Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিক্ষা প্রসঙ্গ – বার্ট্রান্ড রাসেল

    বার্ট্রান্ড রাসেল এক পাতা গল্প311 Mins Read0
    ⤶

    ১৭. উপসংহার

    ঊনবিংশ অধ্যায় — উপসংহার

    আমাদের ভ্রমণ শেষে পিছন দিকে তাকাইয়া বিহগ-দৃষ্টিতে আলোচিত বিষয়গুলির উপর এক চোখ বুলাইয়া লই।

    শিক্ষকের থাকা উচিত স্নেহ-ধৃত এবং প্রীতিপুষ্ট জ্ঞান; এই জ্ঞান তাঁহার নিকট হইতে ছাত্রগণ অর্জন করিবে। শিক্ষার্থীর বাল্যকালে শিক্ষক তাহার প্রতি প্রীতি প্রদর্শন করিবেন; পরে শিক্ষার্থীর বয়স কিছু বেশি হইলে, শিক্ষায় কাজে লাগিবে যে জ্ঞান তাহার মধ্যে শারীরবৃত্ত [Physiology) স্বাস্থ্যতত্ত্ব [Hygiene] এবং মনস্তত্ত্ব [Psychology] প্রধান; শেষোক্তটি অর্থাৎ মনোবিদ্যার সহিত শিক্ষকের বিশেষ পরিচয় থাকা উচিত। শিশু যেইরূপ প্রবৃত্তি ও প্রতিবর্তী [Reflex] লইয়া জন্মগ্রহণ করে পরিবেশের প্রভাবে তাহা হইতে নানারূপ অভ্যাস গড়িয়া তোলা যায় এবং এইভাবে তাহাদের চরিত্রের বৈচিত্র্য সম্পাদন করাও সম্ভবপর। অতি শিশুকালই এইরূপ শিক্ষার প্রকৃষ্টসমত্ম; কাজেই এই বয়সে আমাদিগকে বিশেষ যত্নের সহিত শিশুর চরিত্রগঠনের কাজে ব্রতী হইতে হইবে। যাহারা বর্তমান জগতের অন্যায় অনাচার জিয়াইয়া রাখিতে চাহে তাহারাই বলিবে মানুষের প্রকৃতিকে বদলানো সম্ভবপর নয়। তাহারা যদি বলে যে, শিশুর বয়স ছয় বৎসর হওয়ার পর তাহার স্বভাব বদলানো সম্ভবপর নয় তবে তাহাদের কথায় কিছুটা সত্য আছে বলিতে হইবে। যদি তাহারা বলে যে, শিশু যে প্রবৃত্তি ও প্রতিবর্তী লইয়া জন্মে তাহার পরিবর্তন সাধন অসম্ভব তবে তাহাতেও কিছুটা সত্য আছে স্বীকার করিতে হইবে; যদিও সুপ্রজনন [Eugenics] দ্বারা হয়তো এইক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। কিন্তু তাহারা যখন বলে যে, বর্তমান যুগের সাধারণ মানুষ যেইরূপ জীবন ও যেইরূপ অভ্যাসে অভ্যস্ত হইয়াছে তাহা হইতে অন্য ধরনের আচরণে অভ্যস্ত মানুষ গড়িয়া তোলা অসম্ভব, তখন তাহারা আধুনিক মনোবিজ্ঞানকেই উপেক্ষা করিতেছে। দুইটি শিশু যদি একই রকম চরিত্র অর্থাৎ প্রবৃত্তি ও প্রতিবর্তী এবং অন্যান্য শক্তি লইয়া জন্মগ্রহণ করে, ভিন্ন রকম পরিবেশে লালিত-পালিত করিয়া তাহাদিগকে সম্পূর্ণ বিভিন্ন রকম অভ্যাসে অভ্যস্ত বয়স্ক ব্যক্তিতে পরিণত করা যায়। বাল্যকালীন শিক্ষার কর্তব্য হইল শিশুর প্রবৃত্তিগুলিকে এমনভাবে শিক্ষা দিয়া বিকশিত করা যাহার ফলে শিশুর চরিত্রের প্রয়োজনীয় গুণগুলি সুসমঞ্জস্যভাবে বর্ধিত হইতে পারে। এইরূপ শিক্ষার ফলে শিশুর মনোভাব ধ্বংসশীল না হইয়া হইবে সৃজনশীল; গোপনস্বভাব না হইয়া সে হইবে স্নেহশীল, সে হইবে সাহসী, সরল এবং বুদ্ধিমান। বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই এইরূপ শিক্ষা দেওয়া সম্ভবপর, যথায় শিশুর উপযুক্ত শিক্ষার ব্যবস্থা আছে তথায়ই প্রকৃতই এইরূপ ফল পাওয়া যাইতেছে। যদি শিশুশিক্ষা সম্পর্কিত আধুনিক জ্ঞান এবং পরীক্ষিত প্রণালী প্রয়োগ করা যায় তবে এক পুরুষকালের মধ্যেই আমরা এমন সমাজ গড়িয়া তুলিতে পারি যাহা হইবে প্রায় সম্পূর্ণ রোগমুক্ত, বিদ্বেষমুক্ত এবং মূর্খতামুক্ত। আমরা এইরূপ করি না, কারণ আমরা অত্যাচার ও যুদ্ধেরই বেশি পক্ষপাতী।

     

     

    শিশু যে প্রবৃত্তি লইয়া জন্মগ্রহণ করে তাহা অধিকাংশ ক্ষেত্রেই বাঞ্ছিত এবং অবাঞ্ছিত উভয় কার্যের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতে পারে। পূর্বে লোকে প্রবৃত্তিকে শিক্ষার ভিতর দিয়া সুসংস্কৃত করিয়া তুলিবার কৌশল জানিত না। তাহারা দমননীতির আশ্রয় লইত। শাস্তি দিয়া এবং ভয় দেখাইয়া শিশুর গুণগুলির বিকাশের চেষ্টা করা হইত। আমরা এখন জানি যে, দমন প্রণালী একান্ত ভ্রান্ত, ইহা কখনো সফল হয় না, তাহা ছাড়া ইহা মানসিক বিফলতা সৃষ্টি করে। প্রবৃত্তিকে বাঞ্ছিত পথে চালিত করার জন্য নূতন পন্থা অবলম্বন করিতে হয়। অভ্যাস এবং কৌশল যেন শিশুর প্রবৃত্তিগুলির আত্মপ্রকাশের পথ; পথের গতি যেই দিকে প্রবৃত্তিও জলধারার মতো সেইদিকে প্রবাহিত হয়। শিশুকে উপযুক্ত অভ্যাস এবং উপযুক্ত কৌশল আয়ত্ত করাইয়া তাহার প্রবৃত্তিকে বাঞ্ছিত কাজে উদ্দীপ্ত করা যায়। শিশুর লোভ দমনের কোনও প্রয়োজন হয় না। কাজেই জোর জবরদস্তিরও কোনো আবশ্যকতা নাই। নিষেধ করিয়া শিশুকে কোনো কাজ হইতে নিবৃত্তি করায় তাহার মনে যে নৈরাজ্যের সৃষ্টি তাহা উৎপাদনের কোনো কারণ ঘটে না, সকল কাজেই শিশু স্বতঃপ্রবৃত্ততা ও স্বাধীনতা বোধ করে। শিশুর শিক্ষা সম্বন্ধে যে প্রণালী উল্লিখিত হইয়াছে সকল ক্ষেত্রেই যে তাহা অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে এমন কথা নাই। অদৃষ্টপূর্ব এমন কারণ ঘটিতে পারে যাহার ফলে হয়তো প্রাচীন প্রণালী প্রয়োগ করার আবশ্যকতা দেখা দিবে। কিন্তু শিশু মনোবিদ্যা যতই পরীক্ষিত হইয়া বৈজ্ঞানিক সত্যরূপে প্রতিপন্ন হইতে থাকিবে এবং নার্সারি স্কুলের অভিজ্ঞতা যতই সঞ্চিত হইতে থাকিবে শিশুর চরিত্রগঠনে নূতন প্রণালী ততই যথার্থভাবে প্রয়োগ করা সহজ হইয়া আসিবে।

     

     

    আমাদের সম্মুখে যে বিস্ময়কর সম্ভাবনার পথ উন্মুক্ত আছে তাহারই কথা পাঠকের নিকট উপস্থাপিত করিতে চেষ্টা করিয়াছি। চিন্তা করিয়া দেখুন ইহার ফল কীরূপ সুদূরপ্রসারী হইতে পারে; স্বাস্থ্য, স্বাধীনতা, সুখ, সহৃদয়তা, বুদ্ধি সবই প্রায় সর্বজনীন। আমরা ইচ্ছা করিলে এক পুরুষকালের মধ্যেই পৃথিবীতে নূতন মানব-সমাজের সৃষ্টি করিতে পারি।

    কিন্তু স্নেহপ্রীতি ব্যতীত ইহার কিছুই সম্ভবপর নহে। জ্ঞান বিদ্যমান আছে; কিন্তু প্রীতির অভাবের কথা চিন্তা করিয়া আমি নিরাশ হইয়া পড়ি। উদাহরণস্বরূপ বলা যায় যৌনব্যাধিসহ শিশুর জন্ম নিরোধ করার জন্য বিশেষ কোনো চেষ্টা হয় না; প্রায় সকল নৈতিক নেতাই এ বিষয়ে নিষ্ক্রিয়। ইহা সত্ত্বেও শিশুদের প্রতি আমদের স্বাভাবিক যে প্রীতিবোধ আছে তাহা ক্রমশ প্রসার লাভ করিতেছে। সাধারণ নরনারীর অন্তরে শিশুর প্রতি যে মমতা ও সহানুভূতির প্রকাশ দেখা যায় কয়েক যুগের নিষ্ঠুরতা তাহা আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মে দীক্ষিত না হইলে শিশু যে মহাপাতকি হয় এইরূপ প্রচারকার্য হইতে ধর্ম প্রচারকগণ অল্প কিছুকাল আগে মাত্র নিবৃত্ত হইয়াছেন। উগ্র জাতীয়তাবোধের উত্তাপে মানবতাবোধ শুকাইয়া যায়; যুদ্ধের সময় আমরা এমন অবস্থা সৃষ্টি করিয়াছিলাম যাহার ফলে জার্মানির সকল শিশু রিকেট রোগগ্রস্ত হইয়া পড়িয়াছিল। আমাদের স্বাভাবিক মমত্ববোধকে মুক্তি দিতে হইবে; যদি কোনোনীতির ফলে শিশুদের উপর অত্যাচার বা দুর্ভোগ প্রয়োগ করার প্রয়োজন হয় তবে আমাদের নিকট প্রিয় যতই হোক না কেন সে নীতি বর্জন করিতে হইবে। প্রায় সকল ক্ষেত্রে দেখা যায়, নিষ্ঠুর নীতির মনস্তাত্ত্বিক ভিত্তি হইল ভীতি; এইজন্যই বাল্যকালে ভয় দূর করার প্রতি আমি এত বেশি গুরুত্ব আরোপ করিয়াছি। আমাদের মনের অন্ধকার গুহায় যে-ভয় দূর করার প্রতি আমি এত বেশি গুরুত্ব আরোপ করিয়াছি। আমাদের মনের অন্ধকার গুহায় যে-ভয় লুকাইয়া আছে তাহাকে নির্মূল করিতে হইবে। আধুনিক শিক্ষাধারা যে সুখপূর্ণ জগতের সম্ভাবনা আমাদের সম্মুখে উপস্থিত করিয়াছে তাহা লাভ করিতে কিছুটা ব্যক্তিগত বিপদ বরণ করিতে হইলেও তাহার জন্য চেষ্টা করা উচিত।

     

     

    আমরা যদি কিশোর-কিশোরীদিগকে ভয় ও দমন হইতে মুক্ত রাখিতে পারি, আমরা যদি তাহাদিগকে বিদ্রোহী এবং প্রতিহত প্রবৃত্তিগুলির আক্রমণ হইতে রক্ষা করিতে পারি তবে আমরা তাহাদের নিকট জ্ঞানের রাজ্য সম্পূর্ণ অবারিত করিয়া দিতে পারিব। বিজ্ঞতার সহিত শিক্ষা দিলে তখন শিক্ষাগ্রহণকার্য শাস্তির মতো মনে না হইয়া শিশুর নিকট আনন্দদায়ক হইয়া দাঁড়াইবে। শিশুকে এখন যে পরিমাণ শিক্ষণীয় বিষয় শিখানো হয় তাহা অপেক্ষা বেশি শিখানো প্রয়োজন হইবে না। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ ব্যাপারে মনোভাবের পরিবর্তন সাধনই বিশেষ প্রয়োজন শিক্ষা ব্যাপারটিকে ছাত্র যেন স্বাধীনতার ভিতর দিয়া নূতন বিষয় আবিষ্কারের জন্য আনন্দপ্রদ অভিযান বলিয়া মনে করে। শিক্ষাক্ষেত্রে এইরূপ ভাবধারা প্রবর্তিত হইলে বুদ্ধিমান ছাত্রগণ নিজেদের চেষ্টায় তাহাদের জ্ঞানের পরিধি বাড়াইতে চেষ্টা করিবে এই বিষয়ে তাহাদিগকে সাহায্য করিবার জন্য সকল রকম সুযোগ-সুবিধা দিতে হইবে। জ্ঞান মানুষকে ধ্বংসকারী প্রবৃত্ত ও আবেগ হইতে রক্ষা করে, জ্ঞান বিনা আমাদের আশার জগৎ গড়িয়া তোলা সম্ভব হইবে না। আমাদের নির্জন মনের গোপনস্তরে কুসংস্কারের ভয় লুকাইয়া থাকে কিন্তু সকল বালক-বালিকা যদি নির্ভীক স্বাধীনতার মধ্যে শিক্ষালাভের সুযোগ পায় তবে এক পুরুষকালের মধ্যেই তাহারা আমাদের অপেক্ষা ব্যাপকতর এবং বলবত্তর আশার অধিকারী হইবে। আমরা দেখিতে পাইব না কিন্তু আমরা যে মুক্ত নরনারী নূতন শিক্ষাব্যবস্থার ভিতর দিয়া গড়িয়া তুলিব তাহারাই নূতন জগৎ দেখিতে পাইবে প্রথমে দেখিবে তাহাদের আশার স্বপ্নে; পরে দেখিবে বাস্তবের পরিপূর্ণ মহিমায়।

     

     

    পথ পরিষ্কার। যেইরূপ সন্তানপ্রীতি থাকিলে এই পথ গ্রহণ করিতে বাসনা জাগে তাহা কি আমাদের আছে? কিংবা আমরা নিজেরা যেইরূপ দুর্ভোগ ভুগিয়াছি আমাদের শিশুদিগকেও সেইরূপ ভুগিতে দিব? আমরা কি তাহাদিগকে নির্যাতন ও নিপীড়নের ভিতর দিয়া বাল্যকাল কাটাইতে দিয়া যৌবনে নিরর্থক প্রতিরোধ্য যুদ্ধে নিহত হইতে দিব? সুখসমৃদ্ধি ও মুক্তির পথে তাহার রকমের ভয় ও বাধা বিঘ্ন আসিয়া উপস্থিত হয় কিন্তু প্রেমপ্রীতির শক্তি সব রকম ভয় জয় করিতে পারে; আমরা যদি আমাদের সন্তানদের প্রকৃতই ভালোবাসি জগতে কিছুই আমাদিগকে এই কল্যাণকর কার্য হইতে নিবৃত্ত করিতে সমর্থ হইবে না।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবিবাহ ও নৈতিকতা – বার্ট্রান্ড রাসেল
    Next Article শক্তি – বার্ট্রান্ড রাসেল

    Related Articles

    বার্ট্রান্ড রাসেল

    কেন আমি ধর্মবিশ্বাসী নই – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    সুখের সন্ধানে – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    অপেক্ষবাদের অ, আ, ক, খ – বারট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    কর্তৃত্ব ও ব্যক্তিসত্তা – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    ধর্ম ও বিজ্ঞান – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    বার্ট্রান্ড রাসেল

    দর্শনের সমস্যাবলি – বার্ট্রান্ড রাসেল

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }