Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প223 Mins Read0
    ⤶ ⤷

    ১০. সংস্কৃতি-সংকটের রূপ

    দশম অধ্যায় – সংস্কৃতি-সংকটের রূপ

    —হিংসার উৎসবে আজি বাজে
    অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিণী
    ভয়ঙ্করী! দয়াহীন সভ্যতা—নাগিনী
    তুলেছে কুটিল ফণা চক্ষের নিমেষে,
    গুপ্ত বিষদন্ত তার ভরি’ তীব্র বিষে,
    স্বার্থে স্বার্থে বেধেছে সংঘাত,—লোভে লোভে
    ঘটেছে সংগ্রাম;—প্রলয়—মন্থন—ক্ষোভে
    ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি’
    পঙ্কশয্যা হ’তে। লজ্জা সরম তেয়াগি
    জাতিপ্রেম নাম ধরি’ প্রচণ্ড অন্যায়,
    ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।
    কবিদল চীৎকারিছে জাগাইয়া ভীতি
    শ্মশান—কুক্কুরদের কাড়াকাড়ি—গীতি।
    —রবীন্দ্রনাথ ঠাকুর, শতাব্দীর সূর্যাস্ত

    এই হচ্ছে ধনতান্ত্রিক সভ্যতার রূপ। নাগিনির মতো কুটিল ফণা তুলে বুর্জোয়া সভ্যতা আজ দংশনোদ্যত। চারদিকে চলেছে স্বার্থে স্বার্থে, লোভে লোভে সংঘাত। বর্বরতা ভদ্রতার মুখোশ পরে প্রভুত্ব করছে। জাতিপ্রেমের অন্তরালে মুষ্টিমেয় রাজ্যলোভাতুরের অন্যায় আত্মগোপন করে আছে। হিংসার এই নরমেধযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে অস্ত্রের ঝনঝনানির মধ্যে, বোমা—বিস্ফোরণ ও কামান—গর্জনের মধ্যে। মনুষ্যত্ব, স্বাধীনতা ও ন্যায়বিচারের নহবতের ঐকতান আজ আর শোনা যায় না। কবিও তাই আজ শ্মশান—কুকুরের মতো শব—কাড়াকাড়ির চিৎকার করছেন। চারদিকে শুধু ফাঁপা মানুষ প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মুমূর্ষু পৃথিবীর কাতরানি নেড়িকুকুরের নাকিকান্নার মতো কবির কানে ভেসে আসছে। তাতেও স্বস্তি নেই। উদ্ধৃত কণ্ঠে কেউ ঘোষণা করছেন যে জীবন, মৃত্যু, সভ্যতা, বর্বরতা চক্রবৎ ঘুরে ঘুরে আসে। শিল্প, সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে মানুষের চিরস্থায়ী যোগাযোগ নেই। অনেকদিন সভ্যতাকে মানুষ উপভোগ করেছে, আজ তাই বর্বরতার যুগে ফিরে যেতেই হবে। বর্বরতাই মানুষের মুক্তির পথ।

     

    আরও দেখুন
    পোর্টেবল স্পিকার
    বৈজ্ঞানিক
    বিজ্ঞানকে
    বিজ্ঞান
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    সংগীত
    বিজ্ঞানের
    মিউজিক
    রেসিপি বই
    ডিজিটাল বই

     

    হঠাৎ মানবসভ্যতা ও সংস্কৃতির প্রতি মানুষের এই বৈরাগ্যের কারণ কী? যে—সভ্যতার এক—একটি স্তম্ভ মানুষ যুগে যুগে নিজের সমস্ত শক্তি ও বুদ্ধি ব্যয় করে তৈরি করেছে, তাকে আজ কেন সেই মানুষই অট্টহাস্যে তাসের ঘরের মতো ধূলিসাৎ করে দিয়ে শান্তি পেতে চায়? এতদিন মানুষের কণ্ঠ থেকে বেঁচে থাকার যে রুদ্র সুর ধ্বনিত হয়েছে, আজ কেন সেখান থেকে মৃত্যুর করুণ রাগিণী, নীড়হারা পাখির বিলাপের মতো উৎসারিত হচ্ছে। আজ জীবন মিথ্যা, সভ্যতা মিথ্যা, শিল্প মিথ্যা, সংস্কৃতি মিথ্যা, জগৎ মিথ্যা, সত্য শুধু মৃত্যু, সত্য শুধু অন্যায়, অবিচার, গর্বোদ্ধত স্বেচ্ছাচারিতা, পাশবিকতা। কেন? ধনতান্ত্রিক সভ্যতা নিজের গড়া শৃঙ্খলে নিজে আবদ্ধ হয়ে মহাযুদ্ধ ও অর্থনৈতিক সংকটের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ভস্মীভূত করেছে। মানুষকে আজ তাই প্রাণহীন, ফাঁপা মনে হয়।

    ”…মহাযুদ্ধ এসে অকস্মাৎ পাশ্চাত্য ইতিহাসের একটা পরদা তুলে দিল। যেন কোন মাতালের আবরু গেল ঘুচে। এত মিথ্যা, এত বীভৎস হিংস্রতা নিবিড় হয়ে বহু পূর্বকার অন্ধ যুগে ক্ষণকালের জন্যে হয়তো মাঝে মাঝে উৎপাত করেছে, কিন্তু এমন ভীষণ উদগ্র মূর্তিতে আপনাকে প্রকাশ করেনি। তারা আসত কালো আঁধির মতো ধুলায়, আপনাকে আবৃত করে, কিন্তু এ এসেছে যেন আগ্নেয়গিরির আগ্নেয়স্রাব, অবরুদ্ধ পাপের বাধামুক্ত উৎস উচ্ছ্বাসে দিগদিগন্তকে রাঙিয়ে তুলে, দগ্ধ করে দিয়ে দূরদূরান্তে পৃথিবীর শ্যামলতাকে। তারপর থেকে দেখছি ইয়োরোপের শুভবুদ্ধি আপনার পরে বিশ্বাস হারিয়েছে, আজ সে স্পর্ধা করে কল্যাণের আদর্শকে উপহাস করতে উদ্ধত। আজ তার লজ্জা গেছে ভেঙে;…আজকাল দেখছি আপনাকে ভদ্র প্রমাণ করবার জন্যে সভ্যতার দায়িত্ববোধ যাচ্ছে চলে। অমানবিক নিষ্ঠুরতা দেখা দিচ্ছে প্রকাশ্যে বুক ফুলিয়ে।” (রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর)

     

    আরও দেখুন
    সংগীত
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বৈজ্ঞানিক
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বিজ্ঞানকে
    মিউজিক
    পোর্টেবল স্পিকার
    PDF বই
    ই-বই সাবস্ক্রিপশন

     

    যখন যুদ্ধক্ষেত্রে চারদিকে বিকলাঙ্গ মানুষের মৃতদেহ ছড়িয়ে রয়েছে তখন মনোরাজ্যেও যে অনুরূপ বীভৎসতার সৃষ্টি হবে তাতে বিস্ময়ের কিছু নেই। নরমুণ্ডের স্তূপের সামনে দাঁড়িয়ে বিজ্ঞানের অপব্যবহার ও তার শোচনীয় পরিণামের কথা স্মরণ করে বৈজ্ঞানিকের মন আর বীক্ষণাগারের দিকে না ঝুঁকে দিব্যজ্যোতির সন্ধানে রহস্যাবৃত বিশ্বব্রহ্মাণ্ডের চারদিকে ঘুরে বেড়াবে, এ তো খুব স্বাভাবিক। স্বাধীনতা ও মানবতার বন্দনাগান গেয়ে গেয়ে যে—শিল্পীর কণ্ঠস্বরে ক্লান্তি এসেছে, সে—স্বাধীনতা ও মানবতার রূপ যখন নির্মম পাশবিকতা ও হিংস্রতার মধ্যে প্রকট হয়ে উঠেছে, তখন সে—শিল্পীর পক্ষে নৈরাশ্য, অবসাদ ও মৃত্যুর প্রশান্তি গাওয়াও অস্বাভাবিক নয়। যে—ইয়োরোপ একদিন সভ্যতা ও সংস্কৃতির বড়াই করেছে পৃথিবীর অন্যান্য জাতির কাছে, এবং সত্যই যে ইয়োরোপের একদিন উদ্দেশ্য ছিল সভ্যতার মশাল জ্বেলে মানুষের চলার পথ আলোকিত করা, আজ তারই উন্মুক্ত প্রাঙ্গণে যখন ফ্যাসিজম—এর নির্বিচার অমানবিকতা প্রকাশ পেয়েছে, মানুষের সভ্যতার, সংস্কৃতির উচ্চাদর্শকে অশ্রদ্ধা করে নির্লজ্জ রাহাজানির ইন্ধন জোগানো হচ্ছে, যখন শিল্পীকে বন্দিশিবিরে পাঠিয়ে সম্মানিত করা হচ্ছে, তখন মানুষ আতঙ্কে অবিশ্বাসকেই আঁকড়ে ধরতে যাবে। মানুষের মন চেতনার রাজসিংহাসন থেকে বিচ্যুত হয়ে অবচেতনার অন্ধকার প্রেতপুরীর মধ্যে তলিয়ে যাচ্ছে। সেই ভয়ংকর আদিম অন্ধকার বন্যজন্তুর মতো আরণ্যক হিংস্রতায় যখন মানুষের দিকে লকলকে জিব বার করে চেয়ে থাকে, তখন মানুষের কণ্ঠ থেকে অসহায় মৃত্যুর যন্ত্রণা ও আর্তনাদ ভিন্ন অন্য কীশোনবার প্রত্যাশা আমরা করতে পারি? ‘জয়, বর্বরতার জয়!’ ‘জয়, নরহত্যার জয়!’ ‘জয়, কৃতঘ্নতার জয়!’ ‘স্বেচ্ছাচার দীর্ঘজীবী হোক!’—চারদিকে যখন এই মন্ত্র উচ্চারিত হয় তখন জীবন বা সভ্যতা অর্থহীন হয়ে যায়, মানুষ মিথ্যা হয়ে যায়, সত্য হয় শুধু মৃত্যু আর উচ্ছৃঙ্খল পাশবিকতার অবসাদ। মনে হয় মানুষের সভ্যতা আজ আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুন চারদিকে পরিব্যাপ্ত হয়ে সবকিছু আত্মসাৎ করে নিচ্ছে, কোনো কিছুরই শেষ চিহ্নটুকু পর্যন্ত থাকবে না। মানুষের মঙ্গলসাধনের যে—ব্রত নিয়ে বিজ্ঞান সভ্যতার জন্মদিনে জয়যাত্রা করেছিল, সে—ব্রত আজ মানবজাতির অকল্যাণকর স্তোত্রপাঠে পরিণত হয়েছে, মানুষের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্যকে বিসর্জন দিয়ে বিজ্ঞান আজ হয়েছে বারবনিতার মতো ধনতান্ত্রিক সমাজরক্ষকদের রক্ষিতা এবং শিল্পেরও সেই একই শোচনীয় পরিণাম। বহির্জগতের বিরাট ওলটপালটের সঙ্গে বৈজ্ঞানিক ও শিল্পীর এই মানসিক বিপর্যয়, সংস্কৃতি—সংকটের রূপোপলব্ধির জন্য তা—ই বিশেষভাবে প্রণিধেয়।

     

    আরও দেখুন
    মিউজিক
    সংগীত
    বৈজ্ঞানিক
    পোর্টেবল স্পিকার
    বিজ্ঞানের
    বিজ্ঞানকে
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বিজ্ঞান
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্যের কোর্স

     

    মানুষকে আত্মকেন্দ্রিক করবার জন্য যে—বিজ্ঞান সর্বাপেক্ষা বেশি দায়ী, প্রথমে সেই মনোবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করা উচিত। যে—বিজ্ঞান বহির্জগতের প্রতি মানুষের উদাসীনতার ইন্ধন জুগিয়েছে, আর মানুষকে তার প্রত্যক্ষ প্রতিবেশ থেকে ছিনিয়ে নিয়ে অন্তরাভিমুখী করেছে, মৃত্যুকে দিয়েছে জীবনের চাইতে বেশি সম্মান, তার সর্বপ্রধান নায়ক হলেন সিগমুন্ড ফ্রয়েড (Sigmund Freud)। ফ্রয়েড মনোবিজ্ঞানের সাধনা করে মানুষের সংস্কৃতিসম্ভার যে অনেক বাড়িয়েছেন তাতে কারও এতটুকুও সন্দেহ নেই। সাংস্কৃতিক দানের মধ্যে ফ্রয়েডীয় মনোবিকলনতত্ত্ব বুর্জোয়া শ্রেণির গর্বের বিষয়। কিন্তু বুর্জোয়া অধ্যাসের মধ্যে পরিপুষ্ট হয়ে ফ্রয়েডীয় প্রতিভা মানুষের ততখানি কল্যাণ করেনি, যতখানি তার করা উচিত ছিল। বুর্জোয়া শ্রেণির সেই সংকীর্ণ গণ্ডির মধ্যে ফ্রয়েডীয় প্রতিভা বন্দি হয়ে আত্মহত্যা করেছে। তবু মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মানুষের কামনা, বাসনা প্রভৃতি চরিতার্থতার জন্য যুগ যুগ ধরে মানুষের যে অক্লান্ত প্রয়াস, বহির্জগতের কঠিন প্রস্তরভূমিতে আহত হয়ে যেসব দুর্দমনীয় অভিপ্রায় চেতনার রাজ্য থেকে নির্বাসিত হয়ে অন্তরের নিভৃততম মণিকোঠায় আত্মগোপন করে থাকে, তাদের প্রতি ফ্রয়েডের অসীম শ্রদ্ধা এ—যুগের এবং পরবর্তী যুগের মানুষের কাছেও স্মরণীয় থাকবে। ফ্রয়েড সেইজন্য অবশ্যই আমাদের নমস্য।

     

    আরও দেখুন
    সংগীত
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বৈজ্ঞানিক
    পোর্টেবল স্পিকার
    মিউজিক
    বিজ্ঞানকে
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    স্বাস্থ্য টিপস
    অনলাইন বুকস্টোর

     

    প্রাক—সামরিক যুগে মনোবিজ্ঞান মানুষের মনে যে ঐন্দ্রজালিক প্রভাব বিস্তার করেছিল, সমরোত্তরকালে অর্থনীতি তার স্থান দখল করেছে। ধনতান্ত্রিক সংকটের ফলে মানুষের মন মনোবিজ্ঞানের মোহময় রাজ্য ছেড়ে অর্থনীতির নির্মম জগতের দিকে ফিরে চেয়েছে। বুর্জোয়া শ্রেণির বিজয়পতাকা যখন উড়ছে, ব্যক্তির শ্রেষ্ঠত্বের প্রতি বিশ্বাস যখন ভাঙেনি, জীবনের উপর অধিকার যখন ক্ষুণ্ণ হয়নি, তখন মনোবিজ্ঞানের বিশেষ আকর্ষণ ছিল তাদের কাছে। মনোবৈজ্ঞানিক পরীক্ষা তখন মহাসমারোহে আরম্ভ হয়ে ফ্রয়েডের জয়বার্তাই ঘোষণা করেছিল। তারপর ধনতন্ত্রের অর্থনৈতিক সংকটের গুঁতো আর ঝাঁকুনি খেয়ে মনোবিজ্ঞান তার স্থান থেকে বিচ্যুত হয়েছে। আজ ফ্রয়েডীয় মনোবিজ্ঞান সেইজন্যই টলটলায়মান।

    তাই মানুষ যখন আজ যুদ্ধক্ষেত্রে রক্তাক্ত দেহে মৃত্যুকে বরণ করছে, যন্ত্রের উন্নতি ও উৎপন্ন পণ্যের প্রাচুর্যের দিনে আজ আর্থিক সংকট যখন বুভুক্ষু মানুষের বুক থেকে শেষ রক্তবিন্দুটুক পর্যন্ত শুষে নিচ্ছে, তখন মনোবিজ্ঞান গর্ব করে মানুষকে মুক্তির পথের সন্ধান দিচ্ছে এই বলে যে :

    Even in the most material field, that of economics, psycho-analysis has shown that it is rare for anyone to think freely and behave ‘normally’ where money is concerned. One of the most surprising discoveries of psychoanalysis was that the idea of money is frequently a direct symbol of that of bodily dirt in the unconscious, and that the various complicated reactipons to do with the latter idea constantly influence conscious judgements about money matters… Free association of ideas takes us to the subject of war itself, certainly one of the gravest sociological problems. Here psychoanalytic investigations have shown the complexity of the factors concerned and the impossibility of radically coping with them unless their unconscious roots are thoroughly examined and understood. Compared with comprehensive study of this kind, the present vague propaganda exhortations to denounce war are but pitiful fumblings, about the efficacy of which few serious thinkers are deceived.

     

    আরও দেখুন
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বিজ্ঞানকে
    সংগীত
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বৈজ্ঞানিক
    মিউজিক
    পোর্টেবল স্পিকার
    বইয়ের তালিকা
    বাংলা বইয়ের প্রিন্ট কপি

     

    —Ernest Jones : Psychoanalysis

    ”মনোবিজ্ঞান প্রমাণ করেছে যে অর্থনীতির ক্ষেত্রে যেখানে অর্থের সম্বন্ধ আছে সেখানে মানুষের কাছ থেকে স্বাধীন চিন্তা বা স্বাভাবিক ব্যবহার প্রত্যাশা করা যায় না। অর্থ প্রায়ই অবচেতন মনে শরীরী অপরিচ্ছন্নতার প্রত্যক্ষ প্রতীকস্বরূপ এবং এই ধারণার অভ্যন্তরীণ জটিলতা অর্থ সম্বন্ধে সচেতন বিচার—বিশ্লেষণের উপর প্রভাব বিস্তার করে। মুক্ত ভাবানুষঙ্গের ফলে আমরা প্রায়ই যুদ্ধের প্রতি আকৃষ্ট হই, এবং এ—ব্যাপারে যে একটি গভীর সমাজনৈতিক সমস্যা তাতে কোনো সন্দেহ নেই। মনোবৈজ্ঞানিক গবেষণার ফলে প্রমাণিত হয়েছে যে এই সমস্যার মূল অবচেতন কারণগুলিকে যতক্ষণ না বিশ্লেষণ করা হবে ততক্ষণ এর সমাধান অসম্ভব। মনোবিজ্ঞানের এই গবেষণামূলক অধ্যয়নের কাছে যাঁরা যুদ্ধবিরোধী প্রচারকার্যে নিযুক্ত থাকেন তাঁদের সাফল্য হাস্যকর বলে মনে হওয়া স্বাভাবিক।”

    বহির্মুখী বিপ্লবী গতিশীল মার্কসীয় দর্শনের সঙ্গে অন্তর্মুখী স্থাণু ফ্রয়েডীয় বিজ্ঞানের এই হল পার্থক্য। ফ্রয়েডীয় থেরাপি কোনো নিউরটিক ব্যক্তিকে বিশ্লেষণ করে পরীক্ষায় সফল হতে পারে, কিন্তু সাম্প্রতিক সভ্যতার নিউরটিক ও সাইকোটিক দিকগুলিকে বিচার করে তাকে ব্যাধিমুক্ত করতে হলে ফ্রয়েডীয় ব্যক্তিক বিশ্লেষণে কৃতকার্য হওয়া সম্ভব নয়। কার্ল মার্কস বলেন যে উৎপাদনক্রিয়ার এমন বৈশিষ্ট্য যে উৎপাদন—প্রণালীর মধ্যে মানুষের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয়, এবং সেই সম্বন্ধ অনুযায়ী মানুষের অভ্যাস, রুচি, চিন্তা ও কার্যধারা, এককথায় মানুষের স্বভাব গড়ে ওঠে। সুতরাং মানুষের স্বভাব দ্বারা ঐতিহাসিক সত্যকে ব্যাখ্যা করা যায় না, ঐতিহাসিক গতির মধ্যে মানুষের স্বভাব বিভিন্নভাবে গঠিত হয়। কোনো বৈজ্ঞানিকই এই গতিশীল ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে চিন্তা করেননি, এবং ফ্রয়েডও উৎপাদন—প্রণালীকে উপেক্ষা করে জনন—প্রণালীর (Reproductive Process) উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। ফ্রয়েডীয় পদ্ধতির দুটি প্রধান গলদ হচ্ছে—(১) সমাজের উৎপাদন—প্রণালীকে অগ্রাহ্য করেও সভ্য মানুষের জনন—প্রণালী সুন্দরভাবে অধ্যয়ন করা সম্ভব, এবং (২) যৌন—প্রণালীর উপসর্গগুলি বিশ্লেষণ করলে মানুষের স্বভাবের অন্তর্নিহিত অভাবগুলির যে—পরিচয় পাওয়া যায় তার দ্বারাই আধুনিক সভ্যতার দূরবস্থার কারণ উল্লেখ করা সম্ভব হতে পারে। নীচে থেকে উপরে না দেখে এইভাবে উপর থেকে দৃষ্টি দিয়ে মানুষ ও সভ্যতাকে বিচার করবার ফলে ফ্রয়েড অনেকদিন পরেও প্রকৃতপক্ষে ধনতন্ত্রের জয়গানই গেয়েছিলেন। ১৯৩০ সালে ফ্রয়েড লিখেছেন :

     

    আরও দেখুন
    মিউজিক
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বিজ্ঞানকে
    বিজ্ঞানের
    বৈজ্ঞানিক
    সংগীত
    পোর্টেবল স্পিকার
    বিজ্ঞান
    বাইশে শ্রাবণ
    বাংলা অডিওবুক

     

    ‘I cannot enquire into whether the abolition of private property is advantageous and expedient. But I am able to recognize that psychologically it is founded on an untenable illusion. By abolishing private property one deprives the human love of aggression of one of its instruments, a strong one undoubtedly, but assuredly not the strongest. It in no way alters the individual differences in power and influence which are turned by aggressiveness to its own use, nor does it change the nature of instinct in any way.”

    —Sigmund Freud : Civilisation and its Discontents

    ”ব্যক্তিগত মালিকানাপ্রথা উচ্ছেদের ফলে কোনো সুবিধা বা উপকার হবে কি না আমি বলতে পারি না। তবে এই প্রথা তুলে দিলে মানুষের হিংসা—কাতরতার একটি অস্ত্র থেকে যে মানুষকে বঞ্চিত করা হবে তাতে ভুল নেই, কিন্তু সে—অস্ত্র সর্বপ্রধান অস্ত্র নয়। প্রভাবে ও শক্তিতে ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য তাতে বদলাবে না, এবং মানুষের সাহসিক বৃত্তিরও কোনো পরিবর্তন হবে না।”

     

    আরও দেখুন
    মিউজিক
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    বিজ্ঞানের
    বিজ্ঞানকে
    বৈজ্ঞানিক
    বিজ্ঞান
    সংগীত
    পোর্টেবল স্পিকার
    গল্প, কবিতা
    PDF বই

     

    এইভাবে ফ্রয়েড মানুষিক বৃত্তির প্রতিচ্ছবি হিসাবে জগৎ ও সভ্যতাকে বিচার করেছেন, যেমন করেছিলেন হেগেল জগৎকে মনের প্রতিবিম্ব হিসাবে। কোনো উন্মাদ ব্যক্তির অভ্যন্তরীণ স্নায়বিক ছন্দপতন ও বিপর্যয়ের কারণকে ফ্রয়েড পরিবর্ধিত করে সভ্যতা ও সংস্কৃতি—সংকটের রূপ বিশ্লেষণ করতে চেষ্টা করেছিলেন। অথচ এই মনোবিজ্ঞানকে কীভাবে সাম্যবাদী সমাজে প্রয়োগ করা হচ্ছে দেখলে বোঝা যাবে ফ্রয়েড তাঁর সমস্ত বৈপ্লবিক আবিষ্কার সত্ত্বেও ভুল দৃষ্টিকোণের জন্য তাঁর বিজ্ঞানকে যথেষ্ট মানুষের কল্যাণে ব্যবহার করতে পারেননি। রোজেনস্টাইন সাম্যবাদী মনোবিজ্ঞান সম্বন্ধে বলেছেন :

    We seek to make an environment that will allow of mental health, to end conditions that create conflicts. The old psychiatry shut itself up in the hospital or clinic. Doctors had no opportunity to study patients at work. Today our psychiatrists go out to shop, school, factory, field and farm, and not only study the workers and the conditions of their work but try to see that these are such as will not create nervous troubles.

     

    আরও দেখুন
    বিজ্ঞানকে
    সংগীত
    বিজ্ঞান
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    পোর্টেবল স্পিকার
    মিউজিক
    বৈজ্ঞানিক
    বিজ্ঞানের
    গ্রন্থাগার
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    —Quoted in Samuel. D. Schmalhausen’s

    “The New Road to Progress”

    ”আমরা মানসিক স্বাস্থ্যের উপযোগী প্রতিবেশ সৃষ্টি করতে চেষ্টা করি, এবং যাবতীয় বিরোধ দূর করা আমাদের লক্ষ্য। প্রাচীন মনোবৈজ্ঞানিক হাসপাতালে বা ক্লিনিকে নিজেকে বন্দি করে রাখতেন রুগিকে স্বাভাবিক অবস্থায় পরীক্ষা করবার সুযোগ তাঁদের ঘটত না। আমাদের মনোবৈজ্ঞানিকেরা আজ দোকানে, স্কুলে, কারখানায়, সর্বত্রই শ্রমিকদের অবস্থা প্রত্যক্ষভাবে বিচার করবার জন্য যান, এবং চেষ্টা করেন যাতে তাদের কোনোরকম মানসিক গণ্ডগোল না ঘটে এমন অবস্থা সৃষ্টি করতে।” এইখানে ফ্রয়েডীয় মনোবিজ্ঞানের সঙ্গে মার্কসীয় মনোবিজ্ঞানের প্রভেদ। ফ্রয়েড প্রত্যক্ষ প্রতিবেশ থেকে দৃষ্টি ঘুরিয়ে মানুষের অন্ধকার অন্তর্দেশে প্রবেশ করেন, এবং নানারকম স্নায়ু ও ইন্দ্রিয়ের অলিগলির ভিতর দিয়ে ভ্রমণ করে শেষকালে মানুষের আদিম সহজ বৃত্তি বা যৌনাকাঙ্ক্ষার পরিত্যক্ত নির্জন শিবিরে আশ্রয় গ্রহণ করেন, এবং আদিম অন্ধকারকে সত্য প্রতিপন্ন করে মৃত্যুর জয়ডঙ্কা বাজান। মার্কসীয় মনোবিজ্ঞান বহির্জগৎ থেকে অভিযান শুরু করে, মানুষের সৃষ্ট পরিবেষ্টনের মধ্যে মানুষের মনের প্রতিক্রিয়ার প্রতি সতর্ক দৃষ্টি রেখে, সভ্যতার প্রশস্ত পথের উপর দিয়ে অগ্রসর হয়ে আলোকের সন্ধান পায়; সভ্যতার অগ্রগতি সেইজন্য সত্য হয়ে ওঠে, মানুষ জীবন্ত হয়ে, এবং যা কিছু সাংস্কৃতিক বিকার তার পূর্ণ আরোগ্যলাভেও আস্থা রাখে। ফ্রয়েড সেইজন্য বলেন :

     

    আরও দেখুন
    সংগীত
    বিজ্ঞানের
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    পোর্টেবল স্পিকার
    বৈজ্ঞানিক
    মিউজিক
    বিজ্ঞান
    বিজ্ঞানকে
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার

     

    An instinct would be a tendency in living organic matter impelling it towards reinstatement of an earlier condition, one which it had abandoned under the influence of external disturbing forces—a kind of organic elasticity, or to put it another way, the manifestation of inertia in organic life… Through a long period of time the living substance may have…had death within easy reach… until decisive external influences altered in such a way as to compel the still living substance to ever greater deviations from the original path of life, and to ever more complicated and circuitous routes to the attainment of the goal of death. These circuitous ways to death, faithfully retained by the conservative instincts, would be neither more nor less than the phenomena of life as we know it. If the exclusively conservative nature of the instincts is accepted as true, it is impossible to arrive at any other suppositions with regard to the origin and goal of life.

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    পোর্টেবল স্পিকার
    সংগীত
    বিজ্ঞানকে
    বৈজ্ঞানিক
    মিউজিক
    বিজ্ঞানের
    বইয়ের
    নতুন বই

     

    —Sigmund Freud : Beyond the Pleasure Principle

    জীবন্ত জৈব পদার্থের যে—গুণ আদিম অবস্থার দিকে তাকে আকর্ষণ করে, ফ্রয়েড তাকে সহজ বৃত্তি বলেছেন। বাইরের প্রভাবে এই জীবন্ত পদার্থ জীবনের প্রধান পথ থেকে দিগভ্রষ্ট হয়ে বহু সর্পিল পথের উপর দিয়ে মৃত্যুতীর্থের দিকে অগ্রসর হয়। সহজ বৃত্তির এই স্বাভাবিক ধর্মে বিশ্বাস করলে জীবনের উৎপত্তি ও পরিণতি একমাত্র মৃত্যু ভিন্ন অন্য কিছু ভাবা যায় না। মৃত্যুচিন্তায় অবশ হয়ে ফ্রয়েড বাইরের প্রভাবকে শেষ পর্যন্ত একেবারে অস্বীকার করে ঘোষণা করলেন : “The goal of all life is death.” অসাধারণ প্রতিভাশালী ফ্রয়েড সেইজন্য নিজের অক্ষমতা ও ব্যর্থতাকে স্বীকার করে গিয়েছেন, এবং সাম্প্রতিক ধনতান্ত্রিক সভ্যতার অবনমিত পরিবেষ্টনে পুষ্ট বিপন্ন ও বিপর্যস্ত মানুষকে তিনি কোনো আশা দিতে পারেননি।

    “My courage fails me, therefore, at the thought of rising up as a prophet before my fellowmen, and I bow to their reproach that I have no consolation to offer…..”

     

    আরও দেখুন
    পোর্টেবল স্পিকার
    বৈজ্ঞানিক
    ফাইন্যান্সিয়াল সফ্টওয়্যার
    মিউজিক
    সংগীত
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বিজ্ঞানকে
    বাংলা কৌতুক বই
    উপন্যাস সংগ্রহ

     

    —Sigmund Freud : Civilisation and its Discontents

    দীর্ঘদিন মানুষের মনোরাজ্যের পথে পথে ভ্রমণ করে ফ্রয়েড বললেন যে মানুষ সহজ বৃত্তির শৃঙ্খলে আবদ্ধ, মানুষ নির্মম সাদি (Sadist), মানুষের অন্তরের জিঘাংসা ও যৌনবৃত্তির বহ্নি অনির্বাণ, মানুষ উন্মাদ এবং আদিমতার কারাগারে চিরযুগ বন্দি, মানুষের জীবন মৃত্যুর গোলাম। সুতরাং মানুষের কোনো মুক্তি নেই, যে—পরিবেশ মানুষকে আজ শুষে নিচ্ছে, মানুষের মজ্জা পর্যন্ত নিঙড়ে নিচ্ছে, তাকে সুন্দরতর পরিবেশে রূপান্তরিত করা মানুষের সাধ্য নয়, কারণ পিছনে রয়েছে আদিমের প্রচণ্ড আহ্বান, চিরজাগ্রত বর্বর মানুষের হুমকি, সেই যৌনক্ষুধার তাড়না, সেই অত্যাচারী, হিংসাত্মক মনোবৃত্তির হাতছানি। মানুষের মুক্তি নেই, জীবনের পরিত্রাণ নেই। মৃত্যুই জীবনের শ্রেষ্ঠ ও শেষ লক্ষ্য। যুগ যুগ ধরে সেই অচঞ্চল লক্ষ্যের দিকে মানুষ ছুটে চলেছে, বাইরের প্রভাব শুধু ঘূর্ণায়মান পথের দূরত্ব বাড়াতে পারে, কিন্তু মানুষের গতি সেইদিকেই রয়েছে, সেই নিবিড় অন্ধকার, আদিম অন্ধকার, মৃত্যুর দিকে।

    এরপরে স্পেংলার—এর নৈরাশ্যবাদ ও প্রগতিবাদ—বিমুখতার কারণ বুঝতে আর কষ্ট হয় না, মুমূর্ষু ধনতান্ত্রিক সভ্যতার শেষ সংগীত স্পেংলার—এর মারফত আমাদের কানে ভেসে আসে :

    Already the danger is so great, for every individual, every class, every people, that to cherish any illusion whatever is deplorable. Only dreamers believe that there is a way out. Optimism is cowardice. We are born into this time and must bravely follow the path to the destined end. There is no other way…. The honourable end is the only thing that cannot be taken from a man.

    বিপদ ক্রমেই এমন ঘনীভূত হয়ে উঠছে, যে প্রত্যেক মানুষকে ও শ্রেণিকে সমস্ত আশা—আকাঙ্ক্ষা বিসর্জন দিতে হবে। ওসব মিথ্যা, ভ্রম। একমাত্র স্বপ্নবিলাসীই বিশ্বাস করতে পারে যে এ—অবস্থায় মুক্তি সম্ভব। আশাবাদ এখন কাপুরুষতারই নামান্তর। যখন এই সময়েই আমরা জন্মেছি, তখন সাহস করে নির্দিষ্ট পথে এগিয়ে যাব, তা ভিন্ন আর অন্য কোনো উপায় নেই। স্পেংলার মনে ভাবেন যে সভ্যতা একটা বৃত্তের মধ্যে আবদ্ধ, কোনো কিছুরই অগ্রগতি হয় না।

    এজরা পাউন্ড ও টি. এস. এলিয়টও প্রগতিবিমুখ। পাউন্ডের দার্শনিক দৃষ্টি স্পেংলার—এর অনুবর্তী, তিনিও বিশ্বাস করেন সভ্যতা বৃত্তবদ্ধ—ব্যক্তি তারই বুকে সমধর্মী বুদবুদ। পাউন্ড তাঁর Cantos—এর মধ্যে সেইজন্য কোনো ঐতিহাসিক পারম্পর্য গ্রাহ্য করেননি, কোনো নায়ক নেই, এমনকী দেশকালের কোনো বিচার পর্যন্ত নেই। মহাযুদ্ধ ও এলিয়ট অর্থনৈতিক সংকট ও অডেন, পিপলস ফ্রন্ট ও স্পেন্ডার ও ডে ল্যুইস, মোটামুটি সমরোত্তর ইংরেজি কাব্য এইভাবে আলোচনা করা যেতে পারে। এলিয়টের ‘Gerontion’ বৃদ্ধ, তার কোনো আকাঙ্ক্ষা নেই, যাবতীয় কাজ তার শেষ হয়ে গিয়েছে, রয়েছে শুধু “Thoughts of a dry brain in a dry season”।

    My house is a decayed house,
    And the jew squats on the window still, the owner,
    Spawned in some estaminet of Antwerp,
    Blistered in Brussels, patched and peeled in London
    The goat coughts at night in the field overhead;
    Rocks, moss, stone crop, iron, merds.
    The woman keeps the kitchen, makes tea,
    Sneezes at evening, poking the peevish gutter,
    I an old man.
    A dull head among windy spaces,

    —Gerontion.

    বৃদ্ধ শুধু গৌরবময় অতীতের স্বপ্ন দেখে

    …in the juvenesence of the year
    Came Christ the tiger.

    এ হচ্ছে ১৯২০ সালের কথা। দু বৎসরের মধ্যে বৃদ্ধ Gerontion হয়েছে Tiresias, এবং The Waste Land—এর মধ্যে কতকগুলি টুকরো প্রতিরূপ একত্রে গ্রথিত করা হয়েছে।

    What are the roots that clutch, what branches grow
    Out of this stony rubbish? Son of man,
    You cannot say, or guess, for you know only
    A heap of broken images…
    —The Burial of the Dead

    ওয়েস্টল্যান্ড ক্যাথলিক গির্জার স্তম্ভের উপর প্রতিষ্ঠিত নয়; ফ্রেজারের ‘গোল্ডেন বাউ’ হচ্ছে তার ভিত্তি। সাম্প্রতিক সভ্যতার বিপর্যস্ত পরিবেশের অন্তরালে মানুষের আদিম ধর্মবিশ্বাস শিকড় গেড়ে রয়েছে। এখানে ফ্রয়েডের সঙ্গে এলিয়টের মতৈক্য আছে। রিচার্ডস বলেছেন যে ওয়েস্টল্যান্ড—এ এলিয়টের ‘Severance between his poetry and all belief’—এর পরিচয় পাওয়া যায়—In the destructive element immerse. That is the way”—কিন্তু “The Fire Sermon”—এর মধ্যে।

    O Lord Thou Pluckest me out
    O Lord Thou Pluckest
    burning

    —এলিয়টের বিশ্বাসের সাক্ষ্য মেলে। ধ্বংসের মধ্যে যে—নৈরাশ্য ‘What the Thunder Said’—এ তা—ই অভিব্যক্ত হয়েছে।

    What is that sound high in the air
    Murmur of maternal lamentation
    Who are those hooded hordes swarming
    Over endless plains, stumbling in cracked earth
    Ringed by the flat horizon only
    What is the city over the mountains
    Cracks and reforms and bursts in the violet air
    Falling towers
    Jerusalem Athens Alexandria
    Veinna London
    Unreal

    প্রতিকূল প্রতিবেশের মধ্যে অতিষ্ঠ হয়ে এলিয়ট শেষ পর্যন্ত মধ্যযুগের সুন্দর সংহত শান্তির মধ্যে ফিরে যাওয়াই স্থির করলেন। মধ্যযুগের শিল্প ও জীবন প্রাথমিক অবস্থায় থাকার ফলে ধর্ম ছিল তাদের উপর পক্ষ বিস্তার করে। গির্জার অতি—প্রাধান্যের জন্য তাদের প্রসার সম্ভব হয়নি। ধর্মকে কেন্দ্র করে মধ্যযুগ সংস্কৃতির বিচিত্র ধারাকে একটি সমন্বয়ের প্রবাহে মিলিত করতে সক্ষম হয়েছিল, এবং এলিয়ট বর্তমান সভ্যতার বিরোধ, হীনতা ও দীনতার মধ্যে জীবনের পূর্ণতার কোনো হদিশ না পেয়ে ব্যক্তিস্বাতন্ত্র্য ও বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তির জন্য সেই সমন্বয় ফিরে চান। গির্জার অভিভাবকত্বে মধ্যযুগীয় সাংস্কৃতিক সমন্বয় এলিয়টের কাম্য। ‘Choruses from the Rock’—এর মধ্যে সেই অভিপ্রায়ই ব্যক্ত হয়েছে :

    Men have left GOD not for other gods, they say, but for no god, and this has never happened before

    That men both deny gods and worship gods, professing first Reason

    And then Money, and Power, and what they call Life, or Race, or Dialectic.

    The Church disowned, the tower overthrown, the bells up-turned, what have we to do

    But stand with empty hands and palms turned upwards

    In an age which advances progressively backwards?

    ড্রয়িং রুমে প্রুফ্রকের সাহচর্য ছেড়ে ওয়েস্টল্যান্ড পার হয়ে এলিয়ট শেষকালে পৌঁছোলেন সৃষ্টি ও সমালোচনার তীর্থসংগমে। জীবনের বাস্তব অভিজ্ঞতার তাঁর কাছে কোনো মূল্য নেই। জীবন ও সভ্যতার একমাত্র মানদণ্ড হল শাশ্বত ধর্ম, ক্যাথলিক গির্জা।

    সভ্যতার পূতিগন্ধ শহরের দৈনন্দিন জীবনের বাইরে পল্লি অঞ্চলেরপ্রতিবেশ পর্যন্ত কলুষিত করেছে। সেখানেও আর সেই প্রশান্ত জীবন নেই, জীবনের ছন্দপতন ঘটেছে।

    Here too corruption spreads its peculiar and emphatic odours.

    And life lurks, evil, out of epoch.

    অডেন ও ইশারউড ‘The Dog Beneath the Skin, or where is Francis?’ নামক গীতিনাট্যের মধ্যে ইয়োরোপের সামাজিক ও নৈতিক জীবনের শোচনীয় অবনতিকে বিদ্রুপ করেছেন। ইয়োরোপীয় সভ্যতা ও সংস্কৃতি আজ শুধু বিরাট ধাপ্পা ভিন্ন আর কিছু নয়, এবং ধাপ্পাবাজ শাসনকর্তারা ভদ্রতার মুখোশ পরে অন্তরালে লম্পট ও বর্বরের মতো একশ্রেণিকে শোষণ করে ফাঁপছেন। সেইজন্য জীবনে কোথাও শান্তি নেই, চারদিকে অশান্তি ও উচ্ছৃঙ্খলতা। অডেন ও ইশারউডও ওয়েস্টল্যান্ড অতিক্রম করে যেতে পারেননি, তবে নূতন কোনো গ্রেলের সুদূর ইঙ্গিত তাঁরা দিয়েছেন।

    মরণোন্মুখ ধনতান্ত্রিক সমাজ কত দূর পর্যন্ত যে তার কদর্য প্রভাব বিস্তার করতে পারে; ইংল্যান্ডের বিখ্যাত বুদ্ধিজীবী এইচ জি. ওয়েলস (H. G. Wells) তার প্রমাণ। ওয়েলস তাঁর আত্মজীবনীর মধ্যে ‘হা অদৃষ্ট’! বলে আক্ষেপ করে বলেছেন যে আজীবন তিনি তাঁর মস্তিষ্ককে যথাসাধ্য ঝাঁকুনি দিয়ে বিপন্ন সভ্যতা ও সংস্কৃতিকে উদ্ধার করবার জন্য চেষ্টা করেছেন, কীসে মানুষের মঙ্গল হবে, জাতির কল্যাণ হবে, পৃথিবীতে আবার শান্তিরাজ্য স্থাপিত হবে তার জন্য বেতার, গ্রামোফোন, যৌনতত্ত্ব, সমাজতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, দর্শন, উপন্যাস, গল্প, রূপকথা প্রভৃতি এমন কিছু নেই যা তিনি চর্চা করেননি, কিন্তু পদেপদে তিনি ব্যর্থ হয়েছেন, পরাজিত হয়েছেন, ঠকেছেন, তাঁর উপদেশ তাঁর প্রভুরা হেলায় অগ্রাহ্য করেছে, তিনি উন্মত্ত বৃষের মতো দ্বারে দ্বারে প্রাণপণ চিৎকার করে ঘুরেছেন তবু কেউ তাঁর মূল্যবান উপদেশ, তত্ত্বকথা ও বাণী শ্রদ্ধার সহিত গ্রহণ করেননি, পিঠ থাবড়ে, ”বহুত আচ্ছা” বলে গা—ঢাকা দিয়েছেন। ওয়েলসের বিশ্বাস যে তাঁর মতো অসাধারণ প্রতিভাশালী বুদ্ধিবাদী বা জীবীরা মানুষের জীবনকে ভেঙেচুরে নূতন ভিত্তির উপর গড়বার চেষ্টা করছেন, এবং যদি কেউ, সমাজের কোনো শ্রেণি, মানবসভ্যতাকে পুনরুদ্ধার করতে সক্ষম হন তাহলে একমাত্র বুদ্ধিজীবীরাই হবেন। ওয়েলস বলেন : “We originative intellectual workers are reconditioning human life.” কিন্তু দুঃখের বিষয় শাসকশ্রেণির জঘন্য একগুঁয়েমির জন্য “We had… in plain English to be outwitted, cheated, discredited, and frustrated…” তিতিবিরক্ত হয়ে ওয়েলস সেইজন্য বলেছেন যে : “It made me waver towards the dogma of the class war.” শাসকশ্রেণির উপর অভিমান করে মহাপণ্ডিত ওয়েলস শেষ পর্যন্ত শ্রেণিসংগ্রামের সংস্কারের দিকে আকৃষ্ট হননি। মনিবেরা জানেন ওয়েলসের মতো বুদ্ধিমান নোকরদের কীভাবে খুশি রাখতে হয়। ওয়েলসের অভিমান দূর করতে তাঁদের বেগ পেতে হয়নি। ওয়েলস তারপরেই মস্তিষ্ক হেলিয়ে শান্তির দিনে শ্রমিকদের আনুগত্য দেখে বিদ্রুপ করে বলেছেন :

    ‘And this’, thought I, ‘is the reality of democracy; this is the proletariat of dear old Marx in being. This is the real people. This seething multitude of vague kindly uncritical brains is the stuff that old dogmatist counted upon for his dictatorship of the proletariat, to direct the novel and complex organisation of a better world’ The thought suddenly made me laugh aloud.

    —H. G. Wells : Experiment in Autobiography

    ওয়েলসের এই মতের সঙ্গে ‘Intellectual hooligan’—স্পেংলার—এর বক্তব্য তুলনা করা চলে :

    No good retainer dreams of regarding peasants as his equals, and every foreman who knows his job refuses to allow unskilled labourers to address him on terms of equality. This is the natural feeling in human relations Equal rights are contrary to nature…..

    —Osward Spengler : The Hour of Decision

    ওয়েলসের ধূমায়মান মগজপ্রসূত সর্বশেষ থিসিস (The New World Order) হচ্ছে : “Waste no more time on the spectacle of the Marxist putting the cart in front of the horse and tying himself up with the harness.” এবং মার্কসীয় দর্শন অনুসারে “to suggest that all people of wealth and capacity living in a community in which unco-ordinated private enterprise plays a large part are necessarily demoralised by the advantages they enjoy and that they must be dispossessed by the worker and the peasant….”—ওয়েলস—এর মতে নির্বুদ্ধিতার চূড়ান্ত। অর্থাৎ ওয়েলস বলেন যে বুর্জোয়া শ্রেণি বা ধনিকগোষ্ঠী যে অনিষ্টকর হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। নির্বোধ কৃষক ও শ্রমিকদের রাজত্ব প্রতিষ্ঠিত হলেই সমস্ত জটিল সমস্যার মীমাংসা হয়ে যাবে এ—কথা প্রতিপন্ন করা মূর্খতা। ধনিকগোষ্ঠী সভ্যতার কল্যাণকামী এখনও রয়েছেন, প্রয়োজন শুধু ওয়েলসের মতো অসাধারণ মগজের। ওয়েলসের বদ্ধমূল ধারণা তাঁর মতো কয়েকজন ব্যক্তি পর্বত—পাণ্ডিত্য নিয়ে মানুষের সবকিছু বিপদ—আপদ জয় করতে পারবেন, নিরেট মূর্খ শ্রমজীবীদের কোনো শক্তি নেই। শ্রমিকদের উপর মস্তিষ্কের প্রভুত্ব করা তাঁদেরই ন্যায্য অধিকার, সে—অধিকার থেকে তাঁদের যেসব উন্মাদ মার্কসপন্থীরা বঞ্চিত করতে চান তাঁরা পৃথিবীর অমঙ্গলকে আহ্বান করে আনেন। ওয়েলসের এই কাল্পনিক বুদ্ধিবাদীর রাজ্য গঠনের প্রস্তাবে স্ট্যালিন উত্তর দিয়েছিলেন :

    The technical intelligentsia can, under certain conditions, perform miracles and greatly benefit mankind. But it can also cause great harm. We Soviet people have got a little experience of the technical intelligentsia. After the October Revolution a certain section of the technical intelligentsia refused to take part in the work of construction the new society, they opposed this work of construction and sabotaged it…Of course things would be different if it were possible at one stroke spiritually to tear the technical intelligentsia away from the capitalist world. But that is Utopia. Are there many of the technical intelligentsia who would dare break away from the bourgeois world and set to work to reconstruct society? Do you think there are many people of this kind, say, in England or in France? No; there are few who would be willing to break away from employers and begin reconstructing the world.

    —Stalin-Wells Talk

    ”বুদ্ধিজীবীরা কোনো কোনো ক্ষেত্রে ও অবস্থায় বিস্ময়কর কিছু করতেও পারেন এবং তাতে মানুষের উপকারও হতে পারে। কিন্তু তাঁরা অনেক সময় ক্ষতিও করে থাকেন। আমরা, সোভিয়েট জনসাধারণ, আমাদের এই বুদ্ধিজীবী সম্বন্ধে বিশেষ কম অভিজ্ঞতা নেই। অক্টোবর বিপ্লবের পর বুদ্ধিজীবী শ্রেণির একদল আমাদের নূতন সমাজ গঠনকার্যে সহায়তা করতে আপত্তি করেছিলেন, এমনকী আমাদের কাজের ক্ষতি করতেও কুণ্ঠিত হননি। … অবশ্য যদি কোনো ভৌতিক উপায়ে তাঁদের ধনিকগোষ্ঠীর কবল থেকে উদ্ধার করে আনা যায়, তাহলে হয়তো অন্য কিছু তাজ্জব ব্যাপার ঘটতে পারে। কিন্তু তা হয় না, ও—আশা কল্পনাবিলাস ভিন্ন কিছু না। কজন বুদ্ধিজীবী আছেন যাঁরা তাঁদের ধনিক প্রভুদের আওতা ছেড়ে নূতন সমাজগঠনে সাহায্য করবেন? আপনি কি ভাবেন যে ইংল্যান্ডে ও ফ্রান্সে সেরকম বুদ্ধিজীবী অনেকেই আছেন? নেই, থাকতে পারে না, কারণ প্রভুর ছায়াতল ছেড়ে নূতন সমাজগঠনের কাজে কোনো বুদ্ধিজীবীই নিযুক্ত হতে সম্মত হবেন না।”

    ওয়েলসের মতো বহু পণ্ডিত, এমনকী মনীষী রাসেল পর্যন্ত কাল্পনিক রাজ্যে বাস করেন। কিন্তু রাসেল যে—সংযম ও প্রজ্ঞা—নিষ্ঠার জন্য আমাদের শ্রদ্ধা দাবি করতে পারেন, ওয়েলস তার পরিবর্তে পেতে পারেন তাচ্ছিল্য—মিশ্রিত করুণা, এবং শ্রেণিনির্বিশেষে সকলের অশ্রদ্ধা। রাসেল সাম্যবাদের অধিবক্তা না হলেও তার গ্রহণযোগ্য বিষয়গুলি স্বীকার করবার মতো সৎসাহস তাঁর আছে। রাসেল আধুনিক শিক্ষার সমস্যা সম্বন্ধে বলেছেন :

    Communism offers a solution of the difficult problem of the family and sex equality… It gives children an education from which the anti-social idea of competition has been almost entirely eliminated. It creates an economic system which appears… to be the only practicable alternative to one of masters and slaves. It destroys that separation of the school from life which the school owes to its monkish origin, and owing to which intellectual, in the West, is becoming an increasingly useless member of society. It offers to young men and women a hope which is not chimerical and an activity in the usefulness of which they feel no doubt. And if it conquers the world as it may do, it will solve most of the major evils of our time. On grounds, in spite of reservations, it deserves support.

    —Bertrand Russell : Education and the Modern World

    এখানে রাসেল সাম্যবাদের সব গুণগুলিকে স্বীকার করতে দ্বিধা করেননি। পরিবার ও যৌন—সমস্যার সমাধান একমাত্র সাম্যবাদী সমাজেই সম্ভব। সাম্যবাদী শিক্ষার ফলে শিশুদের মন থেকে সমাজবিরোধী প্রতিযোগিতার ভাব দূর হয়ে যায় এবং এমন অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয় যেখানে প্রভু ও ক্রীতদাসের ব্যবধান থাকে না। সাম্যবাদী সমাজে জীবন থেকে শিক্ষালয় বিচ্ছিন্ন করা হয় না, পশ্চিমে যে—বিচ্ছেদের ফলে বুদ্ধিজীবীরা সমাজের কাছে অকর্মণ্য হয়ে রয়েছে। সাম্যবাদ আধুনিক তরুণ—তরুণীদের মনে যে—আশার সঞ্চার করে সে—আশার আলো আলেয়ার মতো মিথ্যা নয়। সাম্যবাদ যদি পৃথিবীতে জয়ী হয়, এবং জয়ের সম্ভাবনা তার আছে, তাহলে এ—যুগের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব হবে। এই কারণে, কিছু ত্রুটি থাকলেও, রাসেল বলেন সাম্যবাদ সমর্থনযোগ্য।

    মনীষী রাসেলের এই সৎসাহসের চিহ্ন ওয়েলসের কেতাবের স্তূপ হাতড়ালে কোথাও পাওয়া যাবে না। ওয়েলসের আকাশস্পর্শী পাণ্ডিত্যাভিমান থেকে তাঁর নিজস্ব শ্রেণিধর্মের প্রতি আনুগত্যই প্রমাণিত হয়। পণ্ডিতগর্দভ ওয়েলস নিজের পেটি—বুর্জোয়া আদর্শের পিছনে চিরদিন ছুটেছেন, এবং মরীচিকা অনুসরণ করে নিজের বিদ্যার অহংকারে অন্ধ হয়ে তিনি মার্কসকে বিদ্রুপ করতেও ছাড়েননি। ওয়েলসের প্রত্যেক তথাকথিত গবেষণামূলক রচনার মধ্যে মার্কসকে নির্মমভাবে শ্লেষ করবার যে অমার্জনীয় ধৃষ্টতা প্রকাশ পেয়েছে, তা তাঁর মতো প্রায় সব ত্রিশঙ্কু মধ্যবিত্ত বুদ্ধিজীবীদেরই চারিত্রিক বৈশিষ্ট্য। অধুনা শিল্পীরা যে নৈরাশ্যবাদ ও মৃত্যুযন্ত্রণার নরকের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, সেখান থেকে তাঁদের মুক্তি নেই যতদিন না তাঁরা সমাজের প্রত্যক্ষ ঐতিহাসিক বাস্তবকে অন্তরের সহিত উপলব্ধি করতে পারবেন। সে—উপলব্ধি একমাত্র মধ্যবিত্ত শ্রেণির নিরলম্ব মঞ্চ ত্যাগ করাতেই সম্ভব। স্পেংলার ও ওয়েলস আজ সেই নিরলম্ব মঞ্চের উপর দাঁড়িয়ে কালাপাহাড়ি তাল ঠুকে রাসভের মতো চিৎকার করে ধ্বংসোন্মুখ ধনতান্ত্রিক সভ্যতা ও সংস্কৃতির দীর্ঘায়ু কামনা করছেন। আজ সংস্কৃতির বিচিত্র ধারাকে ভবিষ্যতের সমন্বয়ের প্রবাহে মিলিত করবার দায়িত্ব একমাত্র সাম্যবাদীদের।

    সংকট কোথায়? আবর্জনাকীর্ণ এ—পৃথিবীর মরুপ্রান্তরের কোণ থেকে বৃদ্ধ জিরনশানের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে—’আমার গৃহ ধ্বংসোন্মুখ’—‘‘My house is a decayed house”—আকাশে—বাতাসে প্রাসাদ ভাঙার শব্দ, জেরুজালেম, এথেন্স, আলেকজান্ড্রিয়া, ভিয়েনা, লন্ডন ধসে পড়ছে, সব অবাস্তব, অত্যাচারী, স্বার্থপর, অর্থপিশাচ মানুষের চলাচল চারদিকে, পঙ্গু জীবনের গতির ছন্দ শিথিল হয়ে এসেছে, মানুষের দুর্গন্ধে বাতাস কলুষিত—মুক্তি কোথায়? মুক্তির কথা, স্পেংলার বলেন, উন্মাদের প্রলাপ ভিন্ন কিছু না,—‘‘Everything-become is mortal, not only peoples, languages, races but Cultures are transient”—সুতরাং ধ্বংস অনিবার্য; আজ সেই অদৃষ্টকে হাসিমুখে মানুষের বরণ করা উচিত। বুর্জোয়া শ্রেণির সঙ্গে শ্রমজীবী শ্রেণির যে—সংগ্রাম সেই সংগ্রামের জয়ে যে নূতন সমন্বিত সভ্যতার সৃষ্টি হবে তার মধ্যে মানুষ আবার নূতন মুক্ত জীবনের আস্বাদ পাবে। ওয়েলস বলেন মার্কসের এই গোঁয়ারতুমি অর্থহীন, মূর্খ শ্রমজীবীদের দ্বারা মুক্তি সম্ভব নয়, তাঁর মতো ভোজবাজি থেকে যৌনতত্ত্ব ও রাজনীতি পর্যন্ত সর্ববিদ্যাবিশারদদের দ্বারা সভ্যতার ও সংস্কৃতির পুনরুজ্জীবন সম্ভব।

    সংকট এইখানে। ওয়েলস ও স্পেংলার—এর এই শূন্যগর্ভ দর্শনের মূল কোথায় সন্ধান করলেই সংকটের কারণ বোঝা যাবে, এবং এ—সংকট যে সংগ্রামের দ্বারা জ্ঞেয় তা—ও বিশ্বাস্য হবে। পরের অধ্যায়ে এই সংকটের মূল কারণ হচ্ছে আলোচ্য বিষয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ
    Next Article বাদশাহী আমল – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }