Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প117 Mins Read0
    ⤶ ⤷

    ছাত্র রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলন

    ছাত্র রাজনীতি সব ক্ষেত্রেই দেশের সাধারণ রাজনৈতিক অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পূর্ব পাকিস্তান সেদিক থেকে ব্যতিক্রম নয়। আমাদের দেশের ছাত্র রাজনীতির আলোচনাকালেও তাই এ দেশের সাধারণ রাজনৈতিক অবস্থাকে উপেক্ষা করা চলে না। পাকিস্তানের অধিকাংশ মানুষই কৃষিজীবী। নানা শ্রেণীর শিল্পশ্রমিকদের সংখ্যাও আজ ক্রমাগত বর্তমান। কিন্তু এই সংখ্যাগুরুত্ব সত্ত্বেও রাজনৈতিক কর্মক্ষেত্রে কৃষক ও শিল্পশ্রমিকেরা তুলনায় অনেক গুরুত্বহীন এবং পূর্ব পাকিস্তানের রাজনীতি আজ মধ্যবিত্ত – কেন্দ্রিক। এই মধ্যবিত্তকেন্দ্রিকতার দ্বারাই এ দেশের রাজনীতির চরিত্র আজ প্রায় সর্বতোভাবে গঠিত।

    কিন্তু মধ্যবিত্তকেন্দ্রিক রাজনীতির অর্থ কি? পূর্ব পাকিস্তানে বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং আন্দোলনসমূহকে বিশ্লেষণ করলেই এর অর্থ পরিষ্কার হবে। প্রথমেই চোখে পড়বে যে এ দেশের রাজনৈতিক দলগুলির কর্মসূচীর মধ্যে অল্পবিস্তর পার্থক্য থাকলেও মূলতঃ এগুলি নানা-প্রকার দেশহিতৈষী কার্যের প্রতিশ্রুতিতে অতিশয় মুখর। এ প্রতিশ্রুতির দৈর্ঘ্য কৃষক শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্তের অবস্থার উন্নতি পর্যন্ত প্রসারিত। কিন্তু এই বিস্তৃত প্ৰতিশ্ৰুতি সত্ত্বেও তাদের বাস্তব কার্যক্রমের মধ্যে দরিদ্র চাষীমজুরদের দাবী দাওয়া নিয়ে কোন সুষ্ঠু, শক্তিশালী এবং দেশব্যাপী আন্দোলনের প্রচেষ্টা লক্ষিত হয় না। শুধু তাই নয়। রাজনৈতিক দলগুলির বিশিষ্ট নেতা এবং কর্মীরা সাধারণতঃ গ্রামদেশের সত্যিকার অবস্থা এবং ভূমিহীন ক্ষেতমজুর থেকে শুরু করে অন্যান্য বহু শ্রেণীর চাষী মজুরদের সমস্যাসমূহের সাথেও যথাযথভাবে পরিচিত নন। এজন্যে তাঁরা এদের অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি দিয়ে খোলা মাঠে অনেক সময় অগ্নিবর্ষী বক্তৃতা দান করলেও কোন্ সমস্যার চরিত্র কি এবং তার সমাধানের জন্যে কোন্ পথ অবলম্বন করা প্রয়োজন সে সম্পর্কে তাঁদের জ্ঞানের পরিধি বিস্ময়করভাবে সীমাবদ্ধ। এটাই অন্যতম কারণ যার জন্যে এদেশের চাষী মজুরদের সমস্যা নিয়ে কোন বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত এখনো সম্ভব হয় নি 1

    স্বাধীনতার পর থেকে কৃষক শ্রমিকদের অবস্থার কোন উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও মধ্যবিত্তশ্রেণী ক্রমাগত বিস্তৃত এবং সমৃদ্ধ হয়ে চলেছে কারণ পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি বর্তমানে যে খাতে প্রবাহিত তাতে শ্রেণীগতভাবে মধ্যবিত্তরাই সর্বাপেক্ষা উপকৃত। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের দুই অংশের মধ্যবিত্তের প্রগতি এবং উন্নতির গতি কিন্তু আজ সমান নয়। পূর্ব পাকিস্তান একদিক দিয়ে পশ্চিমের থেকে অনেকখানি পিছিয়ে আছে এবং মধ্যবিত্তের এই পশ্চাদপদতাই রূপান্তরিত হয়েছে বর্তমান পাকিস্তানী রাজনীতির তীব্রতম সমস্যারূপে। আজকের রাজনৈতিক আন্দোলনের সীমানা তাই একদিকে শাসনতান্ত্রিক প্রশ্ন এবং অন্যদিকে দুই অংশের সমান উন্নতির প্রশ্নের দ্বারাই বিশেষভাবে চিহ্নিত। এজন্যেই সমস্ত রাজনৈতিক দলগুলিই প্রচলিত সংবিধান সংশোধন, সংরক্ষণ অথবা বর্জন করার চিন্তায় এখন নিমগ্ন হয়েছে।

     

     

    পূর্ব পাকিস্তানী মধ্যবিত্তের মধ্যে আজ উপার্জন, উপভোগ এবং সঞ্চয়ের আকাঙ্ক্ষা অন্য সব উচ্চাকাঙ্ক্ষা ও আদর্শকে আচ্ছন্ন করে নিজেকে ব্যাপ্ত করেছে চতুর্দিকে। এ ব্যাপ্তি এবং প্রতাপে আপাততঃ বাধা দেওয়ার ক্ষমতা পূর্বাঞ্চলের অন্য কোন শ্রেণীর নেই। এ বাধা বর্তমানে আসছে পশ্চিমাঞ্চলের মধ্যবিত্তের থেকে। পূর্ব ও পশ্চিমের ভাগ বাঁটোয়ারার ক্ষেত্রে সমতার অভাব এই দুই অংশের মধ্যবিত্ত পরস্পরের সাথে রেষারেষি এবং প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। উদ্যত হয়েছে তারা পরস্পরকে যথাসাধ্য খর্ব করতে, ঠিক যেমনটি স্বাধীনতাপূর্ব পাক-ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমান মধ্যবিত্ত নিযুক্ত হয়েছিল পরস্পরের ক্ষমতা ও প্রতিপত্তিকে খর্ব করতে। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের এই পার্থক্য ও প্রতিযোগিতা শুধু বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বারাই স্বীকৃত নয়। বর্তমান সংবিধানেও একথা স্বীকৃত হয়েছে এবং এটাই আজ পাকিস্তানের মধ্যবিত্তকেন্দ্রিক রাজনীতির বাস্তবতা।

    দুই

    ছাত্র সম্প্রদায় শিক্ষাদীক্ষা, স্বার্থ, আশা-আকাঙ্ক্ষা ইত্যাদির দিক থেকে সম্প্রদায় হিসাবে নিশ্চিতভাবে মধ্যবিত্ত শ্রেণীভুক্ত। আমাদের দেশের ইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অধিকাংশই দরিদ্র গ্রাম্য পরিবারভুক্ত হলেও শিক্ষালাভকালে এবং বিশেষ করে তার পরবর্তী পর্যায়ে তাদের মানসিকতা মধ্যবিত্তসুলভ স্বার্থচিন্তার দ্বারা বহুলাংশে নিয়ন্ত্রিত। এটা অস্বাভাবিক নয়। কারণ দারিদ্রপীড়িত পারিবারিক এবং সামাজিক পরিবেশে মানুষ হলেও তাদের নোতুন শিক্ষা তাদের জন্য প্রস্তুত করে নানান সুযোগ-সুবিধার বিস্তৃত ক্ষেত্র। এ সুযোগ-সুবিধা ব্যবহার করার প্রবণতা ও প্রচেষ্টা মানুষের পক্ষে নিতান্ত স্বাভাবিক এবং অধিকাংশ ক্ষেত্রেই অপ্রতিরোধ্য। কাজেই ছাত্রসম্প্রদায়ভুক্ত কেউ কেউ মধ্যবিত্ত শ্রেণীস্বার্থ উপেক্ষা করতে সক্ষম হলেও সাধারণভাবে তারা এ শ্রেণীর দোষগুণের দ্বারাই মোটামুটিভাবে গুণান্বিত।

     

     

    কিন্তু মধ্যবিত্তশ্রেণীভুক্ত হলেও ছাত্রসম্প্রদায়ের সাথে অন্যান্যদের কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। তাদের বয়স অপেক্ষাকৃত অল্প থাকায় এবং কোন উপার্জন কর্মে তারা সরাসরিভাবে লিপ্ত না থাকার ফলে তাদের মধ্যে শ্রেণীস্বার্থের চেতনা থাকলেও সেটা ততখানি প্ৰবল হয়ে দেখা দেয় না। একারণেই তাদের মধ্যে কিছু পরিমাণ আদর্শ চেতনার পরিচয় পাওয়া যায়। সমাজের দুঃখ-দুর্দশার প্রতি এজন্য তাদের দৃষ্টি স্বভাবতঃই উপার্জনরত মধ্যবিত্তের তুলনায় কিছুটা বেশী পরিমাণে নিবদ্ধ থাকে। সম্প্রদায়গতভাবে ছাত্রদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের এটাই অন্যতম কারণ।

    কিন্তু শিক্ষা এবং আদর্শবাদ ছাত্র রাজনীতির অন্যতম প্রধান নির্ণায়ক হলেও সে রাজনীতির গুরুত্বকে এর দ্বারা ব্যাখ্যা করা চলে না। তার জন্য প্রয়োজন দেশের সাধারণ রাজনৈতিক পরিস্থিতির প্রতি দৃষ্টিপাত করা। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ছাত্র রাজনীতি যে যে দেশে যত বেশী প্রবল ও প্রতাপশালী সে দেশে সাধারণ রাজনৈতিক দলগুলির প্রভাব ও সংগঠন ততখানি দুর্বল। এর কারণ দেশের বিবিধ সমস্যার সমাধান সম্পর্কে বৃহত্তর রাজনৈতিক জীবনক্ষেত্রে যদি গঠনমূলক চিন্তা এবং সাংগঠনিক প্রচেষ্টা না থাকে তাহলে সমাজের মধ্যে শিক্ষা এবং আদর্শবাদের দ্বারা উদ্বুদ্ধ ছাত্র সম্প্রদায়ই সেখানে আবির্ভূত হয় রাজনৈতিক শক্তির ভূমিকায়। এ ভূমিকা পালনে ছাত্র সম্প্রদায়ের অনুকূলে আর একটি অবস্থাও সক্রিয়ভাবে সহায়তা করে।

     

     

    শ্রমিকেরা যেমন তাদের কারখানাকে কেন্দ্র করে একটা সঙ্ঘবদ্ধ জীবন যাপন করে ছাত্ররাও তেমনি মধ্যবিত্ত শ্রেণীভুক্ত হলেও নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রাবাসে এবং অন্যান্যভাবে কিছুটা সঙ্ঘবদ্ধ জীবন যাপন করার সুযোগ পায়। এর ফলে মধ্যবিত্তের অন্যান্য অংশ থেকে সাংগঠনিক কার্যকলাপ পরিচালনা করার সুবিধা ছাত্র সম্প্রদায়ের ছাত্র হিসাবে অনেক বেশী। সামান্য প্রচেষ্টাতেই তারা নিজেদেরকে অনায়াসে একত্রিত করতে সক্ষম হয়। রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষেত্রে এ সুবিধার গুরুত্ব কম নয়।

    কাজেই ছাত্র রাজনীতির মূল কারণগুলি হলো দেশে সুষ্ঠু রাজনীতি ও বলিষ্ঠ রাজনৈতিক প্রতিষ্ঠানের অভাব, অল্প বয়স ও শিক্ষার জন্য তাদের আদর্শবাদ ও সমাজচেতনা এবং শিক্ষার প্রয়োজনে তাদের সঙ্ঘবদ্ধ জীবনযাপন। এ কারণগুলির মধ্যে প্রথমটি আবার সব থেকে গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ যদি যথার্থভাবে বিভিন্ন সমস্যার দূরীকরণের প্রতি তাদের প্রচেষ্টাকে পরিচালিত করে তাহলে ছাত্ররাজনীতি সাধারণভাবে খুব বেশী প্রভাবশীল হতে পারে না। কিন্তু এর অন্যথা হলে সেটা সহজেই সম্ভব হয়। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন দেশে বৃহৎ এবং সুসংগঠিত রাজনৈতিক দলসমূহ সুষ্ঠুভাবে নানা ক্রিয়াকর্ম পরিচালনা করা সত্ত্বেও কোন বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যাকে উপেক্ষা করলে সেই বিশেষ ক্ষেত্রে ছাত্র রাজনীতির প্রভাব সে দেশে নিশ্চিতভাবে বৃদ্ধি লাভ করে। এটাই প্রধান কারণ যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম যুদ্ধকে উপলক্ষ করে সেখানকার ছাত্র সম্প্রদায় আজ রাজনৈতিক জীবনক্ষেত্রে অনেকখানি সক্রিয়। যুক্তরাষ্ট্রের প্রজাতন্ত্রী এবং গণতন্ত্রী উভয় দলই ভিয়েতনামের ক্ষেত্রে চরম প্রতিক্রিয়াশীল নীতি অনুসরণ করে চলেছে। এর কারণ এই যুদ্ধের সাথে উভয় দলেরই শ্রেণীস্বার্থ সরাসরিভাবে যুক্ত। কিন্তু মার্কিন ছাত্র সম্প্রদায় সমশ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও নিজেদের বিশেষ সম্প্রদায়গত চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সাধারণ প্রজাতন্ত্রী অথবা গণতন্ত্রীর মতো ততখানি কঠিনভাবে শ্রেণীস্বার্থের বন্ধনে আবদ্ধ নয় এবং এজন্যই তারা ভিয়েতনামে ‘গণতান্ত্রিক’ মার্কিনী হামলার বিরুদ্ধে এত জোরালো এবং ব্যাপকভাবে প্রতিবাদ করতে সক্ষম।

     

     

    তিন

    কিন্তু এসব সত্ত্বেও ছাত্র রাজনীতির কতকগুলি অন্তর্নিহিত দুর্বলতা আছে, যার মধ্যে সর্বপ্রধান হলো তাদের গঠনগত চরিত্র। এ ক্ষেত্রে তাদের সাথে শিল্পশ্রমিকদের পার্থক্য সহজেই লক্ষিত হবে। ছাত্রেরা সঙ্ঘবদ্ধভাবে শ্রমিকদের মতো বাস করলেও এ জীবন তাদের অতি অল্প-কাল স্থায়ী। অর্থ্যাৎ শ্রমিক তার সমস্ত জীবনব্যাপী শ্রমিকই থাকে কিন্তু রাজনৈতিক চেতনাসম্পন্ন ছাত্রের ছাত্রাবস্থা কয়েক বৎসরের বেশী স্থায়ী হয় না। ছাত্র সম্প্রদায় বজায় থাকলেও ব্যক্তিগতভাবে ছাত্রেরা তাদের অধ্যয়নকালীন জীবন উত্তীর্ণ হয়ে অবতীর্ণ হয় জীবনের বিস্তীর্ণ কর্মক্ষেত্রে, ছড়িয়ে পড়ে শহরে-বন্দরে, দেশ-দেশান্তরে। এর ফলে তাদের মধ্যে সঙ্ঘবদ্ধ জীবন এবং ভাবনাহীন চিত্তের আদর্শবাদ এ দুইয়েরই অবসান ঘটে। নদীর স্রোতের মতো ছাত্র সম্প্রদায় গতিশীল হওয়ার ফলে ব্যক্তিবিশেষ সেই স্রোতের গতিতে ভেসে যায় এবং এই ক্ষণস্থায়িত্বের কিছুতেই ঘোচে না। কর্মীরা কয়েক বছরের অভিজ্ঞতায় শেষের দিকে কিছুটা দক্ষ এবং রাজনৈতিক বিচারবুদ্ধিসম্পন্ন হয়, কিন্তু তারপরই তারা অবতীর্ণ হয় বৃহত্তর জীবনক্ষেত্রে, সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার রণক্ষেত্রে। ক্ষেত্রবিশেষে অল্প- সংখ্যক ছাত্র পরবর্তী জীবনেও রাজনীতির সাথে জড়িত থাকে কিন্তু যে অসংখ্য ছাত্রদের নিয়ে ছাত্র রাজনীতি তাদের প্রায় সকলেই নিজেদেরকে বিযুক্ত করে সক্রিয় রাজনীতি থেকে। এই গতিশীলতার জন্য ছাত্র রাজনীতির ক্ষেত্রে কোন বলিষ্ঠ এবং দীর্ঘমেয়াদী নেতৃত্বের সম্ভাবনা থাকে না, যেমনটি থাকে কৃষক শ্রমিক এবং অন্যান্য শ্রেণী-স্বার্থভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠান ও আন্দোলনের মধ্যে। ছাত্র সমাজের রাজনীতি এ জন্যেই ক্ষেত্রবিশেষে মধ্যবিত্ত স্বার্থকে উপেক্ষা করে কৃষকশ্রমিক এবং বৃহত্তর জনসাধারণের স্বার্থরক্ষার প্রতি সচেষ্ট হলেও সে চেষ্টা দীর্ঘস্থায়ী হয় না। তাদের ক্রিয়াকর্ম আবার আবর্তিত হতে থাকে মধ্যবিত্ত স্বার্থকে কেন্দ্র করে। এজন্যই রাজনৈতিক প্রতিষ্ঠানে দুর্বলতার কারণে ছাত্র রাজনীতি প্রভাবশালী হলেও তার মধ্যে কোন সুদূরপ্রসারী ও বৈপ্লবিক সম্ভাবনা থাকে না। সে সম্ভাবনা দেখা দেয় একমাত্র তখনই যখন ছাত্র সম্প্রদায় দেশের সর্বপ্রধান বা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত না হয়ে কোন বৃহত্তর ও সংগঠিত রাজনৈতিক আন্দোলন এবং প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশরূপে রাজনীতি-ক্ষেত্রে সক্রিয় হয়।

     

     

    বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের অবর্তমানে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে প্রেরণার অভাবে ছাত্র রাজনীতি দেশে সুষ্ঠু নীতি গঠনকার্যে খুব বেশী সহায়ক হয় না। অধ্যয়নকাল উত্তীর্ণ হলে নিজেদের রাজনৈতিক জীবনকে টিকিয়ে রাখার শক্তি তারা এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্য কোথাও থেকে সঞ্চয় করতে পারে না। এ জন্যে দেখা যায় যে, যে-সমস্ত ছাত্ররা ছাত্রাবস্থায় রাজনীতির মধ্যে খুব বেশী নিমজ্জিত থাকে তারা প্রথমতঃ সচেষ্ট হয় নানাভাবে তাদের ছাত্রজীবনকে দীর্ঘতর করতে এবং পরিশেষে যখন সেটা আর সম্ভব হয় না তখন তারা নিযুক্ত হয় তাদের গার্হস্থ্য জীবন গঠনকার্যে।

    চার

    পূর্ব পাকিস্তানের ছাত্র রাজনীতিকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে তার মধ্যে আজ যথেষ্ট সুবিধাবাদ, নৈরাজ্য এবং বিশৃঙ্খলা বিরাজ করছে। এর জন্য ছাত্রদের নিজেদের থেকে দেশের সামগ্রিক অবস্থাই অনেক বেশী দায়ী। কাজেই বর্তমান অবস্থাকে সেই পটভূমিকাতেই বিচার করতে হবে। এ দেশের মধ্যবিত্তের মধ্যে সুবিধাবাদের আধিপত্য উৎকটভাবে বৃদ্ধিলাভ করেছে এবং তার দ্বারা ছাত্র সম্প্রদায়ও এখন দারুণভাবে আচ্ছন্ন। একথা অস্বীকার করার উপায় নেই। এজন্যই দেখা যায় যে এখনকার ছাত্রেরা আগের থেকে রাজনীতি- ক্ষেত্রে অনেক বেশী সক্রিয় হলেও তাদের মধ্যে যথার্থ আত্মত্যাগ এবং স্বার্থহীনতার উদাহরণ খুব উল্লেখযোগ্য নয়। যারা ছাত্ররূপে রাজনীতিতে অংশ নেয় এবং দেশের কল্যাণ কামনা করে এ বিষয়ে তাদের সচেতন হওয়া প্রয়োজন। আশু সুবিধার কথা চিন্তা না করে সমাজের সামগ্রিক মঙ্গলের পরিপ্রেক্ষিতে যদি তারা তাদের কর্মপন্থা নির্ধারণ করে তাহলেই এ দুর্বলতা তারা অনেকাংশে উত্তীর্ণ হতে সক্ষম হবে। শুধু তাই নয়। সে অবস্থায় তাদের চিন্তা এবং কর্মের মধ্যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং মধ্যবিত্তসুলভ সুবিধাবাদের পরিবর্তে দেখা দেবে সুস্থ সমাজ চেতনা এবং শৃঙ্খলাবদ্ধ চিন্তা। একমাত্র তখনই তারা সক্ষম হবে বিভিন্ন সমস্যা ও ঘটনার প্রতিক্রিয়াশীল ও প্রগতিশীল চরিত্র এবং শত্রুমিত্রের ভেদাভেদ নির্ণয় করতে। অন্যথায় শত্রুকে মিত্র ও মিত্রকে শত্রুজ্ঞান করে এবং নানান সমস্যার যথার্থ চরিত্র নির্ণয়ে ব্যর্থ হয়ে তারা নিজেদের চিন্তা ও কর্মের মধ্যে সৃষ্টি করবে নৈরাজ্য যার ফলে দেশের প্রগতিশীল শক্তির পরিবর্তে প্রতিক্রিয়াশীল শক্তিসমূহই হবে অধিকতর সমৃদ্ধ ও শক্তিসম্পন্ন।

     

     

    ছাত্র রাজনীতির মধ্যে মধ্যবিত্তসুলভ সুবিধাবাদকে একেবারে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। অন্যদিকে আবার ছাত্রদের পক্ষে বর্তমান অবস্থায় রাজনীতিতে অংশগ্রহণ থেকে বিরত হওয়া অসম্ভব। কারণ রাজনীতি-ক্ষেত্রে ছাত্রদের প্রভাব স্বাভাবিক না হলেও সেটা দেশের সামগ্রিক দুরবস্থার অন্যতম উপসর্গ। দেশের বর্তমান আর্থিক ও রাজনৈতিক দুরবস্থার অবসান না ঘটলে ছাত্র রাজনীতির এ প্রভাবের অবসানও কিছুতেই ঘটবে না।

    কাজেই ছাত্রেরা রাজনীতি করবে। এখন প্রশ্ন হলো নানা অসুবিধাজনক অবস্থার মধ্যে এ রাজনীতি কিভাবে দেশের কল্যাণ সাধন করতে পারে। এ প্রশ্ন-বিচার সব দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ।

    পাঁচ

    সুস্থ সাংস্কৃতিক জীবনগঠনের আন্দোলন প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। শুধু তাই নয়। কোন কোন ক্ষেত্রে সুস্থ সাংস্কৃতিক আন্দোলন ব্যতীত কোন সুস্থ রাজনৈতিক আন্দোলন সম্পূর্ণ অসম্ভব। পূর্ব পাকিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একথা বিশেষভাবে প্রযোজ্য।

     

     

    পূর্ব পাকিস্তানের শিক্ষা এবং সাংস্কৃতিক জীবন আজ পক্ষাঘাতগ্রস্ত। প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত প্রচলিত শিক্ষাব্যবস্থাই এই সংকটের প্রধান কারণ। পাকিস্তান আদর্শবাদী এবং ইসলামী রাষ্ট্র এই অজুহাতে ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে, বিশেষতঃ নিম্ন পর্যায়ের শিক্ষাব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে। এর ফলে বাঙলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যের সাথে পূর্ব পাকিস্তানী ছাত্রদের যোগাযোগ সব দিক থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বাঙলা ভাষার রাষ্ট্রভাষার মর্যাদালাভ হয়ে দাঁড়িয়েছে নিতান্তই মৌখিক ব্যাপার। কারণ বাঙলা ভাষা যে সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহন সেই সংস্কৃতি ও ঐতিহ্য থেকে বাঙলা ভাষাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে এক শ্রেণীর লোক আজ দারুণ সচেষ্ট। এ প্রচেষ্টা যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক তাতে সন্দেহ নেই। পূর্ব পাকিস্তানের সংস্কৃতিকে পঙ্গু করে তার সমগ্র চিন্তা-ভাবনার মধ্যে সাম্প্রদায়িকতার জাল বিস্তার করতে সক্ষম হলে সত্য অর্থে এ দেশের লোকের পক্ষে কোন প্রগতিশীল আন্দোলনের সূত্রপাত পর্যন্ত করা সম্ভব হবে না একথা খুব সহজবোধ্য। সাম্প্রদায়িকতাকে সহস্র উপায়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করার প্রচেষ্টা পাকিস্তানে অত্যন্ত সক্রিয় এবং যথেষ্ট কার্যকরী। এই প্রচেষ্টার মাধ্যমেই বাঙলাকে রাষ্ট্রভাষারূপে স্বীকৃতি দান করলেও সাম্প্রদায়িক সংস্কৃতির প্রভাব সৃষ্টি দ্বারা তারা বাঙলা ভাষার সত্যিকার চর্চা এদেশে আজ বন্ধ করতে উদ্যত। সাংস্কৃতিক জীবনে এই সূক্ষ্ম রাজনৈতিক চাল পূর্ব পাকিস্তানে অনেকাংশে সফল হয়েছে। এ জন্যেই পশ্চিম পাকিস্তানে ছাত্রেরা নিজেদের ক্ষতিসাধন না করে রমজানের সময় ইস্কুল কলেজ করলেও পূর্ব পাকিস্তানে রমজানের ছুটি ‘ধর্মীয় কারণে অবশ্যই হতে হয়। এবং সেটা হয় প্রধানতঃ ছাত্রদের দাবীর জোরে। এ জন্যই পশ্চিম পাকিস্তানে রবিবারে ইস্কুল কলেজ বন্ধ থাকলেও পূর্ব পাকিস্তানে শুক্রবার হলে সাপ্তাহিক ছুটির দিন। এ জন্যই আমরা আরবী ফারসী বহুল উদ্ভট বাঙলাতে লেখা যে কোন বইকে ইসলামী সাহিত্যের অমূল্য সম্পদ মনে করে আত্মহারা হই এবং সংস্কৃত শব্দ-সম্বলিত বাঙলায় লেখা সাহিত্যকে বিজাতীয় এবং বিধর্মী জ্ঞানে বর্জন করার আওয়াজ তুলি। এই সাম্প্রদায়িক প্রভাবের জন্যই আমরা প্রতিবছর একুশে ফেব্রুয়ারীতে মাতৃভাষার জন্য অশ্রুপাত করলেও নানাভাবে সেই মাতৃভাষার চর্চা এবং প্রগতিকে বদ্ধ এবং রুদ্ধ করার প্রচেষ্টায় সহায়তা করতে দ্বিধাবোধ করি না।

     

     

    পূর্ব পাকিস্তানে ছাত্র সম্প্রদায় সমাজতান্ত্রিক কারণে রাজনীতি করবে। কিন্তু ছাত্রেরা যদি তাদের এবং সমগ্র দেশের রাজনীতিকে সুস্থ ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে বর্তমানের কলুষিত রাজনৈতিক আবহাওয়াকে পরিচ্ছন্ন করতে চায় তাহলে তাদেরকে আজ সাংস্কৃতিক জীবনের গুরুত্ব উপলব্ধি করে তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হবে। তাদেরকে দেখতে হবে এ জীবনকে নানাভাবে পঙ্গু করার জন্য কোন্ কোন্ শক্তি কত বিভিন্ন উপায়ে এখন সক্রিয় এবং এ শক্তিসমূহকে বিনাশ করার উপায় কি। এই সাংস্কৃতিক আন্দোলনের জন্য ছাত্র সম্প্রদায় সম্প্রদায় হিসাবে অত্যন্ত উপযুক্ত। এর মাধ্যমেই তারা পূর্ব পাকিস্তানের সত্যিকার প্রগতিশীল এবং গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাতে যথার্থভাবে সহায়ক হতে পারে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর
    Next Article সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }