Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শুধু তারা দু’জন – আশাপূর্ণা দেবী

    আশাপূর্ণা দেবী এক পাতা গল্প58 Mins Read0
    ⤷

    ১. কারণ কিচ্ছু নেই

    না না, মোটেই না। কারণ কিচ্ছু নেই।

    কিচ্ছুটার উপর বিশেষ একটা জোর দিল প্রদোষ, তার সঙ্গে হাতের সিগ্রেটটায় টোকা দিল। ছাইটা অ্যাশট্রেয় যতটা না পড়ল, উড়ল তার বেশি। তারপর প্রদোষ উদার গলায় বলল, বলেছি তো সি ইজ এ গুড গার্ল—ও, তুমি তো আবার সাহিত্যিক মানুষ, বাংলাতে ভাব প্রকাশ করতে না পারলে চটে যাও–

    আর একবার সিগ্রেটটায় টোকা দিল প্রদোষ, ছাই জমে ওঠেনি তবুও দিল।

    প্রদোষ কি তার ভিতরের দ্বিধার ভস্মাবশেষটুকুকে ওইভাবে টোকা দিয়ে উড়িয়ে দিতে চাইছে? এটা তার প্রতীক?

    প্রান্তিকের অন্তত তাই মনে হল। সাহিত্যিক প্রান্তিক সোম।

    প্রদোষ হয়তো ওর ওই সাহিত্যিক বন্ধুর ভালোবাসাটুকু টোকা দিয়ে উড়িয়ে দিতে পারছে না, তাই কৈফিয়ত দিচ্ছে, বাংলায় তাহলে কী বলব? তিনি একটি আদর্শ মহিলা তো? তাই বলছি। বাস্তবিকই সোম, ধরবার মতো কোনো দোষই নেই নন্দিতার। বরং হিসেব করে দেখলে, বলতেই হবে সর্বগুণসম্পন্না। বিষয় ধরে ধরে নম্বর দিলে প্রত্যেকটি বিষয়ে ফাস্ট ক্লাস ফাস্ট। স্ত্রী হিসেবে অতি উত্তম, গৃহিণী হিসেবে অতুলনীয়া, জননী হিসেবে তো কথাই নেই—মা যশোদা হার মানেন, সামাজিক ভূমিকায়—কী বলে তোমাদের বাংলায়? অন—অনবদ্য? কী? ঠিক হল? আর

    প্রদোষ ওর স্বভাবগত বঙ্কিম হাসিটি হেসে বলে, আর যদিও আপাতত পরীক্ষার সুযোগ আসেনি তবু মনে হয়, অবশ্য অন্যের কাছে, প্রেয়সী হিসেবে এখনও যথেষ্ট চার্মিং। কাজেই দোষ টোষ কিছু দেখাতে পারছি না।

    প্রান্তিক ওর এই বাচালতার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। বরাবরই প্রদোষ বেশি কথা বলে, কথার কায়দা দিয়েই যেন নিজেকে বিশিষ্ট করতে চায়, কথার ফুলঝুরি কেটেই নিজেকে বিকশিত করে। তবু আজ যেন বেশি বাচালতা করছে। এটা কি দুর্বলতা ঢাকবার ছল? নাকি শুধু খেয়াল? কিন্তু এ কী সর্বনাশা খেয়াল? প্রান্তিক তীক্ষ্ম চোখেই তাকিয়ে বলে, দোষ দেখাতে পারছ না, তবু ত্যাগ করতে চাইছ?

    ত্যাগ? প্রদোষ শব্দ করে হেসে ওঠে। ত্যাগ করতে চাইছি এ-কথা কে বলল? বরং এ-কথা বলতে পার, তিনি আমার সম্পর্কে ভরসা ত্যাগ করুন এইটুকু প্রার্থনা করছি। সাদা বাংলায়, রেহাই চাইছি।

    প্রান্তিক ওদের দুজনের বন্ধু। প্রদোষের, নন্দিতার। তাই প্রান্তিক ওদের জীবনের এই জটিলতার খবরে ক্ষুব্ধ, ব্যথিত। আর সেই বন্ধুর চিত্ত নিয়েই এসেছে, যদি পরামর্শ আর সহানুভূতির স্পর্শে ওদের দাম্পত্য-জীবনের ভুল-বোঝাবুঝির ফাটলটা মেরামত করে তুলতে পারে।

    কিন্তু প্রদোষ বলেছে, ভুল-বোঝাবুঝি? নাথিং। পরিষ্কার সূর্যালোকের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। শুধু একটি মাত্র কথা—আমার আর ওকে ভালো লাগছে না।

    আহত প্রান্তিক বলেছিল, শুধু তোমার আর ওকে ভালো লাগছে না? ওর কোনো দোষ নেই। তবুও?

    প্রদোষ সেইভাবেই সোফায় হেলান দিয়ে সিগ্রেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে অলস বিলাসের ভঙ্গিতে বলে, তাই তো দেখছি। ভদ্রমহিলা তো সেদিকেও আমায় অসুবিধেয় ফেলেছেন। খানিকটা দোষ দেখাতে পারলে হয়তো তোমরা কিঞ্চিৎ শান্ত হতে।

    প্রান্তিক স্থির গম্ভীর গলায় বলে, শুধু আমাদের কথাই ভাবছিস প্রদোষ? আর তোর বিবেক? তাকে শান্ত করবি কী দিয়ে?

    বি-বেক! প্রদোষ আর একবার হেসে ওঠে। বলে, তুমি যে প্রায় বাবা মহারাজদের সুরে কথা বলছ হে! বিবেক দেখিয়ে আবার আমাকে সেই পুরনো ফ্রেমের খোঁটায় বেঁধে রাখতে চাও? তা বিবেকই যদি দেখাচ্ছ তো বলি, আমার বিবেক এইটাই বলছে, ভালো যখন লাগছে না আর তখন ওই এই ভালো লাগার ভাবনা কেন? সেটাই বরং অসততা।

    প্রান্তিক গাঢ় গম্ভীর গলায় বলে, কিন্তু প্রদোষ, তুমি জানো তোমাদের দুজনের মধ্যেকার ভালোবাসা, তোমাদের সুখী সমৃদ্ধ দাম্পত্য-জীবন, আমাদের সকলের কাছে দৃষ্টান্তের মতো ছিল।

    প্রদোষ আর একটা সিগ্রেট ধরাবার আগে ঠুকতে ঠুকতে বলে, তোমার নিজের কথার মধ্যেই কথার উত্তরটা রয়েছে সাহিত্যিক, ছিল। এখন আর নেই।

    কিন্তু কেন নেই? না-থাকবার একটা যুক্তি থাকবে তো?

    যুক্তি প্রদোষ আবার শব্দ করে হেসে ওঠে, সব কিছুতেই যুক্তি থাকবে এ তো তোমাদের ভারী আবদার হে! এই যে তোমার মাথাটা দেখতে পাচ্ছি, তুমিও অবশ্যই আর্শিতে দেখতে পাও, ওই মাথায় আগে কি বলে যেন—ভ্রমরকৃষ্ণ কেশদাম? তাই না? ছিল কিনা? তোমার চুলের সৌন্দর্য দেখবার মতো ছিল। কিন্তু এখন? এখন আর নেই! এখন মাথা-জোড়া টাকের আভাস। এর যুক্তি কি?

    প্রান্তিক ক্রুদ্ধ গলায় বলে, এটা একটা তুলনা হল?

    হল না কেন? তুমি বলছ একটা জিনিস যখন ছিল, এবং সুন্দর মূর্তিতে ছিল, সেটা চিরকাল থাকবে না কেন? না-থাকলে অন্তত তার যাওয়ার ব্যাপারে যুক্তি চাই। তাই উদাহরণ দিয়ে দেখাচ্ছি সবকিছুর পিছনেই যুক্তি থাকে না।

    প্রদোষের রং ময়লা, কিন্তু মুখের ছাঁদটি সুন্দর। মা-পিসি বলত—কুঁদেকাটা মুখ। বন্ধুরা বলত, গ্রিসিয়ান কাট। এখন ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে পাথর কাটা মুখই বটে। এ মুখের রেখায় রেখায় পাথরের নির্লিপ্ততা। প্রদোষ তার সেই নির্লিপ্ত মুখ নিয়ে বলছে, তার বিবাহিতা স্ত্রীকে তার আর ভালো লাগছে না।—না, কারণ কিছু নেই। শুধু ভালো লাগছে না। তা সেটাকেই যদি কারণ বল, তো কারণ।

    প্রান্তিক ব্যথিত গলায় বলে, ষোলো বছর ঘর করে, কেন এই অদ্ভুত খেয়ালটা তোমায় পেয়ে বসল প্রদোষ?

    তা যে-কোনো জিনিসই একঘেয়ে লাগবার জন্যে খানিকটা সময় তো লাগেই।

    প্রান্তিক রুষ্ট মুখে বলে, তোমার এই কন্দর্পকান্তিখানি তত বেয়াল্লিশ বছর ধরে দেখে আসছ, একঘেয়ে লাগছে না?

    প্রদোষ যেন ওর এই রোষে আমোদ পায়। তাই প্রদোষের মুখে একটা কৌতুকের আভাস ছড়িয়ে পড়ে।

    প্রদোষ বন্ধুর কথার উত্তরে বলে, এখনও পর্যন্ত তো লাগেনি। বরং আর্শির সামনে দাঁড়ালে রীতিমতো ভালোই লাগে! একঘেয়ে লাগলে সুইসাইড করে ফেলতে পারি, বলা কিছু যায় না।

    থামো! বেশি কথার কায়দা দেখাতে এসো না। মিসেস ভৌমিকের দিকটা একবারও ভেবে দেখবে না তুমি?

    মিসেস ভৌমিক? প্রদোষ এবার এলায়িত ভঙ্গি করে সোজা হয়ে বসে। সিগ্রেটটা অকারণেই একবার ঝাড়ে। তারপর বলে, তোমাদের মিসেস ভৌমিকের কোনো অসুবিধে ঘটাচ্ছি না আমি।

    কোনো অসুবিধে ঘটাচ্ছ না?

    না। অন্তত আমি তো মনে করি না ঘটাচ্ছি। তার জন্যে ঘর-বাড়ি, টাকা-কড়ি, পদমর্যাদা, সামাজিক পরিচয় সবই রইল, শুধু প্রার্থনা—অনুগ্রহ করে আমায় ছেড়ে দিন। আমার ওপর যেন না সেই পুরনো প্রেমের ট্যাক্স বসাতে আসেন।

    পুরনো প্রেম? বলতে লজ্জা করল না প্রদোষ?

    লজ্জা? কই, করছে না তো! বরং এইটাই ভেবে লজ্জা করছে, যে ভালোবাসা আর নেই, যা কালের বাতাসে নিশ্চিহ্ন হয়ে গেছে, তিনি সেইটার জন্যে হ্যাংলামি করছেন। অথবা সেইটার অভাবে রাগারাগি করছেন।

    প্রান্তিক ওই নির্মম মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, প্রদোষ, তোদের বিয়ের কথাটা তোর মনে পড়ে না?

    প্রদোষ বঙ্কিম হাসি হেসে বলে, সেন্টিমেন্টে আঘাত হানছ? কিন্তু বন্ধু হে, আমি তোমার গল্পের নায়ক নই যে, সহসা একটি কথার আঘাতে মুহূর্তে বিরাট পরিবর্তন ঘটে যাবে। আমি হচ্ছি রক্তমাংসে গড়া বাস্তব মানুষ। আমি বুঝি ফঁকা আইডিয়ার চরণে জীবনকে অর্ঘ্য দেওয়াটা প্রকাণ্ড একটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, স্বীকার করছি, একদা আমি শ্রীমতী নন্দিতার জন্যে পাগল হয়েছিলাম। তাকে পাবার জন্যে বাড়িতে অপ্রিয় হয়েছিলাম, ওদের বাড়িতেও প্রায় অপমানিত হয়েছিলাম, তারপর ওকে নিয়ে গিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করে এসে উভয় পক্ষের অভিভাবকের মুখ চুন করে দিয়েছিলাম। এবং তারপরে বেশ কিছুকাল ধরে প্রায় স্বর্গসুখে ভেসেছিলাম, এ সবই আমার মনে আছে। ভুলিনি কিছুই। শুধু সেই স্বর্গ আর এখন স্বর্গ বলে মনে লাগছে না।

    প্রান্তিক উঠে দাঁড়ায়। ক্রুদ্ধ গলায় বলে, তা তো লাগবেই না। কারণ তুমি এখন নতুন স্বর্গ আবিষ্কার করেছ! তাই না?

    প্রদোষ আবার হো হো করে হেসে ওঠে, হাসির গলাতেই বলে, স্বর্গ কি নরক তা জানি না, তবে আপাতত স্বর্গ স্বর্গই লাগছে। কিন্তু প্রান্তিক, সত্যি বল, তার জন্যে আমি নন্দিতাকে কিছু অসুবিধেয় ফেলেছি?

    অসুবিধেয় ফেলেছ কিনা জিজ্ঞেস করছ? প্রান্তিক ব্যঙ্গের গলায় বলে, তার মানে, তোমার ধারণায় ফেলনি অসুবিধেয়?

    অফকোর্স? আর সে ধারণাটা আমার ভুল নয়। নন্দিতাকে আমি বলতে গেলে সর্বস্ব দিয়ে রেখেছি। ব্যাঙ্কে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, অতএব যখন ইচ্ছে, যখন দরকার, টাকা তুলে নিতে পারছে, ভাড়া দেওয়া বাড়িটা ওর একাকার নামে, কাজেই ভাড়াটের ছশো টাকা ওর নিজস্ব, সারা সংসারের চাবি ওর হাতে, ছেলেটা মানুষ হচ্ছে ওরই ইচ্ছানুযায়ী, কোথাও কোনোখানে আমার ইচ্ছের অঙ্কুশ আঘাত করছে না তাকে। আর কি করতে পারি বল? ওর থেকে আর বেশি কিছু করার নেই আমার।

    প্রান্তিক গাঢ় গলায় বলে, কিন্তু আগে এ-সবের ওপরে এর থেকে বেশি, অনেক বেশি কিছু করবার ছিল তোমার প্রদোষ! করেওছ। এই বস্তুপুঞ্জটাকেই সর্বস্ব বলে মনে করনি। আরও কিছু দিয়েছ।

    প্রদোষ উদাস গলায় বলে, তখন যা দেবার ছিল এখন তা নেই। এছাড়া আর কোনো বক্তব্য নেই আমার।

    ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা বলে প্রদোষ। নন্দিতাকে সে কিছুমাত্র অযত্ন করছে না, বরং যতদূর সম্ভব সুখে-স্বচ্ছন্দে রাখতে চেষ্টা করছে। নন্দিতাকে পূর্ণমাত্রায় স্বাধীনতা দিয়ে রেখেছে, নন্দিতার গতিবিধি সম্পর্কে কোনো প্রশ্ন করছে না, ইত্যাদি।

    প্রান্তিক তবু চেষ্টা করছে। সে যেন ওদের লঘু একটু দাম্পত্য কলহ মিটিয়ে দিতে এসেছে, তাই সে বলে, অথচ আগে? মনে আছে তোমাদের, প্রদোষ? মিসেস ভৌমিক যদি একদিনের জন্যে বাপের বাড়ি যেতেন, তুমি ছটফট করতে, রাগারাগি করতে রাতদুপুরে সেখানে গিয়ে হাজির হতে, নিয়ে চলে আসতে। ব্যাপারটা প্রত্যেকবারই এমন মহাভারত হয়ে উঠত যে, সে-সব এখন ভুলে গেছি বললে অবিশ্বাস্য হবে।

    প্রদোষ উঠে দাঁড়ায়, ঢিলে পায়জামার ঢিলে পকেটে হাত দিয়ে পায়চারি করতে করতে বলে, একদা আমি হামা দিতাম, সোম! আর একদা সিগারেট খেতে গেলেই কাশতাম। বুঝলে? আশ্চর্য, তুমি একটা নভেল-লিখিয়ে ব্যক্তি অথচ কিছুতেই কেন বোঝাতে পারছি না তোমাকে—যা ফুরিয়ে গেছে, তা দেব কোথা থেকে? তবে এর জন্যে নিজেকে আমি খুব একটা পাষণ্ড ভাবতে পারছি না–

    ভাবতে পারছ না?

    প্রান্তিক উত্তেজিত গলায় বলে, তুমি একটা বিবাহিত ব্যক্তি, একটা তেরো-চোদ্দ বছরের ছেলের বাপ তুমি, হঠাৎ তোমার ভালোবেসে-বিয়ে-করা, আর এতদিনের-ঘর-করা স্ত্রীকে বলছ আমরা ওপর দাবি ত্যাগ কর কারণ আমি এখন পরকীয়া প্রেমে মেতেছি। তবু তুমি নিজেকে পাষণ্ড ভাবতে পারছ না?

    না, পারছি না। কারণ আমি মনে করি না মানুষ একটা ইট-কাঠের ঘর, যার পরিবর্তন নেই। তাছাড়া আমি তো স্বীকার করছি ভাই, ফ্রাঙ্কলি স্বীকার করছি, নন্দিতার মধ্যে আমি আর কোনো আকর্যণ খুঁজে পাচ্ছি না। আমি মহৎ চরিত্র মহাত্মা নই, নেহাতই ক্ষুধা-তৃষ্ণার অধীন রক্ত-মাংসের মানুষ মাত্র, কাজেই

    প্রান্তিক বোধকরি আজ ওদের সম্বন্ধে একটা হেস্তনেস্তই করতে এসেছে, তাই অন্যদিনের মতো তর্কের মাঝখানে রেগে উঠে যায় না। যদিও অন্যদিন তর্ক এতদূর গড়ায় না। প্রান্তিক তাই তীব্র গলায় বলে—মানুষ বলতে তুমি কী বোঝ, প্রদোষ?

    প্রদোষ হাসির গলায় বলে, দুই চক্ষু, দুই কর্ণ, দুইখানি হাত, দুইখানি পা ও একটি ধড়বিশিষ্ট একটি জীব। আবার কি?

    শুধু জীব! ওঃ—প্রান্তিক যেন ঘৃণায় চুপ করে যায়।

    প্রদোষ এ ঘৃণায় বিচলিত হয় না।—প্রদোষ হেসে হেসে বলে, তবে? আমি তো তোমাদের মতো সাহিত্যিক নই, আর নিজেকে সনাতন ভারতের মহান ঐতিহ্যের ধারক বাহক বলেও দাবি করি না। অতএব কেন খামোকা জীবকে শিব ভাবতে বসব? কিন্তু আলোচনাটা বড়ো বেশি ভারী হয়ে যাচ্ছে সোম, একটু কফি খাওয়া যাক।

    কফি!–প্রান্তিক ক্রুদ্ধ গলায় বলে, তোমার চাকরের হাতের কফি খেতে বাসনা নেই আমার প্রদোষ, কফি থাক।

    প্রদোষ হেসে ওঠে, তা গৃহিণী যখন অনুপস্থিত তখন চাকরই তো ভরসা। তিনি তো প্রায় সপ্তাহখানেক তাঁর কোন্ এক বান্ধবীর বাড়িতে গিয়ে বসে আছেন।

    প্রান্তিক একটু চমকায়! প্রান্তিক বলে, বান্ধবীর বাড়িতে? কেন, ওঁর বাপের বাড়িতে নয়?

    না, প্রদোষ অবহেলাভরে আর একটা সিগ্রেট ধরাতে ধরাতে বলে, বাপের বাড়ি যাননি। বাপ-মায়ের অবাধ্য হওয়া লাভ-ম্যারেজের এই পরিণাম তাদের কাছে উদঘাটিত করতে নাকি ওঁর লজ্জায় মাথা কাটা যাবে।

    যাওয়াই তো উচিত। প্রান্তিক রুক্ষ গলায় বলে, তোমার মতোন লাজলজ্জাহীন বেহেড কে হতে পারে?

    আর এতে মোটেই উদঘাটিত হচ্ছে না, কেমন? প্রদোষ ব্যতিক্ত মুখে বলে, কেউ কিচ্ছু টের পাচ্ছে না, তাই না? লজ্জা যদি তার ভিতরে থাকত, এভাবে চলে যেতে পারতেন না।

    প্রান্তিক এই তিক্ত মুখের দিকে তাকিয়ে বলে, অভিমান আবেগ রাগ দুঃখ এসব কিছু থাকবে মানুষের?

    থাকবে। থাকুক। প্রদোষের মুখে একটুকরো ধারাল হাসি ঝলসে ওঠে, অতএব লোভ মোহ বাসনা কামনা এগুলোও থাকবে। এর সবগুলোই তোমাদের এই প্রকৃতির গড়া বৃত্তি।

    প্রান্তিক হতাশ গলায় বলে, তবে যাও, লোভকে জয়যুক্ত করতে ব্যাঙ্ক লুঠ করোগে। বৃত্তিগুলো আছে বলেই প্রবৃত্তির দাস হব, এটা একটা শিক্ষিত মানুষের কথা নয়, প্রদোষ! বহু যুগ ধরে মানুষ সংযমের অনুশীলন করে করে একটা সভ্যসমাজ গড়ে তুলেছে, যে সমাজের আইন আছে, শৃঙ্খলা আছে, মানবিকতা বোধের সাধনা আছে, সেই বহুদিন-সঞ্চিত সম্পদকে কোনো মূল্য দেবে না তুমি? নিজেকে চেক করতে চেষ্টা করবে না?

    ওরে বাপ! প্রদোষ আবার শব্দ করে হেসে ওঠে, অনেকক্ষণ ধরে হাসে! তারপর বলে, সত্যিই তোমার উপদেশগুলো প্রায় বাবা মহারাজদের কান-ঘেঁষা হয়ে যাচ্ছে। নিজেকে চেক। হাসালে সোম। কেন সে চেষ্টাটি করব বলতে পার? যাতে আমার সুখ, যাতে আমরা আহ্বাদ, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাতে যন্ত্রণা, যাতে জ্বালা, সেটা বেছে নিতে যাব? মাপ করো ভাই, তোমাদের হিসেবমতো মানুষ হবার ক্ষমতা যদিও বা থাকতে পারে, বাসনা আমার নেই।

    প্রান্তিক এবার উঠে দাঁড়ায়। প্রান্তিকের আর সহ্য হয় না। বলে, তার মানে তুমি সত্যিকার শয়তান! যদি নিজেকে সামলাবার আত্মপ্রকাশ করতে, হয়তো সামান্যতম সহানুভূতিও আসত তোমার উপর। কিন্তু তুমি জোর গলায় ঘোষণা করছ—সে ইচ্ছেই তোমার নেই। ছি ছি!

    এ ছি ছি-কারে প্রদোষের মুখের একটি রেখাও এদিক-ওদিক হয় না। প্রদোষ তেমনি পাথুরে মুখেই বলে, করলাম ঘোষণা। কারণ আমি অনেস্ট।

    হ্যাঁ, শুধু এইটুকুই বলে প্রদোষ। অন্যদিনের মতো বলল না, কি হে, চটে-মটে যে চলেই যাচ্ছ। বন্ধুর থেকে বন্ধুপত্নীর প্রতি দরদটাই যে দেখছি প্রবল!

    বলত। অন্যদিন হলে বলত। আজকাল এই ধরনের কথাই বলছিল। বলতে পারত, মিসেস ভৌমিকের প্রতি তুমি যে-রকম সহানুভূতিশীল, তাতে আমার অনেকটা নিশ্চিন্ততা আসছে। হৃদয়রসস্পর্শের অভাবে গোলাপ গাছটি শুকিয়ে যাবে না। যে-কোনোখান থেকে একটু হৃদয়রসের স্পর্শ পেলেই কাজ চলে যায় মানুষের। ওটাই মানুষের ধর্ম। দেখতে পাও না কত ব্যক্তি নিজে বিয়ে-থা ঘর-সংসার করে না, অন্যের দাম্পত্য জীবনের মধ্যে নিজেকে পরগাছার মতো জড়িয়ে রেখে দেয়! ওই থেকেই সুখ আহরণ করে। ওই থেকেই হৃদয়রস পায়। সে সংসারটি কোনো একটি তুতো বৌদির বা তুতো দিদির অথবা কোনো ভাইঝির কি ভাগ্নীর, ভাইপোর কি ভাগ্নের, বা নিঃসম্পকের হতে পারে। সব রকম পরিস্থিতিই ঘটে মানুষের। তা সে এইরকমই কোনো জীবনের মধ্যে নিজেকে বিলীন করে দিয়েই জীবনের সার্থকতা খুঁজে পায় তারা। অর্থাৎ প্রত্যেকটি মানুষই যে একটা নিয়মের ছাঁচে ঢালাই হবে, তার কোনো মানে নেই। অতএব তুমিও তা না পারতে পার। আর

    ঠোঁট বাঁকিয়ে হেসে এটুকুও বলতে পারত প্রদোষ, আর বলেইছি তো, এ বাড়ির মহিলাটি এখনও প্রেয়সী হিসেবে চার্মিং। কিন্তু এসব বলল না প্রদোষ।

    তার মানে, আর এসব কথা ভালো লাগছে না ওর। তাই শুধু বলল, সত্যি কথাটা আমি স্পষ্ট করেই বলি, সোম। কারণ আমি অনেস্ট।

    প্রান্তিক ওই সত্যভাষণের গর্বে গর্বিত মুখটার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।

    প্রদোষ কেমন একরকম কৌতুকের দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপরই অসহিষ্ণুভাবে উঠে দাঁড়ায়। এভাবে বোকার মতো এতক্ষণ তর্ক করার কোনো মানেই হল না। সোজাসুজি বলে দিলেই হত, আমি শিশু নই প্রান্তিক যে, তুমি সদুপদেশ দিয়ে আমায় বিপথ থেকে সুপথে আনবে।

    হ্যাঁ, অত কথা না-বলে এইটুকু বললেই যথেষ্ট হত। উপদেশ দেওয়ার মুরুব্বিয়ানা ঘুচে যেত সাহিত্যিকের। মুরুব্বিয়ানা করবার সুযোগ অনেকেই পেয়েছেন। এই তো সেদিন নন্দিতার বড়োদিদি এসে অনেক সাধুবাক্য বলে গেলেন। যেন দুটো বাচ্চা ছেলে-মেয়ে খেলা করতে করতে ঝগড়া করেছে, তিনি মিষ্টি তিরস্কার আর হিত উপদেশ দিয়ে মিটিয়ে দেবেন! রাবিশ!

    প্রদোষের পাজামার পা দুটো লটপটাচ্ছে, প্রদোষের গেঞ্জির স্ট্র্যাপটা কাঁধে ঝুলে পড়েছে, প্রদোষকে এখন খুব ঢিলে-ঢালা দেখাচ্ছে। তবু প্রদোষ সেই ঢিলে-ঢালা হয়েই ঘরের মধ্যে জোরে জোরে পায়চারি করতে থাকে। আর নন্দিতার উপর একটা ক্রুদ্ধ আক্রোশ অনুভব করে।

    এইটি করেছে নন্দিতা। এই অন্যকে মুরুব্বিয়ানার সুযোগ দেওয়া।

    আত্মসম্মান! আত্মসম্মানের বড়াই নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন! কি? না, ভালোবাসাহীন স্বামীর ঘরে থাকবেন না আর! আত্মসম্মানের হানি তাতে। রাবিশ!

    আত্মসম্মানের বানানটাও জানে না। জানলে নিজের এই ব্যাঙ্ক-ফেলের খবরটা ঢাক পিটিয়ে বলে বেড়াত না।

    তুমি মহিয়সী মহিলা, নিজের কেন্দ্রে স্থির ছিলে বাবা, নিজের পদমর্যাদায় অটল। ইচ্ছে করলেই এই দৈন্যের খবরটা ছেপে ফেলতে পারতে তুমি। সংসারের সর্বেসর্বা কী হয়ে, ভৃত্যবর্গের উপর দুর্ধর্ষ মণিবাণী হয়ে, সন্তানের মাতৃরূপে মহিমময়ী হয়ে, এবং একটা তরলমতি স্বামীর সম্পর্কে অগ্রাহ্যবতী হয়ে বেশ কাটিয়ে দিতে পারতে তুমি।

    অথবা তোমার অনুগতজনদের প্রশ্রয় দিয়ে বড়িতে ডেকে আড্ডা বসাতে পারতে রোজ, নিজে হাতে কফি বানিয়ে খাইয়ে ধন্য করতে পারতে তাদের, আবার তরুণীর ভূমিকায় লাভলি হয়ে উঠতে পারতে। বয়েসটা পঁয়ত্রিশ-ছত্রিশ হলেও রূপলাবণ্যে আজও তুমি তেইশ-চব্বিশকে হারাতে পার। অতএব আমার এখন তোমাকে বোরিং লাগলেও, এখনও দু-চারটেকে ঘায়েল করবার ক্ষমতা তুমি রাখো।

    হঠাৎ শব্দ করে উচ্চারণ করে প্রদোষ—আর তাতে আমি ঈর্ষান্বিতও হতাম না। বরং মুক্তিই পেতাম। তুমি তাহলে তখন যে বস্তু আমার আর নেই, ফুরিয়ে গেছে, সেটাকে পাবার জন্যে আমার ওপর জুলুম করতে আসতে না।

    তারপর বসে পড়ে প্রদোষ। বিড়বিড় করে বলে, কিন্তু তুমি দুটোর একটাও করলে না। তুমি ঘর ছেড়ে চলে গিয়ে বান্ধবীর বাড়িতে বসে থাকলে। তার মানে, নিজের দৈন্যের ঘরটা খুলে খুলে দেখালে সবাইকে। চাকর-বাকরের কাছে হাস্যাস্পদ হলে, বন্ধুজনের কাছে হাস্যাস্পদ হলে। ছেলের কাছে ছোটো হয়ে গেলে।

    এরপর আবার যেদিন তুমি এই চৌকাঠের মধ্যে এসে ঢুকবে, তখন কি সেই তোমার পুরনো পোস্টটা ফিরে পাবে?—পাবে না। তার কারণ ওই অবজ্ঞার দৃষ্টিগুলো সঞ্চয় করেছ তুমি। আর সেটা করেছ সম্পূর্ণ হঠকারিতা করে।

    আমি তো বাপু তোমার অন্য কোনো অধিকারে হস্তক্ষেপ করিনি! তবে? তবে কেন তুমি এমন করে নিজের ক্ষতি করলে? ভেবেছিলে তোমার হতভাগ্য স্বামীটাকে লোকের কাছে হেয় করবে। হেয়টা যে তুমি নিজেই হয়েছ, হবে—তা ভেবে দেখছ না?

    তোমার ওই বান্ধবী? যে তোমায় বড়ো সহানুভূতিতে আশ্রয় দিয়েছে? তোমার সেই মিস বান্ধবীটি হয়তো এখন মুখে তোমায় খুব সমর্থন করবে, কিন্তু আমি নিশ্চিত বলব, কখনো, সে সত্যিকার সমর্থন করবে না তোমায়। মনে মনে তোমায় আত্মসম্মানহীন বোকাই বলবে।

    জানি না, মেয়েদের কথা মেয়েরাই জানে, তবে আমার কথা যদি বলি, বলব এ রকম ক্ষেত্রে আমি তোমার মতো বোকামি করতাম না হে নন্দিতাদেবী! আমি আমার স্ত্রীর ভালোবাসা হারানোর খবর বা স্ত্রীর অন্যের প্রতি আসক্তির খবর ঢাক পিটিয়ে বলে বেড়াতাম না। সমাজের পোজিশনটা রাখতাম। যেমন রেখেছে চারুতোষ।…তার স্ত্রীকে আর স্ত্রীর প্রণয়ীকে সান্ধ্যবিহারের সুযোগ দিতে রোজ বলছে, মাথাটা কেমন ধরেছে, আমি আজ আর বেরব না।

    অথবা কোনো কোনোদিন বাড়িতে বসে আড্ডা দেবার সুযোগ দিতে বলেছে, তোমরা বসো, আমি একটু ঘুরে আসি।

    এটুকু বলে কেটে পড়েছে, রাত দশটার আগে ফেরেনি! তারপর হাস্যবদনে এসে বলেছে, ইস্‌, এত দেরি করে ফেলোম!

    তার মানে, চাকর-বাকরদের সামনে সি ক্রিয়েট করে মান খাটো করেনি। স্ত্রীর কাছেও এ খবরটা জানিয়ে খাটো হয়নি যে, তোমাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি গো, আর কিছুই নেই আমার।

    বুদ্ধিমান লোক চারুভোষ।

    চারুতোষের বুদ্ধির কথা ভাবতে গিয়েই হঠাৎ চারুতোষের বৌয়ের সেই সাপের মতো মসৃণ আর সাপের মতো চকচকে দুখানি হাতের কথা মনে পড়ে যায় প্রদোষের। দুইঞ্চি চওড়া কাঁধের ব্লাউজের গহ্বর থেকে নেমে এসেছে যে দুখানি হাত, কথা বলবার সময় লীলায়িত ভঙ্গিতে আন্দোলিত হবার জন্যে।

    প্রদোষের হয়তো এখন আর মনে পড়ে না, কিন্তু প্রথম আকৃষ্ট হয়েছিল ওই হাতের সৌন্দর্যেই। নইলে চারুতোষের বৌ বিপাশা তো রূপে-রঙে নন্দিতার ধারে-কাছেও লাগে না। কিন্তু রূপ তো শুধু রঙে নয়, গড়নে নয়, অদৃশ্য কোনো লোকে তার বাস। আর সে শুধু এক-একজরে চোখে এক-একরকম হয়ে ধরা দেয়। ময়লা-রং বিপাশার ওই একেবারে নিরাভরণ সাপের মতো চকচকে হাত দুটো তো চারুতোষের চোখে কুদৃশ্য। অথচ প্রদোষ যেন ওই হাতের ভঙ্গিমায় আর আন্দোলনের ছন্দে পতঙ্গবৎ এগিয়ে গিয়েছিল।

    চারুতোষ ওদের পুরনো বন্ধুদের দলের নয়, চারুতোষের সঙ্গে আলাপ ক্লাবের সূত্রে। সস্ত্রীক গিয়েছিল সেদিন সবাই ক্লাবে, কোন একটা বিশেষ উৎসবে। নন্দিতা বাড়ি ফিরে বলেছিল, উঃ তোমাদের ওই পালিত সাহেবের বৌটা কী বাচাল বাবাঃ! অতগুলো মেয়ে-পুরুষের মধ্যে যেন উছলে বেড়াচ্ছে। তাও যদি রূপ থাকত!

    প্রদোষ সেদিন অভ্যাসমতো কথা মেনে নেয়নি। প্রদোষ সূক্ষ্ম হাসি হেসে বলেছিল, রূপ থাকলে নেচে বেড়ানোর রাইট থাকে?

    সে-কথা হচ্ছে না, নন্দিতা বলেছিল, কুচ্ছিরা নেচে বেড়ালে আরও বেশি খারাপ লাগে, তাই বলছি। ওই কালো সিঁড়িঙ্গে চেহারা, হাত দুটো আবার তেমনি লম্বা, সেই হাত দুখানা স্রেফ খালি করে–

    স্রেফ খালি কেন? ঘড়ি ছিল তো?

    ঘড়ি তো এক হাতে, অন্য হাতটা? তখনও নন্দিতা নিঃসন্দিগ্ধ ছিল, তাই নন্দিতা বলতে পেরেছিল, যত কথা, তত হাত নাড়া! বাবাঃ!

    সেদিন প্রদোষ শেষ অবধি মৃদু হেসে বলেছিল, তোমরা মেয়েরা একজন আর একজনকে সহ্য করতে পার না।

    আর নন্দিতা মৃদু হেসে বলেছিল, আর তোমরা পুরুষরাও বাচাল মেয়েমানুষ দেখলেই আর ধৈর্য ধরতে পার না। অগ্নিতে পতঙ্গবৎ ছুটে ঝাঁপিয়ে পড়তে যাও। বলেছিল একথা নন্দিতা। নিতান্তই ব্যঙ্গ-কৌতুকে।

    স্বপ্নেও ভাবেনি, বিধাতা অলক্ষ্যে হাসলেন। কি করে ভাববে?

    বিপাশাকে নিজের প্রতিদ্বন্দিনী ভাববার কথা যে নন্দিতার কল্পনার বাইরে।

    যা কল্পনার বাইরে, তা সন্দেহের মধ্যে আসবে কি করে? নন্দিতাকে যদি সেদিন নন্দিতার বিধাতা সতর্ক করেই দিতে আসতেন, নন্দিতা কি সেই পরামর্শ নিত সভয়ে?

    নন্দিতা কি হেসে উড়িয়ে দিত না সেই সতর্কবাণী? তাই দিত। নন্দিতার বুক বাঁধা ছিল। তখনও ছিল। নন্দিতা ভাবতে পারেনি ওই সৰ্পবাহুযুগল নন্দিতার জীবনের মধুচক্রের দিকে প্রসারিত হবে। সাপের মতো ছোবল হেনে তুলে নেবে নন্দিতার জীবনের সুখগুলি, শান্তিগুলি, ছোটো ছোটো ইচ্ছার ফুলের তোড়াটি।

    হ্যাঁ, ছোটো ছোটো ইচ্ছে নিয়েই জীবন ছিল নন্দিতার তখন। নন্দিতা তখন ভাবছিল ছেলেটার স্কুলের ছুটি হয়ে গেলে দার্জিলিং বেড়াতে যাবে। দুবার যাওয়া হয়েছে? তাতে কি? ভালো জায়গায় শতবার যাওয়া যায়।

    নন্দিতার এ-যুক্তি খণ্ডন করে দিয়েছিল প্রদোষ, বলেছিল, আমার বোরিং লাগে।

    বাঃ, টুবলু কি ভালো করে দেখেছে? একবার যখন যাওয়া হয়েছিল, ও তো জন্মায়নি, আর একবার নেহাত বাচ্চা মাত্র, মনেই নেই কিছু। টুবই দার্জিলিং-দার্জিলিং করছিল–

    প্রদোষ সেদিন আদর্শ পিতার চাইতে খারাপ কিছু ব্যবহার করেনি। প্রদোষ হেসে বলেছিল, তবে তাই! তোমার টুবলু যখন ইচ্ছা প্রকাশ করেছেন! এর ওপর আর কথা কি?

    নন্দিতা কালো দুচোখে আলোর ঝিলিক হেনে বলেছিল, আহা, আমি বুঝি ছেলের সব ইচ্ছেকেই প্রশ্রয় দিই?

    দাও কি না-দাও তুমিই জানো। প্রদোষ বলেছিল, তোমাদের মাতা-পুত্রের ব্যাপার তুমিই জানো।

    আহা রে! আমাদের মাতা-পুত্রের ব্যাপারে তোমার কোনো ভূমিকা নেই, কেমন? নন্দিতা ঝলসায়, ঝঙ্কার দেয়, নন্দিতার মস্তবড়ো খোঁপাটা ঘাড়ে ভেঙে পড়ে, আর সেই মুহূর্তে রোজ ওই দৃশ্য দেখে অভ্যস্ত প্রদোষের হঠাৎ মনে হয়, একগাদা চুল কী বিশ্রী! মেয়েদের গ্রীবার যে একটা বিশেষ সৌন্দর্য আছে, এটা আমাদের মেয়েরা জানেই না। তারপর মনে হয়েছিল, কেউ কেউ জানে অবশ্য। তাই চুলগুলো হেঁটে খাটো করে নেয়।

    প্রদোষ সেই দৈবাৎ-দেখা এক-আধটা গ্রীবার সৌন্দর্যের কথা ভাবতে ভাবতে বলেছিল, আমার ভূমিকা? কই, খুঁজে তো পাচ্ছি না! এইটুকু শুধু জানি, তোমরা যেখানে যেতে ইচ্ছুক হবে, অমোঘ আইনের বলে আমাকেও সেখানেই যেতে হবে। কারণ ভোটে তোমাদের জয়ই অনিবার্য।

    তখনও সেই কথা বলেছিল প্রদোষ। হয়তো তখনও প্রদোষের সেই বিশ্বাসই ছিল।

    কিন্তু হঠাৎ যাত্রার কদিন আগে যখন প্লেনের টিকিট সংগ্রহ হয়ে গেছে, তখন প্রদোষ বলে বসল, এই নন্দিতা, এক কাজ করো, তোমার ছোড়দাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও।

    ছোড়দাকে? আমাদের সঙ্গে? নন্দিতা বেশ অবাক হয়ে প্রশ্ন করেছিল, তার মানে?

    মানে অতি প্রাঞ্জল, আমি আর ওই তোমার দার্জিলিংয়ে যাচ্ছি না, যাচ্ছি রানিক্ষেত। আমার টিকিটটা তো রয়েইছে, তাছাড়া তোমাদেরও একটা গার্জেন হবে, তাই বলছি ছোড়দাকে। অভ্যাসের অতিরিক্ত দ্রুত কথা বলেছিল সেদিন প্রদোষ।

    কিন্তু নন্দিতা? নন্দিতা অভ্যাস-বহির্ভূত থেমে থেমে কথা বলেছিল, কিন্তু হঠাৎ তোমারই বা রানিক্ষেতে যাবার দরকার কি হল, আর আমাদেরই বা অভিভাবক বদলের প্রয়োজন হচ্ছে কেন?

    বাঃ, আমি তো গোড়া থেকেই বলছি দার্জিলিংয়ে যাবার আমার কোনো আকর্ষণ নেই।

    নন্দিতা তখনও নিশ্চিন্ত, তাই নন্দিতা স্বামীর গায়ের ওপর এলিয়ে পড়ে বলেছিল, তা অন্য আকর্ষণ তো আছে? না কি নেই?

    প্রদোষের হঠাৎ মনে হয়েছিল, নন্দিতা কি ভারী! মনে হয়েছিল, নন্দিতার গায়ে বড়ো বেশি মাংস। তবু প্রদোষ তার মুখের ওপর বলেনি সে কথা। কারণ তখনও প্রদোষ অনেস্ট হয়নি। তাই প্রদোষ রহস্যের হাসি হেসে বলেছিল, সে আকর্ষণকে তীব্র করতে, মাঝে মাঝে বিরহ ভালো।

    আর বেশি তীব্র দরকার নেই, নন্দিতা বলেছিল, যা করছিলে, করো। যেমন যাওয়া হচ্ছিল হোক। রানিক্ষেত যাব! অতয় কাজ কি? যখন যাব, সবাই যাব।

    বলেছিল। কিন্তু হয়নি।

    প্রদোষ তার নবলব্ধ বন্ধু চারুতোষ পালিরে পরিবারের সঙ্গে রানিক্ষেত চলে গিয়েছিল।

    নন্দিতাকেও অতএব ছোড়দাকে সঙ্গে নিতে হয়েছিল। এবং প্রদোষের সঙ্গে যথেষ্ট কথা-কাটাকাটি আর মান-অভিমানের পালা চললেও অন্যরে বলেছিল, অফিসের বন্ধুদের সঙ্গে যাচ্ছেন আর জানোই তো পুরুষের একদিকে সমগ্র পৃথিবী আর একদিকে অফিস। তা পাল্লাটা ঝুঁকি হয় ওই শেষটাতেই।

    এই বলে মান বাঁচিয়েছিল নন্দিতা সেদিন।

    অথছ প্রদোষ এখন নন্দিতাকে ঘৃণা করছে। প্রদোষ ভাবছে, নির্বোধ নন্দিতা তার ব্যাঙ্ক-ফেলের খবরটা ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছে।

    কিন্তু একদিনে কি বলে বেড়িয়েছিল নন্দিতা? একদিনেই কি উদঘাটিত হয়েছিল?

    যখন প্রদোষ রানিক্ষেত থেকে ফিরে এসেছিল, আর বোঝা গিয়েছিল প্রদোষ তার আত্মাকে বিক্রি করে এসেছে, তখন কি বহু ছলনার মলাট দিয়ে দিয়ে নিজের জীবনের এই ব্যাঙ্ক-ফেলের কাহিনি ঢাকেনি নন্দিতা? ক্রমশ নন্দিতা ধৈর্য হারিয়েছে, প্রতিক্রিয়ায় প্রখর হয়েছে।

    কিন্তু তার আগে? নন্দিতা তার স্বামীর বিকিয়ে-যাওয়া আত্মাকে ফিরে কিনে নেবার জন্যে অনেক মূল্য ধার্য করেছে, অনেক দর দিয়েছে, কিন্তু সফল হয়নি। নন্দিতা যত চেষ্টা করেছে, যত মান-অভিমান করেছে, প্রদোষের ততই নন্দিতাকে বোরিং লাগতে শুরু করেছে, সাংসারকে বিরক্তিকর মনে হয়েছে, তার সন্তানকে অবান্তর লেগেছে।

    প্রদোষের যে একটা তেরো-চোদ্দ বছরের ছেলে আছে, এটা প্রকাশ করতে যেন এখন লজ্জাবোধ করে প্রদোষ। আর ওই ছেলেটার জন্যে নন্দিতাকে দায়ী করে। বিয়ের দু-বছরের মধ্যেই বাচ্চা-কাচ্চা আসুক এটা পছন্দ ছিল না প্রদোষের, কিন্তু চির যশোদা নন্দিতা তুমুল ঝড় তুলে প্রদোষের এ মতবাদকে খণ্ড খণ্ড করে দিয়েছিল।

    কিন্তু বিধাতা বাদী। নন্দিতার পক্ষে বাদী। ওই একটি সন্তানের সঙ্গে সঙ্গেই নন্দিতার ভবিষ্যতের সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। বড়ো একটা অপারেশনের শেষে জবাব দিয়েছে ডাক্তার। তাই টুবলু নন্দিতার প্রাণ মন ইষ্ট।

    কিন্তু প্রদোষেরও তো তাই হওয়া উচিত ছিল? হিসেবমতো তাই ছিল বৈকি। কিন্তু প্রদোষের মতে মানুষ ছাঁচের পুতুল নয়, মানুষ অঙ্কশাস্ত্রের সংখ্যা নয়, মানুষ হচ্ছে জলজ্যান্ত প্রাণী। যার মধ্যে অজস্র ভঙ্গি, অজস্র রূপ, অজস্র রং। তাই মানুষের মন কেবল উচিতের খাতে বইতে পারে না। অতএব প্রদোষ ছেলেকে বলে তার মায়ের বিজনেস।

    ছেলের সম্পর্কে কোনো চিন্তা মাথায় নেয় না প্রদোষ। আর এতবড়ো একটা ছেলে আছে তার, এটা ভেবে যেন অস্বস্তি পায়। কিন্তু তার জন্যে তো কোথাও কোনো অভিযোগ ছিল না। কাজেই সুখেরও বিঘ্ন ছিল না। পরিচিত মহলে সকলেই তো জানত ওরা একটি সুখী দম্পত্তি। ওদের ভালোবাসাটা তুলনাস্থল ছিল। কারণ ওদের ভালোবাসার গোড়ার ইতিহাসটা যে বেশ সমারোহময় ছিল।

    আর এখন?

    এখন প্রদোষ অনুপস্থিত নন্দিতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে অনুচ্চারিত উচ্চারণে বলে চলেছে, হ্যাঁ, স্বীকার করেছি হে মহিয়সী মহিলা, একদা আমি তোমার জন্যে পাগল হয়েছিলাম। তোমার জন্যে লজ্জা-সরম বিসর্জন দিয়েছি, দিনের পর দিন কলেজ কামাই করেছি, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছি, নিজের বাড়িতে লড়েছি, তোমাদের বাড়িতে লড়েছি…।

    তারপর তোমাকে জিনে এনে বিজয়লব্ধ ঐশ্বর্য গলায় ঝুলিয়ে বেড়িয়েছি। অনেকদিন ধরে বেড়িয়েছি। কিন্তু যদি আজ আমার তোমাতে ক্লান্তি আসে, সেই আদি প্রেমিক শিবঠাকুরের মতো সতীর মৃতদেহের ভার কাঁধে করে বেড়াব?

    কেন?

    কেন তা চাইবে তুমি?

    তুমি থাক তোমার মনে, আমি থাকি আমার মনে। চুকে গেল। যা ছিল, কিন্তু আজ আর নেই, সে জীবন আর চেও না তুমি।

    কিন্তু আর তো নন্দিতা তা চাইছে না। চেয়েছিল। প্রথমে চেয়েছিল, এখন নন্দিতা বিচ্ছেদ চাইছে। নন্দিতা ওই অপমানকর দাম্পত্য-জীবনের মধ্যে নিজেকে বেঁধে রাখতে চাইছে না।

    অথচ প্রদোষ তা চাইছে না। প্রদোষ ওই সব গণ্ডগোলের মধ্যে যেতে নারাজ। প্রদোষ জানে, চারুতোষের স্ত্রীর সঙ্গে তার এই লীলাসঙ্গিনীর সম্পর্কটাই শেষ কথা। কোনো কবি-কল্পনা, কোনো রোমাঞ্চময় স্বপ্নের মধ্যেও সে সম্পর্ক জীবন-সঙ্গিনীতে পর্যবসিত হবার প্রশ্ন নেই। আর তা চায়ও না প্রদোষ।

    এই দায়হীন ভারহীন শুধু ভালোলাগার জীবনে যে মাধুর্য, সেটাই তো কাম্য। প্রেমের উপর যেই দায় চাপে, ভার চাপে, সে ক্লিষ্ট হয়ে যায়। এখন কি বিশ্বাস হয়, একদা প্রদোষ নন্দিতার জন্যে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে? অথচ করেছে তা। আর তখন প্রদোষের নন্দিতাকে অসহ্য লাগছে।

    কিন্তু নন্দিতাও তো সে একই দোষে দোষী। নন্দিতার বান্ধবী তো কম চেষ্টা করছে না ওকে সেদিনের কথা মনে পড়াতে! শিখা তো সেই তাদের মধুর রোমাঞ্চময় উন্মাদ-আবেগময় দিনগুলির সাক্ষী। শিখার জীবনে কখনও প্রেমের পদপাত ঘটেছে কিনা, শিখার অন্তরঙ্গ বান্ধবী নন্দিতাও জানে না। অতএব ধরে নিতে হবে ঘটেনি।

    কিন্তু শিখা ওদের সেই ঘটনার দিনগুলি নিখুঁত মনে রেখেছে। তাই শিখা ওকে মনে করিয়ে দিচ্ছে, প্রদোষের সেই বেলা চারটে থেকে পার্কের বেঞ্চে বসে রোদে পোড়ার কথা তোর মনে আছে নন্দিতা?…ওর সেই আমাদের কলেজের পথে ফুটপাতে পায়চারি করার কথা?…আচ্ছা, আর সেই একদিন তোক নিয়ে সরে পড়ে স্টিমারে বেড়িয়ে আনা? শেষ অবধি আমাকে তোদের বাড়ি গিয়ে মিথ্যে সাক্ষী দিতে হল, তুই রাত আটটা পর্যন্ত আমাদের বাড়িতেই ছিলি!…প্রদোষের সেদিন কী কৃতজ্ঞতা! আর–

    নন্দিতাও এখন প্রদোষের মতোই অনমনীয়। তাই নন্দিতা বিরক্ত গলায় বলে, থাম থাম, তোকে আর পুরনো কাসুন্দি ঘাঁটতে আসতে হবে না। এখন বুঝছি ওসব স্রেফ জোচ্চুরি।

    শিখা বিষণ্ণ গলায় বলে, আজ হয়তো তাই দাঁড়াচ্ছে, কিন্তু তখন সেটা জোচ্চুরি ছিল না নন্দিতা!

    আমি বিশ্বাস করি না। যদি খাঁটি হত তাহলে আজ এভাবে—

    মানুষ মাত্রেরই মতিভ্রম হতে পারে নন্দিতা, এখন ওকে পেত্নীতে পেয়েছে, তাই ওর বুদ্ধিভ্রংশ হয়ে গেছে। কিন্তু এ ভুল ওর ভাঙবে। আমি বলছি, দেখিস তুই–

    নন্দিতা তার সুন্দর মুখটা বিকৃত করে বলে, ওঃ, তাহলে বলতে চাস তোর এই ভবিষ্যৎ বাণী ফলবার আশায় প্রতীক্ষার প্রহর গুনব বসে বসে? কবে তাঁর ভ্রষ্টবুদ্ধি ফিরে আসবে, কবে তিনি আবার এই দাসীর দরজায় এসে দাঁড়াবেন! গলায় দড়ি আমার! আমি তোর ওই যীশুখ্রিস্টের প্রেমের বাণী শুনতে চাই না বাবা, সাদা বাংলা হচ্ছে—ওকে আমি কোর্টে দাঁড় করাব।

    হ্যাঁ, এই সংকল্পে বদ্ধপরিকর হয়েছে নন্দিতা, এই মন্ত্র জপ করছে–ওকে আমি কোর্টে দাঁড় করাব। ওর সব কেলেঙ্কারী ফাঁস করে দেব। ষোলো বছর ধরে যে ফাঁকির মধ্যে বসে নির্বোধের মতো ঠকে এসেছি তার শোধ তুলব।

    শিখা আবার বলে কিনা তখন সেটা কি ছিল না। তার মানে খাঁটি-সোনার কণ্ঠহারটা আমার হঠাৎ একদিন পেতল হয়ে গেল! শিখা বলতে পারে, শিখা পুরুষজাতটার স্বরূপ জানে না। তাই উপদেশ দিতে পারে—ব্যাপারটাকে এতবড়ো করেই বা দেখছিস কেন?

    এ যুক্তি প্রদোষও দিয়েছিল সেদিন, যেদিন চলে এসেছিল নন্দিতা। নন্দিতাকেও নিবৃত্ত করতে চেষ্টা করেছিল প্রদোষ। বলেছিল, ব্যাপারটাকে এতবড়ো করেই বা দেখছ কেন তা-ও তো বুঝছি না!

    বুঝছ না?

    সত্যিই বুঝছি না। কোথাও তো কিছু ব্যাহত হচ্ছে না তোমার! তোমার সংসারে তুমি যেমন ছিলে তেমনিই আছ, আমিও কিছু বাড়ি থেকে চলে যাচ্ছি না। বাইরে রাত্রিবাসও করছি না। শুধু তোমার সঙ্গে কপটতা না করে অকপটে স্বীকার করছি, তোমাতে আমি একনিষ্ঠ থাকতে পারছি না। শুধু এই–

    শুধু এই! তা বটে।

    নন্দিতা অনেক ঢেউ খেয়ে তবে অকূলে নৌকো ভাসাতে নেমেছিল, তাই নন্দিতা আর রুদ্ধকণ্ঠ হল না। স্থির গলায় বলল, আমার সংসার, এই ফাঁকিটাকে আর হজম করা সম্ভব নয়।

    কিন্তু ভেবে দেখ—

    প্রদোষ ট্রাউজারের পকেটে হাত দিয়ে পায়চারি করতে করতে বলেছিল, এই ফাঁকিটাকে নিয়ে হই চই করে বেড়ালে–মান-সম্রম কমবে বৈ বাড়বে না।

    তোমার ওই মেকি মান-সম্ভ্রমের দাম আমার কাছে কানাকড়িও নয়।

    তবে ব্যাপারটা হবে এই, প্রদোষ বলেছিল, তোমার আজকের এই ফঁকির খবরটা এমন চাউর করে বেড়ালে, তোমার বিগত ষোলো বছরের জলজ্যান্ত জীবনটাও স্রেফ ফকির খাতায় জমা হবে। লোকে ভাববে–

    জলজ্যান্ত জীবন? ঘৃণায় মুখটা বাঁকিয়েছিল নন্দিতা, আগাগোড়াই ধাপ্পাবাজি ছিল তোমার, এখন বুঝছি! লোকে যদি সেটা বুঝতে পারে বুঝবে।

    তখন প্রদোষ একটু যেন বিষণ্ণ গলায় বলেছিল, আগাগোড়াই ধাপ্পাবাজি ছিল এতটা–ভাবলেও পারতে নন্দিতা! যখন ছিল, সেটা খাঁটিই ছিল।

    নন্দিতা অপমানের জ্বালায় জ্বলছিল।

    নন্দিতা তখন বাড়ি থেকে বেরিয়ে যাবার জন্যে, চিরকালের মতো চলে যাবার জন্যে, ছোট্ট একটা সুটকেসে দু-একটা জামাকাপড় ভরে নিচ্ছিল, রাগে হাত-পা কাপছিল তার, তাই মুখবিকৃত করেছিল। বলেছিল, চুপ করো, চুপ করো। একটি কথা বলতে এসো না। খাঁটি ছিল! নির্লজ্জ মিথ্যেবাদী!

    প্রদোষ হেসে উঠেছিল। হেসে বলেছিল, নির্লজ্জ একশো বার, কিন্তু মিথ্যেবাদী নয়। আজ হয়তো সে প্রেমের কিছু অবশিষ্ট নেই, কিন্তু এক সময় ছিল। আর তার মধ্যে ভেজাল ছিল না।

    কিন্তু কে বিশ্বাস করবে ভেজাল ছিল না? কে বিশ্বাস করবে যখন ভালোবেসেছে প্রদোষ। নন্দিতাকে, প্রাণ দিয়েই বেসেছে। না, বিশ্বাস করা যায় না। কারণ এখন প্রদোষ পরকীয় রসে ডুবে পড়ে আছে। এখন চারুতোষ পালিতের স্ত্রীর সাপের মতো চকচকে দুখানা হাত অহরহ আকর্ষণ করছে প্রদোষকে।

    প্রদোষ তবু চেষ্টা করেছিল। বলেছিল, রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা বড় সেকেলে হয়ে গেছে নন্দিতা, ওটা বাদ দিয়ে আর কিছু হয় না? মানে, আর কোনো নতুন একটা শাস্তি ঠিক কর না!—আর এটা তো ঠিক আমায় শাস্তি দেওয়া হচ্ছে না, শান্তি দেওয়া হচ্ছে তোমার গৃহপালিত পোষ্যদের। তোমার এই গৃহিণীশাসিত সংসারে ভৃত্যদের এমন অবস্থা যে, নিদের্শ ব্যতীত কোনো কাজই করতে পারে না তারা। তোমার ওই অঞ্চলের নিধি পুত্রকে এমন খোকা করে রেখেছ যে, মা ছাড়া তার বিশ্বভুবন অন্ধকার

    এইভাবে ম্যানেজ করতে চেষ্টা করেছিল প্রদোষ। যেন নন্দিতার এই চলে যাওয়াটা একটা হাস্যকর ছেলেমানুষী! যেন নন্দিতা চায়ের পেয়ালায় তুফান তুলছে।

    কিন্তু নন্দিতা তখন মরিয়া। তাই নন্দিতা বলেছিল, ধরে নিতে হবে ওর মা মরে গেছে। হঠাৎ একটা মৃত্যু, সংসারে অস্বাভাবিক ঘটনা নয়।

    মৃত্যু! কিন্তু মৃত্যুর মধ্যে একটা সান্ত্বনা থাকে। নিরুপায়তার সান্ত্বনা। যেহেতু সেটা অমোঘ, অনিবার্য।

    এটাকেও তাই বলে ভাবা হোক।

    কিন্তু আমি বলছিলাম, মাত্র আমাকে, মানে মাত্র আমার হৃদয়টুকুকে বাদ দিচ্ছি বৈ তো নয়। সেই তুচ্ছ একটা হাইফেনের অভাবে এ সংসারের কী এমন ছন্দপতন হবে? বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না আমি, আর্থিক দায়িত্ব থেকে মুক্তি চাইছি না

    থামো, চুপ কর। নির্লজ্জ, বেহায়া, অসভ্য! নন্দিতা জোরে জোরে নিশ্বাস নিতে নিতে আরও জোরে জোরে হাতের কাজ সেরে নিয়েছিল।

    আর সেই সময় আরও একবার মনে হয়েছিল প্রদোষের, নন্দিতার গায়ে কত বেশি মাংস!

    আরও কিছু কথা-কাটাকাটির পর নন্দিতা বেরিয়ে গিয়েছিল।—গিয়েছিল, তবু প্রদোষ ভাবেনি সেই যাওয়াটা সত্যি চিরতরে যাওয়া হবে। ভেবেছিল সংসার-অন্ত-প্রাণ নন্দিতা কদিন ওর এই সাধের সংসার ছেড়ে থাকতে পারবে? বাপের বাড়ি বসে বসে ভাববে চাকররা ওর ভোলা দামি চায়ের সেটগুলো বার করে ব্যবহার করে ভাঙছে কিনা, ওর ভাঁড়ারঘরের আধিপত্য পেয়ে একমাসের রসদ তিন দিনে শেষ করছে কিনা, ওর বাসন-কোসন, চাদর-পর্দা চুরি করে লোপাট করছে কিনা, আর ওর সাধের পুত্তুরটিকে সম্যক যত্ন করে খেতে দিচ্ছে কিনা। হ্যাঁ, এটাই সবচেয়ে প্রধান।

    স্বামীর কথা হয়তো ভাববে না রাগে অন্ধ হয়ে, কিন্তু টুলুর কথা না-ভেবে পারবে না। এইসব ভেবে স্বস্তিতেই ছিল প্রদোষ, ছিল নিশ্চিন্তে। কিন্তু কদিন পরে জানল বাপের বাড়িতে যায়নি নন্দিতা।

    সেরেছে! তবে কোথায়? রাগের চরম নিদর্শন দেখাতে কোনো মফঃস্বলে স্কুলে মাস্টারি করতে যায়নি তো? গল্পে-উপন্যাসে যা দেখা যায়। খোঁজ করতে লাগল। কারণ সংসারটা ছন্নছাড়া করতে চায়নি প্রদোষ। সমস্ত ছন্দ অব্যাহত রেখে ও শুধু জীবনে একটু নতুন রসের আমদানি করতে চেয়েছে।

    আশ্চর্য, সেটা কি এতই বেশি চাওয়া? আচ্ছা, নন্দিতাই বা এই ষোলো বছরের পুরনো জীবনটাতে ক্লান্ত হচ্ছে না কেন? এ জীবন রসহীন লাগছে না কেমন ওর?

    ওই অভ্যাসের সংসারে বাঁধা নন্দিতাকে করুণা করেছিল সেদিন প্রদোষ, তার বেশি নয়। কিন্তু এখন রাগে গা জ্বলে যাচ্ছে তার। কারণ এখন শুনছে নন্দিতা ডিভোর্স চাইচে। বান্ধবীর বাড়িতে খুঁটি গেড়ে তার তোড়জোড় করছে। আর করছে হয়তো প্রদোষেরই টাকায়। সর্বস্ব তো নন্দিতার অধিকারেই ছিল। সেই অধিকারের সুখটা কিছুই নয়?

    প্রদোষকে সে কোর্টে দাঁড় করিয়ে ছাড়বে, আর সেই সঙ্গে প্রকাশ করে দেবে চারুতোষ পালিতের স্ত্রীর সঙ্গে প্রদোষের কেলেঙ্কারীর কাহিনি। ইটের মতো কঠিন মুখে হঠাৎ একা ঘরেই অদৃশ্য নন্দিতার সামনে বুড়ো আঙুল দেখাল প্রদোষ। কিছু প্রমাণ করতে পারবে না হে, মহিলা! চারুতোষ নিজে সাক্ষী দেবে তার স্ত্রীর মতো পতিব্রতা সতী স্ত্রী দুনিয়ায় আর দুটি নেই।

    তাছাড়া—কবে তুমি আমাদের দুজনকে একত্রে দেখেছ? না, তেমনভাবে কিছুই দেখনি। কারণ তুমি আগে টেরই পাওনি কে তোমার স্বামীর হৃদয় হরণ করেছে। হারানোর অনুভবটাতেই উন্মাদ হচ্ছিলে তুমি।

    আমি, এই আমি, তোমার সত্যবাদী স্বামী নিজে মুখে যদি না-বলতাম, অন্ধকারেই থাকতে তুমি। এখন তুমি সেই সুযোগটি নিচ্ছ।

    ঠিক আছে, দেখি তুমি কী করতে পার।

    যদি তুমি নিজে এই ঘর-ছাড়ার কেলেঙ্কারীটা না করতে, হয়তো আমি তোমার প্রতি সামান্যতম মমতাটুকু অন্তত রাখতাম। কিন্তু আর এখন ওই মমতার প্রশ্নটুকুও থাকবে না।

    যেন আক্রোশের মনোভাব নিয়েই বেরিয়ে পড়ল প্রদোষ চারুতোষ পালিতের বাড়ির লক্ষ্যে। খেয়াল করল না, আর একটা জায়গায় হয়তো একটু মমতার প্রশ্ন রাখা উচিত ছিল।

    বাবার বেরিয়ে যাওয়া তাকিয়ে দেখল টুবলু তার দোতলার পড়ার ঘর থেকে। গাড়ির গর্জন। শুনতে পেল, ধপাস করে দরজা বন্ধ করার শব্দটাও শুনতে পেল। দাঁতে ঠোঁট কামড়ে বসে রইল। টুবলু হাতের বইটা টেবিলে ফেলে রেখে। টুবলু জানে বাবা কোথায় যাচ্ছে। শুধু আজ বলেই নয়। অনেকদিনই ধরেই জানে। কারণ অনেকদিন থেকেই তো বাবার অনিয়মিত গতিবিধি নিয়ে মায়ের অনুযোগ-অভিযোগ শুনছে। শুনছে তর্ক-ঝগড়া, আর কথা-কাটাকাটি।

    এক একদিন রাত্রে উদ্দাম হয়ে উঠত মায়ের কণ্ঠ, আর মনে হত—মা বুঝি ফেটে পড়বে।

    মনে হত, মা বুঝি এই দণ্ডে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তা সেই বেরিয়েই গেল মা। রাত্রে না হলেও গেল। দিনে-দুপুরেই গেল। টুলুকে একবার বলেও গেল না।

    প্রথম কদিন কথাটা মনে করলেই টুবলুর চোখ দুটো জ্বালা করে উঠত, এখন আর করে না। এখন শুধু একটা দাহ! চোখে, মনে, সর্বাঙ্গে। একটা বেলা নাকি মা টুবলুকে চোখের আড়াল করতে পারত না। স্কুল থেকে এন.সি.সি-র ক্যাম্পে যাবার কথা হয়েছে, মা নানা ছল-ছুতোর টুলুর (বহির্জগতে যার নাম কৌশিক) যাওয়া বন্ধ করেছে। টুবলু রাগ করলে মা কত তোয়াজ করে করে ভুলিয়েছে, কত প্রলোভন দেখিয়ে বশে এনেছে।

    আর অন্য যে-কোথাও যেতে চাইলে? মা বলত, আহারে বাহাদুর সর্দার, তোমায় আমি একলা ছাড়ব? যা বেহুশ ছেলে তুমি। বলে নিজের হাত-পায়েরই ঠিক নেই তোমার! কেউ ডেকে না-খাওয়ালে তো তিনবেলা না খেয়ে পড়ে থাকবি।

    তা কোথায় গেল তোমরা সেই মাতৃ-স্নেহের গৌরব?

    টুবলু—না, টুবলু না বলে যাকে এখন কৌশিক বললেই বেশি মানাবে, সে মনে মনে তীব্র প্রশ্ন করে, কোথায় গেল? মনে হত অন্ধস্নেহে বিগলিত তুমি, কোথায় সেই স্নেহ-সমুদ্র?

    তার মানে ছিলই না কোনোদিন সে জিনিস। তার মানে সবটাই তোমার শো ছিল। ভাবতে গেলেই যেন মাথার মধ্যে আঁ আঁ করে ওঠে, সমস্ত অতীতটা তালগোল পাকিয়ে ঝাঁপসা হয়ে যায়। টুবলুর সেই মা, টুলুর বিগত সমস্ত জীবনটা ভরে আছে যার অস্তিত্বে, সেই মা টুবলুর সঙ্গে কথা পর্যন্ত না বলে চলে গেল টুবলুর মুখে কালির প্রলেপ লাগিয়ে দিয়ে।

    টুবলু কি আর বন্ধুদের সঙ্গে মিশতে পারছে? রাস্তায় বেরোতে পারছে? জানলায় বারান্দায় পর্যন্ত দাঁড়ায় না টুলু। ওর মনে হয় যেন বিশ্বসুদ্ধ লোক শুধু টুবলুর দিকেই তাকাচ্ছে। তাকাচ্ছে, আর ভাবছে এর মা এর বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। আর এখন বিবাহ বিচ্ছেদের মামলা তুলতে যাচ্ছে!

    টুলু আর ভাবতে পারে না।

    টুবলুর সমস্ত শরীরটা ঘেমে যায়। তবে টুলু একটা আতঙ্কের হাত থেকে রক্ষা পেয়েছে। ও নিজে কোনো বন্ধুর বাড়িতে না গেলেও বন্ধুরা পাছে ওর বাড়িতে আসে এই ভয়ে কোনো পরিচিত গলাই বিশেষ একটি জানলার নীচে থেকে ডেকে উঠল না কৌশিক! কৌশিক!

    না, এই কদিনের মধ্যে একদিনও না!

    তার মানে কৌশিকের বন্ধুরা কৌশিককে ঘৃণা করছে। অথবা কৌশিকের এই পরিস্থিতিকে ভয় করছে। বড়োলোক বাবার একমাত্র ছেলে কৌশিক, স্নেহ-বিগলিত মায়ের একমাত্র সন্তান, কাজেই কৌশিক ছিল বন্ধুমহলে যেন মধ্যমণি। সেই কৌশিক এখন ঘৃণ্য, হাস্যাস্পদ।

    যাক, তবু এও ভালো। ঘৃণা করে ত্যাগ করেছে তারা কৌশিককে। যদি তারা নিষ্ঠুর কৌতুকে কৌশিককে বিধতে আসত তাহলে কৌশিককে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যেতে হত। কৌশিকের মা যেমন গেছে। নির্মম নির্লিপ্ত চিত্ত নিয়ে। মনে হত এ বাড়ির প্রত্যেকটি জিনিসের উপরই মায়ের অপত্য স্নেহ। এই বাড়িটার শোভা সৌন্দর্য আর পরিচ্ছন্নতা রাখবার জন্যে মা প্রাণপাত করতে পারে।

    সেই প্রাণতুল্য বস্তুগুলোকে মা পথের ধুলোর মতো গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে যেতে পারল? হঠাৎ যেন বিশ্বাসই হয় না কৌশিকের, মা তার এই প্রিয় জিনিস-পত্তরগুলি, যা সে বাঘিনীর মতো আগলাত, সে-সব আর কোনোদিন হাত দিয়ে ছোঁবে না। বিশ্বাস হয় না, মায়ের ওই তিন আলমারি শাড়ি ব্লাউজ, আরও কত কি যেন, মা কোনোদিন আর পরবে না।

    কৌশিক সেই অবিশ্বাস্য কথাটা বিশ্বাস করতে বাধ্য হওয়ার মতো ভয়ঙ্কর দুঃখের সময়ে ভাবতে চেষ্টা করে, কত লোকের তো মা মারা যায়, কৌশিকেরও তাই—কিন্তু মারা যাওয়ার মধ্যে

    তো শুধু ভয়ঙ্কর ওই কষ্টটাই থাকে, এমন লজ্জা থাকে কি?

    আশ্চর্য! কৌশিক লজ্জায় মরে যাচ্ছে। অথচ কৌশিকের মা-বাবার মধ্যে লজ্জার লেশ নেই। না নেই।

    সেদিনের সেই রাত্রেই জেনে ফেলেছিল কৌশিক। হ্যাঁ, যেদিন মা চলে গেল তার আগের রাত্রে।

    গভীর রাত্রে, কৌশিক তখন ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভেঙে গেল একটা তীব্র চেঁচামেচির শব্দে। হতচকিত কৌশিক বিছানায় উঠে বসল। অনুমান করতে চেষ্টা করল এ গলা কার! তারপর ভয়ঙ্কর এক ভয়ে যেন পাথর হয়ে গেল কৌশিক। এ গলা কৌশিকের মায়ের গলা? মা এইরকম সব অকথ্য কথা বলছে?

    রাত্রির নিস্তব্ধতাকে ভেঙেচুরে তছনছ করে, চাকর-বাকর কান ফাটিয়ে মা বাবাকে বলছে, ছোটোলোক, ইতর নীচ নোংরা, রাস্তার কুকুর।

    মায়ের সেই কোমল সুন্দর মুখটা থেকে অনর্গল বেরিয়ে আসছে এই সব গালিগালাজ? এই সব! আরও কত সব!

    কৌশিক যে-সব কথার মানে জানে না, শুধু ছায়া-ছায়া একটা আতঙ্কের মতো যা চেতনার মধ্যে সবেমাত্র সঞ্চারিত হতে শুরু করেছে, কৌশিকের মা সেই সব বলছে? জানা জগৎটায় এমন ভয়ানক অনিয়মের ঘটনা এর আগে ঘটতে দেখেনি। কৌশিক তাই ভয় পেল। তারপর কৌশিক একটা কাঁচের গ্লাস ভাঙার শব্দ পেল। কৌশিক একটা সিদ্ধান্তে এল।-বাবা তাহলে মদ খাচ্ছিল।

    মা তাই–

    কিন্তু তাই কি? আরও যে কী সব ভাঙছে মা আছড়ে আছড়ে। কী ও-সব? ফুলদানি? পুতুল? পাথরের সেই অ্যাশট্রেটা? হ্যাঁ, মা ভাঙছে। ওই আছড়ে ভাঙার শব্দগুলোর ওপর মায়ের গলার শব্দটাও যে আছড়ে আছেড়ে পড়ছে। ভাঙব, ভাঙব। তছনছ করে দেব তোমার মান-সম্রম, তোমার মুখোশ! তোমার জীবন ধ্বংস করে ছাড়ব!

    বাবার গলাও কিছু বলছে, কিন্তু সে ভাষা উদ্ধার করতে পারছে না কৌশিক। সে গলা অনুত্তেজিত। কৌশিক ভাবল তবে কি মা নয়? আর কেউ? কিন্তু আর কে? তাছাড়া

    কিছুদিন ধরেই তো বাড়িতে চলছে ঝগড়া অশান্তি। বাবা যে হঠাৎ খারাপ কিছু করছে, এবং মা তার প্রতিবাদ করছে, এটা টের পাচ্ছে কৌশিক। কিন্তু কি সেই খারাপটা ধরতে পারছে না। শুধু দেখছে বাবার রাত্রের খাওয়াটা অনিয়মিত হচ্ছে, রাত্রের ফেরাটা অনিয়মিত হচ্ছে।

    কৌশিক ভাবত তাসের আড্ডায় দেরি করে বাবা। তারপর কৌশিক ভাবতে শুরু করল, মদ। নিশ্চয় মদ। কিন্তু আজ তো শুধু সেইখানেই থেমে থাকতে পারছে না কৌশিক। কৌশিকের কানের পর্দা ফুটো করে এক-একটা জ্বলন্ত শব্দ ঢুকে পড়েছে যে!

    মিথ্যেবাদী, শয়তান! চরিত্রহীন, ময়লার মাছি, নর্দমার পোকা! মা, মা জানত এ-সব কথা? মায়ের স্টকে ছিল এইসব শব্দ? যে মা, কৌশিক একদিন বাড়ির চাকরকে পাজী বলেছিল বলে, ছেলের অধঃপতনে মরমে মরে গিয়েছিল।

    কৌশিক তারপর বাবার উত্তেজিত গলাও শুনতে পেল, তুমি থামবে কি না?

    কৌশিকের মা বলল, না, থামব না।

    তবে চেঁচাও—কৌশিকের বাবা বলল। তবে এটা বোধহয় তোমায় শেখাতে হবে না, ধমকে ভালোবাসা আদায় করা যায় না। আর দুটো প্রাণকে একটা দড়ি দিয়ে একটা খোঁটায় বেঁধে রাখলেই তারা একাত্ম হয়ে যায় না।

    তা যায় না। একাত্ম হয় শুধু—আরও একটা কাঁচের বাসন ভাঙার শব্দ পেল কৌশিক। আর হঠাৎ কৌশিক ভয় থেকে মুক্ত হল। মাঝখানের দরজাটা খুলে ফেলল।

    দুটো ঘরের মাঝখানে যে বন্ধ দরজাটা ছিল।

    দরজা খুলে দাঁড়িয়ে ক্রুদ্ধ রুক্ষ গলায় বলে উঠল কৌশিক, ভেবেছ কি তোমরা? বাড়িতে কাউকে ঘুমোতে দেবে না?

    হঠাৎ দুটো উত্তেজিত সাপ যেন মন্ত্রপূত হল। চুপ করে গেল।

    কিন্তু কতক্ষণের জন্যে? বড়োজোর কয়েক সেকেন্ড। ফণিনী আবার ফণা তুলল, তুই ছেলেমানুষ, এর মধ্যে কথা কইতে এসেছিস কেন?

    কিন্তু টুবলু কি তখন আর ছেলেমানুষ ছিল? টুবলু হঠাৎ ভয়ঙ্কর এক ধাক্কায় বড়ো হয়ে ওঠেনি কি? তাই টুবলু কৌশিকের গলায় বলল, নিজেরা ছেলেমানুষের বেহদ্দ করছ বলেই বলতে হচ্ছে।

    তুই থাম্।

    না, থামব না। তোমাকেই থামতে হবে। বলল কৌশিক জোর দিয়ে।

    আর সঙ্গে সঙ্গে মায়ের মুখের ভঙ্গিটা কেমন যেন বদলে গেল। মা বলল, আমায় থামতে হবে? তুইও তাই বলবি? ওঃ! অন্নঋণ? আচ্ছা, ঠিক আছে।

    সে রাত্রে আর গোলমাল হল না। তারপর দিনই চলে গেল মা! আর যাবার সময় টুলুকে কিছু বলে গেল না।

    টুবলুকে আর কেউ কিছু বলছে না। সে জানে না মা কোথায় আছে। টুবলুর মাথায় কুশ্রী একটা লজ্জার বোঝা চাপিয়ে দিয়ে কোথায় বসে বসে ষড়যন্ত্র আঁটছে খুব ঘৃণ্যতম একটা ঘটনা ঘটাবার।

    দাদাবাবু! চাকরটা এসে দাঁড়াল। বলল, এখন কি খেতে দেওয়া হবে আপনাকে?

    চাকর-বাকরদের সামনে মুখ তুলে কথা বলতে পারে না কৌশিক, তাই না হা ছাড়া বলাও হয় না কিছু। এখন হ্যাঁ বলে দিলে আর একবার ডাকের সম্মুখীন হতে হবে না, তবু কৌশিক বলে ফেলল, না।

    চাকরটা চলে গেল। ওরাও কিছুটা বিভ্রান্ত হয়ে রয়েছে বইকি! মা সত্যিই চিরকালের মতো চলে যাবে, এটা অবিশ্বাস্য, অথচ সেই অবিশ্বাস্য কথাটাই ক্রমশ সত্য হয়ে উঠছে। আর মায়ের উপর রাগে গা জ্বলে যাচ্ছে তাদের। সঙ্গে সঙ্গে বাবুর উপর সহানুভূতিতে মন ভরে উঠছে।

    আশ্চর্য! স্বামী-স্ত্রীতে ঝগড়া আবার কোন্ সংসারে না হয়? বোঝা যাচ্ছে বটে ইদানীং বাবুর স্বভাব-চরিত্তির খারাপ হয়েছে, তা সেটাই বা কী এমন আশ্চর্য ঘটনা? তাই বলে চলে যাবে মানুষ ঘর-সংসার স্বামীপুত্তর ফেলে? এটাকে তারা ফ্যাশন ভাবছে, পয়সার গরম! অতএব তাদের মজলিশে এই নিয়ে আলোচনা এবং হাসাহাসির অন্ত নেই। পুরনো দিনের ভৃত্য নয়, তাই মনিব বাড়ির অশান্তিতে অশান্তি বোধ করে না, করে আমোদ বোধ।

    তবে দাদাবাবুটাকে দেখলে কষ্ট হয়। আহা, বেচারার খাওয়া গেছে, খেলাধুলো গেছে, ঘুমও গেছে। তাই ওর সামনে বেশি কথা বলতে সাহস হয় না।

    চাকরটা চলে গেল। আর একটু পরেই ঢুকল প্রদোষ। নন্দিতা গিয়ে পর্যন্ত এ ঘরে কোনোদিন ঢোকেনি সে, আজ ঢুকল। ঢুকেই বলে উঠল, তুমি নাকি স্কুলে যাওয়া বন্ধ করেছ?

    কৌশিকের মুখটা শক্ত হয়ে গেল, কৌশিক কাঠ হয়ে বসে রইল।

    বাবা আবার বলল, ওরা বলছিল, যাচ্ছ না। স্কুল কামাই করবার মানে কি?

    কৌশিক তবু তেমনিই বসে থাকে।

    বাবা আবার বলে, ও রকম করার কোনো মানে নেই। কাল থেকে স্কুলে যাবে।

    এবার কাঠের মুখ কথা বলে ওঠে, না!

    না? স্কুলে যাবে না?

    না।

    চমৎকার! তাহলে তুমি হবেটা কি? রাস্তার ঝাড়ুদার? প্রদোষ ভাবছিল টুবলুকে শাসন করছে সে। প্রদোষ ভেবে দেখেনি টুবলু নামের সেই সর্বদা-আহ্বাদে-উছলে-পড়া ছেলেটা আর নেই। সে ছেলেটা মরে গেছে। তার চেয়ারে যে বসে আছে সে একটা বড়ো ছেলে। যার নাম কৌশিক।

    তাই প্রদোষকে শুনতে হল, রাস্তার ঝাড়ুদাররা আমাদের থেকে অনেক ভালো।

    ওঃ, তাই নাকি? তা বেশ, জ্ঞান যখন জন্মেই গেছে, তখন এটাই ভাবা উচিত, নিজের আখেরটা গুছিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

    কৌশিক তিক্ত গলায় বলল, আচ্ছা, মনে রাখতে চেষ্টা করব।

    প্রদোষ চলে যাচ্ছিল। আবার ফিরে এল।

    বলল, তা তুমিই বা কেন একবার চেষ্টা করলে না, মায়ের রাগ ভাঙাবার? অনেকটা তোমার ওপর রাগ করেও

    কথা ভালো লাগছে না আমার। মাথা ধরেছে। বলে উঠে গিয়ে জানলার ধারে দাঁড়াল কৌশিক।

    প্রদোষ একবার দাঁতে দাঁত পিষল, তারপর হঠাৎ শীস দিতে দিতে বেরিয়ে গেল।

    ⤷
    1 2 3 4
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআসল বেনারসী ল্যাংড়া
    Next Article মায়াজাল – আশাপূর্ণা দেবী

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    বিবাগী পাখি – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    কুমিরের হাঁ – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ঠিকানা – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ততোধিক – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    ১. খবরটা এনেছিল মাধব

    April 7, 2025
    আশাপূর্ণা দেবী

    নতুন প্রহসন – আশাপূর্ণা দেবী

    April 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }