Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প223 Mins Read0
    ⤶

    ১৩. সংযোজন : কেন লিখি? কার জন্য লিখি?

    সংযোজন

    সংযোজন* : ক / জুন ১৯৮০

    কেন লিখি? কার জন্য লিখি?

    কেন লিখি? কেন ছবি আঁকি? কেন গান গাই? একই প্রশ্ন।

    এই প্রশ্নের উত্তর দিতে হলে, যদি অবশ্য উত্তর ঠিকমতো দিতে হয়, অনেক কথা বলতে হয়। বেশি কথা একটি ছোটো নিবন্ধের মধ্যে বলা সম্ভব হবে না, তাই অল্প কথায় বিষয়টা নিজে লেখক হিসেবে বুঝতে এবং অন্যদের পাঠক হিসেবে বোঝাতে চেষ্টা করব। চেষ্টা সফল হবার সম্ভাবনা কম, কারণ অল্প কথায় গুরুবিষয় বলতে গেলে ভুল বোঝবার সম্ভাবনা বেশি।

    গত প্রায় চল্লিশ বছরের লেখক—জীবনে খুব কম করেও অর্ধশতাধিক লেখক, চিত্রশিল্পী ও সুরশিল্পীদের সঙ্গে বিভিন্ন পরিবেশে এই বিষয়ে আলাপ—পরিচয় করে দেখেছি, একজনের উত্তরের সঙ্গে অন্যের উত্তরের বিশেষ মিল নেই। মিল না থাকলেও উত্তরগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একদল লেখক—শিল্পী মনে করেন যে সাহিত্য—শিল্পের চর্চা করে অর্থাৎ লিখে বা ছবি এঁকে বাইরের কোলাহল, দায়দায়িত্ব, চিন্তাভাবনা ইত্যাদি থেকে বেশ পালিয়ে যাওয়া যায়। নিজের একটি নিভৃত নির্জন কোণ বেছে নিয়ে সেখানে বসে মনের মতো লেখা যায়; ছবি আঁকা যায়। আর—একদল বলেন, না তা যায় না, নিভৃত নির্জন কোণ তৈরি করা যায় না। বাইরের কোলাহল থেকে পালিয়ে যাওয়া যায় না। বাইরের দায়দায়িত্ব, চিন্তাভাবনা এড়িয়ে যাওয়া যায় না। নির্জন কোণে তারা হামলা করে। জেগে ঘুমোবার চেষ্টা করলে কেবল দুঃস্বপ্ন দেখতে হয়, আর বারংবার ঘুম ভেঙে যায়। অতএব পালাবার চেষ্টা করে লাভ নেই। কোথায় পালাব? এই এক হতে পারে যদি মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, বহু দূরে এমন কোনো গভীর জঙ্গলে চলে যাই, যেখানে মানুষের বসবাস নেই, মানুষের সমাজ নেই, তাহলে নির্জন কোণে বসে লেখা যায়, ছবি আঁকা যায়। কিন্তু তখন আবার সমস্যা দেখা দেবে, কী লিখব, কাকে নিয়ে লিখব? বনমানুষ? বুনো শুয়োর? বন্য ভল্লুক? বানর—হনুমান? তাই এঁরা বলেন যে সমাজ থেকে, মানুষের কাছ থেকে পালাবার উপায় নেই। সমাজ ও মানুষের সামনে মুখোমুখি দাঁড়াতে হবে এবং তার ঘাতপ্রতিঘাতের সঙ্গে সংগ্রাম করতে হবে। সংগ্রামে ক্ষতবিক্ষত হলেও লক্ষ্য হবে জয়ী হওয়া।

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বইয়ের
    বই ডাউনলোড
    বুক শেল্ফ
    বাংলা গানের লিরিক্স বই
    পিডিএফ
    বই
    বাংলা হস্তলিপি কুইল

     

    এই দুই দলের বক্তব্যের উত্তরে প্রথমেই বলা যায়, পলায়ন যে কেবল গভীর জঙ্গলে অথবা হিমালয়ের পাদদেশে করা যায় তা নয়, পাগল হয়েও পালানো যায়, মৃত্যুবরণ করেও পালানো যায়। যাঁরা সংগ্রামে ক্ষতবিক্ষত হয়ে জয়ী হবার কথা বলেন তাঁরাও বিলক্ষণ জানেন যে অস্ত্রশস্ত্র ছাড়া সংগ্রাম করা যায় না এবং কলমকে যতই আমরা তলোয়ারের চেয়ে শক্তিশালী বলি—না কেন, যখন কোনো সৈনিক তলোয়ার নিয়ে সেই শক্তিশালী লেখনীধারককে শিরশ্ছেদ করতে আসে তখন কলম দিয়ে তা প্রতিরোধ করা যায় না, তলোয়ার দিয়ে করতে হয়।

    কিন্তু কেন লিখি তার উত্তর এর মধ্যে পাওয়া গেল না। পালিয়ে যাওয়া অথবা আত্মচিন্তায় বুঁদ হয়ে থেকে সেই ভাব প্রকাশ করা যদি লেখার উদ্দেশ্য হয় তাহলে LSD বা যেকোনো ট্র্যাঙ্কুলাইজার খেয়ে তা করা যেতে পারে। তার জন্য লিখতে হবে কেন? সংগ্রাম যদি করতে হয় তাহলে অস্ত্র নিয়ে তা করাই ভালো, লেখনীর প্রয়োজন কী? কাজেই আমরা লিখি অন্য কোনো কারণে। আমরা মানুষ, মানুষের মধ্যে বাস করি, মানুষ হিসেবে সামাজিক পরিপার্শ্ব থেকে অভিজ্ঞতা অর্জন করি, চোখে দেখি, কানে শুনি, বুদ্ধি দিয়ে বিচার—বিশ্লেষণ করি, হৃদয় দিয়ে অনুভব করি। যা—কিছু এইভাবেই আমরা মানুষ হিসেবে মানুষের মধ্যে থেকে গ্রহণ—বর্জন করি, তারই ক্রিয়া—প্রতিক্রিয়া আমরা লিখে প্রকাশ করতে চাই। মুখে প্রকাশ করলে কথক কবিয়াল বা আধুনিক বক্তা হতে হত। লিখে প্রকাশ করি বলেই আমরা লেখক। প্রকাশ করি এইজন্য যাতে পাঠকরা আমার মনের ভাবানুভাব, আমার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে বিচার করার রীতি ও ভঙ্গি ইত্যাদি জানতে পারে, অর্থাৎ Communicate করাই লেখকের উদ্দেশ্য। ‘The writer is, par excellence, a mediator and his commitment is to mediation’. (Sartre)

     

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বইয়ের তালিকা
    বইয়ের
    PDF বই
    ডিকশনারি
    অনলাইন বুকস্টোর
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    অনেক লেখক বলেন যে তিনি লেখেন তাঁর নিজের জন্যে, কে পড়ল—না পড়ল তাতে তাঁর কিছু আসে যায় না। এটা একেবারে মিথ্যে কথা। এমন যদি হয় যে কোনো দেশে বা কোনো দ্বীপে লেখক একলা বাস করেন, তাঁর পরিবেশ জনমানবশূন্য, লেখক ক্ষমতা তাঁর অসীম, মনের চিন্তাভাবনা অফুরন্ত এবং গভীর। তিনি কি সেখানে বসে হাজার হাজার পৃষ্ঠা লিখবেন? ধরে নিলাম লিখবেন, কিন্তু সেই লেখা কি তাঁর প্রকাশিত হবে? হবে না। কার জন্য হবে? তাঁর খেয়ালখুশিতে লেখা সেই হাজার হাজার পৃষ্ঠা কীটপতঙ্গের খাদ্য হবে, যে কীটপতঙ্গরা তাঁর মনের কথা একটিও বুঝতে পারবে না, অথচ তাঁর হাজার পৃষ্ঠার পাণ্ডুলিপি খেয়ে হজম করে ফেলবে। সুতরাং ‘আমার জন্য’ লিখি এই মিথ্যা কথা আবর্জনাস্তূপে নিক্ষেপ করা উচিত। আমরা লিখি পাঠকদের কথা মনে করে। আমরা যেমন মানুষ, পাঠকরাও তেমনি মানুষ। মানুষের সঙ্গে মানুষের ভাব আদানপ্রদানের জন্যই লেখা। লেখকের কাছে পাঠক ‘dialectical correlative’—এর মতো। লেখার সময় মানুষ হিসেবে পাঠকরাও লেখকের উপর প্রভাব বিস্তার করেন, যেমন লেখকরা মানুষ হিসেবে তাঁদের লেখার ভিতর দিয়ে পাঠকদের উপর প্রভাব বিস্তার করেন। লেখা বা যেকোনো শিল্পকলা সৃষ্টির মধ্যে এই যে ‘আমি’ শিল্পী এবং ‘তারা’ অনেকে যারা পাঠক—দর্শক—শ্রোতা, এই দুইয়ের মধ্যে যে ডায়লেকটিক্যাল সম্পর্ক থাকে তার গুরুত্ব উপলব্ধি করা প্রয়োজন। ‘There is no art except for and by other’. (Sartre)

     

    আরও দেখুন
    বাংলা কৌতুক বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ডিজিটাল বই
    নতুন বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা বই
    বই পড়ুন
    বাংলা সাহিত্য

     

    লেখক কী লিখবেন? মানুষ সম্বন্ধে বললে কিছুই বলা হয় না। মানুষের কোন বিষয় নিয়ে লিখবেন? লেখক যদি রাজপুত্র হন, অথবা উচ্চশ্রেণিভুক্ত যে—কেউ হন, তাহলে তাঁর অভিজ্ঞতার পরিধি, তাঁর বিষয় সমস্যা ইত্যাদি যেরকম হবে, তা নিশ্চয় নিম্নশ্রেণিভুক্ত সাধারণ দরিদ্র কোনো লেখকের হবে না। দু—জনের জগৎ আলাদা, অথচ দু—জনের অভিজ্ঞতাই সামাজিক সত্য। কিন্তু সত্য হলেও দুই সত্যের মধ্যে পার্থক্য আছে। রাজপুত্র বা জমিদার বা উচ্চশ্রেণির লেখকের অভিজ্ঞতা খুব সীমাবদ্ধ। সমাজের একজনও যেহেতু তাঁদের শ্রেণিভুক্ত নন সেইজন্য সমাজের নিরানব্বইজনের অভিজ্ঞতার সঙ্গে তাঁদের অভিজ্ঞতার যথেষ্ট গরমিল থাকার কথা। তাহলে সত্য কোনটাকে বলব? শতকরা নব্বইজনের মুখ দিয়ে যিনি কথা বলছেন এবং ১৮০টা হাতের প্রতিভূ একটি হাত দিয়ে যিনি লিখছেন, তাঁর কথাকি সামাজিক সত্য হিসেবে আরও অনেক বড়ো সত্য নয়? আমেরিকার নিগ্রো লেখকের মতো আমাদের দেশের কোনো হরিজন লেখক যদি ভারতীয় সমাজের নিদারুণ অবিচার—অনাচার—অত্যাচার সম্বন্ধে লেখেন এবং তাঁর লেখার মধ্যে যদি তিনি অত্যাচারীদের বিরুদ্ধে তাঁর মনের ঘৃণা, ক্রোধ ও প্রতিহিংসার ভাব নির্মমভাবে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে কি তাঁর লেখা মন্দ বা নিন্দনীয় বলে গণ্য হবে? কথাটা একটু ভাববার মতো। হয়তো হরিজন লেখকের শিক্ষাদীক্ষাচর্চা কোনো উচ্চশ্রেণির লেখকের মতো পরিশীলিত না হতে পারে, প্রকাশভঙ্গি ও ভাষার মধ্যে রূঢ়তা—গ্রাম্যতা থাকতে পারে, কিন্তু তার জন্য তাঁর লেখা কি ব্যর্থ হবে? শ্রীচৈতন্যপন্থী অথবা বিনবাপন্থী অথবা করুণাময়ী মাদার টেরেজাপন্থী কোনো উচ্চশ্রেণির সুশিক্ষিত লেখক সুন্দর মার্জিত ভাষায় যদি তাঁর ভাবনাচিন্তা খুব দক্ষ কলাকুশলীর মতো প্রকাশ করেন, তাহলে তাঁর লেখা কি হরিজন লেখকের চাইতে কেবল কলাকুশলতার জন্য উৎকৃষ্ট বলে স্বীকার করতে হবে? হরিজন লেখক ঘৃণা ও হিংসার ভাব প্রকাশ করেন এবং বিদগ্ধ উচ্চশ্রেণির লেখক অহিংসা—প্রেম প্রভৃতি উচ্চভাব প্রকাশ করেন। দু—জনের মধ্যে সত্য প্রকাশের কৃতিত্ব কার এবং সাহস কার? সোজা উত্তর হল, হরিজন লেখকের। কারণ হরিজন লেখক যে—সত্যকে সমাজের মানুষের কাছে প্রকাশ করতে চান, তার সত্যতা অন্য শ্রেণির লেখকের তুলনায় শতগুণ বেশি। শুধু তা—ই নয়, হরিজন লেখক তাঁর জীবনের সত্যকে প্রকাশ করার জন্য যে—স্বাধীনতার (freedom) আশ্রয় নিয়েছেন, তার মধ্যে তাঁর অসাধারণ সততা ও দুঃসাহস প্রকাশ পেয়েছে। রূঢ় ও অমার্জিত হলেও তাঁর লেখা থেকে বোঝা যায় যে তিনি জীবন পণ করে স্বাধীনভাবে লেখার দায়িত্ব গ্রহণ করেছেন। লেখকের কাছে এই স্বাধীনতাই শ্রেষ্ঠ কাম্য, যে—স্বাধীনতার আশ্রয় নিয়ে তিনি জীবনের ও সমাজের শ্রেষ্ঠ সত্য নির্ভয়ে প্রকাশ করতে পারেন। ‘Thus whether he is an essayist, a pamphleteer, a satirist, or a novelist, whether he speaks only of individual passions or whether he attacks the social order, the writer, a freeman addressing free man, has only one subject—freedom.’ (Sartre)

     

    আরও দেখুন
    গল্প, কবিতা
    ডিজিটাল বই
    বাইশে শ্রাবণ
    বাংলা বই
    অনলাইন বুকস্টোর
    PDF
    বইয়ের তালিকা
    বাংলা কৌতুক বই
    Books
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    লেখকের নিজের স্বাধীনতার সঙ্গে মানুষের স্বাধীনতার সম্পর্ক প্রত্যক্ষ বলা চলে এবং মানুষ মানে সমাজের অধিকাংশ মানুষ, মুষ্টিমেয় কয়েকজন দ্বিপদ ম্যামাল—মানুষ নয়। হরিজন—লেখক যখন নিপীড়িত শোষিত হরিজনদের প্রতি যুগ যুগব্যাপী অন্যায়ের বিরুদ্ধে লেখনী ধারণ করেন, তখন হরিজনদের ভিতর দিয়ে সমগ্র নিপীড়িত মানবজাতির পক্ষেই তিনি লেখেন, আমেরিকান নিগ্রো আর ভারতীয় হরিজনদের মধ্যে তখন কোনো পার্থক্য থাকে না। ভারতের হরিজনদের নিগ্রহের কথা আমেরিকার নিগ্রোদেরও মর্ম স্পর্শ করে এবং তখনই সেটি অনায়াসে বিশ্বসাহিত্যের পর্যায়ে উত্তীর্ণ হয়। তা যদি না হয় তাহলে হাজার দামামা বাজিয়েও কাউকে বিশ্বকবি বা বিশ্বশিল্পী বানানো যায় না। দামামার শব্দ একদিন স্তব্ধ হয়ে যায়, বিশ্বশিল্পীর বাইরের মুখোশও খসে পড়ে।

    তাই স্বাধীন শিল্পী, স্বাধীন লেখক হওয়া সহজ নয়। উৎকেন্দ্রতা, স্বৈরাচারীর দাসত্ব করা স্বাধীনতা নয়। বৃহত্তম মানবগোষ্ঠীর সমস্ত ন্যায্য অধিকারের স্বাধীনতাই আসল স্বাধীনতা, আসল গণতন্ত্র। ফ্যাসিস্ট রাজত্বেও স্বাধীনতা থাকে, সামরিক একনায়কতন্ত্রেও স্বাধীনতা থাকে, ইমার্জেন্সির সময়ও স্বাধীনতা থাকে। কিন্তু কাদের জন্য সেই স্বাধীনতা? যারা ফ্যাসিস্টদের ও স্বৈরাচারীদের গোলামি করে, তাদের স্বাধীনতা। তারা কারা? সমাজের শতকরা দু—চারজন লোক। এই গোলামির স্বাধীনতা লেখকের জন্য নয়। লেখকের স্বাধীনতা যেহেতু সকল মানুষের প্রকৃত স্বাধীনতা, তাই তাঁকে সেই স্বাধীনতা ‘defend’ করতে হয়, কারণ সেই স্বাধীনতা বিপন্ন হলে লেখাও বিপন্ন হয়। এমন ঐতিহাসিক অবস্থারও উদ্ভব হতে পারে এবং যখন হয় তখন কেবল কলম দিয়ে তাকে রক্ষা করা যায় না। ‘A day comes when the pen is forced to stop, and the writer must then take up arms. Thus, however you might have come to it, whatever the opinions might have professed literature throws you into battle. Writing is a certain -way of wanting freedom; once you have begun, you are committed willy-nilly.’ (Sartre)*

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    গল্প, কবিতা
    বইয়ের
    বাংলা ই-বুক রিডার
    কৌতুক সংগ্রহ
    ডিকশনারি
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা অডিওবুক
    বাংলা রান্নার রেসিপি বই

     

    এমন দিন যদি লেখকের জীবনে আসে যখন লেখনী ছেড়ে অস্ত্র ধরা ছাড়া উপায় নেই, তখন তা—ই তাঁকে করতে হবে, তাঁর নিজের স্বাধীনতা, তাঁর পাঠকদের ও বৃহত্তম মানুষের স্বাধীনতা রক্ষার জন্য। লেখার জন্য লেখা, আমার জন্য লেখা, চিরন্তন সত্যের জন্য লেখা, এসব আগডুম—বাগডুম কথার কোনো মূল্য নেই, ইতিহাসে নেই, মানুষের জীবনে নেই, মানুষের সমাজে নেই। ‘চিরন্তন সত্য’ ইত্যাদি চিরন্তন অত্যাচারী অমানুষদের মুখের বুলি।

    সংযোজন : খ

    চার দশক আগে বর্তমান গ্রন্থটি প্রথম প্রকাশের কালে নানা পত্রে যে—সমস্ত সমালোচনা প্রকাশিত হয়েছিল তা থেকে সমসাময়িক প্রতিক্রিয়ার একটা ধারণা পাওয়া যেতে পারে। নীচে এরকম মাত্র তিনটি সমালোচনা নির্বাচন করা হয়েছে।

    ১

    শিল্প, সংস্কৃতি ও সমাজ (প্রথম খণ্ড) : শ্রীবিনয় ঘোষ প্রণীত। প্রকাশক : শ্রীপ্রফুল্লকুমার রায়, অগ্রণী বুক ক্লাব, ৭বি যুগীপাড়া লেন, কলিকাতা। মূল্য ৩ টাকা।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই ডাউনলোড
    কৌতুক সংগ্রহ
    ডিকশনারি
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাইশে শ্রাবণ
    Books
    বাংলা রান্নার রেসিপি বই

     

    সমসাময়িক আদর্শ সংঘাতে মানুষের মনে যে বিভ্রান্তির সৃষ্টি হইয়াছে তাহা তাহার মানসিকতার ক্ষেত্রেই কেবল অস্বস্তিকর হইয়া উঠে নাই। তাহার বিশ্বাসের মূল ভিত্তিটা পর্যন্ত নাড়িয়া দিয়াছে। কিন্তু এই অসুস্থ অনিশ্চয়তার মধ্যেও শ্রেণীস্বার্থের (সজ্ঞান না হইলেও) আকর্ষণ মানুষকে আদর্শ—বিশেষের প্রতি প্রবণ করিয়া তুলিতেছে। সে প্রবণতা আপাততঃ দ্বিধা—জটিল বলিয়া মনে হইলেও চরম সঙ্কট মুহূর্তে সকলেই নিজ নিজ শ্রেণীস্বার্থ—সংরক্ষণে সচেতন হইয়া উঠিতেছে এবং তজ্জন্য ঐক্যবদ্ধ হইতেছে। এই শ্রেণীস্বার্থেরই সজ্ঞান বা নির্জন প্রেরণার পৃথিবীর বহুসংখ্যক মানুষ সমাজতান্ত্রিক আদর্শের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতির ক্ষেত্রে মানবিক সম্বন্ধের নিরিখ নূতন করিয়া নির্ণয় করিতে সচেষ্ট হইয়াছে। জগৎব্যাপী এই স্বার্থ—সংঘাতের স্পর্শ হইতে কোন মানুষই বিমুক্ত নয়। এবং যে শিল্পীকে এতদিন মানসিকতার ক্ষেত্রে তুরীয় লোকবাসী বলিয়া প্রচার করা হইয়াছে, তিনিও যে শ্রেণীস্বার্থ সঞ্জাত আকর্ষণ বিকর্ষণের অতীত নহেন, বৈজ্ঞানিক বিশ্লেষণে তাহাও আজ আর অস্পষ্ট নহে। শিল্প ও শিল্পী সম্বন্ধে এই সচেতনতা পাশ্চাত্য শিল্প বিচারের ক্ষেত্রে যুগান্তর আনিয়াছে এবং এই নব আদর্শসম্ভূত অন্তর্দৃষ্টির অসঙ্কোচ প্রকাশ এক বিপুল সমালোচনা সাহিত্যের সৃষ্টি করিয়াছে। এই সাহিত্য কেবলমাত্র নূতন দৃষ্টিভঙ্গী হইতে শিল্প—সংস্কৃতির গতি ও প্রকৃতি নির্ণয় করিয়াই ক্ষান্ত হয় নাই—দেশে দেশে শিল্প সংস্কৃতির নবজাগৃতিকে অঙ্কুরেই বিনষ্ট করিবার জন্য যে উদগ্র বিরুদ্ধতা প্রকট হইয়া উঠিয়া শিল্পসঙ্কটের সৃষ্টি করিয়াছে তৎসম্বন্ধে শিল্পীকে পথনির্দেশ দিয়া অনিবার্য সংঘাত বিপর্যয়ে অবিচল থাকিবার প্রেরণা দিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিয়া শিল্পীর চক্ষুরুন্মীলনে সাহায্য করিতেছে।

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    PDF
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    PDF বই
    বুক শেল্ফ
    বইয়ের তালিকা
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    পিডিএফ
    বাংলা কৌতুক বই

     

    আমাদের দেশের শিল্পীদের মধ্যে এ সম্বন্ধে সচেতনতা খুব বেশী নহে। বাঙ্গালার সমালোচনা সাহিত্যের অপ্রতুলতার মধ্যে এই নূতন দৃষ্টিভঙ্গী হইতে সাহিত্য বিচারের প্রয়াসও এতই অকিঞ্চিৎকর যে মাসিক পত্রিকায় ইতস্ততঃ বিক্ষিপ্ত দুই চারিটা প্রবন্ধ ব্যতীত এ সম্বন্ধে কোন ধারাবাহিক প্রচেষ্টা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। আলোচ্য পুস্তকখানিই যে ওই সম্বন্ধে প্রথম ধারাবাহিক আলোচনা—একথা বলিলে বোধহয় অত্যুক্তি করা হয় না। কাজেই সেদিক দিয়া পুরোগামীর সম্মান বিনয়বাবুরই প্রাপ্য।

    প্রথমে বলিয়া রাখি যে, গ্রন্থখানি আদ্যন্ত পাঠ করিয়া আমরা যথেষ্ট উপকৃত হইয়াছি। গ্রন্থের সর্বত্র গভীর চিন্তাশীলতা, দৃষ্টির সুষ্ঠুতা, ভাবনার বলিষ্ঠতা ও ভাষার নিপুণতা অসাবধানী পাঠকেরও দৃষ্টি আকর্ষণ করিবে।

    গ্রন্থখানির বিষয়বস্তুর গুরুত্বের দিক হইতেও বটে আর মার্ক্সীয় শিল্প সমালোচনার ক্ষেত্রে প্রথমাগত বলিয়াও বটে বিস্তৃত সমালোচনার দাবী রাখে। কিন্তু দৈনিক সংবাদপত্রের স্থানের অপ্রাচুর্য সে দাবী পরিপূরণের অনুকূল নহে। কাজেই আমরা গ্রন্থখানির বিষয়বস্তুর একটা অতি সংক্ষিপ্ত পরিচয় দিয়াই ক্ষান্ত হইব।

     

    আরও দেখুন
    PDF
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা গানের লিরিক্স বই
    রেসিপি বই
    গল্প, কবিতা
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    অনলাইনে বই

     

    মার্ক্সীয় দৃষ্টিভঙ্গীতে বিচার ও বিশ্লেষণের দার্শনিক ভিত্তি হইল দ্বন্দ্বমূলক বস্তুবাদ (Dialectical Materialism)। এই দর্শনে মূল কাঠামোটি গড়িয়াছিলেন দার্শনিক হেগেল। মার্ক্স তাঁহার সেই কাঠামোর ভাবপ্রধান আবরণটিকে বাদ দিয়া কেবলমাত্র পদ্ধতিটা গ্রহণ করেন এবং বৈজ্ঞানিক পন্থায় তাহাকে ঢালিয়া সাজেন। লেখক প্রথম অধ্যায়ে সংক্ষেপে অথচ সুষ্ঠুভাবে এই মার্ক্সীয় দর্শনের আলোচনা করিয়াছেন এবং হেগেলীয় দর্শনের সঙ্গে তার পার্থক্যটাও বিশ্লেষণ করিয়া দেখাইয়াছেন। প্রসঙ্গতঃ প্রুধোঁ ও ফয়েরবাখের সঙ্গে তাঁহার যে বিরোধ কোথায় তাহার ইঙ্গিতও লেখক করিয়াছেন।

    দ্বিতীয় অধ্যায়ে তিনি হেগেল, ক্রোচে ও কার্ল মার্ক্সের শিল্প—বিশ্লেষণধারার আলোচনা করিয়া মার্ক্সীয় দৃষ্টিভঙ্গীর যৌক্তিকতা প্রতিষ্ঠিত করিয়াছেন এবং এই সিদ্ধান্তে আসিয়াছেন যে,—”শ্রেণিবিন্যস্ত সমাজে শ্রেণীতে শ্রেণীতে বিরোধ যেখানে বর্তমান সেখানে শ্রেণি—শিল্প (Class Art) ভিন্ন অন্য কিছু বিকশিত হোতে পারে না এবং শিল্পী যদি তাঁর যুগ—সমস্যার প্রতি যুগাদর্শের প্রতি নিষ্ঠাবান হন, সত্যকার শিল্পীকে হোতেই হবে,—তাহলে তিনি সেই যুগে প্রগতিপন্থী।”

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    Library
    Books
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বাংলা কৌতুক বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    নতুন বই

     

    ইহার পরবর্তী ‘সত্য ও বাস্তব’, ‘কাব্য’, ‘কাব্যের ক্রমবিকাশ’, ‘উপন্যাস’, ‘উপন্যাসের ঐতিহাসিক ধারা’—এই কয়টি অধ্যায়ে শিল্পের উপাদান, তাহার পরিপ্রকাশ, বিভিন্ন ক্ষেত্রে তাহার অভিব্যক্তির ধারা, শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ—সম্ভাবনা প্রভৃতি সম্বন্ধে এত নিপুণতার সঙ্গে আলোচনা করা হইয়াছে এবং প্রত্যেক অধ্যায়েই লেখকের বলিষ্ঠ মননশীলতা, বিস্তৃত অধ্যয়ন ও আদর্শ সম্বন্ধে সচেতনতা এত স্পষ্ট যে পাঠক মাত্রেই উহা হইতে চিন্তার প্রচুর খোরাক সংগ্রহ করিতে পারিবেন।

    অষ্টম অধ্যায়ে ‘আধুনিক সোভিয়েট সাহিত্য’ সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। সামাজিক জীবনের বিভিন্ন স্তরে বিজ্ঞানের সম্বন্ধ নির্ণয় পরবর্তী অধ্যায়ের বিষয়বস্তু। এই দুইটি অধ্যায়ে লেখক শক্তির পরিচয় দিলেও উহা অপ্রচুর বলিয়া আমাদের মনে হইয়াছে। দুটি বিষয়ই বিস্তৃততর আলোচনার অপেক্ষা রাখে।

    ‘সংস্কৃতি—সঙ্কটের রূপ’, ‘মধ্যবিত্ত শ্রেণী ও সমাজ’ ও ‘আমাদের কর্তব্য’—শেষের এই তিনটি অধ্যায়ের শিল্প ও সংস্কৃতি আজ যে সঙ্কটের সম্মুখীন হইয়াছে তাহার বিস্তৃত আলোচনা এবং তাহার নিদান নির্ণয়ের সক্ষম প্রচেষ্টা আছে। শিল্পে ও সংস্কৃতির ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণির কি ভূমিকা সে সম্বন্ধে ইঙ্গিতও স্পষ্ট ও সুচিন্তিত। বর্তমানের পরিপ্রেক্ষিতে শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাংবাদিকের কর্তব্য সম্বন্ধে স্পষ্ট ও নিঃসংশয় নির্দেশ দিয়া লেখক গ্রন্থ সমাপ্ত করিয়াছেন।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    রেসিপি বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা বই
    বই ডাউনলোড
    বাংলা সাহিত্য
    অনলাইনে বই
    বইয়ের
    ডিজিটাল বই

     

    গ্রন্থশেষে যে প্রমাণ—পঞ্জী দেওয়া হইয়াছে, তাহা সুনির্বাচিত। গ্রন্থে আলোচিত বিষয় সম্বন্ধে বিস্তৃততর আলোচনেচ্ছু পাঠক উহা হইতে সহায়তা লাভ করিবেন। গ্রন্থমধ্যে যে সমস্ত গ্রন্থকারের মতামাত আলোচিত হইয়াছে, গ্রন্থশেষে তাঁহাদের নাম নির্ঘণ্ট গ্রন্থের উপযোগিতা বৃদ্ধি করিয়াছে।

    লেখকের ভাষার স্বচ্ছতা ও প্রাঞ্জলতা সত্ত্বেও দুই তিনটি স্থানে আলোচনা আমাদের কাছে অস্পষ্ট বলিয়া মনে হইয়াছে। সক্ষমের এ ত্রুটি উপেক্ষণীয় নহে। কয়েকটি বাঙ্গালা পারিভাষিক শব্দ সম্বন্ধেও আমাদের আপত্তি আছে। স্থানে স্থানে দ্রুত সিদ্ধান্ত ও বিরোধী মতাবলম্বীর প্রতি রূঢ় শব্দ প্রয়োগ মনকে পীড়া দেয়। আলোচ্য গ্রন্থে পাশ্চাত্য সাহিত্য হইতে প্রধানতঃ উপাদান সংগৃহীত হইয়াছে। গ্রন্থের দ্বিতীয় খণ্ডে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গীতে বাঙ্গালা সাহিত্যের ক্রমবিকাশ সম্বন্ধে আলোচনা করিবেন বলিয়া গ্রন্থকার আশ্বাস দিয়াছেন।

    গ্রন্থের ছাপা ও কাগজ ভাল, বাঁধাই স্থায়ী ও রুচিসঙ্গত।*

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    ই-বই সাবস্ক্রিপশন
    PDF বই
    PDF
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    অনলাইন বুকস্টোর
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা সাহিত্য
    কৌতুক সংগ্রহ

     

    —আনন্দবাজার পত্রিকা, রবিবার ২৩ জুন ১৯৪০, পৃষ্ঠা ১৭

    ২

    শিল্প, সংস্কৃতি ও সমাজ, প্রথম খণ্ড, বিনয় ঘোষ। অগ্রণী বুক ক্লাব, কলিকাতা। মূল্য তিন টাকা।

    বাংলা সাহিত্যের পরিধি যে এ যুগে বিস্তৃততর হইয়াছে, এই পুস্তকে তাহার প্রমাণ আছে, লেখক বিনয় ঘোষ চিন্তাশীল সমাজের দৃষ্টি ইতিমধ্যেই আকর্ষণ করিয়াছেন। বয়সে তরুণ হইলেও তাঁহার পাণ্ডিত্য অসাধারণ, অধিকন্তু তাঁহার বাচনভঙ্গী চমৎকার। এ সব কটি গুণ মিলিয়া আলোচ্য বইখানি উপাদেয় হইয়া উঠিয়াছে। এই বইখানি যাঁহারা মন দিয়া পড়িবেন, তাঁহারা লেখককে এক নূতন চিন্তাধারার প্রবর্তক বলিয়া স্বীকার করিবেন। বর্তমান যুগের বাংলা দেশের সমাজ ব্যবস্থার পটভূমি হইতে তিনি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিচার করিয়াছেন। ইহাতে শিল্পের স্বরূপ বিশ্লেষণ, সত্য ও বাস্তব, কাব্য, উপন্যাস, মধ্যবিত্তশ্রেণী ও সমাজ প্রভৃতি আলোচনা আছে। প্রত্যেকটি আলোচনা বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর অন্যান্য দেশে যে সকল সংস্কৃতির পরিবর্তন ঘটিয়াছে, তাহাও নিপুণভাবে দেখানো হইয়াছে। আমরা সাগ্রহে এই পুস্তকের দ্বিতীয় খণ্ডের জন্য প্রতীক্ষা করিতেছি।

    —শনিবারের চিঠি : কার্ত্তিক ১৩৪৭, ১৩শ বর্ষ, ১ম সংখ্যা, পৃষ্ঠা ১৫২

    ৩

    This is an ambitionus book in Bengali which aims at giving a summary of the relations of art, culture and society. The aim and courage of the author is praiseworthy. But anyone who knows English and read will find this not only super-fluous but inaccurate and confused. As for a reader who knows no English, the book is too pedantic.

    —The Sunday Statesman, August 4, 1940

    ……………

    * দ্বিতীয় সংস্করণের নূতন সংযোজন জুন, ১৯৮০

    * উদ্ধৃতিগুলি Jean-Paul Sartre-এর What is Literature? (London 1950) বই থেকে গৃহীত।

    * এই সমালোচনা সম্প্রতি—পরলোকগত সাহিত্যিক সুবোধ ঘোষ লিখেছিলেন—লেখক।

    গ্রন্থপঞ্জি

    Karl Marx : The Poverty of Philosophy

    V.I. Lenin : Materialism and Empirio-criticism

    F. Engels : Anti-duhring

    J. Stalin : Foundations of Leninism

    T.A. Jackson : Dialectics

    Sidney Hook : From Hegel to Marx

    *

    T.S. Eliot : After Strange Gods

    T.S. Eliot : Selected Essays

    Ezra Pound : A. B. C. of Reading

    Ezra Pound : Make it New

    Oswald Spengler : Decline of the West

    Oswald Spengler : The Hour of Decision

    H. G. Wells : Experiment in Autobiography (2 vols)

    H. G. Wells : The Fate of Homo Sapiens

    H. G. Wells : The New World Order

    Sigmund Freud : Beyond The Pleasure Principle

    Sigmund Freud : Civilisation and its Discontents

    Sigmund Freud : The Future of an Illusion

    Dr. Ernest Jones : Psychoanalysis

    G. D. H. Cole : What Marx Really Meant

    *

    Benedetto Croce : Æsthetic

    Lascelles Abercrombie : Principles of Literary Criticism

    Bertrand Russell : Education and the Modern World

    Henry Levy : A Philosophy for a Modern Man

    Leon Trotsky : Literature and Revolution

    Max Eastman : Artists in Uniform

    Wyndham Lewis : Men without Art

    C. Day-Lewis : Mind in Chains

    Philip Henderson : Literature

    John Strachey : The Coming Struggle for Power

    Samuel D. Schmalhausen : The New Road to Progress

    Christopher Caudwell : Illusion and Reality

    Christopher Caudwell : Studies in a Dying Culture

    Ralph Fox : The Novel and the People

    James T. Farrell : A Note on Literary Criticism

    Stephen Spender : The Destructive Element

    Alec Brown : The Fate of the Middle Classes

    Romain Rolland : I Will Not Rest

    Amedee Ozenfant : Journey through Life

    I. A. Richards : Science and Poetry

    *

    Left Review

    International Literature

    New Writing

    ১৯৬০ ও ১৯৭০—এর দশকে প্রকাশিত কয়েকখানি উল্লেখ্য গ্রন্থ ও পত্রিকা :

    S. Baxandall : Marxism and Aestheties : a selective annotated

    bibliography : New York 1968

    Baxandall and Marawski (ed) : Marx and Engels on Literature and

    Art : St. Louis 1973

    Raymond Williams : Marxism and Literature : London 1977

    L. Goldmann : Towards a Sociology of the Novel : London 1975

    A. Gramsci : Prison Notebooks : London 1970

    G. Lukacs : The Historical Novel : London 1962

    The Theory of the Novel : London 1971

    H. Marcuse : The Philosophy of Aesthetics : N. Y. 1972

    New Left Review

    Socialist Register.

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ
    Next Article বাদশাহী আমল – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }