Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল

    ইন্দ্রনীল সান্যাল এক পাতা গল্প182 Mins Read0
    ⤶ ⤷

    শেষ নাহি যে – ১০

    “ক’টা বাজল গো?” জিজ্ঞেস করল সুদাম।

    বিহান ট্রেনের মেঝেয় বসে ঘুমিয়ে পড়েছিল। সুদামের প্রশ্ন শুনে ঘুম ভেঙে গেল। মোবাইলে সময় দেখে মস্ত একটা হাই তুলে বলল, “দেড়টা বাজে। খিদে পাচ্ছে।”

    সুদাম তার রঙিন ঝোলাব্যাগ থেকে মুড়ি আর চানাচুরের প্যাকেট বার করে বলল, “চলবে? কলকাতার ভদ্দরলোকেরা তো আবার মুড়ি পছন্দ করে না।”

    বিহান কলকাতার ছেলে নয়, তার বাড়ি হাওড়ায়। বকুলতলায় গিয়ে সবাইকে সবসময় মুড়ি খেতে দেখে অবাক হয়ে গিয়েছিল। সকাল, দুপুর, বিকেল, রাত— এনি টাইম ইজ় মুড়ি টাইম। আর কতরকম ভাবে যে মুড়ি খাওয়া যায়! কখনও বাদাম, চানাচুর বা শসা-পেঁয়াজ-ছোলা দিয়ে, তো কখনও ঘুগনি, শিঙাড়া, চপ বা আলুর দম দিয়ে। চা বা জল ঢেলেও মুড়ি খেতে দেখেছে সে। নিজে অবশ্য খায়নি। সুদামের কথা শুনে মুচকি হাসল বিহান। সুদাম একটা প্লাস্টিকের প্যাকেটে মুড়ি আর চানাচুর ঢেলেছে।

    বকুলতলার স্থানীয় ভাষায় পলিথিন বা প্লাস্টিকের প্যাকেটকে বলে ‘চিকচিকা’। সুদাম ঝোলা থেকে বার করেছে শসা, পেঁয়াজ আর ছুরি। নিপুণ হাতে শসা আর পেঁয়াজ কেটে চিকচিকায় ঢেলে দিল। তৈরি হয়ে গেল সুস্বাদু মুড়িমাখা।

    খাওয়া শেষে ঢকঢক করে অনেকটা জল খেয়ে বিহান বলল, “টিকিয়াপাড়া পেরিয়ে গেলাম। সামনেই হাওড়া স্টেশন। এদিকে কোনও গন্ডগোল দেখছি না।”

    “জয়গুরু!” চোখ বন্ধ করে কপালে হাত ঠেকাল সুদাম। ঠিক তখনই ট্রেন দাঁড়িয়ে গেল।

    “কী হল?” চোখ খুলে জিজ্ঞেস করল সুদাম।

    কিশোর আসন থেকে উঠে ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে সামনে তাকিয়ে বললেন, “কয়েকজন লোক রেললাইন অবরোধ করছে।”

    “এইখানে অবরোধ?” বিহান মেঝে থেকে উঠে দরজা দিয়ে মুখ বাড়াল। তারা রয়েছে ট্রেনের প্রথম কামরায়। সেই কারণেই পরিষ্কার দেখা যাচ্ছে সামনে কী হচ্ছে। তাদের ট্রেন যে লাইনের ওপর দিয়ে যাবে, সেই লাইনেই শোওয়ানো হচ্ছে প্যান্টশার্ট পরা বছর তিরিশের একটি ছেলের মৃতদেহ। ছেলেটির জামাপ্যান্ট পুড়ে গেছে। শরীরময় পুড়ে যাওয়ার লালচে দাগ। শরীরের নানা জায়গা থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে। ছেলেটি রেল লাইনের উপরে মারা যায়নি। তার লাশ এখানে আনা হয়েছে ট্রেন অবরোধ করার জন্য। লাশের পাশে বসে বেঁটেখাটো একটা মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

    অবরোধ করছে খরাজ পার্টির ক্যাডাররা। একজন মৃতদেহের হাতে পার্টির ঝান্ডা গুঁজে দিচ্ছে। একজন মোবাইলে টিভি নিউজ় চ্যানেলের স্থানীয় সংবাদদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। একজন স্মার্টফোনে ভিডিয়ো তুলছে। চার-পাঁচজন স্লোগান দিচ্ছে, “খরাজ পার্টি জিন্দাবাদ! গণতান্ত্রিক মোর্চা মুর্দাবাদ!”

    সুবীর চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, “কী করে হল দাদা?”

    ভিডিয়ো-তোলা কর্মী বলল, “গণতান্ত্রিক মোর্চার কুত্তাগুলো আমাদের দলের সদস্যদের তাক করে বোম মেরেছে। বিধান স্পট ডেড। বাকিদের বঙ্গবাসী হাসপাতালে ভরতি করা হয়েছে।”

    সুবীর বললেন, “মেরে শালাদের পাট করে দিন। আজ যেন ওদের একজন মেম্বারও বেঁচে বাড়ি না ফেরে।”

    ট্রেনের কামরা থেকে কয়েকজন নিচু গলায় বললেন, “আহ! সুবীর! তুমি আবার পাগলদের সাঁকো নাড়া দিচ্ছ কেন?”

    সুবীরের কথা শুনে কিশোরের মুখ গম্ভীর। তিনি চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, “বোমাবাজিটা কোথায় হল?”

    সদ্যবিধবা মেয়েটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, “হাওড়া কোর্টের সামনে।”

    কিশোর নিচু গলায় বললেন, “সুবীর! খরাজ পার্টির অবস্থা দেখো। অন্য জায়গা থেকে লাশ এনে ট্রেন অবরোধ করছে। আমার সন্দেহ হচ্ছে, ছেলেটা খরাজ পার্টির সদস্যই নয়। বোমাবাজিতে মরেছে আর তোমার দল ‘ক্যাডার’ বলে দেগে দিচ্ছে। একটা শহিদ পাওয়া গেলে খেলাটা ভাল জমে!”

    গলা খাদে নামিয়ে সুবীর বললেন, “মানুষ খুন করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন? জনগণ এই অন্যায় মেনে নেবে?”

    ট্রেনের বাকি যাত্রীরা কিশোর আর সুবীরকে টেনে সিটে বসিয়ে দিল। বিহান দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলল, “বিধানবাবু মারা গেছেন হাওড়া কোর্টের সামনে। আপনারা রেললাইনে অবরোধ করছেন কেন? সব ট্রেন আটকে যাবে তো!”

    “ট্রেন আটকানোর জন্যই তো অবরোধ করা হচ্ছে! মানুষের প্রাণের কোনও দাম নেই নাকি?” হুংকার দিল এক কর্মী। বিহান দেখল, টুকটুক করে রেলের পুলিশরা আসতে আরম্ভ করেছে। ক্যামেরা কাঁধে দৌড়ে আসছে মিডিয়ার ছেলেরা। রেললাইনের পাশের বস্তি থেকে চলে এসেছে চ্যাংড়া ছেলের দল। পরনে জিন্‌স আর রংচঙে টি-শার্ট। চুলে বিচিত্র রং করা। এক কানে দুল। মুখে গুটখা বা খইনি। এই জায়গাটা এখন ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। লাভা তো বেরবেই। কখন হবে সেটা কেউ জানে না।

    ট্রেনের কামরা থেকে অনেক যাত্রী লাফিয়ে নামছে। বড় বড় খোয়ার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। স্টেশন সিকি কিলোমিটারের মধ্যে। ট্রেন চলাচল শুরু হওয়ার জন্য অপেক্ষা না করে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সুদাম আপনমনে বলল, “আপ আর ডাউনে অনেক ট্রেন দাঁড়িয়ে গেছে। তার মধ্যে মেল ট্রেনও আছে। পুলিশ এবার লাঠিচার্জ শুরু করবে।”

    “একবার ওদের রিকোয়েস্ট করে দেখি। যদি ছেড়ে দেয়!” বলল বিহান। দরজা থেকে অনেকটা শরীর বার করে চেঁচাল, “দাদারা! আমার বউয়ের খুব শরীর খারাপ। বঙ্গবাসী হাসপাতালে ভরতি আছে। আপনারা প্লিজ় এই ট্রেনটা ছেড়ে দিন।”

    “কে বে?” জিজ্ঞেস করল এক পার্টি কর্মী। চ্যাংড়া ছেলেগুলো লাইন থেকে পাথর তুলতে শুরু করেছে। সদ্যবিধবা মেয়েটা লাশের পাশ থেকে লাফিয়ে উঠে একটা খোয়া তুলে নিয়ে ট্রেনের দিকে ছুড়ে গলা ফাটিয়ে বলল, “আমি আমার মরা বরকে নিয়ে এখানেই বসে থাকব। যা পারিস করে নে।”

    খোয়াটা ট্রেনের বডিতে লেগে ‘টং’ করে শব্দ হল। সুদাম পিছন থেকে বিহানকে চেপে ধরে ট্রেনের কামরার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। সুবীর বললেন, “এই ভাই! তুমি চুপ করো তো!” কিশোর বললেন, “তোমার জন্যে আমরা সবাই এখানে মুশকিলে পড়ব।”

    মেয়েটির কথা শেষ হওয়া মাত্র শুরু হয়ে গেল পাথর আর খোয়া বৃষ্টি। রেলবস্তির ছেলেগুলো ট্রেন তাক করে ছুড়ছে। ট্রেনের কামরায় এসে পড়ছে একের পর এক। পুরো কামরা থরথর করে কাঁপছে। পাথর লাগার ঢংঢং শব্দ শুনে মনে হচ্ছে জেলখানায় পাগলা ঘণ্টি বাজছে। কিশোর আর সুবীর মিলে কামরার জানলা বন্ধ করে দিচ্ছেন। যাত্রীরা ট্রেনের কামরা থেকে লাফ মারছে। বয়স্ক মানুষরা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। কোনওরকমে উঠে খোঁড়াতে খোঁড়াতে পালাচ্ছে। যে ক’জন মহিলা ছিল, তারাও লাফ মেরেছে। কিশোর আর সুবীর একসঙ্গে বিহানকে বললেন, “তোমার জন্য এই ঝামেলায় পড়লাম।” তারপরে ট্রেন থেকে লাফ মারলেন।

    সেই দেখে সুদাম বিহানের কানের কাছে মুখ এনে চিৎকার করল, “ট্রেন থেকে নামো। জলদি।”

    সুদাম আর বিহান একসঙ্গে কামরা থেকে লাফ দিল। সামনে থেকে সদ্য বিধবা মেয়েটি চিৎকার করল, “ওই যে! ওই ছেলেটা! ছাড়িস না শালাকে!”

    বিহান আর সুদামের দিকে ধেয়ে আসছে ইট, পাথর আর খোয়ার বৃষ্টি। তারই মধ্যে রেলের পুলিশ লাঠিচার্জ শুরু করল। পুলিশরা সংখ্যায় নেহাতই কম। রেলবস্তির ছেলেগুলো আর খরাজ পার্টির ক্যাডাররা পতাকার ডান্ডা দিয়ে তাদের সঙ্গে লাঠালাঠি করছে। তারই মধ্যে এক ছোকরা বিহানের দিকে একটা পাথর ছুড়ে চিৎকার করে বলল, “ইয়ে লে শালা!”

    পাথরটা লাগল বিহানের ডান রগে। মুহূর্তের জন্য বিহানের মনে হল গরম একটা শিক তার রগ দিয়ে ঢুকে মাথার ঘিলু নেড়ে দিল। তার চোখে অন্ধকার নেমে আসছে। যন্ত্রণায় পা থরথর করে কাঁপছে। দু’হাত দিয়ে রগ চেপে ধরে সে লাইনে বসে পড়ল। তার আর নড়ার ক্ষমতা নেই। সেই অবস্থায় সুদাম তার হাত ধরে টেনে তুলে বলল, “স্টেশনে গিয়ে বসবে। এখন দৌড়োও।” বিহানের এখন একটাই মুখ চোখের সামনে, তা হল দরিয়া। ওদের প্রথম সন্তানের জন্মের সময় বিহান দরিয়ার পাশে থাকতে না পারলে সে অভিমান করবে। মুখে না বললেও, মনের মধ্যে সেই অভিমান চেপে রাখবে দরিয়া। বিহান সেটা জানে।

    বিহানের মনে পড়ল, দরিয়ার সঙ্গে ওর প্রথম মান-অভিমান হয় ‘ডিডিএলজে’ দেখা নিয়ে। সিনেমাটা অনেকদিন আগে রিলিজ় করেছিল। বিহান যখন ফার্স্ট ইয়ারে পড়ে, তখন আবার মুক্তি পেয়েছিল রিভারসাইড শপিং মলের মাল্টিপ্লেক্সে।

    * * *

    দরিয়ার কলেজে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব কড়াকড়ি। প্রক্সি দিতে গিয়ে ধরা পড়লে প্রিন্সি ম্যাডাম ডেকে পাঠান। বাড়িতে খবর দেওয়ার হুমকি দেন। মণিদীপা মাসখানেক আগে ধরা পড়েছিল। গার্জেন কল হয়েছিল। মণিদীপা তার ক্লাস ফাইভ পাশ মা আর ক্লাস টেন ফেল বাবাকে প্রিন্সির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল।

    মণিদীপাদের পারিবারিক হোটেল ব্যাবসা। ওর বাবা দেখেন দার্জিলিংয়ের হোটেল, জ্যাঠা দেখেন মন্দারমণির হোটেল। কাকারা সামলান দিঘা আর পুরীর হোটেল। দার্জিলিং থেকে ফিরতে হয়েছে বলে মণিদীপার বাবা বেজায় বিরক্ত। তিনি প্রিন্সি ম্যাডামকে বলেছিলেন, “আমাদের ডাকার ‘পয়োজন’ নেই। কলেজে গন্ডগোল পাকালে কানের নীচে দেবেন এক টিক। শুধু দেখবেন যেন মরে না যায়!”

    সেই ঘটনার পরে মণিদীপার গার্জেন কল বন্ধ হলেও বাকিদের ক্ষেত্রে বহাল আছে।

    কিন্তু ‘ডিডিএলজে’ না দেখলেই নয়। টিভিতে বারকয়েক দেখেছে দরিয়া, মন ভরেনি। সরষেখেতের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, ‘ঘর আ জা পরদেশি তেরে দেশ বুলায়ে রে’। শাহরুখ দু’হাত বাড়িয়ে ট্রেডমার্ক রমণীমোহন হাসিটা দিচ্ছে। উফ! পারা যায় না। দৃশ্যটা টিভিতে যতবার দেখে দরিয়া, ততবার উত্তেজিত হয়ে রিমোট আঁকড়ে ধরে। সাম্যব্রত বিরক্ত হয়ে বলেন, “ট্রেনের দৃশ্য দেখতে হলে ‘পথের পাঁচালি’ দেখ। অপু আর দুর্গা, কাশের ঝাড় আর ট্রেনের চলে যাওয়া। ওই জিনিস আর হবে না।” দরিয়া চুপ করে থাকে। সাম্যব্রতর মুখের উপরে কথা বলে না। কিন্তু সাদা-কালো আর্ট ফিল্‌মের প্রতি তার কোনও ভক্তি নেই।

    বড় পরদায় ‘ডিডিএলজে’ দেখার জন্য কলেজ কাটার রিস্কটা দরিয়া নিয়েই ফেলেছে। গতকাল বিহানের সঙ্গে কথাও হয়ে গিয়েছে। বিহান তো কলেজের কোনও ক্লাসই করে না। দিনরাত সনতের পিছন পিছন ঘোরে আর রাজনীতি করে। তবে সিনেমা দেখার ব্যাপারে এক পায়ে খাড়া। দু’জনে মিলে প্ল্যান করে ফেলেছে। ঠিক হয়েছে, দরিয়া আগে রিভারসাইড মলে এসে সিনেমার টিকিট কেটে রাখবে। ‘ডিডিএলজে’ দেখার পরে দু’জনে পিৎজা খাবে। উইন্ডো শপিং করবে। সবচেয়ে বড় কথা, দরিয়া আজ পর্যন্ত কোনও শপিং মলে ঢোকেনি। মাল্টিপ্লেক্সে সিনেমাও দেখেনি। বন্ধুদের কাছে প্রেস্টিজ পাংচার! আজ থেকে সে আর ‘মল ভার্জিন’ থাকবে না।

    ডিসেম্বর মাসের মাঝামাঝি। জমিয়ে শীত পড়েছে। সীমার গায়ে শাল উঠেছে। সাম্যব্রতর গায়ে নস্যি রঙের চাদর। দরিয়াও নিয়মিত চাদর গায়ে দিয়ে কলেজে যাচ্ছে।

    আজ বিশেষ দিন। দরিয়া সামান্য সাজগোজ করেছে। তার স্টকে একটাই জিন্‌স ছিল। সেইটা পরেছে। সঙ্গে সবেধন নীলমণি পোলো নেক সোয়েটার। পায়ে স্নিকার্স। চুলে টপ নট। বাড়ি থেকে বেরনোর সময়ে সীমা জিজ্ঞেস করলেন, “কোথাও যাবি না কি? সেজেছিস কেন?”

    “সেজেছি? আমি?” দরিয়া আকাশ থেকে পড়ল, “জিন্‌সটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তাই আজ পরে নিলাম। আর এই কনকনে শীতে সোয়েটার না পরলে কবে পরব? বাবাকে বলে দিয়ো এইরকম সোয়েটার আর না কিনতে। এগুলো পরার মতো শীত এদিকে পড়ে না।”

    “এত কথা বলছিস কেন?” বিরক্তি নিয়ে চোঁয়া ঢেকুর তুললেন সীমা। “ফেরার সময়ে অ্যান্টাসিড নিয়ে আসিস তো! বড্ড অম্বল হচ্ছে।”

    দরিয়ার বয়েই গিয়েছে মায়ের জন্য ওষুধ কিনতে। সে অনেকবার সীমাকে বলেছে, “এগুলো মানসিক রোগ। তোমার ডাক্তার দেখানো উচিত।” সীমা রেগে বলেছেন, “আমাকে পাগল প্রমাণ করলে তোদের কী সুবিধে হয়? আমি তো তোদের কোনও কাজেই আপত্তি করি না!”

    বিরক্ত হয়ে এই নিয়ে সীমার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছে দরিয়া। শুধু সাম্যব্রতর জন্য খারাপ লাগে। দিনরাত ওষুধ আর অসুখের কথা শুনেও লোকটা মুখ বুজে থাকে। কতখানি ভালবাসা থাকলে এই জিনিস সম্ভব! বিহান এইরকম হয়ে গেলে সে তো দু’দিনও টলারেট করতে পারবে না!

    সকালের শোয়ের টিকিটের দাম কম। দরিয়া ভেবেছিল স্কুল-কলেজ কাটা ছেলেমেয়েদের জন্য এই শো রাখা হয়েছে। রিভারসাইড মলের পাঁচতলায়, মাল্টিপ্লেক্সের সামনে দাঁড়িয়ে তার ভুল ভাঙল। বয়স্ক লোকজন, ফ্যামিলি ম্যান, কলেজ-কাটা যুগল… সব রকমই মজুত। বেলা এগারোটার শোতে টিকিটের দাম একশো কুড়ি টাকা। দুশো চল্লিশ টাকা দিয়ে সিনেমার টিকিট কাটতে গা কড়কড় করছে। কিন্তু কী আর করা! টিকিট সে কাটবে আর বিহান পিৎজ়া খাওয়াবে, এই রকম চুক্তি হয়ে আছে।

    টিকিট কেটে নীচে নেমে রিভারসাইড মলের বাইরে এসে দাঁড়িয়েছে দরিয়া। সাড়ে দশটা বাজে। বিহান এলে দু’জনে মিলে ঢুকবে। ও বেচারি কখনও এখানে আসেনি। তবু ওকে ছাড়া একা একা ভিতরে ঘুরতে ইচ্ছে করছে না। ওইসব আলো-ঝলমলে দোকান, দামি জামা-জুতো-ড্রেস, ইলেকট্রনিক গুডস চিরকাল তাদের সামর্থ্যের বাইরে থেকে যাবে। দৃষ্টিসুখটা অন্তত দু’জনে মিলে করা যাক।

    শীতের রোদে পিঠ দিয়ে গাদা গাদা প্রেমিকযুগল বসে রয়েছে সামনের চত্বরে। দরিয়া একবার ভাবল, চেনা কেউ যদি এখানে তাকে দেখে ফেলে? তারপরে মনে হল, দেখলে কী অসুবিধে? সে তো কোনও অন্যায় করছে না।

    চত্বরের এককোণে বসে সে নিজের সাদাকালো মোবাইল বার করল। কলেজে ভরতি হওয়ার পরে সাম্যব্রত মোবাইলটা কিনে দিয়েছেন। সবার হাতে দামি স্মার্টফোন। সবাই সেল্‌ফি, ডুয়াল্‌ফি বা গ্রুপ্‌ফি তুলছে। ওদের সামনে গাবদা ফোন হাতে নিতে লজ্জা করছে দরিয়ার। কিন্তু কী আর করা! বিহানকে ফোন করা জরুরি। ছেলেটা কতদূর এল কে জানে!

    বিহানকে মিস্‌ড কল দিল দরিয়া। তাদের মধ্যে চুক্তি করা আছে। বিহান চায় না, দিনের বেলায় দরিয়া তাকে ফোন করে টাকা নষ্ট করুক। রাতে আনলিমিটেড ফ্রি কলের অপশন আছে। তখন দরিয়া ফোন করে।

    মিস্‌ড কল দেওয়ার পাঁচ মিনিট পরেও বিহান ফিরতি ফোন না করায় অবাক হল দরিয়া। দশটা পঁয়ত্রিশ বাজে। হাতে এখনও অনেক সময় আছে। শিবপুর থেকে এখানে আসতে মিনিট দশ লাগে। বিহান বোধ হয় বাসে আছে। শুনতে পায়নি।

    পৌনে এগারোটা। এবার একটু চিন্তা হচ্ছে দরিয়ার। আবার মিস্‌ড কল দিল। এবার বিহানের ফোন করা উচিত। কাছাকাছি চলে আসার কথা। হাওড়াগামী বাস আর মিনিবাসের দরজার দিকে তাকিয়ে রয়েছে দরিয়া। দেখছে কে কে নামল।

    এগারোটা বাজতে পাঁচ। আর মিস্‌ড কল দেওয়ার রিস্ক নেওয়া যাচ্ছে না। দরিয়া রিং হতে দিল। বিহানের রিংটোন হল, ‘হয়তো তোমারই জন্য, হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই।’ এইসব গানকে কী করে রিংটোন করে কে জানে বাবা! ওর মা ফোন করে এই গানই শুনতে পায়। ছিঃ!

    চার লাইন গান দু’বার বেজে থেমে গেল। বিহান ফোন ধরল না। দরিয়া আবার ফোন করল। আবার বিহান ফোন ধরল না। দরিয়া আবার ফোন করল। বিহান আবার ফোন ধরল না। দরিয়া আবার ফোন করল। বিহান এবার লাইন কেটে দিল।

    দরিয়া আবার ফোন করল। ও প্রান্ত থেকে যন্ত্রমানবী বলল, “আপনি যাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাঁর মোবাইল এখন বন্ধ আছে।” যন্ত্রমানবী ‘বন্ধ’ শব্দটা বলার সময়ে জোর দিল। দরিয়ার মনে হল, মোবাইলের ভিতরে বসে থাকা মেয়েটা তাকে ব্যঙ্গ করছে।

    আশা ছাড়ল না দরিয়া। ফোন করে যেতেই লাগল। তিনবার, চারবার, আটবার, একুশবার, একশোবার…

    এগারোটা, সাড়ে এগারোটা, বারোটা, একটা, দুটো…

    শপিং মলের সিকিয়োরিটির ছেলেটি দরিয়াকে জিজ্ঞেস করে গেল, “কারও জন্য অপেক্ষা করছেন?”

    দরিয়ার রাগ হচ্ছে, ভয় করছে, কান্না পাচ্ছে। বিহান কেন এইরকম করল তার সঙ্গে? কেন? ও কি তাকে ডাম্প করল? নতুন কোনও গার্লফ্রেন্ড হয়েছে? বিহানের মায়ের শরীর খারাপ নয় তো?

    বুকে পাথর বেঁধে দরিয়া বাড়ি চলে গেল। এবং বসবাস-এ ঢোকার আগে মায়ের জন্য অম্বলের ওষুধ কিনল। বাবা-মা ছাড়া আর কেউ কাছের মানুষ হয় না। সে আর কোনওদিনও বিহানকে ফোন করবে না। এবার থেকে তার মোবাইল সুইচ্‌ড অফ থাকবে।

    * * *

    বিকেল সাড়ে চারটের সময়ে হাওড়া স্টেশনে পৌঁছে মাথা খারাপ হয়ে গেল বিহানের। প্ল্যাটফর্মে লোক থিকথিক করছে। ট্রেন অবরোধের ফলে প্রতি মুহূর্তে লোক বাড়ছে। যে সব ট্রেনের হাওড়া ছেড়ে যাওয়ার কথা, সেগুলো যাত্রীতে ফাটো ফাটো অবস্থা। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘অবরোধের কারণে সমস্ত আপ ও ডাউন ট্রেনের চলাচল বন্ধ আছে।’ পুরো স্টেশনচত্বর যাত্রীদের টেনশন আর উত্তেজনায় দপদপ করছে। এই উত্তেজনা যে কোনও মুহূর্তে মব ভায়োলেন্সের চেহারা নিতে পারে।

    আট নম্বর প্ল্যাটফর্মের গায়ে যে ক্যাব রোড আছে, সেই জায়গাটা একটু ফাঁকা। সেখানে দাঁড়িয়ে বিহান বলল, “সুদামদা, আমি এবার চলি। তুমি তো এই ট্রেনেই বকুলতলা ফিরবে।”

    সুদাম বলল, “আমি তোমার সঙ্গে থাকব। তোমার পক্ষে আজকের দিনটা ভাল নয়। একের পর এক গন্ডগোল হচ্ছে।”

    “আমার সঙ্গে তুমি কোথায় যাবে? তা ছাড়া মিনুদি চিন্তা করবে।”

    “ওকে আমি ফোন করে বলে দিচ্ছি। আর, আমার ইচ্ছে থাকলেও ফেরার উপায় নেই। ট্রেন তো চলছে না।”

    “তা ঠিক।” দীর্ঘশ্বাস ফেলে স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে বেরল দু’জনে। এখন আর বাসের চিন্তা করে লাভ নেই। রেল মিউজ়িয়ামের পাশ দিয়ে হেঁটে গেলে বঙ্গবাসী হাসপাতাল যেতে দশ মিনিট লাগবে।

    রেল মিউজ়িয়ামের সামনের সেই রাস্তা! বিহানের মনে পড়ে যাচ্ছে চুম্বনের স্মৃতি। দরিয়া এখন কেমন আছে কে জানে! সাম্যব্রতকে ফোন করা যাক। শেষ ফোনের পরে এত ঘটনা ঘটল যে বিহান আর একবার ফোন করার কথা ভুলে গিয়েছিল। সে ব্যাকপ্যাক থেকে মোবাইল বার করতেই সেটা বাজতে শুরু করল। কে ফোন করেছে? তাড়াতাড়ি মোবাইলে চোখ রাখে বিহান।

    সনৎ! বিরক্তি চেপে বিহান বলল, “বল।”

    “তুই এখন কোথায়?” সনতের গলার আওয়াজে জেরার আভাস।

    বিহান বলল, “সবে হাওড়া স্টেশনে পৌঁছলাম। হাঁটতে হাঁটতে বঙ্গবাসী হাসপাতাল যাচ্ছি। তুই আমার ব্যাপারটা নিয়ে মিস্টার দাসের সঙ্গে কথা বলেছিস?”

    উত্তর না দিয়ে ফোন কেটে দিল সনৎ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমধুরেণ – ইন্দ্রনীল সান্যাল
    Next Article অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    ইন্দ্রনীল সান্যাল

    অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    মধুরেণ – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }