Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    সংস্কৃতির সংকট – বদরুদ্দীন উমর

    বদরুদ্দীন উমর এক পাতা গল্প117 Mins Read0
    ⤶

    রবীন্দ্রনাথ ও পূর্ব পাকিস্তানের সংস্কৃতি

    পূর্ব পাকিস্তানের সংস্কৃতিকে ব্যাখ্যা এবং রক্ষা করার স্বর্গীয় দায়িত্ব যাঁরা গ্রহণ করেছেন তাঁদের মতে রবীন্দ্রনাথ ‘হিন্দু’ ‘এবং ভারতীয়; কাজেই রবীন্দ্রসঙ্গীত শুনলে অথবা রবীন্দ্র- কাব্যসাহিত্যের চর্চা করলে এদেশের ‘তৌহিদবাদী’ মুসলমানদের দুনিয়া এবং আখেরাত দুইই বরবাদ হবে। এই সমস্ত সংস্কৃতিসেবীদের মধ্যে এমন কিছু সংখ্যক ব্যক্তি আছেন যাঁরা মাত্র কিছুকাল আগে পর্যন্ত রবীন্দ্রনাথকে ভাঙিয়ে দিন গুজরান করেছেন। এখন রবীন্দ্রচর্চার দ্বারা আর বিশেষ সুবিধা নেই, কাজেই তাঁরা রবীন্দ্র-বিরোধী। তাঁদের প্রধান যুক্তি এই যে, রবীন্দ্রনাথ বাঙলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হলেও পূর্ব পাকিস্তানী সংস্কৃতির তিনি কেউ নন। অর্থাৎ তাঁদের মতে পূর্ব পাকিস্তানী সংস্কৃতির সাথে বাঙলা সাহিত্য সম্পর্কহীন।

    রবীন্দ্রবিরোধী এই আন্দোলনকে প্রথম দৃষ্টিতে উন্মাদ মনে হলেও আসলে এটা যে বাঙলা ভাষা ও সাহিত্য চর্চা বিরোধী আন্দোলন একথা বোঝার জন্য খুব বেশী মস্তিক চালনার প্রয়োজন হয় না। এ আন্দোলন ১৯৪৮ বা ১৯৫২ সালের মতো সরাসরি বাঙলাকে অস্বীকার এবং বাতিল করার আন্দোলন নয়। এ আন্দোলন তার থেকে অনেক সূক্ষ্ম এবং পরোক্ষভাবে বাঙলা ভাষা ও সাহিত্যকে পঙ্গু করার আন্দোলন। এর অনেক দিক আছে এবং রবীন্দ্রবিরোধিতা তারই একটি। এ বিরোধিতাকে তাই বিচ্ছিন্নভাবে না দেখে এর চরিত্রকে একটি সামগ্রিক পটভূমিতে বিশ্লেষণ করা প্রয়োজন। সেটা করলে দেখা যাবে যে রবীন্দ্র- বিরোধিতা, বাঙলা ভাষা সরলীকরণ, নববর্ষ উৎসব বন্ধ করার প্রচেষ্টা ইত্যাদি সমস্তই একই উদ্দেশ্য প্রণোদিত। বরং এ উদ্দেশ্যের সাথে ১৯৪৮ এবং ১৯৫২ সালের বাঙলা ভাষা- বিরোধী প্রচেষ্টা ওতপ্রোত যোগসূত্রে জড়িত।

    পূর্ব পাকিস্তানকে যে বহুদিন থেকে পঙ্গু করে রাখা হয়েছে একথা আজ প্রায় সর্ববাদীসম্মত। এ দেশের সাংস্কৃতিক জীবনও আজ পঙ্গুদশাপ্রাপ্ত। যে কোন দেশের অথবা দেশের অংশবিশেষের সাংস্কৃতিক বিপর্যয় এবং পঙ্গুত্ব তার সামগ্রিক জীবনকে আচ্ছন্ন করতে বাধ্য। তার দেশপ্রেম, আত্মসম্মানবোধ এবং গৌরবচেতনা সব কিছুই তার সাংস্কৃতিক জীবনের সাথে অবিচ্ছিন্ন এবং সাংস্কৃতিক জীবনকে পঙ্গু এবং বিধ্বস্ত করতে সমর্থ হলে পরোক্ষভাবে সে সমাজের সামগ্রিক জীবনকে পঙ্গু ও বিধ্বস্ত করার কাজ অনেকখানি সফল ও দ্রুততর হয়। এখনকার রবীন্দ্রবিরোধিতা এবং বাঙলা ভাষা সরলীকরণের প্রচেষ্টা পূর্ব পাকিস্তানবাসীর সামগ্রিক জীবনকে এইভাবে বিধ্বস্ত করারই এক সূক্ষ্ম এবং দূরদর্শী পরিকল্পনা।

     

    আরও দেখুন
    পিডিএফ
    বই
    অনলাইনে বই
    বইয়ের
    গ্রন্থাগার
    গান
    বই পড়ুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ডিকশনারি
    ই-বই পড়ুন

     

    রবীন্দ্রসঙ্গীত বাতিল করার আন্দোলন রবীন্দ্রবিরোধিতার শেষ পর্যায় নয়। এটা একেবারে প্রথম পর্যায়। এরপর ধীরে ধীরে রবীন্দ্রনাথের কাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, চিঠিপত্র সব কিছুর মধ্যে ‘তৌহিদবাদ-বিরোধী’ মালমসলা যথাসময়ে আবিষ্কৃত হবে এবং মুমীনের দল সেগুলো বরদাশত করতে নারাজ বলে ঊর্ধ্ব গগনে মাদল বাজিয়ে ধরণীতল উতলা করবেন। এখন রবীন্দ্রসঙ্গীত বাতিলের চেষ্টা হচ্ছে রেডিও-টেলিভিশন থেকে, তখন রবীন্দ্র- কাব্যসাহিত্য সম্পূর্ণভাবে বাতিল হবে পাঠ্যপুস্তক থেকে। কারণ রবি ঠাকুরের গান শুনলে যদি ধর্মনাশ হয় তাহলে তাঁর কাব্যসাহিত্য চর্চা করলে দেশের ধর্মরক্ষা পাবে কেমন করে? এ যুক্তি নিতান্তই অকাট্য এবং প্রথমটি স্বীকার করলে দ্বিতীয়টি অস্বীকার করার উপায় থাকে না।

    রবীন্দ্রনাথ ‘হিন্দু’ এবং ‘ভারতীয়’, এই দুই কারণে তাঁকে নাকি বাতিল করা উচিত। মহেঞ্জোদারো, হরপ্পা, তক্ষশীলাকে এঁরা পাকিস্তানের ইতিহাস এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে সগৌরবে প্রচার করে বিদেশী মুদ্রা অর্জন করতে দ্বিধাবোধ করেন না। তাঁদের যত দুশ্চিন্তা এবং আপত্তি পূর্ব পাকিস্তানের সংস্কৃতির ক্ষেত্রে। এদেশের লোকের ঠুনকো ঈমান কোন্ কবিতা, গান অথবা উপন্যাসের দ্বারা বিনষ্ট হতে পারে সেদিকে তাঁদের সতর্ক দৃষ্টি। এ মহৎ উদ্দেশ্য সাধন করতে হলে কাফেরদের বর্জন করতেই হবে এবং তার সাথে মুনাফেকদেরকেও।

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    স্বাস্থ্য টিপস
    বাইশে শ্রাবণ
    বই ডাউনলোড
    বাংলা ডিকশনারি অ্যাপ
    কৌতুক সংগ্রহ
    ডিকশনারি
    ই-বই সাবস্ক্রিপশন
    উপন্যাস সংগ্রহ

     

    রবীন্দ্রনাথ যে অর্থে ভারতীয়, কাজী নজরুল সে অর্থেই রবীন্দ্রনাথের থেকে অনেক বেশী ভারতীয়। কারণ রবীন্দ্রনাথ পাকিস্তানের পূর্বেই দেহত্যাগ করেছেন, কিন্তু নজরুল ইসলাম এবং তার পরিবারের লোকজন সকলেই ভারতে এখনো দেহধারণ করে আছেন। নজরুল ইসলামকেও কি তাহলে বাতিল করা দরকার?

    একটু লক্ষ করলেই দেখা যাবে যে নজরুলকে বাতিল করার ব্যাপারটি এখন আর ভবিষ্যতের হাতে নেই। বাতিল তিনি এমনিতেই হয়ে আছেন। কারণ তাঁর সমগ্র সাহিত্য এবং সঙ্গীত সাধনার সাথে পূর্ব পাকিস্তানীদের পরিচয়ের কোন সুযোগই রাখা হয় নি। রেডিওতে তাঁর কতকগুলি বাঁধাধরা গান ব্যতীত অন্য কোন গান দেওয়া হয় না। এমনকি অনেক সময় তাঁর গানের শব্দ পরিবর্তন করেও গাওয়া হয়। এসবের কারণ নজরুলের এই গানগুলি ‘তৌহিদবিরোধী’।

    কিন্তু রবীন্দ্রনাথের বিরুদ্ধে মুমীনের দল যতখানি আত্মবিশ্বাসের সাথে মাদল বাজিয়েছেন, নজরুলের বিরুদ্ধে খোলাখুলিভাবে ততখানি করার সাহস তাঁদের এখনো নেই। কিন্তু সে ক্ষেত্রেও বিশ্বাসের বিস্ফোরণ হলে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ নজরুল-রবি ঠাকুরকে বাতিল না করলে হাতিম তাঈয়ের পুঁথি, কাওয়ালি আর মর্সিয়া সাহিত্যে রসিকজনের মনে বসবে কেন?

     

    আরও দেখুন
    Books
    বাংলা বই
    ই-বই পড়ুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বইয়ের
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    রবীন্দ্রনাথ ব্রাহ্ম হলেও তিনি নাকি হিন্দু। উপনিষদ ইত্যাদির প্রভাবে তাঁর মানসচরিত্র অনেকাংশে গঠিত, এই অর্থে ধরে নেওয়া গেল তিনি হিন্দু। কিন্তু তাঁকে বাতিল করলে রক্ষা পায় কে? মাইকেল খৃষ্টান হলেও ঐ একই কারণে হিন্দু। ঈশ্বরচন্দ্র নাস্তিক হলেও তাই। বঙ্কিম-শরৎচন্দ্রের তো কথাই নেই। এ যুক্তি-স্রোতের ফল দাঁড়ায় এই যে পূর্ব পাকিস্তানীদের ঈমান রক্ষার জন্য সব হিন্দু সাহিত্যিকদের বাদ দেওয়া প্রয়োজন। এমনকি যে-সমস্ত মুসলমান লেখক হিন্দু-ঘেঁষা, তাঁদেরকেও সমানভাবে বাতিল করা দরকার। এই বাতিল কার্য সুচারুভাবে সমাধা করার পর যে সমস্ত জ্যোতিষ্ক পূর্ব পাকিস্তানের সাহিত্যগগনে নিজেদের স্বর্গীয় আলোক দান করবেন, তাঁরা জন্মগ্রহণ না করলেও মানবজাতি অথবা বাঙলা সাহিত্যের কোন ক্ষতি-বৃদ্ধি হতো না। কিন্তু মানবজাতি বা বাঙলা সাহিত্যের ক্ষতি না হলেও এতে তাঁদের নিজেদের ষোল আনা মুনাফা (আমাদের সৌভাগ্যবশতঃ এঁদের অধিকাংশই এখনো জীবিত)। এ মুনাফা সংগ্রহ করতে কোন সুবুদ্ধিসম্পন্ন মানুষই অস্বীকৃত হতে পারে না। কাজেই রবীন্দ্র কাব্যসাহিত্য সঙ্গীত বাতিল করে পুঁথির বাজার গরম করা প্রয়োজন।

    রাষ্ট্রভাষা আন্দোলন যে দ্রুতগতিতে জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল তার কারণ রাষ্ট্রভাষার সমস্যা তাদের দৈনন্দিন জীবনের গুরুতর সমস্যাসমূহের সাথে ছিল অবিচ্ছিন্ন। বাঙলা ভাষাকে একটা নামমাত্র স্বীকৃতি দান করলেও আজ চারদিক থেকে বাঙলা ভাষা ও সাহিত্যের উপর যে আক্রমণ শুরু হয়েছে সে আক্রমণকে সাফল্যের সাথে প্রতিরোধ করতে হলে ভাষা ও সাহিত্যের সাথে বৃহত্তর জীবনের নিবিড় ও গভীর যোগাযোগের বিষয়ে আমাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার। এ চেতনা পূর্ব পাকিস্তানবাসীর অন্তরে জাগ্রত হলে তারা এ দুরভিসন্ধিমূলক প্রচেষ্টার স্বরূপ নিজেরাই উদ্ঘাটন করতে পারবে এবং বাঙলা ভাষা ও সাহিত্যের চর্চাকে অব্যাহত রাখার আন্দোলনে তারা রাষ্ট্রভাষা আন্দোলনের মতোই সফলকাম হবে।

    ⤶
    1 2 3 4 5 6 7 8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর
    Next Article সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    Related Articles

    বদরুদ্দীন উমর

    সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ১ – বদরুদ্দীন উমর

    October 30, 2025
    বদরুদ্দীন উমর

    চিরস্থায়ী বন্দোবস্তে বাঙলাদেশের কৃষক – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ২ – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    বদরুদ্দীন উমর

    বাঙলাদেশে কমিউনিস্ট আন্দোলনের সমস্যা – বদরুদ্দীন উমর

    October 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }