Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প905 Mins Read0
    ⤶ ⤷

    ছেলেটা কাঁদছে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    ছেলেটা কাঁদছে

    গজপতি হাট বসিয়েছে তেজোময়ীর জমিতে। গেল হপ্তায় দু-দিনই খুব জমেছিল। ভোরবেলা থেকে গরুর গাড়ি, রিক্সা, সাইকেল ভ্যানে চারদিক ছয়লাপ। জিনিস পড়তে পায়নি। সন্ধের আগেই হাট সাফ। তাও ছাউনিগুলো এখনও সব তৈরি হয়নি, জমি উঁচু করতে যে কাদা মাটি ফেলা হয়েছিল তা এখনও ভসভসে। তাতে হাজার পায়ের ছাপ রোদে শুকিয়ে ঢেউ–ঢেউ হয়ে আছে। দুপুরবেলা জনমনিষ্যি নেই। এক হাতে মাথায় ছাতা, অন্য হাতে হ্যান্ডেল ধরে সাইকেল চালিয়ে নাড়াল থেকে ফেরার পথে গজপতি ফাঁকা হাটটার সামনে এসে নেমে পড়ল। তার মনটা ভালো নেই। লম্বা ছাউনি মোট চোদ্দোখানা, ছোট গোটা দশেক। খড়, বাঁশ আর কাঠের খুঁটির এইসব চালা পয়লা ঝড়েই উড়ে যাবে। গজপতির খুব ইচ্ছে, চালার মেঝেগুলোইট দিয়ে বাঁধিয়ে দেয়। খরচের ভয় তেমন নেই। প্রথম ছ’মাসটা খাজনা না নিলেও তারপর থেকে হাটের আয় ভালোই হবে। পুষিয়ে যাবে। কিন্তু মুশকিল হল, জমিটার একজন চার আনির হিস্যাদার আছে। সে যে কবে এসে উদয় হয়।

    ঠেকা দেওয়ার কাঠিতে সাইকেলটা দাঁড় করিয়ে এই রোদে গজপতি জমিতে নেমে পড়ল। দুটো চালা এর মধ্যেই একটু হেলে পড়েছে। কয়েকটার চালের খড় টেনে নিয়ে গেছে কেউ। এসব অবশ্য হবেই। গজপতি ঘুরে-ঘুরে পায়ের ছাপই দেখে। স্বৰ্গত তেজোময়ীর এই হাটে মানুষ আসছে। মানুষ যেখানে আসে সেটাই তো তীর্থ।

    রাজবাড়ির পিলখানায় বহুকাল আগে একসঙ্গে চোদ্দোটা হাতি দেখেছিল গজপতি। শুড় দোলাচ্ছে, শরীর দোলাচ্ছে। একসঙ্গে চোদ্দো হাতি। কী যে সুন্দর, কী যে অবাক–করা দৃশ্য। ইচ্ছে ছিল নিজে একটা পিলখানা বানাবে, ঠিক ওই রকম চোদ্দোটা হাতি থাকবে তাতে। সারাদিন দুলবে আর দুলবে। ছেলেবেলায় মনের জমিতে কত আগাছা জন্মায়। বড় হয়ে আগাছা নিড়িয়ে বিষয় বুদ্ধির বীজ বুনে দিতে হয়। এই হাট বসানোর মধ্যে গজপতির বিষয়বুদ্ধিটাই সবাই দেখবে। তা দেখুক। রাজবাড়ির পিলখানা খালি করে সেই স্বপ্নের হাতিরা চলে গেছে। তবু এখনও চোখ বুঝলেই সেই চোদ্দো হাতির ধীর লয়ে নাচের দোল যেমন দেখতে পায় গজপতি, তেমনি এই হাটটাকেও সে দেখতে পেত। তার জমি–জিরেত নেই, পয়সাকড়ি নেই। বলতে কি একটা বয়েস পর্যন্ত সে তেজোময়ীর পোষা কুকুরটার মতোই ছিল। জামবনিতে নিজের পৈতৃক বাড়ির রাবণের সংসারে একটা রোগা বউ আর একটা বোকাসোকা ছেলে কষ্টে–সৃষ্টে বেঁচেছিল মাত্র। বিয়ের বছর দুইয়ের মধ্যেই তেজোময়ী বেঁচে থাকতে বউ ছেলের কাছে ফিরে যায়নি। বউ আসতে চায় না। বোকা ছেলেটাকে গাঁসুষ্টু ছেলেপুলেরা খ্যাপায়। নষ্ট মেয়েমানুষ বলে তেজোময়ীর নিজেরও দুঃখ ছিল। অনুতাপ ছিল। সেই জ্বালা–পোড়ায় বুড়ো হওয়ার আগেই মরে গেল। মরার সময়েও ভারী সুন্দর দেখতে ছিল তেজোময়ী। আর তেজও কিছু কম ছিল না। সকলের নাকের ডগাতেই বিধবা হয়ে গজপতির সঙ্গে বাস করত। কেউ কিছু বলতে সাহস পায়নি। এমনকী ইস্কুলের হেডমিসট্রেস পদ থেকে তাকে সরানোর কথাও ওঠেনি কখনও।

    তেজোময়ীর স্বপ্ন ছিল ওই ইস্কুলটা। দিন রাত তার ওই ছিল ধ্যান–জ্ঞান। গজপতি তেজোময়ীর কাজে লাগত বটে, কিন্তু তার জীবনের কোনও অংশে সে ছিল না। গজপতি ভাবে, সে না হয়ে অন্য কেউ হলেও বোধহয় তেজোময়ীর চলে যেত। শুধু জ্যোৎস্না ফুটলে তেজোময়ী। বারান্দার ইজিচেয়ারে বসত, সিঁড়িতে বসে বাঁশি বাজাত গজপতি। মাঝে-মাঝে তখন সে তেজোময়ীর চোখে জল চিকচিক করতে দেখেছে। এ ছাড়া আর কোনও দুর্বলতা ছিল না। নামের সঙ্গে স্বভাবের এমন ছিল মিল। আর গজপতির উলটো। সেই চোদ্দটা হাতি গজপতির সাত জন্মেও হওয়ার নয়, তবু ভারী নামটা বয়ে বেড়াতে হচ্ছে। তবে হাতি না হোক একটা হাট বসানোর স্বপ্ন বহুদিন হল দেখছে গজপতি। মেলা লোক জড়ো হয়, বিকিকিনি করে, মেলামেশা হয়, হাটের এই চরিত্রটা বড় ভালো লাগে তার। হাটবাজারের মতো জিনিস নেই। কিন্তু এখন এই খাঁখাঁ দুপুরে হাটের চালার নীচে বসে হাট বসানোর অর্থহীনতাই টের পায় গজপতি। মানুষ চলে যায়। তার পায়ের ছাপও চিরকাল থাকে না। তবে থাকে কী? দু-বিঘে জমি, কিছু নগদ টাকা গজপতি পেল তেজোময়ী মরার পর, তাই দিয়ে এই হাট। কিন্তু চার আনার হিস্যাদারটা যে কে তা বুঝে উঠতে পারছে না। দু-খানা চিঠি দিয়েও জবাব মেলেনি। বেঁচে থাকতে তেজোময়ীর মুখ থেকেও নামটা কখনও ফসকায়নি। তাহলে লোকটা কে? এই চিন্তায় গজপতির চুল পাকতে লেগেছে, রাতে দুঃস্বপ্ন দেখছে, ভালো হজম হচ্ছে না।

    হাট বসানো বড় সহজ কথা নয়। জমির দখল পেতে বিস্তর ঝামেলা যাচ্ছে। এখনও সত্যিকারের দখল পায়নি। হাট বসানোর অনুমতি আদায় করা, ঢোল শহরত করে লোককে জানান দেওয়া, ব্যাপারীদের ঠেলেঠুলে নিয়ে আসা, এই করতে গিয়ে গজপতির কণ্ঠমণি বেরিয়ে পড়েছে। তবু একটু খুঁত থেকে গেল। সে ওই যোগেন ঘোষ, চার আনার হিস্যাদার। মনে-মনে। তাকে ছকে ফেলেছে গজপতি, দৈত্যের মতো বিকট চেহারা। রোমশ। রেগে গেলে বিপুল দুই হাতে বুক চাপড়ায়। চোখের দৃষ্টি খুনির মতো। হয়তো সত্যিকারের খুনিই। গজপতি কাল রাতেও স্বপ্ন দেখেছে, যোগেন ঘোষ এসে তার গলা ধরে ঝাঁকুনি দিয়ে বলছে, চার আনা মানে? পুরো ষোলো আনাই আমার। তুই তো তেজোময়ীর কেপ্ট ছিলি, তোর আবার হিস্যা কীসের? ভয়ের কথা হল, তেজোময়ীর পদবিও ছিল ঘোষ। যোগেনের সঙ্গে তার রক্তের সম্পর্ক থেকে থাকলে কোর্ট–কাছারিতে অনেক দূর গড়াবে। অন্যদিকেও খবর সুখের নয়। নাড়াল থেকে জামবনি কাছে হয়। সরাসরি জামবনিতে গিয়ে ডাকাবুকো ভাইপোদের পাল্লায় পড়তে সাহস হয়নি বলে নাড়ালে ঘাপটি মেরে বসে কাল থেকে বউ ছেলের খোঁজ করছিল গজপতি। নাড়ালের হাবু নস্কর বন্ধু লোক। মুরুব্বিও বটে। তাকে ধরে খোঁজ নিয়ে জেনেছে, ভাইপোরা খুব সেয়ানা হয়েছে। কাকার খবরও তারা রাখে। তবে ফাঁকা গাঁয়ে ঢুকলেই ঠ্যাং ভেঙে দেবে। বউকেও খবর পাঠিয়েছিল গজপতি। কিন্তু বউ হারুকে বলেছে, সেই মানুষটার সঙ্গে এতকাল যখন ঘর করিনি তখন আর শেষ বয়সে করতে যাব কেন? এ বাড়িতে ঝিয়ের মতো খাটছি, তাই খাটব। গজপতির বোকা ছেলেটা সে বাড়িতে গরু–টরু রাখে। সে নাকি ভারী বিয়েপাগলা। গাঁয়ের লোকেরা তার পিছুতে লাগে অহরহ। ভাবলে কষ্ট হয়। বোকা ছেলেটার পিছুতে লাগে কেন সবাই? ছাতাটা মুড়ে একটা চালার নীচে বসে আছে গজপতি। বৈশাখের রোদে আদিগন্ত জ্বলছে। বড্ড খরা। তেজোময়ীর কোনও ছেলেপুলে ছিল না। কথাটা ভাবতে-ভাবতে সে একটা ময়লা ন্যাতার মতো রুমাল বের করে মুখের ঘাম আর ধুলো মুছল। গলাটা শুকিয়ে আছে তেষ্টায়। হাটে জলের বন্দোবস্ত নেই . করতে হবে। নইলে এই মাঠের হাট অকালে পাততাড়ি গোটাবে। গেল হপ্তায় দু দিনই হাটের লোক আশেপাশের পুকুর বা টিউবয়েলে জল খেতে গিয়ে পড়শিদের ঢিল আর গালমন্দ খেয়েছে।

    হবে, সবই হবে। মস্ত ইঁদারা বা পুকুর, টিপকল। মাঠটা ছেয়ে যাবে দোচালায়। এত বড় হাট কেউ দেখেনি। পূর্বধারে একটা গোহাটা করারও ইচ্ছে আছে গজপতির। শিবরাত্রিতে মেলা বসাবে! কে জানে, তেজোময়ী খুব শিবরাত্রি করত। নীচু চালা থেকে একটা গরু খড় টেনে খাচ্ছিল। সেটাকে তাড়িয়ে গজপতি ফের ছাতা মাথায় সাইকেলে চাপল।

    বাড়িটাও তেজোময়ীর। উইল অনুসারে এখন গজপতির। তবে সর্বত্রই ওই এক অদেখা চার আনার হিস্যাদার। বাড়িতে দুটো মাত্র ঘর। একটু বারান্দা। ভিতরে একটু উঠোন। উঠোনে পাতকুয়ো। এর চার আনা ভাগাভাগি কী করে যে হবে তা মাথায় আসে না গজপতির। আর ভাগাভাগিই যে হবে তার কোনও ঠিক নেই। দৈত্য যোগেন ঘোষ এসে যদি তাকে ঘাড় ধরে। ভিটে–ছাড়া করে তাহলেও তো কেউ গজপতির পক্ষ নেবে না। তেজোময়ীর জারকে এই অঞ্চলের লোক ভালো চোখে দেখে না। তারা ঠিক যোগেনের পক্ষ নেবে। গজপতি পাতকোর ঠান্ডা জলে স্নান করে ভাত বেঁধে খেল। একটু গড়িয়ে নিল। সন্ধেবেলা মস্ত চাঁদ উঠলে পর সিঁড়িতে বসে বাঁশি ধরল গজপতি। বারান্দার ইজিচেয়ারে তেজোময়ীও এসে বসল। চোখ বুজে বাঁশির মধ্যে বুকের সবটুকু বাতাস উজাড় করে দিতে-দিতে স্পষ্টই টের পায় সে তেজোময়ীকে। এত লোক থাকতে ওই সুন্দর মেয়েটা যে কেন গজপতিকেই তুলে এনেছিল তা কখনও জেনে নেওয়া হয়নি। সত্যি বটে, বয়সকালে গজপতির চেহারাটা ছিল কেষ্টঠাকুরের মতো। মাজা রং। ঢুলুঢুলু চোখ। টলটলে মুখ। আর ছিল বাঁশি। কিন্তু শুধু এইটুকুতেই ভুলবার মানুষ তো তেজোময়ী ছিল না। তবে? জ্যোৎস্নাটা বড় ধাঁধাঁ করছে। গুলিয়ে যাচ্ছে সবকিছু। একটা বয়সের পর জ্যোৎস্নাটাও ভালো লাগে না বোধহয়। কিছুই তো আর থেমে নেই। সব পালটে যাচ্ছে। গজপতির কেষ্টঠাকুরের মতো চেহারাটা এখন শুকিয়ে হকি। বাঁশির দমেও আজকাল টানাটানি। তেজোময়ী নেই, খামোকা চাঁদটা জ্যোৎস্নার কেরানি দেখাচ্ছে। ভারী ছটফট করছে। মনটা। তার বোকা ছেলেটাকে কারা ঢিল মারে?

    একটা রিক্সা এসে থেমে আছে সড়কে। এতক্ষণ লক্ষ করেনি গজপতি। একটা মোটা মতো লোক নেমে পয়সা দিচ্ছে এতক্ষণে। গজপতি চেয়ে রইল। লোকটা একটা বাক্স হাতে সোজা সামনে এসে বলল , বেশ বাজান তো মশাই। শুনতে ইচ্ছে করে।

    গজপতি জ্যোৎস্নায় লোকটাকে ঠাহর করতে একদৃষ্টে চেয়েছিল।

    লোকটা বলল , চিনবেন না। রাণীগঞ্জ থেকে আসছি চিঠি পেয়ে। আমার নামই যোগেন।

    যেমন চমকাবার কথা তেমন চলকাল না গজপতি। বোধহয় যোগেন যে একদিন আসবেই তা বুঝতে পেরে মনটা ভিতরে-ভিতরে তৈরি ছিল। গজপতি ঠক করে উঠে পড়ে বলল , রাতে এখানেই খাবেন তো। ভাত চাপাই গে।

    যোগেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল , আর খাওয়া। তা চাপাবেন’খন। এই বুঝি বাড়ি? গজপতি বেশি কথায় গেল না। সত্যি বটে, যোগেনের চেহারাটা দত্যির মতো না হলেও দশাসই। তবে টপ করে গলা টিপে ধরার লোকও নয়। বয়স গজপতির কাছাকাছি, দু-চার বছর কম। লণ্ঠন নিয়ে ঘুরে-ঘুরে বাড়িটা দেখায় গজপতি।

    ক’কাঠা জমি?

    মোট তিন।

    বেচলে কত পাওয়া যাবে?

    হাজার দশ-পনেরো।

    ধুস। তার সিকিভাগ আর কত হবে?

    রাত্রে আলুর দম রাঁধল গজপতি। বেশ হল সেটা খেতে। যোগেন প্রথম দফা ভাত শেষ করে আরও দু-হাতা নিয়ে বলল , উনি ছিলেন আমার মা।

    তেজোময়ী? গজপতি হাঁ।

    সৎ মা। বাবার দ্বিতীয় পক্ষ।

    তবে যে শুনি, তেজোময়ীর স্বামী অল্প বয়সে মারা যায়।

    পঁয়ষটি আর বয়স কী? মরার বয়েস তো নয়।

    তাহলে তেজোময়ীর সঙ্গে আপনার আত্মীয়তা তো বেশ ঘনিষ্ঠই বলতে হবে।

    ঘনিষ্ঠ নয়? মা বলে কথা। বাপের বউ। এক মাস অশৌচ পা লোম কি এমনি–এমনি? না পেলে উপায় কী, বেঁচে থাকতে সম্পর্ক ছিল না মায়ের চরিত্রদোষের জন্য। তা বলে তো আর সমাজ ছাড়বে না। আপনারও শুনেছি বউ–বাচ্চা আছে।

    গজপতি চুপ করে থাকে। যোগেন আর একবার আলুর দম চেয়ে নেয়। বলে, আমি অবশ্য মায়ের দোষ দেখি না। কাঁচা বয়সের বিধবা। অমন হতেই পারে। আপনি বাঁশিটাও বেশ ভালোই বাজান। গজপতি লজ্জা পায়। ভাত নাড়াচাড়া করে।

    পরদিন সকালে যোগেনকে রডে বসিয়ে সাইকেল মেরে হাটে নিয়ে এল গজপতি।

    এই সেই হাট, যার কথা বলছিলাম।

    যোগেন খুব আলগোছে দেখছে। তেমন আগ্রহ প্রকাশ করছে না। শুধু বলল , নতুন। বসিয়েছেন বুঝি? চলছে কেমন?

    খুব চলবে।

    ভালো। চললেই হল।

    এর নাম দিয়েছি তেজোময়ীর হাট, নামটা ভালো না?

    মায়ের নামে হাট তার আর ভালোমন্দ কী।

    হঠাৎ গজপতি যোগেনের হাতটা চেপে ধরে বলে, হাটটা যখন হয়েছে তখন থাক। তুলে দেবেন না। যোগেন তার ঘন জ তুলল, আমি কে? মোটে তো চার আনার হিস্যা।

    রাণীগঞ্জে আপনি কী করেন?

    অনেক কারবার ছিল মশাই। সব তুলে দিয়েছি। এখন একটু কয়লার বিজনেস টিমটিম করে চলেছে। লাখোপতি সব ঠিকাদার চারদিকে হাজার–হাজার টাকা ঘুস ফেলছে। আমি কুড়িয়ে বাড়িয়ে যা পাই।

    তাহলে এসে এখানেই বরং জেঁকে বসুন।

    আর আপনি?

    আমার একটা কাজ আছে।

    কী কাজ?

    একটা ন্যালাখ্যাপা ছেলে আছে আমার। কাল খবর পেয়েছি ছেলেটার পেছনে নাকি গাঁয়ের ছেলেরা খুব লাগে। ঢিল–টিল মারে। সেই থেকে মনটা খুব বিগড়ে আছে। ন্যালাখ্যাপা ছেলেটাকে সবাই ঢিল মারবে কেন বলুন।

    ঠিক কথাই তো।

    তাই ভাবছি। গিয়ে ছেলেগুলোকে খুব কড়কে দেব।

    তাই তো উচিত।

    আর নিজের ছেলেটাকেও শেখাব, অন্যে ঢিল মারলে কি করে উলটে ঢিল মারতে হয়।

    যোগেন সরল হাসি হেসে বলে, সেও তো উচিত কথাই।

    গজপতি বলে, আর এইসব করতে করতেই বাকি জীবনটা চলে যাবে। কী বলেন?

    খুব যাবে, খুব যাবে।

    যাই তাহলে? পিলখানার সেই চোদ্দোটা হাতি স্বপ্নে মিলিয়ে গেছে কবে। তেজোময়ী নেই, যোগেন ঘোষও এসে গেল। বাঁশির দম ফুরিয়েছে। তবে আর কী? গজপতি সাইকেলে উঠে পড়ে। জামবনি অনেক দূর। সাইকেলের চাকায় তেমন হাওয়া নেই। মোড়ের দোকানে হাওয়া ভরে নেবে। ন্যালাখ্যাপা ছেলেটাকে বড় ঢিল মারছে ছেলেরা। গাছতলায় দাঁড়িয়ে ছেলেটা হয়তো “বাবা বাবা” বলে কাঁদছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ২৫টি সেরা ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }