Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল

    ইন্দ্রনীল সান্যাল এক পাতা গল্প182 Mins Read0
    ⤶ ⤷

    শেষ নাহি যে – ১২

    “উত্তর না দিয়ে ফোন কেটে দেওয়ার স্বভাব খুব খারাপ,” নিজের মনে বলল বিহান।

    সুদাম গুনগুন করে সুর ভাঁজছিল। সেটা থামিয়ে ভাববাচ্যে বলল, “কার উপরে রাগ করা হচ্ছে?”

    “আমার বন্ধু সনৎ। বারবার ফোন করে খবর নিচ্ছে আমি কোথায়। কিন্তু নিজে কোথায় আছে সেটা বলছে না।”

    বিহানের কথা থামিয়ে সুদাম বলল, “ওই দেখো!” তার আঙুল আকাশের দিকে।

    উপরে তাকিয়ে বিহান দেখল খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছে শ্যাওলা রঙের একটা হেলিকপ্টার। এতটাই নীচ দিয়ে উড়ছে যে রোটর ব্লেডের শপশপ আওয়াজ শোনা যাচ্ছে। বিহান বলল, “এয়ারফোর্সের হেলিকপ্টার।”

    সুদামের চোখমুখ দেখে বোঝা যাচ্ছে সে কখনও হেলিকপ্টার দেখেনি। অবাক হয়ে বলল, “প্লেন এত নীচ দিয়ে যায় নাকি?”

    “কী ব্যাপার কে জানে! তাড়াতাড়ি চলো সুদামদা,” হাঁটা লাগিয়েছে বিহান। রেল মিউজ়িয়ামের পাশের রাস্তা দিয়ে একটু হাঁটলেই ফোরশোর রোড। রাস্তায় কোনও লোক নেই। একটি লরি অনেকক্ষণ ধরে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। জ্বলন্ত লরির ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে আর্মির ভ্যান। ধোঁয়ার কারণে দেখতে পায়নি দু’জনে। সেখান থেকে ভেসে এল, “আব্বে ওয়ে নওটঙ্কি! হাথ উপর!”

    সুদামের পোশাক দেখে ওদের মনে হয়েছে যাত্রাদলের অভিনেতা। বিহান দেখল ধোঁয়ার আড়াল থেকে খটখট জুতোর আওয়াজ তুলে এগিয়ে আসছে ছ’ফুটিয়া এক জওয়ান।

    বিহান আর সুদাম দু’হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে। লোকটা এগিয়ে এসে সুদামের হাতের একতারার মধ্যে আগ্নেয়াস্ত্রের নল গলিয়ে বলল, “ইয়ে কেয়া হ্যায়?”

    “এটা একতারা। গান গাওয়ার সময়ে লাগে।” ব্যথাহত মুখে জানাল সুদাম। যেন বন্দুকের নল একতারায় নয়, তার বুকে ঠেকানো রয়েছে।

    “ইকতারা!” ঘাড় নাড়ল ফৌজি, “ইসকো লেকে কঁহা যা রহা হ্যায়?”

    বিহানের হিন্দি খুব খারাপ। সে বলল, “মেরা বিবিকা তবিয়ত খারাপ স্যর। হাসপাতাল যাচ্ছি স্যর। শি ইজ় প্রেগন্যান্ট স্যর।”

    বিহানের হিন্দি শুনে ফৌজি হাসছিল। শেষটা শুনে হাসি মুছে বলল, “জলদি বিবিকে পাস যাও।”

    চিৎকার শুনেই বিহান আর সুদাম দৌড় দিয়েছে। দু’জনে চলে এসেছে বঙ্গবাসী হাসপাতালের পিছনের গেটে।

    এখানে রোগীর বাড়ির লোকজন দাঁড়িয়ে রয়েছে। বিড়ি বা সিগারেটে টান দিয়ে নিচ্ছে, এক ভাঁড় চা বা একটা কেক খেয়ে নিচ্ছে। বিহান বলল, “এক ভাঁড় চা খাই। একবার হাসপাতালে ঢুকে গেলে আর বেরতে পারব না।”

    “চলো,” বলল সুদাম। একতারা বাজিয়ে গান ধরল, “বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা…” ঘোর শীতে সুদাম বসন্তের গান গাইছে। বিহানের মুখে তেতো হাসি ফুটে উঠল। তার মনে পড়ে গেল, সেকেন্ড ইয়ারে পড়ার সময় সে আর দরিয়া বাড়িতে গুলতাপ্পি দিয়ে মন্দারমণি বেড়াতে গিয়েছিল। থাকার কোনও সমস্যা নেই। মণিদীপার জ্যাঠার হোটেল আছে সেখানে।

    * * *

    প্ল্যানটা প্রথম আসে বিএস ম্যাডামের মাথায়, “দোলের সময় সবাই মিলে মন্দারমণি গেলে কেমন হয়?”

    “খুব ভাল হয় ম্যাডাম। ওখানে আমার জ্যাঠার হোটেল আছে,” গর্বের সঙ্গে বলেছিল মণিদীপা।

    “তা হলে তো আর কোনও কথাই নেই। এই বছর দোল পড়েছে দোসরা এপ্রিল। শুক্রবার। আর হোলি পড়েছে শনিবার। আমরা বৃহস্পতিবার রাতে চলে গেলাম আর রবিবার সকালে চলে এলাম। আইডিয়াটা কেমন?”

    সারা ক্লাস আনন্দে হইহই করে উঠেছিল।

    প্রিন্সি ম্যাডাম প্রস্তাবটা এক কথায় খারিজ করে দিলেন। বিএস ম্যাডামকে ধমক দিয়ে বললেন, “এতগুলো কমবয়সি মেয়েকে নিয়ে ওইসব জায়গায় রাত কাটানোর ঝুঁকি নেওয়া যাবে না। কিছু একটা হয়ে গেলে চাকরি নিয়ে টানাটানি।”

    প্রোগ্রাম বাতিল হয়ে গেল, কিন্তু আইডিয়াটা মণিদীপা মারফত পৌঁছে গেল বিহানের কাছে। যেদিন প্রিন্সি ম্যাডাম ফতোয়া জারি করলেন, সেই দিন রাত ন’টার সময়ে দরিয়ার মোবাইলে বিহানের ফোন এল।

    রোজ রাত ন’টায় দরিয়া বসবাস-এর ছাদে চলে যায়। নীচে থাকলেই সীমা হাজারটা প্রশ্ন করেন। “কার ফোন?” “এত রাতে ফোন কেন?” “দিনের বেলা ফোন করা যায় না?” “ছেলে বন্ধু না মেয়ে বন্ধু?”

    সাম্যব্রত মুখে কিছু বলেন না। মেয়ের দিকে একবার তাকিয়ে চোখ দিয়ে যা বলার বলে দেন। দরিয়া তাই ফোনে প্রেম করার সময়ে ছাদে চলে যায়। একতলা বাড়ির ছাদে ওঠার জন্য একটা ঘোরানো সিঁড়ি আছে। কয়েকটা টব আর জলের ট্যাঙ্ক ছাড়া সেখানে আর কিছু নেই।

    ফোনালাপের সময় দু’জনে কলকল করে কত যে গল্প করে! সকালে কী খাওয়া হল, কী পরে কলেজ যাওয়া হল, কলেজে কে কার সঙ্গে কী করল, কোন ম্যাডাম বা স্যরের পিছনে লাগা হল… এইসব অর্থহীন বকরবকর। সেগুলো বলতে আর শুনতে যে কী ভাল লাগে! মাঝে মাঝে কথা ফুরিয়ে যায়। তখন দু’জনেই নীরব। বসবাস-এর ছাদে বসে দরিয়া আকাশের দিকে তাকিয়ে থাকে। সে জানে, বিহানও নিজের ঘরের জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। দিন শেষ হয়ে গিয়েছে, নেমে এসেছে রাত, পৃথিবী টুক করে সূর্যের চারদিকে আর এক পাক ঘুরে নিচ্ছে। সারা দুনিয়া জুড়ে অনেক শিশুর জন্ম হচ্ছে। মারা যাচ্ছে অনেক লোক। নদী আর সাগরে দূষণ বাড়ছে। ফসিল ফুয়েল আরও একটু কমে এল। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আর একটু বেড়ে গেল। পৃথিবী আরও একটু কম বসবাসযোগ্য হল। এই অনন্ত এবং নিরবধি কালচক্রের মধ্যে মোবাইলে গাল ঠেকিয়ে বসে রয়েছে দুই যুবক-যুবতী। কেননা তারা একে অপরের প্রেমে পড়েছে। কী আশ্চর্য আর রহস্যময়, কী জটিল আর অলৌকিক এই প্রেম!

    আজ প্রথম থেকেই বিহান আক্রমণাত্মক। চোখা প্রশ্ন করছে। স্ট্রেট এবং টু দ্য পয়েন্ট উত্তর চাইছে। “তোমাদের কলেজ থেকে মন্দারমণি যাওয়া ক্যানসেল হয়ে গিয়েছে। সেটা তোমার বাড়ির লোক জানে?”

    “না। কেন?” অবাক দরিয়া।

    “গুড। তুমি আর মণিদীপা মন্দারমণিতে যাচ্ছ। উঠছ ওর জ্যাঠার হোটেলে।”

    “এটা কখন ঠিক হল?”

    “এটা আমি আর মণিদীপা মিলে ঠিক করেছি। মণিদীপার বন্ধু, আমাদের কলেজের সুদীপ্তও যাচ্ছে। আমি আর সুদীপ্ত অনন্যা হোটেলে উঠব। বুকিং-এর দায়িত্ব মণিদীপার। মন্দারমণি পৌঁছে হোটেলে উঠে তোমরা রাত ন’টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আর পরদিন ভোরবেলা আমাদের হোটেলে চলে আসবে।”

    “অসভ্য কোথাকার!” ঝাঁঝিয়ে উঠেছে দরিয়া, “তোমাদের মাথায় কি ওইসব ছাড়া আর কিছু নেই?”

    “লুকিয়ে লুকিয়ে আর কতদিন চুমু খাব? সিনেমা হলের কোণের সিটে বসতে আর ভাল্লাগে না। এবার একটা এসপার-ওসপার হয়েই যাক।”

    “তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছ,” হঠাৎ গম্ভীর দরিয়া, “কাদের সঙ্গে মিশছ বলো তো?”

    দরিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে বিহান বলল, “ব্যাগে কী কী নিতে হবে, বাড়িতে কী ঢপ মারতে হবে, সেগুলো মণিদীপা তোমায় বুঝিয়ে দেবে। রাখছি।” তারপর ফোন কেটে দিল।

    পরদিন সকালেই মণিদীপা বসবাস-এ এসে এমন নাটক শুরু করল যে লজ্জায় দরিয়ার কান লাল। কলেজ থেকে যাওয়াটা বাতিল হয়ে যাওয়া, প্রিন্সি ম্যাডামের কারণে জ্যাঠার কাছে মণিদীপার সম্মান মাটিতে মিশে যাওয়া, জ্যাঠার মুখরক্ষা করতে দরিয়ার সঙ্গে মন্দারমণি যাওয়ার প্ল্যান, দরিয়ার আপত্তিতে প্ল্যান ঘেঁটে যাওয়া— পুরোটা অভিনয় করে দেখাল। সাম্যব্রত অবাক হয়ে দরিয়াকে বললেন, “ঘুরে আয়। কাছেই তো।”

    “সামনে পরীক্ষা বাবা!” লজ্জায় সাম্যব্রতর চোখে চোখ রাখতে পারছে না দরিয়া, “তা ছাড়া খরচও আছে।”

    “কিচ্ছু খরচ নেই। বললাম না, ওটা আমার বাবার হোটেল! সরি! জ্যাঠার হোটেল!”

    বৃহস্পতিবার দিঘার ট্রেনে উঠে বসল দুই বান্ধবী। বিহান আর সুদীপ্ত কীভাবে মন্দারমণি পৌঁছবে দরিয়া জানে না। সাম্যব্রত আর মণিদীপার বাবা ছাড়তে এসেছিলেন। তখনই দরিয়া জেনে গেল, মণিদীপার জ্যাঠা সারা সপ্তাহ হাওড়ার বাড়িতে থাকেন। উইকেন্ডে মন্দারমণি গিয়ে ব্যাবসা সামলান।

    ট্রেন ছেড়ে দিল। দরিয়ার জীবনে এই প্রথমবার বাবা-মা’হীন ট্রেনযাত্রা। ওদের কথা ভাবতে ভাবতে ট্রেনের জানালা দিয়ে চোখ চলে গেল দরিয়ার। তার পাশে বসে মণিদীপা বকবক করে যাচ্ছে।

    কাঁথি স্টেশনে নেমে ট্রেকারে চেপে চাউলখোলা হয়ে মন্দারমণি পৌঁছে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় দরিয়ার। এত সুন্দর জায়গা পশ্চিমবাংলায় আছে? বাড়ির এত কাছে? অবিশ্বাস্য! পরের বার অবশ্যই বাবা-মায়ের সঙ্গে আসতে হবে!

    হোটেলে চেক-ইন করার পরে রুমেই আড্ডা মারল দু’জনে। রাত ন’টার মধ্যে ভাত আর পমফ্রেট মাছের ঝাল দিয়ে ডিনার করে শুয়ে পড়ল ওরা।

    পরদিন সূর্য ওঠার আগে উঠে পড়েছে মণিদীপা। তুলে দিয়েছে দরিয়াকেও। “তাড়াতাড়ি চল! ব্রেকফাস্ট এখানে করব। ওদের জন্যও খাবার নেব। এখন বেরব, ফিরব সেই লাঞ্চের সময়।”

    “ওরা চলে এসেছে?” ভয়ের চোটে বুক ধড়ফড় করছে দরিয়ার।

    “কাল আমাদের সঙ্গে এক ট্রেনেই এসেছে।” সমুদ্রে স্নানের পোশাক, তোয়ালে, জল প্রতিরোধক মোবাইল কভার, সানস্ক্রিন লোশন আর রোদচশমা ব্যাগে ভরে রুম থেকে বেরচ্ছে মণিদীপা। ম্যানেজারকে বলছে, “আমরা কিন্তু সেই লাঞ্চের সময় ফিরব। সারা সকাল চান করব। জোয়ার ক’টার সময়ে আসে?”

    মালিকের ভাইঝিকে তোয়াজ করতে ব্যস্ত ম্যানেজার। সে বলল, “আপনি একদম চিন্তা করবেন না। সঙ্গে ভাল গাইড দিয়ে দিচ্ছি। আমাদের হোটেলেরই মেয়ে।”

    “কাউকে লাগবে না কাকু। আমরা আশেপাশেই থাকব। আপনার নম্বর আমার কাছে আছে। দরকার হলে ফোন করব।”

    ম্যানেজার চুপ করে গেল। দু’জনে লুকিয়ে মদ খাবে। সেই জন্য সঙ্গে কাউকে রাখতে চাইছে না।

    ছোট্ট দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছে দুই বান্ধবী। এদিক-সেদিক ঘোরাঘুরি করে চলে এসেছে বিহানদের হোটেলের সামনে। এখানে একগাদা বাঙালি ট্যুরিস্ট হইচই করছে। কে হোটেলে ঢুকছে, কে বেরচ্ছে… নজরদারি করার কেউ নেই।

    সমুদ্রের ধারে দরিয়া আর বিহানের দেখা হয়ে গেল। নীল শর্টস আর খালি গায়ে বিহানকে খুব সেক্সি লাগছে! অন্য মেয়েরা টেরিয়ে টেরিয়ে দেখছে বিহানকে। সেটা চোখে পড়ল দরিয়ার।

    বিহানের নিজেকে কখনও এত পূর্ণ বলে মনে হয়নি। স্ফটিকের মতো স্বচ্ছ আকাশ, ঝিকিয়ে ওঠা রোদের বল্লম, চলে যেতে গিয়েও থমকে দাঁড়ানো শীত, হাসিখুশি মানুষের ঢল, খলবলিয়ে এসে সারা শরীর চাটতে থাকা সমুদ্রের জিভ… এই সবই তার জীবনে প্রথম। পাশে নিজস্ব নারী থাকার ফলে নিজেকে সর্বশক্তিমান বলে মনে হচ্ছে।

    সুদীপ্ত আর মণিদীপা হোটেলের ঘরে ঢুকে গিয়েছে। বিহান সেই চেষ্টা করল না। সমুদ্রের জলে গা ভিজিয়ে, বালির উপরে বসে দরিয়াকে জিজ্ঞেস করল, “ভদকা খাবে?”

    বিহানের কাঁধে মাথা রেখে দরিয়া আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি কাটছে। ব-এ হ্রস্ব ই, হ-এ আকার, দন্ত্য-ন। লেখা শেষ হওয়ার আগেই নোনা জল এসে কখনও ব খেয়ে নিচ্ছে, কখনও দন্ত্য-ন, কখনও হ্রস্ব-ই। আবার লিখছে দরিয়া। এ এক মজার খেলা। হার নিশ্চিত জেনেও খেলে যেতে হয়। বিহানের প্রশ্ন শুনে সে বলল, “খাব। কিন্তু অন্য জায়গায় চলো। এখানে বড্ড চিৎকার।”

    হোটেলের রুমে ঢুকে মদ্যপান না করে বিহান আর দরিয়া চলে গেল মোহনার কাছে। এদিকে হোটেল কম, ট্যুরিস্ট নেই বললেই চলে। বেলাভূমিতে ছোট্ট ঝুপড়ি বানানো রয়েছে। সেখানে বিয়ার আর মাছভাজা কিনতে পাওয়া যাচ্ছে। এক প্লেট পমফ্রেট ভাজা কিনে ফিরে এল বিহান। ঝাউগাছের ছায়ায় বসে ব্যাকপ্যাক থেকে বার করল ভদকার কোয়ার্টার বোতল, মিনারেল ওয়াটার আর গেলাস। জল ও সুরার মেলামেশা হয়ে গেলে গেলাস হাতে নিয়ে বিহান বলল, “চিয়ার্স!”

    “আমি কিন্তু আগে কখনও খাইনি,” লজ্জা পাচ্ছে দরিয়া, “যদি কিছু হয়ে যায়?”

    “আজ তুমি এমন অনেক কিছু করবে, যা আগে করোনি। ভদকায় ভয় পেলে চলে?”

    “নোংরা! অসভ্য! বাজে একটা লোক!” লজ্জায় লাল হয়ে এক চুমুকে গেলাস শেষ করে দিল দরিয়া। বিহান আঁতকে উঠে বলল, “অত তাড়াতাড়ি নয়! চড়ে যাবে তো! তোমাকে তখন পাঁজাকোলা করে হোটেলে দিয়ে আসতে হবে।”

    “হোক শালা! তাই হোক!” গেলাস বাড়িয়ে দিয়েছে দরিয়া।

    “হাফ পেগ মাল খেয়ে তোমার নেশা হয়ে গেছে!” ফিকফিক করে হাসছে বিহান।

    “তুমি বুধনকাকাকে চেনো?” হুট করে অন্য প্রসঙ্গে ঢুকে গিয়েছে দরিয়া।

    “কে, সে?”

    “আমাদের পাড়ায় থাকে। সকালবেলা দুধ আর বিকেলবেলা ফুচকা বিক্রি করে। বুধনকাকার বাংলা আর আমার মায়ের হিন্দি শুনলে তুমি না হেসে থাকতে পারবে না। আমি বলার চেষ্টা করছি।” আবার এক চুমুকে মদ শেষ করে পমফ্রেটে কামড় দিয়ে দরিয়া বলল, “এই বিহানোয়া! তুম হমকো ভালবাসতা হ্যায়?”

    বিহান জিজ্ঞেস করল, “ইয়ে ভালবাসা হোতা কেয়া হ্যায়?”

    “ভালবাসা আর ভূত একই রকম হোতা হ্যায়। কোই নেহি দেখা। কিন্তু সবাই মানতা হ্যায় কে ভূত হ্যায়। তুম বুঝ নহি সকতা?”

    বিহান হাসিতে ফেটে পড়ে বলল, “খুব বুঝ সকতা হ্যায়। আর তোমার প্রশ্নের উত্তরে বলি, ‘হ্যাঁ। হাম তুমকো ভাল বাসতা হ্যায়।’”

    “কতটা বাসতা হ্যায়?”

    “অনেকটা বাসতা হ্যায়।”

    “ঝুট কেন বোলতা হ্যায়? তোমার মতলব হাম সমঝতা হ্যায়। হোটেলের রুম মে লে জাকে হিজিবিজি কাম করেগা। ইস লিয়ে হমকো মদ খাইয়ে দিয়েছ।”

    “দূর শালা! এ তো মহা ঝামেলা!” বিহান রাগের অভিনয় করছে, “ঠিক আছে। তোমাকে আমাদের হোটেলে যেতে হবে না। তুমি তোমার হোটেলে যাও।”

    “শাট আপ!” আঙুল তুলে বলে দরিয়া, “এখন থেকে আমি যা বলব, সেটাই হোগা। আর দারু হ্যায়?”

    “না। শেষ হয়ে গেছে।”

    “হোটেলের রুমে হ্যায়?”

    “হুম!”

    “হুমহাম বাদ মে করেগা। পহেলে ইয়ে বাতাও, তুম হামকো বিয়ে করেগা?”

    বিহান ভুরু কুঁচকে বলল, “পারলে তো আজ, এখানেই বিয়ে করে নিতাম। কিন্তু গ্র্যাজুয়েশন না করলে কোনও চাকরি পাওয়ার চান্স নেই।”

    “ধ্যাত্তেরিকা!” বাঁ হাতের পিছন দিয়ে মুখ মুছে উঠে দাঁড়িয়েছে দরিয়া, “এখন নয়। টাইম পে বিয়ে করেগা তো? না কি অন্য লড়কি দেখকে ভাগ যায়গা?”

    দরিয়ার কোমর জড়িয়ে ধরে বালিতে হাঁটছে বিহান, “তুমি ছাড়া অন্য কোনও মেয়েকে আমার ভাল লাগে না দরিয়া। এই সব কথা কেন বলছ? আমাকে প্লিজ় একটা কাজ জোটাতে দাও। তার আগে বিয়ে বিয়ে করে লাফিয়ো না।”

    দরিয়া এখন সিরিয়াস। সে বলল, “বাবা কিছু বলে না। কিন্তু মায়ের তরফ থেকে চাপ আছে। বাবাকে রোজ বলে খবরের কাগজের পাত্রপাত্রী কলামে বিজ্ঞাপন দিতে।”

    “মা’কে বলে দাও যে তুমি একটা ছেলের সঙ্গে প্রেম করো।”

    “মা জিজ্ঞেস করবে ছেলেটা কে? কী করে? কত টাকা মাইনে পায়?”

    “মা’কে বলবে ছেলেটার নাম বিহান চট্টোপাধ্যায়। হাওড়া ময়দানে থাকে। বি কম সেকেন্ড ইয়ার। এখনও পর্যন্ত এক টাকাও রোজগার করে না। তবে আমাকে ফুলটাইম ভালবাসে।”

    বিহানদের হোটেল এসে গিয়েছে। দরিয়ার কোমর থেকে হাত সরিয়ে নিয়েছে বিহান। বাঙালি পরিবারটির কর্তা জড়ানো গলায় বলছেন, “বাহামা, কেম্যান আইল্যান্ড, বালি, ওয়াইকিকি— দুনিয়ার সেরা সব সি বিচ আমার ঘোরা। তারা কেউ বাংলার মন্দ-রমণীর সঙ্গে পেরে উঠবে না।”

    হোটেলের রুমে ঢুকে আবার একটু মদ্যপান হল। গল্পগুজব কম হল, ভাব-ভালবাসা বেশি হল। কিন্তু আমরা সেদিকে তাকাব না। দুই যুবক-যুবতীর ব্যক্তিগত মুহূর্তকে প্রকাশ্যে আনার কী প্রয়োজন?

    নির্দিষ্ট দিনেই বাড়ি ফিরে এসেছিল দরিয়া আর মণিদীপা। বিহান আর সুদীপ্তও। সনৎ জানতে পারেনি এই গোপন অ্যাডভেঞ্চারের কথা। সে তখন রাজনীতির সাপলুডো খেলায় মত্ত।

    সেই বসন্তেই দুই পক্ষের বাড়ির অজান্তে বিহান আর দরিয়ার বিয়ে হল ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে। দরিয়ার তরফে সাক্ষী ছিল মণিদীপা এবং এক কলেজ বান্ধবী। বিহানের তরফে সুদীপ্ত এবং কলেজের আর এক বন্ধু। তাদের বারবার বলে দেওয়া হয়েছিল, সনৎ যেন এই সংবাদ জানতে না পারে।

    ওরা বলেনি। বি কম ফাইনালের রেজ়াল্ট বেরল। শুরু হল চাকরি খোঁজার দুঃসময়। অবশেষে সনতের দাক্ষিণ্যে বকুলতলা পোর্টে ডেটা এন্ট্রি অপারেটারের চাকরিটা জুটিয়ে ফেলল বিহান।

    তাকে না দিয়ে বিহানকে চাকরি পাইয়ে দিয়েছে বলে রাগের চোটে সুদীপ্ত সনৎকে বলে দিল, দরিয়া আর বিহানের রেজিস্ট্রি ম্যারেজের কথা।

    সেই থেকে সনতের সঙ্গে বিহানের সম্পর্ক চিরকালের জন্য খারাপ হয়ে গিয়েছে। সনৎ বিহানের বেস্ট ফ্রেন্ড থেকে বদলে হয়ে গেল শত্রু। প্রথমেই সে শ্রীরূপাকে বলে দিল যে সেকেন্ড ইয়ারে পড়ার সময়ে বিহান আর দরিয়া রেজিস্ট্রি ম্যারেজ করেছিল। সঙ্গে জুড়ে দিল, দরিয়ার জন্যই বিহানের বি কমের রেজ়াল্ট ভাল হয়নি।

    শ্রীরূপা সব শুনে ঠান্ডা মাথায় বিহানকে বললেন, “আমি যত দিন বেঁচে থাকব ততদিন যেন ওই মেয়েটা এই বাড়িতে না ঢোকে। আমি মরে গেলে বেলেল্লাপনার হাট বসিয়ো।”

    মন্দারমণির সেই দিনগুলোকে আজকাল স্বপ্ন বলে মনে হয় বিহানের। ঝাড়া হাত-পা দুটো ছেলেমেয়ে, একে অপরকে ভালবেসে কাছে আসার চেষ্টা করছে, একটু নিরালা খুঁজছে, সুযোগ পেলেই ঠোঁটে ঠোঁট রাখছে, শরীরে শরীর মিশে যাচ্ছে— ওই স্বর্গীয় অনুভূতি জীবনে একবারই আসে। সামাজিক বিয়ের সময় থেকেই তাদের জীবনে শুধু অশান্তি। বিয়ে হল শ্বশুরবাড়িতে। সেখানে শ্রীরূপা এলেন না। বিয়ের পরে দরিয়া শ্বশুরবাড়ি যেতে পারেনি। বিহানকে এক সপ্তাহে তিন জায়গায় থাকতে হয়। মানে বেশি খরচ। দরিয়া কলেজে পড়ার সময় থেকেই টিউশনি করত। কলেজের পাট শেষ হওয়ার পরে সেটা বাড়িয়েছে। বিয়ের পর থেকে সে ফুলটাইম প্রাইভেট টিউটর। বিহানও তার মাইনের একটা অংশ ব্যাঙ্কে রাখছে। অল্প অল্প করে, বিদুরের খুদের মতো সঞ্চয় জমছে যৌথ সেভিংস অ্যাকাউন্টে।

    এক ছাদের নীচে থাকতে গেলে সবার আগে একটা ঘর চাই। বিহানের চাহিদা সামান্য। শোওয়ার ঘর, রান্নাঘর আর নিজস্ব বাথরুম। একফালি বারান্দা হলে খারাপ হয় না। সেখানে শীতকালে বিহান মরশুমি ফুল ফোটাবে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, পপি। একটুখানি বাগান পেলে তো কথাই নেই। বিট, গাজর, ওলকপি ফলিয়েই ছাড়বে। ফুলকপি আর বাঁধাকপিও চেষ্টা করে দেখবে। টমেটো, ধনেপাতা আর বেগুন তো এমনিই হয়। বাজার যাবে শুধু আলু, আদা, পেঁয়াজ আর রসুন কিনতে।

    বাহারবেড়িয়া জংশনের কাছে একটা বাড়ির সন্ধান পেয়েছে বিহান। আজকালকার ভাষায় ‘ওয়ান বিএইচকে’। একটা বেডরুম, একটা হল, একটা কিচেন। বাথরুম তো থাকবেই। ভাড়া চাইছে মাসে পাঁচ হাজার টাকা। বিহান আর দরিয়া মিলে ঠিক করে রেখেছে, বাচ্চাটা মাস ছয়েক হয়ে গেলেই ফ্ল্যাটে উঠে যাবে। ওখান থেকে বিহান বকুলতলায় ডেলি প্যাসেঞ্জারি করবে। দরিয়াও সকালের ট্রেন ধরে লিলুয়ায় এসে সারাদিন টিউশনি করে আবার ফিরে যাবে। বাচ্চাটা মায়ের সঙ্গেই ডেলি প্যাসেঞ্জারি করবে। করুক। কম বয়স থেকেই শিখুক লড়াই কাকে বলে।

    সবচেয়ে বড় কথা, তারা দু’জনে একসঙ্গে রাত কাটাতে পারবে। এত দিন বিয়ে হয়ে গেল। তেমন করে পরস্পরকে চেনাই হল না। সংসার করার মানে এখনও পর্যন্ত জানতেই পারল না বিহান। যাদের টাকা নেই, তাদের কি ভগবান সব দিক দিয়েই মেরে রাখে? কে জানে!

    * * *

    বিহানের চটকা ভাঙল সুদামের কথায়। “চা যে জুড়িয়ে গেল! ভুরু কুঁচকে এত কী ভাবছ?”

    লজ্জা পেয়ে ঘাড় নাড়ল বিহান, “কিছু না!” এক চুমুকে চা শেষ করে চায়ের দাম মিটিয়ে হাসপাতালে ঢুকল। অনুসন্ধান কেন্দ্রের কর্মচারীকে দরিয়ার নাম বলতে সে বলল, “সামনেই সার্জিকাল ওয়ার্ড। ওখানে গিয়ে আপনি ডক্টর ডলি সেনের সঙ্গে কথা বলুন।”

    ডক্টর সেন সার্জারি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। বিহান তাঁর কাছে গিয়ে বলল, “নমস্কার ম্যাডাম। আমার স্ত্রী দরিয়া। আজ এখানে ডেলিভারির জন্য ভরতি হয়েছে।”

    দরিয়ার নাম শুনে ডক্টর সেন মোবাইল বন্ধ করে বললেন, “আপনি কিছু জানেন না?”

    বিহান ঘাবড়ে গিয়ে বলল, “আমি অনেক দূর থেকে আসছি। ফোনে যোগাযোগ করে উঠতে পারিনি।”

    “এই সব গন্ডগোলের দিনে ফোনে যোগাযোগ না করে কেউ মুভ করে?” ডক্টর সেন বিরক্ত, “এনিওয়ে, আপনার বউ যখন এখানে এসেছিল, তখন অবস্থা খারাপ ছিল। ওকে বেঙ্গল মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। আপনি ওখানে চলে যান।” ডক্টর সেন ব্যস্ত হয়ে ওয়ার্ডে ঢুকে গেলেন।

    বিহানের মাথায় হাত। এত কিছু হয়ে গেল আর সে কিছুই জানল না? যাকগে! যা হওয়ার হয়ে গিয়েছে। এখনই সাম্যব্রতকে ফোন করতে হবে।

    ব্যাকপ্যাক থেকে মোবাইল বার করে বিহান দেখল, বিকেল সাড়ে পাঁচটা বাজে। সাম্যব্রতর নম্বরে ডায়াল করল সে। রিং হয়ে গেল। কেউ ফোন ধরল না। চিন্তিত মুখে রি-ডায়াল করল বিহান।

    অনেকক্ষণ ধরে রিং হওয়ার পরে অচেনা একটি গলা ফোন ধরে বলল, “একটু পরে ফোন করুন।”

    সাম্যব্রতর ফোন চুরি হয়ে গিয়েছে নাকি? বিহান তড়বড় করে বলল, “যাঁর ফোন তাঁকে দিন। খুব জরুরি দরকার। আমি ওঁর জামাই বলছি।” কথাগুলো বলার সময়ে বিহান শুনতে পেল, ওদিক থেকে ভাষণের শব্দ আর স্লোগানের আওয়াজ শোনা যাচ্ছে। যে লোকটা ফোন ধরেছে, সে বলল, “বললাম তো! এখন উনি কথা বলতে পারবেন না। পরে ফোন করুন।”

    বিহান চিৎকার করে বলল, “তা হলে ওঁর মেয়েকে ফোন দিন!” তার কথা শেষ হওয়ার আগেই ওদিকের লোকটা লাইন কেটে দিয়েছে। বিহান অবাক, বিরক্ত, চিন্তিত! সে সাম্যব্রতর নম্বরে রি-ডায়াল করতে গেল। কিন্তু সবুজ বোতাম টেপার আগেই দেখল মোবাইলে সনতের ফোন ঢুকছে।

    বিহান লাইন কেটে দিতে গিয়েও দিল না। সনৎকে চটানো যাবে না। ফোন ধরে বলল, “বল।”

    সনৎ পুরনো প্রশ্নটাই করল, “তুই এখন কোথায়?” বিহান শুনল ওদিক থেকে অনেক মানুষের চিৎকার আর গাড়ির হর্ন শোনা যাচ্ছে। সনৎ কি বকুলতলার মোড়ে রাস্তা অবরোধ করেছে?

    সনৎ কোথায় কী করছে না জানলেও চলবে। বিহান বলল, “দরিয়াকে বঙ্গবাসী হাসপাতাল থেকে বেঙ্গল মেডিক্যাল কলেজে ট্রান্সফার করেছে। আমাকে যেতে হবে। বেঙ্গল মেডিক্যাল কলেজ এখান থেকে কয়েক কিলোমিটার। সেকেন্ড ব্রিজ দিয়ে যেতে মিনিট দশেক লাগবে। কিন্তু কীভাবে যাব বুঝতে পারছি না। রাস্তায় মিলিটারি ঘুরছে। কোনও গাড়ি চলছে না। তোর এদিকে কোনও চেনাশুনো আছে রে? তুই তো নেতা মানুষ।”

    সনৎ চুপ।

    বিহান বলল, “আজ সকাল থেকে আমি তোর কাছে একের পর এক ফেভার চাইছি। প্লিজ় রাগ করিস না।”

    সনৎ বিহানের কথায় কোনও প্রতিক্রিয়া দেখাল না। শুধু বলল, “বঙ্গবাসী হাসপাতালে মন্টু হাইত নামে একজন ওয়ার্ড বয় আছে। বয়স্ক মানুষ। ওর সঙ্গে যোগাযোগ কর। ওকে আমি ফোন করে দিচ্ছি। কোনও না কোনও গাড়ির ব্যবস্থা করে দেবে।”

    “তোকে যে কী বলে ধন্যবাদ…” চুপ করে গেল বিহান। সনৎ ফোন কেটে দিয়েছে।

    মন্টুর কাছে যখন সনতের ফোন এল, সে তখন শো কজ়ের চিঠি নিয়ে সুপারের চেম্বার থেকে সদ্য বেরিয়েছে। ফোন ধরতেই সনৎ বলল, “যে লোকটা তোমাকে বাঁশ দিয়েছে, তার জামাইকে তোমার কাছে পাঠিয়েছি। নাম বিহান চ্যাটার্জি। তুমি তাকে বেঙ্গল মেডিক্যাল কলেজে পৌঁছে দাও।”

    মন্টু বিরক্ত হয়ে বলল, “বলেছি তো, রবিবারের মধ্যে পঞ্চাশ হাজার টাকা তোমার হেস্টিংসের বাড়িতে পৌঁছে দেব। আবার ওইসব কেন? এর কাছেও ক্ষমা চাইতে হবে নাকি?”

    “যে নকশালটার জন্য শো কজ় খেলে তার পোঙায় বাঁশ দিতে ইচ্ছে করছে না?”

    “করছে না আবার?” দাঁত কিড়মিড় করছে মন্টুর, “শালাকে জায়গা মতো পেলে আছোলা দিতাম!”

    “জায়গা মতো যাতে পাও, তার ব্যবস্থাই করলাম। যা বলছি করো!” ফোন কেটে দিয়েছে সনৎ।

    ঝোলায় মোবাইল ঢোকাতে গিয়ে মন্টু দেখল, একটা কমবয়সি ছোকরা আর একটা মাঝবয়সি লোক তার দিকেই এগিয়ে আসছে।

    মন্টুর কাছে এসে ছেলেটি বলল, “আপনিই মন্টু হাইত?”

    “আজ্ঞে হ্যাঁ।” কান এঁটো করা হাসি দিল মন্টু, “আপনাদের পরিচয়?”

    “আমার নাম বিহান চ্যাটার্জি। ইনি আমার বন্ধু সুদাম মিস্ত্রি। সনৎ কুইলা আপনাকে আমার কথা বলেছে?”

    “বলেছে বইকী বাবা! সেই জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি। তা না হলে কখন বাড়ি চলে যেতাম। তবে কি না, আমার সম্বল বলতে একটা ভাঙাচোরা বাইক। তাতেই যেতে হবে। এই অশান্তির দিনে অন্য কিচ্ছু পাওয়া যাবে না। রাহাখরচ বাবদ আড়াই হাজার টাকা দিয়ে দিয়ো।”

    সুদাম বলল, “একটু কমসম করলে হত না? আমরা গরিব মানুষ। অত টাকা কোথায় পাব?”

    মন্টু হাতজোড় করে বলল, “আমিও গরিব মানুষ দাদা। তবে কি না, আমার প্রাণের একটা দাম আছে। রাস্তায় মিলিটারির গুলি খেয়ে মরে গেলে বউ বেধবা হবে, ছেলেমেয়েরা অনাথ। নেহাত সনৎ বলেছে তাই যাচ্ছি।”

    বিহান বলল, “আচ্ছা, আচ্ছা। ওই টাকাই দেব। আমাদের পৌঁছনো নিয়ে কথা।”

    হাসপাতালের পিছনে পার্ক করা আছে মন্টুর সাড়ে তিনশো সিসির বাইক। বিহানের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে পকেটে পুরে বাইকের দিকে এগোতে এগোতে মন্টু ভাবল, সনৎ বলেছিল একজন যাবে। এ তো দেখি দু’জন। কী হবে তা হলে? এখন আর সনৎকে ফোনও করা যাবে না!

    যাই হোক। সনৎ যখন বলেছে তখন এদের পৌঁছে দিয়ে আসা যাক!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমধুরেণ – ইন্দ্রনীল সান্যাল
    Next Article অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    ইন্দ্রনীল সান্যাল

    অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    মধুরেণ – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }