Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প223 Mins Read0
    ⤶ ⤷

    ১২. আমাদের কর্তব্য

    দ্বাদশ অধ্যায় – আমাদের কর্তব্য

    তাহলে আমাদের কর্তব্য কী?

    সংস্কৃতি ও শিল্প—সংকটের যে বিকৃত রূপ আজ প্রকট হয়ে উঠেছে, সেই রূপই কি মানব—সংস্কৃতির সত্যকার রূপ? নৈরাশ্য ও মৃত্যুচিন্তার পঙ্ককুণ্ডের মধ্যে আমরা কি ব্যর্থতার দীর্ঘশ্বাস ছাড়ব, আর বুর্জোয়া শ্রেণির অকর্মণ্যতা ও অশুভবুদ্ধির জন্য বৃহত্তম মানবগোষ্ঠীকে অভিসম্পাত দেব? সংখ্যালঘু একটি শ্রেণির অন্যায়, অত্যাচার, অমানুষিকতা, সংখ্যাগরিষ্ঠ শ্রেণির আশা, আকাঙ্ক্ষার উপর কী কারণে, কোন শক্তির সাহায্যে শ্রেষ্ঠত্ব বা সত্যতা দাবি করতে পারে? দাবি করলেও সে—দাবিকে গ্রাহ্য করবার কি যুক্তিসংগত মানবিক কারণ আছে?

    আমাদের মনে, পৃথিবীর প্রত্যেক জীবন্ত মানুষের মনে আজ এই প্রশ্ন জাগা স্বাভাবিক। যে—সংকট, যে—বিপদ ভয়ংকর দানবীয় মূর্তিতে আজ আমাদের গ্রাস করতে উদ্যত, সে—সংকটের পিছনে রয়েছে চিরপ্রবহমান ইতিহাস—স্রোতস্বিনীর কল্লোল। সেই ঐতিহাসিক ধারার প্রবাহপথে যে সাময়িক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, এ হচ্ছে সেই সাময়িক ঘূর্ণাবর্ত। আজ তাই সেই ঐতিহাসিক ধারার দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। গতিশীল ঐতিহাসিক ধারাকে সম্যকরূপে উপলব্ধি করাই আজ আমাদের নৈতিক কর্তব্য।

    বুর্জোয়া সভ্যতার জন্ম থেকে এই মৃত্যুর সময় পর্যন্ত যে—আবর্জনা পুঞ্জীভূত হয়েছে পৃথিবীর বুকের উপর, পর্বতপ্রমাণ সেই আবর্জনাস্তূপের সামনে আজ শিল্পীর হতবাক হয়ে থাকবার দিন নয়। নীচে যে—মাটি রয়েছে, তার প্রাণশক্তি আজও নিঃশেষ হয়ে যায়নি। সূর্যকিরণের অন্তরালেও মাটির বুক থেকে রস নিংড়ে পান করে সেখানে যেসব বীজ অঙ্কুরিত হয়েছে, সূর্যকিরণের স্পর্শের জন্য তাদের সামনের আবর্জনা—প্রাচীর ধূলিসাৎ করা কর্তব্য। সভ্যতার সাময়িক দুর্যোগান্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে শিল্পীর উচিত নয় মানুষের চিরস্পন্দমান প্রাণশক্তিগুলিকে অবজ্ঞা করা। এই বিপুল প্রাণশক্তিকে শিল্পী যখন উপলব্ধি করতে পারবেন, তখন নৈরাশ্যের মসিলিপ্ত জীবনের পশ্চাতে তিনি গতিশীল চির—অগ্রাভিমুখী মানবজীবন ও মানবসভ্যতার সন্ধান পাবেন। আজ জীবনের সেই স্পন্দমান প্রাণশক্তিগুলিকে (Elemental Forces of Life) উপলব্ধি করতে চেষ্টা করাই হবে আমাদের অবশ্যপালনীয় সর্বশ্রেষ্ঠ কর্তব্য।

    জীবনের এই গতিশীল প্রাণশক্তিগুলির সঙ্গে সভ্যতার, শিল্পের ও সংস্কৃতির অগ্রগতির অবিচ্ছেদ্য যোগাযোগ নির্ণয় করবার জন্য আমি টলস্টয় সম্বন্ধে লেনিনের সমালোচনা এবং রোম্যাঁ রোলাঁ কর্তৃক লেনিনের সমালোচনার সমালোচনা উদ্ধৃত করব। শিল্পীর আদর্শ, শিল্পীর কর্তব্য ও দায়িত্ব সম্বন্ধে বৈপ্লবিক দৃষ্টিতে এত গভীরভাবে বিশ্লেষণ আমি আর কোথাও পাইনি। শিল্পী টলস্টয় সম্বন্ধে লেনিন বলেছিলেন :

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    It may seem at the first glance strange and artificial to link the name of Tolstoi with that of the Revolution, from which he very evidently turned away. But our Revolution (of 1905) was an extremely complicated phenomenon, in the rank and the file of its participants and leaders there were many social elements which did not understand what was happening and averted themselves from the real historical tasks posed by the development of events. In this sense, the divergent ideas of Tolstoi are a veritable mirror of the contradictory situation in which the historic activity of the peasantry of our revolution found itself. The originality of Tolstoi and his ideas in general express justly the varied phases of our revolution in as much as they reflect the revolution of the peasant bourgeoise and the revolt of the critics of capitalist exploitation. The denunciation of the violences of the state and the comedy of the courts, the glaring contrast between the increase of riches which go hand in hand with the conquests of civilisation and the increase of misery and barbarism which grow with the tortures of the working masses. And surmounting this we have the preching of the ‘Saint-Idiot’ for non-resistance of evil by violence… Tolstoi reflected the hate born from sufferances, the ripened desire for a better future. the desire to liberate himself from the immaturity of dreams, the lack of political education, and the weakness of the revolutionary desire. These historic-economic conditions show the preparation necessary for the struggles of the revolutionary masses and their lack of preparation for such a struggle. The Tolstoi doctrine of non-resistance to evil was the most serious of the causes which led to the defeat of the revolutionary campaign.—Lenin on Leon Tolstoi

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    অনলাইন বুকস্টোর
    বাংলা ই-বুক রিডার
    রেসিপি বই

     

    ”বিপ্লবের সঙ্গে টলস্টয়ের নাম একত্রে উচ্চারণ করলে প্রথমে একটু আশ্চর্য মনে হতে পারে। কিন্তু ১৯০৫ সালের বিপ্লব অত্যন্ত জটিল ব্যাপার ছিল। সে—বিপ্লবে যেসব জনসাধারণ ও নেতৃবর্গ যোগ দিয়েছিল তাদের মধ্যে অনেকেই যা ঘটেছে সে—সম্বন্ধে আদৌ সচেতন ছিল না, এবং সেইজন্য পরিবেষ্টনের নির্দেশ অনুসারে তারা সত্যকার বিপ্লবী ঐতিহাসিক কর্তব্য পালন করতে পারেনি। এইদিক থেকে টলস্টয়ের বিভিন্নমুখী ভাবধারাকে বিপ্লবের বিরোধী পরিবেশের মধ্যে নিক্ষিপ্ত কৃষকশ্রেণির ঐতিহাসিক ক্রিয়ার প্রতিবিম্বস্বরূপ বলা যেতে পারে। টলস্টয়ের অভিনব ভাবধারার মধ্যে বিপ্লবের বিভিন্ন স্তরের আন্তরিক রূপ অভিব্যক্ত হয়েছে, এবং তার মধ্যে, বুর্জোয়া—কৃষকশ্রেণির বিপ্লব ও ধনতান্ত্রিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত রূপায়িত হয়েছে। রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে, একত্রে ধনবৃদ্ধির সঙ্গে সভ্যতার জয় এবং জনগণের অভাব—অভিযোগ—দুটি দিকই টলস্টয় প্রকাশ করেছিলেন। সব প্রকাশের উপর ছিল অন্যায়ের বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব পোষণ ও প্রতিরোধের প্রতি ‘নির্বুদ্ধি—সাধু’ টলস্টয়ের বিতৃষ্ণা। উৎপীড়নজাত ঘৃণা, সুন্দরতর ভবিষ্যতের প্রগাঢ় আকাঙ্ক্ষা, স্বপ্নময় তন্দ্রালুতা, রাজনৈতিক শিক্ষার অভাব, বিপ্লবী মনোভাবের দুর্বলতা—এইসব ছিল টলস্টয়ের বৈশিষ্ট্য। এই ঐতিহাসিক অর্থনৈতিক অবস্থা থেকে জনগণের বৈপ্লবিক সংগ্রামের আবশ্যকতা উপলব্ধি করা যায়, এবং সে—সংগ্রামের প্রস্তুতির অভাবও পরিলক্ষিত হয়। বৈপ্লবিক সংগ্রামের পরাজয়ের সর্বশ্রেষ্ঠ কারণ ছিল টলস্টয়ের অন্যায়ের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিবাদের প্রতি অপরিসীম ঘৃণা।”

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বাংলা কৌতুক বই
    বাইশে শ্রাবণ
    PDF

     

    শিল্পী টলস্টয়ের উপর লেনিনের এই সমালোচনা সম্বন্ধে বিশ্ববরেণ্য ফরাসি শিল্পী ও মনীষী রোম্যাঁ রোলাঁ বলেছেন :

    The judgment of Lenin which applies to a great artist of a definite epoch can be verified with other masters of other epochs, especially the pre-revolutionary epoch of our 18th century France. It is exactly that which happened… Not more than Tolstoi, did Montesquieu, Voltaire, Rousseau, Diderot, and the Encyclopedists understand what was going to happen and of which they were nevertheless the heralds. They have done nothing more that to translate (not without errors) in a striking form… the people of their time, and follow with them, confusedly the slope over which all of the 18th century was dragged. But they were far from suspecting where this slope was to lead them and if they perceived it… they all (with the exception of the adventurous Diderot) would have dropped to the rear. The 19th century Frenchmen did not clearly see the next stage where the entire development of history would change its course and set out fatally, as Lenin perceived it. For the historian of literature the interest should be to precisely discern that which the Rousseaus, the Diderots, and the Voltaires were aware of without thoroughly understanding. It is the sketch which Lenin with his brusque and comradely frankness drew of a writer whom he loved which exposed how Leon Tolstoi genially denounced the lies and the offenses of the social state, but how in the face of revolutionary action, which was the inequitable consequence, protested with fear and anger, shouting ‘No’, taking refuge in mysticism which wished to stop the progress of the sun by denying it.

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বইয়ের
    PDF বই
    ডিকশনারি
    বাংলা কৌতুক বই

     

    ”একটি বিশিষ্ট যুগের একজন মহৎ শিল্পী সম্বন্ধে লেনিনের এই সমালোচনা অন্য যুগের শিল্পী সম্বন্ধেও প্রয়োগ করা যেতে পারে, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের প্রাক—বৈপ্লবিক যুগের শিল্পীদের সম্বন্ধে। তাঁদের ক্ষেত্রেও ঠিক ওই একই ব্যাপার ঘটেছিল। মোঁতেসকো ভলটেয়ার, রুশো, ডিডেরট বা এনসাইক্লোপিডিস্টরা, কেউই টলস্টয়ের চেয়ে বেশি বুঝতে পারেননি ভবিষ্যতে কী ঘটবে, অথচ তাঁরাই ছিলেন তার অগ্রদূত। তাঁরা নিখুঁতভাবে তৎকালীন মানুষের বর্ণনা করে গিয়েছেন (তা—ও ভুল করে), এবং যে পথে অষ্টাদশ শতাব্দী অগ্রসর হয়েছিল সেই পথই অনুসরণ করেছিলেন, তা—ও সম্পূর্ণ সজ্ঞানে নয়। যদি তাঁরা বুঝতে পারতেন যে সে—পথের শেষ কোথায়, তাহলে হয়তো অনেক পিছনে তাঁরা পড়ে থাকতেন। ঊনবিংশ শতাব্দীর ফরাসিরাও জানতেন না, ঐতিহাসিক বিকাশের পরবর্তী স্তর কী, এবং সেইজন্য লেনিনের কথানুযায়ী তাঁরাও বিপর্যস্ত হয়েছিলেন। সাহিত্যের ঐতিহাসিকদের পরিষ্কারভাবে বিচার করে দেখা উচিত যে রুশো ও ভলটেয়ার যা জানতেন অথচ উপলব্ধি করতে পারেননি, তা কী? লেনিন অতি সরলভাবে তাঁর প্রিয় শিল্পী টলস্টয় সম্বন্ধে বলেছেন যে সমাজের মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদের ন্যায্য পরিণতি বিপ্লবের কথা উঠলেই ভয়ে ও ক্রোধে বলেছেন ‘না’ এবং গূঢ়ত্ব ও রহস্যের মধ্যে আত্মগোপন করে প্রগতিকে অস্বীকার করেছেন।”

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    ই-বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ
    বইয়ের
    বই পড়ুন

     

    রোলাঁ বলেছেন যে শিল্প ও শিল্পী সম্বন্ধে লেনিনের এই বিশ্লেষণ আধুনিক শিল্পীদের সম্বন্ধেও প্রযোজ্য। তিনি বলেছেন :

    This phenomenon is found in a smaller degree and with less passion in the large majority of artists who see the pit, the abyss which it is necessary to jump, but who from this perspective grow dizzy and sever their allegiance. To re-establish their fragile, shaken equilibrium, they bend backward out of the wave which sweeps the epoch, into the ‘moral’ order, the established bourgeois order which reassures them against that which they have seen and which they did not wish to see,—into the conventional and ordered life.

    আধুনিক শিল্পীদের মধ্যেও লেনিনের উল্লিখিত টলস্টয়ের চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। অধিকাংশ শিল্পী সামনের গহ্বর দেখতে পান স্পষ্ট, বুঝতেও পারেন যে সেখানে ঝাঁপিয়ে পড়া প্রয়োজন, কিন্তু সে—প্রয়োজনীয়তার চিন্তাতেই তাঁরা অবশ হয়ে পড়েন এবং দায়িত্ব থেকে নিজেদের মুক্ত করে শান্তি পান। তারপর সেই অবসন্ন, পঙ্গু মনের সাম্য বজায় রাখবার জন্য, যুগের বুকের উপর দিয়ে যে—ঢেউ বয়ে যাচ্ছে তার উপর থেকে পিছন ফিরে তাকান, প্রাক্তন বুর্জোয়াজীবনের শৃঙ্খলা, বিশ্বাস ও শান্তি ফিরে পেতে চান। এলিয়ট, পাউন্ড, লরেন্স, হাক্সলে, প্রুস্ত, জয়েস, সকলেই এই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু লেনিনের মতো ‘Master of action’ যাঁরা, যুগধারার সঙ্গে তাঁরা নিজেদের এক ভাবেন, এবং সেইজন্য তার অন্তর্লীন চিরজীবন্ত প্রাণশক্তিগুলিকে উপলব্ধি করে ভবিষ্যৎ যুগের পথ সুগম করেন। শিল্পী হিসাবে রোলাঁ ও গোর্কি কর্মী লেনিনের সমপর্যায়ভুক্ত।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    ডিকশনারি
    ই-বই সাবস্ক্রিপশন
    ই-বই পড়ুন
    বই ডাউনলোড

     

    বিপ্লবের আতঙ্কে সন্ত্রস্ত একজন কমরেড একবার লেনিনকে বলেছিলেন : “After the Revolution, the normal order ought to be established”—বিপ্লবের পরে স্বাভাবিক অবস্থা ফিরে আসা উচিত। লেনিন বিদ্রুপ করে এ—কথার জবাব দিয়েছিলেন : “It is unfortunate when people who pretend to be revolutionaries forget that the most normal order of history is the order of Revolution.”—সত্যই দুর্ভাগ্যের বিষয় যে যাঁরা নিজেদের বিপ্লবী বলে পরিচয় দেন তাঁরা ভুলে যান যে ইতিহাসের স্বাভাবিক অবস্থাই হচ্ছে বৈপ্লবিক অবস্থা। লেনিনের এই ইতিহাসের জ্ঞান সম্বন্ধে স্ট্যালিন বলেছেন : “This profound faith in the elemental forces, which was characteristic of Lenin, gave him the power to control these forces and direct their into the channels of the great Proletarian revolution.” প্রাণশক্তির উপর এই প্রগাঢ় বিশ্বাসই ছিল লেনিনের বৈশিষ্ট্য, এবং এরই জন্য তিনি সেই শক্তিগুলিকে আয়ত্তে এনে তাদের শ্রমজীবী বিপ্লবের পথে নিয়োগ করতে পেরেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কর্মী ও জননায়কদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাঁরা প্রত্যেক বিষয়ের মর্মস্থলে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকে গুপ্ত শক্তিগুলিকে আবিষ্কার করে মানবকল্যাণের জন্য তাদের নিয়োগ করেন। লেনিন বলেন যে শিল্পীরও সেই একই শক্তি থাকা উচিত। রোম্যাঁ রোলাঁ বলেছেন : “Thus the great artists, the Leonardos and the Tolstois espoused the living forms of nature. And the masters of action, the Lenins, correlated the laws of society and its rhythm, the vital elan which directs and supports the everlastingly onwards march of humanity.” লেনিন—নির্দিষ্ট শিল্পের এই ‘Supreme rule’, রোলাঁ বলেন, “If the majority of artists have been too weak to accept it, the great ones have always unconsciously practised it.”

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বই পড়ুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    অনলাইনে বই
    Library

     

    আমাদের কর্তব্য হচ্ছে সমাজের ও মানুষের এই ‘elemental force’—গুলিকে উপলব্ধি করে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা। সামাজিক সমস্যাগুলির বাহ্যিক রূপই আসল রূপ নয়, সেই বাহ্যিক রূপের অন্তরালে যে—প্রাণশক্তি আছে, স্পন্দমান প্রাণের যে গতিশীল জীবন্ত রূপ আছে, তা—ই হচ্ছে আসল রূপ, বাস্তব তাকে বলে, তাকে বলে সত্য। ভাসমান সমস্যার মর্মস্থলে প্রবেশ করে সেই প্রাণশক্তির সন্ধান করা, এবং তাকে অন্তরে নিবিড়ভাবে উপলব্ধি করে রূপায়িত করাই শিল্পীর কর্তব্য। সেই রূপায়ণকে বলে বাস্তব—সৃষ্টি, সত্য—সৃষ্টি, এবং শিল্পী হচ্ছেন সেই বাস্তব ও সত্যের স্রষ্টা।

    এখন প্রশ্ন হচ্ছে এ—যুগের ‘elemental forces’ কী? আধুনিক শিল্পীদের নৈরাশ্য ও অবিশ্বাসের মধ্যে কি গুপ্ত শক্তির ক্রিয়া দেখতে পাই? কোনো শিল্পী শান্তি চান, এবং বর্তমান সংকটের মধ্যে শান্তির আশা না পেয়ে তিনি ফিরে যেতে চান মধ্যযুগের সংকীর্ণতার মধ্যে। কেউ ভাবেন অবিশ্বাসই সকল অনিষ্টের মূল, মানুষ আজ বিশ্বাস হারিয়েছে বলে তার সভ্যতা ও সংস্কৃতি বিপন্ন হয়েছে, এবং এ—যুগে বিশ্বাস ফিরিয়ে আনবার মতো কিছু নেই, তাই তিনি গির্জার অভ্যন্তরে যেতে চান। কেউ চান শান্তিতে থেকে নিজের ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করতে, নিজের প্রতিভা বিকাশের পথ সুগম করতে, এ—যুগের জঘন্য পরিবেষ্টনে তা সম্ভব নয়, তাই তিনি কল্পনায় আইভরি মিনারে প্রত্যাবর্তন করে আত্মতৃপ্তির বিলাসিতায় মগ্ন হতে চান। কেউ এ যুগের অত্যাচার, ব্যভিচার ও অনাচারকে ঘৃণা করেন মনেপ্রাণে, এবং মুক্তির কোনো পথ না পেয়ে শুধু নির্মম কশাঘাত করেন, আর না হয় ভীষণ নৈরাশ্যের অন্ধকারে আত্মগোপন করে মৃত্যু—কামনা করেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বই
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    স্বাস্থ্য টিপস

     

    এই পরাভব ও পরিত্রাণের মনোভাবের পিছনে যে—শক্তি সক্রিয় রয়েছে, সে হচ্ছে জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করবার আকাঙ্ক্ষা। শান্তি, সৌন্দর্য, স্বাধীনতা, বিশ্বাস, সকলের কাম্য। এ—যুগে সে—কামনা পরিতৃপ্তির সম্ভাবনা নেই বলে কেউ ক্যাথলিক গির্জায়, কেউ মধ্যযুগে, কেউ মৃত্যুতে, কেউ কল্পনার আইভরি মিনারে তার সার্থকতা সন্ধান করেন। এ—যুগেই সে—কামনা চরিতার্থতার জন্য যে বিস্তীর্ণ ক্ষেত্র গড়ে রয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষ তার জন্য যে প্রাণপণ সংগ্রাম করেছে, এবং আজও করছে, আজ শিল্পীর দৃষ্টি সেদিকে আকৃষ্ট হয়নি বলেই এই মানসিক বিপর্যয়। অর্থাৎ শিল্পীর অন্তরের সুপ্ত প্রাণশক্তিই যে বাইরে পৃথিবীর বুকে ক্রিয়াশীল, তা তিনি উপলব্ধি করতে পারেননি। তিনি যে—শান্তি চান, যে—সৌন্দর্য, যে—স্বাধীনতা, যে—বিশ্বাস, যে—নিরাপত্তা কামনা করেন, এ—যুগের সংকটের মধ্যে আজ তারই জন্য সংগ্রাম শুরু হয়েছে, এ—যুগের বৃহত্তম মানবগোষ্ঠী শ্রমজীবী শ্রেণি আজ সেই একই দাবি নিয়ে সমাজতন্ত্রের মধ্যে তার পরিতৃপ্তির জন্য বিপুল বিশ্বাসে অগ্রসর হয়েছে। মধ্যযুগে, ক্যাথলিক গির্জায় বা আইভরি মিনারে প্রত্যাবর্তনে প্রয়োজন কী?

    ধনতান্ত্রিক সভ্যতা ও সংস্কৃতি আজ ধ্বংসোন্মুখ সত্য, কিন্তু রুশ বিপ্লবের পর পৃথিবীর কিনারে—কিনারে যে—বিপ্লবের তরঙ্গ ছড়িয়ে পড়ল, যে নূতন সমাজতান্ত্রিক জীবনের নূতন সভ্যতার, নূতন সংস্কৃতির বজ্রবাণী পৃথিবীর রুদ্ধ দ্বারে দ্বারে আঘাত করল, সে কি আরও বৃহত্তম সত্য নয়? যে—সত্যের আহ্বানে মুষ্টিমেয় ধনিকগোষ্ঠীকে সমাজের জাদুঘরে পরিত্যাগ করে, পৃথিবীর বৃহত্তম মানবগোষ্ঠী বেরিয়ে এল প্রাচীন সমাজের লৌহপ্রাচীর ধূলিসাৎ করে নূতন সমাজগঠনের দৃঢ় সংকল্প নিয়ে, সে—বাণী কি আরও জীবন্ত ও সত্য নয়? সাম্রাজ্যবাদী যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ফ্যাসিজম—এর নির্লজ্জ উদ্ধত অমানুষিকতার মধ্যে যে ধনিক সভ্যতা সাম্য, শান্তি, স্বাধীনতা, বিশ্বাস, শৃঙ্খলা, নিরাপত্তা প্রভৃতিকে নির্মূল করতে সংকুচিত হল না, এবং তারই সামনে যখন নূতন সমাজতান্ত্রিক সভ্যতা মুখোমুখি এসে দাঁড়াল তাকে ধুলায় লুণ্ঠিত করে মানুষের ন্যায্য দাবির যোগ্য সম্মান দেবার জন্য, তখন মানবসভ্যতাকে ‘বিনিপাত’ কেন বলব, কেন এক দুর্বল শ্রেণির দুষ্কর্মের জন্য দায়ী করব সবল, সজীব, সংখ্যাগরিষ্ঠ আর—এক শ্রেণিকে বরং বিশ্বাসঘাতক যে, অত্যাচারী যে, সেই ধনিক সভ্যতাকে পথের ধুলায় গুঁড়িয়ে ফেলে, যে মানব—সেনাবাহিনী আজ সমাজতান্ত্রিক সভ্যতার ভিত্তিস্থাপনের উদ্দেশ্যে অভিযান শুরু করেছে, তাদেরই উৎসাহ দেব আমরা, তাদেরই সহযাত্রী হব। আমাদের কণ্ঠে সেই সুরে বিপ্লবের সংগীত ধ্বনিত হবে, সাম্যবাদের মহাতীর্থের পথে আমরাও অগ্রগামী গণবাহিনীর অনুগামী হব।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    লাইব্রেরি
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বুকস্টোর

     

    সাম্য, স্বাধীনতা, নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা—এইগুলি হচ্ছে বর্তমান সমাজের ‘elemental forces’, এবং উপরের পরাধীনতা, বৈষম্য, অবিশ্বাস, অশান্তি ও বিশৃঙ্খলার খোলসটিকে বাদ দিয়ে ভিতরের এই গুপ্ত শক্তিগুলিকে প্রকাশ করাই হবে বর্তমান যুগের শিল্পীর কর্তব্য। এই গুপ্ত শক্তির বিকাশ ধনতান্ত্রিক সভ্যতার ধ্বংসস্তূপের মধ্য থেকে সমাজতান্ত্রিক সভ্যতার আবির্ভাবেই সম্ভব। এ—যুগের শিল্পীকে তাই সমাজতন্ত্রে বিশ্বাসী হতেই হবে।

    বিগত সাম্রাজ্যবাদী যুদ্ধের পঁচিশ বছর পর আজ যে দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধ আরম্ভ হয়েছে, তার মধ্যে আমরা একদিকে অনুভব করেছি বিপুল সমাজতান্ত্রিক বৈপ্লবিক শক্তির প্রাণস্পন্দন, আর—একদিকে শুনেছি ধনিক সভ্যতার প্রাচীন ইমারত ধসে পড়ার শব্দ। রাশিয়ায় স্বৈরাচারী জারতন্ত্রে ধ্বংসলীলার পাশাপশি দেখলাম বৈপ্লবিক সমাজতন্ত্রের বিজয় অভিযান। ইয়োরোপ সে—বিপ্লবের প্রচণ্ড আঘাত থেকে নিষ্কৃতি পেল না। ইতালি ও জার্মানিতে দেখলাম নপুংসক, শান্তিবাদী সমাজতান্ত্রিকদের বিপ্লব—বিরোধী পরাভব—মনোবৃত্তির জন্য ফ্যাসিজম ও নাতসিজম প্রতিষ্ঠিত হল। তারপর দেখলাম ফ্যাসিজম—এর সর্বগ্রাসী সাম্রাজ্যক্ষুধা, আর সেই ক্ষুধার প্রতি তার বৈমাত্রেয় ভাই সাম্রাজ্যবাদের বিপ্লবাতঙ্কজাত সহানুভূতি। আজ দেখছি ভাইয়ে ভাইয়ে প্রাণসংহারের কলহ বেধেছে, সুতরাং ধনিক পরিবারের যে—ভাঙন ধরেছে, তার ধ্বংস যে অনিবার্য, তাতে আর সন্দেহের অবকাশ কোথায়? ধনিকগোষ্ঠী যে বিপ্লবাতঙ্কে আজ জর্জরিত, সেই বিপ্লবাকাঙ্ক্ষাই তো এ—যুগের প্রাণশক্তি। আন্তর্জাতিক শ্রমজীবী শ্রেণি ও প্রগতিশীল বৃহত্তম মানবগোষ্ঠীকে যে—শক্তি আজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য অদম্য সাহস ও অফুরন্ত অনুপ্রেরণা দিচ্ছে, এ—যুগের সেই ‘elemental force’—কে নির্ভয়ে প্রকাশ করা ভিন্ন মহৎ শিল্পীর আর কী শ্রেষ্ঠ দায়িত্ব থাকতে পারে?

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    লেখকের বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    কৌতুক সংগ্রহ

     

    ভারতবর্ষের মতো পরাধীন দেশে আজ সেই একই শক্তি অন্তরালে সক্রিয় রয়েছে। সাম্রাজ্যবাদের সোনার মসনদ যখন কম্পমান, তখন শ্রেণি—নির্বিশেষে সমস্ত ভারতবাসী স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে স্বৈরাচারী সামন্ততন্ত্রের বিরুদ্ধে দেশীয় রাজ্যের নিপীড়িত প্রজাবৃন্দের সংগ্রাম, জমিদারি প্রথার বিরুদ্ধে কৃষকশ্রেণির বৈপ্লবিক আন্দোলন এবং ধনিকগোষ্ঠীর বিরুদ্ধে শ্রমজীবী শ্রেণির সংগ্রাম প্রবল হয়ে উঠেছে। জাতীয় স্বাধীনতার জন্য সমগ্র ভারতবাসীর সংগ্রামের মধ্যে ভারতের কৃষক ও শ্রমজীবী শ্রেণির ভবিষ্যতের সমাজতান্ত্রিক সংগ্রামের জন্য বৈপ্লবিক প্রস্তুতি হচ্ছে বর্তমান ভারতবর্ষের ‘elemental force’, এবং এই প্রাণশক্তি ভারতের সামাজিক জীবনেও মূর্ত হয়ে উঠেছে। প্রাচীন সংস্কারের ও ধর্মের নাগপাশ ছিন্ন করে, ভারতীয় সমাজের অন্তরে আজ যে—মুক্তির আকাঙ্ক্ষা জেগেছে, তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি প্রাচীন সামাজিক জীবনের বিশৃঙ্খলার মধ্যে। ভারতের এই ‘elemental force’—গুলিকে রূপায়িত করাই হবে এ—যুগের ভারতীয় শিল্পী ও সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ কর্তব্য। ভারতের জাতীয় স্বাধীনতার তোরণ অতিক্রম করে, সমাজতন্ত্রের দিকে কৃষক ও শ্রমিকশ্রেণির সহযাত্রী হতে হবে বর্তমান ভারতের শিল্পীকে।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    লাইব্রেরি
    ই-বই পড়ুন
    গল্প, কবিতা
    স্বাস্থ্য টিপস

     

    এই হল শিল্পীর কর্তব্য, বাস্তবকে উপলব্ধি করে যিনি বাস্তব সৃষ্টি করবেন, চিরস্পন্দমান প্রাণশক্তিকে অনুভব করে যিনি মানবসভ্যতার অগ্রগতির সহায়তা করবেন। আর যাঁরা দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে, দিনের অন্যায়, দিনের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রত্যেকটি দিন থেকে উপকরণ সংগ্রহ করে, মানুষের সংগ্রামে সাহায্য করেন, সেই সাংবাদিকদেরও আজ কম দায়িত্ব নেই। লেখনীর কিরিচ নিয়ে যাঁরা সৌন্দর্যের ও স্বাধীনতার সিংহদ্বার আজ আগলে থাকবেন, তাঁদেরও আজ আংশিকভাবে এই দৈনন্দিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে। শিল্পীর চেয়ে সাংবাদিকের দায়িত্ব আজ কিছু কম গুরুত্বপূর্ণ নয়।

    শত্রুপক্ষ ধনিকগোষ্ঠী যখন বহুদিনের সুসজ্জিত সমরোপকরণ নিয়ে আমাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, তখন সেই সংগ্রামে জয়ী হবার জন্য আমাদের শক্তিকেও সংহত করতে হবে। বিচ্ছিন্ন ছত্রভঙ্গ সংগ্রামে শুধু হতাশাই বাড়বে। একদিকের প্রচার—বিভাগ যখন কঠিন সতর্কতার সহিত কাজে ব্যস্ত, বুর্জোয়া শ্রেণির রক্ষিত ভাড়াটিয়া সাংবাদিকেরা যখন অবিশ্রান্ত সংগ্রাম করছে, তখন আমরাও ইতস্তত বিক্ষিপ্ত হয়ে থাকব না। আমাদের প্রতিবেশী চীন থেকেই এর জ্বলন্ত দৃষ্টান্ত পেতে পারি। চীনে সাম্রাজ্যবাদী জাপান যে উন্মত্ত ধ্বংসলীলায় মত্ত হয়েছে, চীনের সমস্ত জনগণ শ্রেণিনির্বিশেষে একত্রীভূত গণমহড়া গঠন করে শুধু যে তার বিরুদ্ধে সংগ্রাম করছে তা নয়, চীনের লেখকরাও সংঘবদ্ধ হয়ে যুদ্ধ প্রতিরোধের জন্য একত্রে সংগ্রাম করছে। আজ চীনের লেখকরা চীনের সংগ্রামরত জনগণের অনুপ্রেরণার উৎসস্বরূপ।

    ইয়োরোপের প্রগতিশীল শিল্পীরাও জনগণের সঙ্গে একত্রে ফ্যাসিজম—বিরোধী মহড়ায় সংগ্রাম করেছে। ভারতের শিল্পী ও সাংবাদিকদেরও আজ অনুরূপ দায়িত্ব গ্রহণ করা উচিত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় জনসাধারণের স্বার্থরক্ষার জন্য। সাম্রাজ্যবাদ—বিরোধী মহড়ায়, ভারতীয় লেখকদেরও উচিত, যোগ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করা এবং সঙ্গে সঙ্গে গুপ্ত সমাজতান্ত্রিক শক্তিগুলিকে প্রকাশ করা। এ—দায়িত্বকে অবহেলা করলে বিশ্বাসঘাতকতা করা হবে।

    বর্তমানে এই হচ্ছে আমাদের অবশ্যপালনীয় কর্তব্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ
    Next Article বাদশাহী আমল – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }