Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শিল্প সংস্কৃতি ও সমাজ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প223 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. কাব্য

    চতুর্থ অধ্যায় – কাব্য

    কাব্য মানুষের আদিম শিল্প। আদিম যুগে কাব্যের কোনো স্বাতন্ত্র্য ছিল না, কারণ তখন মানুষের সমস্ত বোধ ও অনুভূতি মূর্ত হয়ে উঠত কাব্যে। ধর্ম, ইতিহাস, জাদুবিদ্যা, আইন প্রভৃতি সবকিছুর বাহন ছিল কাব্য বা গীত। সে—কাব্য আধুনিক অর্থে কাব্য নয়, তার বৈশিষ্ট্য ছিল আবেগময় ভাষা। শব্দে, ঝংকারে, ছন্দে, অনুপ্রাসে মিলে আদিম ভাষার যে—মোহ, যে—আকর্ষণ ছিল, তাতেই সে নির্বিবাদে কাব্যের আসন দখল করে বসেছিল। সুরই ছিল আদিম ভাষার প্রাণ। বিদ্যুৎপ্রবাহে সে—ভাষা ইন্দ্রিয়স্থানে গিয়ে পৌঁছোত। সে—ভাষা ছিল বেশি চিত্তাকর্ষক ও চিত্রাত্মক। প্রাচীন অনবচ্ছিন্ন ভাষার মারফত যেকোনো ভাব অপরের মনে পরিপূর্ণরূপে প্রতিফলিত হত। আদিম ভাষা ও কবিতার মধ্যে এই কারণেই ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল। আদিম মানুষ প্রত্যেকটি শব্দ ব্যবহার করত রূপকভাবে। সভ্যতার ক্রমবিকাশে যন্ত্র—সভ্যতার আবির্ভাবের সঙ্গে সঙ্গে ভাষার যে—বিবর্তন ঘটেছে তাতে অনেক প্রাচীন শব্দালংকারের সরসতা ও সৌন্দর্য গিয়েছে নষ্ট হয়ে। জীবনযাত্রার প্রণালী যখন ক্রমেই জটিল হতে লাগল, ভাষার সেই আদিম সরসতা ও স্ফূর্তি লোপ পেয়ে ক্রমে জন্ম হল গদ্যের। গান ও গীতিকবিতার যখন জন্ম হয়েছিল তখন গদ্যের জন্ম হয়নি। মানুষের শিল্পের বা নন্দনশাস্ত্রের আলোচনাতে সেইজন্যই কাব্য সর্বপ্রথম দাবি করে।

    …..Warbling rose

    Man’s voice in verse before he spoke in prose.

    (Oehlenschlager)

    বিষাদময় কর্মপ্রবণতাকে কেন্দ্র করে ভাষা গড়ে ওঠেনি, স্ফূর্তি ও বালসুলভ প্রফুল্লতার মাঝখানে ভাষার জন্ম হয়েছিল। যেসব হৃদয়াবেগের আঘাতে সংগীত ঝংকৃত হত তার মধ্যে প্রেমের স্থান ছিল সকলের উঁচুতে। আদিম কথাবার্তার ভিতর দিয়ে শুনতে পাওয়া যেত বালক—বালিকা, যুবক—যুবতির আনন্দের কোলাহল, যখন প্রেমিকের একজোড়া প্রশংসাতুর দৃষ্টি আকর্ষণের জন্য তারা প্রাণ খুলে গাইত ও নাচত। জেসপার্সন বলেন :

    Language was born in the courting days of mankind; the first utterances of speech I fancy to myself like something between the nightly love-lyrics of puss upon the tiles and the melodious love songs of the nightingale. (Language)

     

    আরও দেখুন
    পোর্টেবল স্পিকার
    গিফ্টের বাস্কেট
    বুক শেল্ফ
    অপেক্ষা
    গান
    Book
    বই
    সংগীত
    বিজ্ঞান
    মিউজিক

     

    কিন্তু একমাত্র প্রেমই আদিম সংগীতের অনুপ্রেরণার উৎস ছিল না। যেকোনো প্রীতিকর উত্তেজনা, অনুভূতি বা শঙ্কা সংগীতের ছন্দে মূর্ত হয়ে উঠত। অসভ্য বুনোরা একটু উত্তেজিত হলেই গান করত, ভূমিকম্পের সময়, শিকারের সময়, বিহারের সময়—মুখে মুখেই তারা এইসব গান রচনা করত। নদীর বুকে নৌকায় দাঁড় বাইবার সময় নিগ্রোরা হয় কোনো প্রণয়কাহিনি, না—হয় কোনো সুন্দরী নারীর রূপ বর্ণনা করত গান গাইতে গাইতে। পূর্ব আফ্রিকার বাসিন্দারা কতকগুলি এলোমেলো অর্থহীন শব্দ একসঙ্গে সুর করে আবৃত্তি করত ক্লান্তি না—আসা পর্যন্ত। কার্ল বুশার (Karl Bucher) বলেন, জগতের সমস্ত জাতির দৈনন্দিন জীবনের কার্যকলাপের একমাত্র সহায়ক হচ্ছে এই ছন্দোবদ্ধ গান (Arbiet und Rhythmus)। আদিম যুগে যেখানে মহাকাব্যের কোনো নিদর্শনই পাওয়া যায় না সেখানে গীতিকাবিতার চিহ্ন একটু—আধটু মেলে। বোয়াস বলেন :

    Even where the slightest vestiges of epic poetry are missing, lyric poetry of one form or another is always present. It may consist of the musical use of meaningless syllables that sustain the song; or it may consist largely of such syllables, with a few interspersed words suggesting certain ideas and feelings, or it may rise to the expression of emotions connected with war-like deeds, with religious feeling, love or even to the praise of the beauties of nature. (International Journal Amer. Ling,1.8)

     

    আরও দেখুন
    সংগীতের
    Book
    মিউজিক
    গিফ্টের বাস্কেট
    সংগীতে
    অপেক্ষা
    পোর্টেবল স্পিকার
    বিজ্ঞান
    সংগীত
    গান

     

    যেখানে মহাকাব্যের কোনো চিহ্নও নেই, সেখানে গীতিকবিতার কিছু চিহ্ন মিলতে পারে। এই গীতিকবিতা অর্থহীন সংগীতধর্মী শব্দবিন্যাস হতে পারে; অথবা এই শব্দঝংকারের মধ্যে এমন কয়েকটি শব্দ ছড়িয়ে থাকতে পারে যার দ্বারা কোনো বিশেষ ভাব বা অনুভূতি ব্যক্ত হতে পারে, কিংবা যুদ্ধ, ধর্ম, প্রেম ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কোনো ভাবাবেগের বিকাশও হতে পারে।

    গ্রিনল্যাণ্ডের এস্কিমোদের জাদুমন্ত্রের মধ্যে, থ্যালবিত জার (W. Thalbitzer) বলেন, এমন অনেক শব্দ উচ্চারিত হত যা কখনো বাইরে কথাবার্তার মাঝখানে ব্যবহৃত হত না। মাওরি ও আফ্রিকার নিগ্রোদের ধর্মসূত্রের মধ্যেও এইরকম পাওয়া যায়। জেসপার্সন ‘The Oath of the Canting Crew’ থেকে কয়েকটি লাইন উদ্ধৃত করেছেন :

    No dimber, dambler, angler, dancer
    Prig of cackler, prig of pancer;
    No swigman, swaddler, clapper-dudgeon,
    Cadge-gloak, curtal, or curmudgeon;
    …(Farmer’s Muse Pedestris).

     

    আরও দেখুন
    অপেক্ষা
    পোর্টেবল স্পিকার
    বিজ্ঞান
    সংগীতের
    Book
    গান
    সংগীত
    সংগীতে
    মিউজিক
    বুক শেল্ফ

     

    প্রাচীন যুগের এই সংগীতধর্মী ভাষার আলোচনা প্রসঙ্গে আধুনিক যুগের কয়েকজন পাশ্চাত্য সাহিত্যিকের ভাষা সম্বন্ধে কিছু বলা যেতে পারে। এঁদের মধ্যে জেমস জয়েস, মার্শেল প্রুস্ত ও মিস গার্টরুড স্টাইনের নাম বিশেষ উল্লেখযোগ্য। এঁরা ভাষাকে ভেঙেচুরে সম্পূর্ণ ভিন্ন ভিত্তির উপর গড়বার চেষ্টা করছেন। জয়েস ও স্টাইনের ভাষা আদিম ভাষার মতো সংগীতধর্মী। শব্দের ধ্বনি—প্রতিধ্বনিতে চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে। যেমন :

    Nuvoletta in her lightdress, spunn of sixteen shimmers were looking down on them, leaning over the bannistars and listening all she childishly could… She tossed her sfumas-telliacinous hair like la Princesse de la Petite Bretagne, and she rounded her mignons arms like Mrs. Cornowallis West and she smiled over herself like the beauty of the image of the post of the daughter of the queen of the Emperor of Irelande…. (James Joyce).

    Sweet sweet sweet sweet sweet tea.
    Susie Asado.
    Sweet sweet sweet sweet sweet tea.
    Susie Asado.
    Susie Asado which is a told tray sure.
    A lean on the shoe this means slips slips hers.

     

    আরও দেখুন
    বই
    গিফ্টের বাস্কেট
    Book
    সংগীতে
    বিজ্ঞান
    সংগীত
    গান
    পোর্টেবল স্পিকার
    বুক শেল্ফ
    মিউজিক

     

    (Gertrude Stein)

    নুভোলেটার রূপ ও চরিত্রের দোষগুণ জয়েস ফুটিয়েছেন শুধু তরঙ্গায়িত শব্দের ভিতর দিয়ে। পাখির মতো নৃত্য গীতমুখরা একটি মেয়ের চরিত্র সুসি এসাডোর মধ্যে ফুটে উঠেছে শুধু শব্দের ঝংকারে। সুসির সরলতা গৃহকর্মে অখণ্ড নিষ্ঠা, তীব্র তরল কণ্ঠস্বর, সযত্ন অবহেলা ও অপরিচ্ছন্নতায় আনন্দ—সব শুধু শব্দের ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আদিম ভাষার অর্থহীনতা ও সুরঝংকারের প্রতি এই আকর্ষণের মূলে রয়েছে বর্তমানের বিরোধক্লিষ্ট, সংগ্রামমুখর জীবনের প্রতি অশ্রদ্ধা, প্রত্যাবর্তনের মনোভাব। এইসব শিল্পীর অবচেতন মনের অভিপ্রায় সেইজন্য এই অধুনালুপ্ত আদিম ভাষার সাবলীলতায় পরিতৃপ্তি খোঁজে।

    কবিতার বিশেষ গুণ হচ্ছে সংগীত। সংগীতের ছন্দের মধ্যে সংঘ—আবেগ (Collective Emotion) প্রকাশের অবকাশ আছে প্রচুর। আদিম কাব্য তাই সংগীতধর্মী। কিন্তু আদিম মানুষের এই সংঘ—আবেগের প্রয়োজন ছিল কেন? বাঘের, শত্রুর, ভূমিকম্পের বা বৃষ্টির ভয় দূর করবার জন্য সংঘবদ্ধ হওয়া তো মানুষের সহজাত স্বভাব। সকলেরই বিপন্ন হবার সম্ভাবনা যেখানে, সকলেই একত্রে সেখানে সাড়া দেবে। এক্ষেত্রে এই সংঘ—ভাব জাগ্রত করবার জন্য বাইরের কোনো উপায় অবলম্বনের আবশ্যকতা কী? অর্থাৎ নৃত্য বা উৎসবের মধ্যে গান গেয়ে সেই মনোভাব জাগরণের প্রয়োজন তখনই হয়, বিশেষ করে সমাজের দিক থেকে, যখন বাইরে কিছু দৃশ্যমান না থাকলেও ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা থাকে। এখনই হয়তো বাঘ আক্রমণ করেনি বা অতিবৃষ্টি হয়নি। কিন্তু ভবিষ্যতে বাঘ আক্রমণ করতে পারে, শুধু অতিবৃষ্টি হতে পারে। এ নিছক কল্পনা নয়, এই আশঙ্কার পিছনে রয়েছে অতীতের অভিজ্ঞতা। সুতরাং দৃশ্যত বাইরে না ঘটলেও, ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা থাকার দরুন এমন কোনো উপায়ের সাহায্য প্রয়োজন হয় যার দ্বারা মধ্যে মধ্যে এই সংঘ—ভাব সকলের মনে জাগ্রত করা যেতে পারে। সুতরাং সংগীতের আবশ্যকতা। এইভাবে জীবিকা ও নিরাপত্তার প্রয়োজন থেকে হল কবিতার জন্ম, এবং বাস্তব (Reality) থেকে হল অবাস্তবের (Illusion) সৃষ্টি।

     

    আরও দেখুন
    গান
    গিফ্টের বাস্কেট
    সংগীতের
    মিউজিক
    বিজ্ঞান
    পোর্টেবল স্পিকার
    Book
    বুক শেল্ফ
    সংগীতে
    অপেক্ষা

     

    আদিম মানুষকে তার অজৈব অর্থনৈতিক উদ্দেশ্য শিকারলাভ বা ফসল উৎপাদনের জন্য ঘন ঘন পরিশ্রম করতে হত। শুধু সহজাত প্রবৃত্তির তাড়নায় এই উদ্দেশ্য—সাধন সম্ভব হত না। সেই সহজাত প্রবৃত্তির কোনো সামাজিক উপায়ে ফসলের চাহিদা মেটানোর জন্য নিয়োজিত হত। এই সামাজিক উপায়ের একটি প্রধান অঙ্গ ছিল সংঘ—উৎসব (Group Festival), যেখানে সকলের পুঞ্জীভূত হৃদয়াবেগ মুক্ত হয়ে পরিচালিত হত ঐক্যবদ্ধ সুনির্দিষ্ট পথে। আদিম কাব্যের জন্ম এই সংঘ—উৎসবে। আসল উদ্দেশ্য অর্থাৎ ফসলের অস্তিত্ব তখন হয়তো নেই। তখন সেই ফসল থাকে কল্পনায় এবং কাল্পনিক ফসল উৎসবমত্ত মানুষের দৃষ্টিপথে বিরাজ করে। নৃত্যের উন্মত্ততায়, সংগীতের সুরাবর্তে ও কবিতার ছন্দে প্রত্যক্ষ বাস্তব থেকে আদিম মানুষ নিজেকে ছিন্ন করে অভিক্ষেপ করত এই কাল্পনিক জগতে, যেখানে তাদের চোখের সামনে অসংখ্য ফসল মৃদু বাতাসে হেলত—দুলত। তখন সেই কাল্পনিক জগৎ সংগীতের উন্মাদনায় মনে হত বাস্তবতর জগৎ। উৎসব শেষে সে—জগৎ মিলিয়ে যেত না। ফসলের সেই কাল্পনিক জগৎকে বাস্তবে রূপায়িত করবার জন্য আদিম মানুষ সংগীতের দ্বারা অনুপ্রাণিত হয়ে একত্রে মহানন্দে পরিশ্রম করত।

    কিন্তু কী উপায়ে এই সংঘ—ভাব সজাগ হত? যেসব শব্দ (Words) দৈনন্দিন কর্মজীবনে প্রত্যেক মানুষের ভাবানুষঙ্গ (Emotional Association) অধিকার করেছে তারাই ক্রমশ সংগৃহীত হয়ে ছন্দের ভিতর দিয়ে সংগীতে মূর্ত হয়ে উঠত।

     

    আরও দেখুন
    মিউজিক
    অপেক্ষা
    গান
    বুক শেল্ফ
    সংগীতে
    সংগীত
    বিজ্ঞান
    গিফ্টের বাস্কেট
    পোর্টেবল স্পিকার
    Book

     

    ‘গিজাড় তে গিজদে’ বাদ্যের শব্দ, তার সঙ্গে ‘খেত’, ‘ধান’ ও ‘হাল’ ফসলের ইঙ্গিত জানায়। এই কয়টি শব্দকে ছন্দোবদ্ধ করে গেঁথে সকলেরই মনে ফসলের ভাব উদ্রেক করবার জন্য গাওয়া যেতে পারে। জাগরণের মুহূর্ত থেকে কর্মে অনুপ্রাণিত হবার সময়ের মধ্যে এই ভাব অন্তর্ধান করত না। প্রত্যেক মানুষ গোষ্ঠীজীবনের (Tribal Life) সঙ্গে মিলিত হয়ে নিজে পরিবর্তক হত। এই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ ছিল উৎসব ও পরিবর্তক ছিল সংগীত।

    আদিম শিল্প এইভাবে সংঘ—আবেগ (Collective Emotion) সৃষ্টি করে তাকে নির্দিষ্ট অর্থনৈতিক উদ্দেশ্যসাধনের পথে চালনা করত। এর ফলে শ্রমের অবসাদ অনেক লঘু হত এবং শ্রমে আনন্দ পেত মানুষ। সমবেত হয়ে সকলে জমি চষত, শস্য বপন করত। এই সম্মিলিত শ্রমের সঞ্চালনী শক্তি ছিল সংঘ—আবেগ এবং এই সংঘ—আবেগের জনপ্রিয়তা ছিল সংগীত বা আদিম কাব্য।

    সমাজের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এই হৃদয়াবেগ পরিবর্তিত হল। আদিম খাদ্যসংগ্রহকারী, শিকারি মানুষ প্রকৃতির মধ্যে নিজেকে অভিক্ষেপ করত তার বাসনা ও আকাঙ্ক্ষার চরিতার্থতার জন্য। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবার জন্য তার নিজের সামাজিক রূপ পরিবর্তিত হত। সেইজন্য আদিম শিল্প ছিল প্রাকৃতিক ও প্রত্যক্ষ (Perceptive)। যেমন পুরোপলীয় মানুষের (Palaeolithic Man) চিত্রাঙ্কন এবং অস্ট্রেলিয়ান অসভ্যদের পাখি বা পশু অনুকরণে নৃত্য ও সংগীত। টোটেম (Totem) ছিল উপলক্ষ, মানুষ ছিল প্রকৃতি। তারপর আর—এক স্তর ঊর্ধ্বে এল শস্য উৎপাদনকারী ও পশুপালনকারী মানুষ। প্রকৃতিকে গ্রহণ করে তাকে পরিবর্তন করবার চেষ্টা করা হল নিজেদের ইচ্ছাপূরণের জন্য। সেইজন্য এদের শিল্প হল ইচ্ছাপ্রসূত। যেমন নবোপলীয় মানুষের (Neolithic) খেয়ালি ছবির শোভা এবং আফ্রিকান ও পোলিনেসিয়ান গোষ্ঠীর ধর্মোৎসব। এর উপলক্ষ হল শস্যদেবতা ও পশুদেবতা এবং প্রকৃতি হল মানুষ। তারপর এইভাবে গোষ্ঠীর মধ্যে প্রকৃতিকে বরণ করবার ফলে শ্রমবিভাগের (Division of Labour) সূচনা হল এবং ক্রমে ক্রমে প্রভুর, পুরোহিতের ও শাসকশ্রেণির আবির্ভাব হল। শিল্প তখন প্রভুর স্তুতিগান করত এবং দেবতারও গুণকীর্তন করত। মানুষ প্রকৃতির সঙ্গে বিভেদ ও একতা সম্বন্ধে সচেতন হয়ে ক্রমে নিজের অভ্যন্তরীণ বিরোধ সম্বন্ধে সচেতন হল, কারণ এই সচেতনতার পরিবেষ্টন তখন বিদ্যমান।

     

    আরও দেখুন
    সংগীতের
    বই
    পোর্টেবল স্পিকার
    গান
    অপেক্ষা
    বিজ্ঞান
    বুক শেল্ফ
    সংগীত
    মিউজিক
    সংগীতে

     

    এইভাবে সমাজের ক্রমবিকাশের সঙ্গে মানুষ পরিবেষ্টনের সঙ্গে সংগ্রাম করে কাব্যকে সমৃদ্ধ করল। অর্থনৈতিক প্রয়োজন মেটাবার জন্য উৎপাদনের অস্ত্র যেমন ক্রমে উন্নীত হল, তেমনি কাব্যও অজৈব প্রেরণা থেকে উন্নততর উপায়ে রূপায়িত হল। উৎপাদনের অস্ত্র মানুষের হাতেই নূতন কার্যে নিযুক্ত হল। হাতের আকৃতির পরিবর্তন হল না বটে কিন্তু অস্ত্রের ব্যবহার বদলে গেল। তেমনি কাব্য মানুষের অন্তরে নূতন অনুভূতি সৃষ্টি করে তাকে রূপ দিতে প্রয়াস পেল, কিন্তু হৃদয়ের ধর্ম যে আকাঙ্ক্ষা তার কোনো পরিবর্তন হল না। আদিম মানুষের সঙ্গে এ—যুগের মানুষের যদি কোনো আন্তরিক ঐক্য থাকে তাহলে সে হচ্ছে মানুষের হৃদয়ের সহজ বৃত্তির সঙ্গে অর্থাৎ মানুষের চিরাকাঙ্ক্ষামুখর, বাসনাস্পন্দিত হৃদয়ের সঙ্গে। সমাজের ক্রমবিকাশের স্তরে স্তরে অনুভূতি বদলায়, বাসনা নূতন বাসনায় রূপ নেয়, কিন্তু মানুষের অন্তরের দুর্বার কামনাস্রোত কখনো শুকিয়ে যায় না, তা চিরপ্রবহমান, গতিশীল। ক্রমোন্নতিতে যুগে যুগে তার বিকাশ। আদিম কাব্যের মতো যুগে যুগে মানুষ কাব্যের প্রেরণায় এক কাল্পনিক জগতে অভিক্ষিপ্ত হয়, কারণ এই কাল্পনিক জগৎ হচ্ছে তাৎকালিক বাস্তব জগৎ অপেক্ষা বাস্তবতর—এই বাস্তবতর জগৎ তখনও প্রত্যক্ষ জীবন্ত বাস্তবে পরিণত হয়নি, এবং সেই পরিণতির জন্য কাব্য কল্পনায় তাকে অভিনন্দন জানায়। এখানে ভুল বোঝবার হয়তো অবকাশ আছে, কিন্তু ভুল কিছু নেই। কেউ প্রশ্ন করতে পারেন যে কাব্য তাহলে এমন কিছু রূপায়িত করবে যার কোনো অস্তিত্ব নেই। তা নয়। খামারভরা ধান বা ফসলের প্রাচুর্য সম্বন্ধে কাল্পনিক উৎসব না করলে মানুষ সেই ফসল উৎপাদনের জন্য পরিশ্রম করবে না। সংগীতের মত্ততা তার ক্লান্তি দূর করবে। একসঙ্গে সংগীতের ছন্দে কোদাল চালিয়ে, কাস্তে নেড়ে, লাঙল চষে, সে ফসল বুনবে। ফসলের চাহিদা তার রয়েছে, ফসল উৎপাদনের উপযুক্ত পরিবেষ্টনও রয়েছে, প্রয়োজন প্রেরণার। এই প্রেরণা কাব্য জোগায় উন্নততর বাস্তবের মধ্যে অভিক্ষেপ করে। এই উন্নততর বাস্তবে অভিক্ষিপ্ত (projected) মানুষ তখন কাব্যের উন্মাদনায় তাকে প্রত্যক্ষ বাস্তবে রূপান্তরিত করবার চেষ্টা করে নিজের শ্রম দ্বারা। অন্ধ সহজ প্রবৃত্তি থেকে এই রূপান্তর ঘটে না, অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের সক্রিয় চেষ্টার ভিতর দিয়ে এই রূপান্তর ঘটে। কাব্যের উপাদানের প্রত্যক্ষ অস্তিত্বই কাব্যের সত্য (truth) নয়, কাব্যের গতিশীলতা ও সংঘ—আবেগই (Collective Emotion) কাব্যের সত্য।

     

    আরও দেখুন
    সংগীত
    সংগীতের
    বুক শেল্ফ
    পোর্টেবল স্পিকার
    গান
    বিজ্ঞান
    বই
    সংগীতে
    মিউজিক
    গিফ্টের বাস্কেট

     

    Not poetry’s abstract statement—its content of facts, but its dynamic role in society—its content of collective emotion, is therefore poetry’s truth. (Christopher Caudwell—Illusion & Reality)

    ভাবের গভীরতায় নিমজ্জিত হবার অবসর যাদের ছিল না সেই আদিম মানুষের মনকে ঘন ঘন অনুপ্রাসের সশব্দ আঘাতে, সংগীতের সুরে, উত্তেজিত ও অনুপ্রাণিত করা হত। মাঠে যখন ফসল নেই, আকাশে যখন বৃষ্টির মেঘ নেই, তখন ফসলের চারধারে নৃত্য করে, গান গেয়ে, মাঠভরা ফসলের এক কাল্পনিক জগতে মানুষ বিক্ষিপ্ত হত, একসঙ্গে ব্যাঙের ডাক ডেকে, মেঘের গর্জন অনুকরণ করে এক কাল্পনিক ঘনবর্ষার পরিবেষ্টন সৃষ্টি করা হত। সেই ছন্দের ও সুরের প্রেরণায় মানুষ মাঠে যেত একসঙ্গে, কাল্পনিক জগৎকে বাস্তবে রূপ দেবার উদ্দেশ্য নিয়ে। সে—কল্পনা তখন হত তার কাছে প্রত্যক্ষ বাস্তব অপেক্ষাও বাস্তবতর, সেইজন্য তাকে রূপায়িত করবার জন্য শ্রম করতে সে অবসন্ন হত না। ক্রমে প্রকৃতির সঙ্গে সংগ্রামের ফলে ও উন্নততর সমাজব্যবস্থার ফলে, মানুষ কর্মময় কাব্যের আস্বাদ থেকে বঞ্চিত হয়ে, অবসর জীবন বিনোদনের জন্য কাব্যকে গ্রহণ করেছে। কারণ শ্রমবিভাগের (Division of Labour) ফলে সমাজ যে শ্রেণিবিন্যস্ত রূপ ধারণ করেছে, সেখানে শাসকশ্রেণির শাসনব্যবস্থা একশ্রেণিকে প্রচুর অবসর দান করে আর—এক শ্রেণিকে দিয়েছে শ্রমের পরিবর্তে জীবনধারণের অধিকার। শ্রেণিহীন সমাজ ভিন্ন (Classless Society) কাব্যের মধ্যে সেই সংঘ—আবেগ মূর্ত হয়ে মানুষকে কর্মপ্রবণ করতে পারবে না। এ—যুগের কাব্যের তাই মঙ্গলবাণী নেই, গতি নেই, স্ফূর্তি নেই। যন্ত্রের ফাঁদে পড়ে সে—ই নিজে হয়েছে যান্ত্রিক, যন্ত্রের মধ্যে বিরাট শক্তির পরিচয় সে পায়নি। সে মুক্ত শক্তির আস্বাদে তার বিমুখতা, বিতৃষ্ণা। এ—যুগের কাব্যে কোথায় সেই কল্পনা ভবিষ্যতের সেই উন্নততর বাস্তব, সে—ই গতিশীলতা, সেই সংঘ—হৃদয়াবেগের অভিব্যক্তি? অথচ এ—যুগের কাব্যের সৌন্দর্যের ও পূর্ণতার উপাদান প্রচুর।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাংলার নবজাগৃতি – বিনয় ঘোষ
    Next Article বাদশাহী আমল – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }