Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শেষ অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন

    কাজী মাহবুব হোসেন এক পাতা গল্প150 Mins Read0
    ⤶ ⤷

    শেষ অশুভ সংকেত – ১০

    দশ

    গ্রোভনার স্কোয়ারের বিক্ষোভকারী দলটা সকাল থেকে ক্রমাগত বেড়েই চলেছে। এগারোটা নাগাদ জটলাটা আরও বড় হয়ে উঠতে দেখে স্লো হিল স্টেশন থেকে বাড়তি পুলিশ আনতে হয়েছে। রিপোর্টার আর টেলিভিশনের লোকজনও এসে হাজির হয়েছে। ক্যামেরা ফিট করার পর আরও দ্রুত বাড়ছে লোকের ভিড়। এখন অক্সফোর্ড স্ট্রীট আর পার্ক লেন থেকেও ওদের শ্লোগান শোনা যাচ্ছে।

    অ্যামবাসেডরের লিমোসিন এসে থামতে দেখে একসাথে আগে বাড়ল সবাই। কিন্তু পুলিশের বাধা পেয়ে ওরা থামতে বাধ্য হল। গাড়ি থেকে বেরিয়ে জনতার মুখোমুখি দাঁড়িয়ে একে একে ব্যানারগুলোর ওপর চোখ বুলাল ডেমিয়েন।

    ‘ইসরাইলী খুনীদের বিচার চাই।’

    ‘আমেরিকা, তুমি নীরব কেন?’

    ‘বেজন্মা জুদের বয়কট কর।’

    কালো চশমার আড়ালে ওর চেহারার কোন পরিবর্তন হল না। ঘুরে রিপোর্টারদের ভিতর দিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল ডেমিয়েন।

    ‘এখন কেমন বোধ করছেন, মিস্টার অ্যামব্যাসেডর?’ জিজ্ঞেস করল একজন রিপোর্টার। সবাই মিলে ছেঁকে ধরল ডেমিয়েনকে।

    ‘চমৎকার।‘

    ‘আপনার কি মনে হয় বিবিসির দুর্ঘটনা আর আজকের খবরটার মধ্যে কোন যোগসূত্র থাকতে পারে?’

    ‘মোটেও না,’ তীক্ষ্ণ স্বরে বলল সে।

    দরজার কাছে পৌছল ডেমিয়েন। পিছনে ফটোগ্রাফারদের মধ্যে সুবিধাজনক জায়গার জন্যে গুঁতোগুঁতি চলছে। পরিষ্কার চড়া গলায় একজন প্রশ্ন করল, ‘শ্রোয়ডারের কথায় মনে হয় ইসরাইলীরাই আসওয়ান বাঁধ ভাঙার জন্যে দায়ী—এ ব্যাপারে আপনার মতামত কি?’

    লোকটার দিকে ফিরে দাঁড়াল ডেমিয়েন। কথাটা সত্যি হলে এটা নিশ্চয়ই বিশ্বশান্তির উপর একটা প্রচণ্ড আঘাত।’

    ‘আপনি কি সরকারী ভাবে এর নিন্দে করছেন?’ চট করে প্রশ্ন করে বসল আর একজন।

    ‘সব নিষ্ঠুরতাই নিন্দনীয়,’ বলল ডেমিয়েন, ‘কিন্তু নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না।’

    ‘সোভিয়েত ইউনিয়ন ইজিপ্টের প্রতি তার সম্পূর্ণ সমর্থন ঘোষণা করেছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি?’

    হাত দুটো উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল ডেমিয়েন। একজন সিকিউরিটির লোক ওর জন্যে দরজা খুলে দিল।

    ‘আমি দুঃখিত, এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই।’

    ভিতরে ঢুকতে গিয়ে একটা ডাক তার কানে এল। পিছন ফিরে দেখল কেট রেনল্ডস ভিড় ঠেলে তার দিকে এগোতে চেষ্টা করছে।

    ‘গুড মর্নিং, মিস রেনল্ডস।’ সিকিউরিটি গার্ডের দিকে চেয়ে মাথা ঝাঁকিয়ে কেট-এর জন্যে পথ করে একটু পিছিয়ে দাঁড়াল ডেমিয়েন। উপস্থিত আর সব রিপোর্টারদের কাছ থেকে নানা রকম বিরূপ মন্তব্য শোনা গেল।

    ডেমিয়েনের সাথে লিফটের দিকে এগোল কেট। এত ধস্তাধস্তির পরে দম ফিরে পাওয়ার চেষ্টা করছে সে।

    ‘গতরাতে ফোনে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম,’ বলল সে। ‘কিন্তু ফোন ধরেনি কেউ।’ চোখ তুলে ডেমিয়েনের দিকে চাইল সে। স্টুডিওতে গতদিনের অঘটনে এখনও ওর মনটা খুঁতখুঁত করছে। ‘ওটা পূরণ করার জন্যে কি কিছু করা যায় না?’

    ‘যেমন?’ লিফটের বোতাম টিপল ডেমিয়েন।

    কাঁধ ঝাঁকাল কেট। মাফ চাওয়া ছাড়া কিছু করারও নেই তার। ভেবে পাচ্ছে না কি বলবে। শেষে ডেমিয়েনই ওকে সাহায্য করল।

    ‘ইন্টারভিউটা শেষ করে?’

    খুশি হয়ে মাথা ঝাঁকাল কেট।

    ‘তবে ওখানে আর নয়,’ বলল সে। ‘স্টুডিওর চেয়ে বরং আমাদের বাড়িতেই ভাল হবে।

    আশ্বস্ত হয়ে আবার মাথা ঝাকাল কেট। লিফটের দরজা খুলে গেল। চোখ থেকে কালো চশমা নামিয়ে খোলা দরজাটা ধরে রাখল ডেমিয়েন। ‘তোমার আপত্তি না থাকলে পরে এক সাথে আমরা ডিনারও খেতে পারি-কি বল?’ এলিভেটরে ঢুকল ডেমিয়েন। ‘শুধু আমরা তিনজন।’

    কথার মানে বুঝতে না পেরে চোখের পলক ফেলল কেট।

    ‘তুমি, আমি আর পিটার।‘

    পিটার? ভাবল সে। পিটার কেন? কিছু না ভেবেই তাড়াতাড়ি কেট বলল, ‘ধন্যবাদ, কিন্তু এসবের মধ্যে আবার পিটারকে এনে কি হবে?’

    ‘ওকে আমার খুব ভাল লাগে,’ বলল ডেমিয়েন। লিফটের দরজা বন্ধ হওয়ার সময়ে কেট-এর দিকে চেয়ে হাসল সে।

    ঘুরে দাঁড়াল কেট। নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে ওর। নিজেকে এভাবে খেলো করার কি দরকার ছিল? পিটার নয়—শুধু তুমি আর আমি’—এটাই কি বলতে চেয়েছিল সে? ছি, ছি, কি লজ্জা। পিটার তার নিজের ছেলে, তবু কেন ওর এই হিংসা? ওদের দু’জনের মধ্যে যেন কেমন একটা গোপন সমঝোতা আছে। আপনমনে বিড়বিড় করতে করতে এগোলো কেট। একজন সিকিউরিটি গার্ডকে ওর দিকেই চেয়ে থাকতে দেখে অপ্রস্তুত হল।

    দরজার কাছে পৌঁছে লোকটার দিকে চেয়ে হাসল কেট। আগামীতে এমন হলে তার চলবে না-মহিলা-সুলভ আচরণ করতে হবে। ছেলেকে নিয়ে আসতে বলেছে ডেমিয়েন—তাতে চট করে কেউ কিছু ভাবতে পারবে না-সতর্ক কূটনীতিবিদ। আর যথার্থ ভদ্রলোক। কিন্তু গতরাতে ওই যথার্থ ভদ্রলোকটি সারারাত কি করেছে? চোখ দেখে তো মনে হল এক ফোঁটাও ঘুম হয়নি।

    .

    অ্যানড্র ডয়েলের মেহগনি আর চামড়ার আসবাবপত্রের বদলে ঘরটায় এখন রিজেন্সি ফার্নিচার শোভা পাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে টেলিফোনে কথা বলছে ডীন। নিচে বিক্ষোভকারীদের জটলা দেখা যাচ্ছে জানালা দিয়ে। সাউণ্ড প্রুফ ব্যবস্থা থাকলেও হালকা ভাবে ওদের চিৎকার ডীনের কানে আসছে।

    ‘হোয়াইট হাউস ক’টার সময়ে খবর পেয়েছে?’ রিসিভারের কাছে মুখ নিয়ে প্রশ্ন করল সে। জবাব শুনে মাথা ঝাঁকিয়ে ঘড়ি দেখল। ‘আচ্ছা, আমাদের সময় আড়াইটায়-তাহলে আমার বিশ্বাস ওদিক থেকে সাড়া… কি? দুপুরবেলা, তোমাদের সময়?’

    স্কোয়ারের ডান দিক থেকে আরও পুলিশ আসতে দেখে একটু থামল সে। ‘গ্যাস রায়টের পরে এত উত্তেজনা আর দেখিনি আমি,’ সন্তুষ্ট স্বরে বলল ডীন। ‘ইসরাইলী এমব্যাসির অবস্থা যে কি ভাবতেই ভয় করছে।

    জানালার কাছ থেকে সরে ঘরের মাঝখানে এসে দাঁড়াল সে। টেলিফোনের তার লম্বা হয়ে তাকে অনুসরণ করছে। বিজয়ের হাসিতে এবার ভরে উঠল ওর মুখ।

    ‘না, ছেলে হয়েছে,’ বলল সে। ‘একেবারে রাজপুত্তুরের মত চেহারা।’

    অভিনন্দন গ্রহণ করে চোখ তুলে ডেমিয়েনকে ঘরে ঢুকতে দেখল।

    ‘আচ্ছা, এখন রাখি,’ বলে ফোন ছেড়ে দিল ডীন।

    ডেমিয়েনের মুখে মেকী হাসিটা এখন আর নেই। অফিসের দরজা বন্ধ হওয়ার পর তার নিজস্ব কুৎসিত চেহারাটা বেরিয়ে পড়েছে।

    ‘বুহেরের সাথে কথা হল,’ উৎসাহের সাথে জানাল ডীন। ‘এন. এল. এফ. রিপোর্টটা হোয়াইট হাউসে পৌঁছে দেয়া হয়েছে।’ কোন জবাব না দিয়ে নীরবে জানালার পাশে গিয়ে দাঁড়াল ডেমিয়েন। ফুল পাঠানোর জন্যে ধন্যবাদ,’ আবার বলল সে। ‘বারবারা খুব খুশি হয়েছে।’

    ‘ছুরিগুলোর খবর কি?’ বিরক্ত সুরে ডেমিয়েনের মুখ থেকে কথা ক’টা বেরিয়ে এল। ফুলের আলাপ করার সময় নেই তার

    একেবারে চুপসে গেল ডীন।

    ‘খোঁজ নেয়ার জন্যে বুহের শিষ্যদের লাগিয়েছে,’ চট করে নিজেকে সামলে নিল সে। ‘একজন প্রীষ্ট ওগুলো নিলামে কিনে ইটালির একটা মনাস্টেরিতে পাঠিয়েছে।’ ডেস্কের কাছে সরে গিয়ে নোটের ওপর চোখ বুলালো সে। সুবি…কি যেন নাম।’ নামটা খুঁজে বের করার চেষ্টা করছে ডীন।

    ‘সবিয়াকো,’ বলল ডেমিয়েন। ‘সান্তা বেনেডিক্টাসের মনাস্টেরি।’

    ‘ঠিক,’ ডেমিয়েন কথা বলায় খুশি হয়ে মাথা ঝাঁকাল ডীন। ‘আমাদের ইটালির লোকজনকে কাজে লাগানো হয়েছে…

    ‘লাভ নেই,’ তীক্ষ্ণ স্বরে বলল ডেমিয়েন। ‘পাখি উড়ে গেছে।’

    জানালা দিয়ে অন্যমনস্ক ভাবে বাইরে চেয়ে যেন আপন মনেই সে বলে চলল, ‘নাজারীনের জন্ম উপলক্ষে ইংল্যাণ্ডে হাজির হয়েছে। নাজারীনকে আমি ধ্বংস করার আগেই ওরা আমাকে শেষ করতে চাইছে।’ আকাশের দিকে চেয়ে রয়েছে ডেমিয়েন। ‘গত রাতে জন্ম হয়েছে তার।

    চোখের পাতা পড়ল-ভর রাখার জন্য টেবিল আঁকড়ে ধরল ডীন। তার নোট করা কাগজ বাতাসে উড়ে মেঝেতে পড়ল।

    ‘জন্ম মুহূর্ত থেকেই ওর উপস্থিতি আমি টের পাচ্ছি,’ বলতে বলতে ডীনের দিকে ফিরল সে। ‘ঠিক ভাইরাসের মত–কুড়েকুড়ে খেয়ে আমাকে নিঃশেষ করে ফেলছে।’

    ডেমিয়েনের কথা যে কতটা সত্যি বুঝতে পারছে ডীন। ভাল করে লক্ষ্য করে দেখল বড় ক্লান্ত দেখাচ্ছে ওকে। চোখের কোণে কালি পড়েছে। বয়সের রেখা ফুটে উঠেছে মুখে। কিশোর তাজা মুখটা যেন রাতারাতি বুড়িয়ে গেছে।

    ‘এখন থেকে যতদিন সে বেঁচে থাকবে-বড় হবে, ততই আমার শক্তি কমবে।’

    আবার চোখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে চাইল ডেমিয়েন। ‘নাজারীন,’ ক্লাস্ত স্বরে বলল সে, ‘তুমি একটা কাপুরুষ। তাই আমার মুখোমুখি হতে ভয় পাও। কিন্তু তুমি যেখানেই লুকাও না কেন তোমাকে খুঁজে বের করব আমি। তুমি মানুষকে গজাল ঠুকে তোমার ঈশ্বর-ভক্তির ক্রুশে গেঁথেছ—তোমাকে বিস্মৃতির ক্রুশে লটকে তার প্রতিশোধ নেব। ‘

    শিউরে উঠে জানালার কাছে এগিয়ে ডেমিয়েন কি দেখছে জানার জন্যে উঁকি দিল ডীন। লোকের ভিড়ে ডাইনে থেকে বামে চোখ বুলাল। মাঝখানে এসে চমকে উঠে ওদিকে ডেমিয়েনের দৃষ্টি আকর্ষণ করাল।

    একটা প্ল্যাকার্ড সবগুলোর মাঝে বেশি করে ফুটে উঠেছে।

    ‘কি আনন্দ, যীশু আবার জন্ম নিয়েছেন।

    দু’জনে একসাথে প্ল্যাকার্ড হাতে লোকটার দিকে চাইল। সেও ওদের দিকেই তাকিয়ে আছে—মুখে বিজয় উল্লাস।

    লাফিয়ে পিছনে সরে গেল ডেমিয়েন—কেউ যেন ঘুসি মেরেছে ওকে। বিষণ্ণ ভাবে মাথা নেড়ে ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল সে।

    .

    সন্ধ্যার দিকে বিক্ষোভকারীর ভিড় পাতলা হতে শুরু করল। শেষ পর্যন্ত মাত্র একজন টিকল। একটা বেঞ্চের সাথে ব্যানারটা ঠেকা দিয়ে রেখে বসে বসে কবুতরকে দানা খাওয়াচ্ছে লোকটা।

    মিনিটে মিনিটে দালানটার দিকে মুখ তুলে দেখছে ম্যাটিয়াস। লক্ষ্য রাখছে কখন বাতি নেভে, কর্মচারীরা কে কোন্ দরজা দিয়ে বাড়ি ফেরে। একবার থর্নের লিমোসিন গাড়িটাকে আগে বাড়তে দেখে ঘাসের ওপর দিয়ে সেও এগিয়েছিল, কিন্তু কেউ বেরাল না–টুপিটা চোখের ওপর টেনে নিয়ে ড্রাইভার ঘুমানোর জোগাড় করল।

    এখন কেবল একটাই বাতি জ্বলছে। জানালায় লোক দু’জনের দিকে তাকাল ম্যাটিয়াস। ‘আর ভয় নেই,’ অস্ফুট স্বরে বলল সে, ‘প্রভু যীশু আবার ফিরে এসেছেন।

    এমব্যাসির ভিতরে অস্থির হয়ে উঠেছে ডীন। সেই সকাল থেকে সারাটা দিন আজ নষ্ট হয়েছে। অনেক কাজ জমে গেছে, তবু একটা কাজেও ডেমিয়েন হাত দেয়নি। নীরবে উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে চেয়েই কাটিয়েছে। গুমোট থেকে বাঁচার আশায় ডীন হাজার বার আজ বাথরূমে গেছে।

    ডেমিয়েনের পাশে এসে দাঁড়াল ডীন। নিচে স্কোয়ারের দিকে চেয়ে বিরক্ত স্বরে সে বলল, ‘খামোকা ওখানে বসে করছে কি লোকটা?’

    ‘আমার জন্যে অপেক্ষা করছে,’ বৈচিত্র্যহীন একটানা সুরে জবাব দিল ডেমিয়েন। ‘ওকে অনুসরণ করে ওদের পাতা ফাঁদে আমি ধরা পড়ি, এটাই চাইছে

    নাক দিয়ে অবজ্ঞার একটা শব্দ করল ডীন। ‘লোকটা একটা ইডিয়ট। ওকে আচ্ছা করে শাসিয়ে পুলিশ দিয়ে শায়েস্তা করা উচিত। আপনি এমন একটা ছেলেমানুষী ফাঁদে পা দেবেন আশা করছে কি করে?’

    ‘কারণ সে জানে ঠিক তাই আমি করব।’

    নিরুপায় ভঙ্গিতে মাথা ঝাঁকাল ডীন। এসবের কিছুই তার মাথায় ঢুকছে না। স্টুডিওর সেই লোকটার কথা তার মনে পড়ল।

    ‘কিন্তু ওর কাছেও যদি ওই রকম একটা ছুরি থাকে?’

    ডেস্ক থেকে একটা বিনকিউলার বের করে চোখে লাগিয়ে ম্যাটিয়াসের ওপর ফোকাস করল ডেমিয়েন।

    ‘না থাকলে বৃথাই সময় নষ্ট করছি আমি,’ বলল সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleখুনে মার্শাল – কাজী মাহবুব হোসেন
    Next Article অশুভ সংকেতের পর – কাজী মাহবুব হোসেন

    Related Articles

    কাজী মাহবুব হোসেন

    অশুভ সংকেত – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    অশুভ সংকেতের পর – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    খুনে মার্শাল – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    নিঃসঙ্গ অশ্বারোহী – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    কাজী মাহবুব হোসেন

    ক্ষ্যাপা তিনজন – কাজী মাহবুব হোসেন

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }