনুচর; হুকুম পাইলে ইবলিসকেও একহাত না দেখিয়া ছাড়িবার পাত্র নহেন। তিনি দিলখোলা জাঁহাবাজ সিপাহী; তাঁহার দোষ বা গুণ–মুখের উপর অপ্রিয় কথা শুনাইবার বেপরোয়া হিম্মত। তিনি একবার স্বয়ং দিল্লীশ্বরকে বলিয়া বসিয়াছিলেন, “আলা হজরত! জানানার আঁচলে দিনরাত ঝুলিয়া থাকিলে বাদশাহী ছারখার হওয়া কিছু তাজ্জব ব্যাপার নয়।” নূরজাহান বেগম মানুষ না চিনিলে পূর্ণ ষোল বৎসর জাহাঙ্গীর বাদশাহর বাদশাহী রক্ষা করিতে পারিতেন না। তিনি জানিতেন মহাবত খাঁ গোঁয়ার এবং দুর্মুখ হইলেও কাজের লোক-না চটাইলে নিমকহারামি করিবে না। জাহাঙ্গীর বাদশাহর বেয়াড়া বাঘ মহাবত খাঁ খুর্রমের সহিত সংগ্রামে অবতীর্ণা নূরজাহানের কূটনীতির জাদুগুণে সিংহবাহিনীর পশুরাজ হইয়া পড়িলেন।

    দিল্লি হইতে কয়েক মাইল দূরে বিলোচপুর নামক স্থানে বিদ্রোহী খুর্রমের ভাগ্যপরীক্ষা হইল (এপ্রিল ১৬২৩ খ্রিঃ)। পুরাদমে যখন উভয় পক্ষের লড়াই চলিতেছিল তখন মহাবত খাঁর সহকারী সেনাপতি বিশ্বাসঘাতক আবদুল্লা খাঁ, পূর্ব ষড়যন্ত্র অনুসারে বাদশাহী ফৌজ হইতে পৃথক হইয়া সসৈন্য শাহজাদার সহিত মিলিত হইল। এই ষড়যন্ত্রের কথা খুর‌রমের বিশ্বস্ত সেনাপতি এবং বিদ্রোহমন্ত্রদাতা রাজা বিক্রমজিৎ ছাড়া অন্য কেহ জানিতেন না। খুর‌রমের অগ্রগামী বাহিনীর অধিনায়ক দারা খাঁকে এই শুভ সংবাদ প্রদানের জন্য রাজা বিক্রমজিৎ যখন ঘোড়া ছুটাইয়া চলিয়াছেন, সেই সময় বাদশাহী তোপখানার একটি গোলার আঘাতে তাঁহার প্রাণান্ত হইল। বাহিনীর পশ্চাৎভাগে আবদুল্লা খাঁর অপ্রত্যাশিত উপস্থিতির রহস্য খুর‌রমের সৈন্যগণ বুঝিতে না পারিয়া পরাজয়ের আশঙ্কায় হতোদ্যম ও ছত্রভঙ্গ হইয়া পড়িল। শাহজাদা খুর‌রমের সৌভাগ্যসূর্য পিতার অভিশাপে রাহুগ্রস্ত হইল; তিনি ‘বে-দৌলত’ বা দুর্ভাগার ন্যায় দাক্ষিণাত্যে পলায়ন করিলেন। মহাবত খাঁ বিদ্রোহী শাহজাদাকে দম ফেলিবার অবকাশ দিলেন না; বিজাপুর, গোলকুণ্ডা তাঁহাকে আশ্রয়দান করিল না।

    মমতাজ এবং তাঁহার শিশুসন্তানগণকে লইয়া কয়েক হাজার বিশ্বস্ত অনুযাত্রীসহ শাহজাদা খুর‌রম মহাবত খাঁর শ্যেনদৃষ্টি এড়াইয়া তৈলঙ্গ-ভূমির গভীর অরণ্যানীর মধ্যে আত্মগোপন করিয়াছিলেন। অসীম বাধাবিঘ্ন অতিক্রম করিয়া তিনি অবশেষে উড়িষ্যায় উপস্থিত হইলেন। প্রাচীর দিগালরেখায় আবার সৌভাগ্যের মুহূর্ত রাগ তাঁহার প্রাণে নূতন আশার সঞ্চার করিল। অকর্মণ্য সুবাদার আহম্মদ বেগ বিনা যুদ্ধে উড়িষ্যা হইতে পলায়ন করিয়া রাজমহলের পথ ধরিলেন। শাহজাদা খুর্রম দ্রুতবেগে তাঁহার পশ্চাদ্ধাবন করিয়া উল্কাবেগে রাজমহলের উপর আপতিত হইলেন। যুদ্ধে বাংলার বৃদ্ধ সুবাদার ইব্রাহিম খাঁ ফতেজঙ্গকে পরাজিত ও নিহত করিয়া খুর্রম রাজমহলে বাদশাহীর দিবা-স্বপ্ন দেখিতে লাগিলেন। সুবে বাংলার রাজধানী ঢাকা-জাহাঙ্গীর নগর বিজয়ী শাহজাদাকে রামপালের নামকরা কলা (হয়তো অমৃতসাগর) কয়েক কান্দি ভেট পাঠাইয়াছিল। যাহা হউক কয়েক মাস পরে প্রয়োজনীয় অর্থ এবং সৈন্যদল সংগ্রহ করিয়া সুবে বিহার দখল করিবার জন্য শাহাজাদা খুর‌রম রাজা ভীম শিশোদিয়াকে পাটনার দিকে প্রেরণ করিলেন। পাটনা অধিকার করিয়া তাঁহার অগ্রগামী সেনাদল বিহারের পশ্চিম প্রান্তে টৌস (প্রাচীন তমসা) নদীতীরে শিবির সংস্থাপন করিল। শাহজাদা আসন্ন প্রসবা মমতাজমহলকে রোহতাস দুর্গে রাখিয়া সুবা এলাহাবাদ ও অযোধ্যা আক্রমণের পরিকল্পনা করিয়াছিলেন, এই সময়ে তাঁহার এক পুত্রলাভ হইল—নাম রাখিলেন মুরাদ বকশ্।

    ৩

    দাক্ষিণাত্যে পলায়িত খুর্রমের কোনও সন্ধান না পাইয়া বিজয়ী মহাবত খাঁ এবং শাহজাদা পরবেজ শত্রুর গন্তব্যস্থল সম্বন্ধে যখন জল্পনা-কল্পনা করিতেছিলেন, সেই সময় জরুরি ফরমান মারফত তাঁহারা অবগত হইলেন “বে-দৌলত” মশরিকী তিন সুবার উপর কব্জা করিয়া সুবা এলাহাবাদের জৌনপুর শহরে* ডেরা করিয়া আছে। খুর‌রমকে পরাজিত এবং বৃদ্ধ খান-ই-খানান আবদুর রহিমকে গ্রেপ্তার করিয়া মহাবত খাঁ খান-ই-খানান খেতাব এবং শাহজাদা পরবেজ চল্লিশ-হাজারী মনসব পাইয়াছিলেন। তাঁহারা নূতন উদ্যমে চল্লিশ হাজার সেনাসহ দিনরাত কুচ করিয়া বিদ্রোহপর্ব সমাপ্ত করিতে চলিলেন। এই সংবাদ পাইয়া খুর‌রম জৌনপুর হইতে পশ্চাদপসরণ করিয়া বিহারপ্রান্তে সৈন্য সংস্থাপন করিলেন। টৌস বা তমসাতীরে ব্যূহবদ্ধ হইয়া উভয় পক্ষ আক্রমণের সুযোগ প্রতীক্ষা করিতে লাগিল। ইতিমধ্যে গতিক ভালো নয় দেখিয়া অনতিদূরে গঙ্গাবক্ষ হইতে শাহজাদার বাঙালি “নৌবারা” (জঙ্গী নৌকার বহর) অকস্মাৎ অদৃশ্য হইয়া গেল; কিন্তু যুদ্ধ না করিয়া খুর‌রমের পলায়নের উপায় নাই। খুর্রমের সৈন্যসংখ্যা অল্প হইলেও সেনানায়কগণ সকলেই তাঁহার জীবন-মরণের সঙ্গী, রণনিপুণ এবং অসমসাহসিক যোদ্ধা। আক্রমণ আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় স্থির করিয়া তিনি মহাবত খাঁর উপর হামলা করিলেন। রাজা ভীম শিশোদিয়া এবং শের খাঁর নেতৃত্বে তাঁহার অগ্রগামী সেনা বাদশাহী তোপখানা দখল করিয়া প্রচণ্ড ঝঞ্ঝাবেগে শত্রুব্যূহের কেন্দ্রস্থলে শাহজাদা পরবেজকে আক্রমণ করিল, বাদশাহী ফৌজে হাহাকার পড়িয়া গেল। শাহী ফৌজের বামভাগে নদীর পারে কিছু দূরে ছিলেন যোধপুরপতি গজসিংহ। বিদ্রোহী খুর‌রম যোধপুরের দৌহিত্র; কিন্তু এক বৎসর পূর্বে শাহজাদা পরবেজ গজসিংহের কন্যাকে বিবাহ করিয়াছেন; এই দোটানা স্রোতে পড়িয়া চিন্তা করিতে করিতে তাঁহার প্রস্রাবের বেগ হইল। গজসিংহ পায়জামার ডোরী সবেমাত্র খুলিয়াছেন, এমন সময়ে কুম্পাবৎ গোবর্ধনদাস রাঠোর ঘর্মাক্ত দেহে তথায় পৌঁছিয়া কড়াসুরে বলিল, “মহারাজ! সব ভাসিয়া গেল, এখন আপনার লঘুসংখ্যা করিবার সময়?”** যোধপুররাজ কার্যটি না সারিয়াই নিতান্ত সপ্রতিভভাবে পায়জামা কষিয়া বলিলেন, “আমি দেখিতেছিলাম খবর দেওয়ার জন্য কোন রাজপুত অবশিষ্ট আছে নাকি?” মহাবত খাঁ বিচক্ষণ সেনাপতি, তিনি রাজা ভীম ও শের খাঁর গতিরোধ করিবার জন্য জটাজুট*** নামক পাগলা জঙ্গী হাতি ছাড়িয়া দিলেন; এবং এই অবসরে তাঁহার সেনাবাহিনী পুনরায় ব্যূহবদ্ধ হইল। এইবার আবদুল্লা খাঁ খুর‌রমের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়া পলায়ন করিল। মহাবত খাঁর সহিত যুদ্ধ করিতে করিতে রাজা ভীম শস্ত্রপূত হইয়া বীরগতি লাভ করিলেন। দ্বিতীয়বার বিদ্রোহী খুর্রমের প্রায় সুনিশ্চিত জয়-পরাজয় ও পলায়নে পর্যবসিত হইল।

    [* শাহজাদা খুর্রম ১০৩৩ হিঃ অর্থাৎ ১৬২৫ খ্রিস্টাব্দের প্রথমভাগে জৌনপুরে ছিলেন (Vide Amal-i-Salih Text p. 187)]

    *গৌরীশঙ্কর ওঝাকৃত হিন্দি রাজপুতানেকা ইতিহাস, ৩য় খণ্ড ৮২৬ পৃ.

    ** Khafi Khan, Muntakhab-ul labab]

    তমসার জলে খুর‌রমের ক্ষীণ আশা ভাসিয়া গেল। যে পথে আসিয়াছিলেন, আবার সেই পথে স্ত্রী-পুত্র ও হতাবশিষ্ট অনুচরবর্গের সহিত শাহজাদা “বে-দৌলত” দাক্ষিণাত্যে পলায়ন করিলেন। মহাবত খাঁ এবং পরবেজ অন্যপথে আবার দাক্ষিণাত্যে উপস্থিত হইলেন। দুর্ভাগ্যের পুনঃ পুনঃ আঘাতে খুর্রমের অকাল স্বপ্ন ভাঙিয়া গেল; স্ত্রী-পুত্রসহ হতপ্রভ জ্যোতিষ্কের ন্যায় তিনি মহারাষ্ট্রের নাসিক শহরে দিনযাপন করিতে লাগিলেন গর্বিত খুর‌রম পিতার ক্ষমা এবং নূরজাহানের করুণা ভিক্ষা করিয়া দরবারে দূত প্রেরণ করিয়াছিলেন। তাঁহার উপর হুকুম হইল, জামিন-স্বরূপ কুমার দারা এবং আওরঙ্গজেবকে অগ্রে দরবারে প্রেরণ করিয়া পরে তাঁহাকে স্বয়ং হুজুরে হাজির হইতে হইবে এবং আসীরগড়, রোহতাশ প্রভৃতি যে সমস্ত দুর্গে তাঁহার সৈন্যেরা আত্মরক্ষা করিতেছে তাহাদিগকে আত্মসমর্পণের নির্দেশ দিতে হইবে।

    দারা ও আওরঙ্গজেব নাসিক হইতে (সোমবার ৩রা জমাদিউস সানী, ১০৩৫ হিঃ) দরবারে যাত্রা করিলেন; দুই লক্ষ টাকার হীরা-জহরত ও অন্যান্য সামগ্রী বাদশাহর হুজুরে পেশকশ দেওয়ার জন্য কুমারদ্বয়ের সহিত প্রেরিত হইল। খুর‌রম পরাজিত হইয়াও বিদ্রোহের দুষ্প্রবৃত্তি ছাড়িতে পারেন নাই। তিনি ইরান-সম্রাট শাহ্ আব্বাসের নিকট দূত প্রেরণ করিয়া প্রস্তাব করিলেন, তাঁহার সাহায্য পাইলে তিনি সফরী-বংশকে হিন্দুস্থানের বাদশাহী নজর করিতে পারেন। সন্ধির দ্বিতীয় শর্ত, অর্থাৎ দরবারে উপস্থিতির আদেশ পালনে তিনি নানা অছিলায় বিলম্ব করিতে লাগিলেন। ইতিমধ্যে চলচ্চিত্রের ন্যায় হিন্দুস্থানের রাজনীতি রঙ্গমঞ্চে দৃশ্যপট সহসা তাঁহার অনুকূলে পরিবর্তিত হইল।

    ৪

    সম্রাজ্ঞী নূরজাহান খুর্রমের আচরণে ঠেকিয়া শিখিয়াছিলেন কাহাকেও অতি বাড় বাড়িতে দিলেই বিপদ। খুর‌রমকে দমন করিবার জন্য প্রয়োজন ছিল মহাবত খাঁর মতো ভীমকর্মা সুদক্ষ সেনাপতির; সুতরাং কাজ হাসিল হওয়ার পর হাতিয়ার কেন করিয়া ভাঙিবেন নূরজাহান সেই চিন্তায় উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কিন্তু খান-ই-খানান মহাবত খাঁ তখন মোগল সাম্রাজ্যের স্তম্ভস্বরূপ (রুকনউল-সুলতানত) এবং জাহাঙ্গীরের দ্বিতীয় পুত্র, দিল্লির মসনদের ন্যায্য উত্তরাধিকারী পরবেজের আতালিক। সাম্রাজ্যের শান্তি, স্বার্থ এবং উত্তরাধিকারিত্বে ন্যায়বিচার যদি নূরজাহান বেগমের কাম্য হইত, যদি জাহাঙ্গীরের মৃত্যুর পর স্বীয় প্রাধান্য অক্ষুণ্ণ রাখিবার মতো নিতান্ত সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ তাঁহার রাজনীতিকে বিপথগামী না করিত, তাহা হইলে তিনি পুনরায় পরবেজ এবং মহাবত খাঁর বিরুদ্ধে চক্রান্ত করিতেন না। সম্রাটের দাসীগর্ভজাত কনিষ্ঠ পুত্র অকর্মণ্য শারিয়ারের সহিত নূরজাহান বেগম শের আফগানের ঔরসজাতা কন্যা লাডলী বেগমের বিবাহ দিয়াছিলেন। সম্রাজ্ঞী মনে করিতেন শাহজাদাগণের মধ্যে যাহাকে ইচ্ছা দিল্লির মসনদ তাহাকেই তিনি দিতে পারেন। নিতান্ত বিপদে পড়িয়া তিনি খসরুর পুত্র দাওয়ার বকশ্ এবং পরবেজকে দাবা খেলার ঘুঁটির ন্যায় আগে বাড়াইয়া খুর্রমের বাজিমাত করিয়াছিলেন। মহাবত খাঁর বাহুবলে পরবেজ নূরজাহানের শিখণ্ডী শারিয়ার এবং আসফ খাঁর জামাতা খুর‌রমকে ডিঙাইয়া পাছে সিংহাসন অধিকার করে, এই আশঙ্কায় ভ্রাতা-ভগ্নী পূর্ব বিরোধ চাপা দিয়া একযোগে কার্য আরম্ভ করিলেন। আলা হজরত সাম্রাজ্যে সাংখ্যের পুরুষ, তাঁহাদের হাতে কলের পুতুল। মহাবত এবং পরবেজকে পরস্পর দূরে সরাইয়া একে একে দুই জনকে দমন করিবার অভিপ্রায়ে পরবেজকে দাক্ষিণাত্যে বহাল রাখিয়া মহাবত খাঁকে সরাসরি বাংলায় বদলি করা হইল, এবং মহাবত খাঁর স্থানে খানজাহান লোদী শাহজাদা পরবেজের আতালিক বা অভিভাবক নিযুক্ত হইলেন—ইনি আসফ খাঁর চর এবং নজরবন্দী শাহজাদার ‘কারারক্ষক’। মহাবত খাঁ কূটনীতির মারপ্যাঁচ কিছু কম বুঝিতেন; সুতরাং তিনি অসন্দিগ্ধ চিত্তে বাংলায় চলিলেন। কিন্তু বাংলাদেশে পৌঁছিতে-না-পৌঁছিতেই দরবারে তাঁহার ডাক পড়িল, অধিকন্তু তাঁহার বিরুদ্ধে অভিযোগ হইল বহু লক্ষ টাকা তিনি সরকারি তহবিল হইতে তছরূপ করিয়াছেন; শাহানশাহ্র হুকুম, তাঁহাকে হিসাব বুঝাইয়া দেওয়ার জন্য লাহোরে হাজির হইতে হইবে। বাদশাহী আমলে কোনও আমীরকে বেকায়দায় ফেলিয়া অপমানিত ও অপদস্থ করিবার প্রয়োজন হইলেই কড়াক্রান্তি হিসাব দাখিল করিবার হুকুম হইত; কারণ যাঁহারা সেকালে দস্তুরমতো আমীর, তাঁহারা কোনোদিনই হিসাব রাখিতেন না, দিতেও পারিতেন না- এই সমস্ত বাজে কাজ করিত কায়স্থ দেওয়ানজী। মহাবত খাঁ ব্যাপার বুঝিতে পারিয়া কাগজপত্র কিছু সঙ্গে লইলেন না; তাঁহার সঙ্গে চলিল বাছা বাছা পাঁচ হাজার রাজপুত সিপাহী, সেকালের গুর্খা; হুকুম পাইলে “পিতরমপি ন জানামি”। মহাবত কোমর কষিয়া লাহোরে হাজির হইলেন; দরবারে হিসাবের কথা চাপা পড়িয়া গেল।

    নূরজাহান বেগম বুঝিতে পারিলেন সিন্ধুনদের এই পারে খান-ই-খানান মহাবত খাঁর সহিত হিসাব-নিকাশ নিরাপদ নয়। কিন্তু ঝিলম নদী পার না হইতেই সম্রাট জাহাঙ্গীর মহাবত খাঁর হস্তে বন্দী হইলেন। নূরজাহান এবং আসফ খাঁ সম্রাটকে উদ্ধার করিতে অসমর্থ হইয়া তাঁহার সহিত বন্দীদশা স্বীকার করিলেন। মহাবত খাঁর কোনও মন্দ অভিপ্রায় ছিল না; সম্রাটের ইচ্ছা অনুসারে তিনি নিতান্ত বিশ্বস্তচিত্তে আটক অতিক্রম করিয়া কাবুল চলিলেন। ইতিমধ্যে নূরজাহান নিশ্চেষ্ট ছিলেন না, তাঁহার প্রেরিত চরগণ মোটা বেতনে উপজাতীয় পাঠান সিপাহী ভর্তি করিয়া গোপনে রাস্তায় অপেক্ষা করিতেছিল। একদিন পেশাওয়ারের নিকট মহাবত খাঁর ভাগ্য বিপর্যয় ঘটিল। মহাবত খাঁ হতাবশিষ্ট তিন হাজার ফৌজ সঙ্গে লইয়া দিল্লি অভিমুখে পলায়ন করিলেন, পশ্চাতে নূরজাহান বেগম লাহোর পর্যন্ত তাঁহাকে দম ফেলিবার অবকাশ দিলেন না। এইবার মহাবত খাঁকে দমন করিবার জন্য সপ্ততিপর মুমূর্ষু বৃদ্ধ আব্দুর রহিমের ডাক পড়িল। খুর‌রমের সহিত বিদ্রোহে শরিক হওয়ার অপরাধে মনসব এবং খান্-ই-খানান উপাধি হারাইয়া এই সময়ে আব্দুর রহিম হুমায়ু-মকবরার মুখোমুখি নিজের সমাধি নির্মাণ করিতেছিলেন। নির্বাণোন্মুখ আশা-প্রদীপের শেষ শিখায় বিভ্রান্ত হইয়া সুকবি আব্দুর রহিম একটি ফার্সি কবিতা রচনা করিয়া দিল্লীশ্বরকে ধন্যবাদ প্রদান করিলেন।

    “মারা লুতফে জাঁহাগীরি জে তাইদাতে রব্বাণী।
    দো বারঃ জিন্দগী দাদঃ দো বারঃ খানখানানী ॥”

    (অর্থাৎ খোদার রেজামন্দী ও জাহাঙ্গীর বাদশাহর মেহেরবাণী আমাকে দ্বিতীয়বার জিন্দগী (জীবন) এবং দুই-দুইবার খানখানানী বকশিশ করিয়াছে।)

    যাহা হউক, আখেরী লড়াই ফতে করিবার জন্য কোমরবন্দ কষিতেই খান্-ই-খানান আব্দুর রহিমের প্রাণবায়ু বহির্গত হইল। মহাবত খাঁ মিবারের পথে পলায়ন করিয়া নাসিক শহরে বিদ্রোহী শাহজাদা খুর‌রমের সহিত মিলিত হইলেন (সেপ্টেম্বর, ১৬২৭ খ্রিঃ)।* এইবার জাহাঙ্গীর রাজত্বের শেষ দৃশ্য এবং শাহজাহানের রাজত্ব তথা দারাশুকোর জীবন-নাট্যের প্রথম অঙ্ক।

    [*আমল-ই-সালেহ মূল পৃ. ২০১।]

    ৫

    আসফ খাঁ ছায়ার ন্যায় জাহাঙ্গীর বাদশাহর পার্শ্বে থাকিয়া সুদিনের আশায় সম্রাটের নাভিশ্বাস গণিতেছিলেন। জামাতার বিদ্রোহের পর দরবারে তিনি বিড়াল তপস্বী সাজিয়াছিলেন- অপদার্থ বে-দৌলত খুর্রমের কথা মুখেও আনিতেন না। দাসীগর্ভজাত অকর্মণ্য শাহজাদা শারিয়ারকে দিল্লির সিংহাসনে বসাইবার আয়োজন নূরজাহান বেগম প্রায় সম্পূর্ণ করিয়াছিলেন। কিন্তু আসফ খাঁ প্রকাশ্যে শাহজাদা খসরুর পুত্র দাওয়ার বক্শকে ন্যায়ের খাতিরে সম্রাটের ভাবী উত্তরাধিকারী বলিয়া মত প্রকাশ করিলেন। সুতরাং হতভাগ্য খসরু এবং সম্প্রতি পরলোকগত শাহজাদা পরবেজের প্রতি অনুরক্ত দরবারী মনসবদারগণ সহজেই আসফ খাঁর অনুগত হইয়া পড়িল। আসফ খাঁ গভীর জলের মাছ, বাহ্যত তিনি সম্রাটের সেবা ব্যতীত সর্ববিষয়ে উদাসীন—কেবল ন্যায় এবং ধর্মের খাতিরে সুযোগ মতো খুর‌রমের দুষ্কার্যের তীব্র নিন্দা এবং দাওয়ার বকশ্নে দাবি সমর্থন করিয়া নিজের নিঃস্বার্থ অপক্ষপাতিত্ব জাহির করিতেন।

    ১৬২৭ খ্রিস্টাব্দের ২৯শে অক্টোবর রবিবার সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর হইতে ফিরিবার পথে নরলীলা সংবরণ করিলেন। বৈধব্য-দশাপ্রাপ্ত শোকার্তা সম্রাজ্ঞী নূরজাহান ভ্রাতা আসফ খাঁকে একবার অন্দরমহলে তাঁহার সহিত সাক্ষাৎ করিবার জন্য কাতর অনুরোধ জানাইলেন। কিন্তু আসফ খাঁ জানিতেন ভগ্নীর অসাধ্য কাজ কিছুই নাই। সুতরাং তিনি সেই ফাঁদে পা বাড়াইলেন না। অধিকন্তু কয়েক দিনের মধ্যেই সম্রাটের দরবারে পিতার প্রতিভূ স্বরূপ নজরবন্দী দারা, শুজা এবং আওরঙ্গজেবকে ভগ্নীর কবল হইতে উদ্ধার করিয়া সম্রাজ্ঞীকে বন্দিনী করিলেন। লাহোর দুর্গে নূরজাহানকে সতর্কভাবে কারারুদ্ধ করিয়া আসফ খাঁ বেচারা দাওয়ার বককে একপ্রকার জোর করিয়াই প্রকাশ্য দরবারে সম্রাট বলিয়া ঘোষণা করিলেন, তাঁহার নামে খুৎবা পাঠ এবং সিক্কা জারি হইল। ঠিক ওইদিন ধূর্ত আসফ খাঁ নিজের সাঙ্কেতিক অঙ্গুরীয় বেনারসী নামক গোলামের হাতে দিয়া তাঁহাকে কোনও অজ্ঞাত স্থানে সুগোপনে প্রেরণ করিলেন।

    ৬

    তিন মাস পরে (২১শে জানুয়ারি, ১৬২৮ খ্রিঃ) লাহোর দুর্গে আসফ খাঁ স্বীয় জামাতার কল্যাণার্থ এক অকাল বকরঈদ পর্ব মানাইয়া দিলেন। এই ঈদের প্রথম বলি, ইতিহাসে আসফ খাঁর “বকর ঈদের মেষশিশু” বলিয়া পরিচিত সেই হতভাগ্য দাওয়ার বকশ্, তাঁহার পর শাহজাদা শারিয়ার এবং এইরূপে পর পর পাঁচজন রাজপুত্র ওই ঈদে বলি পড়িল— তৈমুর বংশে দিল্লির মসনদের কোনও সম্ভাব্য দাবীদার আর অবশিষ্ট রহিল না। আসফ খাঁ অবশ্য বিনা হুকুমে এই কাজ করেন নাই। রাজ্যারোহণের এক মাস পূর্বে শাহজাহান এই পৈশাচিক হত্যাকাণ্ডের আদেশ দিয়াছিলেন।

    শাহজাহানের সিংহাসন নিষ্কণ্টক করিয়া আসফ খাঁ দৌহিত্রত্রয়কে সঙ্গে লইয়া (২৬শে ফেব্রুয়ারি ১৬২৮ খ্রিঃ) আগ্রার অনতিদূরে আকবরের সমাধিক্ষেত্র সেকেন্দ্রায় উপস্থিত হইলেন। পঞ্জিকায় (হিন্দু এবং ইউনানী জ্যোতিষমতে গণিত) ওইদিন রাজধানী প্রবেশের পক্ষে অশুভ ছিল বলিয়া শাহজাদাগণ সেকেন্দ্রায় অপেক্ষা করিবার হুকুম পাইলেন, কিন্তু মায়ের মন পঞ্জিকা মানে না। ২৬শে ফেব্রুয়ারি বিকালবেলা সম্রাজ্ঞী মমতাজমহল আগ্রা ও সেকেন্দ্রার মধ্যবর্তী স্থানে একটি তাঁবুর মধ্যে পুত্রগণকে দেখিবার জন্য চলিলেন। সুদীর্ঘ তিন বৎসর নির্বাসনের পর দারা ও আওরঙ্গজেবের মাতৃদর্শন হইল, পিতামহের কাছে প্রতিপালিত বালক শুজা আবার মায়ের কোলে ফিরিয়া আসিলেন।

    পরের দিন আসফ খাঁকে অভিনন্দিত করিবার জন্য মহাসমারোহে আগ্রা দুর্গে দরবার-ই-আম বসিল। দৌহিত্রগণসহ আসফ খাঁ কুর্নিশ করিবার পর সম্রাট মসনদের “ঝরোকা” (অলিন্দ) হইতে নামিয়া আসিয়া পুত্ৰত্রয়কে একে একে আলিঙ্গন করিলেন। আসফ খাঁ দীন ও দুনিয়ার মালিক শাহানশাহর “কদম-বোসী” করিয়া ধন্য হইলেন। শাহজাদা দারাশুকো যথারীতি বাদশাহর দরবারে নজর এবং নিসার পেশ করিবার পর তাঁহাকে নগদ দুই লক্ষ টাকা বকশিশ করিয়া তাঁহার জন্য দৈনিক এক হাজার টাকা ভাতা মঞ্জুর করিলেন।

    শাহজাদা দারাশুকো এই রুধিরপ্রসিদ্ধ পিতৃ-সিংহাসনের বিধিনির্দিষ্ট ভাবী উত্তরাধিকারী। এই পটভূমিকা পরবর্তী ইতিহাসের পূর্বগামিনী ছায়া।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleক্যাপিট্যাল / ডাস কাপিটাল – কার্ল মার্ক্স (অনুবাদ : পীযুষ দাসগুপ্ত)
    Next Article আলীবর্দী ও তার সময় – কালিকিঙ্কর দত্ত
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }